ময়মনসিংহে কবি গাউসুর রহমানের জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক, সাহিত্য বাজার

Sharing is caring!

ময়মনসিংহে কবি গাউসুর রহমানের জন্মদিন উদযাপন

আশির দশকের অন্যতম খ্যাতিমান কবি ও প্রাবন্ধিক গাউসুর রহমানের জন্মদিন আজ।
আজ ৮ অক্টোবর ২০২৫ বুধবার বিকাল ৪ টায় ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে (দ্বিতীয় তলায়) কবির বর্ণাঢ্য জন্মদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রফেসর ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম, বিশেষ অতিথি হিসেবে থাকবেন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আনিছা পারভীন। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি শামসুল ফয়েজ, কবি সোহরাব পাশা, প্রফেসর কবি আলী ইদ্রিস
প্রফেসর কবি মঈন হুদা, কবি ও সাংবাদিক সৌরভ জাহাঙ্গীর, ছড়াকার ও গবেষক স্বপন ধর।

কবি গাউসুর রহমান জন্মদিন উদযাপন কমিটির আহবায়ক কবি আসাদ উল্লাহ, যুগ্ম-আহবায়ক কথাশিল্পী মাহমুদ বাবু এবং সদস্য সচিব কবি ও সাংবাদিক স্বাধীন চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রিত সুধীজনদের প্রতি আন্তরিক আহবান জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

Sharing is caring!