সাবধানের মার নেই: একতা ছাড়া বল নেই…

আরিফ আহমেদ

Sharing is caring!

সাবধানের মার নেই: একতা ছাড়া বল নেই…

বিশেষ প্রতিবেদক

Oplus_131072

গণঅধিকার পরিষদের নেতাকর্মীদেরসহ ভিপি নূর এর উপর হামলার পরপরই রাজশাহী ও চট্টগ্রাম ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ও গাজীপুরের কৃষি বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে শিক্ষার্থীদের উপর বিভিন্ন কৌশলে ও অজুহাতে হামলা চালানো হচ্ছে। প্রশাসন থেকে শ্রমজীবী মানুষও বলছেন এটি সুপরিকল্পিত সহিংসতা। দেশকে অস্থিতিশীল করতে উঠেপড়ে লেগেছে এক বা একাধিক পক্ষ। কিন্তু তখনও মুরব্বিদের বৃহৎ রাজনৈতিক দলটির কতিপয় নেতারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র খুঁজছেন। তাদের জন্য নির্বাচন, নির্বাচন আর নির্বাচন। বাংলাদেশ জাহান্নামে যাক, শিক্ষার্থীরা মার খেয়ে মরে ভূত হয়ে যাক, তাতে তাদের কিছু যায় আসেনা। তাদের চাই নির্বাচন।।
এদিকে জুলাই বিপ্লবের চেতনায় বিশ্বাসী গুরুত্বপূর্ণ অনলাইন একটিভিস্ট সাংবাদিক ইলিয়াস হোসাইন, Elias Hossain dr.kanak sarwar -ড.কনক সরওয়ার Face the people – ফেস দ্যা পিপল মুখোমুখি সাইফুর রহমান সাগর, মাসুম মাহবুব এবং রাজনৈতিক বিশ্লেষক Pinaki Bhattacharya – পিনাকী ভট্টাচার্য বারবার এ বিষয়ে সতর্কতা দিয়ে আসছেন গত প্রায় আটমাস ধরেই। তারা বিপ্লবী সরকার গঠনের পক্ষে। তাদের যুক্তি, একমাত্র বিপ্লবী সরকার গঠিত হলেই বিডিআর হত্যাসহ গত প্রায় ১৭ বছরের সবগুলো গুম, খুন, হেফাজতে ইসলামের হত্যাযজ্ঞের ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে। পাশাপাশি দেশের ভিতর একটি স্থিতিশীল রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত হবে। নতুন সংবিধান এবং চুপ্পু ওয়াকার উজ জামান এর অপসারণ তাদের অন্যতম দাবী। ইতিমধ্যেই বাংলাদেশের জুলাই বিপ্লবের হত্যাযজ্ঞ নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে সেখানে ৭২ জন সেনা কর্মকর্তা দোষী সাবস্ত হয়েছে। এদের মধ্যে ২৬ জন সরাসরি অভিযুক্ত এবং এরা সেনাপ্রধান ওয়াকার উজ জামান এর ঘনিষ্ঠ। যে কারণে তদন্তে সেনাপ্রধান বাধা সৃষ্টি করছে বলে উল্লেখ করা হয়েছে ঐ প্রতিবেদনে। তারপরও গত একবছরে একটি বিচারও সম্পন্ন হয়নি এবং ৮ আগস্ট ২৪ এ গঠিত ইন্টেরিম সরকার ক্রমশ বিতর্কিত এবং দূর্বল সরকার হিসেবে প্রতিষ্ঠিত এখন।
ভিপি নূর এর উপর হামলার পরপরই সারাদেশে যে সহিংস অরাজকতা সৃষ্টি হয়েছে তা মোকাবেলা করতে পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে ঢিলেমী স্পষ্ট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য চিৎকার করে সাহায্য চেয়ে পাননি। অথচ ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনাবাহিনী মাঠে রয়েছে।
অনেকই বিভিন্নভাবে এই সহিংস অরাজকতাকে নির্বাচন পিছিয়ে নেয়ার কৌশল দাবী করছেন। আর এ জন্য এনসিপি ও জামায়াতে ইসলামীকে দায়ী করছেন। আসলে কি তাই? জামায়াতে ইসলামী, এনসিপিসহ সমমনা কিছু ছোট রাজনৈতিক দলের দাবী পিআর পদ্ধতিতে নির্বাচন। কারণ তারা আসনের ভাগ চায়। এমনিতেই জাতীয়তাবাদী দল বিএনপির ৩২ দফার ভিতর স্পষ্ট উল্লেখ রয়েছে, তারা ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে সরকার গঠন করবেন এবং উচ্চ-কক্ষ ও নিম্ন-কক্ষ করবেন। তাহলে আগেই তা মেনে নিতে সমস্যা কোথায়? নির্বাচন পিছিয়ে দিতে এনসিপি ও জামায়াতে ইসলামী সহিংসতা করছে বলে বড়োদল বিএনপির কতিপয় নেতাদের এই রসিকতা কতটা ভয়ংকর তা অল্পসময়ের মধ্যে টের পাবেন। যদি এখনই জুলাই বিপ্লবের চেতনা বহনকারী সবগুলো রাজনৈতিক দল ঐক্যবদ্ধ না হয়। বিএনপি নেতৃবৃন্দ কি মনে করেন, নির্বাচনী মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাদ দিয়ে ফেব্রুয়ারীতে নির্বাচন হবে? বিএনপি ক্ষমতায় আসবে এবং ভারত তা হাসিমুখে মেনে নেবে? ভারতের কাছে জামায়াতে ইসলামী যা, বিএনপিও তা। ভারতের মুসলিম বিদ্বেষী মোদী সরকার বিএনপিকে কখনোই বন্ধু ভাবতে পারবেনা, ভাববেও না। এটা পরিষ্কার। বিশ্বাস না হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আলোচনা করে দেখুন প্লিজ। আল্লাহ চাইলে তিনিই এখন বাংলাদেশের একমাত্র রক্ষাকর্তা। চলমান পরিস্থিতি মোকাবেলা করতে এই মুহূর্তে তাকে রাষ্ট্রপতির আসনে বসিয়ে নিন প্লিজ।।।

(ব্যবহার করা ছবি সংগৃহীত)) 

Print Friendly, PDF & Email

Sharing is caring!

About the author

ডিসেম্বর ৭১! কৃত্তনখোলার জলে সাঁতার কেটে বেড়ে ওঠা জীবন। ইছামতির তীরঘেষা ভালবাসা ছুঁয়ে যায় গঙ্গার আহ্বানে। সেই টানে কলকাতার বিরাটিতে তিনটি বছর। এদিকে পিতা প্রয়াত আলাউদ্দিন আহমেদ-এর উৎকণ্ঠা আর মা জিন্নাত আরা বেগম-এর চোখের জল, গঙ্গার সম্মোহনী কাটিয়ে তাই ফিরে আসা ঘরে। কিন্তু কৈশরী প্রেম আবার তাড়া করে, তের বছর বয়সে তের বার হারিয়ে যাওয়ার রেকর্ডে যেন বিদ্রোহী কবি নজরুলের অনুসরণ। জীবনানন্দ আর সুকান্তে প্রভাবিত যৌবন আটকে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় পদার্পন মাত্রই। এখানে আধুনিক হবার চেষ্টায় বড় তারাতারি বদলে যায় জীবন। প্রতিবাদে দেবী আর নিগার নামের দুটি কাব্য সংকলন প্রশ্ন তোলে বিবেকবানের মনে। তার কবিতায়, উচ্চারণ শুদ্ধতা আর কবিত্বের আধুনিকায়নের দাবী তুলে তুলে নেন দীক্ষার ভার প্রয়াত নরেণ বিশ্বাস স্যার। স্যারের পরামর্শে প্রথম আলাপ কবি আসাদ চৌধুরী, মুহাম্মদ নুরুল হুদা এবং তৎকালিন ভাষাতত্ব বিভাগের চেয়ারম্যান ড. রাজীব হুমায়ুন ডেকে পাঠান তাকে। অভিনেতা রাজনীতিবিদ আসাদুজ্জামান নূর, সাংকৃতজন আলী যাকের আর সারা যাকের-এর উৎসাহ উদ্দিপনায় শুরু হয় নতুন পথ চলা। ঢাকা সুবচন, থিয়েটার ইউনিট হয়ে মাযহারুল হক পিন্টুর সাথে নাট্যাভিনয় ইউনিভার্সেল থিয়েটারে। শংকর শাওজাল হাত ধরে শিখান মঞ্চনাটবের রিপোটিংটা। তারই সূত্র ধরে তৈরি হয় দৈনিক ভোরের কাগজের প্রথম মঞ্চপাতা। একইসমেয় দর্শন চাষা সরদার ফজলুল করিম- হাত ধরে নিযে চলেন জীবনদত্তের পাঠশালায়। বলেন- মানুষ হও দাদু ভাই, প্রকৃত মানুষ। সরদার ফজলুল করিমের এ উক্তি ছুঁয়ে যায় হৃদয়। সত্যিকারের মানুষ হবার চেষ্টায় তাই জাতীয় দৈনিক রুপালী, বাংলার বাণী, জনকণ্ঠ, ইত্তেফাক, মুক্তকণ্ঠের প্রদায়ক হয়ে এবং অবশেষে ভোরেরকাগজের প্রতিনিধি নিযুক্ত হয়ে ঘুরে বেড়ান ৬৫টি জেলায়। ছুটে বেড়ান গ্রাম থেকে গ্রামান্তরে। ২০০২ সালে প্রথম চ্যানেল আই-্র সংবাদ বিভাগে স্থির হন বটে, তবে অস্থির চিত্ত এরপর ঘনবদল বেঙ্গল ফাউন্ডেশন, আমাদের সময়, মানবজমিন ও দৈনিক যায়যায়দিন হয়ে এখন আবার বেকার। প্রথম আলো ও চ্যানেল আই আর অভিনেত্রী, নির্দেশক সারা যাকের এর প্রশ্রয়ে ও স্নেহ ছায়ায় আজও বিচরণ তার। একইসাথে চলছে সাহিত্য বাজার নামের পত্রিকা সম্পাদনার কাজ।