সাহিত্য – সাহিত্য বাজার

চর্যাপদ সাহিত্য পুরষ্কার পেলেন কীর্তনখোলার কবি হেনরী স্বপন
চর্যাপদ সাহিত্য পুরষ্কার পেলেন কীর্তনখোলার কবি হেনরী স্বপন

“কই দেখি তো ? কেমন রূপের পান-সুপারি ?

পানের ঝালে ক্লান্ত।

খাঁচায় পাখির বন্দি মায়া ; ছোট্ট ঘরে– দুয়ার খোলা পাইয়া,

শিরীষ গাছের, ঝরে শীতল ছায়া…

বাঘের ছায়া কা-কা গর্জায়, কাউয়া কি তা শুনতে পায় ?

তরীর বৈঠা ইঞ্জিন ছাড়া চলে…

কেমনে হরি, প্রেমের তুষ-বিচালি– জ্বালানি ছাড়াই জ্বলে…?”

কবি হেনরী স্বপন এর কবিতার এই স্বাদ ও গন্ধে ছন্দের ঝাঁঝ বাজলেও তার বেশীরভাগ কবিতাই কিন্তু অমিত্রাক্ষর। ভিন্ন ধারার, ভিন্ন রূপ অনুরূপে তিনি কখনো মাইকেল মধুসূদন, কখনো জীবনানন্দ দাশ, আবার কখনো সুরেন্দ্র নাথ হয়ে ওঠেন অবলীলায়। আর সবকিছুকে ছাড়িয়ে তিনি মেতে ওঠেন কীর্তনখোলা নদী সাথে জলকেলি খেলায়। তার এ খেলা কবিতায়, আর ভাষায় তার বিচরণ নিত্য নতুন শব্দের সন্ধানে।

“বিহঙ্গেও স্নিগ্ধডানা লেগে ছড়িয়ে পড়লে—

উপদ্রুত কূলে এসে ট্যুরিস্ট উল্লাসে ঝাঁপ দেয়

সোনালি কর্কট উপমা লুকিয়ে;

ঈানীয় বোতলগুলো ভাসতে ভাসতে

তীরে আসে নাবিকবিহীন”।

এই যে ঈানীয় শব্দের অর্থ উদ্ধার করতে হলে সয়ং কবিকেই করতে হবে স্মরণ। তবে পানীয় বা পানিয় থেকেও হতে পারে এই ঈানীয়! তার কবিতায় এমন জটিলতা যেমন আছে তেমনি  আছে সারল্যের চাষাবাদও। কবি হেনরী স্বপন যখন লেখেন –

আঁচলে জড়াবে ভোর

বাইরে এখনো চাঁদকে সজাগ রেখেছি ভুলিয়ে,

ঘরের আলোটা এক্ষুনি নিভিয়ে দিতে হবে—

ফিনাইল জলে

ভিজিয়ে রাখতে হবে ছোলা আর কাজু বাদামের শাঁস

ফুলে উঠবে স্তনের বোঁটা বুকের পাঁজরে

ভরে উঠবে বাগানবিলাস আনছান করা রজনীগন্ধার ডালপালা

ছড়াবে শাড়ির হোলিখেলা—

আঁচলে জড়াবে ভোর !

স্বপ্ন দেখবে হাঙর সাঁতার কাটছে হাইওয়ের জোছনায় ড্রাইভিং কোর্স…।

তখন তাকে নিয়ে নতুন করে বুঝতে হয়। মনে হয় কোথাও ভীষণ একা কবি। যদিও এটাই সত্য যে কবি মানেই আত্মভোলা ও একা সবসময়। তার আরেকটি কবিতায় কবি লিখেছেন –

কালোকে কালো বললে, কোলাহল হবে

সানগ্লাস ছাড়াই চোখের উপর চৈত্রের রোদ্দুর ছড়াবে,

দুর্ভিক্ষের গম খেয়ে আফ্রিকার মেয়েরা কৃষ্ণাঙ্গ

হয়েছে র‌্যাবের পোশাক খুলে…

এখানে কি প্রতিবাদী কবি? সত্যবাদী হতে হলে ঝুঁকি থাকে জীবনের এমন আভাস বলে দেয় হেনরী স্বপন জীবন, সংসারকে দেখেছেন দার্শনিকের চোখে। কখনো বড় অবজ্ঞার ছলে। আবার কখনো উদাসীনতায়। আর তখনই নিজেকে যেন কিছুটা সমাজ থেকে আলাদা করে দূরে স্থাপন করেছেন। অনেকে তাকে রাবীন্দ্রিক ও জসীমউদদীনীয় ঘরানার কাছাকাছি নিয়ে লিখেছেন – ” এই দুজনের সঙ্গে তাঁর কোনোভাবেই মেলে না। কিন্তু দর্শন মেলে রবীন্দ্রনাথের সঙ্গে, আখ্যান যায় জসীমউদ্দীনের সঙ্গে। তবু শেষ পর্যন্ত স্বতন্ত্র হেনরী স্বপন। কীর্তনখোলার ধ্যানমগ্ন এই কবির নাম ঘোষণা করা হয়েছে চর্যাপদ সাহিত্য পুরষ্কারের জন্য। গত ১২ নভেম্বর চাঁদপুর জেলা শহরের কস্তুরি চাইনীজ রেষ্টুরেন্টে আয়োজিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রনি আটজনের মধ্যে কবিতায় কবি হেনরী স্বপন এর নাম ঘোষণা করেন। বরিশালবাসীর পক্ষে বরিশাল সাহিত্য সংসদ এর উপদেষ্টা ও জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক তপংকর চক্রবর্তী চর্যাপদ সাহিত্য একাডেমিকে এজন্য ধন্যবাদ জানান। কবি হেনরী স্বপনকে জানান অভিনন্দন। তিনি বলেন, কবি হেনরী স্বপনের কবিতার রূপ রস ভিন্ন। প্রত্যেক মানুষের মাঝেই স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি থাকে। হেনরীর কবিতা সবসময় স্বতন্ত্র ও কিছু কিছু কবিতা দূর্ভেদ্যও বটে।

কবি হেনরী তার সুতীক্ষ্ণ দৃষ্টিতে ধূলিতেও জং ধরতে দেখেন। তাই কাব্যের নাম হয়, ‘জংধরা ধূলি’। আবার মৃতের মুখেও হিংস্রতা খুঁজে পান বলেই হয়তো তার কবিতার শিরোনাম হয় ‘জিয়নকাঠির ছোঁয়ায় আক্রোশ’।”

এগুলো আসলে কবিকে মূল্যায়নের চেষ্টা আমাদের মতো করে। তবে সাধারণ মানুষের কবি কিন্তু হেনরী স্বপন নিজেকে কখনোই দাবী করেননি। তার কবিতার বেশীরভাগই আসলে কবিদের জন্য। তাই কবিদের কবি তিনি হেনরী স্বপন।

জন্মান্তর গেছে শিকারীর দলে। মুখস্ত রেখেছে বহু—

প্রস্তর প্রাচীন হাতিয়ার—

পোড়ামাংস মুখরিত হবে—ধান উড়ানী উড়ন্ত ডানা;

ঝলমলিয়ে উঠবে প্রস্তরীয় জীয়নকাঠির ছোঁয়া।

সাধারণ পাঠকের কাছে নিঃসন্দেহে এটি দুর্বোধ্য। তবে যারা আধুনিক কবিতা পড়েন ও কবিতা নিয়ে ভাবেন সেসব কবিদের কাছে নয়।

কবিদের এই কবি হেনরী স্বপনকে চর্যাপদ সাহিত্য একাডেমি পুরষ্কার প্রদান করায় সংগঠনটির নিকট কৃতজ্ঞতা বরিশাল সাহিত্য সংসদ ও সাহিত্য বাজার পত্রিকার পক্ষ থেকেও।

একনজরে কবি হেনরী স্বপন

জীবনানন্দের বরিশালে জন্ম কবি হেনরী স্বপনের প্রথম কবিতার বই একফর্মা বা ১৬ পৃষ্ঠার কীর্তনখোলা। একটিমাত্র দীর্ঘ কবিতা বইটির সুত্রেই জানা গেছে ১৯৬৫ সালের ২২ ফেব্রুয়ারি কবি হেনরী স্বপন বরিশালের কাউনিয়ায় জন্মগ্রহণ করেন। তার পিতা জন হাওলাদার একজন ধর্মভীরু ব্যবসায়ী মানুষ ছিলেন। মা লীলাবতী হাওলাদার ছিলেন কবির প্রথম শিক্ষক। মায়ের আদরে বরিশালের জল-হাওয়ায় বেড়ে ওঠা কবির গভীর বন্ধন কীর্তনখোলা নদীর সাথে। যে কারণে অনেক সুযোগ তৈরি হলেও বরিশালের নদীজলের লোনা স্বাদ ও মাটি কামড়ে পরে আছেন আজো। একটি এনজিওতে কর্মরত ছিলেন। অবসর নিয়ে এখন লোকাল পত্রিকার সাহিত্য সম্পাদক তিনি। স্ত্রী মারিয়া লাকী সরকার ও একমাত্র কন্যা কসটিকা চিনতী। এ-পর্যন্ত কবি হেনরী স্বপন এর ৮টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এগুলো হচ্ছে—’কীর্তনখোলা’, ‘মাটির বুকেও রৌদ্রজ্বলে’, ‘বাল্যকাল ও মোমের শরীরে আগুন’, ‘জংধরা ধুলি’, ‘ কাস্তে শানানো মোজার্ট’, ‘ঘটনার পোড়ামাংস ‘, ‘হননের আয়ু’, ‘উড়াইলা গোপন পরশে’। সম্পাদনা করছেন বিখ্যাত ‌জীবনানন্দ কবিতাপত্র।

সাংবাদিক স্বপনঃ বই যার জীবনযাপন
সাংবাদিক স্বপনঃ বই পাগল একজন অনুবাদক ও লেখক

চলতি বছর সাহিত্য বাজার সাহিত্য সম্মাননা প্রদান করা হচ্ছে সবসময় অন্তরালে থেকে যাওয়া, প্রচারবিমুখ  সাংবাদিক, লেখক ও অনুবাদক আনিসুর রহমান স্বপনকে। এটা তার সম্মান বাড়াতে নয়। বরং এটা করে নিজেরাই সম্মানিত হতে চায় সাহিত্য বাজার ডটকম সম্পাদক ও প্রকাশক।

ঢাকায় জন্মগ্রহণ করা বরিশালের সন্তান আনিসুর রহমান স্বপন এর সাথে আমার পরিচয় ১৯৯৮ সালের মাঝামাঝি সময়ে। দৈনিক ভোরের কাগজের মফস্বল বিভাগের সাব এডিটর রমেন বিশ্বাস এই পরিচয়টি ঘটিয়ে দেন। কৃতজ্ঞতা সবসময় রমেনদার প্রতি। কারণ, ভোরের কাগজে তার ও বার্তা সম্পাদক অলক গুপ্তের সমর্থন ও সহযোগিতায় আমি ঐ সময় ঘুরে বেড়িয়েছি বাংলাদেশের প্রায় সব জেলায়। পটুয়াখালী, পিরোজপুর ও মঠবাড়িয়ায় তখন ভোরের কাগজের প্রতিনিধি সন্ধানের প্রয়োজনে রমেন দা আমাকে পাঠালেন বরিশাল প্রতিনিধি আনিসুর রহমান স্বপন এর কাছে। মতিউর রহমান ভাই তখন ভোরের কাগজের সম্পাদক। বরিশালে এসে আনিসুর রহমান স্বপন ভাইয়ের কাছে নিজের পরিচয় জানাই – ভোরের কাগজের একজন কনট্রিবিউটর বা প্রদায়ক হিসেবে। চশমার কারণে খুব গুরুগম্ভীর মানুষ ভেবে কিছুটা দূরত্ব মেনে চলার চেষ্টা ছিলো আমার। প্রথমদিকে তিনিও সেটাই ধরে রাখার চেষ্টা করেছিলেন কিন্তু যেই জানতে পারলেন আমিও বরিশালের চাঁদপুরা ইউনিয়নের তালুকদার হাটের সন্তান। তখনই তার গম্ভীরতা ভেঙে খান খান হলো। হাত ধরে টেনে নিয়ে গেলেন নিজের ঘরে পরিচয় করিয়ে দিলেন স্ত্রী ও সন্তানের সাথে। দুপুরে তার ঘরেই খেতে হলো এবং পিরোজপুর ও পটুয়াখালীতে কার কার সাথে যোগাযোগ করবো তাও পথনির্দেশ করে দিলেন। (তার দেখানো পথে হেটে পটুয়াখালীতে কাজল বরুণ দাস এবং পিরোজপুরে ওবায়দুল কবিরকে নিয়ে ঘুরে ঘুরে কয়েকটি প্রতিবেদন প্রকাশ পেল ভোরের কাগজে।) ঐ অল্পসময়ে বরিশাল প্রেমী একজন মানুষের প্রতি আমার গভীর ভালোবাসা তৈরি হয়ে গেল। যা পরবর্তীতে আরো নির্ভরতা বাড়িয়েছে। তিনি দীর্ঘদিন বিদেশে অবস্থান করার পরও বরিশালে ফিরে এসেছেন। ঢাকায় প্রচুর সম্ভাবনা তৈরির পরও তিনি বরিশাল ছাড়েন নি বরং ঢাকাকেই তার কাছে আসতে বাধ্য করেছেন। এমন একজন দেশপ্রেমিক আনিসুর রহমান স্বপন বরিশালের মাটি ও মানুষের প্রতি ভালোবাসা নিয়ে আজো সাংবাদিকতা পেশায় জড়িয়ে আছেন। পড়তে ভালোবাসেন। ভালোবাসেন লিখতে। আর পড়া ও লেখার মাঝেই সময় কেটে যায় তার। বইবাজারে নতুন কোনো বই আসলেই সবার আগে সে বইটি তার চাই। বরিশালের খ্যাতনামা বইয়ের দোকান বুক ভিলার মালিক কর্মচারী তাই নতুন বই এলেই আগে আনিসুর রহমান স্বপনকে ফোন করেন। তারপরের ফোনটি করেন অধ্যাপক তপংকর চক্রবর্তীকে। এই করে নিজের বাড়িটিকেই লাইব্রেরি বানিয়ে ফেলেছেন আনিসুর রহমান স্বপন।  তার বই সংগ্রহ ও পড়ার নেশা আজ অনন্য উদাহরণ বরিশালের আগামী প্রজন্মের জন্য।

ছোটোবেলা খেলতে গিয়ে ডান চোখে তীব্র আঘাত পান তিনি। যে আঘাতে তার চোখটি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। এরপর থেকে একচোখে দীর্ঘ ছয় দশক ধরে নিজের প্রতিটি কাজ করে চলছেন। এ বিষয়ে আনিসুর রহমান স্বপন বলেন, আমার মনে হয় অন্যান্য যে কোনো নেশার থেকে বই সংগ্রহ করা ও পড়া আর মারাত্মক এবং ব্যয়সংকুল নেশা। আর আমি মনে করি পাঠ অভ্যাস করাটা আমাদের সবার জন্য জরুরি। তবে অনেকেই ইউটিউব বা বিভিন্ন মাধ্যমে পড়ার চেষ্টা করে, তবে প্রিন্ট বই পড়ার মজাটাই আলাদা। এটা ইউটিউব বা গুগলে পাওয়া যাবে না। তাই বলতে পারি এখনো মুদ্রিত বইয়ের আকর্ষণ রয়েছে এবং এটা কখনোই শেষ হবার নয়।

তিনি বলেন, বাবা প্রয়াত আইনজীবী অ্যাডভোকেট ইসমাইল খানকে দেখে ছোটবেলা থেকেই বই পড়ার খুব সখ তৈরি হয়েছিল। মাত্র চার থেকে পাঁচ বছর বয়সে ডান চোখে আঘাত পাই। এরপর বিভিন্নভাবে চিকিৎসা করালেও চোখটি ভালো হয়নি, শুরু হয়ে যায় একচোখের জীবন। তবে এমনও দিন গেছে চোখের ডাক্তার দেখানোর টাকা দিয়ে নতুন বই কিনে আনতাম। আবার সদররোডের বাসার নিচতলার দোকানের ভাড়া অনেক মাসেই আব্বা নিতে পারতেন না। কারণ বই কিনে কিনে ভাড়ার টাকা খুইয়ে দিতাম। তারপরও বই পড়া কখনো ছাড়িনি। মাত্র একটি চোখের ওপর চাপ দিয়ে বই পড়া চালিয়ে গেছি। এখনও এমন দিন যায় বই পড়তে পড়তে রাত-ভোর হয়ে যায়। আর বই পড়া থেকেই লেখার প্রতি আগ্রহটা সৃষ্টি হয়। তবে বয়স হওয়ায় মাঝে মধ্যে কিছুটা কষ্টও হয়।

আদতে ৭০ প্রায় বয়সের যুবক আনিসুর রহমান সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকেও নিয়মিত বই পড়ার অভ্যাসের ফলে অর্জিত জ্ঞানকে পুঁজি করে লেখালেখির কাজটিও করেন প্রচণ্ড নৈতিকতা নিয়ে। কোথাও তথ্য ঘাটতি হলে সে নিউজটি অপ-সাংবাদিকতা বলে মনে করেন তিনি।

তিনি জানান, সংবাদে তথ্য ঘাটতি থাকা উচিত নয়। কারণ এতে করে পাঠক বিভ্রান্ত হবে। তাই সাংবাদিককে পড়তে হবে। যখন যে বিষয়ে প্রতিবেদন সাজাবে, সে বিষয় সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখতে হলে পড়তেই হবে। পড়ার কোনো বিকল্প নেই। সংগ্রহে তার দুর্লভ কিছু বই রয়েছে। আর তার সংগ্রহশালায় বিভিন্ন ধরনের বইয়ের মধ্যে ইতিহাস ও দর্শনের বই সবচেয়ে বেশি ।

প্রচার বিমুখ, অন্তর্মুখী, বইপোকা মানুষ আ.ব.ম. আনিসুর রহমান স্বপন ১৯৫৭ সালের ৩০ জানুয়ারি ঢাকার ১৩ নম্বর নয়া পল্টনে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার ক্ষিরাকাঠি গ্রামে হলেও বেড়ে ওঠা বরিশাল শহরে। বাবা মো: ইসমাইল খান আইনজীবী ছিলেন এবং মা আয়েশা বেগম (হেলেন)। বরিশালের সিস্টার্স ডে প্রাথমিক বিদ্যালয় থেকে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনের শুরু। এরপর বরিশাল ব্রজমোহন বিদ্যালয় থেকে ১৯৭১ সালে (১৯৭২ সালে অনুষ্ঠিত) এসএসসি, বরিশাল ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ১৯৭৩ সালে এইচএসসি, একই প্রতিষ্ঠান থেকে ১৯৭৬ সালে বাংলা সাহিত্যে স্নাতক (সম্মান ) এবং ১৯৭৭ এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও ইতিহাসবিদ ড. কাজী দীন মুহম্মদের তত্ত্বাবধানে কথা সাহিত্যিক আবুল মনসুর আহমদের ভাষা চিন্তার উপর কিছুদিন এম ফিল এবং পশ্চিম বঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ড. পবিত্র সরকারের তত্ত্বাবধানে বরিশালের আঞ্চলিক ভাষার উপর পিএইচডি পর্যায়ে গবেষণা করলেও তা অসমাপ্ত রাখেন। ১৯৮৬ সালে তিনি জীবীকার সন্ধানে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান এবং ইরানের তেহরানে অবস্থান করেন। ১৯৯৬ পর্যন্ত তিনি তেহরানে ছিলেন। তখন তিনি ইসলামিক প্রপাগেশন অর্গানাইজেশনে অনুবাদক, রেডিও তেহরানের বাংলা বিভাগের ঘোষক, সংবাদ পাঠক, সম্পাদক ও ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি ‘ডেইলি তেহরান টাইমস’ পত্রিকায় কাজ করেন। এ ছাড়া পশ্চিমবঙ্গের পত্রিকা ‘প্রতিক্ষণ’, ‘বিভাব,’ ও ‘সাঙ্কৃতিক খবর’এ লেখালেখি করেছেন।

১৯৭০ সালে ঢাকা ডাইজেস্ট পত্রিকায় ‘সুইজারল্যান্ডের ঘড়ি শিল্প’ এবং ‘ হযরত মুসা (আ:) এর সমুদ্র অতিক্রম ও ফেরাউনের শলিল সমাধি শিরোনামে দু’ টি অনুবাদ কর্মের মাধ্যমে তার লেখক জীবনের আত্মপ্রকাশ ঘটে। বাবা ছাড়াও তৎকালীন’ পাকিস্তানি খবর’ পত্রিকার লেখক ও বামপন্থী ( মার্ক্সবাদী) চিন্তা ধারায় বিশ্বাসী ( পরবর্তীতে পীরের খলিফা) ছোটচাচা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান খানের উৎসাহ ও অনুপ্রেরণায় ছোটবেলা থেকেই আনিসুর রহমান খান স্বপনের লেখালেখি ও পাঠের অভ্যাস গড়ে ওঠে এবং তখন থেকেই বই সংগ্রহ করা তার প্রিয় শখে পরিণত হয়। বর্তমানে তার বিশাল গ্রন্থাগারটিতে বহু দুর্লভ বই রয়েছে। এমনকি মহাকাব্য মেঘদূত এবং ওমর খৈয়ামের রুবাইয়াতও প্রথম সংস্করণ রয়েছে তার সংগ্রহে।

১৯৭৩ সালে বরিশাল থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক গণডাক’ পত্রিকার মাধ্যমে তার সাংবাদিক জীবনের শুরু। এরপর ১৯৮২-১৯৮৪ পর্যন্ত জাতীয় দৈনিক আজাদ, প্রতিষ্ঠালগ্ন থেকে বিদেশে পাড়ি জমানোর আগ পর্যন্ত স্থানীয় সাপ্তাহিক লোকবাণী, দেশে ফিরে এসে জাতীয় দৈনিক ভোরের কাগজ ও বাংলা ট্রিবিউন এ কাজ করেন। বর্তমানে তিনি ইংরেজি দৈনিক নিউ এজ এবং ঢাকা ট্রিবিউন এর সাথে বরিশাল প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তিনি বরিশাল রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। আনিসুর রহমান খান স্বপন বাংলা একাডেমি, বরিশাল পাবলিক লাইব্রেরি ও এফপিএবি বরিশাল এর আজীবন সদস্য।

প্রকাশিত গ্রন্থ

ফার্সী ভাষার ব্যাকরণ (১৯৯০), পারস্যে রবীন্দ্র চর্চা (১৯৯৩), বাংলাদেশে ফার্সী ভাষা ও সাহিত্য (১৯৯৫), পারস্যে রবীন্দ্রনাথ (২০১৭), একটি মোরগের কাহিনী ( অনুবাদ,১৯৮৬), পারলৌকিক জীবন ( অনুবাদ: ১৯৮৭) এবং তাহেরেহ সফরজাদেহ: স্বনির্বাচিত কবিতা (অনুবাদ: ১৯৯১)

প্রকাশিতব্য গ্রন্থ

মাহাদী সহেলির কবিতা (অনুবাদ), দারাশুকোর অনূদিত উপনিষদ, নাজিম হেকমতের কবিতা (অনুবাদ), কাহলিল জীব্রানের সুভাষিত সুবচন  ( অনুবাদ), জরথ্রুস্টের আবেস্তা এবং মওলানা রুমির নেই ও শ্রী কৃষ্ণের বাঁশি। পারস্যে রবীন্দ্রনাথ বইটির জন্য কলিকাতার ‘সাঙ্কৃতিক খবর’ গোষ্ঠী তাকে ভূমেন্দ্র গুহ স্মৃতি পুরস্কারে সম্মানিত করে।

আনিসুর রহমান স্বপন নিজ উদ্যোগে বরিশাল সদর রোডের পৈতৃক ভিটে এবং বরিশালেরই কাউনিয়া প্রধান সড়কে শ্বশুরালয়ে আলাদা আলাদা দুটি সংগ্রহশালা গড়ে তুলেছেন।        পারিবারিক জীবনে আনিসুর রহমান খান একজন সুখী ব্যক্তি। তার সহধর্মিণী অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক লেখক ও সমাজসেবী বেগম ফয়জুন নাহার শেলী বলেন, এই লাইব্রেরি হচ্ছে আমার সতীন। সারাক্ষণ বইয়ের মধ্যে ডুবে থাকেন তিনি। সংসারের অন্য সব বিষয়ে উদাসীন একটা মানুষ। তবে তার সাথে সাথে আমারও অভ্যাস হয়ে গেছে এই লাইব্রেরি ব্যবহার করার। ছেলেমেয়েরাও সবাই বই পড়তে খুব ভালোবাসে। এটা এ যুগের জন্য বিরলই বলতে হবে।  তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে। বড়ছেলে আরিফুর রহমান খান তানিম একটি মাল্টিন্যাশনাল কোম্পানির হিসাবরক্ষক, ছোটছেলে আসিফুর রহমান খান তামিম এল এল বি (সম্মান) সালাম-আজিজ ল চেম্বরের সাথে যুক্ত রয়েছে এবং মেয়ে তানিমা রহমান খান শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি থেকে স্নাতক (সম্মান) পাস করে স্বনির্ভর ব্যবসা করছে।

পদ্মা সেতুর সুফলঃ উন্নয়নের বরিশাল
পদ্মা সেতুর সুফলঃ উন্নয়নের বরিশাল (সমস্যা ও সম্ভাবনা)

ছয় লেনের মনোমুগ্ধকর সড়ক বা এক্সপ্রেসওয়ে

নদী তীরের শহর বরিশাল হতে পারে উৎপাদনশীল ও বাণিজ্যিক একটি শহর। পর্যটন শিল্পকে বাদ দিলেও এখানের নদী তীর এলাকা হতে পারে উইন্ডমিলের নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা। পেয়ারা, কাঠাল ও নারিকেল হতে পারে শিল্পকারখানা স্থাপনের উপকরণ। অথচ রাজনৈতিক অবিবেচনা ও দূরদর্শিতার অভাবে বিভাগ ঘোষণার ২০ বছর পরও গুরুত্বপূর্ণ অনেক বিষয়েই এখনো পরনির্ভরশীল জাতি আমরা বরিশালবাসী। কথাগুলো আমার নয়, বলেছেন বরিশালের সুশীল সমাজের প্রতিনিধি অনেকেই।

পায়রা ও পদ্মা সেতু চালু হবার কারণে বদলে গেছে এ অঞ্চলের যোগাযোগ প্রেক্ষাপট। মাত্র ছয়ঘন্টায় আমরা এখন পৌঁছে যেতে পারি ঢাকা থেকে কুয়াকাটা। বরিশাল থেকে ঢাকা এখন সাড়ে তিনঘণ্টার পথ। আর নদী পথেও বাড়ছে এই দূরত্ব কমানোর প্রতিযোগিতা। তারপরও নদী নির্ভরতা কাটেনি কিন্তু। কখনোই কাটবেনা তা। এখনো ৪০ ভাগের বেশি মানুষ এ অঞ্চলে নদী নির্ভর। এদের অনেকেরই আবার নদী তীরবর্তী এলাকায় বসবাস। প্রতিনিয়ত ভাঙনের ঝুঁকি নিয়ে আতঙ্কিত জীবন তাদের।

স্যাটেলাইটে প্রাপ্ত তথ্যের ওপর গবেষণা করে পানিসম্পদ মন্ত্রণালয়ের ট্রাস্টি প্রতিষ্ঠান সিইজিআইএস ২০১৭ সালের আগস্টে দেশের ২৯টি স্থানকে নদী ভাঙনের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছিলো। পরবর্তীতে টেকসই বাঁধ ও প্রকৌশলী দক্ষতায় চলতি বছর তা কমে এসেছে। চলতি বছর সিইজিআইএস পূর্বাভাসে বলা হয়েছে, ১৩ জেলা ভয়াবহ নদীভাঙনের কবলে পড়তে পারে। পদ্মা, মেঘনা ও যমুনা নদীর ভাঙনে এসব জেলার প্রায় ২৮ বর্গকিলোমিটার এলাকা বিলীন হতে পারে। এছাড়া নদীতে পৌনে চার কিলোমিটার বেড়িবাঁধ, ২৪১ মিটার মহাসড়ক, সাড়ে তিন কিলোমিটার জেলা ও দেড় কিলোমিটার গ্রামীণ সড়ক চলে যেতে পারে। ভাঙনে দোকানপাট, বসতবাড়ি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, হাটবাজার এমনকি হাসপাতালও বিলীন হতে পারে। প্রধান তিনটি নদীকে ঘিরে এ পূর্বাভাস দেওয়া হলেও বাস্তবে মেঘনা, সুরমা-কুশিয়ারাসহ অন্যসব নদীতেও প্রতি বছর তীব্র ভাঙন দেখা দেয়। বর্ষা মৌসুম শেষে বা বন্যার পর বঙ্গোপসাগরে হু হু করে পানি নামতে থাকায় মেঘনার নিম্নাংশ বা চাঁদপুর থেকে একদিকে বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর; আরেকদিকে ভোলা, লক্ষ্মীপুরেও প্রতিবছর ব্যাপক ভাঙন দেখা দেয়। বিশেষ করে তেঁতুলিয়ার কারণে পটুয়াখালীর বাউফল, ভোলার বিভিন্ন স্থানে, লোহালিয়ার কারণে বাউফলের কালিশুরী, দুমকীর চরগরবদী, বরিশালে সন্ধ্যা ও সুগন্ধা নদীর কারণে ভয়াবহ ভাঙন চলছে। এ নিয়ে আনুষ্ঠানিক পর্যালোচনা খুব কমই হয়। সিইজিআইএসও এ নিয়ে কাজ না করায় প্রকৃত চিত্র হিসাবের বাইরে থেকে যাচ্ছে। যদিও বরিশালের সন্ধ্যা ও কীর্তনখোলা নদীর ভাঙন রোধে টেকসই বাঁধ তৈরির কাজ করছে পানি উন্নয়ন কর্তৃপক্ষ। তবে তা কতটা টেকসই হচ্ছে সংশ্লিষ্টরাই ভালো বলতে পারবেন। সরেজমিনে চরকাউয়া অংশের বাঁধ প্রশংসনীয় বলতেই হবে। তবে কীর্তনখোলা নদী তীরবর্তী নগরীর ডিসি ঘাট থেকে ত্রিশ গোডাউন পর্যন্ত বনায়ন ও পায়েচলা পথ নগরবাসীর দীর্ঘদিনের দাবী। এপথে মুক্তিযোদ্ধা পার্ক পার হলেই বস্তিবাসীর অবৈধ স্থাপনা দোকানপাট কেডিসি ঘাট পর্যন্ত বাবা হয়ে দাড়িয়ে আছে। সড়কের প্রশস্ততা বাড়ানোর বিকল্প নেই বলে দাবী নগর চিন্তাবিদদের।

পদ্মা সেতুর সুফল ভোগ করতে হলে বরিশাল তথা দক্ষিণাঞ্চলের মানুষকে সবার আগে অবশ্যই ফোরলেনের সুবিধা পেতে হবে। এ বিষয়ে একমত সরকার সয়ং। অথচ স ও জ কতৃপক্ষ জমি অধিগ্রহণ করতে না পারায় চারবার বরাদ্দকৃত অর্থ ফেরত দিতে হয়েছে বলে জানা গেছে। এ সংকট দূর করতে নাগরিক মতবিনিময় জরুরী। শুধু ফোরলেনেই যে সমস্যার সমাধান হবে তা কিন্তু নয়, বরিশাল মহানগর ট্রাফিক সুত্র বলেছে, অপরিকল্পিত নগরায়নের কারণে আগামী চার বছরে বরিশাল সিটি ঢাকার গুলিস্তানের মতো যানজটে পড়বে।

বরিশাল সিটি করপোরেশন (প্রয়াত মেয়র শওকত হোসেন হীরন এর সময়ের পরিসংখ্যান ও ২০১৫ সালে তথ্য অনুযায়ী ১৮৬৯ সালে বরিশাল টাউন কমিটি হিসেবে প্রতিষ্ঠিত হয় ও ১৮৭৬ সালে বরিশাল মিউনিসিপ্যালিটিতে উন্নীত হয়। ১৯৮৫ সালে একে একটি প্রথম শ্রেনীর পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০০২ সালে “বরিশাল সিটি কর্পোরেশন (সংশোধন) আইন ২০০২” এর মাধ্যমে পৌরসভা বরিশাল সিটি কর্পোরেশনে উন্নীত হয়। বর্তমানে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী জনসংখ্যা প্রায় ৫ লক্ষ ও আয়তন ৫৮ বর্গ কিলোমিটার। ৩০টি ওয়ার্ড নিয়ে গঠিত সিটি কর্পোরেশনে ৩০জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত আছেন এবং ১০ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত রয়েছেন। সীমানা: উত্তরে কাউনিয়া ও এয়ারপোর্ট থানা, দক্ষিণে বন্দর থানা এবং নলছিটি ও বাকেরগঞ্জ উপজেলা, পূর্বে কাউনিয়া ও বন্দর থানা, পশ্চিমে এয়ারপোর্ট ও কোতোয়ালী থানা এবং নলছিটি উপজেলা।। বর্তমানে ৩ টি থানা, ৩০ টি ওয়ার্ল্ড এবং ১২৫টি মহল্লা নিয়ে গঠিত বরিশাল সিটি করপোরেশন এলাকা। রাজধানী ঢাকার সাথে পাল্লা দিয়ে বাড়ে এখানের হাউজিং ট্যাক্স ও বাড়ি ভাড়া। প্রধান তিনটি সড়কেই এখানে পাশাপাশি দুটি বড় গাড়ি চলতে পারেনা। তাহলে অলিগলির কি অবস্থা তা সহজেই অনুমেয়। ঢাকার সাথে পাল্লা দিয়ে বাজার দর বাড়লেও কিন্তু পাল্লা দিয়ে বাড়েনা মানুষের জীবনযাত্রার উন্নয়ন। গত বিশ বছরের উন্নয়ন চিত্রে পর্যালোচনা করলে দেখা যায়, আজ পর্যন্ত এখানে উন্নয়ন কর্তৃপক্ষ তৈরি হয়নি। তাহলে উন্নয়নটা হবে কি করে বলতে পারেন?

সম্প্রতি পায়রা বন্দর ও পায়রা সেতু, পদ্মা সেতু, বেকুটিয়া সেতু এবং চলমান সড়কে ব্যবস্থা একমাত্র উন্নয়ন দর্শন। যা কর্মসংস্থান হিসেবে মোটেই ভূমিকা রাখেনা। তবে সড়ক দূর্ঘটনার পরিমাণ বৃদ্ধিতে যথেষ্ট ভূমিকা পালন করছে। হয়তো ফোরলেনের সড়ক তৈরি সম্পন্ন হলে সড়কের ঝুঁকি কিছুটা কমবে এবং কর্মক্ষেত্রে সম্ভাবনা তৈরি হবে এটা নিশ্চিত। কিন্তু তার আগে কাটাতে হবে আমাদের পরনির্ভরশীলতা। খুলনা নির্ভর সব সরকারি প্রতিষ্ঠানগুলোকে বরিশালে সয়ং সম্পূর্ণ হতে হবে। ভোলা থেকে পাইপলাইনে গ্যাস আসা বিষয়টি কেন অনিশ্চিত হলো? এ প্রশ্ন বরিশালের সুশীল সমাজের অনেকেই করেছেন। উত্তর খুঁজতে যেয়ে রাজনৈতিক অনৈক্য স্পষ্ট হয়েছে। আমরা যে যার মতো রাজনৈতিক দর্শন ধারণ করতেই পারি। কিন্ত দেশ মাটি ও মানুষের তথা বরিশালের উন্নয়ন স্বার্থে আমাদের সবসময় ঐক্যবদ্ধ হতে হবে। মনে রাখতে হবে “মোরা হগল বরিশাইল্যা।” এই শব্দে কোনো রাজনীতি নেই। মহাত্মা অশ্বিনী কুমার দত্ত, শেরে বাংলা এ কে ফজলুল হক, খান বাহাদুর হেমায়েতউদ্দিন, মাওলানা ভাসানী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাটা জীবন এই ঐক্যবদ্ধ জাতি তৈরির চেষ্টা করেছেন। ঐক্যবদ্ধ হতে পেরেছিলাম বলেই আজ আমরা স্বাধীন জাতি হতে পেরেছি। বিনম্র শ্রদ্ধা তাদের প্রতি। বিনম্র শ্রদ্ধা দেশের জন্য  যারা এই স্বাধীনতা দিতে আত্মত্যাগী ও শহীদ হয়েছেন তাদের প্রতি।

ঘৃণা, নিন্দা ও তীব্র প্রতিবাদ ১৫ আগস্টের মতো জঘন্য সব হত্যাকাণ্ডের নায়কদের প্রতি। রাজনীতির মাঠ বরিশাল সবসময় সরগরম। দেশভাগের সময় থেকেই বিশ্ব তথা ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বরিশাল উল্লেখযোগ্য নাম। মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ও নজরুলের পদধূলি মাখা এই ভূমির রাজনৈতিক ইতিহাস আমার জ্ঞানের চেয়েও অনেক অনেক বেশি সম্মৃদ্ধ।  যদিও বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। এখানে এখন নিজের জন্য সবাই রাজনীতিতে ব্যস্ত। মানুষের জন্য রাজনীতি আছে কি? বর্তমান বরিশালের রাজনীতির মাঠ আপাতদৃষ্টিতে সম্পুর্ণ ই আওয়ামীলীগের দখলে। অন্য কোনো দল আছে বলে মনেই হয়নি গত চারমাস আগেও। তবে হাঃ বামজোট বাসদ এর ডাঃ মনীষা চক্রবর্তীকে দেখা গেছে বিভিন্ন ইস্যুতে রাস্তায় দাঁড়াতে। আর উল্লেখযোগ্য কোনো ভূমিকা বা অবদান না রেখেও আগাম মেয়রপ্রার্থী ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। তাদের প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এবং বাসদের প্রার্থী ডাঃ মনীষা চক্রবর্তী।

বিএনপির আহ্বায়ক কমিটি গত নভেম্বরে দায়িত্ব গ্রহণের পর তারা ইদানীং বেশ সরব হয়েছেন। জেলা মহানগর ঐক্যবদ্ধ আন্দোলনের চেষ্টা বেশ প্রশংসার দাবি রাখে। অন্যান্য রাজনীতির দলের তেমন ভুমিকা এখানে নেই, তবে চরমোনাই পীরজাদা ও তার ইসলামি শাসনতন্ত্র আন্দোলন কখনো সখনো হাতপাখার বাতাস বিলির চেষ্টা করেন গরমের সময়। এখানে মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বরিশাল সিটি করপোরেশনের মেয়রও তিনি। জেলা আওয়ামী লীগের সভাপতি স্যার আবুল হাসানাত আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস। আওয়ামী লীগের এই মানুষগুলোর ছত্রছায়ায় বেড়ে ওঠা বর্তমান আওয়ামী লীগের কর্মী সংখ্যা জেলার জনসংখ্যার সমান। যা অনেকটা জোঁকের বিস্তার বলা যায়। কেননা সবখানেই কর্মীদের খুশি রাখতে কিছু না কিছু ত্যাগ স্বীকার করতেই হয় নেতাদের। আর এই ত্যাগ যদি হয় সড়ক বা ব্রীজের কন্ট্রাক্ট তাহলেই ফুলেফেঁপে ওঠা কর্মী নিজেই বড় নেতা হয়ে ওঠেন। কাজের মান দেখে তখন সয়ং মেয়র সাদিক বলে উঠেন – এটা কি রাস্তা বানাইছো, এখানেতো আমিও ডুবাইতে পারমু। গত ২৭ মে সিটি করপোরেশন এলাকার ঠাকুরবাড়ি সড়ক পরিদর্শন করে মেয়র নিজেই এ কথা বলেছিলেন।

অন্যদিকে সদর উপজেলা সভাপতি ও চরকাউয়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবির এলাকার চিত্রতো বলাবাহুল্য। এখানে সড়ক ও সেতুর দাবীতে গত ত্রিশ বছর ধরে মানববন্ধন ও বিভিন্ন কর্মসূচি পালন করেছে স্কুলের ছাত্র শিক্ষক ও গ্রামবাসী। পত্রিকার শিরোনাম হওয়ার পরও কারো টনক নড়েনি। সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠী ও চরকরঞ্জী সড়ক আজো তার প্রমান বহন করছে। যদিও স্থানীয় সরকার মন্ত্রী ও আমাদের সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল অবঃ জাহিদ ফারুক এবং জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারকে ঐ সড়কের চিত্র ভিডিওসহ দেখানোর পর তারা ত্রিশ বছর পর চলতি বছর ঐ কাজের উদ্যোগ নিয়েছেন। সমস্যা এখানেও। একটি ৩ কিঃমিঃ সড়কের কাজের অনুমোদন হয় যদি ২ কিঃমিঃ তাহলে ঐ সড়কটি কি আদৌ কোনো কাজে লাগে? সম্মানিত প্রশাসন ভেবে দেখুনতো, পাশাপাশি দুটি ব্রীজের একটি করলেন, অন্যটি অকেজোই রয়ে গেছে। তাহলে ঐ যে ব্রীজটি করলেন তা কি কাজে আসবে বলতে পারেন?

বরিশাল সিটি করপোরেশন বিসিসি এর জন্য পর্যাপ্ত বরাদ্দ নেই উন্নয়ন বাজেটে। সব সিটি করপোরেশন এলাকায় বাজেট আছে, বরিশালে কেন নেই? এর উত্তরে প্যানেল মেয়র ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর এবং মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈমুল হোসেন লিটু বলেছিলেন, বরাদ্দ নেই কথাটি ঠিক নয়। একনেক সভায় প্রায় ৬০০ কোটি টাকার বরাদ্দ পাশ হয়ে মন্ত্রী পরিষদে জমা আছে। সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মেয়র নির্বাচিত হবার পরপরই মাননীয় প্রধানমন্ত্রী এটা অনুমোদন দিয়েছেন।  হয়তো খুব শীঘ্রই এটা চলে আসবে। বছর পার হলেও বাজেট আর আসেনি। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ভার্চুয়াল বাজেট পেশ করেছেন আবার। যা নিয়ে এই মূহুর্তে চলছে তুমুল বিতর্ক। বরিশালের মেয়র মহোদয় সম্প্রতি সড়কের বেশ উন্নয়নে হাত দিয়েছেন। তার কাছে সম্ভবত উন্নয়ন মানেই সড়ক নির্মাণ। আর একসপ্তাহ যেতে না যেতেই সেই সড়ক পুনঃনির্মাণের প্রয়োজন হয়ে ওঠে। আলগা হয়ে যায় সব পাথর। এটি শুধু সিটিতেই নয়, উপজেলা ইউনিয়ন সড়কেরও একই অবস্থা। এদিকে  কিন্তু নগরীর খালগুলো পুনরুদ্ধার করা খুবই জরুরী মেয়র মহোদয়। শহরে, এমনকি আপনার বাড়ির আঙ্গিনায় যখন জোয়ারের পানি ঢুকে যায়, তা দেখে কি মনে হয়না এই শহরটির জন্ডিস হয়েছে? কালো কুচকুচে নোংরা পানির চেহারা দেখে কি মনে হয় স্যার?  আপনার প্যারিস যদি জণ্ডিস হয়ে যায়, এ লজ্জা কার?

জীবনানন্দ ও নজরুলের শহর বলে দাবী করা এ শহরটিতে নজরুল সাংস্কৃতিক চর্চায় কিছুই নেই। লঞ্চঘাটে ও শহরের প্রবেশ পথে নজরুল  ও জীবনানন্দের মুড়াল হতে পারতো। জীবনানন্দ কালচারাল একাডেমি আদৌ হবে কি আর? সাংস্কৃতিক নেতৃবৃন্দের মধ্যে যদি এতো বিভাজন থাকে,  সাংবাদিক ও সম্পাদকদের মধ্যে যদি এতো অনৈক্য থাকে তাহলে সেই শহরের কপালে শুধু দুর্ভোগ লেখা থাকে আর কিছু নয়।

পুরো বরিশাল জেলার মোট আয়তন ২,৭৮৪.৫২ বর্গ কি.মি.। এখানে রয়েছে দশটি উপজেলা ও ছয়টি সংসদীয় আসন। বরিশাল সদর, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, আগাইলঝাড়া, উজিরপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী, বানারীপাড়া, গৌরনদী। এই দশটি উপজেলার রয়েছে ৮৭টি ইউনিয়ন এবং ১,১১৬টি গ্রামের লোকসংখ্যা প্রায় ৫০ লাখ। (বর্তমান আনুমানিক হিসাব) এই ১১১৬টি গ্রামের চিত্র কি ৬ টি সাংসদীয় আসনের প্রতিনিধি ঘুরে দেখেছেন কখনো? আগে তবু নির্বাচন সময়ে হলেও প্যাক-কাদা মেখে সাংসদপ্রার্থী ঘুরতেন গ্রামে, গ্রামে। এখনতো নির্বাচনে কারো আস্থাই নেই। লোকবল ও টাকাই এখন সব। কিন্তু এই গ্রাম যদি না বাঁচে বাঁচবে কি শহর?

এখানে ২০১২ সালে বরিশাল বিশ্ববিদ্যালয় হয়েছে। এটি আমাদের গর্বিত অহংকার। কিন্তু অহংকারই আবার ধ্বংসের বীজ বুনে দেয়। এই বিশ্ববিদ্যালয়কে ঘীরে ওপারে রীতিমতো ভূমিদস্যুতা শুরু হয়ে গেছে। উজার হচ্ছে মাইলের পর মাইল কৃষি জমি। এমনকি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় চতুর্থ শ্রেণির কর্মচারীরাও নেমেছে হাউজিং ব্যবসায়। এই যে কৃষি জমি উজার হওয়াটা এটা আগামী ফসলের উৎপাদন ধ্বংস করছে। অথচ দেখুন কি অদ্ভুত বিষয় – ভোলা লক্ষিপুর সড়কে দিনারের পুল এলাকায় মাত্র দুই তিন শতক জমি অধিগ্রহণ করতে পারছে না সড়ক বিভাগ। ওখানে মামলায় আটকে আছে সাহেবের হাটের ৭/৮ কিঃমিঃ সড়কের কাজ।

করোনা মহামারী চাপে কর্মহীন মানুষ শহর ছেড়ে গ্রামমুখী। গ্রামীণ জনপদে আয়ের উৎস তৈরি হলে এই সুযোগে শহরমুখী চাপ কমবে। বরিশাল বিভাগের রয়েছে প্রচুর সম্ভাবনা। নতুন নতুন উৎপাদনশীল শিল্পকারখানা তৈরির রয়েছে বিস্তর সুযোগ। বরিশাল বিসিককে শক্তিশালী করতে বাধা খানে সয়ং প্রশাসন? ডক ইয়ার্ড, অপসোনিন আর খানসন্স দখল করছে নদীর পাড় এলাকা। এগুলোকে নির্দিষ্ট একস্থানে নিতে সরকারি উদ্যোগ এখানে কি পথ দেখাতে পারেনা? প্রয়োজন সিটি মেয়র ও সংসদ সদস্যদের ঐক্যবদ্ধ আন্তরিকতা ও উদ্যোগ।

পরিশেষে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পদ্মা সেতু দিয়ে ঋণী করেছেন। তার এই ঋণ শোধ করতে হলে পদ্মা সেতুর ব্যবহার বাড়াতে হবে। উৎপাদনশীল পণ্যের শিল্পকারখানা বরিশালে বাড়াতে হবে।  আর এজন্য রাজনৈতিক ও সাংস্কৃতিক বিভাজন দূর করে বরিশালের স্বার্থে একতাবদ্ধ হতে হবে। দলীয় বা পেশী শক্তির আস্ফালন নয়, উন্নয়ন ও ভালোবাসা দিয়ে করুন বরিশালবাসীকে জয়। বরিশালের মানুষ ভালোবাসার কাঙাল, ক্ষমতা বা টাকার নয়।

বরিশালে সাহিত্যে- কিছুক্ষণ- স্মৃতিচারণ ও কবিতার আড্ডা
বরিশালের মুক্তিযোদ্ধা পার্কে সাহিত্যে- কিছুক্ষণ- স্মৃতিচারণ ও কবিতার আড্ডা

বিশেষ প্রতিবেদক

“স্বপ্ন নয়—প্রেম নয়—কোনো এক বোধ কাজ করে।

আমি সব দেবতারে ছেড়ে

আমার প্রাণের কাছে চ’লে আসি,

বলি আমি এই হৃদয়েরে:

সে কেন জলের মতো ঘুরে-ঘুরে একা কথা কয়!

অবসাদ নাই তার? নাই তার শান্তির সময়?

কোনোদিন ঘুমাবে না? ধীরে শুয়ে থাকিবার স্বাদ

পাবে না কি? পাবে না আহ্লাদ

মানুষের মুখ দেখে কোনোদিন!

মানুষীর মুখ দেখে কোনোদিন!

শিশুদের মুখ দেখে কোনোদিন!”

কবি জীবনানন্দ দাস!

রূপসী বাংলার ধানশালিকের কবির লেখা বোধের গভীরতায় কিছুক্ষণ হারিয়ে ছিলো কীর্তনখোলা নদীর জল ছলছল কান্না। সাংবাদিক ও সাহিত্যিক আরিফ আহমেদ এর আবৃত্তি দিয়ে শুরু হয়েছিল ১২ আগস্ট শুক্রবারের সাহিত্যে – কিছুক্ষণ- নামের শোকগাঁথা স্মৃতিচারণ ও কবিতার আড্ডা। বাংলা সাহিত্য পরিষদ ও বরিশাল সাহিত্য সংসদ আয়োজিত এই আড্ডায় কোনো প্রধান অতিথি বা আনুষ্ঠানিক সভাপতি ছিলোনা। সাহিত্য বাজার পত্রিকার সৌজন্যে শ্রদ্ধা নিবেদন দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। লাখো মা বোন ভাইয়ের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের সব শহীদদের স্মরণে এবং বিশেষ করে ৭৫ এর ১৫ আগস্টের নৃশংস হত্যাযজ্ঞের নিন্দা ও শোক জানিয়ে কিছুটা সময় নিরবতা পালন করে সবাই। এরপর বীর মুক্তিযোদ্ধা বীরপ্রতীক মহিউদ্দিন মানিক যুদ্ধকালীন বাবুগঞ্জ রণাঙ্গন ও প্রয়াত মুক্তিযোদ্ধা ওহাব খানকে নিয়ে দীর্ঘ স্মৃতিচারণ করেন। নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন অতীতের না জানা গল্প। তবে মুক্তিযোদ্ধা পার্কের ভিতরে নদী তীরবর্তী এলাকায় ড্রেজিং মেশিনের শব্দে চাপা পরে যায় তার কণ্ঠ। অনুরোধ করলেও ড্রেজিং থামানো হয়ন।

মুক্তিযোদ্ধা পার্কের পরিবেশ রক্ষা ও এখানে নিয়মিত সাহিত্য সংস্কৃতির আয়োজনসহ নামকরণের সার্থকতা নিয়েও কথা বলেন আলোচকদের সবাই। এই পার্কে একটি উম্মুক্ত মঞ্চ, পাবলিক টয়লেট ও সন্ধ্যার পর আলোর ব্যবস্থা দাবী করে কথা বলেন সামাজিক আন্দোলনের নেতা ও অর্থনীতি সমিতির সভাপতি মিজানুর রহমান। কবিতাপাঠ ও আলোচনা আড্ডা জমে ওঠে পথচারী সুমাইয়া আক্তার এসে কবিতা পড়তে চাইলে। তিনি কবিতা পড়েন তার শিশু কন্যাকে কোলে নিয়ে। কবিতাপাঠ ও আলোচনায় অংশ নেন অধ্যাপিকা ও কবি ফয়েজুন্নাহার শেলী, কবি শফিক আমিন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ, বরিশালের অন্যতম নাট্য সংগঠন নাট্যম এর সাধারণ সম্পাদক ও গায়ক গোপাল কৃষ্ণ গুহ রিপন, কবি ও প্রগতি লেখক সংঘের সভাপতি অপূর্ব গৌতমসহ আরো অনেকে আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন। একইসাথে উপস্থিত সবাইকে প্রগতি লেখক সংঘের ঝালকাঠি সাহিত্য সফরে আমন্ত্রণ জানান কবি অপূর্ব গৌতম। ফাঁকে ফাঁকে সঞ্চালনা ও ভিডিও ধারনে ব্যস্ত বরিশাল সাহিত্য সংসদ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দক্ষিনাঞ্চল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আরিফুর রহমান।

সঞ্চালক তখন রবীন্দ্রনাথ থেকে পড়ছিলেন –

“আজি এ প্রভাতে রবির কর

কেমনে পশিল প্রাণের পর,

কেমনে পশিল গুহার আঁধারে প্রভাতপাখির গান!

না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ।

জাগিয়া উঠেছে প্রাণ,

ওরে উথলি উঠেছে বারি,

ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি।”

এই আবেগাপ্লুত আয়োজনের শুরুটা হয়েছিল গত ২৯ জুলাই ময়মনসিংহ সাহিত্য সংসদ এর পাঠচক্র – বীক্ষণ এর আমন্ত্রণ থেকে। কবি ও সাংবাদিক বন্ধু স্বাধীন চৌধুরী তাদের ২৫০০ তম আয়োজনে নিমন্ত্রণ জানালে যেতে না পারার ব্যর্থতা ঢাকতে বরিশালেই বীক্ষণ এর আদলে কিছুক্ষণ নামে সাহিত্য আড্ডা কার্যক্রম চালু করার ইচ্ছে শেয়ার করলাম বন্ধু স্বাধীন এর সাথে। সে তৎক্ষনাৎ ব্যানার ডিজাইন করে দেয়ার প্রতিশ্রুতি দিলেন। বরিশালে বিষয়টি প্রথম জানালাম সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ ভাইকে। বলা যায় তার আন্তরিক উৎসাহ থেকেই এটি ছড়িয়ে পরলো। পরামর্শ ও সহযোগিতা চাইলাম বরিশালের বন্ধু সাংবাদিক আক্তার ফারুক শাহীন এর কাছে। তার নিরবচ্ছিন্ন নিরবতায় কষ্ট শুধু বাড়লো আবার। কেননা বরিশালে সে আমার প্রথম বন্ধু। দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার বার্তা সম্পাদক এর মাধ্যমে পরিচিত হলাম কবি অনিকেত মাসুদ এর সাথে। সবকিছু শুনে সে বেশ আন্তরিক আগ্রহ দেখালেও কার্যত তার বস আক্তার ফারুক শাহীন। অনেকটা অবহেলা ও প্রত্যাশাহীন ভাবনা নিয়ে বাংলা সাহিত্য পরিষদ ও বরিশাল সাহিত্য সংসদ এর নদী পাড়ে মুক্তিযোদ্ধা পার্কে সাহিত্য আড্ডা নিয়ে কথা বললাম দৈনিক দক্ষিনাঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক প্রিন্স তালুকদার ও ব্যবস্থাপনা সম্পাদক আরিফুর রহমান এর সাথে। ওদের আন্তরিকতায় মুগ্ধ আমি স্বচক্ষে দেখলাম মাত্র দু’দিনে কি চমৎকার গুছিয়ে দিল ওরা। চলে এলো সাউন্ড সিস্টেম এবং চেয়ার। যে চেয়ারে বসেই এই মুহূর্তে কীর্তনখোলার পাড়ে ধীরে ধীরে উন্মোচন হলো সাহিত্যের নতুন এক যাত্রাপথের।

সংগঠনের সাধারণ সম্পাদক ঘোষণা করা হলো দৈনিক দক্ষিনাঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক প্রিন্স তালুকদারকে। প্রিন্স তুলে ধরলেন বাংলা সাহিত্য পরিষদ ও বরিশাল সাহিত্য সংসদ এর আগামী পরিকল্পনা। সবসময় যৌথভাবে এই আয়োজন নিয়মিত করার চেষ্টায় কি কি করতে চায় তার একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরে সভাপতি আরিফ আহমেদ বলেন, আগামীতে কিছুক্ষণ নামের এই আয়োজনের বিষয়ভিত্তিক আলোচনা হবে বরিশালের উন্নয়ন কর্তৃপক্ষ ও শিল্পায়নের জন্য করনীয় নিয়ে। নিমন্ত্রণ জানানো হবে সিটি মেয়র ও জেলা প্রশাসকসহ স্থানীয় সংসদ সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দকেও। আমরা এই আয়োজনটি নিয়মিত করতে চাই। শুধু সাহিত্যচর্চা ও সাহিত্যিক নয়, নাট্যজন, সংগীতজ্ঞ ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনায় এখানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে চাই সংশ্লিষ্ট প্রশাসন, রাজনৈতিক নেতাদেরও। উপস্থিত বরিশালের অতিথিদের মধ্যে থেকে নজমুল হোসেন আকাশকে (পদাধিকার বলে সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সভাপতি যখন যে থাকবে) সভাপতি ও তপংকর চক্রবর্তীকে প্রধান উপদেষ্টা (জীবীতকালে সবসময়) করে সাত সদস্যের কমটি গঠন করার প্রস্তাব ছিলো এই কিছুক্ষণের আড্ডায়। এস এম ইকবাল, বীরপ্রতীক মহিউদ্দিন মানিক, সামাজিক আন্দোলনের নেতা কাজী মিজানুর রহমান, কবি ও গবেষক অধ্যাপিকা ফয়েজুন্নাহার শেলী এবং সাহিত্যিক ও সাংবাদিক কাজী মকবুল হোসেন এর নাম প্রস্তাব করা হয় উপদেষ্টামণ্ডলী হিসেবে। যদিও প্রশাসন ও রাজনীতিকদের সম্পৃক্ত করা নিয়ে আপত্তি তোলেন সভাপতি নজমুল হোসেন আকাশ। তবে তিনি স্পষ্ট উচ্চারণে বলেন, মানবতার বিরোধী কোনো লেখক কবি ও রাজনৈতিক আমাদের সাথে থাকতে পারবে না। আর এখানটায় ঐক্যমত্য আমরা সবাই।

এরপর কথা বলেন ও ছড়াতে মাতিয়ে তোলেন বরিশাল সাহিত্য সংসদ এর প্রধান উপদেষ্টা ও জাতীয় কবিতা পরিষদে বরিশালের সভাপতি কবি-ছড়াকার তপংকর চক্রবর্তী। তিনি জানালেন, এরপর থেকে নিয়মিত আগে পরামর্শ সভা হবে। আমরা প্রবীণরা পথ দেখাবো, তোমরা তরুণদের নিয়ে এগিয়ে যাবে। আয়োজক ও সংগঠন দুটোর সভাপতি এই বলে অনুষ্ঠান সমাপ্তির জন্য অনুরোধ জানান বরিশাল সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ এর প্রতি। নজমুল হোসেন আকাশ সাহিত্যিক ও নাট্যজন। তিনিই ছিলেন এই আয়োজনের অঘোষিত সভাপতি। সমাপনীর আগে এই আয়োজন নিয়মিত করা এবং সত্যিকারের সাহিত্য সংস্কৃতির চর্চায় তরুণ প্রজন্মের যুবক যুবতীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।