বই – সাহিত্য বাজার

সাংবাদিক ও সাহিত্যিক অরূপ তালুকদারঃ নামটিই এখন প্রতিষ্ঠান
সাংবাদিক ও সাহিত্যিক অরূপ তালুকদারঃ নামটিই এখন প্রতিষ্ঠান

বাংলাদেশের জাতীয় দৈনিকে প্রায়শই মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, সমসাময়িক সংকট ইত্যাদি বিষয়ে নিয়মিত কলাম লেখক একজন সাংবাদিক অরূপ তালুকদার! নামটিই এখন একটি প্রতিষ্ঠান। বরিশাল তথা দক্ষিণাঞ্চলের জীবন্ত ইতিহাসও বলা যায় তাকে। মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীনবাংলা বেতার কেন্দ্রে বরিশালের যে চারজন সাংস্কৃতিক কর্মী কাজ করেছেন তাদেরই অন্যতম একজন অরূপ তালুকদার স্বীকৃত বীর মুক্তিযোদ্ধাও। যদিও অন্যদের মতো নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে জাহির করার কোনো প্রবণতা তার মধ্যে নেই।  কেন নেই?  প্রশ্নের উত্তরে তিনি বলেন, কেউ কেউ সম্মান জানিয়ে শব্দ সৈনিক বলেন বটে। এতেও আমি আসলে বিব্রত হই। মুক্তিযুদ্ধ করেছি স্বাধীন সুন্দর একটি রাষ্ট্র পেতে। মুক্তিযোদ্ধা নাম ভাঙিয়ে সেই রাষ্ট্র থেকে সুবিধা আদায় করতেতো আমরা মুক্তিযুদ্ধ করিনি।

আপনার বেশিরভাগ লেখনীতে মুক্তিযুদ্ধের কথা চলে আসে, মুক্তিযুদ্ধ নিয়েই আপনার গল্প প্রবন্ধ বেশি।  এটা কেন?

হেসে ওঠেন অরূপ তালুকদার, দরাজ কণ্ঠের হাসি থামিয়ে  বলেন, তোমাদের,  বিশেষ করে তোমাদের পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েদের মনে মুক্তিযুদ্ধের ঘটনাগুলো গেঁথে দিতেই মূলত আমার এই চেষ্টা । একটা সময় এমন হবে যে, মুক্তিযুদ্ধের ঘটনাগুলোকে সবাই গল্প ভাবতে শুরু করবে। তখন অন্তত আমার এই গল্পগুলো ওদের গল্পের ছলে সত্যকে জানতে সাহায্য করবে।

এই হচ্ছেন অরূপ তালুকদার। সাহিত্য বাজার পত্রিকার সাহিত্য পদক ২০২২ এবছর তার হাতে তুলে দেয়া হয়েছে বরিশালে এসে। গত ২৩ সেপ্টেম্বর বরিশাল সাহিত্য সংসদ সাহিত্য বাজার পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। বরিশালের সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর হাত দিয়ে তুলে দেয়া হয় এই সাহিত্য পদকটি। সাথে নামমাত্র কিছু সম্মানীও দেয়া হয়। যা সাহিত্যিক ও সাংবাদিক অরূপ তালুকদার তৎক্ষনাৎ দান করে দেন বরিশালের একটি বৃদ্ধাশ্রমকে।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তিনি বাংলা ও ইংরেজি কথিকা লিখতেন ও স্বরচিত কবিতা পাঠ করতেন। অন্য তিনজনের মধ্যে খ্যাতিমান চলচিত্রকার আলমগীর কবির ইংরেজি বিভাগের দায়িত্ব পালন করেছেন। কবি আসাদ চৌধুরী তার ভরাট কণ্ঠে আবৃত্তি করতেন স্ব রচিত কবিতা এবং গৌরনদী উপজেলার আশোকাঠি গ্রামের অরুনা রাণী সাহা নিয়মিত গান করতেন। স্বাধীনবাংলা বেতারকেন্দ্রের এই চারজন শব্দ সৈনিক গেজেট ভুক্ত মুক্তিযোদ্ধা। অথচ এই চারজনের জীবীত দুজন অরূপ তালুকদার ও কবি আসাদ চৌধুরী নিজেদের কখনোই মুক্তিযোদ্ধা দাবী করে যত্রতত্র আলোচনা মঞ্চ মাতিয়ে তোলেননি। নিরব ভালোবাসায় আজো তাদের লেখনীতে তারা স্মরণ করেন তখনকার স্মৃতি।

তাইতো অরূপ তালুকদারের লেখনীতে মুক্তিযুদ্ধের স্মৃতি মন্থন খুব বেশি চোখে পড়ে।

যতদূর জানা যায়, বর্তমান বরিশাল বিভাগের বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন গোলবুনিয়া গ্রামে সন্তান অরূপ তালুকদার ছাত্র জীবনের শুরু থেকেই  স্কুল-কলেজের ম্যাগাজিনে লেখালেখি শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএএলএলবি সম্পন্ন করার পর জড়িয়ে যান সাংবাদিকতা পেশায়। তার প্রথম গল্প প্রকাশিত হয় দৈনিক পূর্বদেশ’ পত্রিকায় ১৯৬২ সালে I ১৯৬৩ সালে বরিশাল থেকে প্রকাশিত হয় প্রথম উপন্যাস ‘সারাদিন সারারাত’ I দ্বিতীয় উপন্যাস ‘নীলিমায় নীল’এবং  তৃতীয় উপন্যাস ‘আশার নাম মৃগতৃষ্ণীকা’ প্রকাশিত হয় ১৯৬৪ সালে। ১৯৬৫ সালে প্রকাশিত হয় প্রথম গল্পগ্রন্থ রংরাজ ফেরে না’ I প্রথম কাব্যগ্রন্থ ‘সেই নির্বাচন চাই’  প্রকাশিত হয় স্বাধীনতার পরে ঢাকার মুক্তধারা থেকে ১৯৭৪ সালে I

মুক্তিযুদ্ধের স্মৃতিকথা নিয়ে লিখেছেন তিনি গল্প উপন্যাস শিশু সাহিত্য। তবে তার কবিতায় স্পষ্ট হয়ে ওঠে মুক্তিযুদ্ধের বেদনা পাঠ। তিনি যখন লেখেন…

আবার কোনোদিন ফিরে আসবো, ভাবিনি।

ভাবিনি, আবার কোনোদিন দেখা হবে

আপনাদের সঙ্গে, আমার যারা প্রিয়জন

একান্ত আপন বন্ধুবান্ধব তাদেরকে

কোনোদিন দেখবো, দেখতে পাবো আমার

সেই প্রিয়তমার মুখ ম্লান নক্ষত্রবীথিতলে…।’ (যুদ্ধোত্তর প্রত্যাবর্তন/নির্বাচিত কবিতা)

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শব্দসৈনিক

নিবিড়ভাবে প্রত্যক্ষ করেছেন মুক্তিযুদ্ধ ও পরবর্তীকালকে। যা তিনি অবলীলায় ধারণ করেছেন তার কবিতায়। ফলে দেশাত্মবোধ হয়ে উঠেছে তার কবিতার মৌল প্রেরণা। তাই নিজ বাসভূমি, স্বজনদের মধ্যে ফিরে আসার আকুতি তার প্রবল।

মুক্তিযুদ্ধ অরূপ তালুকদারের কবিতার অন্যতম প্রধান অনুষঙ্গ। তার কবিতার ব্যাপক আয়তন জুড়ে মুক্তিযুদ্ধের বিস্তার। মুক্তিযুদ্ধের ভয়াবহ বিক্ষত সময় তার কবিতায় বিধৃত হয়েছে- ‘স্বাধীনতা আমার জীবন, আমার রক্ত, রক্তবীজের ঋণ

স্বাধীনতা আমার চিরদুঃখিনী মায়ের দুফোঁটা অশ্রুজল

স্বাধীনতা আমার প্রিয়তমার মুখ, দোয়েল পাখির গান

স্বাধীনতা আমার স্বপ্নের ধন, এই দীপ্ত প্রাণের ফসল।’ (স্বাধীনতা/নির্বাচিত কবিতা)। এমনকি মুক্তিযুদ্ধের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও তার কবিতার হৃৎস্পন্দন ও ধ্বনিত হয় উজ্জ্বল মহিমায়- ‘তুমি নেই, হে অমৃতের পুত্র, আমাদের মধ্য থেকে

অকস্মাৎ একদিন তুমি চলে গেলে, যেন

এক ঝংকৃত দুর্বার ঝড়ের মতো তোমার

তোমার সেই আসা আর যাওয়া।’ (তুমি নেই, কাঁদে বাংলার মানুষ, নির্বাচিত কবিতা)

এযাবৎ প্রকাশিত বেশকিছু কাব্যগ্রন্থের মাঝে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ- সেই নির্বাসন চাই (১৯৭৪), দূরের হরিণী (১৯৮২), অন্ধকারে আলোর ম্যাজিক (১৯৮৬)। কবিতার সংকলন ‘নির্বাচিত কবিতা’। গ্লোব লাইব্রেরি (প্রা.) লিমিটেড থেকে প্রকাশিত এই নির্বাচিত কাব্য সমগ্রটিতে রয়েছে চৌষট্টিটি কবিতা। তবে বয়সের ভারে ন্যুব্জ-নত নয়, বরং ধাবমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিরন্তর ছুটে চলেছেন কবি। জীবনের দেখা না দেখার অনেক জটিল সমীকরণকে লিপিবদ্ধ করছেন নানা মাত্রিকতায় কী গল্পে, কী উপন্যাসে, কী কবিতায়।

তার মুক্তযুদ্ধভিত্তিক উপন্যাস আঁধারকাল বাজারে এসেছে ২০১৪ এর বইমেলায়। সাহিত্যমালা থেকে প্রকাশিত ১৩০ পৃষ্ঠার এ বইটিতে ফুটে উঠেছে লেখকের অভিজ্ঞতার চিত্র।

মুক্তিযুদ্ধকালীন সময়ে অগম্যপ্রায় গহীন বনাঞ্চল সুন্দরবনের অভ্যন্তরে চলে যাওয়া মানসিক যন্ত্রণাক্লিষ্ট এক সাধারণ ফেরারী যুবকের আত্ম অনুসন্ধানের অসাধারণ কাহিনী নিয়ে রচিত এই উপন্যাসের গভীরে খুঁজে পাওয়া যায় অন্যরকম স্বাদ। এ উপন্যাসের নায়ক যেন তিনি নিজেই। দেশের স্বাধীনতাযুদ্ধের শুরুতেই তার জীবনের এক অধ্যায়ের অকস্মাৎ সমাপ্তি ঘটে গেলে সূচনা হয় আরেক অধ্যায়ের। যখন তার জীবনের সাথে ঘটনাচক্রে জড়িয়ে গেছে এক নারী ও আরো কিছু মানুষ। যাদেরকে অবলম্বন করে সে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। চারিদিকে তখন শুধু মৃত্যুর মিছিল। আগুনের লেলিহান শিখায় জ্বলেপুড়ে ছারখার সব। অনেকটা এভাবেই গাঁথা আছে গল্পের কাহিনী।

আবার তার শিশুতোষ গল্পের স্বাদ কিন্তু পুরো পাল্টে দেয় কবি ও ঔপন্যাসিকের দর্শন। লেখক ও কবি অরূপ তালুকদার তখন হেসে ওঠেন শিশুদের মতো করেই। বলেন, চলো চা আড্ডা হয়ে যাক আজ কীর্তনখোলার পাড়ে। তেমনি শিশুদের উপজীব্য করে লিখে ফেলেন তুতুলের গল্প।

“একদিনে ঘর থেকে হারিয়ে গেছে মিতুলের কলম, পেনসিল, ছোট দু-তিনটে খেলনা, প্লেট ইত্যাদি। সবার ধারণা, ফাতেমাই সরাচ্ছে এসব। কিন্তু তাকে বললে, সে শুধু কাঁদে। তা হলে কি ভুতের উপদ্রব হচ্ছে বাড়িতে? ভুতে বিশ্বাস করে মিতুল। ভয় পায়। তুতুল ভুতে ভয় পায় না। বলে, ভুত কোথায়? আমাকে দেখাতে পারো, আপু মণি?

জানা যায় ভুতুড়ে এই কাণ্ড পুরোটাই তুতুলের সাজানো।

আড্ডায় অরূপ তালুকদার

একনজরে অরূপ তালুকদার

১৯৪৪ সালের ৬ জানুয়ারি বরগুনা জেলার গোলবুনিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন সাহিত্যিক সাংবাদিক অরূপ তালুকদার। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সম্পন্ন করেন এমএ, এলএলবি। ষাটের দশকে যুক্ত ছিলেন চলচ্চিত্র, রেডিও, টেলিভিশন, সাংবাদিকতা ও পত্রপত্রিকা সম্পাদনার কাজে। ষাটের দশকে প্রকাশ হয় তাঁর প্রথম উপন্যাস ‘সারাদিন সারারাত’, এরপর ‘আশার নাম মৃগতৃষ্ণিকা’, ‘নীলিমায় নীল’ ও গল্পগ্রন্থ ‘রংরাজ ফেরে না’। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় তিনি যুক্ত ছিলেন ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’র সঙ্গে। তিনি স্বীকৃতিপ্রাপ্ত ‘শব্দসৈনিক’। ‘৭৪-এ মুক্তধারা থেকে প্রকাশ হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘সেই নির্বাসন চাই’। ‘৭৮-এ কলকাতা হতে বের হয় কাব্যগ্রন্থ ‘দূরের হরিণী’, ‘৮২ সালে উপন্যাস ‘বন্ধদুয়ার’ ও কাব্যগ্রন্থ ‘অন্ধকারে আলোর ম্যাজিক’। অরূপ তালুকদার দীর্ঘ সাংবাদিক জীবনে ছিলেন ‘কমনওয়েলথ জার্নালিস্টস এ্যাসোসিয়েশন (সিজেএ), লন্ডন-এর সদস্য। বিভিন্ন সময়ে সাংবাদিক হিসেবে কাজ করেছেন দৈনিক পূর্বদেশ, দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ, দি ডেইলি স্টার, নিউজ টুডে, ইউএনবি ও আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপি এবং রয়টার্স-এ।

প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৪০টিরও বেশি। উল্লেখযোগ্য গ্রন্থ বন্ধ দুয়ার ( উপন্যাস)

দক্ষিণাঞ্চলের কথা

অন্ধকারে একা ( উপন্যাস)

আঁধারে আলোর ম্যাজিক ( কাব্যগ্রন্থ)

নির্বাচিত গল্প

নির্বাচিত কবিতা

অদ্ভুত সব ভূতের গল্প

আঁধারকাল ( মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস)

Global Warming : Facing the Havoc

দ্য স্পাই– পাওলো কোয়েলহো ( অনুবাদ) ছাড়াও সাম্প্রতিক সময়ে বাজারে এসেছে করোনাকালের কথা, আমাদের ভাষা আন্দোলন ও আমাদের বঙ্গবন্ধু। গ্রন্থগুলো প্রকাশিত হয়েছে বাউণ্ডুলে প্রকাশনী থেকে।

সাংবাদিক স্বপনঃ বই যার জীবনযাপন
সাংবাদিক স্বপনঃ বই পাগল একজন অনুবাদক ও লেখক

চলতি বছর সাহিত্য বাজার সাহিত্য সম্মাননা প্রদান করা হচ্ছে সবসময় অন্তরালে থেকে যাওয়া, প্রচারবিমুখ  সাংবাদিক, লেখক ও অনুবাদক আনিসুর রহমান স্বপনকে। এটা তার সম্মান বাড়াতে নয়। বরং এটা করে নিজেরাই সম্মানিত হতে চায় সাহিত্য বাজার ডটকম সম্পাদক ও প্রকাশক।

ঢাকায় জন্মগ্রহণ করা বরিশালের সন্তান আনিসুর রহমান স্বপন এর সাথে আমার পরিচয় ১৯৯৮ সালের মাঝামাঝি সময়ে। দৈনিক ভোরের কাগজের মফস্বল বিভাগের সাব এডিটর রমেন বিশ্বাস এই পরিচয়টি ঘটিয়ে দেন। কৃতজ্ঞতা সবসময় রমেনদার প্রতি। কারণ, ভোরের কাগজে তার ও বার্তা সম্পাদক অলক গুপ্তের সমর্থন ও সহযোগিতায় আমি ঐ সময় ঘুরে বেড়িয়েছি বাংলাদেশের প্রায় সব জেলায়। পটুয়াখালী, পিরোজপুর ও মঠবাড়িয়ায় তখন ভোরের কাগজের প্রতিনিধি সন্ধানের প্রয়োজনে রমেন দা আমাকে পাঠালেন বরিশাল প্রতিনিধি আনিসুর রহমান স্বপন এর কাছে। মতিউর রহমান ভাই তখন ভোরের কাগজের সম্পাদক। বরিশালে এসে আনিসুর রহমান স্বপন ভাইয়ের কাছে নিজের পরিচয় জানাই – ভোরের কাগজের একজন কনট্রিবিউটর বা প্রদায়ক হিসেবে। চশমার কারণে খুব গুরুগম্ভীর মানুষ ভেবে কিছুটা দূরত্ব মেনে চলার চেষ্টা ছিলো আমার। প্রথমদিকে তিনিও সেটাই ধরে রাখার চেষ্টা করেছিলেন কিন্তু যেই জানতে পারলেন আমিও বরিশালের চাঁদপুরা ইউনিয়নের তালুকদার হাটের সন্তান। তখনই তার গম্ভীরতা ভেঙে খান খান হলো। হাত ধরে টেনে নিয়ে গেলেন নিজের ঘরে পরিচয় করিয়ে দিলেন স্ত্রী ও সন্তানের সাথে। দুপুরে তার ঘরেই খেতে হলো এবং পিরোজপুর ও পটুয়াখালীতে কার কার সাথে যোগাযোগ করবো তাও পথনির্দেশ করে দিলেন। (তার দেখানো পথে হেটে পটুয়াখালীতে কাজল বরুণ দাস এবং পিরোজপুরে ওবায়দুল কবিরকে নিয়ে ঘুরে ঘুরে কয়েকটি প্রতিবেদন প্রকাশ পেল ভোরের কাগজে।) ঐ অল্পসময়ে বরিশাল প্রেমী একজন মানুষের প্রতি আমার গভীর ভালোবাসা তৈরি হয়ে গেল। যা পরবর্তীতে আরো নির্ভরতা বাড়িয়েছে। তিনি দীর্ঘদিন বিদেশে অবস্থান করার পরও বরিশালে ফিরে এসেছেন। ঢাকায় প্রচুর সম্ভাবনা তৈরির পরও তিনি বরিশাল ছাড়েন নি বরং ঢাকাকেই তার কাছে আসতে বাধ্য করেছেন। এমন একজন দেশপ্রেমিক আনিসুর রহমান স্বপন বরিশালের মাটি ও মানুষের প্রতি ভালোবাসা নিয়ে আজো সাংবাদিকতা পেশায় জড়িয়ে আছেন। পড়তে ভালোবাসেন। ভালোবাসেন লিখতে। আর পড়া ও লেখার মাঝেই সময় কেটে যায় তার। বইবাজারে নতুন কোনো বই আসলেই সবার আগে সে বইটি তার চাই। বরিশালের খ্যাতনামা বইয়ের দোকান বুক ভিলার মালিক কর্মচারী তাই নতুন বই এলেই আগে আনিসুর রহমান স্বপনকে ফোন করেন। তারপরের ফোনটি করেন অধ্যাপক তপংকর চক্রবর্তীকে। এই করে নিজের বাড়িটিকেই লাইব্রেরি বানিয়ে ফেলেছেন আনিসুর রহমান স্বপন।  তার বই সংগ্রহ ও পড়ার নেশা আজ অনন্য উদাহরণ বরিশালের আগামী প্রজন্মের জন্য।

ছোটোবেলা খেলতে গিয়ে ডান চোখে তীব্র আঘাত পান তিনি। যে আঘাতে তার চোখটি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। এরপর থেকে একচোখে দীর্ঘ ছয় দশক ধরে নিজের প্রতিটি কাজ করে চলছেন। এ বিষয়ে আনিসুর রহমান স্বপন বলেন, আমার মনে হয় অন্যান্য যে কোনো নেশার থেকে বই সংগ্রহ করা ও পড়া আর মারাত্মক এবং ব্যয়সংকুল নেশা। আর আমি মনে করি পাঠ অভ্যাস করাটা আমাদের সবার জন্য জরুরি। তবে অনেকেই ইউটিউব বা বিভিন্ন মাধ্যমে পড়ার চেষ্টা করে, তবে প্রিন্ট বই পড়ার মজাটাই আলাদা। এটা ইউটিউব বা গুগলে পাওয়া যাবে না। তাই বলতে পারি এখনো মুদ্রিত বইয়ের আকর্ষণ রয়েছে এবং এটা কখনোই শেষ হবার নয়।

তিনি বলেন, বাবা প্রয়াত আইনজীবী অ্যাডভোকেট ইসমাইল খানকে দেখে ছোটবেলা থেকেই বই পড়ার খুব সখ তৈরি হয়েছিল। মাত্র চার থেকে পাঁচ বছর বয়সে ডান চোখে আঘাত পাই। এরপর বিভিন্নভাবে চিকিৎসা করালেও চোখটি ভালো হয়নি, শুরু হয়ে যায় একচোখের জীবন। তবে এমনও দিন গেছে চোখের ডাক্তার দেখানোর টাকা দিয়ে নতুন বই কিনে আনতাম। আবার সদররোডের বাসার নিচতলার দোকানের ভাড়া অনেক মাসেই আব্বা নিতে পারতেন না। কারণ বই কিনে কিনে ভাড়ার টাকা খুইয়ে দিতাম। তারপরও বই পড়া কখনো ছাড়িনি। মাত্র একটি চোখের ওপর চাপ দিয়ে বই পড়া চালিয়ে গেছি। এখনও এমন দিন যায় বই পড়তে পড়তে রাত-ভোর হয়ে যায়। আর বই পড়া থেকেই লেখার প্রতি আগ্রহটা সৃষ্টি হয়। তবে বয়স হওয়ায় মাঝে মধ্যে কিছুটা কষ্টও হয়।

আদতে ৭০ প্রায় বয়সের যুবক আনিসুর রহমান সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকেও নিয়মিত বই পড়ার অভ্যাসের ফলে অর্জিত জ্ঞানকে পুঁজি করে লেখালেখির কাজটিও করেন প্রচণ্ড নৈতিকতা নিয়ে। কোথাও তথ্য ঘাটতি হলে সে নিউজটি অপ-সাংবাদিকতা বলে মনে করেন তিনি।

তিনি জানান, সংবাদে তথ্য ঘাটতি থাকা উচিত নয়। কারণ এতে করে পাঠক বিভ্রান্ত হবে। তাই সাংবাদিককে পড়তে হবে। যখন যে বিষয়ে প্রতিবেদন সাজাবে, সে বিষয় সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখতে হলে পড়তেই হবে। পড়ার কোনো বিকল্প নেই। সংগ্রহে তার দুর্লভ কিছু বই রয়েছে। আর তার সংগ্রহশালায় বিভিন্ন ধরনের বইয়ের মধ্যে ইতিহাস ও দর্শনের বই সবচেয়ে বেশি ।

প্রচার বিমুখ, অন্তর্মুখী, বইপোকা মানুষ আ.ব.ম. আনিসুর রহমান স্বপন ১৯৫৭ সালের ৩০ জানুয়ারি ঢাকার ১৩ নম্বর নয়া পল্টনে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার ক্ষিরাকাঠি গ্রামে হলেও বেড়ে ওঠা বরিশাল শহরে। বাবা মো: ইসমাইল খান আইনজীবী ছিলেন এবং মা আয়েশা বেগম (হেলেন)। বরিশালের সিস্টার্স ডে প্রাথমিক বিদ্যালয় থেকে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনের শুরু। এরপর বরিশাল ব্রজমোহন বিদ্যালয় থেকে ১৯৭১ সালে (১৯৭২ সালে অনুষ্ঠিত) এসএসসি, বরিশাল ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ১৯৭৩ সালে এইচএসসি, একই প্রতিষ্ঠান থেকে ১৯৭৬ সালে বাংলা সাহিত্যে স্নাতক (সম্মান ) এবং ১৯৭৭ এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও ইতিহাসবিদ ড. কাজী দীন মুহম্মদের তত্ত্বাবধানে কথা সাহিত্যিক আবুল মনসুর আহমদের ভাষা চিন্তার উপর কিছুদিন এম ফিল এবং পশ্চিম বঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ড. পবিত্র সরকারের তত্ত্বাবধানে বরিশালের আঞ্চলিক ভাষার উপর পিএইচডি পর্যায়ে গবেষণা করলেও তা অসমাপ্ত রাখেন। ১৯৮৬ সালে তিনি জীবীকার সন্ধানে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান এবং ইরানের তেহরানে অবস্থান করেন। ১৯৯৬ পর্যন্ত তিনি তেহরানে ছিলেন। তখন তিনি ইসলামিক প্রপাগেশন অর্গানাইজেশনে অনুবাদক, রেডিও তেহরানের বাংলা বিভাগের ঘোষক, সংবাদ পাঠক, সম্পাদক ও ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি ‘ডেইলি তেহরান টাইমস’ পত্রিকায় কাজ করেন। এ ছাড়া পশ্চিমবঙ্গের পত্রিকা ‘প্রতিক্ষণ’, ‘বিভাব,’ ও ‘সাঙ্কৃতিক খবর’এ লেখালেখি করেছেন।

১৯৭০ সালে ঢাকা ডাইজেস্ট পত্রিকায় ‘সুইজারল্যান্ডের ঘড়ি শিল্প’ এবং ‘ হযরত মুসা (আ:) এর সমুদ্র অতিক্রম ও ফেরাউনের শলিল সমাধি শিরোনামে দু’ টি অনুবাদ কর্মের মাধ্যমে তার লেখক জীবনের আত্মপ্রকাশ ঘটে। বাবা ছাড়াও তৎকালীন’ পাকিস্তানি খবর’ পত্রিকার লেখক ও বামপন্থী ( মার্ক্সবাদী) চিন্তা ধারায় বিশ্বাসী ( পরবর্তীতে পীরের খলিফা) ছোটচাচা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান খানের উৎসাহ ও অনুপ্রেরণায় ছোটবেলা থেকেই আনিসুর রহমান খান স্বপনের লেখালেখি ও পাঠের অভ্যাস গড়ে ওঠে এবং তখন থেকেই বই সংগ্রহ করা তার প্রিয় শখে পরিণত হয়। বর্তমানে তার বিশাল গ্রন্থাগারটিতে বহু দুর্লভ বই রয়েছে। এমনকি মহাকাব্য মেঘদূত এবং ওমর খৈয়ামের রুবাইয়াতও প্রথম সংস্করণ রয়েছে তার সংগ্রহে।

১৯৭৩ সালে বরিশাল থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক গণডাক’ পত্রিকার মাধ্যমে তার সাংবাদিক জীবনের শুরু। এরপর ১৯৮২-১৯৮৪ পর্যন্ত জাতীয় দৈনিক আজাদ, প্রতিষ্ঠালগ্ন থেকে বিদেশে পাড়ি জমানোর আগ পর্যন্ত স্থানীয় সাপ্তাহিক লোকবাণী, দেশে ফিরে এসে জাতীয় দৈনিক ভোরের কাগজ ও বাংলা ট্রিবিউন এ কাজ করেন। বর্তমানে তিনি ইংরেজি দৈনিক নিউ এজ এবং ঢাকা ট্রিবিউন এর সাথে বরিশাল প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তিনি বরিশাল রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। আনিসুর রহমান খান স্বপন বাংলা একাডেমি, বরিশাল পাবলিক লাইব্রেরি ও এফপিএবি বরিশাল এর আজীবন সদস্য।

প্রকাশিত গ্রন্থ

ফার্সী ভাষার ব্যাকরণ (১৯৯০), পারস্যে রবীন্দ্র চর্চা (১৯৯৩), বাংলাদেশে ফার্সী ভাষা ও সাহিত্য (১৯৯৫), পারস্যে রবীন্দ্রনাথ (২০১৭), একটি মোরগের কাহিনী ( অনুবাদ,১৯৮৬), পারলৌকিক জীবন ( অনুবাদ: ১৯৮৭) এবং তাহেরেহ সফরজাদেহ: স্বনির্বাচিত কবিতা (অনুবাদ: ১৯৯১)

প্রকাশিতব্য গ্রন্থ

মাহাদী সহেলির কবিতা (অনুবাদ), দারাশুকোর অনূদিত উপনিষদ, নাজিম হেকমতের কবিতা (অনুবাদ), কাহলিল জীব্রানের সুভাষিত সুবচন  ( অনুবাদ), জরথ্রুস্টের আবেস্তা এবং মওলানা রুমির নেই ও শ্রী কৃষ্ণের বাঁশি। পারস্যে রবীন্দ্রনাথ বইটির জন্য কলিকাতার ‘সাঙ্কৃতিক খবর’ গোষ্ঠী তাকে ভূমেন্দ্র গুহ স্মৃতি পুরস্কারে সম্মানিত করে।

আনিসুর রহমান স্বপন নিজ উদ্যোগে বরিশাল সদর রোডের পৈতৃক ভিটে এবং বরিশালেরই কাউনিয়া প্রধান সড়কে শ্বশুরালয়ে আলাদা আলাদা দুটি সংগ্রহশালা গড়ে তুলেছেন।        পারিবারিক জীবনে আনিসুর রহমান খান একজন সুখী ব্যক্তি। তার সহধর্মিণী অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক লেখক ও সমাজসেবী বেগম ফয়জুন নাহার শেলী বলেন, এই লাইব্রেরি হচ্ছে আমার সতীন। সারাক্ষণ বইয়ের মধ্যে ডুবে থাকেন তিনি। সংসারের অন্য সব বিষয়ে উদাসীন একটা মানুষ। তবে তার সাথে সাথে আমারও অভ্যাস হয়ে গেছে এই লাইব্রেরি ব্যবহার করার। ছেলেমেয়েরাও সবাই বই পড়তে খুব ভালোবাসে। এটা এ যুগের জন্য বিরলই বলতে হবে।  তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে। বড়ছেলে আরিফুর রহমান খান তানিম একটি মাল্টিন্যাশনাল কোম্পানির হিসাবরক্ষক, ছোটছেলে আসিফুর রহমান খান তামিম এল এল বি (সম্মান) সালাম-আজিজ ল চেম্বরের সাথে যুক্ত রয়েছে এবং মেয়ে তানিমা রহমান খান শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি থেকে স্নাতক (সম্মান) পাস করে স্বনির্ভর ব্যবসা করছে।