পর্যটন – সাহিত্য বাজার

ময়মনসিংহ তিনঃ কবি ও অভিনেত্রীর সম্ভাব্য সুদিন
ময়মনসিংহ ৩ঃ গৌরীপুরে কবি ও অভিনেত্রীর নিরব প্রচারণা

গৌরীপুরের ঐতিহাসিক স্থাপনা

ময়মনসিংহ সদর থেকে সড়কপথে ২০ কিলোমিটার ভেতরে গৌরীপুর উপজেলা। রেলপথে ৩০ কিলোমিটার। একসময় জমিদারদের তীর্থ ভূমি বলা হত ময়মনসিংহের এই গৌরীপুর উপজেলাকে। এখানের পৌর এলাকাসহ আনাচকানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেকগুলো ঐতিহাসিক স্থাপনা। একটু যত্ন পেলেই যা হতে পারে পর্যটন আয়ের উৎস। একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলা জাতীয় সংসদের ১৪৮ আসন (ময়মনসিংহ-৩)। প্রায় চার লাখ জনগোষ্ঠীর বসবাস এখানে। শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ গৌরীপুরের রাজনৈতিক নেতৃত্বও বেশ প্রশংসিত। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের এই আসনে বিএনপি, জাতীয় পার্টি ও আওয়ামী লীগ সমানতালে নেতৃত্ব দিয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনের ভোটারদের সঙ্গে কথা হয় সাহিত্য বাজার পত্রিকার। কেমন এমপি বা নেতা চান এ অঞ্চলের মানুষ? এমন প্রশ্ন ছিল তাদের কাছে।

সকলের উত্তরও প্রায় কাছাকাছি, ‘জনবান্ধব ও সৎ নেতা’ চাই। যাকে প্রয়োজনে সহজেই পাশে পাওয়া যায়। যে এলাকার মানুষের সুখ দুঃখে ছুটে আসবে, সহানুভূতি জানাবে। বিপদে সাহায্য করবে এমন একজন নেতা আসলে শুধু গৌরীপুর নয়, সারা বাংলাদেশের মানুষের স্বপ্ন। কিন্তু বিগত ৫০ বছরে এ স্বপ্ন পূরণ করার মতো নেতা খুঁজে পাওয়া যায়নি বাংলাদেশের কোথাও। নীলফামারীর আসাদুজ্জামান নূর, চাঁদপুরের দীপু মনি ও মেজর অবঃ রফিকুল ইসলাম এবং বরিশালের কর্ণেল অবঃ জাহিদ ফারুক এমপি নিজ নিজ আসনে জনপ্রিয় হলেও তাদের কাছাকাছি অবস্থানও তৈরি হয়নি ময়মনসিংহের কোনো সাংসদের। বেশিরভাগ সময় এলাকার মানুষ তাদের পাশে পান না বলেই অভিযোগ ময়মনসিংহের ১১ টি আসনের ৮০ ভাগ মানুষের। তবে হ্যাঁ, এখানে রাজনৈতিক কোন্দল খুব একটা নেই বললেই চলে। আদি ঐতিহ্যের ধারক গৌরীপুর বাজারে এক ব্যবসায়ী ও কলেজ ছাত্র মুহিত বলেন, ‘আমাদের এখানে রাজনৈতিকভাবে সবাই মিলেমিশেই থাকে। তেমন সমস্যা নেই। তবে গৌরীপুর বাসীর চাহিদা শুধু গ্যাসের। এখানে গ্যাস নেই। এছাড়া স্থাপত্য সংরক্ষণ ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করা প্রয়োজন। এ বিষয়ে নেতারা খুব উদাসীন বলে অভিযোগ এই ব্যবসায়ী ছাত্রটির। আরেক শিক্ষার্থী বিনয় দাস বলেন, ‘আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। আমরা মুসলমানদের দাওয়াতে যাই। মুসলমানরাও আমাদের পূজা-পার্বনে আসে। এখানে সবাই মিলেমিশে থাকি। আমরা মনে করি, এখানে সবাই এক পরিবার।’ আগামীতে কেমন নেতা চান, এমন প্রশ্নের জবাবে তারা দুজনেই বলেন, ‘জনবান্ধব নেতা চাই। যাকে মানুষ সহজে পাবে, সুখ-দুঃখ বলতে পারবে, সমস্যা সমাধান করতে পারবে সহজেই।’ বর্তমান নেতাদের বিষয়ে তাদের মূল্যায়ন, আওয়ামী লীগের বর্তমান এমপি নাজিম উদ্দিনের কাছে সবাই যেতে পারে। তিনি প্রতি সপ্তাহে এলাকায় আসেন, সবার কথা শোনেন। বিএনপি নেতা এম ইকবাল হোসাইনও ভালো লোক। তিনিও এলাকার খোঁজখবর রাখেন। বিএনপির আরেক নেতা কবি সেলিম বালা এলাকায় ইদানিং কম আসেন, তবে সবসময় অসহায় মানুষেরা তার সাহায্য পান। করোনাকালীন সময়ে আশরাফুল ইসলাম সেলিম ভাই আমাদের অনেক সাহায্য করেছেন। স্থানীয় মানুষের সঙ্গে তার সম্পর্ক আছে। দুই শিক্ষার্থীর সঙ্গে কথা বলে বোঝা গেল, এখানে দীর্ঘদিন আওয়ামী লীগের এমপি থাকায় তাদের অবস্থান বেশ ভালো। পুলিশ প্রটোকলে বা প্রটোকল ছাড়াও এখানে বিএনপি নানাবিধ কর্মসূচি পালন করে। জাপাও বিভিন্ন সময় স্বল্প লোকবল দিয়ে হলেও কর্মসূচি পালন করছে। গৌরীপুর সদর থেকে ৪/৫ কিলোমিটার ভিতরে মুখরিয়া গ্রামে কয়েকজন কৃষকের সঙ্গে আলাপ করে জানা যায়, এলাকার লোকজন বয়স্কভাতাসহ সরকারের নানা সুবিধা পাচ্ছেন। কমিউনিটি ক্লিনিকেরও সেবা পাচ্ছেন। ঘরে ঘরে পেয়েছেন বিদ্যুৎ। তবে তাদের এলাকায় এমপির দেখা মেলে না। তারা বলেন, ‘নেতারা করেন রাজনীতি, বড় বড় লোকের সঙ্গে চলেন। এখন গ্রামে আসবেন কী করতে? এখন ভোট চাওয়ার দরকার নাই। ভোটের সময় আবারও হয়তো আসবেন। কেমন নেতা চান জানতে চাইলে বিরক্ত হয়ে কৃষকরা বলেন, ‘নেতা তো চাই এমন, যারে ডাক দিলে দেহে। কাছে কাছে থাহে। একটা কিছু দরখাস্ত করলে এমপির মাধ্যমে মঞ্জুর করাইতে পারি। ধরুন (যেমন) আমার একটা বাড়ি ভিটা নাই। কতহানে দৌড় দিলাম একটা ঘরের লাইগ্গা। সরকারি জায়গায় আমারে একটা ঘর করে দিক। তাও করলো না কেউ। মাইনষের বাড়িত থাকি, জায়গা জমি কিছু নাই। কতজনের কাছে কতবার আইডি কার্ড দিয়া আইছি। কাজ হয় নাই।’ ‘বিএনপি লোকরাও এলাকায় আসে না। তবে বিএনপি নেতারা নিজেদের কর্মীদের বিভিন্ন সময় সহযোগিতা করে’বলে জানান এই দুই বয়োবৃদ্ধ ভোটার।

ময়মনসিংহ-৩ এই সংসদীয় আসনের আয়তন ২২৭ বর্গকিলোমিটার। এ আসনটিতে মোট ভোটার রয়েছে ২ লাখ ৩৪ হাজার ৫৩৮ জন। যেখানে পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ২১৭ জন এবং নারী ভোটার রয়েছে ১ লাখ ১৬ হাজার ৩২১ জন। এ সংখ্যা চলতি বছর নতুন ভোটার তালিকায় আরো কিছু বৃদ্ধি পাবে। এ আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তিনবারের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ক্যাপ্টেন মজিবুর রহমানের মৃত্যুতে ২০১৬ সালের উপনির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য হন প্রবীণ রাজনীতিক অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পূর্ব পাকিস্তানের সময়ে জেলা ছাত্রলীগের সভাপতিসহ নানা পদে দায়িত্ব পালন করেছেন তিনি। একই সঙ্গে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তবে সংসদ সদস্য হয়ে উন্নয়নে খুব একটা চমক দেখাতে না পারায় এবং দলের মধ্যে ঐক্য সৃষ্টি করতে না পারায় তাকে নিয়ে ক্ষোভ রয়েছে দলীয় নেতাকর্মীদের মাঝে। আর এ কারণেই আসনটিতে নতুন মুখ চান নেতাকর্মীদের অনেকেই। আসনটিতে দলীয় প্রার্থীর কোনো অভাব নেই। হালের জনপ্রিয় অভিনেত্রী থেকে শুরু করে পোড় খাওয়া সাবেক ছাত্রনেতারাও রয়েছেন দ্বাদশ জাতীয় সংসদের মনোনয়ন লড়াইয়ে। এর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হাসান অনু, জেলা আওয়ামী লীগের আরেক সাংগঠনিক সম্পাদক ড. সামীউল আলম লিটন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মোর্শেদুজ্জামান সেলিম, ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মতিউর রহমান, গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য নাজনীন আলম, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আবু কাউছার চৌধুরী রন্টি ও তরুণ আওয়ামী লীগ নেতা এম এম মামুন। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অনু বিগত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হয়েও প্রায় ৫০ হাজার ভোট পান। এবার সংসদ নির্বাচনে তিনি নৌকার মনোনয়ন পাওয়ার আশায় রয়েছেন। আরো আছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহসম্পাদক মোর্শেদুজ্জামান সেলিমও শক্ত মনোনয়ন প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে থাকার সম্ভাবনা রয়েছে।  পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম টানা দুবার মেয়র নির্বাচিত হয়ে জনপ্রিয়তার স্বাক্ষর রেখেছেন। এবার নৌকার মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হবার স্বপ্ন তারও। এরা সবাই গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ করেছেন বলে জানান এলাকাবাসী।

অপরদিকে, গৌরীপুরে বিএনপিতে যোগ্য নেতৃত্বের অভাব রয়েছে বলে দাবী কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের। বর্ষীয়ান বিএনপি নেতা ও দুইবারের সংসদ সদস্য প্রয়াত আইনজীবী এএফএম নজমুল হুদার মৃত্যুর পর গৌরীপুরে বিএনপির রাজনীতিতে আর কেউ প্রভাব বিস্তার করতে পারেন নি। তবে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর মধ্যে দলটির নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী এম ইকবাল হোসাইন ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণের মধ্যে দ্বন্দ্ব চরমে। নেতা-কর্মীরাও বিভক্ত এই দুই নেতাকে ঘিরে। ২০১৪ সালে বিএনপির প্রার্থী হিরণ বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে দলের বৃহৎ একটি অংশ নিয়ে মাঠ দাপিয়ে বেড়িয়েছেন। অন্যদিকে হিরণের প্রার্থিতা ঠেকাতে দলের বিরোধী নেতা-কর্মীরা ইকবালের বলয়ে ভিড়তে শুরু করায় মাঠের রাজনীতির দৃশ্যপট পাল্টাতে শুরু করেছে বলে অভিমত অনেকের। যদিও এই আসনটিতে বিএনপির পরিচ্ছন্ন ইমেজের প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তরুণ প্রজন্মের বিএনপি কেন্দ্রীয় নেতা ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের যুগ্ম মহাসচিব কবি সেলিম বালা। তার ভালো নাম মুহাম্মদ আশরাফুল ইসলাম সেলিম। এছাড়াও আছেন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির দুইবারের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল হক। স্থানীয় নেতাকর্মীরা মনে করেন, যোগ্য নেতৃত্ব পেলে এ আসনে বিএনপি শক্তিশালী অবস্থার প্রকাশ ঘটাতে সক্ষম হবে। ভোটের হিসাবে দেখা যায়, ১৯৯১ সালের সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ৩২ শতাংশ, জাতীয় পার্টির প্রার্থী ২৮ শতাংশ এবং বিএনপির প্রার্থী ২১ শতাংশ ভোট পেয়েছেন। ১৯৯৬ সালের নির্বাচনে বিএনপি ৩৫ শতাংশ, আওয়ামী লীগ ২৯ শতাংশ ও জাতীয় পার্টি ২৮ শতাংশ ভোট পায়। ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ ৩৯ শতাংশ ও বিএনপি ৩৪ শতাংশ ভোট পেয়েছে। ২০০৮ সালে আওয়ামী লীগ ৬৮ শতাংশ ও বিএনপি ২৯ শতাংশ ভোট পেয়েছে। ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ৭৪ শতাংশ ও আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ২৫ শতাংশ ভোট পেয়েছে। ওই নির্বাচন বিএনপি বয়কট করে।ভোটের এই পরিসংখ্যান বলছে, আসনটিতে আওয়ামী লীগের অবস্থান ক্রমাগতভাবে মজবুত হয়েছে। জনসমর্থনের পাশাপাশি ভোটও বেড়েছে। তবে দলীয় কোন্দল আর দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে বিরোধীপক্ষও সুবিধা নিয়ে অবস্থান শক্ত করছে এখানে। বিশেষ করে বিএনপির জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় যুগ্মসচিব আশরাফুল ইসলাম সেলিম ওরফে কবি ও গীতিকার সেলিম বালার জনসংযোগ এবং যুব তরুণদের মাঝে তার জনপ্রিয়তা আগামী নির্বাচনে প্রভাব বিস্তার করবে বলে মনে করেন গৌরীপুরের বাসিন্দারা। গৌরীপুর উপজেলার মুখরিয়া গ্রামের বাসিন্দা কবি সেলিম বালা। তিনি ২০১৪ সালের সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশায় গণসংযোগ করলেও সে সময় দল অংশ না নেওয়ায় তিনি প্রার্থী হতে পারেননি। আগামীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় গণসংযোগ চালালেও তিনি বলেন, দল নির্বাচনে অংশ নিলে তবেইতো আমাদের নির্বাচনী প্রচারণা হবে। এখন আমরা দলকে শক্তিশালী করতে কাজ করছি। তিনি এলাকায় দেশনেত্রী খালেদা জিয়ার সুচিকিৎসা ও কারামুক্তির দাবিতে লিফলেট বিতরণ ও পোস্টার সাঁটিয়ে জনমত গড়ে তোলারও চেষ্টা করছেন। এলাকার শিক্ষাব্যবস্থা প্রসারের জন্য তার প্রচেষ্টায় ২০০৫ সালে মুখরিয়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ প্রতিষ্ঠিত হয়। নির্বাচনী এলাকার চাতুল ও আগ্রাইল বিলের পানি নিস্কাশনের জন্য স্লুইস গেট নির্মাণে আর্থিক সহযোগিতা করেন সেলিম বালা। এতে শত শত কৃষকের জমি বন্যার পানিতে প্লাবিত হওয়া থেকে সুরক্ষা পায়। নির্বাচনী এলাকার দুস্থ নারীদের স্বাবলম্বী করার জন্য তিনি গড়ে তুলেছেন সায়দা ফাউন্ডেশন নামে একটি সেবামূলক প্রতিষ্ঠান। এলাকার বড়ইকান্দা, মুখরিয়া বাজার মাওহা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছেও সেলিম বালা জনপ্রিয় একটি নাম।

এদিকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এখানে এবার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির সমর্থন বাড়ছে বলে জানান গৌরীপুর বাজার এলাকার বাসিন্দারা। ২০১৮ এর নির্বাচনে আওয়ামী লীগের হয়ে দলীয় মনোনয়ন ফরম কিনে আলোচিত অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বলেন, ‘এলাকার লোকজনের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ রয়েছে। তারা চান আমি এখানে প্রার্থী হই। তবে নেত্রী যাকেই মনোনয়ন দেবেন তাকে বিজয়ী করতে বরাবরের মতোই মাঠে থাকবো আমি।’

কবি সেলিম বালা ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির নিরব জনসেবা মূলক কাজের মধ্যে একধরণের প্রতিযোগিতা রয়েছে বলে মনে করেন গৌরীপুরবাসী। বিষয়টি তাই মুখরোচক আলোচনার বিষয়ও এখানে। অন্যদিকে জাতীয় পার্টির এখানে উল্লেখযোগ্য কোনো প্রচারণা চোখে পড়েনি। সম্প্রতি গৌরীপুরের নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা জাতীয় পার্টির উপদেষ্টা আব্দুল হাই খান পাঠান (৭৪) এর মৃত্যুতে এখনো শোকের ছায়া গৌরীপুর জাপা নেতৃত্বে। এখানে  উপজেলা জাতীয় পার্টির সভাপতি সামছুজ্জামান জামাল ও সাধারণ সম্পাদক আব্দুল গফুর।

উন্নয়নের বরিশাল সাতঃ উম্মুক্ত এখন বাণিজ্যিক সব পথ
স্বপ্নের পদ্মাসেতু

পদ্মাসেতু ও পটুয়াখালীর পায়রা বা লেবুখালী সেতুর কাজ সম্পূর্ণ সম্পন্ন হলেই বরিশাল তথা এ বিভাগের ছয় জেলার ভাগ্যোন্নয়নের বানিজ্যিক সব পথ উম্মুক্ত হবে বলে আশাবাদী জেলার সুশীল সমাজ, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বর্তমানে পদ্মাসেতুর কাজ প্রায় শেষের দিকে।  ২০০১ সালের ৪ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করার পর নিজস্ব অর্থায়নে দ্রুত এগিয়ে চলছে এর সার্বিক কাজ।

পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ এক বছর বাড়লেও উদ্বোধন করা হবে আগামী ২০২২ সালের জুন মাসে। আর এ মেয়াদ বাড়ার কারণে বাড়বে না খরচ। মূল পদ্মা সেতুর ৯৪ দশমিক ২৫ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। সার্বিক কাজ শেষ হয়েছে ৮৭ দশমিক ২৫ শতাংশ।

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পের বাস্তব কাজ আগের বেঁধে দেয়া ২০২২ সালের জুনেই শেষ হবে। তবে ভুল-ত্রুটি সংশোধনের সময়সহ প্রকল্পের মেয়াদ জুন ২০২৩ পর্যন্ত বাড়ানোর আবেদন করা হয়েছে।

সেতু বিভাগের সচিব বলছেন, করোনার কারণেই বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ।

প্রতিকূল আবহাওয়া, গুজব ও মহামারি করোনাভাইরাস সঙ্কট উপেক্ষা করে প্রমত্তা পদ্মার বুকে এগিয়ে চলছে পদ্মা সেতুর নির্মাণ কাজ। সেতু প্রকল্পের কাজ এখন একেবারে শেষের পথে। ধাপে ধাপে কাজ এগিয়ে মূল সেতু দৃশ্যমান হওয়ার পর এবার যান চলাচলের জন্য উপযোগী হয়েছে উঠছে। দেশের কোটি কোটি মানুষের স্বপ্নের এই পদ্মা সেতু চালু হলে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাণিজ্যিক সম্ভাবনা দ্বার উম্মুক্ত হবে বলে মনে করেন রাষ্ট্র প্রধান সয়ং।

এদিকে বরিশাল বিভাগের স্বপ্ন দ্বার খুলে যায় পটুয়াখালীর লেবুখালী বা পায়রা সেতুর নির্মাণ সূচনায়।

২০১৩ সালের ১৯ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন। এরপর দ্রুত গতিতে কাজের প্রায় সবটাই সম্পন্ন হয়েছে।  এখন চলছে সৌন্দর্য বর্ধনের কাজ।

সেতুর প্রকল্প পরিচালক আবদুল হালিম বলেন, কর্ণফুলী দ্বিতীয় সেতুর আদলেই নির্মাণ করা হয়েছে ফোরলেন লেবুখালী সেতু। ‍পায়রা নদীর মূল অংশের ৬৩০ মিটার ‘বক্স গার্ডার’ চারটি স্প্যানের ওপর নির্মিত হয়েছে। যার মূল অংশ ২০০ মিটার করে দুটি স্প্যান ১৮.৩০ মিটার ভার্টিক্যল ক্লিয়ারেন্স রাখা হয়েছে পায়রা সমুদ্র বন্দরে উপকূলীয় পণ্য ও জ্বালানীবাহী নৌযান চলাচলের জন্য। এছাড়া সেতুর মূল অংশের দু’প্রান্তে ৮৪০ মিটার ভায়াডাক্ট-এ ৩০ মিটার করে ২৮টি স্প্যানে বর্ধিত অংশের ভার বহন করছে। লেবুখালী সেতুর ৩২টি স্প্যান এখন দাঁড়িয়ে আছে ৩১টি পিয়ারের ওপর। সেতুটির ২৮টি স্প্যানের ১২টি বরিশাল প্রান্তে এবং ১৬টি পটুয়াখালী প্রান্তে।

তিনি আরও জানান, মূল সেতু ও তার ভায়াডাক্টের জন্য টেস্ট পাইল, ওয়ার্কিং পাইল, পিয়ার ক্যাপ, পিয়ার এবং ভায়াডাক্টসহ সাব-স্ট্রাকচার নির্মাণ করা হয়েছে। ভায়াডাক্টের ওয়ার্কিং পাইলসহ পাইল ক্যাপ, অ্যাবাটমেন্ট ওয়ালও কঠোর মান নিয়ন্ত্রণে সম্পন্ন হয়। মূল সেতুটি বিভিন্ন মাপের ৫৫টি টেস্ট পাইলসহ ১০টি পিয়ার, পাইল ও পিয়ার ক্যাপের ওপর নির্মিত হয়েছে। এছাড়া ১৬৭টি বক্স গার্ডার সেগমেন্ট রয়েছে সেতুতে। যার ফলে দূর থেকে সেতুটিকে মনে হবে ঝুলে আছে।

এছাড়া পায়রা নদীতে জোয়ারের সময় নদী থেকে সেতুর মধ্যে ১৮.৩০ মিটার উঁচু থাকবে। এতে করে নদী থেকে বড় বড় জাহাজ চলাচলে কোনও রকমের সমস্যা হবে না বলে জানান তিনি।

নদীমাতৃক বরিশাল বিভাগের ভোলা বাদে অন্য পাঁচটি জেলার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে  সরাসরি যানবাহনের যোগাযোগ স্থাপন হবে এই সেতু চালুর ফলে। কুয়াকাটা সহ পটুয়াখালী,  বরগুনা ও সুন্দরবন অঞ্চলের নৈসর্গিক দৃশ্য উম্মুক্ত হবে পর্যটকদের জন্য।

পদ্মা ও পায়রা সেতুকে ঘিরে তাই বরিশাল তথা গোটা দক্ষিণাঞ্চলে গড়ে উঠতে শুরু করেছে হোটেল-মোটেলসহ বহু ছোট-বড় শিল্পায়ন-কল-কারখানা। সেতু দুটিতে যান চলাচল শুরু হলে দক্ষিণাঞ্চলের সাথে রাজধানী ঢাকাসহ বিভিন্ন বিভাগের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে। পাশাপাশি গড়ে উঠবে ব্যবসায়ীক সর্ম্পক।

বাড়বে এখানকার পর্যটন কেন্দ্রেগুলোতে লোক সমাগম। এতে দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য দুয়ার খুলে যাবে বলে আশাবাদী সবাই।

পর্যটন করপোরেশন ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগজুড়ে পর্যটন শিল্পে ব্যাপক সম্ভবনা রয়েছে। বিশেষ করে পটুয়াখালীর কুয়াকাটা, পায়রা সমুদ্রবন্দর ও তার পার্শ্ববর্তী গঙ্গামতী, কাউয়ারচর, বরিশালসহ পদ্মার পাড় ও কীর্তনখোলা তীরের চর এলাকা হতে পারে শিল্পায়নের নতুন সম্ভাবনা

বরিশালের সুশীল সমাজের প্রতিনিধি কবি ও অধ্যাপক তপংকর চক্রবর্তী বলেন,

পদ্মা ও পায়রা সেতুতে যানবাহনের চলাচল শুরু হবার আগেই বরিশালের প্রশাসন,  সুশীল সমাজ, সাংবাদিক,  রাজনিতীবিদ  ও ব্যবসায়ীদের সমন্বিত একটি উন্নয়ন কমিটি হওয়া জরুরী।  একটি বিভাগীয় শহরে নাগরিকদের কোনো ঐক্যবদ্ধ প্লাটফর্ম নেই যা সত্যি লজ্জার।  এই কমিটির তত্ত্বাবধানে হোক বা জেলা ও সিটি করপোরেশনের অধীনে হোক প্রবাসীদের এখানে ইনভেস্ট জরতে উৎসাহিত করতে হবে।

তিনি আরো বলেন, সৃজনশীল ও উৎপাদনশীল শিল্প কারখানা স্থাপনে আগ্রহী ব্যবসায়ীদের অগ্রাধিকার দিতে হবে। অত্যাধুনিক ডকইয়ার্ড তৈরির চমৎকার সুযোগ এখানে। তবে সবার আগে ভোলা থেকে পাইপলাইনে গ্যাস আসার বিষয়টি কেন এতো বিলম্ব তা সমস্যার সমাধান করে দ্রুত গ্যাস আসা নিশ্চিত করতে হবে।

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেন,

পদ্মা সেতু নির্মাণের স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর তা বাস্তবায়ন করছেন তারই সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, স্বপ্নের পদ্মা ও পায়রা সেতু নির্মাণ হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আর্থ-সামাজিক অবস্থা ও জীবন-জীবিকা বদলে যাবে। দক্ষিণাঞ্চল বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের দিক দিয়ে পিছিয়ে আছে। এই জনপদের অর্থনৈতিক সমৃদ্ধির বিরাট সুযোগ সৃষ্টি করবে পদ্মা ও পায়রা সেতু।

আর বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন,

ভোলার গ্যাসটা যদি নিশ্চিত এসে যায় আর যদি সরকারের এ অঞ্চলের উন্নয়নের স্বদিচ্ছা থাকে তাহলে গার্মেন্টস শিল্পকে গুরুত্ব দিলে সবচেয়ে লাভজনক হবে বাংলাদেশ। চিটাগং এর মতো বরিশালেও ইপিজেড স্থাপনের পর্যাপ্ত সুযোগ রয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট  সুব্রত বিশ্বাস দাস  জানান, জেলার সাংবাদিক বন্ধুদের এখন বেশি বেশি উন্নয়ন বিষয়ে গুরুত্ব দেয়ার অনুরোধ জানাচ্ছি।  পায়রা ও পদ্মাসেতু চালু হওয়া মানেই বরিশাল বানিজ্যিক নগরীর সব গুনাগুন অর্জন করা। প্রবাসী ও রাজধানীর ব্যাবসায়ীদের এখানে ইনভেস্ট করতে উৎসাহিত করতে হবে। আমরা আমাদের মতো সে চেষ্টা করছি। সাংবাদিক  বন্ধুরাও সেটা করতে পারেন।