রম্যকথন – সাহিত্য বাজার

‘চতুষ্কোণ গ্যাং’ আসছে এবারের বইমেলায়
বন্ধুত্বের অন্বেষণ:‘চতুষ্কোণ গ্যাং’

আসছে এবারের বইমেলায়

নিজস্ব প্রতিবেদক

Oplus_131072

অমর একুশে বইমেলা ২০২৬ এ শিল্পৈষী প্রকাশনী থেকে আসছে বেশকিছু তারুণ্যদীপ্ত কিছু নতুন গল্প, অনুগল্প ও প্রবন্ধের বই। গল্পের বইগুলো নিয়ে ভীষণ আশাবাদী প্রকাশক ও লেখক সালাম খোকন। তিনি বলেন, এখানে কিছু গল্প আছে যা জুলাই বিপ্লবের চেতনায় তৈরি, আবার কিছু গল্প তৈরি হয়েছে সংবাদ শিরোনাম থেকে। রয়েছে ছায়া মুক্তিযুদ্ধের গল্প। আবার ভৌতিক গল্পও রয়েছে এবারের বইমেলার জন্য শিল্পৈষীর বিশেষ আকর্ষণ।

লেখক সালাম খোকন তার ‘চতুষ্কোণ গ্যাং সম্পর্কে বলেন’- এটি যখন লিখতে শুরু করেছিলাম, তখন আমার মনে কেবল একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল: বন্ধুত্ব কি কেবল তারুণ্যের কয়েকটি মুহূর্ত, নাকি আজীবনের আশ্রয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই জন্ম নিল রিদওয়ান, সানিদ, তানভীর আর সুনিয়াকে নিয়ে গল্প—‘চতুষ্কোণ গ্যাং’।

সালাম খোকন বলেন, তারা কেউই নিখুঁত ছিল না। বরং তাদের ভুল, দ্বিধা, আর টানাপোড়েনই তাদের বাস্তব করে তুলেছে। তারা ঝগড়া করেছে, একে অপরের থেকে দূরে সরে গেছে, আবার ফিরেও এসেছে। জীবনের প্রতিটি বাঁকে তাদের বন্ধুত্ব নতুন নতুন রূপে উন্মোচিত হয়েছে।

এই উপন্যাসটি লেখার সময় বারবার মনে হয়েছে, বন্ধুত্ব নিছকই একটি সম্পর্ক নয়- এটি একটি আশ্রয়। পৃথিবী যখন কঠিন মনে হয়, যখন ঘরবাড়ি অচেনা লাগে, তখন আপনার বন্ধুরাই হয়ে ওঠে আপনার সত্যিকারের ঠিকানা। হয়তো তারা সব সমস্যার সমাধান করে দিতে পারে না কিন্তু তারা পাশে থাকে। মাথায় হাত রেখে ভরসা দেয়— ‘তুই পারবি। আমরা আছি।’

আমার গল্পে কেউ নায়ক নয়, কেউ খলনায়কও নয়। সবাই কেবলই মানুষ। আর মানুষ মানেই ভুল, আবেগ, সংশয় এবং শুদ্ধতার এক অনন্ত অনুসন্ধান।

এই উপন্যাসের শেষে আমি চাই, পাঠক যেন তাদের নিজেদের বন্ধুদের কথা ভাবেন। সেই ক্যাম্পাস, সেই মেস রুম, রাতের আকাশের নিচে বসে গল্প করার মুহূর্তগুলো যেন তাদের স্মৃতির পাতায় ভেসে ওঠে।

যারা বন্ধু হারিয়েছেন- তাদের জন্য এই বইটি একটি মৃদু আহ্বান। আর যারা বন্ধুত্বের বাঁধন ধরে রেখেছেন- তাদের প্রতি আমার অজস্র ধন্যবাদ।

যখন আমি লিখতে বসি, তখন আমি কেবল একজন গল্পকার নই; আমি নিজেও একজন বন্ধু— ঠিক আপনাদেরই মতো। যে হারিয়ে যেতে যেতে আবার ফিরে পায় তার চেনা মুখগুলোকে। এই বই যদি আপনার মনে বিন্দুমাত্র দোলা দেয়, যদি আপনার নিজের বন্ধুদের নাম মনে করিয়ে দেয়, তাহলে জেনে রাখবেন- এই লেখা, এই কণ্ঠস্বর, এই গল্প আপনারই জন্য।

সবশেষে, রিদওয়ানের কথা দিয়েই শেষ করি- ‘আমরা একসঙ্গে থেকে একে অপরকে আরও সমৃদ্ধ করব।’ এটাই হোক আমাদের বন্ধুত্বের প্রতিজ্ঞা।

বন্ধুত্ব বেঁচে থাক। ভালোবাসা ছড়িয়ে যাক।

আনন্দ শোভাযাত্রায় আনন্দিত বরিশাল: গ্রামের বাজারে চলছে হালখাতা উৎসব
আনন্দ শোভাযাত্রায় আনন্দিত বরিশাল: গ্রামের বাজারে চলছে হালখাতা উৎসব

বিশেষ প্রতিবেদক

“বৈশাখী ঐক্যতান

ফ্যাসিবাদের অবসান ” শ্লোগানকে সামনে রেখে হাতি ঘোড়া, গাধা ছাড়াও জেলে, চাষী, কৃষাণী জীবন গাঁথার পাশাপাশি ঢেঁকি, পালকী সহ লোকজ উপকরণ তুলে ধরার চেষ্টা ছিলো এবারের বৈশাখী শোভাযাত্রার  প্রধান আকর্ষণ। আবার নগরীর হাটখোলাসহ গ্রামের বাজারের মুদি দোকানগুলোতে ছিলো হালখাতা খুলে মিষ্টি বিতরণের আয়োজন। পহেলা বৈশাখ সোমবার সকাল ৯টায় বরিশাল সার্কিট হাউসের সামনে থেকে লোকজ উপকরণ সহ বৈশাখী শোভাযাত্রাটি বের হয়ে সদর রোড হয়ে বিবির পুকুর পাড় থেকে একে স্কুল রোড ধরে বাঁধ রোড হয়ে বরিশাল ক্লাবের সামনে দিয়ে পুনরায় সার্কিট হাউসের ভিতর এসে শেষ হয় শোভাযাত্রাটি। প্রায় দেড়ঘন্টা সড়কে এই শোভাযাত্রার নেতৃত্ব দেন বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন। তিনি রীতিমতো জেলে সাজে নিজেই সড়কে জাল নিক্ষেপ করে অংশগ্রহণকারী ও দর্শকদের বিনোদন দিচ্ছিলেন। পালকী চড়া বউকে বাতাস করা, হল্লা গাওয়া ইত্যাদি আয়োজনের পাশাপাশি ঢেঁকি, পলকী, ডাল তৈরির যন্ত্র ইত্যাদি দেখে মুগ্ধ বরিশাল বাসী। তাদের অনেকেই বললেন, এবারের এই বৈশাখী শোভাযাত্রায় আমরা সত্যিকারের আনন্দ পেলাম। বরিশাল সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এমন উৎসব সম্ভবত এটাই প্রথম বলে দাবী করলেন আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়া বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক বিশ্লেষক মাহবুব খান। তিনি বলেন, বৈশাখী শোভাযাত্রা মানেই আনন্দের বিষয়। এ নিয়ে যারা মঙ্গল অমঙ্গল বিতর্ক করছে তাদের বলবো, মঙ্গল অমঙ্গল আপনার আমার কর্মফলের উপর নির্ভর। কোনো শোভাযাত্রা দিয়ে মঙ্গল হয়না, হয় আনন্দ হয়। আমরা বরিশালের মানুষ দীর্ঘদিন পর নির্মল আনন্দ পেয়েছি। তাই আনন্দ শোভাযাত্রা  নামকরণ সঠিক বলে দাবী করেন মাহবুব খান।

একইসময় বরিশাল সাংস্কৃতিক কেন্দ্র অন্যতম পরিচালক সাংবাদিক আজাদ আলাউদ্দিন বললেন, নতুন বাংলা বছরকে স্বাগত জানাতে গিয়ে আগে আমরা বলতাম – পুরাতনকে বিদায় জানিয়ে নতুনেরে করি বরণ। এটা একটি ভুল ধারণা। পুরাতন আমাদের পাথেয়, আমাদের পথ নির্দশক। তাকে বিদায় দেওয়া যায়না। তার থেকে শিক্ষা নিয়ে ভুল ত্রুটি শুধরে নতুন পথে পা বাড়াতে হয়। আগামীর সুন্দর বাংলাদেশ তৈরি হবে আমাদের অতীতের ভুলগুলো শুধরে নিতে পারলেই।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জাসাস বরিশাল দক্ষিণের আহ্বায়ক সাব্বির নেওয়াজ সাগর ধানের শীষ, কাস্তে ইত্যাদি উপকরণ নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। তিনি বলেন, আমারা চেষ্টা করেছি দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্লাটফর্মে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বরিশালবাসীকে আনন্দ দিতে। কিছু বাম ঘরানার প্রগতিশীল চিন্তার দাবীদার বাদে সবাই আমাদের ডাকে সাড়া দিয়েছেন। নগরবাসী আনন্দ পেয়েছে এটাই এই আনন্দ শোভাযাত্রার সার্থকতা। এজন্য অবশ্যই ধন্যবাদ ও কৃতজ্ঞতা বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন এর প্রতি। একইসাথে ধন্যবাদ জানাবো বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওছারকেও। তাদের আন্তরিকতা এবং স্বশরীরে উপস্থিতি এই আনন্দ শোভাযাত্রাকে গতিশীল করেছে বলে জানান সাব্বির নেওয়াজ।

নগর প্রদক্ষিণ শেষে সার্কিট হাউসের আঙ্গিনায় তৈরি অস্থায়ী মঞ্চের সামনে জড়ো হন সাংস্কৃতিক নেতৃবৃন্দ সহ প্রশাসনের কর্মকর্তারা। সেখানে বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান চলে দুপুর পর্যন্ত। হয়তো আরো চলতো কিন্তু আচমকা বৈশাখী বৃষ্টি এসে সবাইকে বৈশাখী ভালোবাসায় ভিজিয়ে দিয়ে যায়। ফলে সার্কিট হাউস কেন্দ্রীক বৈশাখী উৎসবের সমাপ্তি ঘটে। বিকালে বেলস পার্কে বৈশাখী মেলা এবং শিল্পকলা একাডেমি মিলনায়তনে পৃথক পৃথক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিলো বিভিন্ন সংগঠনের।

বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছে বরিশাল জেলা প্রশাসন। আমরা চেয়েছি দলমত নির্বিশেষে সকল শ্রেনী পেশার মানুষের উপস্থিতি নিশ্চিত করতে। এজন্য প্রয়োজনীয় প্রচারণাও চালানো হয়েছে। লোকজ উপকরণ সংগ্রহ করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। পরিশেষে এই আনন্দ শোভাযাত্রায় বরিশালবাসী আনন্দ পেয়েছেন এটাই আমাদের সার্থকতা বলে জানান জেলা প্রশাসক।

এ বিষয়ে বিভাগীয় কমিশনার রায়হান কাওছার বলেন, বৈশাখী শোভাযাত্রা বা উৎসব কখনোই হাজারো বছরের বাঙ্গালী সংস্কৃতি নয়। এটি সম্রাট আকবরের সময়ে (১৬০০ সালে) হালখাতা উৎসব থেকে তৈরি। আর ১৯৮৯ সালে প্রথম আনন্দ শোভাযাত্রা নামে এই শোভাযাত্রার সংস্কৃতি চালু হয়। হালখাতা উৎসব নিয়ে সবমিলিয়ে প্রায় পাঁচশত বছরের ঐতিহ্য হতে পারে। এই উৎসব মানুষের মনে আনন্দ সৃষ্টির জন্য তৈরি হয়েছে। তাই আনন্দ শোভাযাত্রা নামকরণ সঠিক বলে জানান তিনি।

এদিকে বরিশাল নগরীর হাটখোলার বেশকিছু বড় ব্যবসায়ী ও আড়ৎদার তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানে বিভিন্ন রকমের মিষ্টি, ঘোলের শরবত দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করেছেন। তারা তাদের বাঁধাই করা হালখাতার বই খুলে কারো থেকে ৫০০, কারো থেকে হাজার টাকা বাকী আদায় করে তা নতুন খাতায় লিপিবদ্ধ করছেন। আবার কারো নাম একদম কেটে দিচ্ছেন। জয় ভাণ্ডার ও বিসমিল্লাহ বাণিজ্যালয়ের ব্যবসায়ী জানালেন, এই হালখাতা উৎসবই বাঙালী সংস্কৃতির অংশ এখন। বাৎসরিক হিসাব নিকাষ চূড়ান্ত করে আগামী বছরের জন্য নতুন খাতা খোলা হয় এই বৈশাখে। পুরো মাস জুড়ে চলে আমাদের এই কার্যক্রম। আগে মিষ্টি ছাড়াও সন্দেশ, দানাদার, বাতাসা ইত্যাদি মিষ্টান্ন রাখা হতো। কারণ এলাকার ছোট ছোট কিশোর তরুণরা এসে ভিড় করতো। এখন আর তা হয়না বলে জানান বিসমিল্লাহ বাণিজ্যালয়ের আলমগীর হোসেন।

এদিকে  বরিশালের বাকেরগঞ্জ উপজেলার হলতা বাজার এবং বাহেরচর বাজারের অনেক ব্যবসায়ী এসেছেন হাটখোলার এই হালখাতা উৎসবে অংশ নিতে। তারা জানালেন, তাদের গ্রামের বাজারগুলোতেও একইভাবে হালখাতা উৎসব হচ্ছে। তবে তাদের কেউ কেউ শুধু জিলাপি দিয়ে গ্রাহকদের আপ্যায়ন করছেন। দানাদার, বাতাসা এখন আর পাওয়া যায় না বলে জানান তারা।

চ্যানেল আই এর রজতজয়ন্তী: আমরাও পাশে আছি বরিশালবাসী
চ্যানেল আই এর রজতজয়ন্তী: আমরাও পাশে আছি বরিশালবাসী

আরিফ আহমেদ, (সাবেক সহকর্মী চ্যানেল আই)

“হৃদয়ে বাংলাদেশ উচ্ছ্বাস শুধু নয়,

মননে বিশ্বাসের বাঁধন…

শ্লোগান করেছি ধারণ

পঁচিশ বছর ধরে তাই

গেয়ে যাই… বাংলার জয় গান’…।

বাংলা আমার জন্মকথা

বাংলা জুড়ায় মনের ব্যাথা

কান্না-হাসি

দুঃখ সুখে

বাংলা আমার

মায়ের আদর… জড়িয়ে রাখা নক্সিকাঁথা

সবটুকু স্বাদ একসাথে পাই

যখন খুঁজে… মুগ্ধ নয়ন

হৃদয়ে বাংলাদেশ আর মননে চ্যানেল আই।। ”

বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই এর প্রথম জন্মদিনে বিশাল র্যালী নিয়ে আমরা যখন বেইলী রোডের থিয়েটার পাড়া মাতিয়ে তুলেছিলাম সেই ২০০১ সালের অক্টোবরে তখনকার সময়ের সাথে বর্তমানের অনেক ব্যবধান। ভাড়া বাড়ি, চিপা গলি ছেড়ে আজ চ্যানেল আই নিজস্ব ভবনে। নিজস্ব আঙ্গিনায় সাজিয়ে আসছে জমকালো উৎসব আয়োজন। ২৫ বছর পূর্তী মানে রজতজয়ন্তী উৎসবের বর্ণাঢ্য আয়োজন চলছে। ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা বিভাগের প্রধান শাইখ সিরাজ নিজ হাতে নিমন্ত্রণ পত্র বিলি করছেন। সুন্দর আয়োজন পরিকল্পনা নিয়ে দৌড়ঝাঁপ পরিচালক হাসান ভাই, অনুষ্ঠান প্রধান ছড়াকার ও সাহিত্য বাজার পত্রিকার উপদেষ্টা আমীরুল ইসলাম, তৃতীয় মাত্রার জিল্লুর রহমান, সংবাদ বিভাগের মীর মাসরুর, আরেফিন ফয়সাল, কাজল ঘোষ সহ সংশ্লিষ্টদের চোখের ঘুম উড়ে গেছে। অসুস্থ মানুষটিও এখন শিশুর মতো সরলতায় ছুটে বেড়াচ্ছেন, হৈচৈ করছেন। আর কিপটে হিসাবরক্ষক জিয়া ভাই নির্ঘাত বারবার বেহুশ হচ্ছেন ও মাথায় জল ঢালছেন। কেননা চ্যানেল আই এর জন্মদিন মানেই ভিন্নতা। আর ভিন্নতা মানেই অনেক অনেক টাকার হিসাব সামলাতে হবে জিয়া ভাইকে। হৃদয়ে বাংলাদেশের যত ছবি আঁকা আছে তার সবটাই হয়তো এই পহেলা অক্টোবর ২০২৩ এ পরিস্ফুটিত হবে চ্যানেল আই এর আঙ্গিনায়। আসবেন গণ্যমান্য ব্যক্তিবর্গ। রাজনৈতিক, সাংস্কৃতিক, সুশীল সমাজের প্রতিনিধি ছাড়াও সিনেমা টেলিভিশন ও বেতারের সব শিল্পীদের সমন্বয় ঘটবে এদিন চ্যানেল আই এর আঙ্গিনায়। আমরা বরিশালের মাটিতে বসে তা দেখতে পাবো স্যাটেলাইট বা ইউটিউব ঘুরে চ্যানেল আই এর পর্দায় সরাসরি লাইভ অনুষ্ঠানে। তবে চ্যানেল আই নিয়ে বরিশালবাসী আগের মতো খুব একটা উচ্ছ্বসিত নয় বলে মনে হলো বরিশালের সুশীল সমাজ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের আলোচনায়। বেশিরভাগ মানুষই বলছেন, ‘প্রথমদিকের চ্যানেল আইয়ের স্বাদ এখন আর নাই। তবে শাইখ সিরাজের কৃষিভিত্তিক অনুষ্ঠান হৃদয়ে মাটি ও মানুষ এবং মুকিত মজুমদারের প্রকৃতি ও জীবন গ্রামাঞ্চলের মানুষের জন্য খুবই উপকারী। আবার কেউ কেউ বলেন, নিউজের মান একদম নেমে গেছে। এখনকার চ্যানেল আই মানেই যেন, যা পাই তা-ই খাই।’

প্রবীণ সাংবাদিক, শব্দসৈনিক এবং বরিশাল সাহিত্য সংসদ এর প্রধান উপদেষ্টা অরূপ তালুকদার ২৫ বছর পূর্তী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বলেন, মাটি ও মানুষ অনুষ্ঠানটি গ্রামাঞ্চলের কৃষকদের জন্য খুবই উপকারী একটি অনুষ্ঠান। এটি যেন বন্ধ না হয়। বরিশাল তথা দক্ষিনাঞ্চলের সংবাদ আগের তুলনায় অনেক কম। এজন্য স্থানীয় প্রতিনিধিকে স্পেশাল এসাইনমেন্ট দেয়ার পরামর্শ দেন অরূপ তালুকদার।

২০০২ থেকে ২০১২ পর্যন্ত চ্যানেল আই এই বরিশালে খুবই জনপ্রিয় ছিলো বলে জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী মানবেন্দ্র বটব্যাল। তিনি এ বছর চ্যানেল আই সমর্থিত সাহিত্য বাজার পত্রিকার গুণীজন সম্মাননা গ্রহণ করার আনন্দ নিয়ে বলেন, প্রয়াত সাংবাদিক মাইনুল এর সময়ে বরিশালে আমরা চ্যানেল আই এর বিকল্প অন্যকোনো টিভি খুঁজে পাইনি। ২০০৪ সালের ২ অক্টোবর মাইনুল হাসান মারা যাওয়ার পর থেকে এ অঞ্চলের সংবাদ খুব একটা চ্যানেল আই ধারণ করে বলে মনে হয়নি, তাছাড়া ভালো কোনো প্রতিনিধিও এখানে তাদের নেই বলে জানান মানবেন্দ্র বটব্যাল।

প্রায় একই কথা বললেন আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয় দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ। তিনি বলেন, চ্যানেল আই বরিশালে খুবই জনপ্রিয় ছিলো। মাঝখানে কিছুদিন বরিশাল অঞ্চলের প্রথম মহিলা সাংবাদিক হিসেবে শাহিনা আজমীন এতে কাজ করেছেন। কিছু একটা সমস্যা হওয়ায় তিনি এখন আর কাজ করেননা। নতুন নিয়োগ প্রক্রিয়ার কথা শুনেছিলাম। তবে অনেকদিন চ্যানেল আই আর দেখা হয় না, খোঁজও নেয়া হয়নি। তবে আমার ঘরে এখনো মাটি ও মানুষ এবং প্রকৃতি ও জীবন অনুষ্ঠান নিয়মিত দেখেন সবাই।

চ্যানেল আই এর ২৫ বছর পূর্তী উপলক্ষে আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতিসহ সব সদস্যদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন বলেন, বরিশাল তথা দক্ষিনাঞ্চলের উন্নয়ন অগ্রগতি, সুখ দুঃখের কথা ইদানীং চ্যানেল আইতে খুব একটা তুলে ধরা হয়না। এটা হয়তো আমাদের সাংবাদিকদেরই ব্যর্থতা। আমরা ভালোকিছু তুলে ধরতে পারিনা। এজন্য চ্যানেল আইয়ের মতো প্রতিষ্ঠান পারে সাংবাদিকদের কর্মশালা করিয়ে দক্ষ করে তুলতে। চ্যানেল আইয়ের জনপদের সংবাদ বরিশালকে গুরুত্ব দেবে এটাই প্রত্যাশা করেন এসএম জাকির।

১৯৯৯ সালের ১ অক্টোবর যাত্রা শুরুর পর থেকে নতুনত্ব আর বৈচিত্রময় অনুষ্ঠানের পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে ইতোমধ্যে কোটি দর্শকের মনে জায়গা করে নিয়েছে চ্যানেল আই। ‘হৃদয়ে বাংলাদেশ’ স্লোগানে লাল-সবুজের বিশ্বাস ও চেতনায় উদ্দীপ্ত হয়ে মননশীল সচেতন ও সৃষ্টিশীল জাতি গঠনে বিরামহীন কাজ করে যাচ্ছে চ্যানেল আই। দেশের দর্শক যখন একটি মাত্র বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেখতে দেখতে একঘেয়ে আর ক্লান্ত হয়ে পরেছিল, তখন তাদের কাছে নতুন আশার আলো জালিয়ে চ্যানেল আই পৌঁছে যায় গ্রাম বাংলার প্রতিটি ঘরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শতভাগ বিদ্যুতায়নের ফলে স্যাটেলাইট চ্যানেল এখন পৌঁছে গেছে প্রত্যন্ত এলাকায়। সাথে ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমতো আছেই। যদিও অনেকেই বলার চেষ্টা করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে আজকাল কেউ আর টেলিভিশনের পর্দার সামনে বসেন না। কিন্তু কেউ গভীরভাবে ভেবে দেখলে, অন্যরকম উত্তর পাবেন। কোনোভাবেই এর গুরুত্ব কমেনি। কিংবা টেলিভিশন হারিয়ে যাচ্ছে না। বরং নানা ফর্মে এগিয়ে চলছে যুগের সাথে তাল মিলিয়ে। কারণ আগের মতো টেলিভিশন অনুষ্ঠান একবার প্রচার করেই এখন তা আর্কাইভে চলে যাচ্ছে না। ফেসবুক লাইভ, ইউটিউবসহ নানান ডিজিটাল প্ল্যাটফর্মে আরো জীবন্ত হয়ে উঠছে টেলিভিশনের কনটেন্ট। দর্শকরা যখন ইচ্ছা তা দেখে নিতে পারছেন। ফলে গণমাধ্যম হিসেবে চ্যানেল আই এরও এখন আরো অনেক বেশি সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে গণমাধ্যম বিশেষজ্ঞরাই যখন বলছেন, নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় চ্যানেল আই সবসময় সঠিক পথেই আছে। চ্যানেল আই বরাবরই নতুনত্বের প্রতিনিধিত্ব করে। তাই রজতজয়ন্তীর এই শুভক্ষণে দর্শক, শুভানুধ্যায়ীদের অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে অনুষ্ঠানমালায় নতুনত্ব আনা এবং নিমন্ত্রণ পত্র বিলি করছেন চ্যানেল আই পরিচালনা পর্ষদ। তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বরিশালবাসীর পক্ষ থেকে চ্যানেল আই পরিবারের সবাইকে জন্মদিনের অভিনন্দন ও শুভেচ্ছা।

অক্টোবরে পায়রা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী – জানালেন সেতুমন্ত্রী
বরিশালে ১১টি সেতুর উদ্বোধন করলেন সেতুমন্ত্রী ঃ অক্টোবরে পায়রা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবা‌য়দুল কা‌দের বরিশালের ১১ টি সেতুর ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে বলেছেন, আগামী অক্টোবর মাসেই দক্ষিণাঞ্চলের অন্যতম পায়রা সেতু সবার জন্য খুলে দেওয়া হবে। ইতোমধ্যে সব নির্মাণ কাজ শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্টোবরের যে কোনো দিন সেতুটি উদ্বোধন করবেন বলে জানালেন তিনি। ১৫ সেপ্টেম্বর বুধবার বরিশাল বিভাগের ১১টি সেতুর ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নির্ধা‌রিত সম‌য়ের ম‌ধ্যে কাজ শেষ করার সংস্কৃ‌তি শুরু কর‌তে হ‌বে। কা‌জের মান ঠিক রে‌খে কা‌জগু‌লো গ‌তিসম্পন্ন কর‌তে হ‌বে। ইতোমধ্যে পি‌রোজপু‌রের ‌বেকু‌টিয়া সেতুর ৭৫ শতাংশ কাজ শেষ হ‌য়ে‌ছে। পাশাপাশি নলুয়া-বা‌হেরচর সেতু এ‌কনে‌কে পাশ হ‌য়ে‌ছে বলেও জানালেন সেতুমন্ত্রী।

ভার্চুয়ালি উদ্বোধন‌ হওয়া সেতুগু‌লো হচ্ছে – ব‌রিশা‌লের রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদি-হিজলা সড়‌কের ২৮ দশ‌মিক ৭৮ মিটার দৈ‌র্ঘ্যের বাবুগঞ্জ সেতু, ৩১ দশ‌মিক ৮২৮ মিটার দৈ‌র্ঘ্যের খা‌শেরহাট সেতু, ৩১ দশ‌মিক ৮২৮ মিটার দৈ‌র্ঘ্যের নবা‌বের হাট সেতু, ৩১ দশ‌মিক ৮২৮ মিটার দৈ‌র্ঘ্যের কাউ‌রিয়া সেতু, ২৫ দশ‌মিক ৭৪ মিটার দৈ‌র্ঘ্যের খা‌শেরহাট সেতু, ব‌রিশাল-ঝালকা‌ঠি-ভান্ডা‌রিয়া-‌পি‌রোজপুর আঞ্চ‌লিক মহাসড়‌কের ৪৪ দশ‌মিক ২ ‌মিটার দৈ‌র্ঘ্যের গুরুধাম সেতু, কাঁঠা‌লিয়া (বান্দাঘাটা)-‌কৈখালী-বনাইহাট সড়‌কের ৬৯ দশ‌মিক ৮৯৮ মিটার দৈ‌র্ঘ্যের তফ‌সের খেয়াঘাট সেতু।

এ ছাড়া ভোলার পারান তালুকদারহাট-‌ বোরহানউ‌দ্দিন- লাল‌মোহন-চরফ্যাশন-চরমা‌নিকা আঞ্চ‌লিক মহাসড়‌কে ৪৪ দশ‌মিক ২ মিটার দৈ‌র্ঘ্যের বাংলার জার সেতু, দেবীরচর-না‌জিরপুর-লাল‌মোহন-মঙ্গল‌ সিকদার-তজুমু‌দ্দিন আঞ্চ‌লিক মহাসড়‌কে ৪৪ দশ‌মিক ২ মিটার দৈ‌র্ঘ্যের দেবীরচর সেতু, ‌পি‌রোজপুরের চরখালী-তুষখালী-মঠবা‌ড়িয়া-পাথরঘাটা সড়‌কে ৬৩ দশ‌মিক ৭৯৮ মিটার দৈ‌র্ঘ্যের হেতা‌লিয়া সেতু, চরখালী-তুষখালী-মঠবা‌ড়িয়া-পাথরঘাটা সড়‌কের ৭৫ দশ‌মিক ৯৭৮ মিটার দৈ‌র্ঘ্যের মাদারসী সেতু।

উ‌দ্বোধন অনুষ্ঠা‌নে ব‌রিশাল প্রা‌ন্তে উপ‌স্থিত ছি‌লেন- সড়ক ও জনপথ বিভা‌গের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তারেক ইকবাল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথসহ অন্যরা।

বরিশালে কঠিন লকডাউনঃ চতুর্থদিনের খাদ্য খোঁজে জীবন
কথা ছিলো ৪ জুলাই রবিবার সকাল থেকে বরিশাল নগরীর অলিগলিতে RAB টহল দেবে। কিন্তু নগরীর নথুল্লবাদ থেকে রূপাতলী, সাগরদী মোড় থেকে মেডিকেল হয়ে পোর্টরোড কোথাও খুব একটা নজরদারি চোখে পড়েনি বেলা ১২টা পর্যন্ত। তবে সাগরদী পুলের আগে পুলিশের একটা কঠিন চেকিং ছিলো, তাও দু’জন বহনকারী হেলমেটহীন মোটরসাইকেল ছুটে পালিয়ে যায় পুলিশের ডাক উপেক্ষা করে। ‍আর ‍এখানেই অনন্য নজীর তৈরি করেন ‍উপপুলিশ কমিশনার। সবার জন্য আইন সমান – কথাটির যথার্থ মর্যাদা দিলেন বরিশাল পুলিশ। কঠিন লকডাউনের চেকপোস্টে রক্ষা পায়নি এএসআইয়ের মোটরসাইকেল। যৌক্তিক কারণ ছাড়া বের হওয়া, হেলমেট ব্যবহার না করাসহ মোটরসাইকেলের কাগজপত্র দেখাতে না পারায় তার বিরুদ্ধে মামলা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।  লকডাউনের চতুর্থ দিন ৪ জুলাই রোববার বেলা ১১টার দিকে নগরীর আমতলার মোড়ে চলমান চেকপোস্টে পুলিশ পরিচয় দিয়েও রক্ষা পাননি এক ব্যক্তি। এমনকি তার মোটরসাইকেলটিও জব্দ করেছে বরিশাল পুলিশ।

জানা গেছে, বেলা ১১টার দিকে নগরীর আমতলার মোড়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনারের (ট্রাফিক) উপস্থিতিতে নিয়মিত চেকপোস্টে জিজ্ঞাসাবাদ কার্যক্রম চলছিল। এ সময় একটি মোটরসাইকেলে হেলমেটবিহীন দুই ব্যক্তি সেখানে হাজির হন। চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা লকডাউনের মধ্যে তাদের ঘর থেকে বাইরে বের হওয়ার কারণ জানতে চান। তবে যৌক্তিক কোনো কারণ দেখাতে পারেনি তারা।

অন্যদিনের তুলনায় জনসমাগম রাস্তায় বেশি দেখা গেলেও মাস্ক ছিলো প্রতিটি লোকের মুখে। শের ই বাংলা মেডিকেলের সামনে রোগী ও স্বজনদের স্বাভাবিক ভিড় ছিল কিছুটা। সোজা পথে দুয়েকটি অটোরিকশার চলাচল চোখে পড়ে । এখানে রোগীর স্বজনদের দিকে তাকিয়ে ৯টি খাবার হোটেল খুলে দিয়েছেন প্রশাসন।যা সত্যি ‍উদারতা বরিমাল প্রশাসনের।

এদিকে কীর্তনখোলা ডিসিঘাটেও আজ বেশ ব্যস্ততা চোখে পড়ছে, অহেতুক আনাগোনা মানুষের। স্প্রীটবোট ও ট্রলার মাঝেমধ্যেই  ছুটে চলছে। স্প্রীটবোটের ঘাটে যাত্রীর অপেক্ষাও ছিলো।

তবে এতোটা পথে কোথাও Rab এর  কোনো নজরদারি চোখে পড়েনি। ছিলো শুধু পুলিশের টহল নদীঘাটে। তবে বিজিবি ও সেনাবাহিনীর কঠিন টহলের সংবাদ ছিলো শহরের বাইরে বাবুগঞ্জ ও বানরিপাড়া এলাকায়।

আমাদের খাদ্য দিন

কীর্তনখোলা পাড়ের এই মানুষগুলো নাজমা,  জামাল ও অন্যরা চা দোকান করে জীবীকা চালায়। রাতে এখানে বন্দরের মালামাল খালাস করা হয়। কুলি মজুরদের জন্য চা দোকান খুলে বসে এরা আয় হয় তিন চারশত টাকা। কখনো কখনো দিনেও জমে ওঠে বরিশালের নদীঘাটের চা দোকান।

লকডাউনে সব বন্ধ। রাতের ঘাট বন্ধ। দিনেও লোকসমাগম নেই তেমন। দিনে আর চা  দোকান খুলতে পারেন না এরা। ফাঁকফোকরে একটু খুললেই পুলিশ এসে ভেঙে দেয়। জরিমানা করে। গত তিনদিন অনেক কষ্টে খাবার জোটে কপালে। আজ কড়াকড়ি খাবারের দোকানে তাই অনিশ্চিত দুপুর ও রাতের খাবার। এরা জানেনা এখন কি খাবে? জানেনা ৩৩৩ নম্বরের কথা। সরকারের খাদ্য সহয়তা কীভাবে  পেতে হয় তাও জানেনা এরা?

আমাদের খাদ্য দিন, ৭ দিন কেন ৩০ দিন ঘরে বসে থাকবো – বলে জানান এই মানুষগুলো।

উন্নয়নের রাজনীতি তিনঃ আওয়ামী লীগের চলছে সুদিন
বরিশাল জেলার উন্নয়ন চিত্রের সাথে এখানকার রাজনৈতিক দলগুলোর ভূমিকা ওতোপ্রোতো ভাবেই জড়িত। স্বাভাবিক কারণেই উন্নয়নের পথের হাঁটতে হাঁটতে রাজনৈতিক দলগুলোর কার্যক্রম উঠে আসে এবং আসবেই। কেননা বরিশালের সদর রোড দিয়ে চলতে গেলে অশ্বিনী কুমার টাউন হলটি যেমন চোখে পড়ে তেমনি চোখে পড়ে এখানের প্রথম নারী মেয়র প্রার্থী ডাঃ মনীষা চক্রবর্তীর মানবতার বাজার। আবার একদিন পরই সেই বাজার বন্ধ করে দেয়ার দোষ আওয়ামী লীগের ঘাড়ে। দুদিন পরেই আবার মনীষা ও তার দল বাসদের মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় কাউন্সিলরের হামলা এবং সেই দোষও চাপলো মেয়র সাদিক ও ছাত্রলীগের মাথায়।

যদিও এ অভিযোগ হেসে উড়িয়ে দেন জেলার সাধারণ সম্পাদক।

আর মহানগর সহ সভাপতি বলেন, যে কাউন্সিলর এর কথা তারা বলছেন,  সে তো আওয়ামী লীগের  লোকই নয়। তার ভাই আওয়ামী লীগ নেতা।

এ বিষয়ে বাসদ নেত্রী ও সাবেক মেয়র প্রার্থী ডাঃ মনীষা চক্রবর্তী সাংবাদিক সালেহ টিটুকে দেয়া এক সাক্ষাৎকারে  বলেন, গত তিনবছরে অসংখ্য বার তারা এই কথাই বলে আসছে। এই শহরে আওয়ামী লীগ ছাড়া আর কোনো দলকেই তারা রাস্তায় নামতে দেয়না। নামলেই গুন্ডা বাহিনী পাঠিয়ে হামলা চালায় নয়তো পুলিশ দিয়ে আটকে দেয়। বাসদ কোনো মেরুদণ্ডহীন দল নয়, হামলা মামলার ভয় দিয়ে আমাদের রাস্তায় নামা আটকানো যাবেনা।

এটা যে নেহাত আওয়ামী লীগের উপর দোষ চাপানো তাও কিন্তু নয়। কেননা,  বরিশাল জেলাই শুধু নয়, সম্পূর্ণ বিভাগে হাতে গোনা নির্দষ্ট কিছু মানুষ ছাড়া এই বরিশাল অঞ্চলের পশুপাখিও এখন আওয়ামী লীগ সমর্থক। আর এখানের আওয়ামী লীগ মানেই হচ্ছেন সেরনিয়াবাত সাদিক ‍আবদুল্লাহ পরিবার। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিবিষয়ক কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বরিশাল তথা বরিশাল বিভাগের আওয়ামী লীগের প্রাণপুরুষ।

সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ তারই সুযোগ্য সন্তান। আর দেশবাসীকে এটা মনে করিয়ে দেয়ার প্রয়োজন নেই যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর তাদের পারিবারিক সম্পর্কের কথা। তাহলে আবার মনে পড়ে যাবে ৭৫ এর ঘৃণিত ইতিহাস।

বরিশালের ‍উন্নয়ন চিত্র ‍এক ও দুইযে ‍আমরা দেখেছি ও জেনেছি স্থানীয় সাংবাদিকদের নাজেহাল দশা ‍এবং ‍একক দাপটে বরিশালে বিএনপির পরিণতি।

একই অবস্থা ‍বরিশাল আওয়ামী লীগের নয় কি? এখানের তৃনমুল থেকে নগর পর্যন্ত সবাই ‍আওয়ামী লীগের কর্মী। জেলা- উপজেলার প্রত্যন্ত গ্রামে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব আছে বলে মনে হয়নি।

মহানগর বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান ফারুক

বিএনপির মহানগর সহ সভাপতি মনিরুজ্জামান ফারুক ‍এর দাবি বিএনপির মতোই ‍এখানে ‍আওয়ামী লীগেরও ‍একক দাপট। সর্বত্র ‍একটি পরিবারের লোকের ক্ষমতা ‍আঁকড়ে থাকার চেষ্টাই দেখতে পাবেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদগুলো নিজ আত্মীয় পরিজনের জন্য।

মহানগর ‍আওয়ামী লীগের সহ সভাপতি গাজী নঈমুল হোসেন লিটু প্রতিবাদ জানিয়ে বলেন, বিএনপি পিছন থেকে রাতের ‍আঁধারে ক্ষমতায় ‍আসা দল। তারাতো কারো অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাবেনা। হাসানাত ‍আব্দুল্লাহ না থাকলে বরিশালে তাদেরও অস্তিত্ব থাকতোনা।

বরিশালের আওয়ামী লীগ যে প্রচণ্ড শক্তিশালী তা এখানে তাদের নানান কর্মসূচি পালনের ঐক্যবদ্ধ ভূমিকায় স্পষ্ট  ফুটে ওঠে। তবে মহানগর বা জেলা ছাত্রলীগের বিগত প্রায় দশবছর কোনো কমিটি হয়নি যা ছাত্র নেতৃত্বের জন্য কষ্টের বিষয়।

এখানে খুবই উল্লেখযোগ্য আর একটি বিষয় হচ্ছে, সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ‍এতোটাই সরল যে, তার নিজ নামের ফেসবুক পেজটি খুললেই বরিশালের বর্তমান মেয়র কখন কি করছেন, তা জানতে ও দেখতে  পাবেন যে কেউ। ইচ্ছে করলে মন্তব্যও করতে পারবেন। আর ‍এখানেই অল্পদিন আগে তিনি পুলিশের ‍উদ্দেশ্যে কিছু বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন – “আওয়ামী লীগের কাউন্সিলররা বা কর্মী সবাই তার নিজের লোক। প্রয়োজন হলে তিনি বকবেন তাদের, তিনিই আদর করে কোলে তুলে নেবেন। অন্যকেউ তাদের কিছু বলতে হলে তার অনুমতি লাগেবে।”

তার এই সহজসরলভাবে সবাইকে আপন করে নেয়ার সুযোগ নিয়ে কিছু  অনুপ্রবেশকারী মেয়র সাদিক ও তার পরিবারকে বরিশালবাসীর নিকট হেয় করার জন্য উঠে পরে লেগেছে বলে মনে করেন কাউন্সিলর লিটু।

অন্যদিকে মহানগর বা সিটি ‍এলাকায় ঘুরে স্থানীয় ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষের সাথে কথা বলে ‍এটা পরিষ্কার যে, সেরনিয়াবাত সাদিক মেয়র হয়ে আসার পরই বদলে গেছে বরিশালের অনেকগুলো অবৈধ ভবনের চিত্র। যা দেখে খুশি সাধারণ মানুষ। হোল্ডিং ট্যাক্স আদায় করে সেই টাকায় কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করে ভূয়সী প্রশংসা যেমন কুড়িয়েছেন তেমনি প্রায় তিনহাজার বাড়ি মালিকের কাছে নেতিবাচক হয়েছে তার কর্মকাণ্ড। ৫২ হাজার বাড়িঘরের মধ্যে এটা খুবই সামান্য। তবে এতে বাসা ভাড়া বেড়ে যাওয়ার ‍আতঙ্কে ভুগছেন প্রায় অর্ধ লক্ষ ভাড়াটিয়া। আর গরীব বান্ধব খ্যাত বাসদ নেত্রী ডাঃ মনীষার মাথাব্যথা এদের জন্য।

মেয়র সেরনিয়াবাত সাদিক ‍আব্দুল্লাহ

মেয়র সাদিকের ভালো কাজের ‍আর ‍একটি হচ্ছে, তিনি পরিচ্ছন্ন কর্মীদের পরিচয়পত্র প্রদান করে নগট টাকার অপচয় থেকে রক্ষা করেছেন বিসিসিকে। যা খুবই প্রশংসনীয় কাজ হিসেবে আলোচনা করেন বরিশালবাসী। ‍এতে কর্মকর্তারা কে‍উ কেউ বেজার হলেও খুশি পরিচ্ছন্নকর্মীরা। আর তার দোষ যা আলোচনা হয়, তা শুধু ‍ঐ একক সিদ্ধান্ত গ্রহণ। প্রশাসন বা সহকর্মী কাউকে তোয়াক্কা না করে নিজেই হুটহাট সিদ্ধান্ত গ্রহণের অভিযোগ তার বিরুদ্ধে। আর একটি অভিযোগ হচ্ছে, অজ্ঞাত কারণে তিনি সাংবাদিকদের এড়িয়ে চলছেন। যা মোটেই উচিত হচ্ছেনা বলে মনে করেন দৈনিক কীর্তনখোলা পত্রিকার সম্পাদক।

এদিকে বরিশাল শহরের সাংবাদিক অঙ্গনে প্রবেশ মাত্র যে শব্দটা বার বার কষ্ট দিয়েছে – তা হচ্ছে সাবধান। এখানে আওয়ামী লীগ ও মেয়র সাদিক এর বিরুদ্ধে কেউ কিছু লেখবেনা। কাউন্সিলরদের বিরুদ্ধেও কিছু লেখা যাবেনা, সবাই মেয়র এর লোক। সাবধান।

অথচ এই – সাবধান – শব্দের উচ্চারণ টাই মেয়র সাদিক ও বরিশালের আওয়ামী লীগের জন্য প্রচণ্ড ক্ষতিকর তা কি তারা বোঝেননা?  কেননা,  বহিরাগত বা অতিথি কোনো আন্তর্জাতিক মিডিয়ার কানে এই – সাবধান – শব্দটি পৌঁছলে শুধু বরিশালে নয়, বাংলাদেশেও নয়, বিশ্বের দরবারে দূর্বল হবে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান।

অবশ্য ‍ঐ সাবধান বাণীর বিষয়টির ‍উত্তর খুঁজে পাওয়া যায় মেয়র সাদিকের ফেসবুক পেজেই। সেখানে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‍সাংবাদিকরা। আপনারা শুধু নেগেটিভ লিখবেননা। ‍উন্নয়ন কিছু যে হচ্ছে সেটাও লিখুন। ‍আমার ভালো কাজগুলো কি ‍আপনাদের চোখে পড়েনা?

অথচ মেয়র হবার পর থেকে সেরনিয়াবাত সাদিক ও বরিশাল সিটি করপোরেশন কোনো বরাদ্দ পাচ্ছেনা। নিজের বেতনটাও পাচ্ছে না সে।  ঘর থেকে টাকা এনে কিম্বা অপসোনিন বা অন্যকোনো প্রতিষ্ঠানের কাছে অনুরোধ জানিয়ে টাকা এনে মসজিদ বা সড়ক উন্নয়নের কাজ করে যাচ্ছেন তিনি। অথচ একনেক সভায় পাশ হয়ে বিসিসি এর জন্য বরাদ্দ টাকা মন্ত্রী পরিষদে পরে আছে। যা নিয়ে আসার কোনো উদ্যোগই তিনি গ্রহণ করেন নাই বলে শোনা যায়।

অন্যদিকে প্রশাসনের সাথেও বিসিসি মেয়র এর একটা অদৃশ্য দ্বন্দ্ব লেগেই আছে। আর দ্বন্দ্বটা সবচেয়ে বেশি পুলিশের সঙ্গেই যেন। যা তার বক্তব্যে বারবার প্রতিফলিত হয়েছে। এ সব অনিয়ম ভয় শঙ্কা নিয়ে আমরা কথা বলি- বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র ১ গাজী নঈমুল হোসেন লিটুর সাথে।

তিনি বলেন, মেয়র হবার পর থেকে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরিশাল সিটির উন্নয়নের জন্য যা করেছেন তা বরিশালবাসীকে অবশ্যই কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে হবে। সবচেয়ে বড় কথা, বরিশাল সিটি করপোরেশন বিসিসিকে তিনি দূর্নীতি মুক্ত করেছেন।

গাজী নঈমুল হোসেন লিটু

বরিশালের রাজনৈতিক অবস্থা বলতে যেয়ে আবেগাপ্লুত গাজী নঈমুল হোসেন লিটু জানান, বিগত দশবছরে বরিশালের আওয়ামী লীগ শুধু বরিশাল নয়, পুরো দক্ষিণ অঞ্চলেই প্রচণ্ড শক্তিশালী অবস্থান তৈরি করতে পেরেছে । আমাদের  জেলা সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এর ঐকান্তিক চেষ্টায় বিগত বারো বছরে যে উন্নয়ন বরিশালে হয়েছে তা বরিশালবাসী ইতিপূর্বে কখনো পায়নি। আমাদের সবচেয়ে বড় অর্জন লেবুখালী সেতু ও পায়রা বন্দর। যা বরিশালবাসীর ভাগ্য বদলে দেবে। লিটু জানান, বরিশালে মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে  আছেন বর্তমান সিটি করপোরেশন মেয়র সাদিক আব্দুল্লাহ এবং জেলার সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস।

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী তালুকদার মোঃ ইউনুস বরিশাল-১ আসন থেকে ২০০৮ সালের নবম ও বরিশাল-২ আসনথেকে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।জেলায় তার রাজনৈতিক অবদান অনস্বীকার্য। তিনি জানান, মেয়র নির্বাচিত হবার পর থেকেই সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরিশাল সিটি করপোরেশনের উন্নয়নের জন্য সবরকমের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।  তিনি একইসাথে মহানগর আওয়ামী লীগকেও শক্তিশালী করে তুলেছেন। এই জেলায় আওয়ামী লীগের অবস্থান খুবই শক্তিশালী। আমাদের জেলা সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহ এর নেতৃত্বে শুধু বরিশাল নয়, সমগ্র দক্ষিণাঞ্চলে আওয়ামী লীগের রাজনীতিকে শক্তিশালী করেছেন। এখানে মহানগর আওয়ামী লীগের কোনো কাজে জেলা আওয়ামী লীগ হস্তক্ষেপ করবেনা কিন্তু জাতীয় সব অনুষ্ঠান যৌথভাবে করবে এটাই নিয়ম।

বরিশালে ‍আওয়ামী লীগের নির্বাচনী অবস্থান সম্পর্কে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার বার বার ক্ষমতায় আসার কারণেই দেশের প্রতন্ত অঞ্চল থেকেও ধারাবাহিক উন্নয়ন হচ্ছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে আরো শক্তিশালী করতে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে নিরলসভাবে কাজ করছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সর্বত্র আমাদের জয়জয়কার দেখতে পাবেন। বিদ্রোহী প্রার্থী যারা ছিলো তারাও সবাই সরে দাঁড়াচ্ছে। তা না হলে কেন্দ্রীয়ভাবে কঠিন ব্যবস্থা গ্রহণ করার হুমকী এসেছে।

বিএনপি থেকেতো এই নির্বাচনে কেউ অংশ নিচ্ছেন না? তাহলে?

এ কথার কোনো উত্তর না দিয়ে ব্যস্ততার কথা বলে ফোন কেটে দেন সাবেক সাংসদ।

তবে আওয়ামী লীগের নেতাদের বক্তব্যে এটা পরিষ্কার যে বরিশালের আওয়ামী লীগও বিএনপির মতোই একই ব্যক্তির উপর নির্ভরশীল। যা ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির পথে মারাত্মক বাঁধা।

মাসুদ আলম বাবুল ও কলকাতার প্রকাশনা উৎসব
কথাকার অধ্্যাপ ক মাাাসুদ আলম বাাবুল এর ভাাাাষায়-

কোলকাতা প্রেসক্লাবে আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তিটুকু পেলাম। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. পবিত্র সরকার প্রচ্ছদ উন্মোচন করলেন আমার উপন্যাস “নিদিরা” ও “লেচু মিয়ার ঘর” এর। তার মুখে আমার লেখার প্রশংসা যেটুকু শুনেছি তা ছিলো এ জীবনের প্রাপ্তির চেয়েও অনেক অনেক বেশি।

কোলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের সাবেক অধ্যাপিকা ড. মিরাতুন নাহার আমার “নিদিরা” উপন্যাস নিয়ে দীর্ঘ আলোচনায় যা বলেছেন তা ছিলো লেখক হিসেবে এযাবৎকালের আমার সকল ভাবনার অতীত। একজন আলোচক হিসবে তিনি যতোটা গভীরে পৌঁছেছেন, লেখক হিসেবে হয়তো আমি নিজেও অতোটা কখনো ভাবিনি। আবেগে আপ্লুত হয়ে ড. মিরাতুন নাহার উপস্থিত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বললেন, তোমাদের কারো মেয়ে হলে তার নাম রেখো “নিদিরা” এটি আমার প্রস্তাব।

স্বীকৃতিটা তখনই পেয়েছিলাম, বাংলাদেশে যেখানে বর্তমান সময়ে ফর্মা গুণে ক্যালকুলেটর টিপে বইয়ের হিসাব করা ছাড়া আর প্রকাশকদের কোনো দায় নেই, সেখানে সম্পূর্ণ স্বতঃপ্রণোদিত হয়েই শুধুমাত্র একজন লেখকের লেখার উপর আস্থা ও বিশ্বাস রেখে একজন প্রকাশক প্রাণ কৃষ্ণ মাজিদা দায়িত্ব নিলেন আমার লেখা প্রকাশের। উন্মুক্ত মঞ্চে ঘোষণা করলেন, কোনো অর্থের বিনিময়ে নয়, একজন লেখকের লেখার প্রেমে পড়েই বই প্রকাশ করেছি। শুধু তাই নয়, এতোবড় একটি উৎসবে আমার কাছ থেকে একটি টাকাও নিলেন না, দিতে চেয়েও পারলাম না। প্রিয়বন্ধু কবি সঞ্জয় সাহা ও আবদুল কাইউম ভাইর প্রতি আমৃত্য কৃতজ্ঞতা। যারা এ অনুষ্ঠানটি নিজেদের মতো করেই স্বার্থকতার প্রান্তে পৌঁছে দিয়েছেন। সঞ্জয় দার নির্দেশনা, কাইউম ভাইর উপস্থাপনা, মাজিদার ব্যবস্থাপনায় প্রানোময় এ অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আমি শুধু অতিথি হিসেবেই অংশগ্রহণ করেছি মাত্র।

“লেচু মিয়ার ঘর” নিয়ে আলোচনা করার কথা ছিলো, কোলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক, বিশিষ্ট সাহিত্যিক ও সমালোচক ড. শংকরপ্রসাদ নস্কর মহোদয়ের। কিন্তু তিনি হঠাৎ এক দুর্ঘটনায় পায়ে আঘাত পাওয়ায় অনুষ্ঠানে আসতে না পারায়, লেচু মিয়ার ঘর নিয়ে তার লেখা পাঠ করে শোনান বিশিষ্ট আবৃত্তি শিল্পী, শ্রী অঞ্জল চট্টোপাধ্যায়। বাচিক শিল্পী আবেদীন হক আদী, সুমিতা দে মুস্তাফি, পুষ্পিতা চ্যাটার্জী ও কৃষ্ণা নাগ চৌধুরী আমার লেখা কবিতা আবৃত্তি করেন।

ভালোবাসার কোলকাতার দূরের কাছের সকল বন্ধু শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক শুভ কামনা। দুই বাংলার বন্ধন যেনো থাকে সুদৃঢ়, অটুট।

বই পরিচিতি : নিখিলেশ কেমন আছো, কবি মৈথিলী ও অন্যান্য
সাহিত্য ও সংস্কৃতিতে চট্টগ্রাম

বিশিষ্ট ভাষাবিজ্ঞানী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয–এর বাংলা বিভাগের সাবেক অধ্যাপক  ড.মনিরুজ্জামান সম্পাদিত অনন্য গবেষণা গ্রন্থ — সাহিত্য ও সংস্কৃতিতে চট্টগ্রাম (২০১৬)। এর আগে গোষ্ঠীপত্রিকা ও সাময়িকী (২০০৬) তার লেখনী গবেষণার অন্যমাত্রা ছুঁয়ে ছিল। ভাষাবিজ্ঞান নিয়েতো তাঁর কাজ অনন্য সাধারণ। চট্টগ্রামের উপভাষা নিয়ে তাঁর মতো করে আগে কেউ কাজ করেনি, এটা বলাই যায়। চট্টগ্রামের মাটি ও মানুষের প্রতি তাঁর হৃদ্যতা প্রশ্নহীন।

কোহিনূর প্রকাশন থেকে সম্প্রতি প্রকাশিত এ গ্রন্থের প্রতিটি পাতায় তিনি তুলে এনেছেন চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যের অংশিদারিত্বে থাকা লুকানো সেইসব মানুষদেরও। যথাযোগ্য সম্মান ও স্বীকৃতি দেখিয়েছেন এ সময়ের তরুণদের প্রিতিভাবানদের প্রতিও।

সত্যিই আপ্লুত,আনন্দিত,কৃতজ্ঞ ড.মনিরুজ্জামান এর কাজ মানেই তুলনাহীন পরিশ্রমসাধ্য কর্মযজ্ঞ, তা আবার প্রমান দেখবেন এর পৃষ্ঠায় পৃষ্ঠায় চট্টগ্রামএর কৃতীদের তথ্যতালাশ দেখে দেখে।

নিখিলেশ কেমন আছো

একুশের বইমেলা-২০১৭ তে প্রকাশিত হয়েছে নব্বই দশকের অন্যতম কবি মাঈন উদ্দিন জাহেদ এর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘নিখিলেশ কেমন আছো’। দীর্ঘ বার বছর পর বের হলো কবি এটি। কবির প্রথম কাব্য ‘সেপ্টেম্বরের ইলশে রোদ ঘিয়ে বিষ্টি’ প্রকাশিত হয়েছিল ২০০৫ সালে, চট্টগ্রামের পোয়েটিক্স থেকে।পোয়েটিক্স এর আরো ভালো উদ্যোগ ছিলো বাংলাদেশে প্রথম কবি আল মাহমুদ এর কবিতা আবৃত্তির সিডি প্রকাশ- যা উভয় বঙ্গে সমাদৃত হয়েছিলো। চট্টগ্রামের সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘গলুই’ থেকে বের হওয়া এ কাব্যটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ ও প্রতিটি কবিতায় প্রাসঙ্গিক অলংকরণ করেছেন খ্যাতিমান চিত্রশিল্পী মোমিন উদ্দীন খালেদ। প্রায় ৭৯টি ছোট বড় দীর্ঘ ও অনুবাদ কবিতার গ্রন্থনা এটি। প্রতিটি কবিতার বিষয় প্রাসঙ্গিক ইল্যাস্টেশন কাব্যটির বাড়তি আকর্ষণ সৃষ্টি করেছে। বিশেষ করে গজল নিয়ে একপৃষ্ঠা চমৎকার ভূমিকাসহ গজল সম্রাট আসাদুল্লাহ খা গালিবের পাঁচটি গজল অনুবাদ, উপমহাদেশে অন্যতম উর্দু কবি আলতাফ হোসেন হালি’র তিনটি রুবাইয়াত অনুবাদ, মধ্যপ্রাচ্যের খ্যাতিমান সূফী কবি মনসুর হাল্লাজ এর পাঁচটি কবিতা অনুবাদ পাঠরুচিতে বৈচিত্র্য এনেদেয় ‘নিখিলেশ কেমন আছো’ কাব্যগ্রন্থ। এছাড়া টুকরো কবিতা শিরোনামে ৬টি কবিতা, চৌপদী শিরোনামে ৯টি চুম্বকীয় কবিতামালা পাঠক হৃদয় আদ্র করার মতো। এছাড়া এ কবির নিজস্ব ঘরানার ৩৪ টি কবিতাতো রয়েছেই।সাথে তার পরিমিত শিল্পবোধ ও সৃষ্টিশীল পংক্তিমালা কবিতা পাঠকের দৃষ্টি কাড়বে। কবি ও প্রাবন্ধিক মাঈন উদ্দিন জাহেদ এর কবিতার বই “নিখিলেশ কেমন আছো” বাংলা সাহিত্যে একটা অন্যরকম জায়গা করে নেবে আাশা রাখি। কবিতায় জাহেদ যথারিতি পরিশুদ্ধ, পরিশীলিত, আর বাক্য ও শৈল্পিক কারুকাজে পারদর্শী। স্মৃতিকাতরতা, ভালোবাসা, ক্ষোভ, দেশচিন্তার পাশাপাশি কবি সময়কে ধারন করেছেন নানা ভাবে। প্রত্যেকটি কবিতায় অনিন্দ সুন্দর শিল্পিত ভঙ্গিমায় জাহেদ শব্দ যোজনা দিয়েছে নিজস্ব ঢঙে: ১.”হায় বাসনা! তুমি কি জোড়া কমালালেবু? কামনার ছোট বোন? তোমাকে গোপন করে দিন দিন আমরা ভব্য হয়ে উঠি!- হায় বাসনা ২.”ঝিঁঝিপোকারা আমাকপ চেনে চেনে মেয়ে মৌমাছি আর কাঠপোকা; ওদের চিৎকারে ধ্যান ভাঙ্গে ভেবাচেকা টিকটিকির সঙ্গমে। – রাতের আলপনা ৩.”মিলিটারি গেলো, বাংলার মসনদে বাঙালিই রাজা, আমরা তো প্রজা হয়েই আছি; তনুরা এখনও নিখোঁজ হয় মিলিটারির হাতে, পুলিশের হাতে হারিয়ে যায় কত শত বাঙাল, আমরা এখনও কাঙাল; মুক্তিকামী রুমিরা এখনও পথ খোঁজে মানবমুক্তির।” – ডিসেম্বরের গল্প ৪.”কোথায় অরণ্য? অরণ্য ঢুকেছে এখন মানুষের বিবরে; এই বুনো পৃথিবীতে চাইবার নেই এ্যাইটুকু ঠাঁই! রক্তাক্ত ফিলিস্তিন, আফগান, ইরাক, সিরিয়া, আরাকান যেদিকে তাকাই শুধু ক্লান্ত হই, ক্লান্ত হই, দুচোখ ফিরালেই দেখি কোথাও মানুষ নাই……” – অরণ্য ঢুকেছে মানুষের বিবরে ৫.”রাতগুলো যুবতী হলে আমাদের সুখদ পুরুষ পৃথিবী নিদ্রাহীনতায় ভোগে; বালখিল্যের সন্ধ্যা গড়িয়ে গড়িয়ে রাঙা মেঘকে ডাকে চুম্বনের তৃষায়;” – হিসেব ৬.”যে আমাকে ভালোবেসে সমস্ত দিয়েছে ঢেলে তারে আমি ভাড়ায়েছি আলস্যের কৌশলে।” – দোহাগুচ্ছ ৭. “মৃত্যু আমাকে নিয়ে যায় ঘুমে অনেক রাত্রি শেষে; মৃত্যু অধিক জিঘাংসার ক্ষুধা, একটু একটু এসে; আমাকে লোভাতুর করে ভাসাতে ভাসাতে, মৃত্যুর অধিক দাম্ভিক হতে উচ্ছ্বাসে-উল্লাসে। – মৃত্যু ৮. আমি নি:শেষ হবো তবু তাদের ছুঁড়ে দেয়া বল্লম পুঁতে দেবো নাক্ষত্রিক আকাশে; ওরা সীমার হলে আমিতো হোসাইন- -কারবালা ৯.জীবন ঘষে জেনেছি একা থাকা হারাম; পিঠ চায় সঙ্গ সুখ বুক চায় আরাম। – চৌপদী : ৫ ১০. ” আমি রৌদ্র দাবানো ছেলে – এ শহরের বাদামি কাক; শৈশব থেকে সাইনাস শৈশব থেকে সানগ্লাস। -চৌপদী: ৪ এ কাব্যের ফ্ল্যাপ থেকে জানা যায় প্রকাশের অপেক্ষায় আছে তার প্রবন্ধ গ্রন্থ “বাংলাদেশের কবিতা : মুক্তপাঠ”, এবং গবেষণাগ্রন্থ “মুহাম্মদ আবদুল হাই এর ভাষাচিন্তা”। সম্পাদনা করছেন লিটলম্যাগ “পুবাকাশ” (২০০৫) থেকে। বাংলাভাষা ও সাহিত্যে স্নাতক সহ স্নাতকোত্তর (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়); কবির ধ্যানজ্ঞান সাহিত্য নিয়ে। পেশাও তাই সাহিত্যে শিক্ষকতা; কবি মাঈন উদ্দিন জাহেদ কবিতার পাশাপাশি নিবন্ধ ও প্রবন্ধ লিখেন। স্বনামধন্য নানা পত্রিকা, সংকলন, লিটলম্যাগ এবং জার্নালে প্রচুর নিবন্ধ ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে। কথাশিল্পী সেলিনা হোসেন সম্পাদিত বাংলাএকাডেমি বাংলা সাহিত্য কোষে ১১টি আলোচনা গ্রন্থিত হয়েছে। . “নিখিলেশ কেমন আছো” এর পরিবেশক: জ্ঞান বিতরনী, বলাকা (ঢাকা) বাতিঘর (চট্টগ্রাম) এছাড়া একুশের বই মেলা সহ অভিজাত সকল বই বিপনন কেন্দ্রে বইটি পাওয়া যাচ্ছে।পরিমিত শিল্পবোধ ও সৃষ্টিশীল পংক্তিমালায় সমৃদ্ধ কবিতাগুলো সচেতন পাঠকের দৃষ্টি কাড়বে। ৬৪পৃষ্ঠার ১০০গ্রাম অফসেটে ছাপানো দৃষ্টিনন্দন বইটির মূল্য রাখা হয়েছে মাত্র ১৫০টাকা। আশা করি এটি পাঠকের হৃদয় জুড়ে স্থান করে নেবে।

কবি মৈথিলী ও আনমনা কাচ

দিন বদলের সঙ্গী হোল কে বা কারা

সাগরপারে বন্দী হলো, কোথায় তারা?

সঙ্গোপনে শূণ্য চূড়ায়

মুখ লুকালো প্রথম বিষাদ

ফুল ধরেছে পাতার বুকে

হাতে হাতে অনেকটা ফাঁদ।

সম্প্রতী কবি ও গায়ক হাসান মাহমুদ প্রতিষ্ঠিত স্বপ্নকুঁঢ়ি নামক সংগঠনের ৩০ বছরপূর্তি উৎসবে কলকাতার তিনজন অতিথি অংশ নিয়েছিলেন। তাদেরই একজন কবি ও গায়ক মৈথিলী নিজ দেশে ফিরে যাবার আগমূহুর্তে তার কবিতার বই আনমনা কাচটি তুলে দিলেন আমার হাতে। ব্যস্ততায় বইটি পড়ে দেখার সুযোগ পাচ্ছিলাম না, এদিকে একুশের বইমেলায় বন্ধু সাখাওয়াত হোসেন সুজনের প্রথম গল্পের বই যদি কখনো ভালোবাসো এসেছে। ওর অনুরোধ আমি যেন ওর বইটি নিয়েও দু কলম লিখি।

গত দুদিন হঠাৎ ঠাণ্ডা জ্বরে আক্রান্ত হয়ে বিছানা নিতে বাধ্য হলাম। আর এ সুযোগে প্রথমেই হাতে তুলে নিলাম মৈথিলী’র কবিতার

মাঝখানে কবি মৈথিলী, আবৃত্তিশিল্পী নিলাদ্রী বিশ্বাস, গায়ক হাসন মাহমুদ ও সাহিত্য বাজার সম্পাদক আরিফ আহমেদ।

বইটি।  মোট ৫৮টি কবিতা নিয়ে ৭২ পৃষ্ঠার এ বইটি তন্নতন্ন করে খুঁজেও বইয়ের মূল যে নাম আনমনা কাচ, এ নামের কোনো কবিতা পাওয়া গেলনা।

বিকেলের ঝরা সূর্য মেলেছে অমানিশা

চন্দ্রকণার নকশি কাঁথায় কালো মেয়ে

তারায় তারায় পৃথিবী উতল মায়াবিনী

পাখপাখালীর এলোমেলো ডানা ঘুমন্ত।।

নকশি কাঁথা মৈথিলীর কাব্যগ্রন্থের প্রথম কবিতা, এরপর মনকাড়ে “ একটু অবাধ্য হওয়া যায়/ অভিমান গভীর হলে “ জলপ্রপাত, গর্ভকন্যা, সন্যাসী  শিরোনামের কাব্যগুলো চিন্তিত করে পাঠক মন।

ও আমায় নিয়ে চলে গেল নিঃশব্দে

কেউ কিছুই বলল না।

ওরা বলল, বলতে নেই,

ওসব মর্জিমাফিক হয়ে থাকে…

অবশেষে লুকোচুরি নামের এ কবিতাটি দিয়ে শেষ হয় মৈথিলীর আনমনা কাচ। পশ্চিমবঙ্গের কল্যাণী‘র মেয়ে মৈথিলীর প্রথম কাব্যগ্রন্থ কিছু স্বপ্ন। পেয়েছেন যাজন সাহিত্য পুরুস্কার। গানই তার প্রাণ তাই কবিতাকে লিরিকে পরিণত করাটাই তার খেলা। এ বইটির প্রচ্ছদ করেছেন শুভেন্দু সরকার, প্রকাশক কলিকাতা লেটার প্রেস।

যদি কখনো ভালোবাসো

মোট ১০টি গল্প নিয়ে সাখাওয়াত হোসেন সুজনের প্রথম গল্প গ্রন্থ যদি কখনো ভালোবাসো হাতে নিতেই একটা বিস্ময় কাজ করলো মনে। বইটির উৎসর্গ জহির রায়হান দেখে। মাধুরীলতা গল্পটি পড়ে কিছুটা বিরক্তি এল মনে, পরক্ষণে গাজী পরিবারের ইতিবৃত্ত পড়ে বুঝতে পারলাম এ লেখকের লেখনী গুরু আসলেই জহির রায়হান। সাংবাদিকতার ধাঁচে গড়া গল্পগুলোর প্রচণ্ড টান অনুভব করলাম বিস্তারিত আসছে, পেত্নী ও যদি কখনো ভালোবাসো গল্পগুলো পড়ে।

গল্পের আলোচনা করা যায কি? আসলে যায় না। গল্প নিয়েই হয়তো গল্প করা যায়, গল্পের ছলে তুলে ধরা যায় বাসতবতার ভয়াবহ কোনো ঘটনাকে, কিম্বা লেখকের চিন্তার বহিঃপ্রকাশ ঘটানো যায় গল্পের আশ্রয়ে।

এখানেও গাজী পরিবারের ইতিবৃত্ত বা বিস্তারিত আসছে… গল্পে লেখক তার সাংবাদিক চিন্তার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, ভালোবাসার বিষয়ের তার চিন্তাকে প্রকাশ করেছেন সুকৌশলে।

শিল্পৈষী, কাটাবন, ঢাকা থেকে প্রকাশিত ৬৪ পৃষ্ঠার এ বইটির প্রচ্ছদ করেছেন আরিফুল হাসান।

এ বইয়ের অন্যান্য আরো যে গল্প রয়েছে কলঙ্কের দাগ, নিষিদ্ধ ঘোষিত কবি, চুমু, বাসর বিড়ম্বনা ও বিয়ের ছুটি, প্রতিটি গল্পেই পাঠক নিজেকেই খুঁজে পাবেন চরিত্রের মিশ্রণে।

সাহিত্য বাজার উৎসবে : সাহিত্য পদক সম্মাননা ও সেরা সাহিত্যিকদের নাম ঘোষণায় কিছু রদবদল
সাহিত্য বাজার প্রথম উৎসব (পঞ্চমবর্ষপূর্তী) ২০১২ ঢাকার গণগ্রন্থাগার চত্বর, শাহাবাগ

সাহিত্যের আয়নায় জেগে উঠুক মানুষের মুখ

অতীতের আলোকরেখায়

জেগে উঠুক সততার বাণী

প্রবীণের ছায়ায় সজ্জিত হোক নবীনের সুখ ।

সাহিত্য বাজার এর দশম প্রতিষ্ঠাবার্ষিকী এবার বরিশালের বন্দরথানার তালুকদার হাট স্কুল ও কলেজ মাঠে অথবা অমৃত লাল দে কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে আয়োজিত তিনদিনের উত্‍সবের সমাপনী চমক হবে – সাহিত্য বাজার সাহিত্য পদক, গুনীজন সম্মাননা ও সেরা সাহিত্য পুরস্কার ।

কথাকার নাসরিন জাহান, কবি রেজাউদ্দিন স্টালিন, ও কবি ও ছড়াকার আমীরুল ইসলাম পাচ্ছেন এবারের সাহিত্য বাজার পদক।

বরিশালের সংস্কৃতিজন বাকশিল্পী নিখিল সেন, কবি আসাদ চৌধুরী ও গণমাধ্যম ব্যক্তিত্ব ও সংস্কৃতিজন সারা যাকের এর প্রতি গুনীজন সম্মাননা ২০১৬ শ্রদ্ধা নিবেদন করবে সাহিত্য বাজার পত্রিকা ।

সাহিত্য বাজার সেরা সাহিত্যকর্ম পুরস্কার পাচ্ছেন ৭ জন সাহিত্য কর্মি – ১) কবি তপঙ্কর চক্রবর্তী, ২) কবি আলমগীর রেজা চৌধুরী, ৩) ছড়াকার আসলাম সানী, ৪) ছড়াকার আলম তালুকদার, কবি রাজু আলীম, কবি মানস বিশ্বাস এবং কবি ও উপন্যাসিক আফরোজা হীরা (সাহিত্যবাজার ডট কমে প্রকাশিত তাদের লেখার উপর লাইকের ভিত্তিতে তারা সেরা নির্বাচিত হয়েছেন) ।

সপ্তমবর্ষপূর্তী উৎসব ২০১৪, ময়মনসিংহ।

গতকাল ২৩ এপ্রিল শনিবার সন্ধ্যায় সাহিত্য বাজার অফিসে আয়োজিত চা আড্ডায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানালেন সম্পাদক আরিফ আহমেদ। তিনি জানান, ময়মনসিংহে প্রদত্ত ঘোষণা অনুযায়ী আমাদের পরবর্তী উৎসব বরিশালে হবার কথা। আমাদের উৎসবে সবসময়ই নির্দিষ্ট বিষয়ের উপর সেমিনার ও মুক্ত আলোচনা থাকে। বিষয় ভিত্তিকতার দাবীতেই এবারের সেমিনারে মাননীয় শিক্ষামন্ত্রী ও সাংস্কৃতি বিষয়ক মন্ত্রীর উপস্থিতি খুবই জরুরী। দেশ ও দশের স্বার্থেই আমরা আশা করবো দলমত নির্বিশেষে সবাই এ উৎসবে অংশ নেবেন।

সাহিত্য বাজার প্রকাশক সালাম খোকন জানান, উৎসব উদ্বোধন পর্বের যদি মাননীয় শিক্ষামন্ত্রী উপস্থিত হতে সম্মতি জ্ঞাপন করেন তাহলে সমপনী পর্বে মাননীয় সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও কবি নির্মলেন্দু গুণ উত্‍সব মঞ্চে এ পুরস্কার প্রদান করবেন বলে আমরা আশা প্রকাশ করছি । তবে এ উৎসবটি কবে বা কখনো হবে তা সংবাদ সম্মেলন করে জানানো হবে।

বাংলাদেশ আমজনতা পরিষদ (বাপ) বরিশাল ছাত্র ঊন্নয়ন পরিষদের সার্বিক তত্বাবোধানে স্পন্সর প্রতিষ্ঠান (এখনো নিশ্চিত হয়নি) এর সহযোগিতায় বরিশালের জেলা প্রশাসকসহ সারা দেশের সাহিত্য ও সাংস্কৃতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এ উত্‍সব প্রাণবন্ত হবে বলে আমাদের বিশ্বাস । এতে হামদ, নাত গজল, কবিতা আবৃত্তি ও সংগিত পরিবেশনার পাশাপাশি নাটকের প্রদর্শনী করবেন ঢাকার ইউনিভার্সেল থিয়েটার ও বরিশালের নাট্যম ।

প্রতিবারের মতো এবারও চ্যানেল আই ও দৈনিক মানবজমিন এ উত্‍সবের মিডিয়া সহযোগি হবে বলে আমাদের বিশ্বাস ।

দশমবর্ষে পদার্পন প্রচারণা (আমাদের স্পন্সর দিন)

সংবাদ সম্মেলন দৃশ্য।

সাহিত্য বাজার এর ১০ম বর্ষপূর্তী উৎসব প্রস্তুতি চলছে । আগামী জুনে দশম বছরে পা দেবে সাহিত্য বাজার । ময়মনসিংহে আয়োজিত ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীর ঘোষণা অনুযায়ি, আমরা আপ্রাণ চেষ্টা করছি বরিশালে এ উত্‍সব আয়োজন করতে । বরিশালের তালুকদার হাট স্কুল ও কলেজ মাঠের প্রত্যন্ত গ্রামে এই উৎসব সফল করতে ইতোমধ্যেই বরিশালের জেলা প্রশাসক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ যদি প্রথম দিনের উদ্বোধন পর্বের অতিথি হন এবং তপঙ্কর চক্রবর্তী লেখিত ও পঠিত শিক্ষার্থীদের সন্ত্রাস ও দূর্নীতী মুক্ত রাখতে শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রের করণীয় শীর্ষক প্রবন্ধ পাঠ ও মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহনে সম্মতি জ্ঞাপন করেন তাহলে আমরা খুবই উপকৃত ও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ পাবো। এরপর নিশ্চিন্ত মনে সাংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূরকে আমন্ত্রণ জানাবো সমাপনী দিনের ঘোষক ও পুরস্কার প্রদানের প্রধান অতিথি হতে।

সাহিত্য বাজার সাহিত্য পদক এ বছর তিনজন বরেণ্যজন পাবেন।

গুনীজন সম্মাননা পাবেন দেশ বরেণ্য চার শিল্পী।

সেরা সাহিত্য পুরুস্কার পাবেন ৭ জন সাহিত্য বাজারের নিয়মিত লেখক। যাদের লেখা অনলাইনে লাইক বেশি শুধু তারাই।

উত্‍সব সংখ্যা, উত্‍সব সম্মাননা পদক, সাহিত্য বাজার সাহিত্য পদক ও সাংস্কৃতিক আয়োজনকে সম্মৃদ্ধ করতে আপনার ও আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন/স্পন্সর সহযোগিতা আমাদের একান্ত কাম্য ।

যোগাযোগ

সালাম খোকন (ঢাকা) : +8801970039090

স্বাধীন চৌধুরী (ময়মনসিংহ) :

+8801712234163

গৌতম দাস (বরিশাল) :

+8801919848244

ও

সম্পাদক : আরিফ আহমেদ

01916167350

মাইররে উপর ওষুধ নাই : ইথিজা অবেরয়
বন্দুকের নলই সকল ক্ষমতার উৎস-একথা বলে মাও সে তুঙ বিখ্যাত হয়ে আছেন। মাও আসলে বন্দুকের নল বলতে শক্তি বা ডাণ্ডাকে বুঝিয়েছেন। আমাদের পরিবারগুলো একসময় টিকে ছিল এই শক্তি বা ডাণ্ডা ব্যবহারের উপর। শক্তি প্রয়োগের মাধ্যমে প্রতিপক্ষকে দমন করা অত্যন্ত প্রাচীন এবং অত্যন্ত কার্যকর একটি নীতি। ‘মাইরের ওপর কোন ওষুধ নাই’-এটা আমাদের সমাজে একটি সর্বজনস্বীকৃত উক্তি। আমাদের দেশের শাসকচক্র এই সত্যটা ভালভাবেই বুঝেছে। তাইতো প্রতিপক্ষ দমনে সব চরিত্রের শাসকই এই মাইর-এর চর্চা অত্যন্ত দক্ষতার সঙ্গে চালিয়েছে এবং এখনও চালিয়ে যাচ্ছে।

ডাণ্ডা মেরে ঠাণ্ডা করার এ দাওয়াই যুগে যুগে অনেকেই প্রয়োগ করেছে। ক্ষমতার মোহে উন্মত্ত স্বৈরশাসকরা অশিষ্ট-অবাধ্যদের শায়েস্তা করতে, নিরীহদের বশে রাখতে যুগ যুগ ধরে ডাণ্ডার ওপরই ভরসা করেছে।

সমালোচনা, প্রতিবাদ, আন্দোলন, যে কোন ধরনের বিরোধিতা দমন ও প্রতিপক্ষকে ঠাণ্ডা করতে ডাণ্ডার কোন জুড়ি নেই। আইয়ুব, ইয়াহিয়া থেকে শুরু করে জিয়া-এরশাদ পর্যন্ত সবাই ডাণ্ডার ওপর নির্ভরশীল হয়েই ক্ষমতার স্বাদ উপভোগ করেছেন। ডাণ্ডা যে কোন ‘শক্তিমান’ শাসকের জন্যই প্রধানতম অবলম্বন। একমাত্র ভরসা।

‘দুর্বল’ শাসকরা জনগণের মতামতকে উপেক্ষা করতে পারে না। তারা জনমতকে তোয়াজ করে চলে। জনগণের ভয়ে ভীত এসব শাসক ডাণ্ডা মারতেও ভয় পায়। পাছে এসব ডাণ্ডা দ্বিগুণ প্রতিশোধ হয়ে ফিরে আসে- এই আশঙ্কাই সম্ভবত এ শ্রেণীর শাসককে ডাণ্ডাবিমুখ করে তোলে। তাতে অবশ্য তেমন কোন লাভ হয় না। সাধারণ মানুষ তাদের ভীরু-দুর্বল ভেবে পরিত্যাগ করে। পক্ষান্তরে ডাণ্ডাবাজদেরই জনগণ সমীহ এবং সম্মান করে। ডাণ্ডা, লাঠি, লাঠিপেটা, মাইর মোটের ওপর শক্তি প্রয়োগের নীতি আমাদের দেশে বেশ জনপ্রিয়। আমাদের সমাজে এসবের আলাদা গুরুত্ব ও তাৎপর্য আছে। শুধু ‘শক্তিমান’ সরকারের জন্যই এ দাওয়াই নয়, আমাদের সামাজিক ও পারিবারিক জীবনেও এর উপযোগিতা ও কার্যকারিতা দেখা যায়।

আমাদের সমাজে অশিষ্ট, বেয়াদব, ঘাড়ত্যাড়া, উদ্ধতদের বাগে আনতে, ঘাড় সোজা করতে লাঠিপেটা বা মাইর মহৌষধ হিসেবে কাজ করেছে। পারিবারিক জীবনে একেবারে শিশু অবস্থা থেকেই মাইরের চর্চা শুরু হয়। মাইরের ভয়েই শিশুরা বাবা-মায়ের অবাধ্য হয় না। মাইর যদি না থাকত, তাহলে অধিকাংশ শিশুই হয়তো বখে যেত। আমাদের সনাতন রীতির শিক্ষা ব্যবস্থায় স্কুলে শিক্ষকরা বেতিয়ে তথা মাইরের সাহায্যেই গাধা ছাত্রকে মানুষ করার দায়িত্ব পালন করতেন।

কুকুর-বেড়াল থেকে শুরু করে যে কোন অবাধ্যকেই ডাণ্ডা বা মাইরের সাহায্যে উচিত শিক্ষা দেয়ার কাজটি করা হয়। কী পারিবারিক জীবনে, কী সামাজিক জীবনে যে কোন অপরাধের শাস্তি দেয়া হয় ডাণ্ডা বা লাঠিপেটার মাধ্যমে। মাইরের ওপরে সত্যিই কোন ওষুধ নেই। মাইরের চোটে ঠাণ্ডা বা সোজা হয়নি, এমন উদাহরণ বড় বেশি খুঁজে পাওয়া যাবে না। মাইর একাধারে অপরাধী, অশিষ্ট, পাগল, ভূত-সবাইকেই শান্ত বানিয়ে ফেলে। আমাদের সমাজে যতটুকু যা শৃঙ্খলা ও স্থিতিশীলতা তা সম্ভবত ওই লাঠি, ডাণ্ডা বা মাইরেরই অবদান! অপরাধীদের কথাই ধরা যাক। রিমান্ডে না নিলে অর্থাৎ না প্যাঁদালে কারও পেট থেকে কোন তথ্য বের হয় না।

কোন গুরুতর অভিযোগে কাউকে আটক করুন, এরপর বাবা-সোনা বলে, গায়ে-মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করুন, সেই ওই কর্মটি করেছে কি না, নিশ্চিতভাবেই সে তা অস্বীকার করবে। অথচ তাকে আচ্ছা মতো পেঁদিয়ে তারপর জেরা করুন, সে যা করেছে তা তো স্বীকার করবেই; এমনকি যা করেনি, তাও সুবোধ বালকের মতো কবুল করবে। এই ডাণ্ডা অস্ত্র প্রয়োগ করে আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কত না অসাধ্য সাধন করছে। উদাহরণ হিসেবে বিএনপির শাসনামলে জজ মিয়া নামে এক যুবককে আটক ও রিমান্ডের ঘটনাটি উল্লেখ করা যায়। পুলিশি ডাণ্ডা জর্জ মিয়া নামে এক অখ্যাত ব্যক্তিকে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার নায়কে পরিণত করে। মাইরের ঠ্যালায় নাকি ভূতও বাপ বাপ করে পালায়। আর জর্জ মিয়াকে দিয়ে গ্রেনেড হামলার স্বীকারোক্তি আদায় করা তো নস্যি!

আসলে মাইরের একটি আলাদা শক্তি আছে। এর মাধ্যমে অবশ্যম্ভাবী ঘটনাকে যেমন ভেস্তে দেয়া যায়, ঠিক তেমনি অসম্ভবকেও সম্ভব করা যায়। বর্তমান সরকারও মাইরের যথাযথ প্রয়োগ অব্যাহত রেখেছে। রাজপথে, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জনপদে পুলিশ এবং শাসক দলের নেতাকর্মীদের যৌথ হামলার ঘটনা প্রায়ই ঘটছে। বর্তমান জমানায় ‘গণতন্ত্র’ হচ্ছে লুটপাটতন্ত্র বা আখের গোছানোর তন্ত্র। প্রতিপক্ষকে অস্তিত্বহীন করে যুগের পর যুগ ক্ষমতা ভোগ করার তন্ত্র। এ তন্ত্রে ডাণ্ডা অপরিহার্য। ডাণ্ডা ছাড়া প্রতিপক্ষ দমন করা যায় না; আর প্রতিপক্ষকে ঠাণ্ডা রাখতে না পারলে নিশ্চিন্তে ‘উন্নয়নের’ নামে স্বেচ্ছাচারী রাজনীতি করা যায় না।

শাসকদের ডাণ্ডাতন্ত্র নিয়ে একটাই শুধু ভয়, বিজ্ঞানী নিউটন সাহেবের পদার্থ বিজ্ঞানের সেই যুগান্তকারী সূত্র : ‘প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে।’ এ সূত্রের অন্তর্নিহিত তাৎপর্য নিয়েই যতটুকু যা শঙ্কা। বর্তমানের ডাণ্ডা বা মাইর যদি ভবিষ্যতে কখনও দ্বিগুণ হয়ে ফিরে আসে তখন তা কীভাবে মোকাবিলা করা যাবে? তখন কী হবে?