রাজনীতি – সাহিত্য বাজার

স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র চলতে পারে না- জহির উদ্দিন স্বপন
স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র চলতে পারে না- জহির উদ্দিন স্বপন

আগামী এক থেকে দেড়বছরের মধ্যে আমাদের নেতার পরিকল্পনা আপনারা (সাংবাদিকরা) জাতির সামনে তুলে ধরতে পারবেন।

বিশেষ প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, স্বাধীন গণমাধ্যম না থাকলে একটা দেশে গণতন্ত্র চলতে পারে না। আবার গণমাধ্যমগুলোও তাদের স্বাধীনতা চর্চা করতে পারে না, যদি তার জবাবদিহিতা না থাকে। আমরা সে কারণে স্বাধীনতার জন্য জবাবদিহিতা নিশ্চিত করবো এবং এ পথেই গণমাধ্যমের স্বাধীনতাকে আমরা নিশ্চিত করবো বলে জানিয়েছেন বরিশাল ১ গৌরনদী আগৈলঝারা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ২১ ফেব্রুয়ারী শনিবার সকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আমরা ভয়ভীতিমুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করতে চাই। সাংবাদিকতা একটি স্বতন্ত্র পেশা। এই পেশার সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো সমস্যা, সংকট বা বিরোধ সাংবাদিকতার নিজস্ব কাঠামো ও নীতিমালার মধ্যেই সমাধান হওয়া প্রয়োজন। এর বাইরে অন্য কোনো প্রশাসনিক বা মন্ত্রণালয়ভিত্তিক হস্তক্ষেপ হলে পেশাগত স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকে।

গণমাধ্যমের সঙ্গে সরকারের সম্পর্ক প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই ভূমিকা পালনের ক্ষেত্রে সাংবাদিকদের কিছু বাস্তব সমস্যা রয়েছে। সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাংবাদিকদের আর্থিক ও পেশাগত নিরাপত্তার বিষয়টি তুলে ধরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ওয়েজ বোর্ডকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। দ্রুত সময়োপযোগী করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে।

বাংলাদেশকে প্রস্তুত করাই সরকারের একমাত্র লক্ষ্য, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয় দাবী করে মন্ত্রী বলেন, এবারের জাতীয় নির্বাচন থেকে সরকার ও প্রশাসন গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে।

এম জহির উদ্দিন স্বপন বলেন, ‘ভবিষ্যতে যেন সব সময় একটি নিরপেক্ষ ও অবাধ নির্বাচন নিশ্চিত করা যায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্বাচন ব্যবস্থার ওপর জনগণের আস্থা আরো দৃঢ় করাই সরকারের অগ্রাধিকার।’

অনুষ্ঠানের শেষে তিনি ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করেন এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনে অবদান রাখা নেতাদের প্রতি শ্রদ্ধা জানান। আলোচনা সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন এবং সেটা অবাধ নির্বাচনের মধ্য দিয়ে নিয়েছেন। কোন ধরনের কোন বাঁকা পথ, কারচুপি বা কোন ধরনের কোন বিতর্কের স্কোপ নেই। এমনকি এ নির্বাচন সম্পর্কে কোন মহল, কোন ব্যক্তি, আজ পর্যন্ত প্রশ্ন তুলতে পারেনি। তারেক রহমান আজ জনগণের ভোটে নির্বাচিত জননেতা। আমরা সেই নেতার নেতৃত্বে একটি পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছি, যে পরিকল্পনা অনেক বিস্তৃত কিন্তু আমরা অগ্রাধিকার ভিত্তিতে কাজে হাত দিচ্ছি। আশাকরি আগামী এক থেকে দেড়বছরের মধ্যে আমাদের নেতার পরিকল্পনা কি ছিল বা কি করতে যাচ্ছে যা আপনারা (সাংবাদিকরা) জাতির সামনে তুলে ধরতে পারবেন বলে জানান জহির উদ্দিন স্বপন।

জানা গেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় প্রেসক্লাব থেকে গৌরনদীর উদ্দেশ্যে সড়ক পথে যাত্রা শুরু করেন। রাত দশটায় গৌরনদী উপজেলার প্রবেশদ্বার ভুরঘাটা বাসষ্ট্যান্ডে বিএনপির নেতৃবৃন্দরা মন্ত্রীকে অভ্যর্থনা প্রদান করেন। রাত ১২ টা ১ মিনিটে তথ্যমন্ত্রী গৌরনদীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে রাত সাড়ে বারোটায় বরিশাল সার্কিট হাউজে এসে রাত্রীযাপন করেন। এসময় তিনি তার জন্মস্থান সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের তালুকদার হাটে নানাবাড়িতে যোগাযোগ করেছেন এবং নানা,নানুসহ মৃত ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করেছেন। মন্ত্রী হবার পর এটিই তার প্রথম বরিশাল সফর।।

দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এর ভাষণ
দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এর ভাষণ…

চিঠি ডেস্ক

বিসমিল্লাহির রাহমানির রাহিম

প্রিয় দেশবাসী

আস-সালামু-আলাইকুম

শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। তাবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে। দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার পুনঃ প্রতিষ্ঠার এই যাত্রালগ্নে আমি দেশবাসীকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রকামী জনগণের কারণেই দেশে আবার মানুষের অধিকার সম্মান এবং মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিতে চাই, মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তথা দলমত ধর্মবর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী, এই দেশ আমাদের সবার। প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। একটি স্বনির্ভর নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপি সরকারের লক্ষ্য।

প্রিয় দেশবাসী

ফ্যাসিবাদের সময়কালের দুর্নীতি দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইনশৃংখলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। সারাদেশে জুয়া এবং মাদকের বিস্তারকেও/ বর্তমান সরকার আইনশৃঙ্খলা অবনতির অন্যতম কারণ বলে চিহ্নিত করেছে। সুতরাং, জুয়া এবং মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলাবাহিনী সবরকমের কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করছে। দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়/ আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা।

প্রিয় দেশবাসী

আগামীকাল থেকেই সারাদেশে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রামাদ্বান। আমি দেশবাসীকে পবিত্র মাহে রামাদ্বানের শুভেচ্ছা জানাই। রামাদ্বান আত্মশুদ্ধির মাস। আমরা যদি আত্মশুদ্ধি শব্দটির মর্মার্থ উপলব্ধি করি তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়। যদিও আমাদের অনেকের মধ্যেই এই মাসটিকে ঘিরে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয়। আপনাদের প্রতি আমার আহবান, রামাদ্বানের পবিত্রতা রক্ষার স্বার্থে এই মাসটিকে আপনারা ব্যাবসায় মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় এ ব্যাপারে ব্যবসায়ীরা সতর্ক থাকবেন। হাজারো প্রাণের বিনিময়ে একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে/ রাষ্ট্র এবং সরকারের জনগনের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। বিএনপি সরকার সকলক্ষেত্রেই অনাচার অনিয়মের সকল সিন্ডিকেটে ভেঙে দিতে বদ্ধ পরিকর। ইনশাআল্লাহ।

ক্ষুদ্র মাঝারি কিংবা ছোট বড়, সকল ব্যবসায়ীদের প্রতি বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি সহজ এবং স্পষ্ট। বর্তমান সরকার ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণ উভয়ের স্বার্থ রক্ষা করেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে চায়। সুতরাং, সরকারের পক্ষ থেকে কি ধরণের উদ্যোগ গ্রহণ করলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কিংবা ক্রেতা বিক্রেতা উভয়ের স্বার্থ রক্ষা হবে, এ ব্যাপারে আপনাদের যে কোনো ধরণের পরামর্শ কিংবা অভিযোগ শুনতে সরকার প্রস্তুত। ক্রেতা বিক্রেতা গ্রহীতা, এই সরকার সকলেরই সরকার। এই সরকার আপনাদেরই সরকার। আপনারাই ভোটের মাধ্যমে এই সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আপনারাই এই সরকারের শক্তি।

প্রিয় দেশবাসী

রামাদ্বান মাসে রোজাদারগণ বিশেষ করে ইফতার তারাবীহ সেহরি এই সময়গুলোতে নিরবচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান।

এই বিষয়টি নিশ্চিত করতে এরইমধ্যে আমি সংশ্লিষ্ট কতৃপক্ষকে নির্দেশনা দিয়েছি। অপচয় রোধ করে কৃচ্ছতা সাধন প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব। অফিস আদালতে বিনা প্রয়োজনে কিংবা প্রয়োজনের অতিরিক্ত গ্যাস বিদ্যুৎ পানি খরচের ব্যাপারে সচেতনতা অবলম্বন করাও ইবাদাতের অংশ বলেই আমি মনে করি।

দেশের সকল সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী এবং জনসাধারণের প্রতি কৃচ্ছতা সাধনের আহবান জানানোর আগে আমি সরকারের মন্ত্রী এবং বিএনপির এমপিদেরকে দিয়েই একটি দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছি। বিএনপি’র সংসদীয় দলের প্রথম সভাতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিএনপি থেকে নির্বাচিত কোনো এমপি সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধা নেবেন না। আমি আপনাদের সামনে বলেছিলাম, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি সরকার মহানবীর ‘ন্যায়পরায়নতার’ আদর্শ অনুসরণ করবে। আমি মনে করি, বিএনপির সংসদীয় দলের এইসব সিদ্ধান্ত ‘ন্যায়পরায়নতার’ আদর্শেরই প্রতিফলন।

প্রিয় দেশবাসী

বিভাগীয় শহরগুলোতে বিশেষ করে রাজধানী ঢাকায় যানজট প্রায় নিয়ন্ত্রণহীন। হাটে মাঠে ঘাটে অফিস আদালতে জনগণের ভোগান্তির শেষ নেই। জন জীবনের নানা ক্ষেত্রে জন দুর্ভোগ লাঘব করা না গেলে জনমনে স্বস্তি ফিরবেনা। রাজধানীতে জনসংখ্যার চাপ কমাতে বিকল্প ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়েছে। মানুষ তার নিজ জেলায় কিংবা নিজের বাসা বাড়িতে থেকেও যাতে সহজভাবে সঠিক সময়ে অফিস আদালত ব্যবসা বাণিজ্য করতে পারেন, সেই লক্ষ্যকে সামনে রেখেই সারাদেশে রেল যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে প্রথমেই রেল নৌ সড়ক এবং সেতু মন্ত্রণালয়ের কার্যক্রম পুনর্বিন্যাস ও সমন্বয় করা হচ্ছে। আমরা মনে করি, সারাদেশে রেল যোগাযোগ ব্যবস্থার সহজ সুলভ এবং নিরাপদ করা করা গেলে একদিকে যেমন জনগণের শহর-নগরকেন্দ্রিক নির্ভরতা কমবে অপরদিকে পরিবেশেরও উন্নতি হবে।

প্রিয় দেশবাসী

আমাদের চারপাশে সমস্যার শেষ নেই। তবে সমস্যার পাশাপাশি সম্ভাবনাও কিন্তু কম নয়। আমাদের বৃহৎ জনগোষ্ঠীকে যদি আমরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারি তাহলে এই জনসংখ্যাই হবে আমাদের ‘জনসম্পদ’ । আমরা নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে পারলে শুধু বাংলাদেশই নয় বিশ্ব বাজারও আমাদের জন্য উন্মুক্ত। তথ্য প্রযুক্তির সিঁড়ি বেয়ে বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। প্রযুক্তির এই প্রতিযোগিতামূলক বিশ্বে সম্মান এবং স্বচ্ছলতার সঙ্গে টিকে থাকতে হলে আমাদেরকে কোনো না কোনো একটি বিষয়ে বা কাজে পারদর্শী হতে হবে। দেশের কোটি কোটি শিক্ষার্থী এবং তরুণ যুবশক্তির উদ্দেশে বলতে চাই, মেধায় জ্ঞানে বিজ্ঞানে নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলার জন্য যতরকমের সহযোগিতা দেয়া যায়, সবরকমের সহযোগিতা দিতে বর্তমান সরকার প্রস্তুত। কর্মসংস্থান এবং কর্মপরিবেশ নিশ্চিত করার সুনির্দিষ্ট অঙ্গীকার নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছে।

প্রিয় দেশবাসী

দীর্ঘ প্রায় ১৮ বছর পর দেশে ফিরে গত বছরে ২৫ ডিসেম্বর আমি বলেছিলাম, দেশ এবং জনগণের জন্য “আই হ্যাভ এ প্ল্যান’। ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে দেশের বিভিন্নস্থানে ঘুরে আমার ‘প্ল্যান পরিকল্পনা’র অনেক কিছুই আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আপনারা স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। সকল পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দিয়েছেন। এখন এই সুযোগকে কাজে লাগিয়ে সকল অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের। আমরা আমাদের পরিকল্পনা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি, ইনশাআল্লাহ । অঙ্গীকার পূরণের এই যাত্রাপথে আমরা ভবিষ্যতের দিনগুলোতেও আপনাদের অব্যাহত সমর্থন প্রত্যাশা করি।

প্রিয় দেশবাসী

সরকার প্রধান হিসেবে আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি অথবা কাউকেই ভোট দেননি, এই সরকারের প্রতি আপনাদের সবার অধিকার সমান। বিএনপি সরকার বিশ্বাস করে, দলমত ধর্ম দর্শন যার যার, রাষ্ট্র সবার। এই দেশে, এই রাষ্ট্রে একজন বাংলাদেশী হিসেবে, আপনার আমার আমাদের প্রতিটি বাংলাদেশী নাগরিকের অধিকার সমান।

প্রিয় দেশবাসী

আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ এবং সুস্থ রাখুন। আল্লাহ আমাদেরকে সকল ইতিবাচক পরিকল্পনাগুলো বাস্তবায়নের তৌফিক দিন। পবিত্র রামাদান মাস শুরুর শুভলগ্নে আল্লাহর দরবারে এই নিবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি।

আল্লাহ হাফেজ

বাংলাদেশ জিন্দাবাদ

দেশজুড়ে বাড়ছে জামায়াতে ইসলামীর সমর্থন: জাতীয় সরকার চায় সাধারণ মানুষ
সারাদেশে বাড়ছে জামায়াতে ইসলামীর সমর্থন : জাতীয় সরকার চায় সাধারণ মানুষ

(গণভোটে হাঃ জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার)

বিশেষ প্রতিবেদক

বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের একজন বিএনপি কর্মী জানালেন, তাদের এলাকা শুধু নয় আশেপাশের গ্রামেও সাধারণ মানুষের মধ্যে জামায়াতে ইসলামী ও ইসলামি দলের প্রতি সমর্থন বা সহানুভূতি বেশি লক্ষ্য করা গেছে। তবে প্রকাশ্যে এখানে বিএনপির সমর্থক সবাই। ভোটের দিন বোঝা যাবে প্রকৃত অবস্থা।

প্রায় কাছাকাছি বক্তব্য পাওয়া গেছে  পিরোজপুরের মঠবাড়িয়ার দাস পাড়া থেকেও। এখানে সাংবাদিক দেবদাস মজুমদার, সুমন বেপারীসহ কয়েকজন জানালেন, পরিস্থিতির কোনো পরিবর্তন নেই। আগের তুলনায় সবকিছুতে নৈরাজ্য বেড়েছে। ইন্টেরিম প্রশাসন নিয়ন্ত্রণে ব্যর্থ এটা পরিষ্কার। এই মুহূর্তে সাধারণ মানুষের সবচেয়ে বড় দুর্ভোগ সিলিন্ডার গ্যাস নিয়ে।  তারউপর চালের দামও বেড়েছে। রাজনৈতিক দলগুলোর এসব নিয়ে কোনো বক্তব্য বা সহানুভূতি নেই।সাধারণ মানুষের মধ্যে এগুলোর প্রভাব পরছে। এমনকি হিন্দু জনগোষ্ঠীর মধ্যেও আওয়ামী লীগ, বিএনপির বাইরে নতুন কিছু দেখার প্রত্যাশা রয়েছে। যদিও ভয়ে কেউ সরাসরি কিছু বলছে না।

এদিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি, চরাদি, দাড়িয়াল, দুধল বা গোমা ইউনিয়ন ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলে এটা নিশ্চিত হওয়া গেছে, এবারের নির্বাচনে ইসলামি জোটের প্রতি আস্থা খুঁজছেন তারা। দুধল মাদ্রাসা সংলগ্ন ব্যবসায়ী মাহবুব, মহিবুল বেগ, সাইফুল ইসলাম বেগসহ একাধিক গ্রামবাসী বললেন, তারা এবার ইসলামের শাসনব্যবস্থা দেখতে চান।

তবে ব্যতিক্রম বরিশাল সদর উপজেলা। এখানে এখন পর্যন্ত সরাসরি ইসলামের পক্ষে কোনো কথা নেই। কেউ কেউ ইসলামি দলের ভিতর স্ববিরোধী আচরণের উদাহরণ দিয়ে চরমোনাই বা ইসলামি আন্দোলন প্রার্থীর দোষ খুঁজে বেড়াচ্ছেন। বিশেষ করে রায়পাশা-কড়াপুর ও সদরের কাশীপুর ইউনিয়নের বাসিন্দারা বলছেন, ইসলামের নাম নিয়ে এরা নিজেরাই সঠিক ইসলামের উপর প্রতিষ্ঠিত নেই। কোরাআন হাদিসের অনুসরণে রাষ্ট্র গঠনের সরাসরি ঘোষণা যে দেবে আমরা তাদের চাই। তা-না হলে বিএনপির দূর্গ এই বরিশাল, বিএনপির হাতেই থাকবে পুনরায়।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলতে চাইলে, এভাবেই কিছু কিছু সাহসী মানুষ তাদের মতামত তুলে ধরেন। তবে বেশিরভাগ মানুষ যেন এ নিয়ে কথা বলতে এখনো ভীত ও আতঙ্কিত। তারা বলেন, আমরা রাজনীতি বুঝিনা, পেটের ক্ষুধার জন্য কাজ করি, ভোট দিতে পারলে দিমু, গ্যাঞ্জাম দেখলে ধারেকাছেও যামুনা।

শুধু বরিশাল নয়, বাংলাদেশের প্রায় সব জেলায় তথা সারাদেশেই একইচিত্র। পরিবর্তনের অপেক্ষায় বেশিরভাগ মানুষ এখন পর্যন্ত নিরবে দেখছেন ও শুনছেন সবকিছু। তবে মুখে কুলুপ এঁটেছেন যেন সবাই।

রাজনৈতিক বিশ্লেষক ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, পরিবর্তন একটা যে হবে, তা সাধারণ মানুষের আচার-আচরণে স্পষ্ট। এই জনমানুষের ভাষা যে দল বুঝতে পারবেন তারাই হবেন আগামীর বাংলাদেশ। তিনি সবাইকে গণভোটের পক্ষে হাঃ ভোট প্রদানের আহ্বান জানান। বলেন, এই হাঃ ভোটেই দাঁড়িয়ে আছে পরিবর্তনের রূপরেখা।

সম্প্রতী বিএনপির অভ্যন্তরীণ জরিপ এবং কয়েকটি পত্রিকা ঢালাওভাবে জনমত জরিপ চালিয়ে যে তথ্য নিশ্চিত করেছে তার সাথে সরেজমিন অনুসন্ধানী তথ্যের বিস্তর ফারাক। জনপ্রিয় সাংবাদিক ও এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য, কনক সরোয়ার এবং ইলিয়াস হোসাইন বলেছেন, যারা ৭০% জনমত বিএনপির পক্ষে বলছেন, তারা মূলত বিএনপিকে খুশি করতে মরিয়া। প্রকৃত সত্য গোপন করে বিএনপিকেও আওয়ামী লীগের মতই স্বৈরাচার হতে উৎসাহ দিচ্ছে। প্রকৃত সত্যতো স্বীকার করেন সয়ং বিএনপি চেয়ারপারসন তারেক রহমান নিজেও। যে কারণে তিনি বারবার বলে আসছেন, এই নির্বাচন সহজ হবেনা। আমাদের জনগণের ভাষা বুঝতে হবে।

কিন্তু বিএনপির ভিতরে লুকানো ভারতীয় চরেরা এতোটাই শক্তিশালী যে তাদের কাছে বারবার হেরে যাচ্ছেন তারেক রহমান নিজেও। এমন পরিস্থিতিতে কনক সরোয়ারতো এখনো জাতীয় সরকার গঠনের জন্য উৎসাহ দিচ্ছেন বিএনপির চেয়ারম্যানকে। অন্যদিকে জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের বক্তব্য এবং তারেক রহমান এর বক্তব্যে যথেষ্ট মিল ও পরষ্পরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা খুঁজে পেয়েছেন পিনাকী ভট্টাচার্য ও ইলিয়াস হোসাইন। তারা বলছেন, নির্বাচনে জয় লাভের প্রতিদ্বন্দ্বিতা থাকবে। তবে দিনশেষে সব রাজনৈতিক দলকে সংগে নিয়ে ঐক্যমত্যের বা জাতীয় সরকার গড়বেন বিজয়ী দল। আর এটাই চায় বাংলাদেশের ৭০ ভাগের বেশি মানুষ। ময়মনসিংহ থেকে সাংবাদিক ও সংগঠক কবি স্বাধীন চৌধুরী, রাজশাহী থেকে নাট্যকার সংগঠক কামারউল্লাহ কামার, বগুড়া থেকে নাট্যসংগঠক ও অভিনেতা রুবল লোদী জানিয়েছেন, এখন পর্যন্ত তাদের আশেপাশের মানুষের মধ্যে নির্বাচন নিয়ে একধরনের শংকা কাজ করছে। মন খুলে রাজনীতি ও নির্বাচন নিয়ে কথা বলতে নারাজ বেশিরভাগ মানুষ। তবে জাতীয় সরকার গঠনের কোনো আলোচনায় গভীর মনোযোগ প্রায় সকলেরই। সুমন বেপারী জানান, অবস্থা যা তাতে মঠবাড়িয়ায় জামায়াতে ইসলামীর সম্ভাবনা বাড়ছে।

সরেজমিনে বরিশালের ছয় জেলার ২১টি আসনের বেশিরভাগ সাধারণ মানুষের মধ্যেও দেখা গেছে একই চাওয়া। তাদের সকলের প্রত্যাশা  ডাঃ শফিকুর রহমান ও তারেক রহমান যৌথভাবে ভারতীয় সব ষড়যন্ত্র থেকে এই দেশটাকে বাঁচাবেন এবং একটি সুন্দর শান্তিপ্রিয় বাংলাদেশ উপহার দেবেন।

নির্বাচনী উত্তাপে বরিশাল: ছয়টি আসনেই বাড়ছে ইসলামি দলের সমর্থন
নির্বাচনী উত্তাপে বরিশাল: ছয়টি আসনেই বাড়ছে ইসলামি দলের সমর্থন (আলোচনায় জামায়াতে ইসলাম)

, বিশেষ প্রতিবেদক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের ছয়টি আসনে রাজনৈতিক মাঠ এখন বেশ সরগরম হয়ে উঠেছে। এবারের নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিয়ে এখন পর্যন্ত মাঠে দেখা গেছে — বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই পীরের দল), এনসিপি ও বাসদের সরব উপস্থিতি।  এসব রাজনৈতিক দল ইতোমধ্যেই মাঠপর্যায়ে সক্রিয় হয়ে উঠেছে। ঘুরছে দ্বারে দ্বারে, পরিচিত হবার চেষ্টা চলছে সাধারণ মানুষের সাথে। কোনো কোনো দলে প্রার্থী চূড়ান্তকরণের পরপরই চলছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব–সমঝোতা। আবার কোথাও কোথাও ধর্মভিত্তিক ও রাজনৈতিক প্রচার প্রচারণা এবং ভোটারদের দোদুল্যমান মনোভাব, সব মিলিয়ে বরিশালের ছয়টি আসনেই জমজমাট নির্বাচনী প্রস্তুতি লক্ষ্য করা গেছে প্রতিটি রাজনৈতিক দলের কর্মী ও সমর্থকদের মধ্যে । আমাদের প্রতিনিধি ঘুরছেন বরিশাল তথা দক্ষিণাঞ্চলের ছয় জেলার ২১টি আসনে। প্রতিটি আসন নিয়ে থাকবে আমাদের পূর্ণাঙ্গ পৃথক প্রতিবেদন। এ পর্বে বরিশাল জেলার ছয় আসনের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হলো। এরপরই আসবে বিস্তারিত বিশ্লেষণ।

বরিশাল-১ (গৌরনদী– আগৈলঝারা)

এই আসনে বিএনপি, জামায়াত এবং ইসলামী আন্দোলন, তিনপক্ষই রয়েছে শক্ত অবস্থানে। যদিও বিগত সময়ে এটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিলো। যে কারণে অনেকটা আটঘাট বেধে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে ইসলামি দলগুলো। এখানে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। বরাবরই তিনি এখানে শক্তিশালী ও সাধারণ মানুষের কাছে জনপ্রিয়। তবে এবার তার নিজ দলের ভিতরে অন্ধকার রয়েছে বলে দাবী গৌরনদী বাস টার্মিনাল এলাকার ব্যবসায়ীদের। যে কারণে জামায়াতে ইসলামীর প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান ভালো প্রচারণার সুযোগ পাচ্ছেন। আবার ইসলামী আন্দোলন বাংলাদেশ (ইসা) প্রার্থী মুহাম্মদ রাসেল সরদার মেহেদী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র প্রার্থী মাজহারুল ইসলাম নিপুকে ঘীরে চলছে জোর আলোচনা ও প্রচার প্রচারণা।

স্থানীয় জনগণের কেউ কেউ বলছেন, এখানে হাড্ডাহাড্ডি অবস্থানে রয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর অবস্থান। হিন্দু অধ্যুষিত এই এলাকার বেশিরভাগ ভোট যে কোন দলের পক্ষে যাবে তা বলার সময় এখনো আসেনি বলে জানান আগৈলঝারার গৈলা বাজারের বাসিন্দারা। তারা বলেন, এবারের নির্বাচন সহজ হবে না। কেননা তরুণ ভোটারদের একাংশ পরিবর্তনের পক্ষে। আবার ধর্মীয় চিন্তাভাবনা থাকা ভোটারদের মধ্যে ইসলামি দলের প্রভাব দৃশ্যমান। যদিও এখানের প্রত্যন্ত গ্রামের উন্নয়নে অতীতে দলমত নির্বিশেষে জহিরউদ্দিন স্বপন এর প্রশংসনীয় ভূমিকা রয়েছে বলে স্বীকার করেন অনেকেই। তাদের মতে, আওয়ামী লীগের বাঘা নেতা হাসনাত আব্দুল্লাহ সাথে লড়াই করা যোদ্ধা একজনই আছেন, তিনি জহিরউদ্দিন স্বপন। বিশেষ করে গত ৭ নভেম্বর জহিরউদ্দিন স্বপন এর বক্তব্যে প্রাণ ফিরে পেয়েছেন এ অঞ্চলের নিরব আওয়ামী লীগ সমর্থকরা। এসময় স্বপন বলেছেন, চিহ্নিত দাগী অপরাধী বাদে ধানের শীষের দরজা (বিএনপির) সকলের জন্য খোলা থাকবে। তার এ বক্তব্য ভাইরাল এখন বরিশাল জুড়ে।

বরিশাল-২ (উজিরপুর–বানারিপাড়া)

এই আসনটি বরিশালের সবচেয়ে আলোচিত প্রতিদ্বন্দ্বিতার একটি। দীর্ঘদিন সাংগঠনিকভাবে দূর্বল ছিলো এখানকার বিএনপি। আবার এখানে মনোনয়ন প্রত্যাশী ছিলেন অনেকেই। দলীয়ভাবে প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর থেকেই এখানে বিএনপির দলীয় কর্মীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আবার জামায়াতে ইসলামী সম্প্রতি মোটরসাইকেল শোভাযাত্রা, লিফলেট ও দ্বারে দ্বারে প্রচারণায় বেশ সক্রিয় দেখা গেছে। ইসলামী আন্দোলনও নিরবচ্ছিন্ন ও সুশৃঙ্খলভাবে মাঠপর্যায়ের কাজ করছে। এখানে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ (সান্টু)র জনপ্রিয়তায় বাধা হয়ে দাঁড়িয়েছে তার বেশকিছু স্ববিরোধী বক্তব্যে। যে কারণে সুবিধাজনক অবস্থায় রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাস্টার আব্দুল মান্নান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মাওলানা মুহাম্মদ নেছার উদ্দীন। তাদের ভোটবাক্স যদি একটি হয়, তাহলে বিএনপিকে এই আসন ছাড়তে হবে বলে মনে করেন  উজিরপুর উপজেলা সদরের বাসিন্দারা।

আবার বানারিপাড়ার মাধবপাশা, উজিরপুরের সাতলা ঘুরে বেশিরভাগ জনমত ধর্মভিত্তিক বলে মনে হতে পারে। যদিও এখানেও মোট জনসংখ্যার ৬০ ভাগ হিন্দু সম্প্রদায়। এদের ভোট এখানে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। একই সঙ্গে বিএনপির পুরনো ভোট ব্যাংক এখনও শক্তিশালী বলে জানা গেছে। (বিস্তারিত থাকবে আগামী পর্বে।)

বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদি)

বিএনপির অভ্যন্তরীণ মনোনয়ন প্রতিযোগিতা এ আসনের আলোচনার কেন্দ্রবিন্দু। যে কারণে এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি এই আসনে বিএনপির মনোনয়ন। একাধিক সম্ভাব্য প্রার্থী ও তাদের অনুসারীরা মাঠে সক্রিয় থাকায় বিভাজনের আশঙ্কা রয়েছে। অন্যদিকে জামায়াত ও ইসলামী আন্দোলন আগেভাগেই প্রার্থী ঠিক করে প্রচারণা ত্বরান্বিত করেছে। ইতিমধ্যেই প্রচার প্রচারণায় জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর এর নাম প্রায় প্রতিদিনই সংবাদ শিরোনাম হচ্ছে। আবার ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলামও এখানে সুবিধাজনক অবস্থায় রয়েছেন। অন্যদিকে গত ২০২২ সাল থেকে এখানে নিয়মিত সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে আলোচনায় রয়েছেন আমার বাংলাদেশ পার্টি (ABI)র সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।  বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে বেগম সেলিমা রহমান ও আইনজীবী জয়নুল আবেদীন দুজনেই রয়েছেন আলোচনায়। এছাড়া দলের আরও একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদের নাম বলছেন এলাকাবাসী। তবে বেশিরভাগ সাধারণ মানুষের দাবী এ অঞ্চল এবার ধর্মভিত্তিক দলকেই গুরুত্ব দেবে। চরমোনাই ঘরানার কারণে ইসলামী আন্দোলন এখানে অতিরিক্ত সুবিধা পেতে পারে বলে মনে করেন অনেকেই।

বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ)

নদীপাড়ের এই আসনটি দীর্ঘদিন ধরে ইসলামি দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ইসলামী আন্দোলন এখানে বিশেষভাবে সক্রিয়। জামায়াতও মসজিদ–মাদ্রাসা নির্ভর প্রচারণা অব্যাহত রেখেছে। বিএনপির প্রার্থী গণসংযোগ শুরু করলেও দলের ভেতরকার সমন্বয় দুর্বল বলে মত অনেকের। এখানে বিএনপির মনোনয়ন পেয়েছেন রাজীব আহসান। সাবেক সংসদ সদস্য ও বিএনপির উচ্চপর্যায়ের নেতা মেজবাহ উদ্দিন ফরহাদ এবং এ. এম. ব্যারিস্টার মাসুম এখানে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তাদের অনৈক্য ও দ্বন্দ্বের সুযোগে এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী

মাওলানা আবদুল জব্বার এবং ইসলামি আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ আবুল খায়ের এর অবস্থান ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে। নদী ভাঙন কবলিত মানুষের বেশিরভাগ জেলে সম্প্রদায়। আর তারা এখন ইসলামি প্রার্থীদের উপর নির্ভর করতে আগ্রহী।

বরিশাল-৫ (বরিশাল সদর)

শহরকেন্দ্রিক এই আসনে রাজনৈতিক প্রতিযোগিতা সবচেয়ে জটিল। বিএনপির শক্ত প্রার্থী থাকলেও, দলীয় বিভাজন ও নেতৃত্ব সংকট নিয়ে আলোচনা রয়েছে। এদিকে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্ব সরাসরি যুক্ত হওয়ায় তাদের প্রচারণা দৃশ্যমান ও নিয়মিত। জামায়াতও ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তবে এ আসনে জামায়াতে ইসলামীর সৎ ও বিনয়ী প্রার্থীর বিরুদ্ধে জমি দখল করে মসজিদ নির্মাণের অভিযোগ এই মুহূর্তে আলোচিত। যদিও তিনি বলেছেন, ওটি ভিন্ন সংগঠনের বিষয়। জামায়াতে ইসলামী এর সাথে জড়িত নয়।  বাসদ এখানে বামধারার ছোট কিন্তু দৃশ্যমান উপস্থিতি নিয়ে লড়াই করছে। এই আসনে সাধারণ মানুষের চাওয়া উন্নয়ন, সুশাসন ও পরিবর্তন।

এখানে বিএনপির প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মেয়র ও সংসদ সদস্য আইনজীবী মজিবর রহমান সরোয়ার। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াযযম হোসেন হেলাল এবং ইসলামি আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী সৈয়দ ফয়জুল করিম। এনসিপি থেকে আবু সাঈদ মূসা এবং বাসদ নেত্রী ডাঃ মনীষা চক্রবর্তী রয়েছেন প্রচারণা মাঠে।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ)

১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে বিএনপি ও জামায়াত–ইসলামী আন্দোলন ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করেন অনেকেই। এখানে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য আবুল হোসেন এলাকায় দীর্ঘদিন ধরে পরিচিত হওয়ায় ঐতিহ্যগত ভোট তাদের শক্তি। তবে ইসলামী আন্দোলন ও জামায়াত গ্রামীণ এলাকায় ঘরোয়া নেটওয়ার্ক কাজে লাগিয়ে সূক্ষ্ম প্রচারণা চালাচ্ছে। ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এখানেও প্রার্থী হয়েছেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী চালাচ্ছেন প্রচারণা। দাড়িয়াল, দুধল, চরাদি ইত্যাদি গ্রামীণ এলাকায় ইসলামি দলগুলোর প্রভাব লক্ষ্য করা গেছে।

সামগ্রিক চিত্র

ধর্মভিত্তিক দলগুলোর উত্থান

জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বরিশালের সব আসনেই আগের যেকোনো সময়ের তুলনায় বেশি সুসংগঠিত ও নিয়মিত প্রচারণা চালাচ্ছে। মাঠপর্যায়ের নীরব কাজ, মসজিদকেন্দ্রিক যোগাযোগ, যুবসমাজের সঙ্গে ধারাবাহিক সংযোগ—এসবের কারণে তাদের জনসমর্থন বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

তবে এসবের পরেও বরিশালে বিএনপির তৃণমূল ভোট এখনো শক্তিশালী। মনোনয়ন বিতর্ক, অভ্যন্তরীণ বিভাজন এবং প্রচারণায় অসামঞ্জস্যতা দূর করা  তাদের বড় চ্যালেঞ্জ। একক নেতৃত্বের অভাব নির্বাচনী গতিতে প্রভাব ফেলতে পারে।

শুধু বরিশালেই নয়, সারা বাংলাদেশেই এখন ভোটারদের মধ্যে পরিবর্তন–আকাঙ্ক্ষা এবং নতুন নেতৃত্বের প্রতি আগ্রহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি ধর্মীয় প্রভাব ও ইসলামি মূল্যবোধকে বিবেচনায় নেওয়া ভোটারদের সংখ্যাও বাড়ছে বরিশাল অঞ্চলে। এবারের নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ তরুণ ভোটাররা। আর বেশিরভাগ তরুণদের মধ্যে প্রশ্ন—“কারা বাস্তবে দেশের জন্য কাজ করবে?” এই তরুণ প্রজন্মের ভোটই নির্ধারণ করবে আগামীর সংসদ সদস্য।

উপসংহার

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি আসনই কঠিন প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছে। বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন–এই তিন পক্ষের সক্রিয়তা পুরো রাজনৈতিক সমীকরণকে পাল্টে দিয়েছে। ভোটারদের মনোভাব এখনো পুরোপুরি স্থির না হলেও প্রচারণার তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক উত্তাপ আরও চরমে উঠবে বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।

বরিশালের ২১ আসনে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই চূড়ান্ত
ঢাকায় ডাকা হয়েছে মনোনয়ন প্রত্যাশীদের : বরিশালের ২১ আসনে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই চূড়ান্ত

,বিশেষ প্রতিবেদক

অবশেষে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু হয়েছে। যে কারণে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ এখন কেন্দ্রীয় কার্যালয় তথা বিএনপির ঢাকা অফিস কেন্দ্রিক। সারাদেশের প্রায় কয়েক হাজার মনোনয়ন প্রত্যাশী ও তাদের সমর্থকদের পদচারণায় মুখরিত এখন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।

জানা গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত সপ্তাহ থেকে প্রার্থীদের সঙ্গে যৌথবৈঠক শুরু করেছেন। ঐক্যের বার্তা দিতে প্রতিটি নির্বাচনী এলাকার সব প্রার্থীকে একসঙ্গে ডাকা হয়েছিল। অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, পরবর্তীতে সবার আলাদা আলাদা সাক্ষাৎকার নেওয়া হবে। তবে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘জরিপ ও মাঠপর্যায়ের প্রতিবেদনের ভিত্তিতে স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতা যাদের রয়েছে’ কেবল তাদেরই এই বৈঠকের জন্য ঢাকায় ডাকা হয়েছে। আবার জ্যেষ্ঠ নেতাদের মতে, সারাদেশ থেকে বিএনপির মনোনয়ন চাইছেন প্রায় দেড় হাজার নেতাকর্মী।

স্থায়ী কমিটির সদস্যরা বরিশাল, কুমিল্লা ও রাজশাহীর প্রার্থীদের সঙ্গে দেখা করেছেন এবং মির্জা ফখরুল খুলনা বিভাগের প্রার্থীদের সঙ্গেও আলোচনা শেষ করেছেন। তবে কোনো চূড়ান্ত ঘোষণা এখন পর্যন্ত দেয়া হয়নি। যদিও ইতিমধ্যেই অনেকে বরিশাল বিভাগের মনোনয়ন চূড়ান্ত বলে দাবী করছেন। তবে তা চূড়ান্ত যাচাই-বাছাই বলা যেতে পারে বলে জানিয়েছেন এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, চূড়ান্ত হবে তফসিল ঘোষণার পর। এর আগে গ্রীন সিগনাল পেয়েছে বলতে পারেন। তবে এটা মূলত দলীয় প্রার্থী যাকে করা হবে, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার চূড়ান্ত নোটিশ।

প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ফেব্রুয়ারীতেই নির্বাচনী হবে – এ ঘোষণার পরপরই জামায়াতে ইসলামী ও ইসলামি আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। নির্দিষ্ট আসনে তাদের প্রার্থীদের জনসংযোগও চলছে। যা নিয়ে বিএনপি অভ্যন্তরীণ বিশৃঙ্খলা সৃষ্টি ও দলীয় প্রচার প্রচারণায় বিভক্তি তৈরি হচ্ছিল। এই অনৈক্য দূর করতেই প্রার্থী তালিকা চূড়ান্ত করতে মনোযোগী হয়েছেন বিএনপির উর্ধতন কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনা অনুযায়ী সারাদেশে প্রার্থী তালিকা চূড়ান্ত করতেই প্রাথমিক  যাচাই-বাছাই সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। এরই ধারাবাহিকতায় বরিশালের ছয় জেলার ২১ আসনের প্রার্থী যাচাই-বাছাই চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। কেননা ছয় জেলার প্রায় সাড়ে তিনশত মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেকে সবমিলিয়ে ৫০ জন কে ডাকা হয়েছে ঢাকায়।।  কেন্দ্রীয় সুত্রে জানা গেছে, ইতিমধ্যেই বরিশাল জেলার ৬ আসনের জন্য সাক্ষাৎকার দিয়েছেন প্রতি আসনে গড়ে দুজন বা তিনজন। তাদের মধ্যে রয়েছেন…

বরিশাল ১ (গৌরনদী আগৈলঝারা)  আসনে চূড়ান্ত সিদ্ধান্তের তালিকায় আছেন দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি জহির উদ্দিন স্বপন এবং কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। এছাড়াও মাঠে প্রচার প্রচারণা চালাচ্ছেন ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান। যদিও গৌরনদী আগৈলঝারার মোট ১২ টি ইউনিয়নে জহির উদ্দিন স্বপন এর জনপ্রিয়তা এখন পর্যন্ত শীর্ষে বলে জানিয়েছেন একাধিক বাসিন্দা।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে মোটামুটি চূড়ান্ত জাতীয় নির্বাহী কমিটির সদস্য সরফুদ্দিন সান্টু। তবে স্বাস্থ্যগত কিংবা দুর্নীতির মামলার কারণে তাকে নিয়ে জটিলতা হলে কপাল খুলতে পারে কাজী দুলাল হোসেন, রওনাকুল ইসলাম টিপু, লায়ন আকতার সেন্টু অথবা সাইফ মাহমুদ জুয়েলের। এখানেও জনমত যাচাইয়ে সরফুদ্দিন সান্টুর বিকল্প নেই।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে চূড়ান্ত হিসাবে নাম শোনা যাচ্ছে দলের ভাইস চেয়ারম্যান অ্যাড. জয়নুল আবেদীনের। দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানও আছেন লড়াইয়ে। তবে সরজমিনে বাবুগঞ্জের মাধবপাশা, দেহেরগতি চাঁদপাশা ইউনিয়ন ঘুরে সাধারণ মানুষের মধ্যে দুজনের কারো প্রতি আস্থা খুঁজে পাওয়া যায়নি।

বরিশাল-৪ (হিজলা- মেহেন্দীগঞ্জ) আসনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান রয়েছেন আলোচনার শীর্ষে। এছাড়া গুলশান অফিসে সাক্ষাৎকার দিয়ে এসেছেন সাবেক এমপি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ। এখানে মেহেন্দিগঞ্জের শ্রীপুর, ও হিজলা পৌর এলাকায় রাজীব আহসানের জনপ্রিয়তা চোখে পড়েছে।

বরিশাল-৫ (সদর) আসনে সিদ্ধান্তের চূড়ান্ত পর্যায়ে আছেন চেয়ারপারসনের উপদেষ্টা ৫ বারের সাবেক এমপি অ্যাড. মজিবর রহমান ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতউল্লাহ। এছাড়া গুলশান অফিসে সাক্ষাৎকার দিয়ে এসেছেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, জেলা (দক্ষিণ) বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন ও মহানগর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আফরোজা নাসরিন। এখানে গত পনের বছর আওয়ামী লীগের সাথে আপোস করে দলীয় নেতৃত্বে ফাটল ধরানোর অভিযোগ মজিবর রহমান সরোয়ার এর বিরুদ্ধে। সে তুলনায় ২০১৮ সাল থেকে আবু নাসের মোঃ রহমতুল্লাহ গ্রামাঞ্চলে জনপ্রিয় হয়ে উঠেছেন বলা যায়।

গ্রামগঞ্জে রহমতুল্লাহ

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী স্থায়ী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ বলেন, বরিশাল ৫ আসনের পক্ষে মজিবর রহমান সরোয়ার ভাই ও আমার সাক্ষাৎকার আগে নেওয়া হয়েছে। পাশাপাশি জেলা ও মহানগর নেতাদেরও সাক্ষাৎকার নেওয়া হয়েছে। রহমতুল্লাহ আরো বলেন, এই সাক্ষাৎকারের প্রধান বিষয় হচ্ছে দলীয় ঐক্য বৃদ্ধি করা। দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।

এদিকে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মোটামুটি চূড়ান্ত সাবেক এমপি জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আবুল হোসেন। তবে এখানে কেন্দ্রের ডাকে সাক্ষাৎকার দিয়েছেন ডা. শহিদ হাসান ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রাজন।

বলাবাহুল্য, বরিশাল ৪, ৫, ৬ আসনের বিএনপির জাদরেল প্রার্থী সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন, মজিবর রহমান সরোয়ার এবং আবুল হোসেন এর শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। যে কারণে বয়োজ্যেষ্ঠ এই নেতাদের পাশাপাশি বিকল্প প্রার্থীও খুঁজছেন কেন্দ্রীয় নেতৃত্ব।

অন্যদিকে বরিশাল বিভাগের ঝালকাঠী-১ (রাজাপুর- কাঁঠালিয়া) আসনে মোটামুটি চূড়ান্ত নিউইয়র্ক বিএনপির সভাপতি সেলিম রেজার মনোনয়ন। এছাড়াও সাক্ষাৎকার দিয়েছেন দলের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। মাঠে আছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা গোলাম আজম সৈকতসহ কয়েকজন।

ঝালকাঠী-২ (নলছিটি-ঝালকাঠী) আসনে দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু ও সাবেক এমপি ইলেন ভুট্টোর পাশাপাশি অ্যাড. শাহাদাত হোসাইনের নাম আলোচনায় রয়েছে।

পিরোজপুর-১ (জিয়ানগর-সদর-নাজিরপুর) আসনে মনোনয়নের আলোচনায় শীর্ষে আছেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। এছাড়া কেন্দ্রের ডাকে গুলশান অফিসে সাক্ষাৎকার দিয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলার সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত ও সদ্য সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া- কাউখালী- স্বরূপকাঠী) আসনে মাহমুদ হোসাইন ভিপি মাহমুদ অথবা ফকরুল আলমের সাক্ষাৎকার নেওয়া হয়েছে বলে জানা গেছে। এছাড়া মনোনয়ন চাইছেন লাভলু গাজী, সুমন মঞ্জুর, আলবিরুনী সৈকত।

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে মোটামুটি চূড়ান্ত রুহুল আমিন দুলাল।

বরগুনা-১ (সদর-আমতলী- তালতলী) আসনে তালিকার শীর্ষে আছেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। এছাড়া ঢাকায় সাক্ষাৎকার দিয়েছেন যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহিন, কেন্দ্রীয় নেতা ফিরোজ উজ জামান মামুন।

বরগুনা-২ (বামনা-বেতাগী- পাথরঘাটা) আসনে চূড়ান্ত প্রার্থী সাবেক এমপি দলের ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি।

পটুয়াখালী-১ (সদর-দুমকি- মীর্জাগঞ্জ) আসনে সাবেক মন্ত্রী দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী পাচ্ছেন মনোনয়ন। এছাড়াও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মজিবর রহমান টোটন ও সাবেক পৌর মেয়র মুস্তাক আহম্মেদ পিনু গুলশান অফিসে সাক্ষাৎকার দিয়েছেন।

পটুয়াখালী-২ (বাউফল) সাবেক এমপি শহিদুল আলম তালুকদার এবং দলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মুনির হোসেন এর সাক্ষাৎকার চূড়ান্ত হয়েছে। এখানে মাঠে আছেন ইঞ্জিনিয়ার ফারুক তালুকদারসহ কয়েকজন। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে মোটামুটি চূড়ান্ত জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের মনোনয়ন। তবে জোটের সঙ্গে আসন ভাগাভাগি প্রশ্নে এই আসনটি গণঅধিকার পরিষদের প্রধান সমন্বয়ক নুরুল হক নুরকে দেওয়া হতে পারে বলে আলোচনা রয়েছে।

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে মোটামুটি চূড়ান্ত দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। ভোলা-১ (সদর) আসনে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর অথবা জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেনিন পেতে পারেন মনোনয়ন। এছাড়া আলোচনায় আছেন জেলা সদস্য সচিব রাইসুল আলম। ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) ও ভোলা-৩ (লালমোহন-তজুমদিন) আসনে মোটামুটি চূড়ান্ত জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি হাফিজ ইব্রাহিম ও দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ।

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন অথবা জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাজিমউদ্দিন আলম পাচ্ছেন মনোনয়ন।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক কেন্দ্রীয় নেতা বলেন, দলীয় মনোনয়ন প্রশ্নে ৫ আগস্টের পর সক্রিয় হওয়া নেতাদের আমলে নিচ্ছে না দল। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে স্থানীয় পর্যায়ে জনপ্রিয়তা আর ক্লিন ইমেজের প্রতি।

আবার সাক্ষাৎকার দিয়ে এসেছেন এমন নেতারা বলছেন, বরিশালের ২১ আসনের মধ্যে ১৮টির মনোনয়ন মোটামুটি চূড়ান্ত হলেও যেকোনো মূহুর্তে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। তাই চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত এ সম্পর্কে আগাম কিছু না বলাই উত্তম মনে করেন নেতৃবৃন্দ। তবে বরিশাল অঞ্চলের  ৩টি আসনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি হাইকমান্ড। এরমধ্যে পটুয়াখালী-১ ও পটুয়াখালী-৩সহ বরিশালের একটি আসন রয়েছে বলে জানা গেছে।

বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, নির্বাচন সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীদের যাচাই বাছাই চলছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কেন্দ্র থেকে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। সব চূড়ান্ত হয়ে গেছে এটা বলা যাবে না। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তবে এটুকু বলতে পারি, তফশিল ঘোষণার পর মনোনয়ন প্রত্যাহারের পূর্ব পর্যন্ত এটি একটি চলমান প্রক্রিয়া বলে জানান তিনি।

বরিশাল ৫ আসনের রাজনীতি: বিএনপি আর জামায়াতে দৃষ্টি মানুষের
বরিশাল ৫ আসনের রাজনীতি: বিএনপিতে শেষ সুযোগ চায় সরোয়ার: রহমতুল্লাহ ছাড়াও প্রচারণা চালাচ্ছেন অনেকে।

সাধারণ মানুষের দ্বারে দ্বারে জামাায়াত ইসলামির প্রার্থী হেলাল। বাড়ছে জনপ্রিয়তা

বিশেষ প্রতিবেদক

Oplus_131072

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন। যে কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে বেশ তোড়জোড় শুরু হয়েছে। বিএনপি ছাড়া অন্য প্রায় সব রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করে দিয়েছেন। কেননা তাদের মধ্যে মনোনয়ন বাণিজ্য বলে কিছু নেই। তারা যোগ্যতা অনুযায়ী তাদের প্রার্থী নির্ধারণ করেন। ফলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামি আন্দোলন এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করে দিয়েছেন। ইতিমধ্যেই সারাদেশে তাদের মনোনীত প্রার্থীদের জনসংযোগ শুরু হয়ে গেছে। বরিশাল ৫ আসনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন। আবার ইসলামি আন্দোলন এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করিম এবং বাসদ নেত্রী ডাঃ মনীষা চক্রবর্তী বরিশাল ৫ আসনের মনোনয়ন পেয়েছেন। তারা সবাই ইতিমধ্যেই বরিশাল মহানগরীর ৩০ ওয়ার্ড এবং সদর উপজেলার ১০ ইউনিয়নে জনসংযোগ শুরু করে দিয়েছেন। যাচ্ছেন সাধারণ মানুষের দ্বারে দ্বারে। জানতে চাচ্ছেন তাদের সমস্যা। দল ক্ষমতায় গেলে এসব সমস্যার সমাধান করার আশ্বাসও দিচ্ছেন।

ব্যতিক্রম শুধু এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় ও বিতর্কিত বড়ো রাজনৈতিক দলটি। এখন পর্যন্ত কোথাও তাদের কোনো প্রার্থী তালিকা চূড়ান্ত হয়নি। যে কারণে তাদের বেশিরভাগ রাজনৈতিক কর্মকাণ্ড শহর বা পৌরশহর কেন্দ্রিক। প্রত্যন্ত গ্রামে সাধারণ মানুষের দুয়ারে যাওয়ার মতো আগ্রহ তাদের মধ্যে নেই বললেই চলে। প্রতিটি স্থানে তাদের চার বা ততোধিক প্রার্থীর প্রচারণা চলছে। শুধুমাত্র বরিশাল ৫ আসনের জন্য মনোনয়ন প্রত্যাশী প্রায় ৭/৮ জন। তাদের মধ্যে অন্যতম চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য ও মেয়র এ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, উপদেষ্টা ও ঢাকার সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল, পদস্থগিত সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ। এছাড়াও মনোনয়ন প্রত্যাশী হয়ে লবিং চালাচ্ছেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকসহ আরো অনেকে ।

Oplus_131072

এদের মধ্যে আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ গত ২০১৮ সাল থেকে সদর উপজেলার ১০ ইউনিয়নে তার প্রচার প্রচারণা চালিয়ে আসছেন। গ্রামাঞ্চলে তার নাম মানুষের মুখে মুখে। আবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবুর রহমান সরোয়ারের পক্ষে তার সমর্থকরা শেষবারের মতো একটা সুযোগ চাচ্ছেন বলে জানা গেছে। বয়সের ভারে নূয়ে পরা মজিবুর রহমান সরোয়ার ইদানীং প্রায়শই অসুস্থ এবং চিকিৎসাধীন থাকেন। মৃত্যুর আগে সংসদ সদস্য হিসেবে মৃত্যুবরণ করার স্বপ্ন দেখেন তিনি। তার পক্ষে এ জাতীয় প্রচারণা পৌঁছে গেছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও। আবার মনোনয়ন প্রত্যাশী হলেও পদস্থগিত হওয়ার কারণে নিজের মেজাজ হারাচ্ছেন সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। প্রায়শই তার সাথে বরিশালের সাংবাদিকদের বাকবিতন্ডা হচ্ছে কিম্বা মামলা মোকদ্দমায় জড়াচ্ছেন তিনি। লোকাল পত্রিকায় তার ছবি ছাপা হওয়া না হওয়া নিয়েও মেজাজ হারানোর অভিযোগ তার বিরুদ্ধে।  সবমিলিয়ে বরিশাল ৫ বা সদর আসনে এই মুহূর্তে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় আছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মুয়াযয্ম হোসাইন হেলাল। ইসলামি আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী ফয়জুল করিমও আলোচনায় আছেন তবে তার মেয়র নির্বাচনে প্রার্থী হওয়াই উত্তম বলে মনে করেন বেশিরভাগ মানুষ। বরিশালে বাসদ নেত্রী ডাঃ মনীষা চক্রবর্তী বেশ জনপ্রিয় হলেও তা শুধুই রিক্সাচালক ও শ্রমিকদের মধ্যে। যাদের বেশিরভাগ মানুষ সদর উপজেলার ভোটারই নয়। তাই এই নির্বাচনী যুদ্ধে বরিশালে ৫ আসনে তার ভূমিকা উল্লেখযোগ্য নয় বলে মনে করেন সদর আসনের একাধিক ভোটার। তবে তরুণ ভোটারদের সবাই একবাক্যে স্বীকার করেন বরিশাল সদর আসনের গুরুত্ব। তারা বলেন, এই আসনে যে দল জয়লাভ করবে তাদের নিয়ন্ত্রণেই থাকবে বরিশালের ছয়টি আসনসহ অন্য ছয় জেলার ২১টি আসন।

যতদুর জানা যায়, স্বাধীনতার পর বরিশাল ৫ আসনের নির্বাচনে (১৯৭৩ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত এ আসনে দুটি উপ নির্বাচনসহ) ১০টি নির্বাচনের মধ্যে ৮টিতে জয় পেয়েছিল বিএনপি। এছাড়া আওয়ামী লীগ একবার ১৯৭৩ সালে এবং ১৯৮৬ সালে জাতীয় পার্টি একবার বিজয়ী হয়।

এই আসনে বিজয়ী বিএনপির দোর্দণ্ড প্রতাপশালী নেতাদের মধ্যে সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস, তার ছেলে নাসিম বিশ্বাস ও মজিবুর রহমান সরোয়ার একাধিকবার প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছেন। তবে এর মধ্যে সব থেকে বেশিবার এমপি নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট মজিবুর রহমান সারোয়ার। তিনি টানা তিনবারসহ চারবার এ আসন থেকে সংসদ সদস্য হয়েছেন। এবারেও তিনি এই আসন থেকে দলীয় মনোনয়ন পত্র চাইবেন বলে অনুসারীরা জানিয়েছেন। তবে এ আসন থেকে মনোনয়ন চাইতে পারেন বিএনপি চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা বরিশালের সন্তান সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এই দুই উপদেষ্টার সাথে বিএনপির জাতীয় কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতউল্লাহ, এবাশদুল হক চান, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকও আছেন তালিকায়। পেশায় ব্যবসায়ী এই প্রার্থীদের সবাই বিরোধী দলের রাজনীতিতে থেকে বিগত সময়ে একাধিক মামলা ও হামলার শিকার হয়েছেন। তবে বরিশাল জেলা ও মহানগর বিএনপি বিগত ফ্যাসিবাদের সময়ের পুরোপুরি সমঝোতা করে চলতেন বলে অভিযোগ রয়েছে। যে কারণে জেলা ও মহানগর কমিটি থেকে সরোয়ার ও চানকে সরিয়ে দপয়া হয়। তবে জুলাই বিপ্লবের সূচনালগ্ন থেকেই প্রতিবাদমূখর বিএনপি। বরিশালের অনেক নেতাই একাধিকবার কারবারণ করেছেন। ফলে বলাই যায়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল সদর আসনে বিএনপির ভেতরে চলছে আরেক লড়াই। কে পাবেন দলীয় প্রতীক, আর তা নিয়ে যেন ভেতরকার ঠান্ডা যুদ্ধ স্পষ্ট টের পাচ্ছেন বরিশালের রাজনীতি সচেতন নাগরিকরা। যদিও সাড়ে ৪ লাখ ভোটারের এই আসনে ব্যতিক্রমী আলোচনা রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর ক্ষেত্রে। এ দলে সবাই তাকিয়ে থাকেন দলীয় সিদ্ধান্তের ওপর। সেক্ষেত্রে ২০১৮ সালের মতো এবারেও এ আসনে দলের সিনিয়র নায়েবে আমির ও চরমোনাই পীরের ভাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের নাম প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ায় বেশ উচ্ছ্বাস দেখা গেছে। তবে বিতর্কিত আলোচনা রয়েছে তার বিগত বরিশাল সিটি নির্বাচনে অংশগ্রহন নিয়ে। জাপার মতো ইসলামি আন্দোলনও আওয়ামী লীগ কে নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করার গল্প ধোপো টেকেনি জুলাই বিপ্লবে তাদের বলিষ্ঠ ভূমিকার জন্য।  এছাড়াও সেময় ভোটের দিন মেয়র প্রার্থী এই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আওয়ামী সন্ত্রাসীদের হামলারও শিকার হয়েছিলেন। যা নিয়ে এখনও আলোচনা হয় নগরীতে।

Oplus_131072

অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল এর জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলছে। ব্যক্তি হিসেবে পরিচ্ছন্ন ইমেজের এবং দলের জন্য ত্যাগী ও পরীক্ষিত একজন নেতা তিনি। তাকে ঘীরে মহানগর ও জেলা উপজেলার জামায়াত শিবিরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচারণা চলছে সদর উপজেলার ১০ ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে।

এরপরও গ্রামগঞ্জের সাধারণ মানুষের মধ্যে বিএনপির প্রার্থীর জন্য অপেক্ষা দেখা গেছে। অনেকেই এ নিয়ে প্রশ্ন তুলেছেন। বলছেন, সব দল তাদের প্রার্থী নিশ্চিত করলেও বিএনপি কেন চুপ। তবে কি তারা নির্বাচন আরো পেছাতে চাচ্ছেন? আবার কেউ কেউ বলছেন, মনোনয়ন বাণিজ্যের পথ সম্ভবত এখনো সহজ হয়নি। এজন্য দেরী হচ্ছে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলেই তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ।

বরিশাল ৫ আসনের চরমোনাই ইউনিয়নের বাসিন্দা আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ আরো বলেন, জুলাই পরবর্তী বাংলাদেশের রাজনীতি হবে স্বচ্ছ ও পরিচ্ছন্ন। এখানে মনোনয়ন বাণিজ্যের আর কোনো সুযোগ নেই, থাকবে না। আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে যাকে যেখানে মনোনয়ন দেবেন তাকে ঘীরেই বিএনপিসহ সব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা শুধু তারেক রহমান নয়, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও পরিষ্কার নির্দেশ রয়েছে।

তিনি আরো বলেন, এবার বিএনপির মনোনয়ন জনগণের ভোটের মাধ্যমে দেয়া হবে। সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাওয়া নেতাকে খুঁজে বের করে মনোনয়ন দেবে বিএনপি।

টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের একজন তরুণ ভোটার আশারফ আলী হাওলাদার বলেন, ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা কীভাবে নির্বাচিত হয়েছেন তা সবাই জানে। তবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে প্রার্থী হোক না কেন বরিশাল সদর আসন বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। ভোটার সম্পৃক্ত নির্বাচনে এখানে জয়ী হতে হলে বিএনপিকেই বড় প্রতিপক্ষ বলে মেনে নিতে হবে অপর প্রার্থীদের। আর বিএনপিকে অবশ্যই সাধারণ মানুষের কাছে গ্রহনযোগ্য প্রার্থীকে মনোনয়ন দিতে হবে বরিশাল অঞ্চলের সব জেলায়।

গত ১৭ বছরে ২৫টির ওপর মামলার আসামি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবুর রহমান সারোয়ার আগামী  নির্বাচনের বিষয়ে বলেন, সংস্কারও যেমন প্রয়োজন তেমনি নির্বাচনও প্রয়োজন, মানুষ চায় ভোট দিতে। তাই নির্বাচনের রূপরেখা ঘোষণা করে প্রয়োজনীয় সংস্কার চালিয়ে যেতে হবে। এসময় তিনি ত্রয়োদশ নির্বাচনে শেষবারের মতো নিজের প্রার্থী হওয়ার কথাও জানান ।

Oplus_131072

এ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দলের সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল বলেন, নতুন বাংলাদেশে ছাত্র-জনতা যে পরিবর্তন চায় সেই পরিবর্তনের নীতি আদর্শ নিয়ে জামায়াত ইসলাম কাজ করছে। আশা করি আমাদের সাথে ভোটাররা থাকবেন এবং আগামীর সুন্দর দেশ গড়তে অগ্রণী ভূমিকা রাখবেন। আমরা কথা নয়, কাজ দিয়ে প্রমাণ করবো ইনশাআল্লাহ। একাধিক মামলার আসামি ও বহুবার কারাবরণকারী এই নেতা আশা করেন, জামায়াতে ইসলামী বরিশালের সবকয়টি আসন থেকে বিজয়ী হবে।

তবে রাজনৈতিক বিশ্লেষক মাহবুব খান বলেন, সব রাজনৈতিক দল যখন তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে, তখন বিএনপির মধ্যে মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এটা নেতিবাচক প্রভাব ফেলবে। আবার বিগত সময়ের মতো যদি প্রার্থী বাছাই টাকার জোড়ে হয়, তাহলেও সমস্যা সৃষ্টি হবে। আমরা চাই জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া একজন নেতা। সেটা শুধু বিএনপি বা জামাত নয়, সব রাজনৈতিক দলের থেকে একজন সৎ, সুশিক্ষিত প্রার্থী চাই আমরা।

সাবধানের মার নেই: একতা ছাড়া বল নেই…
সাবধানের মার নেই: একতা ছাড়া বল নেই…

বিশেষ প্রতিবেদক

Oplus_131072

গণঅধিকার পরিষদের নেতাকর্মীদেরসহ ভিপি নূর এর উপর হামলার পরপরই রাজশাহী ও চট্টগ্রাম ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ও গাজীপুরের কৃষি বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে শিক্ষার্থীদের উপর বিভিন্ন কৌশলে ও অজুহাতে হামলা চালানো হচ্ছে। প্রশাসন থেকে শ্রমজীবী মানুষও বলছেন এটি সুপরিকল্পিত সহিংসতা। দেশকে অস্থিতিশীল করতে উঠেপড়ে লেগেছে এক বা একাধিক পক্ষ। কিন্তু তখনও মুরব্বিদের বৃহৎ রাজনৈতিক দলটির কতিপয় নেতারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র খুঁজছেন। তাদের জন্য নির্বাচন, নির্বাচন আর নির্বাচন। বাংলাদেশ জাহান্নামে যাক, শিক্ষার্থীরা মার খেয়ে মরে ভূত হয়ে যাক, তাতে তাদের কিছু যায় আসেনা। তাদের চাই নির্বাচন।।

এদিকে জুলাই বিপ্লবের চেতনায় বিশ্বাসী গুরুত্বপূর্ণ অনলাইন একটিভিস্ট সাংবাদিক ইলিয়াস হোসাইন, Elias Hossain dr.kanak sarwar -ড.কনক সরওয়ার Face the people – ফেস দ্যা পিপল মুখোমুখি সাইফুর রহমান সাগর, মাসুম মাহবুব এবং রাজনৈতিক বিশ্লেষক Pinaki Bhattacharya – পিনাকী ভট্টাচার্য বারবার এ বিষয়ে সতর্কতা দিয়ে আসছেন গত প্রায় আটমাস ধরেই। তারা বিপ্লবী সরকার গঠনের পক্ষে। তাদের যুক্তি, একমাত্র বিপ্লবী সরকার গঠিত হলেই বিডিআর হত্যাসহ গত প্রায় ১৭ বছরের সবগুলো গুম, খুন, হেফাজতে ইসলামের হত্যাযজ্ঞের ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে। পাশাপাশি দেশের ভিতর একটি স্থিতিশীল রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত হবে। নতুন সংবিধান এবং চুপ্পু ওয়াকার উজ জামান এর অপসারণ তাদের অন্যতম দাবী। ইতিমধ্যেই বাংলাদেশের জুলাই বিপ্লবের হত্যাযজ্ঞ নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে সেখানে ৭২ জন সেনা কর্মকর্তা দোষী সাবস্ত হয়েছে। এদের মধ্যে ২৬ জন সরাসরি অভিযুক্ত এবং এরা সেনাপ্রধান ওয়াকার উজ জামান এর ঘনিষ্ঠ। যে কারণে তদন্তে সেনাপ্রধান বাধা সৃষ্টি করছে বলে উল্লেখ করা হয়েছে ঐ প্রতিবেদনে। তারপরও গত একবছরে একটি বিচারও সম্পন্ন হয়নি এবং ৮ আগস্ট ২৪ এ গঠিত ইন্টেরিম সরকার ক্রমশ বিতর্কিত এবং দূর্বল সরকার হিসেবে প্রতিষ্ঠিত এখন।

ভিপি নূর এর উপর হামলার পরপরই সারাদেশে যে সহিংস অরাজকতা সৃষ্টি হয়েছে তা মোকাবেলা করতে পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে ঢিলেমী স্পষ্ট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য চিৎকার করে সাহায্য চেয়ে পাননি। অথচ ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনাবাহিনী মাঠে রয়েছে।

অনেকই বিভিন্নভাবে এই সহিংস অরাজকতাকে নির্বাচন পিছিয়ে নেয়ার কৌশল দাবী করছেন। আর এ জন্য এনসিপি ও জামায়াতে ইসলামীকে দায়ী করছেন। আসলে কি তাই? জামায়াতে ইসলামী, এনসিপিসহ সমমনা কিছু ছোট রাজনৈতিক দলের দাবী পিআর পদ্ধতিতে নির্বাচন। কারণ তারা আসনের ভাগ চায়। এমনিতেই জাতীয়তাবাদী দল বিএনপির ৩২ দফার ভিতর স্পষ্ট উল্লেখ রয়েছে, তারা ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে সরকার গঠন করবেন এবং উচ্চ-কক্ষ ও নিম্ন-কক্ষ করবেন। তাহলে আগেই তা মেনে নিতে সমস্যা কোথায়? নির্বাচন পিছিয়ে দিতে এনসিপি ও জামায়াতে ইসলামী সহিংসতা করছে বলে বড়োদল বিএনপির কতিপয় নেতাদের এই রসিকতা কতটা ভয়ংকর তা অল্পসময়ের মধ্যে টের পাবেন। যদি এখনই জুলাই বিপ্লবের চেতনা বহনকারী সবগুলো রাজনৈতিক দল ঐক্যবদ্ধ না হয়। বিএনপি নেতৃবৃন্দ কি মনে করেন, নির্বাচনী মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাদ দিয়ে ফেব্রুয়ারীতে নির্বাচন হবে? বিএনপি ক্ষমতায় আসবে এবং ভারত তা হাসিমুখে মেনে নেবে? ভারতের কাছে জামায়াতে ইসলামী যা, বিএনপিও তা। ভারতের মুসলিম বিদ্বেষী মোদী সরকার বিএনপিকে কখনোই বন্ধু ভাবতে পারবেনা, ভাববেও না। এটা পরিষ্কার। বিশ্বাস না হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আলোচনা করে দেখুন প্লিজ। আল্লাহ চাইলে তিনিই এখন বাংলাদেশের একমাত্র রক্ষাকর্তা। চলমান পরিস্থিতি মোকাবেলা করতে এই মুহূর্তে তাকে রাষ্ট্রপতির আসনে বসিয়ে নিন প্লিজ।।।

(ব্যবহার করা ছবি সংগৃহীত))

প্রিসিলার খোলাচিঠি -বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর প্রতি
শ্রদ্ধেয় জনাব তারেক রহমানকে স্যারকে অনুরোধ

স্যার,

যদি আপনি আজই ঘোষণা দিতেন যে— যতদিন ড. মুহাম্মদ ইউনূস বেঁচে থাকবেন এবং সুস্থ থাকবেন, ততদিন তিনি হবেন আপনার প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি—তাহলে কি হতে পারত, তা কি আপনি কল্পনা করতে পারেন?

এই ঘোষণার পরই পঙ্গু হয়ে পড়ত অন্য সব রাজনৈতিক দল, থেমে যেত সব সমালোচনা, নিস্তব্ধ হয়ে যেত সব কণ্ঠ।

আপনি যদি আরও একটি ঘোষণা দিতেন—তরুণ আশিক চোধুরী হবেন অর্থনীতি, বিনিয়োগ ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা টিমের প্রধান – তাহলে কী হতে পারত, তা কি ভাবতে পারেন?

আপনি এমন আরও কিছু সিদ্ধান্ত নিতে পারেন, যা বদলে দিতে পারে আপনাদের ভাবমূর্তি এবং দলের প্রতি জনগণের দৃষ্টিভঙ্গি।লাভবান হত দেশ , বিশ্বাস বাড়ত বিনিয়োগকারী দেশগুলোর ।

এটা আপনি করবেন না বা করতে পারবেন না , কারণ আপনার দলের মুরব্বীরা এটা করতে দেবে না ।

আপনার দলে এমন কে আছেন, যার কথা বিশ্বের যেকোনো রাষ্ট্রপ্রধান শুনতে বাধ্য হন, অথবা যিনি আন্তর্জাতিক মহলে সম্মানিত?

আপনার দলে এমন কে আছেন, যাকে ড. ইউনূসের মতো টাকা দিয়ে লেকচার দিতে আমন্ত্রণ জানানো হয়?

জনাব আশিকের বক্তৃতাটি শুনুন। আপনার কি এমন কেউ আছেন, যিনি এমন ভাবেন, এমন বক্তৃতা দিতে পারেন, এবং যাঁর কথা শ্রদ্ধাভরে মানুষ বসে বসে শোনে? ফখরুল স্যার , আব্বাস স্যার বা অন্য এমন কে আছেন যারা ডঃ ইউনুস বা আশিক চৌধুরীর মত বিশ্ব নিয়ে জ্ঞান রাখেন ?

বর্তমান দেশের জনগণ বা ভোটার আর বিশ বছর আগের ভোটার এক জিনিস নয় , এটা মাথায় নিচ্ছেন না কেও এবং এই একই কারনে সব নিয়ন্ত্রণে থাকা সত্বেও পালাতে হয় হাসিনা আপাকে ।

জনাব তারেক রহমান, এক দু বছর আগে আমি এক ভিডিওতে শেখ হাসিনাকে প্রশ্ন করেছিলাম—উনার উপদেষ্টারা কারা? আজ, একই প্রশ্ন আপনার ক্ষেত্রেও প্রযোজ্য: আপনার উপদেষ্টারা কারা? তারা কি কিছুই দেখে না? কিছুই বোঝে না?

আমি নিশ্চিত, ড. ইউনূস এমন প্রস্তাবে রাজি হবেন না। আবার এটাও নিশ্চিত, তিনি না করেও স্থির থাকতে পারবেন না। কারণ, এটি এখন দেশের চাওয়া, জনগণের চাওয়া।

এই সিদ্ধান্তে আপনার কী ক্ষতি হতে পারে? উনার বয়স হয়েছে । বাচঁবেনইবা আর কত দিন ? কতদিন কাজ করতে পারবেন ?

তবে এসবের আগে আপনাকে নিজের দলের নেতাদের শিক্ষা দিতে হবে—কীভাবে একজন সম্মানিত ব্যক্তিকে সম্মান জানাতে হয়।

যাকে সারা বিশ্ব দাঁড়িয়ে সম্মান করে, তাকে আপনার দলের পিয়ন কিংবা দারোয়ানের ছেলে নেতারা হুমকি দেয়।

আজ আপনাদের জনপ্রিয়তা আছে, হয়তো ক্ষমতায়ও আসবেন। কিন্তু আপনার পথ হবে কণ্টকাকীর্ণ, কারণ আপনার পাশে তরুণ, মেধাবী মানুষের অভাব আছে।

যারা আছেন, তারা অধিকাংশই শুধু ক্ষমতা চায়।

আপনার প্রত্যেক জনপ্রিয় নেতার ইলেকশন দাবির পোস্টে ৮০ % মানুষ ‘হা হা’ রিয়্যাক্ট দেয়—এটা কী ইঙ্গিত দেয়?

এই লেখাগুলো আমার গবেষণার ফলাফল। আমার সাথে একটি বিশাল টিম কাজ করে—তারা কেউ ক্ষমতা-লোভী নয়। তাদের মধ্যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ সব পেশার মানুষ আছেন।

তারা নিজেদের প্রচারে আগ্রহী নয়—দেশকে ভালোবাসেন।

বর্তমানে ক্ষমতায় গেলেও টিকে থাকাটা হবে আপনার জন্য বিরাট চ্যালেঞ্জ। খাদ্য, বিদ্যুৎ, গার্মেন্টস শিল্প, বিনিয়োগ—সবকিছুই আজ ধ্বংসের মুখে।

ড. ইউনূস চেষ্টা করছেন সবকিছু কিছুটা ঠিক করার।

আপনি কি মনে করেন, আপনি ক্ষমতায় গেলে আপনার মন্ত্রীরা এইভাবে কাজ করবেন? এই যোগ্যতা উনাদের আছে ? সেনাবাহিনী আপনার পক্ষে কাজ করবে ?

প্রশাসন আপনার কথা শুনবে ?

পাশের দেশ আপনাকে সুখে রাখবে ?

আজ আপনার দলের নেতারা আপনার কথা শোনে না। কর্মীরা নিয়ন্ত্রণে নেই , আপনি যেমন ভদ্রভাবে কথা বলেন, আপনার দলের নেতাদের সেই সৌজন্যবোধ নেই।

একজন নেতা তো প্রকাশ্য মিটিংয়ে বলেছে—আপনি তাকে ভয় পান, তাই তাকে ফোন না দিয়ে তার স্ত্রীকে ফোন দেন!

স্বার্থে আঘাত পেলে সে আবার বলবে—আপনি গোপনে তার স্ত্রীকে ফোন দিয়েছেন , অন্য কারণে , স্ক্রিন শট সাংবাদিকদের দেখাবে !

যে এইরকম দাবি করতে পারে, সে সব কিছু বলতেই পারে! সে নাকি নোবেল পাবে ! এমন দাবীও করেছেন !

আপনার দলের নেতাদের অপ্রয়োজনীয় কথাবার্তার কারণে আজ মানুষ আপনাদের নিয়ে হাসাহাসি করে।

আপনি যদি বলেন—সোশ্যাল মিডিয়ার রিপোর্ট সঠিক নয়—তাহলে আমি বলব, এই ভাবনাটাই আপনাকে ডুবাবে।

ডোনাল্ড ট্রাম্পের ঘটনা কি মনে আছে? যিনি সোশ্যাল মিডিয়ার চাপে ক্ষমতা হারিয়েছিলেন?

আজ সোশ্যাল মিডিয়া হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী মাধ্যম—এর বিকল্প নেই।

তাছাড়া, সবাই ড. ইউনূস নয়। ড. ইউনূসও তরুণদের পছন্দ করেন।

তাই, বয়স্কদের যথাযথ সম্মান দিয়ে অবসর দিন। আর নিজে হাল ধরুন, কঠোর হোন।

যদি কোনো বাধা থাকে, জনগণের সামনে লাইভে এসে বলুন।

মানুষ বিএনপিকে ভালোবাসে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও আপনার কারণে।

বিএনপি থেকে বেরিয়ে গেলে উনারা শুন্য হয়ে যাবেন।

তাই ভয় পাবার কিছু নেই।

আমার কথা শোনা আপনার জন্য জরুরী নয়, জরুরী জনগণকে শোনা । কিন্তু যদি আপনি পরিবর্তনের পথে না হাঁটেন, আধুনিকতা ও জনগণের মতামতকে অগ্রাধিকার না দেন—তাহলে নিশ্চিত বিপদ আপনার অপেক্ষায় ।

আপনার রাজনীতিতে এক ধরনের শীতলতা ও নিরাপদ দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে—এটা শুভ লক্ষণ নয়।

কেন আপনারা সেইসব লোকদের সঙ্গ দিচ্ছেন, যাদের জনগণ পছন্দ করে না? কেন সেই দলের নাম বলেন , পক্ষে বলেন , যাদের সরাতে জীবন দিয়েছে অনেক তরুণ , আহত এখনও হাজার হাজার ! কেন সেদিন আপনার মহাসচিব বলেছিল ছাত্রদের সাথে আপনারা নেই ? আপনি নিজে যেখানে মিটিং করেছিলেন ছাত্রদের সাথে ?

কোন দলের মহাসচিবের দায়িত্ব পালন করছেন উনি ?

সময় কম , সিদ্ধান্ত নিতে হবে দ্রুত । তা না হলে , বল চলে যাবে অন্যদের নিয়ন্ত্রণে ।তখন কিছু করার থাকবে না আপনার ।

আপনার ভাবতে হবে ক্ষমতা বড় না দেশ বড় ? দেশের উন্নয়ন বড় ? কাকে দিয়ে দেশের উন্নয়ন হবে । এটা ভাবলেই ক্ষমতা হবে দীর্ঘস্থায়ী ও নিরাপদ ।এর কোন বিকল্প নেই ।

আপনার চারপাশে অনেক মানুষ থাকলেও , আপনাকে সঠিক সময়ে সঠিক বুদ্ধি দেয়ার লোকের বড় অভাব ।তাই বাধ্য হয়ে fb তে লিখতে হল ।আপনি আমার লিখা দেখেছেন , পড়েছেন এবং আপনার টিম আমার সাথে যোগাযোগ করার জন্য অনেক কৃতজ্ঞতা।

কেউ শোনেনা কারো কথা: চরম বিশৃঙ্খলা বরিশাল বিএনপিতে নেতৃত্ব সংকট চরমে
কেউ শোনেনা কারো কথা: চরম বিশৃঙ্খলা বরিশাল বিএনপিতে নেতৃত্ব সংকট চরমে

বিশেষ প্রতিবেদক

বিলকিস জাহান শিরিন এর পক্ষে সংবাদ সম্মেলন

দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা উপেক্ষা করে রাতারাতি বাস টার্মিনাল, মৎস্য বাজার, কাঁচা বাজার, নৌ ঘাট ইত্যাদি দখলদারি শেষ হয়েছে। রীতিমতো বদলে দেয়া হয়েছে মাছ বাজারের সাইনবোর্ড। এতোদিন আওয়ামী লীগের ঘনিষ্ঠজন মাছ ব্যবসায়ী জহির সিকদার এখন বিএনপির লোক। তিনি নিজেই খুব আড়ম্বরপূর্ণ আয়োজনে বরিশালের ইলিশ বাজারের নাম পাল্টে দিয়ে শহীদ জিয়া মৎস্য অবতরণ কেন্দ্র করেছেন। বলেছেন, ১৯৯৫ সালে এটির নাম এটাই রাখা হয়েছিল। যদিও সরকারি মৎস্য অবতরণ কেন্দ্র এটি নয়। বিএনপির শাসনামলে তৈরি সেই কেন্দ্রটি আজো ফাঁকা পরে আছে। অন্যদিকে

বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা যখন জেলা উপজেলায় ঘুরে ঘুরে আন্দোলনের সময় আহত ও নিহতদের পরিবারের খোঁজখবর নিচ্ছিল এবং তখন থেকেই জামায়াতে ইসলামী ও ইসলামি আন্দোলনের নেতাকর্মীরা গ্রামেগঞ্জে ঘুরে তাদের শক্তি ও সমর্থন বৃদ্ধির জন্য ছিলেন মরিয়া। বানারিপাড়া, আগৈলঝারা ও গৌরনদী উপজেলায় তারা রীতিমতো হিন্দু নেতৃত্ব তৈরি করে নিয়েছেন নিজ দলে। আর সেই একইসময় থেকে বরিশালে বিএনপির নেতাকর্মীদের একটা অংশ আওয়ামী লীগ নেতাদের ফেলে যাওয়া কর্মীদের সাথে নিয়ে চাঁদাবাজি আর দখলদারিত্বের প্রতিযোগিতায় নেমেছে। কেউ কেউ আবার বৈষম্যবিরোধী সমন্বয়কদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে ব্যস্ত। আবার ভদ্র সুশীল শ্রেনীর কিছু বিএনপি নেতারা পদপদবির লোভে স্থানীয় কিছু সাংবাদিকদের দিয়ে টাকার বিনিময়ে মিথ্যা, ভিত্তিহীন বা অনেক পুরাতন কোনো অভিযোগ খুঁজে বের করে তা দিয়ে দীর্ঘদিন মাঠের রাজনীতিতে সম্পৃক্ত নেতাকর্মীদের শায়েস্তা করতে উঠেপড়ে লেগেছে। এরকম ঘটনায় জলাশয় ভরাট ও বাড়ি দখলের অভিযোগে বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন এর দলীয় পদ স্থগিত করা হয়েছে ইতিমধ্যেই। আরো কয়েকজন রয়েছেন তোপের মুখে। এই মুহূর্তে তারা মুখে কুলুপ এঁটে গৃহবন্দী জীবন যাপন করছেন। তারউপর রয়েছে ভারপ্রাপ্তের ভারে ভারাক্রান্ত যুবদল। গত প্রায় ১০ বছর ধরেই ভারপ্রাপ্ত দিয়ে চলছে বরিশাল মহানগর যুবদল। আর ছাত্রদলের আপাদমস্তক নেতৃত্বে পরিবর্তন আনার দাবী মহিলাদলসহ অংগসংগঠনের।  সবমিলিয়ে বরিশালের রাজনৈতিক দলগুলোর আচরণে কোথাও সাধারণ মানুষের জন্য কোনো ভাবনা খুঁজে পাওয়া যায়নি এতটুকু। গত পনের বছর আওয়ামী দুঃশাসনে মুখ বুঝে ছিলেন এরা। ৩৬ জুলাই বা ৫ আগস্টের পর এই চিত্র এতটুকুও বদলায়নি। নিত্য পন্যের দাম, বাজার দর, গ্যাস-বিদ্যুৎ সংকটসহ কোনো বিষয়েই সাধারণ মানুষ পাশে পায়নি রাজনৈতিক কাউকে।

বরিশাল জেলার ১০ উপজেলার ৮৭ ইউনিয়নের ৫ লক্ষাধীক মানুষের জীবনযাত্রার ব্যয়, তাদের পরিস্থিতি নিয়ে কিছুই জানেনা বরিশাল জেলা বা মহানগর বিএনপি। এমনকি বৈষম্যবিরোধী আন্দোলনে বরিশালে নিহত ও আহতদের কোনো পরিসংখ্যানও নেই জেলা বা মহানগর বিএনপির কাছে। তবে নিজেদের ভিতর আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশ ঘটেছে বলে স্বীকার করেন একাধিক নেতা। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বললেন, চাঁদাবাজি ও দখলদারিত্বের সাথে যারাই জড়িত তাদের পিছনে ও পাশে আওয়ামী লীগের ভুত রয়েছে এখনো। দলীয় চেয়ারম্যানের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকার পরও যারা এসব কাজ করছেন তাদের আর সতর্ক করা হবেনা। এসব অভিযোগ নিয়ে তদন্ত চলছে। মহানগর কমিটির রিপোর্টই এজন্য যথেষ্ট বলে জানান মনিরুজ্জামান ফারুক।

যদিও সাধারণ কর্মীদের কাছে মনিরুজ্জামান ফারুক জাতীয় পার্টি থেকে আসা একজন নেতা। তাকে সৎ ও তবে কর্মঠ দাবী করলেও তিনি নির্ঝঞ্ঝাট টাইপের নিরিহ মানুষ এবং নেতৃত্বের জন্য যোগ্য  নয় বলে জানালেন তৃনমূলের অনেকেই।

বেশ কয়েকজন মাঠ পর্যায়ের সাধারণ নেতাকর্মীদের বিশ্লেষণ হচ্ছে, জেলা বা মহানগরের শীর্ষ নেতাদের সাথে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক দূরত্ব। কাউকে একটু মহানগর আওতাধীন এলাকা সদর উপজেলার গ্রামে যেতে বলেন, তাহলেই স্পষ্ট হবে তাদের জনপ্রিয়তা। এ কথার প্রমাণ পাওয়া যায়, সদর উপজেলার বেশকিছু গুরুত্বপূর্ণ সংকটে জেলা বা মহানগর বিএনপির কাউকেই দেখা যায়নি ভাঙা ব্রীজ বা সড়কের সমস্যা সমাধানে গ্রামবাসীর পাশে যেয়ে দাঁড়াতে। পূর্ব কর্ণকাঠী যার বাস্তব প্রমাণ।

এদিকে আবার বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া সিকদারকে নিয়ে রয়েছে নানাবিধ বিতর্ক। তৃণমূল বিএনপি শুধু নয়, বরিশালের ব্যবসায়ী মহলের কেউ কেউ অভিযোগ তুলে বলেন, বিএনপির সদস্য সচিব জিয়া সিকদার এর মূল লক্ষ্য বাস টার্মিনাল, বিসিকের শিল্প কারখানা দখল। ইতিপূর্বে মোটরসাইকেল বহর নিয়ে আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও তার ছাত্রলীগ বাহিনী নগরীতে আতঙ্ক ছড়িয়ে রেখেছিলো। এখন শুধু সাদিক আব্দুল্লাহ নেই। তার জায়গা নিয়েছেন জিয়া সিকদার। একই মোটরসাইকেল বহর নিয়ে তিনি এখন ঘুরছেন ও ভীতি সৃষ্টি করছেন জনমনে। দখল করছেন বিভিন্ন প্রতিষ্ঠান ও ইজারা ঘর। ছাত্রদলের সভাপতি রনিকে দিয়ে কাজ করায় সে, সম্ভব হলে ছাত্রলীগের সবাইকে তার দলে নিয়ে নেবে যেকোনো সুযোগে।

এদিকে নগরীর পোর্ট রোড এলাকার বাসিন্দারা বলেন, বরিশালের একচ্ছত্র আধিপত্য ছিলো মজিবর রহমান সরোয়ার এর। তিনি অসুস্থ হওয়ার সুযোগে বিলকিস জাহান শিরিন এর একটা সম্ভাবনা তৈরি হয়, কিন্তু জিয়া সিকদার ও কিছু সমমনাদের নিয়ে বরিশালের রাজনৈতিক মাঠ দখল করতে সচেতন পরিকল্পনা নিয়ে কাজ করছেন বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। গৌরনদী এলাকায় জহির উদ্দিন স্বপন এর সাথে পেরে উঠতে না পেরে তিনি এখন সদর আসনে দৃষ্টি দিয়েছেন বলে জানান একাধিক সরোয়ার অনুসারী।

এদিকে আবার নথুল্লাবাদ বাস টার্মিনালসহ বেশকিছু স্থান দখলে নিজ ভাইদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ বিএনপির বরিশালের শীর্ষ নেতা কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার। সম্প্রতি মহানগর বিএনপির পাশাপাশি  তাকেও দেখা গেছে নগরীর স্টিমারঘাট জামে মসজিদের কমিটি গঠন প্রক্রিয়ায়।

বরিশাল জেলা বিএনপির মেসবাহউদ্দিন ও আবুল হোসেনকে অবজ্ঞা করেই চলে এখানের মহানগর বিএনপি। যে কারণে জেলার সাথে কখনোই যৌথ কোনো অনুষ্ঠান আয়োজন আজপর্যন্ত চাক্ষুষ নয় বরিশালে। তাছাড়া বয়সের ভাড়ে ভারাক্রান্ত এ দুজন নেতাও এখন ২৪ এর নব বাংলাদেশের জন্য অযোগ্য বলে দাবী অনেকেরই। বরিশাল  যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এখন পর্যন্ত ভারপ্রাপ্ত ভারে ভারাক্রান্ত। তবে এখানের নেতৃত্বে এখন পর্যন্ত কোনো সংকট বা অভিযোগ পাওয়া যায়নি। যদিও গত ১২ সেপ্টেম্বর জেলা যুবদলের কার্যক্রমে হতাশ হয়েছে বরিশালবাসী। উজিরপুর উপজেলার শিকারপুর বাজার দখলের চেষ্টায় ইজারাদার বাচ্চু ও তার পরিবারের তিন সদস্যকে কুপিয়ে মারাত্মক জখম করেছে উজিরপুর যুবদলের মিজান ও আনিচ ফকির। বাচ্চু ইজারাদার হলেও সে একজন সংবাদ কর্মী এবং জাতীয় দৈনিকের প্রতিনিধি। এদিকে জেলা ও মহানগর

সন্ত্রাসের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে ছাত্রদলের প্রতি অভিযোগ

ছাত্রদলের ভূমিকা বারবার প্রশ্নবিদ্ধ বরিশালে। ছাত্রদলের আপাদমস্তক নেতৃত্বের পরিবর্তন জরুরী বলে দাবী করেছেন বরিশাল বিএনপির মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা বেগম। এ জন্য করেছেন সংবাদ সম্মেলনও।

সাধারণ কর্মী ও সমর্থকসহ গ্রামগঞ্জের সাধারণ মানুষের কাছে তারপরও বিএনপি ও দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর স্থান অনেক উঁচুতে। তারেক রহমান এর সাম্প্রতিক বক্তব্য নিয়ে আলোচনা করেন বরিশালের সাধারণ মানুষ। তাদের বেশিরভাগ অংশের দাবী, বাছাইকৃত পদধারী নেতাদের সাথে নয়, বরিশালের মাঠ পর্যায়ের বিএনপি সমর্থক ও সাধারণ মানুষের সাথে তারেক রহমান সরাসরি কথা বললেই পরিস্থিতি বুঝতে পারবেন বলে জানান কৃষক দলের একজন নেতা।

এদিকে বরিশালের চাঁদপুরা ও চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপির সদস্যরা বলেন, মহানগর ও জেলা বিএনপি তারেক রহমানকে সঠিক তথ্য দিচ্ছেনা।  তারা বলেন, বরিশালে এই মুহূর্তে একজনও বিএনপির নেতৃত্ব দেওয়ার যোগ্য লোক নেই। নেতৃত্বে যারা আছেন, তারা নিজেরাই নিজেদের কথা শোনেন না বলে জানান সাধারণ মানুষ ও গ্রাম পর্যায়ের বিএনপি সমর্থকরা। এ জন্য বিএনপির মিডিয়া সেল প্রধান জহির উদ্দিন স্বপনকে বরিশালের নেতৃত্বে দেয়ার প্রস্তাবও করেছেন তৃণমূল বিএনপির অনেকে।

শপথ শেষে দায়িত্ব নিলেন উপদেষ্টারা: আছেন দূই সমন্বয়ক
শপথ শেষে দায়িত্ব নিলেন উপদেষ্টারা: আছেন দূই সমন্বয়ক

বিশেষ প্রতিবেদক

শপথ পাঠ করছেন উপদেষ্টারা

বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছেন। প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমে ড. মুহাম্মদ ইউনূসকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। এরপর বাকি ১৬ উপদেষ্টার মধ্যে ১৩ জন শপথ পাঠ করেছেন। ৮ আগস্ট বৃহস্পতিবার রাত ৯টা ২৭ মিনিটে তারা শপথ নেন। এদিন রাত ৮টায় তাদের শপথ গ্রহণের কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়।

ফারুক-ই-আযম, বিধান রঞ্জন রায়, সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে থাকায় তারা শপথ পাঠের এই আনুষ্ঠানিকতায় উপস্থিত হতে পারেননি বলে জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে রয়েছেন দুজন ছাত্র–সমন্বয়ক আসিফ মাহমুদ ভূঁইয়া ও মো. নাহিদ ইসলাম। তারাও এই সরকারের উপদেষ্টা হিসেবে শপথ পাঠ করেছেন। এতে সৃষ্টি হলো নতুন ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সরকারের সর্বকনিষ্ঠ উপদেষ্টা হলেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে। তার পিতার নাম মো. বিল্লাল হোসেন ও মাতার নাম রোকসানা বেগম।

আসিফ মাহমুদ (২৬) আদমজী ক্যান্টমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন। কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী।

আর নাহিদ ইসলামের (২৬) ডাকনাম ‘ফাহিম’। তিনি বিবাহিত। তার জন্ম ১৯৯৮ সালে ঢাকায়। বাবা শিক্ষক। ঘর সামলে সন্তানদের মানুষ করেছেন মা। ছোট এক ভাই রয়েছে তাঁর। তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন তিনি।

বাকি উপদেষ্টারা হলেন;-

১। সালেহ উদ্দিন আহমেদ,

২। ড. আসিফ নজরুল,

৩। আদিলুর রহমান খান,

৪। হাসান আরিফ,

৫। তৌহিদ হোসেন,

৬। সৈয়দা রেজওয়ানা হাসান,

৭। মো. নাহিদ ইসলাম,

৮। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া,

৯। ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন,

১০। ফরিদা আখতার,

১১। আ.ফ.ম খালিদ হাসান,

১২। নূর জাহান বেগম,

১৩। শারমিন মুরশিদ

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করতে বঙ্গভবনে প্রবেশ করেন শান্তিতে নোবেলবিজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার রাত ৮ টা ২৮ মিনিটে তিনি তার গাড়ি বহর নিয়ে বঙ্গভবনে প্রবেশ করেন। এর আগে বিএনপির নেতৃবৃন্দ, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে প্রবেশ করেন।

তার আগে দুপুর ২টা ১১ মিনিটে ড. ইউনূসকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে ড. ইউনূসকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ তিন বাহিনীর প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, নির্বাচন পর্যবেক্ষণকারী, ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

এসময় বিমানবন্দরে দাঁড়িয়ে ড. ইউনূস বলেন, গত কয়েকদিনে দেশের মধ্যে যে সহিংসতা হয়েছে সেগুলো ষড়যন্ত্র। এটাকে রোধ করতে হবে। তাদের লাঠিপেটা করলে হবে না। সহিংসতাকারীদের আইনের হাতে তুলে দিতে হবে। কোনো প্রকার প্রতিহিংসামূলক কাজ করা যাবে না।

তিনি বলেন, আমার ওপর যদি আস্থা এবং বিশ্বাস রাখেন তাহলে এটা নিশ্চিত করতে হবে কারো ওপর কোনো প্রকার হামলা করা যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না। যদি বিশৃঙ্খলা করা হয় তাহলে আমি এই দায়িত্বে থাকব না।

ড. ইউনূস বলেন, নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করল। আমাদের এখন এগিয়ে যেতে হবে। যারা এটি করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা, তারা (সমন্বয়করা) দেশকে রক্ষা করেছে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, দেশবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা যদি আমার ওপরে বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, তাহলে দেশে কারও ওপর কোনো হামলা আর হবে না। যদি হয়, তাহলে আমি আপনাদের সঙ্গে থাকব না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাকে গুরুত্ব দিয়ে ইউনূস বলেন, যেজন্য আন্দোলন হয়েছে সেটার ফলাফল যেন ব্যর্থ না হয়। পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন পূর্ণতা পায়। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজ নতুন করে বিজয় পেল তা যেন পূর্ণতা পায়।

এ সময় কান্নাজড়িত কণ্ঠে ড. মুহাম্মদ ইউনূস বলেন, আজকে আমার আবু সাঈদের কথা মনে পড়ছে। যে আবু সাঈদের কথা দেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এ ঘটনার মধ্য দিয়ে দেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে। এসময় তিনি তরুণ সমাজকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তরুণ সমাজ যেন নিজেদের মতো করে দেশটা সাজাতে পারে।