মঞ্চকথা – সাহিত্য বাজার

শিক্ষাগুরু ওয়াহিদুল হক স্মরণে আলোচনা, আবৃত্তি ও সংগীত
শিক্ষাগুরু ওয়াহিদুল হক স্মরণে আলোচনা, আবৃত্তি ও সংগীত

গতকাল সন্ধ্যায় স্মৃতিচারণ, সংগীত ও আবৃত্তির মধ্য দিয়ে সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিক্ষাগুরু ওয়াহিদুল হকের মৃত্যুবার্ষিক উদ্যাপন করেছে তাঁর হাতে গড়া সংগঠন কণ্ঠশীলন।

৭৩/১ এলিফ্যান্ট রোড, ঢাকায় অনুষ্ঠিত এই আয়োজনে ওয়াহিদুল হকের সঙ্গে পথচলার স্মৃতি তুলে ধরেন তাঁর কাছের মানুষ আব্দুল ওয়াদুদ। আরও আলোচনা করেন মীর বরকত, গোলাম সারোয়ার ও বিলকিস আহমেদ। আবৃত্তি করেন রাজিয়া সুলতানা মুক্তা, আল মামুন সিদ্দিক, অনন্যা গোস্বামী ও রইস উল ইসলাম। এছাড়াও তাঁকে নিবেদন করে সংগীত পরিবেশন করেন সাঈদা হোসেন পাপড়ী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুরুজ্জামান নান্নু।

ওয়াহিদুল হকের সঙ্গে পথচলার স্মৃতিময় কিছু ঘটনা তুলে ধরে বক্তারা বলেন, ওয়াহিদুল হক ছোট বড় সকলের সাথে মিশতেন এবং সকলকে সম্মান করতেন। তার ভক্ত ছিল না এমন মানুষ খুব কম পাওয়া যাবে। তার সমস্ত কর্মজীবনে বাঙালি সংস্কৃতির আলো ফুটেছিলো। সকল সাংস্কৃতিক আন্দোলনেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি মানুষের ভেতরে সঙ্গীতের অনুরনন তুলেছিলেন। ওয়াহিদুল হকের আদর্শে পথ চললে জীবনের পথগুলো অনেক বেশি সুন্দর হবে। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, দেশের সবধরনের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে ওয়াহিদুল হক ছিলেন এক নিরন্তর যোদ্ধা। ওয়াহিদুল হককে অনুসরণ করলে আমরা অসা¤প্রদায়িক ও গণতান্ত্রিক হতে পারবো এবং মানুষের জন্য কাজ করতে পারবো। তিনি দেশের নামকরা পত্রিকায় কাজ করেছেন। শেষ জীবনে তিনি কলাম লিখতেন। এমন কোন বিষয় ছিল না যে বিষয়ের উপর তিনি লিখতে পারতেন না। শব্দের উৎপত্তি ও ব্যবহার তিনি অভিধান না দেখেই বলে দিতে পারতেন। অসাধারণ সুন্দর মানসিকতার মানুষ হয়েও তিনি সাধারণ জীবনযাপন করতেন।

ওয়াহিদুল হক আজ বহুদূরে, জগতের যত হাসি—কান্না, হিসাব—নিকাশের বাইরে। আবার বহুকাছেও আছেন তিনি, তাঁর কর্মে, তাঁর সৃষ্টির পথে পথে, অন্তরের অনুরণনে Ñ কথাহীন, শরীরহীন অনন্ত হয়ে। দিন চলে যায়, চলে যাবে। তবে তাঁর ছেঁায়াটুকু, কর্মটুকু থাকবে, থাকতেই হয়, যেমনটি করে সক্রেটিস, লালন বেঁচে আছেন প্রজন্ম থেকে প্রজন্মে। প্রয়াত নাজিম মাহমুদ ওয়াহিদ ভাইকে বলতেন ‘হ্যামিলনের বাঁশিওয়ালা’। ঠিক তাই। বাঁশির সুর ছড়িয়েছিলেন তিনি পথে পথে, পদে—পদে জাতিসত্তার ‘চির উন্নত শিরে’ অবগাহনে। সেই সুর তাঁকে চিনিয়ে দিবে কালে কালে। অবিশ্বাস্য তাঁর পথচলাসীমানা, অবিশ্বাস্য তাঁর পরিচিতজন—স্বজন পরিধি বয়সের গণনাকে তুচ্ছ করে। ওয়াহিদ ভাই Ñ এর সঙ্গে সম্পর্কিত সকলের একটা বদ্ধমূল ধারণা কিংবা সকলে বিশ্বাস করে ওয়াহিদ ভাই Ñ সঙ্গে তারই কেবল আলাদা এবং অথচ গভীর একটি আত্মিক সম্পর্ক আছে এমনটা আর কারও সঙ্গে নেই। আমরা বিশ্বাস করি, এই আত্মীয়তা নিয়ে ওয়াহিদ ভাই বেঁচে থাকবেন সবার মাঝে।

জীবিতকালে ২৭ সংখ্যাটিকে ওয়াহিদুল হক খুব পছন্দ করতেন, বয়স গণনায় তিনি আনন্দের সঙ্গে বলতেন যে, ‘বয়সটাকে আমি সাতাশে রাখতে চাই’। আরও বলতেন ‘একজন মানুষের সেরা বয়সকাল হওয়া উচিৎ ২৭’। কত পথ—মতকে তিনি সাবলীল করেছেন, অর্জন করেছেন অনেক। আবৃত্তিকেও তাঁর আরেক ভালোবাসার জগত বলে মেনেছিলেন।

মঞ্চে এলো কণ্ঠশীলনের নতুন নাটক ‘তাজমহলের টেন্ডার’
মঞ্চে এলো কণ্ঠশীলনের নতুন নাটক ‘তাজমহলের টেন্ডার’

বিশেষ প্রতিবেদক

৫ই জুন ২০২৩ সোমবার সন্ধ্যা সাতটায় কণ্ঠশীলন প্রযোজিত নতুন মঞ্চনাটক ‘তাজমহলের টেন্ডার’-এর উদ্বোধনী মঞ্চায়ন হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, ঢাকায়। ভারতীয় নাট্যকার অজয় শুক্লা রচিত “তাজমহলের টেন্ডার” নাটকটির অনুবাদ করেছেন অধ্যাপক সফিকুন্নবী সামাদী। নির্দেশনায় ছিলেন কণ্ঠশীলন অধ্যক্ষ মীর বরকত। নতুন নাটক তাজমহলের টেন্ডারের শুভ উদ্বোধন ঘোষণা করেন নাট্যজন লাকী ইনাম, চেয়ারম্যান বাংলাদেশ শিশু একাডেমি।

নাটক সম্পর্কে নির্দেশক মীর বরকত বলেনÑ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক সফিকুন্নবী সামাদী উর্দু-হিন্দী সাহিত্য অনুবাদে সিদ্ধহস্ত। একটি হাস্যরসাত্মক নাটক অনুবাদের জন্য তাঁকে অনুরোধ জানিয়েছিলাম। ভারতের বিশিষ্ট নাট্যকার অজয় শুক্লার ‘তাজমহল কা টেন্ডার’ নাটকটি দ্রুত অনুবাদ করে তিনি আমাদের হাতে তুলে দেন। প্রথম পাঠেই দলের সদস্যরা নাটকটি পছন্দ করেন। একটি ঐতিহাসিক বিষয়কে অবলম্বনের মাধ্যমে কাল্পনিক কাহিনির পরম্পরা সাজিয়ে নাটকটিকে হাস্যরসাত্মক ও চিরন্তন করে তুলেছেন নাট্যকার অজয় শুক্লা। ড. সামাদীর সহজ সরল অনুবাদকে কাজে লাগিয়ে অভিনেতারা কমেডি ধাঁচের অভিনয়ের মাধ্যমে হাস্যরস ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।

নাটকটিতে দেখা যায় বাদশাহ শাহজাহান তাঁর প্রিয় বেগম মমতাজের স্মৃতি রক্ষার্থে তাজমহল বানানোর ভার দিলেন চিফ ইঞ্জিনিয়ার গুপ্তাজীকে। ধুরন্ধর গুপ্তাজী ও তার সহকারী সুধীর ব্যবসায়ী ভাইয়াজীর সাথে হাত মিলিয়ে শাহজাহানকে ভুল বোঝাতে লাগলেন। তারা নানান কৌশলে বাদশাহর চোখে ধুলো দিয়ে তাজমহল বানানোর আগেই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ এবং তা আত্মসাৎ করতে লাগলেন। বিভিন্ন দফতরের কর্তাব্যক্তি এবং শ্রমিক নেতারাও নিজ নিজ অবস্থান থেকে অবৈধ সুবিধা ভোগের মাধ্যমে গুপ্তাজীর অনৈতিক কাজে সহযোগিতা করতে থাকে। এসব কারণে সম্রাটের আকাক্সক্ষা পূরণে চরম বিঘ্ন ঘটতে শুরু করে এবং তাজমহল নির্মাণে সময়ক্ষেপণ হতে লাগলো। শাহজাহান হতাশ হতে লাগলেন আর ভাবতে থাকলেন তার স্বপ্ন কি অধরাই থেকে যাবে? হ্যাঁ পঁচিশ বছর শেষ হয়ে যাবার পরেও তাজমহলের টেন্ডার বের হয় না। তবে মৃত্যুর পূর্বে সম্রাট শাহজাহান গুপ্তাজীর ধোঁকাবাজি বুঝতে পেরেছিলেন। তাই তার জারি করা শাহী ফরমানবলে গুপ্তাজী এবং তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়। নাটকের মাধ্যমে সবার চাওয়া পৃথিবীর বিভিন্ন দেশে দুর্নীতিযুক্ত অসুস্থ সমাজের স্তরে স্তরে সংঘটিত সকল ধরনের দুর্নীতির অবসান হোক।

১ ঘণ্টা বিশ মিনিটের নাটকটির সঙ্গীত পরিকল্পনা ও সুরে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন অসীম কুমার নট্ট; আলো-আঁধারের খেলায় উৎড়ে গেছেন আলোক পরিকল্পক অম্লান বিশ্বাস; কোরিওগ্রাফি ও ডিজাইনে আমিনুল আশরাফ ও তাহরিমা প্রিয়াঙ্কা অনেক ভালো কাজ করেছেন; মঞ্চসজ্জা, পোশাক ও প্রপস দিয়ে প্রাসঙ্গিকতা ফুটিয়ে তুলেছেন লিয়া। এছাড়াও সমসাময়িক বিষয়ে দুটি র‌্যাপ গান লিখেছেন মীর বরকত।

নাটকটির প্রধান চরিত্র গুপ্তাজী ও তার সহকারী সুধীরের চরিত্রে সোহেল রানা ও সালাম খোকন নাটকটিকে এগিয়ে নিয়েছেন সঙ্গে ছিলেন সুযোগসন্ধানী ব্যবসায়ী ভাইয়াজীর চরিত্রে জে.এম মারুফ সিদ্দিকী। বাদশাহ শাহজাহান ও বেগম মমতাজের ভূমিকায় ছিলেন মোস্তফা কামাল ও আইরিন খানম। দরবারীর চরিত্রে ছিলেন আহমাদুল হাসান হাসনু, শফিকুল ইসলাম শফি এবং আল মামুন সিদ্দিক। রাজনৈতিক নেতার চরিত্র অনন্যা গোস্বামী ও অপরেশ সাহা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। ভিজিল্যান্স কর্মকর্তা হিসেবে শফিক সিদ্দিকী, পরিবেশ কর্মকর্তা রূপে নিবিড় রহমান ও অ্যাকাউন্টস-এ মো. আব্দুল কাইয়ুম দুর্নীতি-ঘুষ বাণিজ্যের রূপ তুলে এনেছেন। চাপরাজী ও পত্রিকাওয়ালার হিসেবে ইকবাল হোসেন মানুষকে আনন্দ দিয়েছেন।

আবৃত্তির সংগঠন হিসেবে পরিচিত হলেও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত কণ্ঠশীলন ১৯৯৩ সাল থেকে নিয়মিত মঞ্চনাটক প্রযোজনা করছে। কণ্ঠশীলন প্রযোজিত প্রথম তিনটি নাটকের নির্দেশনা দেন প্রয়াত সুখ্যাত অভিনেতা খালেদ খান (যুবরাজ)। নাটকগুলো ছিলো হেনরিক যোহান ইবসেনের এ ডলসহাউজ অবলম্বনে শম্ভু মিত্র রূপান্তরিত ‘পুতুলখেলা’, মাস্টার বিল্ডার অবলম্বনে ‘কারিগর’; ইউসুফ ইদরিসের দ্যা ফারফুরস অবলম্বনে ‘ভৃত্য রাজকতন্ত্র’। সৈয়দ শামসুল হকের ‘উত্তরবংশ’ নাটকের নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘রাজা-রানী’; মনোজ মিত্রের ‘যা নেই ভারতে’ এবং নিথর মাহবুবের ‘মুদ্রাগ্রহণ’ নাটকের নির্দেশনা দিয়েছেন মীর বরকত।

বরিশালে সাহিত্যে- কিছুক্ষণ- স্মৃতিচারণ ও কবিতার আড্ডা
বরিশালের মুক্তিযোদ্ধা পার্কে সাহিত্যে- কিছুক্ষণ- স্মৃতিচারণ ও কবিতার আড্ডা

বিশেষ প্রতিবেদক

“স্বপ্ন নয়—প্রেম নয়—কোনো এক বোধ কাজ করে।

আমি সব দেবতারে ছেড়ে

আমার প্রাণের কাছে চ’লে আসি,

বলি আমি এই হৃদয়েরে:

সে কেন জলের মতো ঘুরে-ঘুরে একা কথা কয়!

অবসাদ নাই তার? নাই তার শান্তির সময়?

কোনোদিন ঘুমাবে না? ধীরে শুয়ে থাকিবার স্বাদ

পাবে না কি? পাবে না আহ্লাদ

মানুষের মুখ দেখে কোনোদিন!

মানুষীর মুখ দেখে কোনোদিন!

শিশুদের মুখ দেখে কোনোদিন!”

কবি জীবনানন্দ দাস!

রূপসী বাংলার ধানশালিকের কবির লেখা বোধের গভীরতায় কিছুক্ষণ হারিয়ে ছিলো কীর্তনখোলা নদীর জল ছলছল কান্না। সাংবাদিক ও সাহিত্যিক আরিফ আহমেদ এর আবৃত্তি দিয়ে শুরু হয়েছিল ১২ আগস্ট শুক্রবারের সাহিত্যে – কিছুক্ষণ- নামের শোকগাঁথা স্মৃতিচারণ ও কবিতার আড্ডা। বাংলা সাহিত্য পরিষদ ও বরিশাল সাহিত্য সংসদ আয়োজিত এই আড্ডায় কোনো প্রধান অতিথি বা আনুষ্ঠানিক সভাপতি ছিলোনা। সাহিত্য বাজার পত্রিকার সৌজন্যে শ্রদ্ধা নিবেদন দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। লাখো মা বোন ভাইয়ের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের সব শহীদদের স্মরণে এবং বিশেষ করে ৭৫ এর ১৫ আগস্টের নৃশংস হত্যাযজ্ঞের নিন্দা ও শোক জানিয়ে কিছুটা সময় নিরবতা পালন করে সবাই। এরপর বীর মুক্তিযোদ্ধা বীরপ্রতীক মহিউদ্দিন মানিক যুদ্ধকালীন বাবুগঞ্জ রণাঙ্গন ও প্রয়াত মুক্তিযোদ্ধা ওহাব খানকে নিয়ে দীর্ঘ স্মৃতিচারণ করেন। নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন অতীতের না জানা গল্প। তবে মুক্তিযোদ্ধা পার্কের ভিতরে নদী তীরবর্তী এলাকায় ড্রেজিং মেশিনের শব্দে চাপা পরে যায় তার কণ্ঠ। অনুরোধ করলেও ড্রেজিং থামানো হয়ন।

মুক্তিযোদ্ধা পার্কের পরিবেশ রক্ষা ও এখানে নিয়মিত সাহিত্য সংস্কৃতির আয়োজনসহ নামকরণের সার্থকতা নিয়েও কথা বলেন আলোচকদের সবাই। এই পার্কে একটি উম্মুক্ত মঞ্চ, পাবলিক টয়লেট ও সন্ধ্যার পর আলোর ব্যবস্থা দাবী করে কথা বলেন সামাজিক আন্দোলনের নেতা ও অর্থনীতি সমিতির সভাপতি মিজানুর রহমান। কবিতাপাঠ ও আলোচনা আড্ডা জমে ওঠে পথচারী সুমাইয়া আক্তার এসে কবিতা পড়তে চাইলে। তিনি কবিতা পড়েন তার শিশু কন্যাকে কোলে নিয়ে। কবিতাপাঠ ও আলোচনায় অংশ নেন অধ্যাপিকা ও কবি ফয়েজুন্নাহার শেলী, কবি শফিক আমিন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ, বরিশালের অন্যতম নাট্য সংগঠন নাট্যম এর সাধারণ সম্পাদক ও গায়ক গোপাল কৃষ্ণ গুহ রিপন, কবি ও প্রগতি লেখক সংঘের সভাপতি অপূর্ব গৌতমসহ আরো অনেকে আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন। একইসাথে উপস্থিত সবাইকে প্রগতি লেখক সংঘের ঝালকাঠি সাহিত্য সফরে আমন্ত্রণ জানান কবি অপূর্ব গৌতম। ফাঁকে ফাঁকে সঞ্চালনা ও ভিডিও ধারনে ব্যস্ত বরিশাল সাহিত্য সংসদ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দক্ষিনাঞ্চল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আরিফুর রহমান।

সঞ্চালক তখন রবীন্দ্রনাথ থেকে পড়ছিলেন –

“আজি এ প্রভাতে রবির কর

কেমনে পশিল প্রাণের পর,

কেমনে পশিল গুহার আঁধারে প্রভাতপাখির গান!

না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ।

জাগিয়া উঠেছে প্রাণ,

ওরে উথলি উঠেছে বারি,

ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি।”

এই আবেগাপ্লুত আয়োজনের শুরুটা হয়েছিল গত ২৯ জুলাই ময়মনসিংহ সাহিত্য সংসদ এর পাঠচক্র – বীক্ষণ এর আমন্ত্রণ থেকে। কবি ও সাংবাদিক বন্ধু স্বাধীন চৌধুরী তাদের ২৫০০ তম আয়োজনে নিমন্ত্রণ জানালে যেতে না পারার ব্যর্থতা ঢাকতে বরিশালেই বীক্ষণ এর আদলে কিছুক্ষণ নামে সাহিত্য আড্ডা কার্যক্রম চালু করার ইচ্ছে শেয়ার করলাম বন্ধু স্বাধীন এর সাথে। সে তৎক্ষনাৎ ব্যানার ডিজাইন করে দেয়ার প্রতিশ্রুতি দিলেন। বরিশালে বিষয়টি প্রথম জানালাম সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ ভাইকে। বলা যায় তার আন্তরিক উৎসাহ থেকেই এটি ছড়িয়ে পরলো। পরামর্শ ও সহযোগিতা চাইলাম বরিশালের বন্ধু সাংবাদিক আক্তার ফারুক শাহীন এর কাছে। তার নিরবচ্ছিন্ন নিরবতায় কষ্ট শুধু বাড়লো আবার। কেননা বরিশালে সে আমার প্রথম বন্ধু। দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার বার্তা সম্পাদক এর মাধ্যমে পরিচিত হলাম কবি অনিকেত মাসুদ এর সাথে। সবকিছু শুনে সে বেশ আন্তরিক আগ্রহ দেখালেও কার্যত তার বস আক্তার ফারুক শাহীন। অনেকটা অবহেলা ও প্রত্যাশাহীন ভাবনা নিয়ে বাংলা সাহিত্য পরিষদ ও বরিশাল সাহিত্য সংসদ এর নদী পাড়ে মুক্তিযোদ্ধা পার্কে সাহিত্য আড্ডা নিয়ে কথা বললাম দৈনিক দক্ষিনাঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক প্রিন্স তালুকদার ও ব্যবস্থাপনা সম্পাদক আরিফুর রহমান এর সাথে। ওদের আন্তরিকতায় মুগ্ধ আমি স্বচক্ষে দেখলাম মাত্র দু’দিনে কি চমৎকার গুছিয়ে দিল ওরা। চলে এলো সাউন্ড সিস্টেম এবং চেয়ার। যে চেয়ারে বসেই এই মুহূর্তে কীর্তনখোলার পাড়ে ধীরে ধীরে উন্মোচন হলো সাহিত্যের নতুন এক যাত্রাপথের।

সংগঠনের সাধারণ সম্পাদক ঘোষণা করা হলো দৈনিক দক্ষিনাঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক প্রিন্স তালুকদারকে। প্রিন্স তুলে ধরলেন বাংলা সাহিত্য পরিষদ ও বরিশাল সাহিত্য সংসদ এর আগামী পরিকল্পনা। সবসময় যৌথভাবে এই আয়োজন নিয়মিত করার চেষ্টায় কি কি করতে চায় তার একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরে সভাপতি আরিফ আহমেদ বলেন, আগামীতে কিছুক্ষণ নামের এই আয়োজনের বিষয়ভিত্তিক আলোচনা হবে বরিশালের উন্নয়ন কর্তৃপক্ষ ও শিল্পায়নের জন্য করনীয় নিয়ে। নিমন্ত্রণ জানানো হবে সিটি মেয়র ও জেলা প্রশাসকসহ স্থানীয় সংসদ সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দকেও। আমরা এই আয়োজনটি নিয়মিত করতে চাই। শুধু সাহিত্যচর্চা ও সাহিত্যিক নয়, নাট্যজন, সংগীতজ্ঞ ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনায় এখানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে চাই সংশ্লিষ্ট প্রশাসন, রাজনৈতিক নেতাদেরও। উপস্থিত বরিশালের অতিথিদের মধ্যে থেকে নজমুল হোসেন আকাশকে (পদাধিকার বলে সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সভাপতি যখন যে থাকবে) সভাপতি ও তপংকর চক্রবর্তীকে প্রধান উপদেষ্টা (জীবীতকালে সবসময়) করে সাত সদস্যের কমটি গঠন করার প্রস্তাব ছিলো এই কিছুক্ষণের আড্ডায়। এস এম ইকবাল, বীরপ্রতীক মহিউদ্দিন মানিক, সামাজিক আন্দোলনের নেতা কাজী মিজানুর রহমান, কবি ও গবেষক অধ্যাপিকা ফয়েজুন্নাহার শেলী এবং সাহিত্যিক ও সাংবাদিক কাজী মকবুল হোসেন এর নাম প্রস্তাব করা হয় উপদেষ্টামণ্ডলী হিসেবে। যদিও প্রশাসন ও রাজনীতিকদের সম্পৃক্ত করা নিয়ে আপত্তি তোলেন সভাপতি নজমুল হোসেন আকাশ। তবে তিনি স্পষ্ট উচ্চারণে বলেন, মানবতার বিরোধী কোনো লেখক কবি ও রাজনৈতিক আমাদের সাথে থাকতে পারবে না। আর এখানটায় ঐক্যমত্য আমরা সবাই।

এরপর কথা বলেন ও ছড়াতে মাতিয়ে তোলেন বরিশাল সাহিত্য সংসদ এর প্রধান উপদেষ্টা ও জাতীয় কবিতা পরিষদে বরিশালের সভাপতি কবি-ছড়াকার তপংকর চক্রবর্তী। তিনি জানালেন, এরপর থেকে নিয়মিত আগে পরামর্শ সভা হবে। আমরা প্রবীণরা পথ দেখাবো, তোমরা তরুণদের নিয়ে এগিয়ে যাবে। আয়োজক ও সংগঠন দুটোর সভাপতি এই বলে অনুষ্ঠান সমাপ্তির জন্য অনুরোধ জানান বরিশাল সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ এর প্রতি। নজমুল হোসেন আকাশ সাহিত্যিক ও নাট্যজন। তিনিই ছিলেন এই আয়োজনের অঘোষিত সভাপতি। সমাপনীর আগে এই আয়োজন নিয়মিত করা এবং সত্যিকারের সাহিত্য সংস্কৃতির চর্চায় তরুণ প্রজন্মের যুবক যুবতীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মঞ্চে এলো কণ্ঠশীলনের নতুন নাটক – মুদ্রা গ্রহণ
মঞ্চে এসেছে বাচিক শিল্পের সংগঠন কণ্ঠশীলন এর নতুন নাটক – মুদ্রা গ্রহণ।

আবৃত্তির পাশাপাশি নিয়মিত মঞ্চনাটক পরিবেশনের এটি কণঠশীলনের নবম প্রযোজনা।

নতুন বছরের শুরুতেই সংগঠনটি মঞ্চে নিয়ে এলো নতুন এই নাটকটি। নিথর মাহবুব রচিত এই নাটকটির নির্দেশনা দিয়েছেন মীর বরকত। নির্দেশনা সহযোগী রইস উল ইসলাম।

১ জানুয়ারি ২০২২ শনিবার বিকাল ৫টায় ঢাকার মিরপুরস্থ পাইকপাড়া সরকারি কলোনি সমিতি প্রাঙ্গণে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সারাদেশের ৩৫০টি নাট্যদলের পরিবেশনার একটি ছিল কণ্ঠশীলনের এই নতুন নাটক ‘মুদ্রা-গ্রহণ’।

নির্দেশক মীর বরকত জানান, খাদ্য ছাড়া পৃথিবীর সবকিছু অচল, মানুষ যেন তা ভুলতে বসেছেন। সকল প্রকার খাদ্যের মূলে রয়েছে কৃষকদের পরিশ্রমে মাটিতে ফসল ফলানো। কিন্তু মুদ্রা নীতির কারণে আধুনিক সমাজে সেই কৃষকরাই সবচেয়ে বেশি অবহেলিত। অধিক লাভের আশায় মানুষ কৃষি বাদ দিয়ে ব্যবসা, মিল-ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রির দিকে ঝুঁকছে, নষ্ট করছে ফসলী জমি। ন্যায়-নীতি, আদর্শ সব বিসর্জন দিয়ে মানুষ কেবল টাকার পেছনে ছুটছে। কারণ টাকা থাকলে গড়া যায় গাড়ি-বাড়ি সম্পদের পাহাড়, করা যায় ইচ্ছামতো ভোগবিলাস। কিন্তু এই মুহূর্তে মুদ্রায় যদি গ্রহণ লাগে, কাগজের সব নোট যদি সাদা হয়ে যায়, তাহলে কি হতে পারে—সেই চিত্রই নাট্যকার তুলে ধরেছেন স্যাটায়ার ধর্মী এই নাটকে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক, অপরেশ সাহা, সালাম খোকন, শফিকুল ইসলাম শফি, জেএম মারুফ সিদ্দিকী, রাজিয়া সুলতানা মুক্তা, আনুপমা আলম, আব্দুল কাইয়ুম, সোহেল রানা, ইকবাল হোসেন, নূরে সাবাহ জ্যোতি, আবু সাঈদ, আলমগীর হোসেন খান, ইয়াকুব কিশোর ও আইভি ভূঁইয়া।

ইতিমধ্যে কণ্ঠশীলন প্রযোজিত নাটক “মুদ্রা-গ্রহণ” এর

তৃতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হলো মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র এর তেত্রিশে পদার্পণ অনুষ্ঠানে।

গত ১২ই জানুয়ারি বুধবার স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নাটকের এই প্রদর্শনী দর্শক শ্রোতাদের ভূয়সী প্রশংসা অর্জন করে।

মানুষ কেমন আছেঃ বরিশালে আবৃত্তি ও সাংস্কৃতিক আয়োজন
মানুষ কেমন আছেঃ বরিশালে আবৃত্তি ও সাংস্কৃতিক আয়োজন

‘উচ্চকণ্ঠে উচ্চারো আজ – মানুষ মহীয়ান ‘ এই দৃঢ় প্রত্যয়ে দেশব্যাপী আবৃত্তির আয়োজন নিয়ে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশ আবৃত্তি সংসদ। এরই ধারাবাহিকতায় ১২ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় বরিশালের জগদীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বরিশাল বিভাগের আবৃত্তি আয়োজন। প্রখ্যাত আবৃত্তি শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, নাজমুল আহসান সহ আরো অনেক গুনী আবৃত্তি শিল্পীদের মিলনমেলায় পরিণত হয় সিটি করপোরেশন এলাকার কালীবাড়ি সড়ক।

আবৃত্তি সংসদের আয়োজনটি বরিশালের দর্শকদের জন্য একটি ব্যতিক্রম আয়োজন ছিলো। যা আরো প্রাণবন্ত হতো মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এর উপস্থিতিতে। প্রধান অতিথির ব্যর্থ অপেক্ষায় মোমবাতি জ্বালিয়ে ৬টা ত্রিশের অনুষ্ঠান ৭টা ত্রিশে উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফীন। জাতীয় সংগীত শেষে মোমবাতি প্রোজ্জ্বলন ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে আবৃত্তি উৎসবের সূচনা হয়। ঢাকার আবৃত্তি শিল্পীদের পাশাপাশি বরিশাল বিভাগের ছয় জেলার আবৃত্তি শিল্পীরা এতে আবৃত্তি পরিবেশন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি নাট্যজন সৈয়দ দুলাল, অধ্যপক তপংকর চক্রবর্তী, সাংস্কৃতিক সমন্বয় পরিষদের নাজমুল হোসেন আকাশ ছাড়াও দেওয়ান সাঈদুল হাসান, মাসকুর এ সাত্তার কল্লোল,  আবু নাসের মানিক, মাসুম আজিজুল বাসার, ফারুক তাহের, মোঃ মুজাহিদুল ইসলাম এবং বরিশাল সদস্য সচিব রত্নাসাহাসহ আবৃত্তি সংসদের ঢাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এসময়।

অন্যদিকে বরিশালের শহীদ মিনার প্রাঙ্গনে ছিল বাউল গান, আবৃত্তি ও পথনাটকের তিনদিন ব্যাপী সাংস্কৃতিক আয়োজন। উপস্থিত ছিলেন কবি ও ছড়াকার দীপঙ্কর চক্রবর্তী, সাংবাদিক সুশান্ত ঘোষসহ বরিশালের সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।

প্রমিত বাংলার প্রসারে কণ্ঠশীলনের এই যে পথচলাঃ মুনূহ
বাংলাদেশে কণ্ঠশীলন একমাত্র প্রতিষ্ঠান, যারা প্রমিত উচ্চারণ, বানান ও আবৃত্তি শিক্ষার শততম আবর্তন সম্পন্ন করেছে। প্রমিত বাংলা ভাষার প্রসারে কণ্ঠশীলনের এই যে পথচলা তা সকলের জন্য অনুসরণীয়। ২৬ নভেম্বর ২০২১, শুক্রবার সন্ধ্যা ছয়টায় কণ্ঠশীলনের আয়োজনে ‘শততম আবর্তন উদযাপন ও সমাবর্তন ২০২১’ অনুষ্ঠানের প্রদায়ক ও গুণিন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা এভাবেই শুরু করেন তার আলোচনা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মাননা জানানো হয় কণ্ঠশীলনের প্রথম আবর্তন থেকে শততম আবর্তন পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাওয়া বর্তমান অধ্যক্ষ আবৃত্তি শিল্পী মীর বরকতকে।

বাঙালি জাতির গর্ব তার ভাষা, বাংলা ভাষা। সেই ভাষা প্রতিষ্ঠায় জীবন দিতে হয়েছিল, নামতে হয়েছিল রাজপথে রফিক, সালাম, বরকতসহ ‘স্কুলের ছাত্র থেকে রিক্সাওয়ালা পর্যন্ত’ সকলকে। সাহিত্যের বাচিক চর্চা ও প্রসার প্রতিষ্ঠান – কণ্ঠশীলন খুব স্বল্পপরিসরে সেই মাতৃভাষার শুদ্ধ ও প্রমিতরূপকে ভাষাপ্রিয় মানুষের কাছে পৌঁছে দেয়ার কাজ করে চলেছে বিদ্যায়তন, আবৃত্তি ও মঞ্চনাটকের মধ্য দিয়ে – দীর্ঘ ৩৭ বৎসর ধরে। আর এভাবেই গড়ে উঠেছে বৃহৎ কণ্ঠশীলন পরিবার, সাত হাজার সদস্যের, শতাধিক কর্মতৎপর কর্মীর। বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা অনুষ্ঠানে প্রদায়ক গুণিন হিসেবে উপস্থিত হয়ে দীর্ঘ ৩৭ বছর ধরে কণ্ঠশীলনের কার্যক্রমকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের অভিনন্দন জানান।

অনুভূতি প্রকাশে মীর বরকত বলেন, প্রাতিষ্ঠানিক আবৃত্তিচর্চার শুরুতেই শিক্ষাগুরু ওয়াহিদুল হক, বাক্-শিল্পাচার্য নরেন বিশ্বাসের সঙ্গে কণ্ঠশীলনের প্রতিষ্ঠা থেকে যুক্ত ছিলাম এটা আমার সৌভাগ্য। বাংলাদেশে প্রমিত উচ্চারণ ও আবৃত্তিশিক্ষার একশত কোর্স সম্পন্ন করেছে কণ্ঠশীলন যা একটি ইতিহাস। ইতিহাস একদিনে তৈরি হয় না, তিল তিল করে কণ্ঠশীলন এই সাফল্য অর্জন করেছে অনেক মানুষের নিরলস শ্রমের বিনিময়ে। কণ্ঠশীলন থেকে প্রশিক্ষণ নিয়ে বহু শিক্ষার্থী দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

সংবাদ পাঠক, রিপোর্টার, অভিনেতা-অভিনেত্রীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করছেন কণ্ঠশীলনের শিক্ষার্থীরা। বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন কণ্ঠশীলন অধ্যক্ষ ওয়াহিদুল হক। পরবর্তীতে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ সকল ফোরামের সঙ্গে কাজ করে চলেছে কণ্ঠশীলন। শুধুমাত্র প্রমিত উচ্চারণ ও আবৃত্তিশিক্ষাই নয় বাংলাদেশের সকল সাংস্কৃতিক, সামাজিক আন্দোলনে কণ্ঠশীলন ওতোপ্রোতভাবে যুক্ত থেকে শিল্প-সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত থেকে বক্তব্য দেন কণ্ঠশীলনের প্রাক্তন শিক্ষার্থী তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান এবং ভারতের কোলকাতায় নিযুক্ত ডেপুটি হাই কমিশনার তৌফিক হাসান। রাস্ট্রদূত মসয়ূদ মান্নান বলেন, কণ্ঠশীলনে একবার যারা যুক্ত হন, তারা কখনও বিযুক্ত হন না। তাইতো বহুবছরকণ্ঠশীলন থেকে দূরে থাকলেও আজ কণ্ঠশীলনের এই মাইলফলক অনুষ্ঠানে যুক্ত হতে পেরেছি। কণ্ঠশীলনের শততম আবর্তনের একজন শিক্ষার্থী জিএম আব্দুর রশীদ সুদূর ইরান থেকে আসেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য।

এছাড়াও কণ্ঠশীলনের শততম আবর্তন উদ্যাপনে শুভেচ্ছা বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খালেক মল্লিক। তিনি বলেন, কণ্ঠশীলনের একজন শিক্ষার্থী হবার কারণে মানবিক গুণাবলী অর্জনের পাশাপাশি নিজেকে সমৃদ্ধ করতে পেরেছি। কণ্ঠশীলন আমাকে শিখিয়েছে কিভাবে সকলের সঙ্গে সহজভাবে মিশে যেতে হয়, সম্পর্ক স্থাপন করতে হয়। এরই ফলস্বরূপ কর্মক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা সমাধান করতে পেরেছি ঠান্ডা মাথায়।

এরপর কণ্ঠশীলনের সপ্তনবতি থেকে শততম আবর্তন পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে অভিজ্ঞানপত্র বিতরণ করা হয়। সবশেষে কণ্ঠশীলন সভাপতি গোলাম সারোয়ার বলেন, কণ্ঠশীলনের এই ইতিহাস রচনার দিনে স্মরণ করছি তাদের, যারা বিভিন্ন সময়ে শ্রম-মেধা দিয়ে এগিয়ে দিয়েছেন কণ্ঠশীলনকে সাথে শিল্প-সংস্কৃতির বিকাশে সহায়তা করেছেন। কণ্ঠশীলন ভবিশ্যতে তার এ কার্যক্রম অব্যহত রাখবে। সভাপতি সবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠান শেষ করেন। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন কণ্ঠশীলন প্রশিক্ষক নরোত্তম হালদার ও ইলা রহমান।

সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসবঃ মাযহার পিন্টু
বরেণ্য অভিনেতা, নির্দেশক, নাট্যকার ও নাট্যশিক্ষক সৈয়দ মহিদুল ইসলামের ১৯তম প্রয়াণ দিবস স্মরণে প্রতিবছরের মতো এ বছরও ব্যতিক্রম নাট্যগোষ্ঠী আয়োজন করেছে সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব-২০২১। ১২ নভেম্বর পর্যন্ত শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ও পরীক্ষণ থিয়েটার হলে চলছে এ আয়োজন। ব্যতিক্রমের ৪৫ বছর পদার্পণের এ আয়োজনে ব্যতিক্রম ছাড়াও দেশের আরও সাতটি দল নাটক প্রদর্শনীতে অংশ নেবে। উদ্বোধনী দিনে মঞ্চায়ন হবে থিয়েটার আর্ট ইউনিটের নাটক ‘কোট মার্শাল’। এ ছাড়া উৎসবে নাট্যচক্র ‘একা এক নারী’, ব্যতিক্রম নাট্যদল ‘পাখি’, সংলাপ গ্রুপ থিয়েটার ‘বোধ’, শব্দ নাট্যচর্চা কেন্দ্র ‘চম্পাবতী’, চট্টগ্রামের নান্দিমুখ ‘তবুও মানুষ’, প্রাঙ্গণেমোর ‘কনডেম সেল’ ও লোক নাট্যদল ‘সোনাই মাধব’ মঞ্চায়ন করবে।

মানুষের সংগ্রামের ইতিহাসকে উপজীব্য করে শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হলো নান্দীমুখ প্রযোজিত নাটক ‘তবুও মানুষ’। গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। অমল রায়ের ‘কেননা মানুষ’ অবলম্বনে নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন অভিজিৎ সেনগুপ্ত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন- অভিজিৎ সেনগুপ্ত, বিকিরণ বড়ুয়া, সজীবুর রহমান, স্নিগ্ধা রজত বৃষ্টি, সাইদুর রহমান সাইদ, অন্বেষা মজুমদার, ফাইয়াজ রাকিন নূর, সুজিত দাশ, মিজানুর রহমান, আশীষ নন্দী প্রমুখ।

কবি শোয়েব শাদাব সম্মাননা ও ‘লোক’ কবিতাভ্রমণ বৃত্তান্তঃ অনিকেত শামীম
কবি শোয়েব শাদাব সম্মাননা ও ‘লোক’ কবিতাভ্রমণ বৃত্তান্ত

অনিকেত শামীম

কবিতার ইতিহাসে পৃথিবীর কোনো কবিকে তার নিজ বাড়িতে গিয়ে পুরস্কৃত/সম্মাননা জ্ঞাপন করার কথা আমাদের জানা নেই। আমাদের সৌভাগ্য যে, বাংলা ভাষার একজন কবি তথা শোয়েব শাদাবকে আমরা তার নিজ বাড়িতে গিয়ে স্বতঃস্ফূর্ত চিত্তে সম্মাননা জ্ঞাপনের সুযোগ পেয়েছি।

উল্লেখ্য, কবি বিনয় মজুমদারকে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সর্বোচ্চ সাহিত্য পুরস্কার ‘রবীন্দ্র পুরস্কার’টি প্রদান করা হয়েছিল তার বাড়িতে গিয়ে।

১.

২৯ অক্টোবর, শীতের আমেজ ভরা সাতসকাল।আমরা প্রায় ১২৫ জন কবি-শিল্পী-সাহিত্যিক ‘লোক’ আয়োজিত কবিতাভ্রমণে অংশগ্রহণ করি (ঢাকা-ত্রিশাল-সাখুয়া) শাহবাগ জাদুঘরের সামনে থেকে ২টি রিজার্ভ বাস যোগে। প্রথম বাসটি যথাসময়ে অর্থাৎ সকাল সাড়ে সাতটায় উপস্থিতিদের নিয়ে ছেড়ে যায়। দ্বিতীয় বাসটি আটটায়। কেউ কেউ নিজস্ব গাড়িতে করে রওনা দেন। তাছাড়া বগুড়া, ময়মনসিংহ, মুক্তাগাছা, তারাকান্দা, নেত্রকোনা, জামালপুর ও আরো নানা জায়গা থেকে অনেকেই অংশগ্রহণ করেন। বাস উত্তরা অতিক্রমের পর সকালের নাস্তা হিসেবে ভুনা খিচুড়ি দেয়া হয়।

পরে অংশগ্রহণকারী সবাইকে একটি নান্দনিক ব্যাগ উপহার দেয়া হয়। ব্যাগের মধ্যে সদ্য প্রকাশিত ‘লোক’-এর শোয়েব শাদাব সংখ্যা, ‘লোক’ নামাঙ্কিত কলম ও প্যাড সরবরাহ করা হয়।

যদিও পরবর্তীতে অংশগ্রহণকারী ময়মনসিংহের কয়েকজনকে শেষমেশ দিতে পারিনি, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

শাদাব একই দিনে তিনটি সম্মাননায় ভূষিত হয়েছেন :

১) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃক।

২) বিশ্ববিদ্যালয়ের একটি লিটল ম্যাগাজিন ‘শব্দমঙ্গল’ থেকে আমাকেসহ এবং

৩) তার নিজ বাড়িতে ‘লোক’-এর পক্ষ থেকে।

‘শব্দমঙ্গল’ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একটি লিটলম্যাগ ও সংগঠন। তাদের পক্ষ থেকে শাদাব ও আমাকে ক্রেস্ট, উত্তরীয় এবং তাদের প্রকাশিত কয়েকটি সংখ্যা দেয়া হয়। খুবই নান্দনিক এবং রুচিশীল তাদের পত্রিকা। বুঝতে পারি এর নেপথ্যে আছে তাদের শিক্ষক, চিত্রশিল্পী, সাহিত্য-সংগঠক ও কবি দ্রাবিড় সৈকত। তাদের আন্তরিকতা আমাদের অভিভূত করেছে।

মনে পড়ে যায়, লোক-এর সহযোগী পাল্টা-প্রতিষ্ঠান ‘লিটলম্যাগ প্রাঙ্গণ’-এর পক্ষ থেকে ২০১২ সালে দ্রাবিড় সৈকত সম্পাদিত লিটলম্যাগ ‘অর্বাক’কে পুরস্কৃত করা হয়েছিল এবং সেটিই ছিল লিটলম্যাগ প্রাঙ্গণের শেষ পুরস্কার, যার আর্থিক মূল্য ছিল দশ হাজার টাকা।

শব্দমঙ্গলের উত্তরীয় দেখে কবি নাসির আহমেদ কৌতূহলী হয়ে বলেন, আহা, এত সুন্দর একটা উত্তরীয় আমাকে দিলো না (কৌতুক করে)। আমি নিজের গলা থেকে তাকে তা দিয়ে দিতে চাইলে কে একজন বললেন, শামীম ভাই, এতে আপনার নাম লেখা আছে তো। প্রথমে আমি খেয়াল করিনি। তাই তাকে আর দেয়া হলো না।

অনুষ্ঠানের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

প্রাণবন্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কন্ফারেন্স হলটি যেন কবি-শিল্পী-সাহিত্যিকদের আন্তরিক মিলনমেলায় রূপ নেয়। অনুষ্ঠানের শেষদিকে কবি মুহম্মদ নূরুল হুদা ও মজিদ মাহমুদ উপস্থিত হন। তাদের উপস্থিতিতে অনুষ্ঠান আরো উদ্ভাসিত হয়ে উঠে এবং অনুষ্ঠান শেষ হতে জুমার নামাজের সময়ও পার হয়ে যায়।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপাচার্য মহোদয় অসাধারণ হৃদয়স্পর্শী ও কাব্যিক ভাষায় তার বক্তব্য প্রদান করেন এবং শোয়েব শাদাবের হাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে বিশেষভাবে উল্লেখ করেন, এই বিশ্ববিদ্যালয়ে আমার ৪ বছরের সময়ে আজকের মতো এত বিদ্বৎজন সংবলিত এমন তরতাজা প্রফুল্ল দুপুর আর আসেনি।

কবি মুহম্মদ নূরুল হুদা তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, আজ থেকে ১০৭ বছর আগে ঠিক এই এলাকায়, দরিরামপুরে, আমাদের জাতীয় কবি নজরুলের আনাগোনা ছিল। আর এখন শোয়েব শাদাবের।

কবি নাসির আহমেদ তার প্রতিক্রিয়ায় জানান, শোয়েব শাদাবের কবিতা পড়লে প্রথমত মনে হবে খাপছাড়া। কিন্ত গভীর মনোযোগের সঙ্গে পাঠ করলে যেকোনো পাঠক উপলব্ধি করবেন, বাংলা কবিতার ঐতিহ্যের সঙ্গে তার লেখা ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট এবং ভিন্নধর্মী।

অনুষ্ঠানের শুরুতে সভাপতি কবি ফরিদ আহমদ দুলাল, প্রধান অতিথি এবং কবি শোয়েব শাদাবকে ‘লোক’-এর পক্ষ থেকে উপহার প্রদান করা হয়। বিশেষ অতিথির বক্তব্যে আমি মাননীয় উপাচার্য মহোদয়কে কবি শোয়েব শাদাবকে সম্মাননা প্রদান করায় ধন্যবাদ জ্ঞাপন করি।

তাছাড়া মাননীয় উপাচার্যকে ‘অনিন্দ্য’ সম্পাদক হাবিব ওয়াহিদ শিবলী খদ্দরের পাঞ্জাবি কাপড় উপহার দিয়ে তাঁর বক্তব্য প্রদান করেন। কবি সরকার মাসুদ, কথাসাহিত্যিক পারভেজ হোসেন, কবি শোয়াইব জিবরান, কবি শাবিহ মাহমুদ-সহ কয়েকজন আলোচনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রছাত্রী ও ভ্রমণে অংশগ্রহণকারী কয়েকজন শাদাবের কবিতা থেকে আবৃত্তি করেন। অনুষ্ঠান চলাকালে কিছুক্ষণ পর পরই শোয়েব শাদাব টেবিলের উপর রাখা তাকে দেয়া গোলাপের তোড়া হাতে নিয়ে (কবিসুলভ ভঙ্গিতে) বারবার ঘ্রাণ শুঁকছিলেন।

শোয়েব শাদাবের বক্তব্যের পালা এলে তিনি দাঁড়িয়ে বলেন : ‘কবি শোয়েব শাদাবকে নিয়ে আমি আর কী কইতাম, তারচেয়ে কবি শোয়েব শাদাবের কবিতা পড়ি, আফনেরা মনযুগ দিয়ে শুনুইনযে’ বলেই তিনি তার ‘আবহমান’ কবিতাটি পড়লেন, মুখস্থ। তার পর চারিদিকে তাকিয়ে হাসতে হাসতে শাদাব সবাইকে তার বাড়িতে দুপুরের খাবারের আমন্ত্রণ জানান।

২.

দুপুর আড়াইটার দিকে আমরা বাংলার একটি চিরায়ত গ্রাম, সুতিয়া নদীর তীরে শোয়েব শাদাবের গ্রামের বাড়ি সাখুয়ায় পৌঁছি। সেখানে গিয়ে দেখি, সে এক বিশাল এলাহি আয়োজন! তাদের বাড়ির আঙিনায় বিরাট প্যান্ডেল ও মঞ্চ। প্যান্ডেলে প্রথমে খাবারের আয়োজন। আমাদের কয়েকজনকে (হুদা ভাই, নাসির ভাইসহ) আমাদের আপত্তি সত্ত্বেও বাড়ির ভেতরের রুমে নিয়ে গিয়ে আপ্যায়িত করা হলো। খাওয়া-দাওয়া শেষে টেবিল সরিয়ে ঐ প্যান্ডেলেই দর্শক-শ্রোতার উপযোগী করে অনুষ্ঠান শুরু হলো প্রায় চারটার দিকে।

অনুষ্ঠানের সভাপতি শোয়েব শাদাবের ছোটভাই, সাখুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. গোলাম ইয়াহিয়া, প্রধান অতিথি বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, বিশেষ অতিথি কবি নাসির আহমেদ।

শুরুতেই মঞ্চে উপবিষ্ট আমাদের ফুল দিয়ে বরণ করে নেয়ার পর লোক-এর পক্ষ থেকে কবি শোয়েব শাদাবকে কাঙ্ক্ষিত সম্মাননা জ্ঞাপন করা হয়।

তার পর চিত্রশিল্পী আমানউল্লাহ তার আঁকা শাদাবের পোর্ট্রেট ফ্রেমবাঁধাই করে উপহার দেন শাদাবকে, বাহার রহমান তার প্রতিষ্ঠান ‘নিত্য উপহার’ থেকে নজরুলের পঙক্তি খচিত চাদর উপহার দেন তার বন্ধুকে। আরও অনেকেই তাদের বই আর লিটলম্যাগ উপহার দেন। কবি শামসুল ফয়েজ, কবি ও সাংবাদিক রওশন ঝুনুসহ তার পরিবারের অনেকেই খুবই আবেগস্পর্শী বক্তব্য দেন। কবি আহমেদ শিপলু, নূরুননবী শান্ত, মাশরুরা লাকী, রাজিয়া সুলতানা, জেবুন্নেসা রিনা, রুহুল আমিন বাদল-সহ (যাদের নাম এ মুহূর্তে মনে পড়ছে না, তাদের কাছে ক্ষমাপ্রার্থী) অনেকেই শাদাবের কবিতা থেকে আবৃত্তি করেন।

প্রধান অতিথি হুদা ভাইয়ের অন্য একটি প্রোগ্রাম থাকায় তিনি আগে বক্তব্য দিতে চাইলেন। সভাপতি ইয়াহিয়া হুদা ভাইয়ের আগেই তার বক্তব্যে হুদা ভাইয়ের উদ্দেশ্যে বলেন, ‘নজরুল বিশ্ববিদ্যালয়ের অন্তত একটি হলের নাম ‘শোয়েব শাদাব’-এর নামে করা হোক।’ পরে হুদা ভাই তার বক্তব্যে জানান, ‘হলের নামকরণের বিষয়টি তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা ইউজিসি নির্ধারণ করেন। তবে আমি আমার সাধ্য অনুযায়ী সুপারিশ করবো। তবে এলাকাবাসীর পক্ষ থেকে যদি ‘শোয়েব শাদাব কবিকেন্দ্র’ করার উদ্যোগ নেয়া হয়, সেটিই হবে যথোপযুক্ত। এবং সে ব্যাপারে আমি সর্বাত্মক সহযোগিতা করবো।’

আমার বক্তব্যের শেষদিকে (তখন হুদা ভাই তার বক্তব্য দিয়ে চলে গেছেন) আমি বাংলা একাডেমির পক্ষ থেকে কবি শোয়েব শাদাব-এর কবিতাসংগ্রহ প্রকাশ করার জোর দাবি জানাই। এবং এ ব্যাপারে বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে আলাপ করে বিষয়টি নিশ্চিত করা হবে মর্মে ঘোষণা দিই।

অনুষ্ঠান শেষ হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টায়। কিন্তু বক্তব্য ও কবিতাপাঠ শেষ হতেই সাড়ে ৭টা বেজে যায়। ঢাকায় যারা ফিরবেন তাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা শুরু হয়। পরবর্তী আয়োজন ছিল নজরুল বিশ্ববিদ্যালয়ের গানের দলের সংগীত অনুষ্ঠান। সংগীত অনুষ্ঠানের শুরুতেই ঢাকা থেকে আগত কবি-সাহিত্যিকগণ রিজার্ভ বাসে উঠে পড়েন। তার পরেও প্যান্ডেল স্থানীয় দর্শক-শ্রোতায় ভরপুর থাকে। অনেকেই বিভিন্ন গানের অনুরোধ করতে থাকেন। শোয়েব শাদাবও ‘ওরে নীল দরিয়া…’ গানটি গাওয়ার অনুরোধ করেন। মনোজ্ঞ সংগীত অনুষ্ঠানটি চলে রাত প্রায় ৯টা পর্যন্ত।

সবমিলিয়ে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঐকান্তিক উষ্ণতা ও কবি শোয়েব শাদাবের পরিবারের আথিতেয়তা আমাদের দীর্ঘপথের সকল ভ্রমণক্লান্তি মুছে দেয়। কবি শোয়েব শাদাবকে কেন্দ্র করে ‘লোক’ আয়োজিত এই কবিতাভ্রমণ ও আনন্দ সম্মিলনীতে সত্যিই আমরা উজ্জীবিত সবাই।

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব এবং আমাদের উৎসবমুখর ভালোবাসা
“মিশ করি খুব বন্ধু তোমার মুখ

একটু দেখা হলে উৎসবমুখর সুখ।।”

বন্ধুদের আড্ডার সুখ কতটা মজাদার তা শুধু জানে আড্ডা পাগল।

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের আড্ডা মানেই এমনি পাগলপাড়ায় মেতে উঠা সৃজনশীলতা।

২০১৫ সালের ১৩ অক্টোবর দুপুরে এক ঝাঁকঝমক উৎসবের মধ্যে দিয়ে যাত্রা শুরু করে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব। সাংবাদিক,  কবি ও সংগঠক বন্ধু স্বাধীন চৌধুরী এবং সম্পাদক ও সভাপতি বাপ্পী চৌধুরীর আমন্ত্রণে সেদিন ঢাকা থেকে ছুটে যাই ময়মনসিংহ।  ঘরোয়া উৎসব শেষে সবাই জমিয়ে আড্ডা দিয়েছিলাম ব্রহ্মপুত্র নদীর তীরে হিমু আড্ডা যাকে বলে।

ঐ আড্ডা থেকে পরিকল্পনা গ্রহণ।  এই প্রেসক্লাব শুধু সাংবাদিক সম্পাদক আড্ডার স্থান হবেনা। এখানে উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম তৈরি ও প্রসারের উদ্যোগ হবে।

যেই কথা সেই কাজ। প্রথমেই উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সংবাদকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা গ্রহণ ছিলো আমাদের উল্লেখযোগ্য ভূমিকা।  যার ভূয়সী প্রশংসা করেছেন প্রতিটি সংবাদ কর্মী।  কম্পিউটার ও ক্যামেরার দক্ষতা তৈরি ছিল এ কর্মশালার মূল লক্ষ।

এরই প্রেক্ষিতে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব নিয়মিত প্রশিক্ষণ ইনস্টিটিউট কার্যক্রম চালু করতে সক্ষম হয়।

সদস্য বন্ধুদের নিয়ে প্রতিবছর পিকনিক করা, সদস্যদের সুবিধা অসুবিধা পর্যালোচনা করে সে অনুযায়ী সাহায্য সহযোগিতা দেয়ার সুনাম পৌঁছে যায় দূর দূরান্তে। করোনাকালীন সংকটে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের ভূমিকা ছিল ত্রাণকর্তা যেন। সয়ং সিটি করপোরেশন মেয়র টিটুও ঐক্যবদ্ধ হন এখানে এসে। জেলা প্রশাসক,  পুলিশ সুপার,  বিভাগীয় প্রধান সকলের মুখে মুখে তখন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নাম।

এই প্রেসক্লাবটির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হচ্ছে।

সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়েছে ময়মনসিংহ শহর। দুটি বছর করোনাকালীন লকডাউনে থাকার পর

এবারও বর্ণাঢ্য আয়োজনে গত বুধবার ১৩ অক্টোবর বিকাল ৩ টায় ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব মিলনায়তনে উৎসব মুখর পরিবেশে সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠান স্থল। ময়মনসিংহ বিভাগের চার জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন আনন্দঘন এই অনুষ্ঠানে। মিষ্টি মুখ ও কেক কেটে দিনটিকে স্মরনীয় করে রাখে সংগঠনের নেতৃবন্দরা।

অনুষ্ঠানে অতিথি ছিলেন বিভাগীয় প্রধান প্রাণিবিদ্যা বিভাগ সরকারী আনন্দ মোহন কলেজ প্রফেসর ড: মোঃ তোফাজ্জল হোসেন। তিনি তার বক্ত্যবে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের কার্যক্রমের প্রশংসা করেন এবং সফলতা কামনা করে বলেন, ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব খুব দ্রুত এগিয়ে যাবে। ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর এই আয়োজন খুবই সমৃদ্ধ এবং চমৎকার। আগামী দিনেও এমন উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর সভাপতি, দৈনিক মাটি ও মানুষ পত্রিকার সম্পাদক-প্রকাশক, গণমাধ্যম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট-এর মহাপরিচালক একেএম ফখরুল আলম বাপ্পী চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর সম্পাদক এইচএম ফারুক।

মূখ্য সমন্বয়ক স্বাধীন চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব এর সহ-সভাপতি ও দৈনিক শাশ্বত বাংলার নির্বাহী সম্পাদক প্রদীপ কুমার ভৌমিক, সহ-সভাপতি মোহনা সংবাদ.কম প্রধান সম্পাদক মুনীর চৌধুরী, সহ-সভাপতি ও দৈনিক ময়মনসিংহ প্রতিদিন প্রকাশক ড. মোঃ ইদ্রিস খান, সহ-সভাপতি ও দৈনিক শাশ্বত বাংলা সম্পাদক আজগর হোসেন রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক  ও জনতার আদালত.কম এর ময়মনসিংহ ব্যুরো প্রধান আব্দুল কাদের চৌধুরী মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন প্রান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক উর্মি বাংলা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক সুমন ভৌমিক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক এটিএম মনিরুজ্জামান মনির, নির্বাহী সদস্য নাসরিন সুলতানা, অর্থ সম্পাদক শরাফত আলী শান্ত, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি ফজলুল হক, সাংবাদিক মোঃ কামাল, সাংবাদিক আব্দুল্লাহ আল আমিন, সাংবাদিক নজরুল ইসলাম মিন্টু, পূর্বধলা উপজেলা প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাংবাদিক বাপ্পী দাস, ত্রিশাল রিপোর্টার’স ক্লাবের সাধারণ সম্পাদক কামাল  হোসেন,দীপক চন্দ্র দে,  সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সাংবাদিক শরৎ সেলিম, সাংবাদিক ফয়জুল্লাহ, শেখ সাদি মাসুম, কবি সাংবাদিক রোকসানা আক্তার, সাংবাদিক দারা উদ্দিন দারা প্রমুখ।

বাংলাদেশে প্রথম আবৃত্তিশিক্ষার শততম আবর্তন সম্পন্ন করলো কণ্ঠশীলন
বাংলাদেশে প্রথম শুদ্ধ উচ্চারণ, বানান ও আবৃত্তি শিক্ষার শততম আবর্তন সম্পন্ন করেছে কণ্ঠশীলন।

১৯৮৪ সালের ১৫ই এপ্রিল প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত কণ্ঠশীলন ৪ মাসের আবর্তন (প্রাথমিক পর্যায়) করিয়েছে ১০১টি। আর প্রাথমিকে উত্তীর্ণদের নিয়ে ৩ মাসের আবর্তন (প্রয়োগ পর্যায়) করিয়েছে ৯৯টি।

করোনাকালে অনলাইনে আায়োজিত প্রাথমিক ও প্রয়োগ পর্যায়ে ৬টি আবর্তন ও ৫টি প্রয়োগের প্রতিটির সময় ছিলো ৩ মাস। কণ্ঠশীলন প্রতিষ্ঠালগ্ন থেকে বিরতিহীনভাবে আবর্তন পরিচালনা করে আসছে। ৭ হাজারের বেশি শিক্ষার্থী এখান থেকে আবৃত্তি প্রশিক্ষণ গ্রহণ করেছে।

এখন শুরু হয়েছে ১০২ তম আবর্তনের ভর্তি কার্যক্রম। আগামী ২২শে অক্টোবর কণ্ঠশীলন পরিচালিত শুদ্ধ উচ্চারণ, বানান ও আবৃত্তিশিক্ষার ১০২তম আবর্তনের নবীন বরণ অনুষ্ঠিত হবে।

আগ্রহীরা আবেদন করতে পারেন: www.school.kanthoshilon.org

মুঠোফোন: ০১৫৫২ ৩২৭৩০৫, ০১৭৫১ ৭০৬৯৩৯