টেলিভিশন – সাহিত্য বাজার

ধারাবাহিক নাটক তিন গোয়েন্দা
রকিব হাসানের কিশোর থ্রিলার অবলম্বণে ধারাবাহিক নাটক

তিন গোয়েন্দা

তিনজন মেধাবী কিশোর। মুসা, রবিন. কিশোর। একজন আমেরিকান বাঙ্গালী একজন আফ্রো বাঙ্গালী একজন স্কটিশ বাঙ্গালী। একই সঙ্গে বড় হয়েছে ওরা আমেরিকায়। বাঙ্গালী কিশোর দলনেতা অর্থাৎ গোয়েন্দা প্রধান। প্রখর বুদ্ধিসম্পন্ন। গোয়েন্দা সহকারি মুসা আমান আফ্রো বাঙ্গালী। মার্শাল আর্ট ও কম্পিউটার এক্সপার্ট। খাদ্যরসিক। আর ইউরো বাঙ্গালী রবিন মিলফোর্ড বইপোকা। হিসাবকিতাবে পাকা। পাহাড়ে চড়া তার সখ। কিশোর বয়সে বাপ মা হারা। চাচাই তার সব। চাচা একজন ব্যবসায়ী। মুসার বাবা সাংবাদিক আর রবিনের বাবা একজন চলচ্চিত্র প্রযোজক। তারা আমেরিকা থেকে বাংলাদেশে এসেছে স্ব-পরিবারে। তিন পরিবারেরই পারিবারিক সম্পর্কটা খুব আন্তরিক। ওদের বসবাস এখন ঢাকা শহরে। তিন বন্ধুই অ্যাডভেঞ্চার প্রিয়। এবং সেই সূত্র ধরেই তারা ঘটনার সমাধান খুঁজতে গিয়ে একসময় হয়ে উঠেছে গোয়েন্দা। তিন গোয়েন্দা। আমেরিকাতে থাকতেই রহস্যময় কর্মকান্ডের সমাধানে দক্ষ এই তিন বন্ধু গোয়েন্দা হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করে। ঢাকায় এসে প্রথম দিকে পড়াশোনা ছাড়া কাজ না থাকায় খারাপ লাগলেও জটিল সব রহস্যের সমাধানে ওরা ফিরে আসে তাদের স্বরূপে। শুরু হয় দূর্দান্ত অ্যাডভেঞ্চার। একের পর এক শ্বাসরুদ্ধকর ঘটনার মুখোমুখি তিন গোয়েন্দা।

রকিব হাসানের এই জনপ্রিয় কিশোর থ্রিলার সিরিজটির নাট্যরূপ ও কাহিনী বিন্যাস করেছেন বিশিষ্ট নাট্যকার মাজহারুল হক পিন্টু পরিচালনা আবুল হোসেন খোকন। তিন গোয়েন্দার প্রধান তিনটি চরিত্রের জন্য সম্প্রতি অডিশন হয়ে গেল মাছরাঙা টেলিভিশনে। প্রায় পাঁচ

হাজার আগ্রহী কিশোরের ভেতর থেকে মাসব্যাপি আয়োজিত অডিশনের ভেতর দিয়ে বেছে নেয়া হয়েছে তিন প্রধান চরিত্র কিশোর, মুসা আর রবিনকে। এতে বিচারক হিসেবে অংশ নেন কচি খন্দকার, অশোক বেপারী, ম.আ সালাম, ড. খন্দকার তাজমি নূর, নাজনীন হাসান চুমকি, মাজহারুল হক পিন্টু, আবুল হোসেন খোকন।

সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৪ প্রদান
বৃহস্পতিবার ৬ মার্চ সকাল থেকেই প্রখ্যাত কবি সাহিত্যিকদের আগমনে মুখরিত ছিল চ্যানেল আই প্রাঙ্গণ। এই উৎসবমুখর পরিবেশের উপল্ক্ষ্য ছিল সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৪ প্রদান অনুষ্ঠান। ৬ষ্ঠ বারের মতো একুশের বইমেলায় প্রকাশিত নতুন বইয়ের উপর সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। প্রতিবারের মতো এবারও ‘ক’ শাখায় উপন্যাস, কবিতা, প্রবন্ধ ও শিশু সাহিত্যে এবং ‘খ’ শাখায় নবীন লেখকদের প্রথম বই কবিতা, উপন্যাসে মোট আটজন কৃতী সাহিত্যিককে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুরস্কার প্রদান করা হয়।   চ্যানেল আই স্টুডিও থেকে ৬টি মহাদেশে সরাসরি সম্প্রচারিত এ অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থমূল্য তুলে দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও সিটি ব্যাংক এনএ’র পরিচালক, সিটি বাংলাদেশ কান্ট্রি ট্রেজারার ও মার্কেটস-এর প্রধান সাজেদ উল ইসলাম। এ সময় স্বাগত বক্তব্য রাখেন আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান।

উল্লেখ্য, ক-শাখায় এবার প্রবন্ধে প্রথমা থেকে প্রকাশিত আকবর আলি খানের ‘চাবিকাঠির খোঁজে: নতুন আলোকে জীবনানন্দের বনলতা সেন’, কবিতায় ম প্রকাশনী থেকে প্রকাশিত আসাদ চৌধুরীর ‘এই ফুলটির অন্তত দশ-দশটি প্রেমপত্র পাওয়ার কথা’, উপন্যাসে দিব্যপ্রকাশ থেকে প্রকাশিত মঈনুল আহসান সাবেরের ‘আখলাকের ফিরে আসা’ ও বিদ্যা প্রকাশ থেকে প্রকাশিত মোহিত কামালের ‘পথভ্রষ্ট ঘূর্ণির কৃষ্ণ গহ্বর’, শিশুসাহিত্যে বাংলা প্রকাশ থেকে প্রকাশিত আলী ইমামের ‘জৈন্তাবনে কালো জাদু’ এবং মিজান পাবলিশার্স থেকে প্রকাশিত মাহবুবা চৌধুরীর ‘সময় কাটুক ছড়ার সাথে’ বই এই পুরস্কার পেয়েছে।

জীবনের প্রথম বই ক্যাটাগরিতে খ-শাখায় অর্বাক থেকে প্রকাশিত মহিম সন্ন্যাসীর কবিতাগ্রন্থ ‘ভাঙা শামুকের বয়ঃসন্ধি’ এবং আফসার ব্রাদার্স থেকে প্রকাশিত রাতুল হাসানের উপন্যাসগ্রন্থ ‘ফেরার কোনো পথ থাকে না’ সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৪ পেয়েছে। ‘ক’ শাখায় প্রতিটি পুরস্কারের মূল্যমান ৩০ হাজার টাকা এবং ‘খ’ শাখায় পুরস্কারের মূল্যমান ১০ হাজার টাকা।

সৈয়দ শামসুল হক-এর উপস্থাপনায় ‘হৃদয়ে মাটি ও মানুষ হৃদয়ে হৃদয়ে’
মহান ২১ শে ফেব্রুয়ারি’র অনুষ্ঠানমালা চ্যানেল আই’র বিশেষ অনুষ্টানমালায় এবার যুক্ত হয়েছেন সব্যসাচি লেখক সৈয়দ শামসুল হক। ২২ ফেব্রুয়ারি ১৪, শনিবার প্রচার হবে মহান একুশে ফেব্রুয়ারির বিশেষ পর্ব ‘হৃদয়ে মাটি ও মানুষ হৃদয়ে হৃদয়ে’ উপস্থাপনা করেছেন সব্যসাচি লেখক সৈয়দ শামসুল হক।

চ্যানেল আই এর কৃষি কার্যক্রম হৃদয়ে মাটি ও মানুষ পথচলার দশ বছর পেরিয়ে এগারো বছরে পদার্পন করবে ২১ শে ফেব্রুয়ারি। এ উপলক্ষে চ্যানেল আইতে ২২ ফেব্র“য়ারি ২০১৪, শনিবার রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটির বিশেষ পর্ব ‘হৃদয়ে মাটি ও মানুষ হৃদয়ে হৃদয়ে’। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন শাইখ সিরাজ।

এ ছাড়াও ২১ শে ফেব্রুয়ারিতে প্রচার হবে ১ টেলিফিল্ম, ১ নাটকসহ একুশে গ্রন্থমেলা থেকে সরাসরি সম্প্রচার।

এতে প্রচার হবে তৌকীর আহমেদের নাটক – অবাগ ভ্রমণ, নাজনীন চুমকীর টেলিফিল্ম পারিজাত-সহ একুশে গ্রন্থমেলা থেকে সরাসরি সম্প্রচার। প্রচার হবে তৃতীয় মাত্রার বিশেষ পর্ব। সন্ধ্যা ৬ টায় প্রচার হবে বিশেষ অনুষ্ঠান একুশ আমার অংকার। উপস্থাপনা ও পরিচালনা করেছেন পুনম প্রিয়াম। ৬.২০ মিনিটে প্রচার হবে কেকা ফেরদৌসীর দেশ বিদেশে রান্না  ও অন্যান্য অনুষ্ঠানমালা। পারিজাত টেলিফিল্মে অভিনয় করেছেন দিতি, হেনা, মিশু সাব্বির কল্যাণ প্রমুখ। প্রচার হবে বেলা ২.৪০ মিনিটে এবং অবাগ ভ্রমণ নাটকটি প্রচার হবে রাত ৭.৫০ মিনিটে।

টেলিফিল্ম পারিজাত

চ্যানেল আইতে মহান ২১ শে ফেব্র“য়ারি বেলা ২.৪০ মিনিটে প্রচার হবে টেলিফিল পারিজাত। নাজনীন চুমকীর পরিচালনায় এতে অভিনয় করেছেন দিতি, হেনা, মিশু সাব্বির কল্যাণ প্রমুখ।

চ্যানেল আই এর বইমেলা সরাসরি : তসলিমা নাসরিনের নতুন বই নিষিদ্ধ এর মোড়ক উম্মোচন
প্রতিবারের মতো এবছরও বাংলা একাডেমির প্রাঙ্গণ থেকে অমর একুশের বইমেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। বইমেলা সরাসরি সম্প্রচারের এই উদ্যোগে চ্যানেল আইয়ের সঙ্গে রয়েছে আইএফআইসি ব্যাংক। এ আয়োজনের বিস্তারিত জানাতে ২৭ জানুয়ারি সোমবার দুপুরে  চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ার, বইমেলা সরাসরি অনুুষ্ঠানের প্রধান উপস্থাপক লুৎফর রহমান রিটন।

সংবাদ সম্মেলনে জানানো হয় বইমেলা সরাসরি অনুষ্ঠানটিতে প্রতিদিনই থাকবে লেখক, পাঠক ও প্রকাশকের সাাৎকার, নতুন নতুন বইয়ের পরিচিতি ও মেলার সার্বিকচিত্র। বইমেলার প্রথম শুরুর নানান প্রসঙ্গ উল্লেখ্য করে শামসুজ্জামান খান বলেন- ৬৫ সাল থেকে এদেশে বইমেলার সূচনা। তখন প্রথম মেলার নাম ছিলো ‘শিশু গ্রন্থমেলা’। সেই থেকেই মেলার সার্বিক সাফ্যল্যের দিক বিবেচনা করে আমরা এগিয়ে যাচ্ছি। ফরিদুর রেজা সাগর তার বক্তব্যে বইমেলায় সকল শ্রেণীপেশার মানুষকে আসার আহবান জানিয়ে বলেন- মেলায় আসা চারপাশের প্রতিটি মানুষের হাতেই বই থাকে এটা দেখতে ভাললাগে-এটি সত্যিই বাঙালী হিসেবে আমাদের গর্বের বিষয়।

শাহ আলম সারওয়ার বলেন- বই আমার একমাত্র বন্ধু। যাকে আমার সুখ-দুঃখে পেয়ে থাকি। সেজন্য বই নিয়ে সকল কার্যক্রমের পাশে সব সময় আমরা থাকবো।

আইএফআইসি ব্যাংক বইমেলা সরাসরি অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন লুৎফর রহমান রিটন। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন আমীরুল ইসলাম। মেলা মাঠ থেকে সরাসরি অনুষ্ঠানটি প্রচার হবে প্রতিদিন বিকেল ৫.৩০ মিনিটে এবং বৃহস্পতিবার সন্ধ্যা ৬.০০টা থেকে।

তসলিমা নাসরিনের সকল নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে আগামী প্রকাশনীর সংবাদ সম্মেলন

এদিকে সোমবার বিকেলে পাঠানো এক সংবাদ বার্তায় খ্যাতনাম প্রকাশক ওসমান গনি জানিয়েছেন যে,  প্রকাশন সংস্থা আগামী প্রকাশনী নারীবাদী লেখিকা তসলিমা নাসরিনের উপর থেকে সকল সকল নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন আহ্বান করেছে আগামী ৩০ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে ৪টা ৩০ মিনিটে। জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউন্সে এ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রাবন্ধিক আবুল মকসুদ, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ব্যারিষ্টার জ্যোতির্ময় বড়ুয়া প্রমূখ।

এ দিন তসলিমা নাসরিনের নতুন বই নিষিদ্ধ এর মোড়ক উম্মোচন করা হবে বলে জানান ওসমান গনি।

মধ্যরাতের টক’শো : একুশে টিভি ও চ্যানেল আই সেরা
এই ডিসেম্বরে নগরীর বিভিন্ন স্থানে প্রায় ১০০ দর্শকের মধ্যে এক জরিপে চ্যানেল আই এর জিল্লাুর রহমান উপস্থাপিত তৃতীয় মাত্রা এবং শাইখ সিরাজ এর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানটি সেরা বলে বিবেচিত হয়েছে সাহিত্য বাজার প্রতিনিধির কাছে। একই জরিপে সংবাদ বিষয়ে একুশে টেলিভিশন ছিল সেরা। একুশে টিভিতে ড. কনক সারোয়ারের জনতার চোখ,  পীর হাবিব এবং মুনজুরুল আলম পান্নার উপস্থাপনায় একুশের রাত  দর্শকের কাছে সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান বলে জানা গেছে। ৩য় স্থানে রযেছে সময় টিভি ও নিউজ চ্যানেল ২৪-এর সংবাদ এবং টক’শো। গত ২৫ থেকে ৩০ ডিসেম্বর ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছবির হাট, কাটাবন, বাংলা মটর এবং মীরপুরের ১০ ও ১১ নং এলাকায় এ জরিপ পরিচালনা করেন ভ্রাম্যমান প্রতিবেদক সদানন্দ সরকার।

একুশে টিভি

একুশে টিভির সংবাদ বিষয়ে স্বস্তি প্রকাশ করেছেন বেশির ভাগ দর্শক। তবে একুশে রাত অনুষ্ঠানের বর্তমান উপস্থাপক মুনজুরুল আলম পান্নার সম্প্রতী কিছু প্রশ্নের ধরণ নিয়ে বিভ্রান্তি রয়েছে বলে তাকে দলিয়ভাবে বিএনপির প্রতি সহানুভূতিশীল বলে দাবি করেছেন অনেকে।

সময় টেলিভিশন

মোরশেদুল ইমলামের উপস্থাপনায় সময়ের টক’শোতে আগ্রহী বেশির ভাগ দর্শক। সংবাদে রয়েছে আওয়ামী লীগের প্রতি অতিসহানুভূতি।

চ্যানেল আই

চ্যানেল আইয়ের সংবাদ এখন সম্পূর্ণই সরকার সমর্থক না বলে বাম সমর্থক বললেই ভালো হয় বলে মন্তব্য বিশ্ববিদ্যালয় ছাত্র জাকির হোসেনের। তবে তৃতীয় মাত্রা সত্যি নিরপেক্ষ বলে দাবি করেন তিনি। মিরপুরের গৃহিনী সুলতানা নাজ কৃতজ্ঞতা জানান শাইখ সিরাজের প্রতি। তার কৃষি অনুষ্ঠান বিষয়ে এখানে কোনো বিতর্ক নেই। বিশেষ কওে ছাত্র-ছাত্রীদেও নিয়ে গ্রামে কৃষকের সাথে মাঠে কাজ করানোটা খুবই উপভোগ করেন বেশির ভাগ দর্শক।

এছাড়া চ্যানেল আইয়ের ‘ক্ষুদে গানরাজ’ নির্বাচন গালারাউন্ড অনুষ্ঠান ব্যাপক সাড়া জাগিয়েছিলো । এবার ুদে গানরাজ হয়েছিল খুলনার মালিহা। চ্যানেল আই’র আয়োজনে বিজয়মেলা, নজরুলমেলা, রবীন্দ্রমেলা, স্বাধীনতামেলা, বৈশাখীমেলা , প্রকৃতিমেলা ছিলো উল্লেখযোগ্য। বছরজুড়ে চ্যানেল আই প্রচার করেছে মুক্তিযুদ্ধের নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্রসহ অন্যান্য অনুষ্ঠান। প্রচার হচ্ছে হৃদি হকের চিত্রনাট্য ও পরিচালনায় মুক্তিযুদ্ধের দীর্ঘ ধারাবাহিক ১৯৭১ সেই সব দিনগুলো। আলোচিত নাটকের মধ্যে প্রচার হচ্ছে রাবেয়া খাতুনের কুয়াশার ভোর, ইমদাদুল হক মিলনের দীর্ঘ ধারাবাহিক নূরজাহান ও সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে নাটক ক্রাইম স্টোরি। ঈদ ও বিশেষ দিনের অনুষ্ঠানমালায়ও চ্যানেল আই সব সময়েই এগিয়ে রয়েছে। এসব অনুষ্ঠান নির্মাণে স্থান পেয়েছে প্রবীনদের পাশাপাশি নবীন নির্মাতারা। ঈদ অনুষ্ঠানমালার মধ্যে নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্রের পাশাপাশি উল্লেখযোগ্য শাইখ সিরাজের কৃষকের ঈদ আনন্দ, জিল্লুর রহমানের ভালোবাসার বাংলাদেশ, কেকা ফেরদৌসীর ম্যাগাজিন ঈদ আনন্দ, ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজের নাটক ইত্যাদি। চ্যানেল আই’র জন্মদিনের অনুষ্ঠানেও ছিলো সপ্তাহব্যপি বিশেষ চমক। রমজান মাসজুড়ে প্রচার হয়েছে ইসলামি ঐতিহ্যের উপর নির্মিত শাইখ সিরাজের পরিচালনায় তথ্যভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাওলানা নুরুল ইসলাম ফারুকীর উপস্থাপনায় রমজানুল মুবারক ও কাফেলা। উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে চ্যানেল আই সংবাদ, কৃষি সংবাদ ও জনপদের খবর পরিবেশনে।

সাড়া জাগানো অনুষ্ঠানের মধ্যে প্রচার হয়েছে বা হচ্ছে শাইখ সিরাজের উপস্থাপনা ও পরিচালনায় হৃদয়ে মাটি ও মানুষ ও হৃদয়ে মাটি ও মানুষের আয়োজনে ফিরে চল মাটির টানে, মুকিত মজুমদার বাবুর উপস্থাপনা ও পরিচালনায় প্রকৃতি ও জীবন, বিবিসি বাংলার আয়োজনে বিবিসি বাংলাদেশ সংলাপ, এজাজ খান স্বপনের পরিচালনায় প্রতিযোগিতার অনুষ্ঠান সেরা নচিয়ে, অনন্য রুমার পরিচালনায় ওয়ালটন ঘরে ঘরে গানের উৎসব ও সিটিসেল তারকাকথন, সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে তারানা হালিমের উপস্থাপনা ও পরিচালনায় তথ্যভিত্তিক অনুষ্ঠান জীবন যেখানে যেমন, কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় দেশ বিদেশে রান্না, গানে গানে সকাল শুরু ইত্যাদি অনুষ্ঠানও বেশ জনপ্রিয় বলে জানা গেছে।

চ্যানেল আই প্রাঙ্গনে মুক্তিযোদ্ধাদের মিলন মেলা
মহান বিজয় দিবস উপলে চ্যানেল আই ৮ম বারের মতো আয়োজন করলো  বিজয়মেলা। চ্যানেল আই ভবন চত্বরে অনুষ্ঠিত সকাল ১০.৩০ মিনিটে লাল-সবুজের বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন পর্বে অংশ নেন ৩৫ জন (যুদ্ধাহত, বীরপ্রতীক, বীরবিক্রম ও বীরউত্তম) মুক্তিযোদ্ধা। এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল আই ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস-এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদিরসহ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীবৃন্দ, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সংস্কৃতিক ব্যক্তিত্ব প্রমুখ। এ সময় ফকীর আলমগীর তার দলের সদস্যদের নিয়ে পূর্ব দিগন্তে সুর্য্য উঠেছে…, দাম দিয়ে কিনেছি বাংলা ..গান দুটি পরিবেশন করেন। রবির পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই মেলায় উপস্থিত মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ছাড়াও মেলায় স্বাধীন বাংলা বেতারের গান পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতারের শিল্পী তিমির নন্দী , এম এ মান্নান, রেবেকা সুলতানা, অরূপ রতন চৌধুরী, মনোরঞ্জন ঘোষাল ও ইন্দ্রমোহন রাজবংশী। আবৃত্তি করেছেন সৈয়দ হাসান ইমাম। এ চাড়াও আরো গান করেছেন ফরিদা পারভীনসহ নবীন-প্রবীণ শিল্পীবৃন্দ। গানের মাঝে মাঝে নৃত্য পরিবেশন করা হয়। পুরো মেলা সরাসরি প্রচার করেছে চ্যানেল আই। মেলা পরিচালনা করেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু।

লাল সবুজে বর্ণিল মঞ্চ, তোরণ ও ফেষ্টুনে সুসজ্জিত ছিলো চ্যানেল আই’র পুরো মেলা প্রাঙ্গন। ছিলো ৭ বীরশ্রেষ্ঠ- এর নামে ৭টি স্মারক স্তম্ভ এবং ১১ সেক্টরের স্বরণে ১১টি নির্দিষ্ট স্থান। মেলার স্টলগুলোতে ছিলো মুক্তিযুদ্ধের নানা দলিল, মুক্তিযুদ্ধের গ্রন্থমালা, মুক্তিযুদ্ধ জাদুঘর, মুক্তিযুদ্ধের আলোকচিত্র, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, মুক্তিযোদ্ধাদের ডায়েরী প্রদর্শনী ছাড়াও গ্রাম বাংলার ঐতিহ্যের ুদ্র ও কুঠির শিল্পের বেশ কিছু ষ্টল। মুক্তিযুদ্ধের চিত্রাংকন করেন আব্দুল মান্নান, রনজিত দাস, বীরেন সোম, রেজাউন নবী, মনিরুজ্জামান, রাশা, জহির উদ্দিন, শাহজাহান আহমেদ বিকাশসহ ছোট্ট সোনামনিরা।

চ্যানেল আই : গৌরবের বাড়িতে বিজয় মেলা ও গেরিলা
১৬ ডিসেম্বর চ্যানেল আইতে

চলচ্চিত্র গেরিলা

১৬ ডিসেম্বও বেলা ২.৩০ মিনিটে প্রচার হবে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত মুক্তিযুদ্ধের ছবি গেরিলা। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক’র ‘নিষিদ্ধ লোবান’ উপন্যাস অবলম্বণে ‘গেরিলা’ পরচালনা করেছেন নাসির উদ্দিন ইউসুফ।

এ চলচ্চিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস, এ টি এম শামসুজ্জামান, মিরানা জামান, পিযূষ বন্দ্যোপাধ্যায়, মাসুম আজিজ, শতাব্দী ওয়াদুদ, আজাদ আবুল কালাম পাভেল, শম্পা রেজা, আহমেদ রুবেল, এস এম মহসীন, জয়শ্রী বন্দ্যোপাধ্যায়, কচি খন্দকার প্রমুখ।

বিজয়মেলা

মহান বিজয় দিবস উপলে চ্যানেল আই-এর আয়োজনে তেজগাঁওস্থ চ্যানেল আই’র নিজস্ব কার্যালয় চত্বরে এবারও অনুষ্ঠিত হবে চ্যানেল আই বিজয় মেলা। বিজয় মেলা নিয়ে এটি চ্যানেল আইয়ের ৮ম আয়োজন। এদিন সকাল ১১.১০ মিনিটে জাঁকজমকপুর্ণ এই মেলার উদ্বোধন করবেন যুদ্ধাহত ও খেতাবধারী বীরউত্তম, বীর প্রতিক ও বীর বিক্রম, চ্যানেল আই’র পরিচালনা পর্যদের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, সংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যম সম্পাদক প্রমুখ। এবারের বিজয়মেলা’র পৃষ্ঠপোষকতা করছে মোবাইল কোম্পানী রবি।

লাল সবুজে বর্ণিল মঞ্চ, তোরণ ও ফেষ্টুনে সুসজ্জ্বিত থাকবে মেলা প্রাঙ্গন। থাকবে ৭ বীরশ্রেষ্ঠ- এর নামে ৭টি স্মারক স্তম্ভ এবং ১১ সেক্টরের স্বরণে ১১টি নির্দিষ্ট স্থান। মেলার স্টলে থাকবে মুক্তিযুদ্ধের নানা দলিল, মুক্তিযুদ্ধের গ্রন্থমালা, মুক্তিযুদ্ধ জাদুঘর, মুক্তিযুদ্ধের আলোকচিত্র, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, মুক্তিযোদ্ধাদের ডায়েরী প্রদর্শনী ছাড়াও থাকবে গ্রাম বাংলার ঐতিহ্যের আরো বেশ কিছু ষ্টল। মুক্তিযুদ্ধের চিত্রাংকন করবেন দেশের প্রবীণ ও নবীন চিত্রশিল্পীরা। ছোটদের চিত্রাংকন এটি পর্বও থাকবে। মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতিচারণ ছাড়াও মেলায় সঙ্গীত পরিবেশন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধারা, দেশ বরেণ্য সঙ্গীত শিল্পীবৃন্দ, চ্যানেল আই সেরাকণ্ঠ ও ুদে গানরাজের শিল্পীরা। নৃত্য পরিবেশন করবেন বিভিন্ন সংগঠনের শিল্পীরা। মেলা পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু।

ফরিদুর রেজা সাগর’এর ‘বাড়ি’ শিরোনামের নাটক

বিজয় দিবসের দিন চ্যানেল আইতে বিশিষ্ট শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর এর গল্প অবলম্বণে প্রচার হয়ে আসছে ‘বাড়ি’ শিরোনামের নাটক। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে একটি বাড়ির ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠা গল্প নিয়ে গত কয়েকবছর ধরে চ্যানেল আই ‘বাড়ি’ শিারোনামের নাটক নির্মাণ ও প্রচার কওে আসছে এবং দর্শকপ্রিয়তাও পাচ্ছে। এবারের নাটকের নাম ‘গৌরবের সেই বাড়ি’। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সাদিয়া ইসলাম মৌ, লাক্স তারকা উর্মিলা প্রমুখ। প্রচার হবে ১৬ ডিসেম্বর রাত ৭.৫০ মিনিটে।

কাতারে সিটিসেল-চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড
‘মানুষের জন্য গান’ এই প্রতিপাদ্য সামনে নিয়ে ১৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় কাতারের রাজধানী দোহার আল আহ্লী ষ্টেডিয়ামে অনুুষ্ঠিত হচ্ছে প্রবাসে বাংলাদেশী সঙ্গীতের সবচেয়ে বড়ো আয়োজন ৯ম সিটিসেল-চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড।

এই অনুুষ্ঠানেই বরেণ্য সঙ্গীতজ্ঞ ফেরদৌসী রহমানকে দেয়া হবে ‘৯ম সিটিসেল-চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড’-এর লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড। বিশেষ সম্মাননা জানানো হবে ভারত, ভুটান, নেপাল, মালদ্বীপ এবং শ্রীলংকার শিল্পীদের।

রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত, লোক সঙ্গীত, আধুনিক সঙ্গীত, নবাগত শিল্পী, সঙ্গীত পরিচালক, গীতিকার, ছায়াছবির গান, কাভার ডিজাইন, সাউন্ড ইঞ্জিনিয়ার, ব্যান্ড, মিউজিক ভিডিও নির্মাতা- শ্রেষ্ঠদের ক্রিটিক এবং আধুনিক, শ্রেষ্ঠ ব্যান্ড, নবাগত শিল্পী, ছায়াছবির গান ও ফিউশনে পপুলার চয়েস-সঙ্গীতের মোট ১৮টি ক্যাটাগরিতে ‘৯ম সিটিসেল-চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি থাকবে বাংলাদেশের নবীন প্রবীণ খ্যাতিমান শিল্পীদের মনমাতানো নানা পরিবেশনা।

‘৯ম সিটিসেল-চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, মমতাজ, সৈয়দ আবদুল হাদী, রেজওয়ানা চৌধুরী বন্যা, শাকিলা জাফর, তপন চৌধুরী, আইয়ুব বাচ্চু, জেমস, সেলিম চৌধুরী, শাহনাজ বেলী, মনির খান, রিজিয়া পারভীন, শফিক তুহিন, বালাম, কনা, হাবিব, দিনাত জাহান মুন্নি, নকুল কুমার বিশ্বাস, পুস্পিতা, নাহিদ সুলতানা, ঝিলিক, কোণাল, রোমেল, বিউটি দাস, ববিতা, রাজ্জাক, মৌসুমী, ঈশিতা, ওমর সানী, নিপুন, মিশা সওদাগর, ফেরদৌস, তিশা, জিল¬¬ুর রহমান, শামস সুমন কাতার গেছেন।

‘৯ম সিটিসেল-চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড’ অনুুষ্ঠানটি উপস্থাপনা করবেন ফারজানা ব্রাউনিয়া। পরিচালনায় শহিদুল আলম সাচ্চু।

চ্যানেল আইতে হুমায়ুন মেলা
শুভ জন্মদিন স্যার হুমায়ুন।

বাংলা সাহিত্যের কিংবদন্তী কথাসাহিত্যিক, বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন নাটকের সম্রাট, নন্দিত নির্মাতা হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে ১৩ নভেম্বর চ্যানেল আই দিনব্যাপী এক ব্যতিক্রমী উৎসবের আয়োজন করেছে। উৎসবের অংশ হিসেবে চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজন করা হচ্ছে হুমায়ুন মেলার।

মেলা মঞ্চে পরিবেশিত হবে হুমায়ুন আহমেদের লেখা ও পছন্দের চলচ্চিত্র, নাটকের গান, গেয়ে শোনাবেন দেশের প্রতিথযশা শিল্পীবৃন্দ। নাচ ও কবিতার আবৃত্তি ছাড়াও স্মৃতিকথা- স্মৃতিচারণ  করবেন হুমায়ুন আহমেদের ঘনিষ্ঠজনরা।

থাকবে হুমায়ুন আহমেদের বই, চলচ্চিত্র ও নাটকের ভিডিও সিডির ষ্টলসহ নানা আয়োজন।

সকাল ১১টায় উৎসবমুখর পরিবেশে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে দেশের সুধী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং হুমায়ুন ভক্তরা হুমায়ুন মেলার উদ্বোধন করবেন। চ্যানেল আই ও রেডিও ভুমি সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত হুমায়ুন মেলা সরাসরি সম্প্রচার করবে। মেলায় হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে একটি কেকও কাটা হবে।

একইদিন রাত ১১.৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুুষ্ঠান স্মরণে হুমায়ুন। মৌসুমী বড়–য়ার উপস্থাপনায় অনুষ্ঠানে কথা বলবেন মেহের আফরোজ শাওন, জয়ন্ত চট্রোপাধ্যায় ও এস আই টুটুল। অন্য হুমায়ুন নামের অনুষ্ঠানটি প্রচার হবে এদিন বিকেল সাড়ে ৫টায়। কোনালের উপস্থাপনায় অনুষ্ঠানে অংশ নেবেন চ্যানেল আই সেরাকণ্ঠ ঝিলিক, মুগ্ধ, আশিক ও চৈতি।

ছোটোকাকু সিরিজ ও রাজশাহীর রসোগোল্লা বিষয়ে
চ্যানেল আইয়ের ছোটকাকু নাটকের একটি দৃশ্য

এ এ ডিউক : চ্যানেল আই এর ঈদ ধারাবাহিক রাজশাহীর রসগোল্লার বিষয় বস্তু ছোটোদের জন্য খুবই চমৎকার ছিল। কিন্তু পরিচালনা গত দুর্বলতায় এটি নাম অনুযায়ী ততটা জনপ্রিয়তা পেল না। ছোটোকাকু সিরিজ। নামটায় যে রোমান্টিকতা ও দুর্দান্ত গতির উপস্থিতি, সেটা এর নির্মাণ শৈলিতে একেবারেই অনুপস্থিত।

সবকিচুতেই জোর করে মুক্তিযুদ্ধ আর রাজাকার প্রবেশ করানো কতটা জরুরী সেটাও লেখকের ভেবে দেখা উচিত। রসগোল্লা সিরিজের সোমবার প্রচারিত পর্বে মুক্তিযোদ্ধা ও রাজাকারের যে চিত্র, যে ক্ষমা চাওয়া বিষয় দেখানো হল। পুরো বিষয়টি শিশুদের কাছে কতটা পরিস্কার তা পরিচারক নিজেই আকেবার দেখে, ভেবে বলুন।

এতটা গতিহীনতার ধারাবাহিকতা কি ছোটদের আকর্ষণ ধরে রাখতে পারে? যেখানে আমারে শিশু কিশোররা টম এন্ড জেরীর দ্রুত গতিতে অভ্যস্ত, যেখানে কিশোর গোয়েন্দা কাহিনীও তাদের টানছেনা, ফেলুদাও এখন পুরাতন হয়ে গেছে। সেখানে এতটা ধীর গতির, সংলাপ প্রক্ষেপনে আনাড়ি অভিনেতাদের ব্যবহার কতটা সময় টেলিভিশনের সামনে ধরে রাখবে শিশুদের?

অভিনেতা নির্মাতা আফজাল হোসেন এবং দুই কিশোর অভিনেতার অভিনয় মান নিয়ে কোনো সমস্যা নেই। তারা যথেষ্ট ভাল করছেন। কিন্তু অন্যদের সাথে তাল মিলাতে গিয়ে কিম্বা লেখকের অতিমাত্রায় শ্রদ্ধা দেখাতে গিয়ে তারাও ঢিলেমিকে প্রশ্রয় দিচ্ছেন। এতে করে গল্পকার ফরিদুর রেজা সাগরও কি ছোটো হচ্ছেন না?

হয়ত বলবেন, সবটা না দেখে, মাত্র দু একটা দৃশ্য দেখে এমন মন্তব্য কেন? না ভাই বা বন্দুরা, এ মন্তব্য আমার নয়। আমার ভাইয়ের ছেলে-মেয়েদের। ছোটোকাকু সিরিজ দেখ বলে তাদের খুব গর্ব করে বলার পর তারা যখন বলল, ফালতু। তখন নিজেই বসে দেখলাম সোবার প্রচারিত পর্বটি। যা দেখে এ কথাগুলো বলতে বাধ্য হলাম।