চলচ্চিত্র – সাহিত্য বাজার

রুবল লোদী প্রচারবিমুখ বন্ধু আমার
স্বপরিবারে রুবল লোদী

বগুড়া থিয়েটারের -কথা পূর্ণবর্ধন- নাটকের প্রথম মঞ্চায়ন অনুষ্ঠানে প্রখ্যাত নাট্যকার অধ্যাপক প্রয়াত সেলিম আল দীন স্যার, আন্তর্জাতিক নাট্যনির্দেশক নাসিরউদ্দিন ইউসুফ, সাংবাদিক ও ঐতিহ্য গবেষক বন্ধু সায়মন জাকারিয়া সহ আরো অনেকের মাঝে আমিও ছিলাম দর্শক সারিতে। নাটকের চমৎকার মঞ্চায়ন শেষে পরিচয় হয় তৌফিক হাসান ময়না এবং তার অন্যতম সহচর রুবল লোদীর সাথে। ১৯৯৮ সালের এই পরিচয় বদলে যায় গভীর বন্ধুত্বে। রুবল লোদী। বয়সে আমার এক বছরের বড় হয়েও অনায়াসে তুই তোকারির বন্ধুত্ব গড়ে ওঠে আমাদের। বগুড়া গেলেই তার ঘরই হয় আমার আশ্রয় স্থল। হোটেল বা মোটেলের নাম নেয়াও হয় অপরাধ। রুবল, কমল ( কমল আজ নেই। আল্লাহ তাঁকে শান্তিতে রাখুন) দুজনেই ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন আমার। ২০০৫ পর্যন্ত এ ঘনিষ্ঠতা অটুট ছিল। তারপর ধীরে ধীরে ব্যস্ততার প্রয়োজনে যোগাযোগটা কমে যায়। তাই বলে মনের টান কমেনি কখনোই।

প্রচার বিমুখ রুবল লোদী নিজেকে লুকিয়ে রেখে অন্যের কৃতিত্ব তুলে ধরেন সবসময়।

কতবার বলেছি, তোকে নিয়ে একটা স্টোরি করি। এ কথা বলার পর থেকে যোগাযোগ আরো কমে যায়। চ্যানেল আইয়ের নাটকে রুবল লোদির অভিনয় মুগ্ধ দর্শক হয়ে মাঝে মধ্যে তার দেখা পেতাম। চ্যানেল আইয় ভবনে এসে হয়তো মনে মনে সে আমাকে খুজতো বলেই দেখাটা হয়ে যেত তখন। সর্বশেষ চ্যানেল আই ছেড়েছি ২০১৪ তে। ওটাই ছিলো আমাদের এখন পর্যন্ত শেষ দেখা বলা যায়। যদিও ঢাকা থিয়েটার উৎসবের আগে তাও দেখা হবার সুযোগ ছিলো। আমি ঢাকায় যখন রুবল বগুড়ায়। আর আমি এখন বরিশালে,  রুবল আছে ঢাকায়।

ফেসবুকের কল্যাণে প্রায় প্রতিদিনই দেখা হয় তার ছবি ও লেখার সাথে। এ দেখায় চোখ জুড়ালেও মন কি জুড়ায়?

আমার বন্ধু রুবল লোদী- চিৎকার করে সবাইকে বলতে চাই।

বলতে চাই কারণ আমিও গর্বিত হতে চাই এটা বলে।

রুবল লোদীর টাইমলাইনে হঠাৎ নীচের লেখাটি দেখে চমকে উঠি।

রুবল লিখেছেন –

আমি যখন ভাবছিলাম বগুড়ার মতো শহরে একটি আধুনিক সিনেমা হল নেই কিন্তু কে এই শুণ্যাতা পুরনের দ্বায়িত্ব নেবে ঠিক তখনি বছর তিনেক আগে রুবেল ভাইয়ের সাথে আমার দেখা হয়ে যায়। ঢাকা থেকে আয়নাবাজি সিনেমার প্রচারের দ্বায়িত্ব দেয়া হয় আমাকে। এর আগেও আমি বগুড়ার অনেক সিনেমা হল মালিকের সাথে কথা বলেছি বিষয়টা নিয়ে। বিভিন্ন অজুহাতে তারা এড়িয়ে গেছেন। শেষমেশ রানার গ্রুপের পরিচালক সাইরুল ভাই আমাকে ডেকে বললেন রানার প্লাজায় সিনেপ্লেক্স করা যায় কিনা দেখতে। আমি অনেক ভাবেই পর্যবেক্ষণ করলাম। প্রকৌশলী নিয়ে গেলাম। অবশেষে বিফল মনোরথে ফিরতে হলো। কোন ভাবেই সম্ভব না। আমি রুবেল ভাইকে মধুবন সিনেমা হলটি সংস্কার করার অনুরোধ করি। তাঁর বোধেও এমন ভাবনার কথা জেনে যারপর নেই খুশী হলাম। এরপর থেকে আমাদের ঘনিষ্ঠতা আরো বাড়লো। কাজ শুরু করলেন। কিন্তু তা যে এত ব্যাপক পরিসরে হবে চিন্তায় আসে নাই। সিনেমা হলের আসন কেনার জন্য তিনি আমাকে সঙ্গে করে চায়না যেতে চাইলেন। আমি তাঁকে খরচ কমানোর পরামর্শ দিলাম। কিন্তু রুচি যাঁর রাজকীয় তিনি আমার কথায় কান দেবেন কেন! তাঁর রুচির তারিফ না করা অসম্ভব। অবশ্য শিল্পের প্রতি নিগুঢ় প্রেম না থাকলে এমনটা সম্ভব নয়। বগুড়ার মধুবন সিনেমা রূপ নিল মধুবন সিনেপ্লেক্সে। যদিও আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন হয়নি। পরীক্ষামুলক ভাবে শুরু হয়েছে দর্শনীর বিনিময়ে প্রদর্শনী। গত শুক্রবার থেকে মধুবনের বিশাল পর্দায় দেখা যাচ্ছে নিখাদ দেশী চলচ্চিত্র ‘পদ্মাপুরাণ’। ঐদিন সন্ধ্যায় রুবেল ভাইয়ের জরুরি তলবে আমি আর ডা. জাহিদ উপস্থিত হলাম মধুবনে। ছবির কনটেন্ট

মধুবম সিনেপ্লেক্স

পারিবারিক আবহের বাইরে কিনা সেটা পরিষ্কার হওয়ার জন্য তিনি আমাদের হলে বসার আমন্ত্রণ জানালেন। আমি টিকিট নিতে উদ্দ্যত হলে তনি বাঁধা দিলেন। ফ্রি খাওয়া বাঙ্গালীর কিনে খাওয়া অভ্যাস নেই। পারলে জোর করে ফ্রি খায়। আমরা একবারও ভাবতে চাই না কি পরিমান কষ্ট করে এতো লগ্নীর মাধ্যমে পুরো বগুড়াবাসীকে তিনি সম্মানিত করেছেন। এখন বগুড়ার মানুষের দ্বায়িত্ব হচ্ছে তাঁকে সম্মান দেখানো। আমি তো ছেঁচড়ার দলভুক্ত। ভাগ্যিস ডা. জাহিদ আমার সাথে ছিলেন নচেৎ এই বোধ হয়তো আমার জাগ্রত হতো না। তিনি টিকিট না কেটে ঢুকবেন না। আমরা টিকিট কেটে প্রেক্ষাগৃহে ঢুকলাম। রুবেল ভাই নিজে আমাদের বসিয়ে দিয়ে গেলেন। জাহিদ ভাই বললেন “এতো আরামে তো ঘুমিয়ে পড়বো”। সত্যিই বর্ননাতীত সুখানুভূতি। সরকারী নির্দেশনা থাকলেও নানা তালবাহানায় সেগুলোর সুবিধা পাওয়া দুষ্কর। এই সিনেমা হলের দ্রব্য সামগ্রী আমদানীতে যে সকল সুবিধা পাওয়ার কথা দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তার নুন্যতমও সহযোগীতা করেন নি। সকল প্রতিকুলতা উপেক্ষা করেও রুবেল ভাইদের মতো শিল্পমনা মানুষরা এমন উদ্যোগকে সফলতায় রূপদান করেন। চলচ্চিত্র হচ্ছে একটা জাতিকে পরিচিত করার অনত্যম অস্ত্র। সেই অস্ত্র শানিত করার মাধ্যম প্রেক্ষাগৃহ। প্রেক্ষাগৃহের অক্সিজেন দর্শক। দর্শক আসবে। টিকেট কাটবে। সিনেমা দেখবে তবেই না এই শিল্প টিকে থাকবে। তখন সবাই মিলে হবে শিল্পের পৃষ্ঠপোষক। পদ্মাপুরাণ দেখলাম। বেশ ভাল একটি সিনেমা। অতি সাধারণ মানুষের জীবনের গল্প। সিনেমা শেষে দর্শক দেখে মন ভরে গেল। এই সংকটে এতো দর্শক আশার সঞ্চার ঘটায় বৈকি। মহিলাদের আধিক্য চোখে পড়ার মতো। মনে হলো সবার মনোভাব আমার মতোই ‘আবার আসতে হবে’ টাইপ। আগামী শুক্রবার থেকে কান চলচ্চিত্র উৎসব মাতানো সিনেমা ‘রেহানা মারিয়াম নূর’ প্রদর্শিত হবে। দেখব নিশ্চয়। ধন্যবাদ রুবেল ভাই। বিনোদনহীনতায় ভোগা বগুড়ার মানুষের জন্য এই শিক্ষামূলক বিনোদন ব্যাবস্থা করার জন্য। সকল প্রকার সহযোগীতার জন্য আমি এই প্রতিষ্ঠানের পাশে আছি। বগুড়ার মানুষ হিসেবে মধুবন সিনেপ্লেক্স এখন আমার গর্ব করার অপরিহার্য উপাদান।

মুক্তি পেল কবি নির্মলেন্দু গুনের কাব্যিক চলচিত্র ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’
অবশেষে ২০জুন শুক্রবার ২০১৪ থেকে মুক্তি পেল ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছবিটি। কবি নির্মলেন্দু গুনের কবিতা অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত মাসুদ পথিকের প্রথম চলচ্চিত্র এটি। কবিতার শিরোনামের সঙ্গে মিল রেখেই ছবিটির নাম রাখা হয়েছে ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’। ঢাকার বলাকা, মধুমিতা, স্টার সিনেপ্লেক্সসহ খুলনা, নেত্রকোণা, নরসিংদীতে একসঙ্গে ৯টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে এ ছবিটি। এরইমধ্যে লন্ডন, কানাডাসহ কয়েকটি দেশে পাঠানো হয়েছে ছবিটির প্রিন্ট।

১৯ জুন বৃহস্পতিবার বিকাল ৩টা ৩০ মিনিটে ঢাকার বলাকা সিনেমা হলে ছবিটির প্রথম প্রদর্শনী দেখার আমন্ত্রণ জানান কবি নির্মলেন্দু গুন ও মাসুদ পথিক। প্রদর্শনী দেখতে এসময় আরো উপস্থিত ছিলেন বরেণ্য কবি মুহাম্মদ নুরুল হুদা, কবি ড. মুহম্মদ সামাদ, মৃত্তিকা গুন, সৌমিত্র দেবসহ তরুণ প্রজন্মের কবি ও সাংস্কৃতিক কর্মীদের অনেকে।

প্রদর্শনী শুরুর আগে পথিক মাসুদ বলেন,  এ চলচ্চিত্র দেখা যাবে, কবি নির্মলেন্দু গুন তার এক বন্ধু নেকাব্বরের কথা বলেছেন। মুক্তিযুদ্ধের সময় নেকাব্বরের গ্রাম, তার প্রেম আরও অনেক কিছু..। ছবিটিতে প্রায় ১৯টি প্রাণির উপস্থিতি দেখানো হয়েছে কচ্ছপ, বানর, দোয়েল পাখি ইত্যাদি। এমন কিছু উপস্থাপন করা হয়েছে এ ছবিতে যা আমাদের সচরাচর দেখা চলচ্চিত্র থেকে ভিন্ন।

বিস্তারিত কবিতাটি পড়েই জেনে নেয়া উত্তম।

‘নেকাব্বরের মহাপ্রয়াণ’

নেকাব্বর জানে তাঁর সম্পত্তির হিসাব চাইতে আসবে না

কেউ কোনোদিন।

এই জন্মে শুধু একবার চেয়েছিল একজন, ‘কী কইরা

পালবা আমারে,

তোমার কী আছে কিছু তেনা?’

সন্ধ্যায় নদীর ঘাটে ফাতেমাকে জড়িয়ে দু’হাতে বুকে পিষে

বলেছিল নেকাব্বর;

‘আছে, আছে, লোহার চাককার মতো দুটা হাত,

গতরে আত্তীর বল – আর কীডা চাস্ মাগী।’

‘তুমি বুঝি খাবা কলাগাছ?’

আজ এই গোধুলিবেলায় প্রচন্ড ক্ষুধার জ্বালা চোখে নিয়ে

নেকাব্বর সহসা তাকালো ফিরে সেই কলাবাগানের গাঢ় অন্ধকারে।

তিরিশ বছর পরে আজ বুঝি সত্য হলো ফাতেমার মিষ্টি উপহাস।

পাকস্থলি জ্বলে ওঠে ক্ষুধার আগুনে, মনে হয় গিলে খায়

সাজানো কদলীবন,’

যদি ফের ফিরে পায় এতটুকু শক্তি দুটি হাতে, যদি পায়

দাঁড়াবার মতো এতটুকু শক্তি দুটি পায়ে।

কিন্তু সে কি ফিরে পাবে ফের?

ফাতেমার মতো ফাঁকি দিয়া সময় গিয়েছে ঢের চলে।

কারা যেন ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছে সব শক্তি তার।

বিনিময়ে দিয়ে দেছে ব্যাধি, জরা, দুর্বলতা, বক্ষে ক্ষয়কাশ-

অনাদরে, অনাহারে কবরে ডুবেছে সূর্য, ফাতেমার তিরিশ বছর।

এখন কোথায় যাবে নেকাব্বর?

হয়তো গিলেছে নদী তার শেষ ভিটেখানি, কবর ফাতেমা-

কিন্তু তার শ্রম. তার দেহবল, তার অকৃত্রিম নিষ্ঠা কারা নিলো?

আজ এই গোধুলিবেলায় এই যে আমার পৃথিবীকে মনে হলো পাপ,

মনে হলো হাবিয়া দোজখ – কেউ কি নেবে না তার এতটুকু দায়?

মানুষ পৃথিবী ছেড়ে চায় না সুদুরে চলে যেতে, নেকাব্বর ভাবে,

অজানা অচেনা স্বর্গে বুঝি মেটে বাস্তবের তৃষ্ণা কোনোদিন?

তবু যারা চায়, তারা কেন চায়? তারা কেন চায়? কেন চায়?

নেকাব্বর শুয়ে আছে জীবনের শেষ ইস্টিশনে। তার পচা বাসী শব

ঘিরে আছে সাংবাদিক দল। কেউ বলে অনাহারে, কেউ বলে অপুষ্টিতে,

কেউ বলে বার্ধক্যজনিত ব্যাধি, – নেকাব্বর কিছুই বলে না।

কবি নির্মলেন্দু গুন ও কবি অসীম সাহাসহ নবীন প্রবীন মিলিয়ে ১৫ জন কবি অভিনয় করেছেন এ চলচ্চিত্রে। আরও অভিনয় করেছেন মামুনুর রশিদ, প্রবীর মিত্র, শিমলা, জুয়েল, বাদল শহিদ, রানী সরকার, রেহানা জলি, তারেক মাহমুদ, শেখ শাহেদ, সৈয়দ জুবায়ের, ফারহানা সুচি, সোহেল বয়াতি। ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছবিটির আবহ সংগীত পরিচালনা ও শব্দ সম্পাদনার কাজ করেছেন সাইম রানা। ছবিটির গান পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ, মুশফিক লিটু, বেলাল খান, অসীম সাহা প্রমুখ। কণ্ঠ দিয়েছেন মমতাজ, বারী সিদ্দিকী, প্রিয়াংকা গোপ ও বেলাল খান। গান লিখেছেন নির্মলেন্দু গুণ, মাসুদ পথিক, অসীম সাহা, সাইম রানা প্রমুখ।

বেঙ্গলে শুরু হল শিল্পী সঞ্জীব দত্তের একক চিত্রকলা প্রদর্শনী
মোট ৪৪টি চিত্রকর্ম। কোনটা তেল রংএ আঁকা কোনটা কাগজের কারুকার্য। শিল্পী সঞ্জীব দত্তের এমনই সব অসাধারণ শিল্পকর্ম নিয়ে বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টস্ এর এবারের প্রদর্শনী। ১১ ফেব্রুয়ারি ২০১৪ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় বেঙ্গল শিল্পালয়ে (বাড়ী # ২৭৫/এফ, রোড # ২৭ পুরাতন, ধানমন্ডি, ঢাকা) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দশ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নজরুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন শিল্পসমালোচক ও কবি রবিউল হুসাইন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিল্পী সঞ্জীব দত্ত এবং বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টস্ এর পরিচালক সুবীর চৌধুরী।

চট্টগ্রামের শিল্পী সঞ্জীব দত্তের ‘যে জীবন ফড়িঙের’ (A Life Like that of a Dragonfly) শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী টি চলবে আগামী ২০ ফেব্রুয়ারি ২০১৪ প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত  ৮ টা পর্যন্ত।

শিল্পী সঞ্জীব দত্তের এর জন্ম ১৯৬১ সালে চট্টগ্রামে। তিনি  ১৯৯০ সালে চট্টগ্রাম বিশ্বাবদ্যালয় থেকে এমএফএ ডিগ্রী লাভ করেন। এ পর্যন্ত তাঁর ৩ টি একক প্রদর্শনী আয়োজিত হয়েছে এবং বহু দলগত প্রদর্শনীতে অংশ গ্রহন করেছেন। বর্তমানে তিনি ফ্রিল্যান্স শিল্পী হিসেবে শিল্পচর্চা করছেন।তালিতে বসবাস শুরু করেন। বর্তমানে এ. রহমান ঢাকা এবং রোম এই দুই শহরেই সময় ভাগ করে শিল্পর্চ্চা করছেন।

চলতি মাসেই শুভমুক্তি : ইমপ্রেস টেলিফিল্মের ৫টি চলচ্চিত্র
নায়ক রাজ রাজ্জাকের আয়না কাহিনী ছবির একটি দৃশ্য।

চলচ্চিত্রের দর্শকরা যখন হল বিমুখ ঠিক সে সময়ে তরুণ প্রজন্মের সৃজনশীল নির্মাতাদের চলচ্চিত্রের ধারার সাথে সম্পৃক্ত করতে নবীণ-প্রবীণের সেতুবন্ধন তৈরির হাল ধরেছিল ইমপ্রেস টেলিফিল্ম। সিনেমা বিমুখ দর্শকদের চলচ্চিত্রের মধ্যে ফিরিয়ে আনতে এ প্রতিষ্ঠানটি শুরু করে নতুন এক অধ্যায়। সুস্থধারার চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম চলচ্চিত্র নির্মাণ শুধু দেশেই সীমাবদ্ধ রাখেনি প্রতিবেশি দেশ ভারত ও সুইজারল্যান্ডের সাথেও যৌথ প্রযোজনায় নির্মাণ করেছে একাধিক চলচ্চিত্র। যা বিশ্ব দরবার থেকে অর্জন করেছে ব্যাপক খ্যাতি ও সম্মাননাপত্র।

চলতি মাসে ৫টি চলচ্চিত্রের শুভমুক্তি দিয়ে এমনই আরো একটি অধ্যায়ের সূচনা করলো ইমপ্রেস টেলিফিল্ম। যা দেশের চলচ্চিত্রের ইতিহাসে কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষে এটিই প্রথম। গত ১ নভেম্বর থেকে বলাকা ও বিনাকা সিনেওয়ার্ল্ডে শুভমুক্তি পায় বেলাল আহমেদ নির্মিত চলচ্চিত্র অনিশ্চিত যাত্রা, সদ্যপ্রয়াত এভারেষ্টজয়ী তরুণ নির্মাতা সজল খালেদের কাজলের দিনরাত্রি ও কাজী মোর্শেদের একই বৃত্তে।

৮ নভেম্বর শুভমুক্তি পেয়েছে নায়করাজ রাজ্জাক নির্মিত চলচ্চিত্র আয়না কাহিনী। কেয়া, সম্রাট, রাজ্জাক অভিনীত ছবিটি বলাকা সিনেওয়ার্ল্ড, বসুন্ধরা সিটি স্টারসিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্ক-সহ দেশের ১০টি হলে প্রদর্শিত হচ্ছে এবং আগামী ২৯ নভেম্বর দেশব্যাপি শুভমুক্তি পাচ্ছে সামিয়া জামান নির্মিত চলচ্চিত্র আকাশ কতো দূর।