ময়মনসিংহ – সাহিত্য বাজার

রাজনীতির ময়মনসিংহে আ.লীগের ছায়ায় মজবুত জাতীয় পার্টিঃ ঐক্যবদ্ধ বিএনপি
রাজনীতির ময়মনসিংহে আ.লীগের ছায়ায় মজবুত জাতীয় পার্টিঃ ঐক্যবদ্ধ বিএনপি

ময়মনসিংহ শহরের প্রবেশ মাত্রই চোখে পড়ে প্রধান সড়ক ও অলিগলিতে রাজনৈতিক সাইনবোর্ড, ব্যানারের ছড়াছড়ি। এতে দুজন নেতার পৃথক পৃথক উপস্থিতিই বলে দেয় এদের একতার ঘাটতি।কোনোটায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান (শান্ত)। কোনোটায় সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ইকরামুল হকের (টিটু) পক্ষ থেকে নগরবাসীকে শুভেচ্ছা জানানো হয়েছে। ময়মনসিংহ মহানগরের রাজনীতি এখন এই দুই নেতাকে কেন্দ্র করে দুটি ধারায় বিভক্ত। দুই পক্ষ আলাদাভাবে কর্মসূচি পালন করে। আর এই সুযোগে জেলা ও মহানগরে বাড়ছে জাতীয় পার্টি ও বিএনপির জনপ্রিয়তা বলে জানান  ময়মনসিংহ শহরের বাসিন্দারা।

বিভাগীয় সদর বা জেলার যখন এই অবস্থা স্বাভাবিকভাবেই জেলার ১১ টি আসনে এর প্রভাব পরবে বলে মনে করেন জেলার সাংস্কৃতিক নেতা কবি ও সাংবাদিক স্বাধীন চৌধুরী। গত নির্বাচনের পরিসংখ্যান তুলে ধরে স্বাধীন চৌধুরী বলেন, ২০১৮ এর নির্বাচন যদিও সমালোচিত তারপরও সেই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করে। সেই ধারাবাহিকতা ধরে রাখতে সরকার ব্যাপক উন্নয়ন কাজ করেছে প্রতিটি এলাকায়। কিন্তু এই দ্বন্দ্বই তাদের খাবে। তারউপর দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণহীনতা একটা বড় ব্যর্থতা বলে মনে করেন সাংবাদিক স্বাধীন চৌধুরী।

জেলার রাজনীতি নিয়ে সক্রিয় ব্রাহ্মপল্লীর গালিব, হামিদসহ একাধিক নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, একসময় ময়মনসিংহ মহানগরে একচ্ছত্র আধিপত্য ছিল সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমানের বড় ছেলে মোহিত উরের। তবে বর্তমানে পরিস্থিতি ভিন্ন। মতিউর রহমান মন্ত্রিত্ব যাওয়ার পর মোহিত উরের দাপট কমে গেছে। একসময় মোহিত উরের সঙ্গে ছিলেন এমন অনেকে এখন ইকরামুলের পক্ষে ভিড়েছেন। এলাকায় পরিবহন খাত, বালুমহাল ও উন্নয়নকাজের দরপত্রসহ স্থানীয় রাজনীতির নিয়ন্ত্রণও অনেকাংশেই এখন মেয়র ইকরামুল ও তাঁর ভাই জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হকের (শামীম) হাতে।

আ.লীগ নেতা মোয়াজ্জেম হোসেন বাবুল

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনও এখন মেয়রপক্ষের লোক হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘মতিউর রহমানের সময়ে এখানকার রাজনীতিতে তাঁর কথাই ছিল শেষ কথা। এখন নতুন রাজনীতি। আমরা সবাইকে নিয়ে কাজ করছি। মেয়র ও সাবেক মন্ত্রিপুত্রের মধ্যে সাংগঠনিক প্রতিযোগিতা নিয়ে দূরত্ব আছে।’

মতিউর রহমান ২০০৪ সালে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি হন। এরপর টানা এক যুগ সভাপতি ছিলেন। তিনি ২০১৪ সালে ধর্মমন্ত্রী হন। তখন ময়মনসিংহে আওয়ামী লীগের রাজনীতি, নিয়োগ-বাণিজ্য, ঠিকাদারি, বালুমহালসহ বিভিন্ন খাত মন্ত্রিপুত্র মোহিত উর নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ ছিল। ২০১৯ সালে তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকার গঠনের পর মতিউর রহমান আর মন্ত্রিত্ব পাননি। মূলত এরপর ময়মনসিংহে আওয়ামী লীগের রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়। ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম এক সাক্ষাৎকারে বলেন, মেয়র ও তাঁর ভাই রাজনীতিতে আবির্ভাবের পর থেকে এখন তাঁদের অবস্থান ভালো, এটা অস্বীকার করার উপায় নেই। এখানে অঙ্গসংগঠনগুলোও এখন দুই গ্রুপে বিভক্ত অবস্থায় আছে। যুবলীগ ও ছাত্রলীগে মেয়র ও তাঁর ভাইয়ের অবস্থান হয়েছে। আগে মহানগর ছাত্রলীগে মোহিত উরের একটা অবস্থান ছিল, এখন সেটা নেই। তবে মহানগর জাতীয় পার্টির সাংস্কৃতিক সম্পাদক শহীদ আমিনী রুমী বলেন, কোন্দল সব দলেই আছে। এটাকে কোন্দল বলা যাবেনা। এটা ভোগী ও ত্যাগী দ্বন্দ্ব। যেখানে টাকা আছে, সেখানেই একদল ভোগী ও ত্যাগী আছে। জেলায় নয়টি আসন আওয়ামী লীগের সাংসদ। দুটি জাতীয় পার্টির দখলে। স্বাভাবিক কারণেই সাংসদের দলটি ভোগী আর বাকীরা সব ত্যাগী দল। বিএনপিরও একই দশা। তাদের দ্বন্দ্বটা টাকার বদলে চেয়ারের ভিতর ঢুকেছে এই পার্থক্য।

বিএনপি নেতা শফিকুল ইসলাম

এদিকে জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বলেন, বিএনপি নির্বাচন নিয়ে মোটেই চিন্তিত নয়। এ সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবেনা। আমরা আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবো ইনশাআল্লাহ। সব জেলা উপজেলা ও ইউনিয়নে বিএনপির কমিটি গঠন কার্যক্রম চলছে। এটা শেষ হলেই আমরা আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবো।

নেতাকর্মীদের বক্তব্যে ২০১৮ এর নির্বাচনের ধারাবাহিকতা ধরে রাখতে হলে একতার বিকল্প নেই আওয়ামী লীগের। পরিসংখ্যান ঘেটে দেখা যায় গত ২০১৮ এর নির্বাচনে ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনেই বিজয়ের হাসি হেসেছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীরা। এর মধ্যে ৯টি সংসদীয় আসনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। দু’টি আসনে লাঙল প্রতীক নিয়ে ভোটে জিতেছেন জাতীয় পার্টি। এখানে একটি আসনেও জয়ী হতে পারেননি ধানের শীষ প্রতীকের ঐক্যফ্রন্ট তথা বিএনপি।

বিগত নির্বাচনী তথ্য অনুযায়ী ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন জুয়েল আরেং। তার প্রাপ্ত ভোট সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ৯২৩।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আফজাল এইচ খান পেয়েছেন ২৮ হাজার ৬৩৮ ভোট। বর্তমানে এখানের ১৯ টি ইউনিয়নের হাট বাজারে বিএনপির কার্যক্রম বেশ ঐক্যবদ্ধ বলে দাবী ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আব্দুল আজিজ খান ও হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের। তাদের দাবী শুধু জেলাই নয় বৃহত্তর ময়মনসিংহের বিএনপি এখন ঐক্যবদ্ধ আন্দোলন করছে। এখানে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পদক পদে প্রিয়তোষ বিশ্বাস বাবুল। দীর্ঘ ৯ বছর পর গঠিত এ কমিটি নিয়েও চলছে দ্বন্দ্ব। হালুয়াঘাট ও ধোবাউড়া আসনে জাতীয় পার্টির রাজনীতিতে আছেন আলহাজ্ব আব্দুল রহিম ও জাহিদুল ইসলাম পাপ্পু।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসন থেকে ২০১৮ তে আওয়ামী লীগের শরীফ আহমেদ নির্বাচিত হয়েছেন। এখানকার ১৭০টি ভোট কেন্দ্রে তিনি পেয়েছেন ২ লাখ ৯১ হাজার ৪৭২ ভোট। তার কাছে পরাজিত প্রার্থী বিএনপির শাহ শহীদ সারোয়ারের প্রাপ্ত ভোট সংখ্যা ৬২ হাজার ২৩৩ ভোট। এখানে জাতীয় পার্টির নেতৃত্ব বেশ শক্তিশালী বলে দাবী তারাকান্দা উপজেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ এমদাদুল হক খান।

গৌরীপুরের বিএনপি নেতা আশরাফুল ইসলাম সেলিম

গত নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে আওয়ামী লীগ প্রার্থী নাজিম উদ্দিন আহমেদ ১ লাখ ৫৯ হাজার ৩০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইন পেয়েছেন ২৪ হাজার ৫১৯ ভোট। এসময় বিএনপির একাধিক প্রার্থীর মধ্যে দ্বন্দ্ব স্পষ্ট ছিলো বলে অভিযোগ রয়েছে।  তবে এ আসনের একজন সম্ভাব্য প্রার্থী জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের যুগ্ম মহাসচিব আশরাফুল ইসলাম সেলিম ওরফে (কবি সেলিম বালা) বলেন, গৌরীপুর আসনে বিএনপি এখন প্রচন্ড শক্তিশালী ও ঐক্যবদ্ধ। দলীয় সিদ্ধান্তের বাইরে আমরা কেউই কোনো চিন্তা করিনা। তাছাড়া আমি কোনো প্রার্থী নই। আমি শুধু দলীয় পরিচয়ে সাধারণ মানুষের পাশে থাকতে চেষ্টা করছি। জন্মভূমির টানে গ্রামের মানুষের উপকার করার চেষ্টা করছি।  গৌরীপুর আসনে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন ড হেলাল উদ্দিন আহমেদ।

ব্রহ্মপুত্রের তীরে আ.লীগ নেতা গালিব, সাংবাদিক স্বাধীন চৌধুরী ও তাদের বন্ধু

২০১৮ এর নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসনে তৃতীয়বারের মতো বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। মোট ১৭৬টি ভোট কেন্দ্রের ফলাফলে তিনি ২ লাখ ৪৪ হাজার ৭৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৭৫৩ ভোট। এখানে এখন শান্ত-টিটু দ্বন্দ্বে অশান্ত আওয়ামী লীগের আঙ্গিনা।

মুক্তাগাছা মন্ডার দোকানে আমরা বন্ধুরা

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসন থেকে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী কাজী খালিদ বাবু। তিনি পেয়েছিলেন ২ লাখ ৩২ হাজার ৫৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী জাকির হোসেন বাবলু পেয়েছেন ২২ হাজার ২০৩ ভোট। মুক্তাগাছার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুজ্জামান দুদু জানান, জেলা আওয়ামী লীগের দ্বন্দ্ব এখানেও ছাপ ফেলেছে। ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের দিয়েই তা স্পষ্ট হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব। আর বিএনপি এখানে খুবই দূর্বল। তিনি আরো জানান গত বছর মুক্তাগাছা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী বিল্লাল হোসেন সরকার ১৭ হাজার ৩২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শহিদুল ইসলাম শহীদ পেয়েছেন ৫ হাজার ২৬১ ভোট। এটাই এখানে বিএনপির অবস্থান প্রমাণ করে।

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে ৬ষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মোসলেম উদ্দিন অ্যাডভোকেট। তিনি পেয়েছেন ২ লাখ ৪০ হাজার ৫৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি’র ইঞ্জিনিয়ার শামছ উদ্দিন। তিনি পেয়েছেন ৩২ হাজার ৩৩২ ভোট। এখানে বিএনপির অবস্থান শক্তিশালী হলেও গত বছর ফুলবাড়ীয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী গোলাম কিবরিয়া ৫ হাজার ৬৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তুফা পেয়েছেন ৪ হাজার ৪২৮ ভোট।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে আওয়ামী লীগ প্রার্থী হাফেজ রুহুল আমিন মাদানী ২ লাখ ৪ হাজার ৭৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার কাছে ৩৬ হাজার ৪০৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন বিএনপির প্রার্থী ডা. মাহাবুবুর রহমান লিটন। ত্রিশাল বাণিজ্যিক নগরী। তাই এই আসনটি ময়মনসিংহ সদরের সাথে সমান গুরুত্বপূর্ণ। বর্তমানে এখানে মাদানী গ্রুপের সাথে উপজেলা আওয়ামী লীগের দ্বন্দ্ব প্রকাশ্যেই চলছে এখন। অন্যদিকে এখানে  বিএনপির কমিটি গঠন নিয়ে গত বছর ঝাড়ু মিছিলও হয়েছে। আর হান্নান সাহেব না থাকায় জাপা এখানে গুরুত্বহীন।

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে পুনরায় জয়ী হন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম। তিনি পেয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৭৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী এইচ এম খালেকুজ্জামান পেয়েছেন ৩৪ হাজার ৬৩ ভোট। তবে বর্তমানে আওয়ামী লীগের অবস্থান এখানে খুবই দূর্বল। ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ১০ নেতার মৃত্যু ও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাসহ ৪১ জনকে বহিষ্কার করা নিয়ে এই সংকট দেখা দিয়েছে। ফলে বিএনপির অবস্থান ও সম্ভাবনা এখানে প্রচণ্ড শক্তিশালী বলে মনে করেন সাধারণ মানুষ। তবে ভোটের বিশ্লেষণে ইউপি নির্বাচনে জাতীয় পার্টির অবস্থানই শক্তিশালী বলে ধারণা করা যায়। কেননা সপ্তম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। ২০১৬ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ১০ জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হলেও এবার মাত্র ৩টিতে জয় পেয়েছেন তারা। অন্যদিকে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মনোনয়নে মুন্সিয়ানা দেখানোয় গতবারের তুলনায় এবার ভালো করেছে। গতবার মাত্র একটিতে জয় পেলেও এবার তিনটি ইউপিতে জিতেছে তারা।

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুল আবেদিন খান তুহিন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ২৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির খুররম খান চৌধুরী ২০ হাজার ৮৬০ ভোট পান। বর্তমানে নান্দাইলের রাজনীতিতে চলছে চরম বিশৃঙ্খলা। বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন ও বর্তমান উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলকে ঘীরে এই বিশৃঙ্খলা তৈরি বলে জানান আওয়ামী লীগের একাংশ। ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর স্বাক্ষরিত পত্রে সাংসদের গঠিত কমিটি অবৈধ ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম মেজর জেনারেল আব্দুস সালাম ও সিরাজুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে পরিচালিত হবে বলে জানিয়ে দেয়া হয়।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী আওয়ামী লীগের ফাহমি গোলন্দাজ বাবেল পেয়েছেন ২ লাখ ৮১ হাজার ২৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের এলডিপির প্রার্থী সৈয়দ মাহমুদ মোর্শেদ পেয়েছেন ৩ হাজার ১৭৫ ভোট। এখানে আওয়ামী লীগের বিকল্প এখন শুধুই আওয়ামী লীগ। সর্বজন প্রশংসনীয় কমিটি গঠনের মাধ্যমে দীর্ঘ ২৬ বছর পর গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন স্থানীয় এমপি উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ফাহমী গোলন্দাজ বাবেল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বারবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আবুল কাশেম। এখানে বিএনপির হাল ধরে আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক ও পাগলা থানা বিএনপি’র নেতা ডা. মোফাখখারুল ইসলাম।

ময়মনসিংহ-১১ (ভালুকা) ময়মনসিংহ জেলার ভালুকা জাতীয় সংসদের ১৫৬ নম্বর আসন। গত নির্বাচনে এখানে ২ লাখ ২২ হাজার ২৪৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী কাজিম উদ্দিন আহমেদ ধনু। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতাকারী বিএনপির ফখর উদ্দিন বাচ্চু পেয়েছেন ২৭ হাজার ২৭৭ ভোট। শিল্পনগরী ভালুকার রাজনৈতিক মেরুকরণ তাই সম্পূর্ণ আলাদা। শিল্পকারখানা, খামার আর বাগানে সমৃদ্ধ এ এলাকা ব্যবসায়িক অঞ্চল বা শিল্পনগরী হিসেবে পরিচিত। স্থানীয়দের পাশাপাশি বাইরের বিনিয়োগকারীদেরও পছন্দের জায়গা এই ভালুকা। এখানের রাজনীতির হিসাব নিকাশও ভিন্ন। স্থানীয় বাসিন্দাদের দাবী, আমাদের এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি সব এক। এক পরিবারের সবাই। কেউ কাউকে ডিস্টার্ব করে না। ভোটের আগে কিছুই টেরও পাওয়া যাবেনা এখানে।

যানজটে নাজেহাল ময়মনসিংহঃ সচেতন মেয়র জানালেন প্রশাসন
যানজটে নাজেহাল ময়মনসিংহঃ সচেতন মেয়র জানালেন প্রশাসন

দীর্ঘ যানজটের কবলে পরে প্রতিদিন নাজেহাল হচ্ছেন বাংলাদেশের ময়মনসিংহ জেলার বাসিন্দারা। এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য সচেতন আছেন সিটি মেয়র ইকরামুল হক টিটু, জানালেন সিটি করপোরেশনের প্রধান প্রশাসনিক কর্মকর্তা।

২০ সেপ্টেম্বর দুপুরে ময়মনসিংহ জেলা শহরের মাসকান্দা বাসস্ট্যান্ড পার হতেই দীর্ঘ যানজট দেখে মনে হলো ঢাকার সদরঘাটের চিত্র যেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালটি এখানেই। মেডিকেলের সামনে এমন যানজট ও ফুটপাত দখলের বাণিজ্য আর কোনো জেলা শহরে চোখে পড়েনি।

মাসকান্দা থেকে চরপাড়া মোড়ের এই যানজটই শেষ নয়, এরপর ত্রিশাল বাসস্ট্যান্ড, গাঙ্গিনার পাড়, নতুনবাজার মোড়, টাউনহল মোড়, কাচারী মোড় ছাড়াও ছোট বাজার বড় বাজার সড়কের অবস্থা ঢাকাকেও হারমানাবে যানজট প্রতিযোগিতায়।

আর এ সবকিছুর জন্য সিটি মেয়রের উদাসীনতাকে দায়ী করলেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তাদের মতে শহরে অবাধে ইজিবাইক ও অটোরিকশা চলাচলের অনুমতি দিয়ে গাড়ি প্রতি ৬০০০ টাকা নগদ আয়ের পথ তৈরি করছে সিটি করপোরেশন।  যে কারণে গাড়ির সাথে পাল্লা দিয়ে বেড়েছে যানজট।

অন্যদিকে ইজিবাইক ও অটোরিকশা চালকদের দাবি ইচ্ছে মতো রিউন্যু চার্জ বসিয়ে জবরদস্তি করা হচ্ছে তাদের সাথেও। নির্দিষ্ট সংখ্যক ইজিবাইক চলার কথা থাকলেও টাকার বিনিময়ে যাকে ইচ্ছে অনুমোদন দিচ্ছে তারা।

চরপাড়ার ব্যবসায়ী আব্দুল কাদির বলেন, যতটুকু উন্নয়ন সবটাই দৃশ্যমান সড়কের।  অলিগলির সড়কগুলোর বেহাল দশা। আর ইজিবাইক ও অটোরিকশা এতো বেড়েছে যে যানজটের মুল কারণ এগুলো।

নগরে যানজট বাড়ার কারণ হিসেবে সিটি করপোরেশন বলছে, ময়মনসিংহ একটি পুরোনো শহর। সড়কগুলো খুব সরু। গত ১০ বছরে এ নগরে মানুষ বেড়েছে কয়েক গুণ। নগরের ভেতর দিয়ে অন্তত ছয়টি রেলক্রসিংয়ে আটকা পড়তে হচ্ছে যানবাহন। তা ছাড়া নগরে নিয়ম না মেনে প্রতিদিন চলছে অসংখ্য ইজিবাইক ও রিকশা। এসব কারণে অনেক চেষ্টা থাকার পরও যানজট সমস্যার কোনো সমাধান হচ্ছে না। তবে খুব দ্রুত, পরিবহনমালিক, শ্রমিক, ট্রাফিক বিভাগ, রেলওয়েসহ বিভিন্ন বিভাগের মানুষদের নিয়ে সিটি করপোরেশন একটি সভা করে যানজট থেকে মুক্তির উপায় নিয়ে আলোচনা করবে।

(যদিও গত চার বছরে এই সভায় কোনোকিছুই চূড়ান্ত করতে পারেনি সিটি করপোরেশন কর্তৃপক্ষ।)

এসব সড়কে চলাচলকারী যাত্রীরা বলেন, যানজটের আরও কারণ থাকলেও মূলত সড়কে ইজিবাইক ও রিকশার কারণে তা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। প্রায় এক বছর ধরে নগরের বিভিন্ন সড়কে দেখা যাচ্ছে ইজিবাইক প্রয়োজনের চেয়ে অনেক বেশি। অনেক ইজিবাইক একজন কি দুজনের বেশি যাত্রীও পাচ্ছে না। অথচ একটি ইজিবাইকে সাত থেকে আটজন যাত্রী বসতে পারে। সিটি করপোরেশনের উচিত, এসব ইজিবাইক চলাচল নিয়ন্ত্রণ করা। পাশাপাশি শুধু প্রধান প্রধান সড়কের উন্নয়ন না করে অলিগলির সড়কগুলো দ্রুত সংস্কার করার অনুরোধ বাসিন্দাদের।

ময়মনসিংহের ট্রাফিক পরিদর্শক মাহবুবুর রহমান এ বিষয়ে বলেছেন, বেশিরভাগ ইজিবাইক ও অটোরিকশা চালকদের কোনোরকম প্রশিক্ষণ নেই। যানবাহন চালানোর বিষয়ে এদের মাঝে কোনো সচেতনতাও নেই।

তিনি বলেন, এসব চালকদের সচেতনতা সৃষ্টির বিষয়ে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা চলছে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের হিসাবে, বর্তমানে বৈধ ইজিবাইকের সংখ্যা ছয় হাজার। আর রিকশার সংখ্যা ১০ হাজার।

কয়েকজন চালকের সঙ্গে কথা বলে জানা যায়, সিটি করপোরেশন নির্বাচন হওয়ার পর থেকে ময়মনসিংহ নগরে বেড়েছে ইজিবাইক। শহরতলিতে থাকা কয়েকটি ইউনিয়নের ইজিবাইক ও রিকশা শহরে প্রবেশ করতো না আগে। নির্বাচনের পর থেকে এসব ইজিবাইক নিয়মিতভাবে ময়মনসিংহ নগরে চলাচল করছে। তাছাড়া সিটি করপোরেশন  থেকে অনুমতি পাওয়া ইজিবাইকগুলো জোড় ও বিজোড় সংখ্যায় ভাগ হয়ে একদিন পরপর পালাক্রমে চলাচল করার নিয়ম। জোড় ও বিজোড় সংখ্যায় ভাগ করা ইজিবাইকগুলো লাল ও সবুজ রঙে চিহ্নিত। তবে এ ক্ষেত্রেও অনেক চালক নিয়ম না মেনে প্রতিদিন চালাচ্ছেন। আবার অনেকেই রাতারাতি ইজিবাইকের রং বদলে নিয়ে ভুয়া নম্বর ব্যবহার করে প্রতিদিন চলাচল করছে। এ কারণে নগরের বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।

যানজট নিয়ন্ত্রণের জন্য নাগরিক মঞ্চ, নাগরিক আন্দোলন কমিটিসহ একাধিক নাগরিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে সিটি করপোরেশনের কাছে বিভিন্ন বিষয় উল্লেখ করে প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানান জেলা নাগরিক মঞ্চের প্রতিষ্ঠাতা কবি ও সাংবাদিক স্বাধীন চৌধুরী ।

তিনি বলেন, যানজটের কারণে বর্তমানে ময়মনসিংহ নগরী বসবাসের অযোগ্য হয়ে পরেছে। এ সমস্যার দ্রুত  সমাধান  না হলে দিনে দিনে মানুষের ভোগান্তি বাড়বে যা মোটেও কাম্য নয়।

নাগরিক সংগঠন জনউদ্যোগের যুগ্ম আহ্বায়ক আইনজীবী শিব্বির আহমেদ বলেন, যানজটের কারণে বর্তমানে ময়মনসিংহ নগরী বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। সিটি করপোরেশন কর্তৃপক্ষের উচিত দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। প্রয়োজনে সুশীল সমাজ ও নাগরিক কমিটির সাথে বৈঠক করে পদক্ষেপ নিতে পারেন তারা।

এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান প্রশাসনিক কর্মকর্তা (সিইও) আনোয়ার হোসেন মুখোমুখি সাক্ষাৎকারে বলেন, যানজটের বিষয়টি মেয়র মহোদয়  জানেন। তিনি এ নিয়ে বিভিন্ন পর্যায়ের মানুষের সঙ্গে সভা করে সমাধানের উদ্যোগ গ্রহনের চেষ্টা চালাচ্ছেন । ইতিমধ্যে নাগরিক সমাজের সাথে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। আসলে আমাদের এই সিটি করপোরেশনের কার্যক্রম মাত্র দু বছরের। এখানে অলিগলিতে সরু রাস্তা। তারউপর সব রাস্তা সিটি করপোরেশনের নয়। আমরা সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করার চেষ্টা করছি।

আনোয়ার হোসেন বলেন, ‘আমরা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালাচ্ছি। তবে যানজট সহনীয় পর্যায়ে নেওয়ার জন্য আইন প্রয়োগের চেয়ে সবার সহযোগিতা বেশি প্রয়োজন। এখানে ১৭ টি রেলপথ রয়েছে। প্রতিদিন গড়ে ৩২ টি ট্রেন চলাচল করলে ৩২ বার যানজটের সৃষ্টি হয়। এসব বিষয় মাথায় রেখে মেয়র মহোদয় পরিকল্পিত নগরায়ন চেষ্টা করছেন।  বাস ও ট্রাক ষ্ট্যাণ্ড শহরের বাইরে নেয়া, রেলপথগুলো ঘুরিয়ে দেয়া এবং মেডিকেলের সামনের ডায়াগনস্টিক সেন্টারগুলোর নীচে কার পার্কিং ব্যবস্থা ইত্যাদি বেশকিছু উদ্যোগ ময়মনসিংহ সিটি করপোরেশন নিয়েছে।  একটু সময় লাগবে এগুলোর বাস্তবায়ন দেখতে।

সে সময় যতটা খুশি লাগুক তাতে আপত্তি নেই নগরবাসীর।  তবে এই মুহূর্তে মেডিকেলের সামনের ফুটপাত হকার মুক্ত হোক এটাই তাদের একান্ত দাবী। একইসাথে ইজিবাইক ও অটোরিকশা চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করার পরামর্শ তাদের। এজন্য সিটি করপোরেশনের নিজস্ব ট্রাফিক নিয়ন্ত্রণ কর্মী থাকা জরুরী মনে করেন নগরবাসী।

নজরুল হায়াত এর কবিতা
কয়েকটি শোকার্ত পঙক্তি

[ প্রিয় কবি মুশাররাফ করিম মঞ্জুভাইয়ের বিদেহী আত্মার উদ্দেশ্যে]

নজরুল হায়াত

কেউ এসে নিয়ে গেলো তাঁকে, তার করাল স্বভাবে

শরীরের সবটুকু নিলো, পরিচর্যায়

যতটুকু বেড়েছিলো মাটি ও জলের দানে

চুল, দাঁড়ি, ত্বকের নিখুঁত,

হৃদয়ের বাগে ফুটেওঠা অযুত গোলাপ

সবটুকু নিয়ে নিলো কি?

কতটুকু সাধ্য তার? জীবনের বিপুল বিভার

মূল ধরে ছিঁড়ে নেবে?

কিছু তাকে রেখে যেতে হয়, জীবনের ফুল

দিবস-রজনী কঠোর শ্রমের দামে

কিছু সে ফুটিয়েছিলো লাল নীল নানান রঙিন

সবুজ পাতার ঘ্রাণে মদির সুবাস

কিছু কাতরতা মায়া মোহ মমতার গাথা

কথার মোড়কে প্রলেপ মাখানো বিপুল কবিতা

কী এমন সাধ্য তার ছিঁড়ে নেবে জীবনের ধ্রুপদের তান?

কেউ এসে নিয়ে গেলো তাকে

তার ঝরা হলুদ পাতাকে

চিরকাল বাতাসে বাতাসে

জোনাকির আলোর আভাসে

রেখে গেলো আগুনের দোল

জীবনের রঙেমাখা বিভাসিত ভুল।

সুন্দরীর পুঁথি

সুন্দরী নাইওর যায় গাঙপাড় দিয়া।

খামোখা লিখছি খত কলম কাটিয়া।।

তালপাতা হিজিবিজি মুরগির ফড়ে।

সুন্দরী নাইওর যায় পামরের ঘরে।।

আহারে নগর নারী মাসকারা মেখে।

চোখেতে আগুন দাগো সুপুরুষ দেখে।।

জানো না তাহার আছে হাজার ছলনা।

জড়াও প্রেমের ফাঁদে নগর ললনা।

পামর ভ্রমর তার দারুণ গোমর।

বধূরে লইয়া হাঁটে ধরিয়া কোমর।।

মুখেতে তরল মধু ভিতরে গরল।

বধূরে জিনিয়া লয় জানিয়া সরল।।

একদিন নিয়া যায় বনবীথিকায়।

বলে ঘরে যত আছে সোনাদানা তায়।।

পরিয়া আসিও তুমি যাবো পালাইয়া।

তোমারে করিবো বিয়া কাজিরে ডাকিয়া।।

এইকথা শুনে বধূ খোসালিত মন।

স্যুটকেসে ভরে নেয় যত আছে ধন।।

মন ভরে প্রেম জ্বরে ভাষে গদগদ।

যেনোবা গেলাস ভরে পিয়ে আছে মদ।।

প্রেমিকের কথা সেতো মধুর সমান।

গহনা পরিয়া আজ করিবো প্রমাণ।।

বিবাহ করিয়া যাবো দূর বনবাস।

মিটাবো বাঁধিয়া ঘর মনে যতো আশ।।

তারপর নেমে এলো ঘনকালো রাত।

কোথায় প্রেমের ঢল ছলাৎ ছলাৎ।।

দয়িতের চোখ আজ বড়ো বেশি লাল।

সহসা নামিয়া আসে মরণের কাল।।

সুন্দরী নাইওর যায় সাদা থান পরে।

বাঁশের খাটিয়া থেকে হিমরং ঝরে।।

তালপাতা হিজিবিজি কবরের ঘরে

সুন্দরীর পুঁথিটি লিখি মুরগির ফড়ে।

দ্রোহ

তোমার রুদ্রহাতে যুদ্ধ সাজাও স্পার্টাকাস

কৃপাণ খোলো, ছিন্ন করো নীল আকাশ

রোমনগরীর কপাটগুলি গুঁড়িয়ে দাও

প্রাসাদ ভেঙে রক্ত ঢেলে নাও ভাসাও

বর্শাছোরায় অত্যাচারীর শির গাঁথো

অট্রহাসির ভয়াল সুরে মন মাতো,

পেট্রিসিয়ান এখনোতো চারদিকে

প্লেবিয়ানের মুণ্ড ঝোলায় লাল শিকে

নিরোর বাঁশি বাজছে দেখো, আগুন অই

পুড়ছে বেবাক শ্রমেগাঁথা প্রাচীন বই

এখনোতো নিরন্ন সব শ্রমদাস

হিস্যা তাদের গ্রাস করেছে অক্টোপাস

ফসল বুনে বছর শেষে শূন্য হাত

ভাগ্যে জোটে অন্ধকারের অঘুম রাত,

তোমার রুদ্রহাতে যুদ্ধ সাজাও স্পার্টাকাস

শোষণকারীর ডেরায় ছোঁড়ো মরণত্রাস

পাথর তোলো, চূর্ণ করো পাহাড়চূড়

ক্ষত্র্যবেশী বৈশ্যরাজের মানিক জোড়

ধুলোয় মেশাও সমান করো ভূমির ভাঁজ

নতুন করে জাগুক নতুন জীবনসাজ।