বিশ্ব বাজার – সাহিত্য বাজার

প্রিসিলার খোলাচিঠি -বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর প্রতি
শ্রদ্ধেয় জনাব তারেক রহমানকে স্যারকে অনুরোধ

স্যার,

যদি আপনি আজই ঘোষণা দিতেন যে— যতদিন ড. মুহাম্মদ ইউনূস বেঁচে থাকবেন এবং সুস্থ থাকবেন, ততদিন তিনি হবেন আপনার প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি—তাহলে কি হতে পারত, তা কি আপনি কল্পনা করতে পারেন?

এই ঘোষণার পরই পঙ্গু হয়ে পড়ত অন্য সব রাজনৈতিক দল, থেমে যেত সব সমালোচনা, নিস্তব্ধ হয়ে যেত সব কণ্ঠ।

আপনি যদি আরও একটি ঘোষণা দিতেন—তরুণ আশিক চোধুরী হবেন অর্থনীতি, বিনিয়োগ ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা টিমের প্রধান – তাহলে কী হতে পারত, তা কি ভাবতে পারেন?

আপনি এমন আরও কিছু সিদ্ধান্ত নিতে পারেন, যা বদলে দিতে পারে আপনাদের ভাবমূর্তি এবং দলের প্রতি জনগণের দৃষ্টিভঙ্গি।লাভবান হত দেশ , বিশ্বাস বাড়ত বিনিয়োগকারী দেশগুলোর ।

এটা আপনি করবেন না বা করতে পারবেন না , কারণ আপনার দলের মুরব্বীরা এটা করতে দেবে না ।

আপনার দলে এমন কে আছেন, যার কথা বিশ্বের যেকোনো রাষ্ট্রপ্রধান শুনতে বাধ্য হন, অথবা যিনি আন্তর্জাতিক মহলে সম্মানিত?

আপনার দলে এমন কে আছেন, যাকে ড. ইউনূসের মতো টাকা দিয়ে লেকচার দিতে আমন্ত্রণ জানানো হয়?

জনাব আশিকের বক্তৃতাটি শুনুন। আপনার কি এমন কেউ আছেন, যিনি এমন ভাবেন, এমন বক্তৃতা দিতে পারেন, এবং যাঁর কথা শ্রদ্ধাভরে মানুষ বসে বসে শোনে? ফখরুল স্যার , আব্বাস স্যার বা অন্য এমন কে আছেন যারা ডঃ ইউনুস বা আশিক চৌধুরীর মত বিশ্ব নিয়ে জ্ঞান রাখেন ?

বর্তমান দেশের জনগণ বা ভোটার আর বিশ বছর আগের ভোটার এক জিনিস নয় , এটা মাথায় নিচ্ছেন না কেও এবং এই একই কারনে সব নিয়ন্ত্রণে থাকা সত্বেও পালাতে হয় হাসিনা আপাকে ।

জনাব তারেক রহমান, এক দু বছর আগে আমি এক ভিডিওতে শেখ হাসিনাকে প্রশ্ন করেছিলাম—উনার উপদেষ্টারা কারা? আজ, একই প্রশ্ন আপনার ক্ষেত্রেও প্রযোজ্য: আপনার উপদেষ্টারা কারা? তারা কি কিছুই দেখে না? কিছুই বোঝে না?

আমি নিশ্চিত, ড. ইউনূস এমন প্রস্তাবে রাজি হবেন না। আবার এটাও নিশ্চিত, তিনি না করেও স্থির থাকতে পারবেন না। কারণ, এটি এখন দেশের চাওয়া, জনগণের চাওয়া।

এই সিদ্ধান্তে আপনার কী ক্ষতি হতে পারে? উনার বয়স হয়েছে । বাচঁবেনইবা আর কত দিন ? কতদিন কাজ করতে পারবেন ?

তবে এসবের আগে আপনাকে নিজের দলের নেতাদের শিক্ষা দিতে হবে—কীভাবে একজন সম্মানিত ব্যক্তিকে সম্মান জানাতে হয়।

যাকে সারা বিশ্ব দাঁড়িয়ে সম্মান করে, তাকে আপনার দলের পিয়ন কিংবা দারোয়ানের ছেলে নেতারা হুমকি দেয়।

আজ আপনাদের জনপ্রিয়তা আছে, হয়তো ক্ষমতায়ও আসবেন। কিন্তু আপনার পথ হবে কণ্টকাকীর্ণ, কারণ আপনার পাশে তরুণ, মেধাবী মানুষের অভাব আছে।

যারা আছেন, তারা অধিকাংশই শুধু ক্ষমতা চায়।

আপনার প্রত্যেক জনপ্রিয় নেতার ইলেকশন দাবির পোস্টে ৮০ % মানুষ ‘হা হা’ রিয়্যাক্ট দেয়—এটা কী ইঙ্গিত দেয়?

এই লেখাগুলো আমার গবেষণার ফলাফল। আমার সাথে একটি বিশাল টিম কাজ করে—তারা কেউ ক্ষমতা-লোভী নয়। তাদের মধ্যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ সব পেশার মানুষ আছেন।

তারা নিজেদের প্রচারে আগ্রহী নয়—দেশকে ভালোবাসেন।

বর্তমানে ক্ষমতায় গেলেও টিকে থাকাটা হবে আপনার জন্য বিরাট চ্যালেঞ্জ। খাদ্য, বিদ্যুৎ, গার্মেন্টস শিল্প, বিনিয়োগ—সবকিছুই আজ ধ্বংসের মুখে।

ড. ইউনূস চেষ্টা করছেন সবকিছু কিছুটা ঠিক করার।

আপনি কি মনে করেন, আপনি ক্ষমতায় গেলে আপনার মন্ত্রীরা এইভাবে কাজ করবেন? এই যোগ্যতা উনাদের আছে ? সেনাবাহিনী আপনার পক্ষে কাজ করবে ?

প্রশাসন আপনার কথা শুনবে ?

পাশের দেশ আপনাকে সুখে রাখবে ?

আজ আপনার দলের নেতারা আপনার কথা শোনে না। কর্মীরা নিয়ন্ত্রণে নেই , আপনি যেমন ভদ্রভাবে কথা বলেন, আপনার দলের নেতাদের সেই সৌজন্যবোধ নেই।

একজন নেতা তো প্রকাশ্য মিটিংয়ে বলেছে—আপনি তাকে ভয় পান, তাই তাকে ফোন না দিয়ে তার স্ত্রীকে ফোন দেন!

স্বার্থে আঘাত পেলে সে আবার বলবে—আপনি গোপনে তার স্ত্রীকে ফোন দিয়েছেন , অন্য কারণে , স্ক্রিন শট সাংবাদিকদের দেখাবে !

যে এইরকম দাবি করতে পারে, সে সব কিছু বলতেই পারে! সে নাকি নোবেল পাবে ! এমন দাবীও করেছেন !

আপনার দলের নেতাদের অপ্রয়োজনীয় কথাবার্তার কারণে আজ মানুষ আপনাদের নিয়ে হাসাহাসি করে।

আপনি যদি বলেন—সোশ্যাল মিডিয়ার রিপোর্ট সঠিক নয়—তাহলে আমি বলব, এই ভাবনাটাই আপনাকে ডুবাবে।

ডোনাল্ড ট্রাম্পের ঘটনা কি মনে আছে? যিনি সোশ্যাল মিডিয়ার চাপে ক্ষমতা হারিয়েছিলেন?

আজ সোশ্যাল মিডিয়া হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী মাধ্যম—এর বিকল্প নেই।

তাছাড়া, সবাই ড. ইউনূস নয়। ড. ইউনূসও তরুণদের পছন্দ করেন।

তাই, বয়স্কদের যথাযথ সম্মান দিয়ে অবসর দিন। আর নিজে হাল ধরুন, কঠোর হোন।

যদি কোনো বাধা থাকে, জনগণের সামনে লাইভে এসে বলুন।

মানুষ বিএনপিকে ভালোবাসে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও আপনার কারণে।

বিএনপি থেকে বেরিয়ে গেলে উনারা শুন্য হয়ে যাবেন।

তাই ভয় পাবার কিছু নেই।

আমার কথা শোনা আপনার জন্য জরুরী নয়, জরুরী জনগণকে শোনা । কিন্তু যদি আপনি পরিবর্তনের পথে না হাঁটেন, আধুনিকতা ও জনগণের মতামতকে অগ্রাধিকার না দেন—তাহলে নিশ্চিত বিপদ আপনার অপেক্ষায় ।

আপনার রাজনীতিতে এক ধরনের শীতলতা ও নিরাপদ দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে—এটা শুভ লক্ষণ নয়।

কেন আপনারা সেইসব লোকদের সঙ্গ দিচ্ছেন, যাদের জনগণ পছন্দ করে না? কেন সেই দলের নাম বলেন , পক্ষে বলেন , যাদের সরাতে জীবন দিয়েছে অনেক তরুণ , আহত এখনও হাজার হাজার ! কেন সেদিন আপনার মহাসচিব বলেছিল ছাত্রদের সাথে আপনারা নেই ? আপনি নিজে যেখানে মিটিং করেছিলেন ছাত্রদের সাথে ?

কোন দলের মহাসচিবের দায়িত্ব পালন করছেন উনি ?

সময় কম , সিদ্ধান্ত নিতে হবে দ্রুত । তা না হলে , বল চলে যাবে অন্যদের নিয়ন্ত্রণে ।তখন কিছু করার থাকবে না আপনার ।

আপনার ভাবতে হবে ক্ষমতা বড় না দেশ বড় ? দেশের উন্নয়ন বড় ? কাকে দিয়ে দেশের উন্নয়ন হবে । এটা ভাবলেই ক্ষমতা হবে দীর্ঘস্থায়ী ও নিরাপদ ।এর কোন বিকল্প নেই ।

আপনার চারপাশে অনেক মানুষ থাকলেও , আপনাকে সঠিক সময়ে সঠিক বুদ্ধি দেয়ার লোকের বড় অভাব ।তাই বাধ্য হয়ে fb তে লিখতে হল ।আপনি আমার লিখা দেখেছেন , পড়েছেন এবং আপনার টিম আমার সাথে যোগাযোগ করার জন্য অনেক কৃতজ্ঞতা।

মীরপুরের গোলচক্করে ফুটপাত দখলের প্রতিযোগিতা: স্কুলের সামনে ডাস্টবিন
মীরপুরের গোলচক্করে ফুটপাত দখলের প্রতিযোগিতা: স্কুলের সামনে ডাস্টবিন

বিশেষ প্রতিবেদক

ঢাকা সিটি করপোরেশন (ঢাসিক) এর চরম অব্যবস্থাপনা ও বিশৃঙ্খল পরিস্থিতির অনন্য উদাহরণ মীরপুর গোলচক্কর এলাকার ৩ নং ওয়ার্ড। এই এলাকায় ময়লা, মাদক আর ফুটপাত দখলের যে বিশৃঙ্খল পরিস্থিতি চলছে তার পুরো দায়ভার ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষের। তাদের দায়িত্বের অবহেলা এখানে স্পষ্ট হয়ে ওঠে সরেজমিন অনুসন্ধানে।

১৪ ও ১৫ জানুয়ারি মীরপুর টাউনহল, ১০ নম্বর পুরাতন কাঁচা বাজার, হোপের গলিসহ আশেপাশের এলাকা ঘুরে দেখা গেছে, সড়ক ও ফুটপাত পুরোটাই দখল করে বাণিজ্যিক পসরা বসিয়েছে ভাসমান হকারেরা। আর এদের বসার সুযোগ করে দিতে পতিত ফ্যাসিস্ট সরকারের বাহিনীর সাথে বর্তমানের বেশকিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের তৎপরতা চোখে পড়ে।

আবার ৩ নং ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিগত বিতর্কিত কাউন্সিলরদের বিতর্কিত পদক্ষেপগুলোকে এখনো আঁকড়ে আছে এই বৈষম্য বিরোধী প্রশাসন। অভিযোগ জানালে, এখনো পরষ্পরকে দোষারোপ করার প্রবণতা কর্তৃপক্ষের। বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব নিয়ে ওয়াকিটকি কোমড়ে ঝুলিয়ে নিজেদের গুরুত্বপূর্ণ কর্মকর্তা হিসেবে জাহির করা এবং বাসাবাড়ি থেকে ময়লা-আবর্জনা আনা-নেওয়ার ভ্যানভাড়া বৃদ্ধির জন্য ছুটে বেড়ানো, কেউ প্রতিবাদ করলে সন্ত্রাসী কায়দায় ওয়াকিটকি ব্যবহার করে সবাইকে জড়ো করা ছাড়া আর কোন উন্নয়নমূলক ভূমিকা দেখা যায়নি বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শক বা ফিল্ড ইন্সপেক্টরদের।

মীরপুর ১০ নম্বর পুরাতন বাজার সড়কের পাশে সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক প্রবেশপথ সংলগ্ন দেয়াল ঘেঁষে রাখা হয়েছে বাজারের যাবতীয় বর্জ্য ফেলার ডাস্টবিনটি। ডাস্টবিনের চারপাশে, সড়কের উপরও ময়লা আবর্জনার স্তূপ। রিকশা চালক, পথচারী যখন তখন প্রশ্রাব করতে বসে যাচ্ছে স্কুলের দেয়াল ঘেঁষে। এ পথে যেই যাচ্ছে, নাকে রুমাল চেপে তবেই পার হচ্ছে এটুকু পথ। পাশেই কিন্তু হাজারো প্রায় শিক্ষার্থী নিয়ে মীরপুরের সুখ্যাতি সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান এটি। কোমলমতি শিশুদের চলাচল, পড়াশুনা ও স্কুল মাঠে খেলাধুলা বন্ধ হবার উপক্রম এই ময়লা পঁচা গন্ধের কারণে। পাশাপাশি সন্ধ্যা হলেই মাদকের আখড়ায় পরিণত হয় এই বাজার ও টাউনহল মাঠসহ আশেপাশের সড়কের অলিগলি। সড়কে আলোর ব্যবস্থা নেই দীর্ঘদিন। বাজারের পঁচা বর্জ্যের পাশাপাশি মাদকের বিকট দুর্গন্ধে সবসময় ভারী হয়ে আছে এই এলাকা। এ নিয়ে স্কুল কর্তৃপক্ষের লেখিত অভিযোগ ছাড়াও স্থানীয় সচেতন বাসিন্দাদের প্রতিবাদ অগ্রাহ্য করে গত প্রায় পনের বছর ধরেই চলছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের অনিয়ম ও স্বেচ্ছাচারিতা। বলা যায়, তিন ওয়ার্ড ছাড়াও মীরপুর ১০ নম্বর গোলচক্কর, মীরপুর স্টেডিয়াম, গার্লস আইডিয়াল স্কুল ও কলেজ, হোপের গলি, এভিনিউ ফাইভ ও ১১ নং বাজার এলাকা নিয়ে গঠিত সিন্ডিকেট এখনো নিয়ন্ত্রণ করছে এসব অবৈধ কার্যকলাপ।

এখানে যত দোষ নন্দ ঘোষ অর্থাৎ সাবেক পলাতক কাউন্সিলরদের ঘাড়ে চাপিয়ে তাদের অপরাধমুলক কর্মকাণ্ড রীতিমতো জিইয়ে রেখে তাতে আরো নতুন করে তাঁ দিচ্ছেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। যার সুযোগ নিচ্ছেন সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তারাও।

অনুসন্ধানে জানা গেছে, সিটি করপোরেশন উত্তর ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিকই প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই ডাস্টবিন রাখার জন্য দায়ী। সেসময় প্রকাশ্যে কেউ প্রতিবাদ না করলেও গোপনে একাধিক লেখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানালেন মীরপুর ১০ এ ব্লকের বেশ কয়েকজন বাসিন্দা ও ব্যবসায়ী।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুস্তাফিজুর রহমান বললেন, গত ২০১৪ সালে আমাদের অভিযোগের কারণে কয়েকমাস এটি সরিয়ে নেয়া হয়েছিল, কিন্তু কাউন্সিলর মানিক এসে এটি পুনরায় এখানে বসিয়ে দিয়েছে। এই বিদ্যালয়ে ৯০০ এর বেশী শিক্ষার্থী যারা সবাই শিশু। এই শিশুদের স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা করতে হলেও ডাস্টবিনটি সরিয়ে নেওয়ার অনুরোধ জানান তিনি।

স্থানীয় বাসিন্দা ও কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়, এখানে মানিকের এর প্রতিদ্বন্দ্বী আরেক বিতর্কিত নেতা টিঙ্কু ৫ আগস্টের পর এলাকায় দখলদারিত্ব ও চাঁদাবাজি বুঝে নিলেও এই বিষয়ে সেও নিরব। বৈষম্য বিরোধী আন্দোলনের মীরপুরের সমন্বয়করাও এ নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি বলে একাধিক অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ঢাসিক উত্তর ৩ নং ওয়ার্ড প্রশাসককে খুজতে যেয়েই উঠে আসে অনেকগুলো নাম। যারা হোপের গলি, ১০নং গোলচক্কর এলাকার ফুটপাত দখল নিয়ন্ত্রণ করছে বলে জানা গেছে। আর এদের রয়েছে বিশাল সিন্ডিকেট। এলাকার মাদকের বাণিজ্য এরাই নিয়ন্ত্রণ করে বলে জানা যায়।

৩ নং ওয়ার্ড কার্যালয়ের প্রশাসক খুঁজতে গেলে ১০ নং গোলচক্কর সংলগ্ন পুরাতন টাউনহল মাঠে গিয়ে চোখে পড়ে ঢাসিক কর অঞ্চল ৪ আঞ্চলিক কার্যালয়। এখানে মাঠের ভিতরে শ্রমিক ইউনিয়ন, ফেডারশন, কর্মচারী ইউনিয়ন নামের সাইনবোর্ড ও অফিস রয়েছে। অফিসগুলোর ভিতর টাসের আড্ডা চলছে। গাঁজার গন্ধ স্পষ্ট টের পাওয়া যায়। বাহিরে পুরো মাঠ দখল করে আছে সিটি করপোরেশনের ময়লার গাড়ি, ট্রাক্টর সহ ভারী যানবাহন। অথচ ২০০৩ সালে সাবেক মেয়র সাদেক হোসেন খোকা এই মাঠটিতে অত্যাধুনিক নাট্যমঞ্চ সহ টাউনহল নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। তৈরি করেছিলেন একটি মুক্তমঞ্চ। যদিও এ বিষয়ে কিছুই জানেন না কর অঞ্চল ২ ও ৪ এর প্রশাসনিক কর্মকর্তারা। কর অঞ্চল ৪ এর সামনের এই মাঠের বিভিন্ন কোনোয় সন্ধ্যার পর মাদকের কেনাবেচা হয়, গভীর রাত পর্যন্ত বহিরাগতদের আড্ডা হয়। এ নিয়ে কিছুই করার নেই বলে জানান কর অঞ্চল ৪ এর প্রশাসনিক কর্মকর্তা

তুফানি লাল রবি দাস। তিনি বলেন, এটি কর অঞ্চল ২ এর জায়গা। আমরা ভাড়াটিয়া মাত্র। আর কর অঞ্চল ২ মীরপুর সনি সিনেমা হলের পাশে। ওখানে কথা অভিযোগ জানানোর পরামর্শ দেন তিনি।

অথচ এই মাঠ ও আশেপাশের এলাকায় মাদকসহ বিভিন্ন দুষ্কর্ম্মের সাথে জড়িত এই জোন ৪ এর কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীও। এদের মধ্যে ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মানিক বাহিনীর পারভেজ, সোহেল ও জসিম। টিঙ্কু বাহিনীর আলমগীর, বাপ্পি, জুলহাস ( গাঁজা) জোন ৪ কর্মচারী হাসান ও রাজ্জাক এর নাম রয়েছে। হাসান ও রাজ্জাক ইতিপূর্বেও দূর্নীতির কারণে এরেস্ট হয়েছিল। অথচ এখনো চাকুরীতে বহাল তবিয়তে রয়েছে বলে জানালেন স্থানীয় বাসিন্দারা। এছাড়াও রয়েছে ছাত্রদলের নেতা ৩ নং ওয়ার্ডের নাসির। এরা ছাড়াও রয়েছে আওয়ামী লীগের পলাতক নেতাদের সহকর্মীদের অনেকেই। মীরপুরে আওয়ামী লীগের দোসর হিসেবে ছাত্র জনতার উপর আক্রমণ চালিয়েছে বলে জানা গেছে।

বিএনপির ঢাকা মহানগর উত্তর কমিটি বিলুপ্ত ঘোষণার আগে এখানে ৩নং ওয়ার্ডের আহ্বায়ক শেখ আক্কাস আলী, প্রথম ও দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম (নজু) ও জাহাঙ্গীর আলম (লালন) এর কাছে এ নিয়ে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে জানান স্থানীয়রা বরং তারাই মীরপুর টাউনহল মাঠ ও আশেপাশের এলাকায় টোকাই শ্রেণীর লোকজন নিয়ে মাদকের আখড়া বসিয়েছে বলে একাধিক অভিযোগ রয়েছে। উদাহরণ হিসেবে যেকোনো দিন সন্ধ্যার পর টাউনহল মাঠ ছাড়াও সিটি করপোরেশনের অঞ্চল ৪ আঞ্চলিক কার্যালয়কে ঘীরে জমজমাট হয়ে ওঠা বিভিন্ন সংগঠনের কার্যালয়ে, মুক্তমঞ্চ ঘুরে দেখলেই তা স্পষ্ট হয়ে উঠবে বলে জানান একাধিক প্রত্যক্ষদর্শী। এদের একটি অংশ আবার প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসে রাতের বেলা জুয়ার আড্ডা বসায় এবং নিরাপত্তা রক্ষীকে মারধর করে ভবনের ছাদে বা কক্ষে আড্ডা বসায় বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কাউন্সিলর মানিকের আয়ের বড় একটি খাত ছিলো এই বাজারসহ আশেপাশের ফুটপাত ও মিরপুর ১০ নম্বরের হোপ স্কুলের গলি। সেখানেও বসানো হয়েছে বাজার। পাঁচ বছর ধরে সেখানে প্রায় এক হাজার দোকান থেকে নিয়মিত চাঁদা নিতেন মানিক। দোকান বরাদ্দ দেওয়ার নামেও এককালীন ৫০ হাজার থেকে ১ লাখ টাকা নিয়েছে সে ও তার অনুসারীরা। ৫ আগস্টের পটপরিবর্তনের পর এখন এসবকিছু লালন ও টিঙ্কু বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে মানিকের লোকজনই এখন টিঙ্কুর সহযোগী।

একজন বিএনপি কর্মী জানান, অনেকের দাবী মিরপুরের মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ছিলো মানিকের হাতে। অথচ মানিক তাবলিগ জামাতের অনুসারী ছিলেন এবং প্রচণ্ডভাবে মাদক বিদ্বেষী ছিলেন। তবে মীরপুর আওয়ামী লীগের অনেক বড় নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে ছিলো এখানের মাদক কারবারীরা। ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রউফ নান্নু তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার ভাই কচি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের একজন। যাদের খুশি রাখতে মানিক নিরবতা পালন করতো। মানিকের সহযোগী অনেকেই তখন মাদক ব্যবসায়ীদের সহযোগী ছিলো। এখনও এরা টিঙ্কুর সাথে মিলে এই এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে। বিএনপির অনেকেই এর সাথে জড়িত বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এই বিএনপি নেতা। তিনি বলেন, এ বিষয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের মীরপুরের সমন্বয়ক ও সেনাবাহিনীও সবকিছু জানে। তারাই কিছু করতে পারছে না।

পুরাতন বাজার এলাকার মসজিদ সংলগ্ন একজন ব্যবসায়ী বলেন, এখানকার আওয়ামী লীগ নেতা ফকির মহিউদ্দিন মারা যাওয়ার পর থেকেই তিন নম্বর ওয়ার্ড মাদকের বাণিজ্য বৃদ্ধি পেতে শুরু করে। এই ওয়ার্ডে ছোট-বড় ১৩টি বিহারি ক্যাম্প ও ৯টি বস্তিকে কেন্দ্র করে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা হয়। যার টাকা দিয়ে বিহারি ক্যাম্পগুলোতে বাবর ওরফে হিজড়া বাবর, কাল্লু ওরফে বাবা (ইয়াবা) কাল্লু, আজহার ও আরমানের নেতৃত্বে বিশাল সিন্ডিকেট এউ মাদক কারবার দেখাশোনা করে। হিজড়া বাবর নিজেকে হিজড়া দাবি করলেও প্রকৃতপক্ষে সে হিজড়া নয়। তালিকাভুক্ত মাদক কারবারি কাল্লু সেকশন-১১, মুসলিম ক্যাম্পসহ আশপাশের এলাকায় মাদকের কারবার নিয়ন্ত্রণ করে। এদের গডফাদার ছিলেন আব্দুর রউফ নান্নু ও তার ভাই কচি।

এদের সবাই এখানে বিএনপির নেতাকর্মীদের একটা অংশকে সাথে নিয়ে এসব অবৈধ ব্যবসাসহ ফুটপাতের চাঁদাবাজি ধরে রেখেছে। যে কারণে ৫ আগস্টের পর ১০ নম্বর গোলচক্কর ও আশেপাশের এলাকায় ফুটপাত দখল করে হকারদের দৌরাত্ম আগের চেয়ে বেড়েছে বলে জানান এলাকার বাসিন্দারা।

স্থানীয় একাধিক বাসিন্দা জানিয়েছেন, গোলচক্কর এলাকার ফুটপাতের দখল তিনভাগে বিভক্ত। মডেল থানা বিএনপি ও আওয়ামী লীগ এবং পুলিশ, কাফরুল থানা বিএনপি, আওয়ামী লীগ এবং পুলিশ আবার পল্লবী থানা বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশ যৌথভাবে এই ফুটপাতের দখল ধরে রেখেছে বলে জানান তারা। আর এগুলো থেকে এখনো টাকা-পয়সা আদায় করে আওয়ামী লীগ নেতাদের ফেলে যাওয়া কর্মীরাই। আজহার ও আরমান, সোহেল, জসিম সহ আরো অনেকে ৩ নং ওয়ার্ড অংশের ফুটপাত থেকে চাঁদা তুলে স্থানীয় বিএনপিসহ প্রভাবশালী ব্যাক্তদের হাতে তুলে দিচ্ছে বলে জানান তারা। সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আসাধও সবকিছু জানে এবং এ নিয়ে তার কোনো ভূমিকা বা প্রতিবাদ নেই বলে জানান এলাকাবাসী।

জানা গেছে বিগত ২০১৪ সাল থেকে গত ডিসেম্বর পর্যন্ত শুধু ৩ নং ওয়ার্ডেই জুটের ব্যবসা ও মাদক কারবার নিয়ে বিরোধের জেরে ২০/৩০ টির মতো হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। একাধিকবার অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এই ওয়ার্ডে। গোলচক্কর ফুটওভার ব্রিজ থেকে চারপাশের প্রবেশপথ পুরোপুরি হকারদের দখলে। নারী-পুরুষ শিশুদের চলাচলের কষ্ট স্বচক্ষে না দেখলে বিশ্বাস হবে না। হকারদের দৌরাত্ম যতটা না, তারচেয়ে বেশি ফুটপাতের ক্রেতাদের জটলা। যে জটলায় ক্রেতা কম, বখাটেপনা বেশি। ভিড়ের সুযোগে পকেটমার, নারীদের শ্লীলতাহানি ঘটছে অহরহ। গোলচক্কর থেকে পশ্চিমে স্টেডিয়াম এবং পূর্বে হোপের গলি পর্যন্ত, দক্ষিণে শাহআলী মার্কেট সীমানা এবং উত্তরে পপুলার ডায়াগনস্টিক সেন্টার পর্যন্ত ফুটপাত পুরোটাই দখল করে হকারদের দৌরাত্ম। আর এদের বাণিজ্যিক ফায়দা নিতে স্থানীয় সন্ত্রাসী বাহিনীর জমজমাট আড্ডা পুরাতন টাউনহল মাঠ বা সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়ের মাঠ, সেনপাড়া পর্বতা প্রাথমিক বিদ্যালয়, ১০ নং গোলচক্কর পুরাতন বাজার, হোপের গলি ও মিরপুর স্টেডিয়ামের আশেপাশের গলিতে। কোনো ক্রেতার সাথে হকারদের ঝগড়া বা কথা কাটাকাটি হলেই এরা ছুটে যাচ্ছে এবং হকারদের পক্ষ নিয়ে ক্রেতাকে সর্বশান্ত করছে বলে একাধিক অভিযোগ রয়েছে এখানে।

এসব বিষয়ে নিয়ে সরাসরি কথা হয় ঢাকা সিটি করপোরেশন (ঢাসিক) কর অঞ্চল ২ এর প্রশাসনিক কর্মকর্তা ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শকদের সাথে। কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ফুটপাত দখল মুক্ত করতে আমরা বারবার পদক্ষেপ নিয়েও তা ধরে রাখতে ব্যর্থ হচ্ছি। এজন্য বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের কর্মতৎপরতা অব্যাহত রয়েছে। মাদকের বিযয়টি পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের। তবে প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ডাস্টবিন সরিয়ে নিতে একটু সময় ও আলোচনা প্রয়োজন। কেননা ডাস্টবিন কোথায় বসবে তা নির্ধারণ করা খুবই কঠিন বলে জানান তিনি।

তেলবাজারে তাক ধিনা ধিনঃ তেলের সাথে নুনটিও নিন
তেলবাজারে তাক ধিনা ধিনঃ তেলের সাথে নুনটিও নিন

“তাক ধিন তা ধিন

তেলের সাথ নুনও নিন

তা ধিন তা ধিন।।”

প্রায়শ ফুটপাতে দেখা ও শোনা যায়, একটা কিনলে একটা ফ্রী হকারদের ডাক চিৎকার।  এবার ফুটপাত ছাড়িয়ে হকারদের এই কৌশল ভূয়সী স্থান দখল করেছে বহুজাতিক খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠানের মার্কেটিং পরিকল্পনায়। তেলের বাজার অস্থির করে তুলতে তারাও এখন একটার সাথ অন্যটি নিন দাবীতে আটকে দিয়েছেন খুচরা বিক্রেতাদের। তবে তা মোটেই ফ্রী নয় বরং অপ্রয়োজনীয় ও নষ্ট প্রায় পণ্য দ্বিগুণ দামে কিনতে বাধ্য করছেন বলে অভিযোগ খুচরা বিক্রেতাদের।

বরিশালের পোর্ট রোডের মুদি ব্যবসায়ী সিদ্দিক বলেন, আজ দুইদিন কোনো তেল নেই দোকানে। কোম্পানির কোনো এজেন্টও রশিদ কাটতে আসেনা। তীর কোম্পানির সাথে যোগাযোগ করলে তারা পাঁচ লিটার তেলের সাথে এক কেজি চা পাতা বাধ্যতামূলক কিনতে হবে বলে জানিয়েছেন। আর সিটি বলেছে সাথে সরিষার তেল কিনতেই হবে। একই অভিযোগ পাওয়া গেল নতুন বাজার, বাংলা বাজার ও সাগরদি বাজার ঘুরেও।

গত ২৪ এপ্রিল শনিবার বিশ্বে পাম অয়েলের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ ইন্দোনেশিয়া তেল রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পর থেকেই দেশের বাজারে লাগামহীনভাবে বাড়ছে সয়াবিন ও পাম অয়েলের দাম। গত দুই দিনের ব্যবধানে খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ও পাম অয়েলে ১৫ থেকে ১৭ টাকা পর্যন্ত বেড়েছে।

উল্লেখ্য, গত প্রায় দুই বছর ধরে সয়াবিন ও পাম অয়েলের বাজার চড়া। দেশের বাজারে দাম কমাতে সম্প্রতি ভোজ্য তেলের বিভিন্ন পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) কমানো হয়। এতে দাম কিছুটা কমে। কিন্তু এখন আবার লাগামহীনভাবে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম। গত বৃহস্পতিবার ২৮ এপ্রিল

খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৬৫ থেকে ১৭২ টাকা ও খোলা পাম অয়েল ১৫৮ থেকে ১৬৩ টাকায় বিক্রি হয়। যা দুই দিন আগেও যথাক্রমে ১৫০ থেকে ১৫৫ টাকা ও ১৪০ থেকে ১৪৮ টাকা দরে বিক্রি হয়েছে।

যদিও সরকার খুচরা বাজারে বিক্রির জন্য প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা ও পাম অয়েল ১৩০ টাকা নির্ধারণ করে দিয়েছে। সরকারের বিপণন সংস্হা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তাদের বাজারদরের প্রতিবেদনে সয়াবিন তেল, পাম অয়েলের দাম বাড়ার বিষয়টি জানিয়েছে। সরকারের এ সংস্হাটির হিসেবে গত বছর এই সময় দেশে খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন ১২০ থেকে ১২৩ টাকা ও খোলা পাম অয়েল ১০৬ থেকে ১১০ টাকা লিটারে বিক্রি হয়েছে। প্রসঙ্গে বাংলাদেশ পাইকারি ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. গোলাম মাওলা বলেন, ইন্দোনেশিয়া পাম অয়েলের বড় রপ্তানিকারক দেশ। তাই তাদের রপ্তানি বন্ধের কারণে বিশ্বব্যাপী এর প্রভাব পড়বে। এরই মধ্যে বাজারে ভোজ্য তেলের দাম বেড়েছে। সামনে দাম আরো বাড়তে পারে বলে জানান তিনি। তবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা অফিস প্রধান মো. আব্দুল জব্বার মণ্ডল সাংবাদিকদের বলেছেন, আমরা ভোজ্য তেলের বাজারে অভিযান পরিচালনা করবো। কেউ কারসাজি করে তেলের দাম বাড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা নেওয়া হবে। তেল নিয়ে কোনো ধরনের নৈরাজ্য মেনে নেওয়া হবে না।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, দেশে প্রতি বছর ২৪ লাখ টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে। এর মধ্যে ২০ লাখ টন খাদ্য হিসেবে ব্যবহূত হয়। বাকি ৪ লাখ টন ব্যবহূত হয় শিল্প খাতে। আর মোট চাহিদার ৬৭ শতাংশই পাম অয়েল দিয়ে মেটানো হয়। ইন্দোনেশিয়া রপ্তানি বন্ধের ঘোষণার পর বিশ্ববাজারে দাম বাড়ছে পাম অয়েলের। বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি টন পাম অয়েল বিক্রি হচ্ছে ১ হাজার ৪৫০ ডলারে, যা এক বছর আগে ছিল ৯৬০ ডলার। আর এক বছর আগে প্রতি টন সয়াবিনের দাম ছিল ১ হাজার ১০ ডলার। বর্তমানে তা বিক্রি হচ্ছে ১ হাজার ৯০০ ডলারে।

তবে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বলেছেন, মজুতদার ব্যবসায়ীদের থেকে  হকাররা অনেক ভালো আচরণ করছে। হকাররা তবু একটার সাথে একটা ফ্রী দিচ্ছে।  আমাদের পর্যাপ্ত মজুদ রয়েছে।  কেউ ব্যবসায়ীদের ফাঁদে পা দেবেন না। আপনাদের কাছে টিসিবির গাড়ি পৌঁছে যাবে।

পরী তোর লাল জামা
খুব কাছ থেকেই বীভৎস দৃশ্যটা দেখতে হলো –

আমার কানে এখনো বাজে অস্ফুট সেই আওয়াজ,

“পরী, তোর লাল জামা ……”

বয়সটা আর কতই হবে, বারো তেরো ‘র কাছাকাছি।

হয়তো রঙধনু দোয়েলের একবুক  স্বপ্ন ছিলো এই ঈদে বোনকে নিয়ে ;

হাড়ভাঙা পরিশ্রমের দামে কিনবে  সে

একট টুকরো লাল কাপড় আদরের বোনের জন্য।

শান্ত তুলতুলে বোনটির মুখ চেয়ে

সে ভুলে যেতো আর্তনাদের বর্ণমালার  সমস্ত ব্যথা বেদনার কথা।

মা বাবা হারা ভাইবোনের ঠিকানা ছিলো ফুটপাতের ধারে ;

ভাইটি তার টোকাইয়ের কাজ করে জমিয়েছিল

কিছু পয়সা, তার আদরের বোনের জন্য।

যে বোনটি বিগত সন্ধ্যার ফুলের ন্যায়,  সারাদিন বসে থাকে ভাইয়ের পথ চেয়ে,

কখন আসবে ভাই দুহাত ভরে মিঠাই নিয়ে।

এই ঈদে বোনের চাওয়া ছিলো রাস্তায় হেটে

যাওয়া,  পথিক শিশুর গায়ে থাকা একটি লাল জামা।

আর তাই  ভাইটি একটি একটি করে জমিয়েছিল টাকা

বোনের হাতে তুলে দিতে শরৎ ফুলের ন্যায় ইপ্সিত  চাওয়াকে ।

আর কিনতে চেয়েছিল কোটি টাকার মূল্যের

বোনের অধরে ফিনকি ঝরা অম্লান হাসি ;

আজ সেই ভাইটি নিথর দেহে পড়ে আছে রাস্তায়,

হাতে ধরে আছে একটি লাল জামা, পরীর জন্য।

পরীর  মতোই সাজাতে চেয়েছিল বোনকে এই জামায়,

কিন্তু ঘাতক ট্রাকের নিষ্ঠুর থাবায়,

জোনাকির মৃত্যুর নিষ্ঠুর দংশনে পরে আছে পিচঢালা রাস্তার মাঝে।

সেই জামার লাল ক্যানভাসে লেগে আছে

তাজা রক্তের আঁধার মৃত্তিকার  জীবনের প্রতিচ্ছবি।

তার দেখা হলোনা শিশির নির্মলতার  বোনের মুখে কোটি মূল্যের হাসি,

এভাবেই হাজারো মানুষের নীলাম্বরী ছোঁয়ার মুখের হাসি,  প্রতিনিয়ত মুছে যায় দানব ঘাতকের চাকার তলে।

কালো রাজপথ হয়ে উঠে নিষ্ঠুরতার আধার, জ্বলন্ত ফুসফুস ছুঁয়ে রক্ত শুষে নেয় পিচাশ থাবার আড়ালে।

এখনো আমার খুব কাছ থেকে সেই শব্দটা

কানে বাজে “পরী, তোর লাল জামা। “

13/9/14

এবছর বরিশালে ৫ জন জয়ীতা
৫টি ক্যাটাগরীতে বরিশালের ৫ জন নারী চলতি বছরের শ্রেষ্ঠ জয়ীতা সংবর্ধনা ও সম্মাননা অর্জন করেছেন। অর্থনৈতিকভাবে নিজ চেষ্টায় সাফল্য অর্জন করে বরিশাল সিটি করপোরেশন এলাকার ২৬ নং ওয়ার্ডের বাসিন্দা জবেদা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন করে ১৪ নং ওয়ার্ডের বাসিন্দা ড. রহিমা নাসরিন,  রত্মবর্ভা মা বা সফল জননী গৌরনদী উপজেলার মজেদা বেগম, নতুন জীবনে পদার্পণকারী বিসিসির মরিয়ম বেগম এবং সমাজসেবক চরবাড়িয়া ইউনিয়নের রেহানা বেগমকে এই সম্মাননা প্রদান করা হয়।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জেলা ও উপজেলা থেকে বাছাইকৃত পাঁচজন সংগ্রামী নারীর হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলার প্রশাসন কর্তৃপক্ষ।

৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানমের সমভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সনাক সভাপতি প্রফেসর শাহ্ সাজেদাসহ আরো অনেকে।

জেলা শিল্পকলাঃ দৃষ্টিনন্দন চমকে লুকানো সদরঘাট
উদ্বোধন অপেক্ষায় জেলা শিল্পকলাঃ বিস্তর অনিয়মের অভিযোগ

চমৎকার টেরিকাটায় আটকে যায় চোখ

বাংলাদেশ জাতীয় শিল্পকলা একাডেমির আওতায় সারাদেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বেগবান করতে ২০১৫ সালের ডিসেম্বরে জেলা ও উপজেলায় শিল্পকলা একাডেমির ভবন নির্মাণ ও মুক্তমঞ্চ তৈরির উদ্যোগ গ্রহণ করে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এ জন্য জেলা প্রতি প্রায় ৩০ কোটি টাকার বরাদ্দ দেয়া হয়। সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর এর আন্তরিকতায় প্রায় একইসময় মানিকগঞ্জ, জামালপুর, নারায়নগঞ্জ, মৌলভীবাজার, পাবনা, বরিশাল, খুলনা ও রংপুরে শিল্পকলা একাডেমী ভবন নির্মাণ ও অডিটরিয়ামের কাজের অনুমোদন হলে সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের বন্যা বয়ে যায়। কারণ দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর তাদের স্বপ্নের বাস্তবায়ন হতে যাচ্ছে।

বরিশাল শিল্পকলা

গণপূর্ত দফতরের অধীনে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজের দায়িত্ব পায়। বরিশালে ইনফিনিটি ইঞ্জিনিয়ারিং লিমিটেড, খুলনায় রুটস ইন্টারন্যাশনাল, রংপুরে গণপূর্ত দফতর নিজেই

এ কাজের দায়িত্ব পায়। ৮ জেলায় পৃথক পৃথক সময়ে এ ভবন নির্মাণ কাজ শুরু করে তারা। এবং ২ বছরের মধ্যে কাজ সমাপ্তে কথা থাকলেও তা ব্যাহত হয়ে চার বছরে সমাপ্ত হয়েছে। নির্মাণাধীন ভবনেরই সংস্কার করতে হয় বহুবার।

সাবেক সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর

২০১৫ সালের ডিসেম্বরে বরিশালে জেলা শিল্পকলা একাডেমির কাজের উদ্বোধন করেন তৎকালীন সংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জান নূর। এরপর ডিভিশনাল এবং জোনাল লিল্পকলা একাডেমি নির্মাণ প্রকল্পের আওতায় কার্যাদেশ ৪১/২(৬) অনুযায়ী ২০১৬ সালের ৪ জানুয়ারী ভবন ও অডিটরিয়াম নির্মাণ কাজ শুরু হয়।

অনেক কাঠখড় পুড়িয়ে সব জেলাতেই ভবন নির্মাণ কাজ সমাপ্তের দিকে। এখন শুধু উদ্বোধন অপেক্ষা।

প্রায় কাছাকাছি সময়ে ৮ জেলায় মোট ১শ’৮৪ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই কাজের গুনগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন খুলনা, বরিশাল, মানিকগঞ্জ, রংপুরসহ সব জেলার সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

১৭ ডিসেম্বর ২০১৮ তে রংপুর জেলা শিল্পকলা একাডেমির কাজ পরিদর্শন শেষে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘স্বাধীনতার ৪৬ বছরের মধ্যে এ ধরনের উদ্যোগ আগে নেয়া হয়নি। আমরা পুরনো শিল্পকলা একাডেমী ভবন গুলোতে মেরামত কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি আধুনিকায়নের কাজও চালিয়ে যাচ্ছি। সেখানে নিয়মিত সিনেমা প্রদর্শন করার জন্য আমরা প্রজেক্টর পাঠাচ্ছি, পাঠাগার স্থাপনের জন্য বইয়ের ব্যবস্থা করছি। শুধু তাই নয় জেলার পাশাপাশি ১২টি উপজেলায়ও মুক্তমঞ্চ এবং একটি করে কমপ্লেক্সে নির্মাণের কাজেও হাত দেয়া হয়েছে।’

নতুন শিল্পকলা একাডেমী ভবনের কাজ বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। এতে করে সে এলাকাগুলোতে শিল্প সংস্কৃতি চর্চায় নতুন মাত্রা যোগ হবে।’

খুলনা জেলা শিল্পকলা

এর অল্পদিন পরেই আসাদুজ্জামান নূরের স্থানে সাংস্কৃতিক প্রতিমন্ত্রী হিসেবে কেএম খালিদকে দায়িত্ব দেয়া হয়। তিনি দায়িত্ব গ্রহণ জেলা শিল্পকলা একাডেমির কাজের অগ্রগতি নিজ চোখে তদারকি করেন।

নির্মাণ কাজে অনেক ত্রুটির অভিযোগ উঠার কারণে ২০২০ সালের অক্টোবরে সাংস্কৃতিক প্রতিমন্ত্রী বরিশাল ও খুলনা জেলা শিল্পকলা একাডেমির নির্মাণ কাজ পরিদর্শন করেন।

এসময় খুলনার সংস্কৃতি কর্মীরা জানান, কমপ্লেক্সে অগ্নিনির্বাপণ যন্ত্র, লিফট ও আর্ট গ্যালারিতে শীতাতপ যন্ত্র নেই। এছাড়া নাটক করার জন্য যথার্থভাবে ইন্টেরিয়র ডিজাইন হয়নি। ত্রুটি রয়েছে আধুনিক লাইটিং ও সাউন্ড সিস্টেমেও । তাছাড়া সি সি ক্যামেরাসহ কমপ্লেক্স রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নিশ্চিতেরও দাবি তাদের।

সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ পরিদর্শন শেষে স্থানীয় সাংস্কৃতিককর্মী ও গণমাধ্যমকর্মীদের জানান, নির্মাণাধীন খুলনা শিল্পকলা একাডেমির নিরাপত্তা নিশ্চিত, ভবনে লিফট ও সিসি ক্যামেরার ব্যবস্থা, অডিটোরিয়ামে অধিক সংখ্যক মাইক্রোফোন ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা যুক্ত করা হবে।

কে এম খালিদ আরো বলেন, আমাদের কাজ এখনও প্রক্রিয়াধীন। যেখানে যেটির ঘাটতি আছে সেটি পূরণ করার জন্য আমরা এটি রিভাইস করছি।

কিন্তু বর্তমানে অডিটোরিয়ামের মান ও টাইলসের কাজ মানসম্মত নয় বলে অভিযোগ এখানে। একই অভিযোগ রংপুর ও বরিশালের।

বরিশাল থিয়েটারের সভাপতি কাজল ঘোষ

বরিশালের সাংস্কৃতিক নেতা, বরিশাল থিয়েটারের সভাপতি ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজল ঘোষ জানান, একটি মঞ্চনাটক উপযোগী মঞ্চের দাবীতে নাট্যকর্মীদের আন্দোলন সংগ্রাম দীর্ঘদিনের। বর্তমান সরকার সবসময় সাংস্কৃতিক বান্ধব। এই সরকারের সাবেক সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর নাট্যকর্মীদের সঙ্গে সহমত পোষণ করে আধুনিক অডিটোরিয়াম সহ ৮ টি জেলায় একইসাথে শিল্পকলা একাডেমির ভবন নির্মাণের অনুমোদন করেন এবং সে লক্ষ্যে কাজও শুরু হয়। কিন্তু যেভাবে এ কাজ শেষ হয়েছে তাতে নাট্যকর্মীরা সন্তুষ্ট নয়। কারণ, আমাদের মূল দাবী মঞ্চনাটক উপযোগী মঞ্চই এখানে চরমভাবে অবহেলিত হয়েছে। যে মঞ্চ হয়েছে তা নৃত্য, সভা সেমিনারের জন্য। নাটকের জন্য নয়।

জেলা প্রতি ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত শিল্পকলা একাডেমি ভবনের চাকচিক্য অবশ্যই প্রশংসনীয় বলে দাবী করেন সাংস্কৃতিক নেতৃবৃন্দ। তবে এ চাকচিক্য শুধুই বহিঃঅংশে। ভিতরে আসবাবপত্র এবং অডিটোরিয়াম সরঞ্জাম অত্যন্ত নিম্নমানের এবং ব্যবহৃত টাইলসের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

অন্যদিকে পর্যাপ্ত লোকবল সংকটের কারণে আসবাবপত্র নষ্ট ও রক্ষণাবেক্ষণ সমস্যা হবার আশংকা সয়ং জেলা কালচারাল কর্মকর্তার।

এ অনিয়ম নিয়ে কথা বলতে আমরা অসংখ্যবার শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর ফোনে কল ও মেসেজ করি। কিন্তু অজ্ঞাত কারণে তিনি নিরবতা পালন করেন। তবে ইতিমধ্যেই লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে নানান অনিয়ম ও সরকারের ২৬ কোটি আত্মসাৎ এর অভিযোগ উঠেছে।

সাংস্কৃতিক প্রতিমন্ত্রীও এ বিষয়ে কথা বলতে আগ্রহী নন বলে মনে হলো। কেননা হোয়াটসঅ্যাপ মেসেজে বিষয়টি চোখে পড়েছে তার, কিন্তু উত্তর দেয়ার প্রয়োজন বোধ করেন নাই। ফোনকলও রিসিভ করেন নাই। একান্ত সচিব আলতাফ সাহেব জানালেন, স্যার আপনার প্রশ্ন দেখেছেন। ব্যাস্ততার কারণে উত্তর দিতে পারছেন না।

গত চারদিন ধরেই চলছে সাংস্কৃতিক দায়িত্বশীল দুই ব্যক্তিত্বের ব্যস্ততা। তাই পাঠকই বুঝে নিন প্রায় দেড়শ কোটি টাকায় শিল্পকলা একাডেমির কি উন্নয়ন পেয়েছেন আপনার জেলায়?

পটুয়াখালীর পত্রিকা ও ছোট কাগজ -মুজাহিদুল ইসলাম প্রিন্স-
পটুয়াখালীর পত্রিকা,সংকলন,ছোট কাগজ

–মুজাহিদুল ইসলাম প্রিন্স-

পটুয়াখালী শহর থেকে নিয়মিত কয়েকটি দৈনিক পত্রিকা প্রকাশিত হয়ে থাকে। পটুয়াখালীর প্রথম প্রকাশিত সংবাদপত্র কেএম এনায়েতুর রহমান সম্পাদিত দৈনিক রুপান্তর। এরপর আনোয়ার হোসেনর সম্পাদনায় দৈনিক সাথী,গোলাম কিবরিয়ার সম্পাদনায় দৈনিক গণদাবী, এডভোকেট আলমগীর হোসেনর সম্পাদনায় দৈনিক তেতুলিয়া, তারিকুজ্জামান মনির সম্পাদনায় দৈনিক পটুয়াখালী বার্তা ও ডাঃ মোঃ শফিকুল ইসলামের সম্পদনায় দৈনিক পটুয়াখালী প্রকাশিত হয়।

সাপ্তাহিক পত্রিকার মধ্যে এক সময় পায়রা ও প্রিয় কাগজ প্রকাশিত হলেও বর্তমানে তা প্রকাশিত হচ্ছে না। এছাড়া পাক্ষিক মেঠোবার্তা নামে একটি পত্রিকা প্রকাশিত হলেও বর্তমানে তা বন্ধ রয়েছে। পটুয়াখালী থেকে মুজাহিদুল ইসলাম প্রিন্স সম্পাদিত কোষ্টাল নিউজ টুয়েন্টি ফোর ডট কম,জাকারিয়া হৃদয় সম্পাদিত পটুয়াখালী নিউজ ডট কম, হাসান মাহমুদ পলাশ সম্পাদিত পটুয়াখালী ওয়েব,রাঙ্গাবালী নিউজ ও বাউফল নিউজ,সাগরকন্যা নামে কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল এক সময় নিয়মিত প্রকাশিত হলেও এখন তা নিয়মিত আপডেট হয় না।

পটুয়াখালী থেকে ১৯৩৪ সালে “পল্লীসেবী” নামে প্রথম একটি সাময়িকি প্রকাশিক হয়। এটি সম্পাদনা করেন সিরাজুদ্দীন। এরপর ১৯৫১ সালে কবি খোন্দাকর খালেকের সম্পাদনায় প্রকাশিত হয় মাসিক “চাবুক”। আরো পরে সাহিত্যানুরাগী সাংবাদিক নুরুল হক বিশ্বাস এর সম্পাদনায় ১৯৬৪ সনের ডিসেম্বরে পটুয়াখালী সাহিত্য মজলিস নামক একটি সাহিত্য সংগঠন প্রতিষ্ঠিত হয়। এ সংগঠনের উদ্যাগে পায়রা, আন্ধারমানিক, এসো বন্ধন গড়ি প্রভৃতি সাহিত্য সংকলণ প্রকাশিত হয়। ১৯৮০ইং সনের দিকে কবি শাহ মোহাম্মদ মতিউর রহমান এর সম্পাদনায় “অনুরুপা” নামক সাহিত্য সংকলণ প্রকাশিত হয়। ১৯৮৪ সনে “জেলা লেখক সমিতি”র মুখপাত্র হিসেবে “অন্বেষা” নামক ত্রৈ-মাসিক সাহিত্য সংকলণ নিয়মিত প্রকাশ হতে থাকে। পরবর্তী সময় “পঙতি” নামক অনিয়মিত ভাবে বিশেষ বিশেষ দিবস উপলক্ষে সাহিত্য সংকলণ প্রকাশ করে সংগঠনটি। ১৯৮৩ সনে “আত্মবিকাশ” নামে একটি সৃষ্টিশীল সাহিত্য সংকলণ প্রকাশ করে তৎকালীন জেলা প্রশাসক সাহিত্যানুরাগী মুহাম্মদ আজিজুল হক, পটুয়াখালী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল মাজেদ হাওলাদার, প্রবীন শিক্ষানুরাগী রাজনীতিক মাওলানা এ, বি, এম নূরুল হক, প্রবীন রাজনীতিবীদ বাকসম্রাট বি, ডি হাবিবুলাহ প্রমূখ ব্যক্তিবর্গ। ১৯৮৬ইং সনে “আত্মপ্রকাশ” নামক সৃজনশীল সাহিত্য সংকলণ প্রকাশ করে। একই বছর শিবুলাল খাসকেলের সম্পাদনায় দীপ্ত শিখা ও সন্ধ্যা প্রদীপ নামে দুটি কাগজ রের হয়। ১৯৯১ইং সনে সাংবাদিক, কবি কাইয়ুম আহমেদ জুয়েল এর প্রচেষ্টায় “আগুনমুখা” নামক সৃজনশীল সাহিত্য সংকলণ প্রকাশ করতে থাকে। এছাড়া এ বিশেষ বিশেষ দিবস উপলক্ষে প্রত্যয়, উচ্ছাস, সূর্য্যদয় প্রভৃতি সাহিত্য সংকলণ প্রকাশ করে। এসব সংকলনগুলোর সম্পাদনায় ছিলেন কবি মেজবাহ উদ্দিন বাবলা, সাংবাদিক কাইয়ুম আহম্মদ জুয়েল, সাংবাদিক শাহ্ মাহমুদুর রহমান প্রমূখ। ১৯৯২ইং সনে “লিখন” নামক সাহিত্য সংকলণ এবং ‘উত্তরণ’ নামে সংকলণ প্রকাশ পায়।

১৯৯৭ইং “বিকিরণ” নামক ত্রৈ-মাসিক সাহিত্য সংকলণ প্রকাশ

করে বিকিরন সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি রক্ষায় শাহ মাহমুদুর রহমান ২০০০ইং সনে পটুয়াখালীতে “চেতনা” নামক সৃজনশীল সাহিত্য সংকলণ প্রকাশ করেন। ২০০২ইং ত্রৈ-মাসিক সাহিত্য কাগজ “ময়ূখ” প্রকাশিত হয়। একই বছর ত্রৈ-মাসিক সাহিত্য কাগজ “শব্দমালা” প্রকাশিত হয়। ২০০৪ইং সনে পটুয়াখালী “পটুয়া” নামক সাহিত্য সংকলণ প্রকাশ করেন কিছু উদ্যোমী তরুন।  এছাড়া আরো যে ছোট কাগজ প্রকাশিত হয় তাহলো “সাইমুম” “আলোর দিশারী” “কাছাকাছি” “আলিঙ্গন” “তিলোত্তম” “প্রসূন” “ওরা কাঁদে” “স্বাক্ষর” “সূচনা” “অংকুর”। সম্প্রতি জাহাঙ্গীর হোসাইন মানিক দখিনের কবিয়াল সংগঠনের উদ্যোগে কবিয়াল নামে একটি সংকলন বের করে চলছেন। এর বাইরে কুয়াশা মূর্খের সম্পাদনায় “বৈঠা” নামে একটি ত্রৈমাসিক সংকল বের হচ্ছে পটুয়াখালী থেকে।##

বই বাজারে নাসরীন জাহান ও অন্যান্য বই
এবার বইমেলায় কথা সাহিত্যিক নাসরীন জাহান এর  তিনটি মৌলিক বই এসেছে ও আসছে। সারারাত শিশিরের কান্না,গল্পের বই।

সিসেমের দ্বিতীয় দরজা, পরাবাস্তব উপন্যাস। এ দুটোর প্রকাশক,অন্যপ্রকাশ।

নাসরীন জাহান বলেন, এ বছর আমার জীবনের প্রথম কবিতার বই বেরোলো, এসেছি সূর্যাস্ত থেকে। এটি বের করেছে পাঞ্জেরী।

পাঞ্জেরী আমার উপন্যাস ত্রয়ীও করেছে।

সেখানে আছে উড়ুক্কু, ক্রুশকাঠে কন্যা, দূর পৃথিবীর গন্ধে, এই তিনটি উপন্যাস।

সময় প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে দুটো বই।

মোহিনী মুম্বাই

বইটি যখন প্রথম প্রকাশিত হয় তখন যারা ছয় বছরের শিশু, তারা এখন বিশ বছরের তরুণ। সুতরাং এই নতুন পাঠক প্রজন্মের জন্য বইটির অারেকটি পরিমার্জিত সংস্করণ বের করা হয়তো দরকার ছিল। ২০০০ সালের প্রথম থেকে পরবর্তী পঁাচ বছর ধরে দৈনিক প্রথম আলোতে ‘মুম্বাইর চিঠি’ শিরোনামের কলামটির নির্বাচিত কিছু এপিসোড সংকলিত হয়েছে এই বইতে।

সুদূরের অদূর দুয়ার

মিয়ানমার, শ্রীলংকা, হংকং এবং অস্ট্রেলিয়া সহ চারটি দেশের ভ্রমণবৃত্তান্ত রয়েছে বইটির মোট বারোটি অধ্যায়ে। অস্ট্রেলিয়ার স্বর্ণখনি থেকে শুরু করে ঘরের কাছের রেঙ্গুন কিংবা শ্রীলংকার ভ্রমণ কেন্দ্রগুলোর অতি পরিচিত স্থানটিকেও নিতান্ত অপরিচিত মনে হতে পারে এখানে।

কবি ও গায়ক হাসান মাহমুদ এর বই

চোখের মতো চিহ্নগুলোর প্রাথমিক পর্ব: প্রচ্ছদটি আজই হাতে পেলাম। বিকেলে মাসুক ভাই বল্লেন, হাসান– আরেকটু সময় দাও। একটু কাজ বাকি। আমি সানন্দে রাজি হয়ে গেলাম। বই প্রকাশ নিয়ে আমার অতীব উচ্ছ্বাস কখনোই ছিল না। আজও নেই।

মাসুক ভাই সেই অগ্রজ, সেই সুহৃদ— আমার এই ছোট্ট জীবনের সমূদয় শিল্পবোধ আর চৈতন্যের দ্বিতীয় ক্যাপ্টেন। এখানে বিলম্ব খুবই নস্যি..

কবি গোলাম কিবরিয়া পিনু এর প্রবন্ধের বইটি আজ বের হলো

‘উনিশ-বিশ শতকের নারী লেখক ও আত্মশক্তির বিকাশ’ নামের নতুন প্রবন্ধের বইটি ‘অমর একুশে গ্রন্থমেলা ২০১৯’-তে এখন পাওয়া যাচ্ছে–

য়ারোয়া বুক কর্নার, স্টল নম্বর ৩৮৩, সোহরাওয়ার্দী উদ্যান

”এই গ্রন্থে বাঙালি নারীর সংগ্রাম-অধিকার-জাগরণ এবং বাংলা সাহিত্যে তাঁদের ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরে নারীর মর্যাদাকে সংহত ও উজ্জ্বল করেছেন–লেখক, যার প্রতিফলন রয়েছে এই গ্রন্থের প্রবন্ধসমূহে। নারীর চেতনাগত বির্বতনের বিভিন্ন দিগন্ত পাঠকের অনুভবে অনুরণিত হবে–বিস্মৃতির অতল থেকে টেনে আনা আবিষ্কারমূলক ব্যঞ্জনায়।

এই গ্রন্থে নারীর আত্ববিকাশের ভিত্তিমূলে কীভাবে শিক্ষা, রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন সামাজিক অভিঘাত ও সাহিত্যধারা সম্পর্কিত হয়েছে–সেইসব ধারাবাহিকতা নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। পাশাপাশি উনিশ শতক থেকে বিশ শতকের বহু নারী লেখক এই গ্রন্থে তাঁদের সৃজনশীলতায় দেদীপ্যমান হয়ে উঠেছেন–তাঁদের অলোকসামান্য ভূমিকায়–এঁদের অনেকে ছিলেন উপেক্ষিত, অনালোচিত ও অনাবিষ্কৃত।

বাংলাদেশের নারী সমাজের আত্ববিকাশ, সংগ্রাম ও মর্যাদার প্রেরণাসঞ্চারী বিভিন্ন উপাদান এই গ্রন্থের বিভিন্ন লেখায় খুঁজে পাবেন উত্তর প্রজন্মের নারীরা, প্রেষণা পাবেন নারী লেখকগণও। এই গ্রন্থে অনেক নারীর শৃঙ্খল মুক্তির মহিমাময় জীবনের বোধভাষ্যি পাওয়া যাবে, যা থেকে থেকে আত্বরক্ষা ও আত্ববিকাশের অনির্বাণ আলো নিয়ে নিঃসঙ্গতা ও বিষন্নতা কাটিয়ে সম্মুখবর্তী হতে পারবেন এ-প্রজন্মের নারীরা। বিপুল তথ্য, তত্ত্ব ও বিশ্লেষণ নির্ভর এই গ্রন্থটি কৌতূহলী পাঠক ও ছাত্র-শিক্ষক-গবেষকের কাছে সমাদৃত হবে, এমন প্রত্যাশা আমাদের।”

উনিশ-বিশ শতকের নারী লেখক ও আত্মশক্তির বিকাশ

গোলাম কিবরিয়া পিনু

প্রকাশক : য়ারোয়া বুক কর্নার

প্রচ্ছদ : চারু পিনটু

ছাত্রসমাজকে দুর্নীতিমুক্ত রাখতে শিক্ষাপ্রতিষ্ঠান ও রাষ্ট্রের ভূমিকা : তপংকর চক্রবর্তী
লেখক অধ্যক্ষ তপঙ্কর চক্রবর্তী

ছাত্রসমাজকে দুর্নীতিমুক্ত রাখতে শিা প্রতিষ্ঠান ও রাষ্ট্রের ভূমিকা

তপংকর চক্রবর্তী

বাংলাদেশের স্বাধীনতা লাভের পর থেকে ধীরে ধীরে দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে বাসা বেঁধেছে। মূল্যবোধের চরমতম অবয়, মতার অপব্যবহার, সীমাহীন লোভ, স্বার্থপরতা, অপ-সংস্কৃতি এবং অপ-রাজনীতির বিপুল বিস্তার যখন ব্যক্তি থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্রে ঘূণ ধরাচ্ছে তখন শিা প্রতিষ্ঠান কি সত্যিকার অর্থে এ সবের বাইরে থাকতে পারে ?

শিকতা পেশায় যে মহান আদর্শ নিয়ে এক একজন শিক নিজেকে উৎসর্গ করেছিলেন আজ সে রকম শিক কোথায় ? গুরুর আদেশ শিরোধার্য করার মতো ছাত্রই বা কোথায় ? যে সমাজে শিক নিগৃহীত, লাঞ্ছিত, অপমানিত হলে প্রতিবাদের ঝড় ওঠে না, প্রতিবাদ হলেও তা অজ্ঞাত কারণে চাপা পড়ে যায়, সে সমাজে প্রকৃতপে শিা প্রতিষ্ঠানের ভূমিকা কি ?

আমাদের শিা ব্যবস্থার যারা কর্ণধার, তারা চলেন বিদেশী প্রেসক্রিপশনে। দেশের প্রেতি ভাবার সময় তাদের নেই। পরিবারে, প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ে যারা পড়াশোনা করে ব্যতিক্রম ছাড়া কোথাও কি তাদের নৈতিকতা, মূল্যবোধ, মানবপ্রেম শেখানো হয় ? শেখার মূল সময়টিতে যা শেখানো হয় না বা শেখানো যায় না তা নিয়ে কথা বলে লাভ কি ?

আমরা জানি, একটি শিশুর শিা শুরু হয় পরিবার, পরিবেশ এবং শিশু শিালয় থেকে। আমাদের ‘ঘূণে’ ধরা সমাজে পরিবার ও পরিবেশ কাঙ্খিত শিা দিতে ব্যর্থ। বাকী থাকে শিালয়। প্রাথমিক শিালয়ে যদি মূল্যবোধ এবং নৈতিকতা জাগ্রত করার ব্যবস্থা না থাকে তাহলে শিকরা কি করবেন ? আবার যে শিকরা নিজেরাই নৈতিকতা কি, মূল্যবোধ কি তা জানেনওনা, অনেক েেত্র মানেনও না তারা কি শিা দেবেন ? এ বিষয়গুলো নিয়ে গভীরভাবে ভাবার প্রয়োজন রয়েছে। এটা রাষ্ট্রের দায়িত্ব। সুতরাং ছাত্র সমাজকে দুর্নীতিমুক্ত রাখতে হলে শিা প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের যুগপৎ ভূমিকা যদি একই মিলনবিন্দুতে পৌঁছায়, শুধু দায় সারবার জন্য নয়, আন্তরিকতার সাথে যদি এই ভূমিকা সবাই মিলে পালন করা যায় তবেই ছাত্র সমাজ দুর্নীতিমুক্ত হতে পারে। শিাঙ্গণে ছাত্র রাজনীতির নামে প্রতিহিংসার রাজনীতিও এেেত্র একটি বিরাট অন্তরায়।

মনে রাখা দরকার, আমরা যা পারিনি, ভবিষ্যৎ প্রজন্মকে সেটা পারবার মতো পরিবেশ তৈরি করে দিতে হবে আমাদেরই। কবির ভাষায় বলতে হয় :

“এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি

নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার”।

অন্যদিকে সারাদেশের শিক্ষা ব্যবস্থায় রয়েছে প্রচন্ড সমন্বয়হীনতা। কোমলমতি শিশুদের উপরে পাঠ্য বইয়ের বোঝা চাপিয়ে তাদেরকে ক্রমাগত রোবটে পরিণত করা হচ্ছে, সাথে অভিভাবকদেরও। পরীায় প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা শিার্থীদের মনে যে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে তা নিয়ে কারুর মাথাব্যথা নেই। ‘এক অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ।’ কোচিং, প্রাইভেট পড়া, বাসায় পড়ার চাপ, আকাশ সংস্কৃতি এবং মোবাইলের মোহ এসব শিশুদের করে তুলেছে স্বপ্নহীন, আনন্দহীন আর অনেকটাই অপরিনামদর্শী। আমাদের আর্থ-সামাজিক ও রাজনৈতিক বাতাবরণে শিা হয়ে উঠেছে সার্টিফিকেট সর্বস্ব। তাই এই অর্ধ শিতি জাতির বিড়ম্বনার শেষ নেই। যে সমাজ জ্ঞানচর্চাকে সমাদর করে না, যে সমাজ প্রকৃতপে অসভ্য-বর্বর সমাজেরই অংশ বিশেষ।

যে সমাজে প্রায় সকলেই অন্যায় করছে অথবা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে অথবা নিজের দায়িত্ব কর্তব্য পালন করছে না সে সমাজে এককভাবে শিক বা শিা প্রতিষ্ঠানের ভূমিকা কতটুকু ? বিপরীত স্রোতে গিয়ে যদি কুচিৎ কোন শিা প্রতিষ্ঠানে শিার্থীদের ভাল কিছু শেখাতে চায় তার কার্যকারিতা বা স্থায়ীত্ব কতটুকু ?

আমার পঁয়ত্রিশ বছরের শিকতার জীবনে শিক, অভিভাবক এবং শিার্থীর পেছনে যে সময়, শ্রম এবং আন্তরিকতা নিয়ে কাজ করেছি তারপরেও খুব সুফল কি ফলাতে পেরেছি ? এ প্রশ্ন তো আমি নিজেই নিজেকে করি। উত্তর মেলে না।

পঞ্চাশের শেষ দিক এবং ষাটের দশকের শুরুতে আমরা যখন স্কুলে পড়তাম তখন ‘বাল্যশিা’ এবং ‘আদর্শলিপি’ নামে দু’টি বই পড়া ছিল আমাদের জন্য প্রায় বাধ্যতামূলক। পরিবার ছিল নীতিবোধ ও মূল্যবোধের সহায়ক। পরিবেশ তখনও যে খুব অনুকুল ছিল তা নয়, কিন্তু অল্প হলেও শিকের মর্যাদা ছিল। বাবার সম্মান দেখে আমরাও শিক হতে চেয়েছিলাম।

কিন্তু গত পঁয়ত্রিশ বছর ধরে শিকতা পেশায় নানাভাবে সক্রিয় থাকার সুবাদে সরকারি-বেসরকারি হাজার হাজার শিককে দেখে এখন ভাবতে হচ্ছে আমরা কি আসলেই আমাদের ছাত্র-ছাত্রীদের কোন শিা দিতে পেরেছি ?

তাই বলা যা, একমাত্র নতুন কোন সামাজিক বিপ্লব সংঘটিত না হলে Ñ যে বিপ্লব আমাদের আর্থ-সামাজিক-রাজনৈতিক এবং মনোজাগতিক পরিবর্তন সূচিত করতে পারে, আমরা যে বিষবৃ রোপণ করেছি তাকে উৎপাটন করা কিছুতেই সম্ভব হবে না।

কথায় আছে, আশায় মানুষ বাঁচে। আমিও নৈরাশ্যবাদী নই। এখনও যদি আমাদের শিশু শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে-সিলেবাসে নৈতিক শিা, অনৈতিকতাকে ঘৃণা শিশুদের শেখানো যায়, মূল্যবোধে তাদেরকে উদ্বুদ্ধ করা যায়, তবে হয়তো তিন-চার দশক পরে একটি ইতিবাচক পরিবর্তন সূচিত হতে পারে। কিন্তু সে দায় এবং দায়িত্ব বর্তমান শিা ব্যবস্থার কর্ণধাররা নেবেন কিনা, পাতি বুর্জোয়া শ্রেণির স্বার্থে যা লাগবে বলে রাষ্ট্র সে দায় নেবে কি না Ñ এ এক অসম্ভব জটিল প্রশ্ন।

উন্নত রাষ্ট্রসমূহে বুর্জোয়াজি যতই প্রাধান্য বিস্তার করুক, তারা শিাকে এবং শিককে মর্যাদা দিতে পেরেছে বলেই সব বিষয়ে সামনের দিকে এগিয়ে যেতে পেরেছে। তারা এমন একটি সামাজিক ও রাষ্ট্রিক শৃঙ্খলা তৈরি করতে পেরেছে যেটা প্রায় সকলেই মেনে চলে।

পরিশেষে বলি, আমার জীবদ্দশায় ছাত্রসমাজকে দুর্নীতিমুক্ত রাখতে শিা প্রতিষ্ঠান ও রাষ্ট্র সমন্বিত ভূমিকা পালন করুক এটা আমি দেখে যেতে পারলে সত্যিই আনন্দিত ও পরিতৃপ্ত হব। #

সাহিত্য বাজার সাহিত্য পদক পাচ্ছেন কবি রেজাউদ্দিন স্টালিন : কাজী রোজী
সাহিত্য বাজার পদক, সম্মাননা ও সেরা সাহিত্যকর্ম পুরুস্কার প্রাপ্তদের জীবনবৃত্তান্ত নিয়েই সম্মৃদ্ধ হবে আমাদের উৎসব সংখ্যাটি। তার আগে নিয়মিত তাদের সম্পর্কে জানতে পারবেন এই অনলাইন পত্রিকায়। নাসরীন জাহানকে নিয়ে ইতিপূর্বেই বহুবার লেখা হয়েছে এখানে। এবার বিকল্প বায়োডাটার কবি রেজাউদ্দিন স্টালিনকে নিয়ে লিখেছেন আরেক কবি – কবি কাজী রোজী

যার সাইকেলের ক্রিং ক্রিং বেলের শব্দ আনেকের দারুণ পরিচিত ছিল। কেউ তার বন্ধু, কেউ স্বজন, কেউবা চোখের কথন বোঝা পরিচিত মানুষ। যশোরের নলভাঙা গ্রামের তরুণ যুবক । আকর্ষণীয় চেহারাÑসৌমকান্তি অবয়ব নান্দনিক বাচনভঙ্গি, প্রকাশ প্রক্ষেপণ ঘিরে শৈল্পিক আবহ তৈরি করে রাখে। জানি না তার সুঠাম বাহুতে স্বপ্নের মাদুলি আটা ছিল কিনা। তবে সুখের ঝাঁপি খুলতে খুলতে তরুণ যুবক তার চলমান বৈঠা অনেক দূর বেয়ে নিয়ে যেতে পারবে সেটা বোঝা যায়। ওর নাম রেজাউদ্দিন স্টালিন। আত্মীয়-পরিজন বন্ধু-স্বজন কবিতার স্বপ্নীল শব্দ জোয়ার সৃষ্টিকারী মানুষটিকে ওই নামেই ডাকে। আমি ওকে যুবরাজ বলি। কবি রেজাউদ্দিন স্টালিন তার নিজস্ব জগৎ নিয়ে অবসর বিনোদন নয়Ñকর্মযোগ্যতা নিয়ে সারাক্ষণ ব্যস্ততার পরিম-লে নিয়োজিত। খড়-কুঁটো দিয়ে নয়, কবিতার ঘরবাড়ি সাজায় শব্দের অসীম অটুট বন্ধন দিয়ে।

কবি রেজাউদ্দিন স্টালিন ভাব, ভাষা এবং পরিকল্পনার পৃথক মাত্রা দিয়ে সুদিন আসবে বলে ভাবতে চায়। একটা আশাবাদী ভুবনের বাসিন্দা হতে সাধ তার। ‘সোনামুখী ধানশীষ পূর্ণপ্রাণ যাবো’ কবিতার শেষ লাইনে যখন সে উচ্চারণ করে‘-তারপর একদিন বৃষ্টিধারায় স্নাত বধ্যভূমিতে/ বৃক্ষের দিন আসে ব্রহ্মপুত্র/ পত্রালির নৌকা ভাসে সবুজ বাতাসে/ আমি সব কান্না সব মৃত্যু মুছে ফেলে সেই বৃক্ষময় দিনের কাছে যাবো/ তার ফসলিম ফুল ও গন্ধময় আশ্চর্যের কাছে/ তার ধানশীষ ডালপালা নুয়ে থাকে সম্পদের ভারে/ আমি এক সোনামুখী ধানশীষ পূর্ণপ্রাণ যাবো’ এ রকম আশাবাদী ভবিষ্যতের হিরন্ময় স্বপ্নের কথা রেজাউদ্দিন স্টালিনের কবিতার পরতে পরতে। ওর প্রথম বই ‘ফিরিনি অবাধ্য-আমি’ প্রকাশের পরপরই সে প্রথম সারির কবিদের কাতারে উঠে আসে। ঐ প্রন্থের প্রায় সব কটি কবিতায় দুর্দান্ত সব উচ্চারণ আর চিন্তার নতুন দিগন্তে রংধনু দেখতে পেয়েছিলো পাঠকরা। স্টালিন নিজেকে বদলেছেন বারবার। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী রেজাউদ্দিন স্টালিনের কবিতায় আলোচনা করতে গিয়ে কয়েকটি বৈশিষ্ট্যের যথার্থ উচ্চারণ করেছেনÑএক. রেজাউদ্দিন স্টালিনের কবিতায় একটা গল্প থাকে। দুই. একটি কবিতা অন্যটির মতো নয়। তিন. স্টালিন ক্রিয়াপদের ব্যবহারকে নান্দনিক এবং রসগ্রাহ্য করেছে। চার. তার কবিতায় পরাভবের প্রতি অসম্মতির প্রকাশ আছে। সিরাজুল ইসলাম চৌধুরীর আলোচনার সাথে আমি ঐক্যমত্য পোষণ করি। স্টালিনের কবিতায় ক্ষোভ আছে দ্রোহ আছে সময়ের প্রাসঙ্গিক উচ্চারণ আছে যা কল্পনার সমার্থক। সূচনাপর্ব কবিতার কয়েকটি লাইন যদি বলি তবে ব্যাপারটা পরিষ্কার হবে –

‘আমার সময় গো-ক্ষুধের মতো বিভাজিত

মুহূর্তগুলো কালো কৃষকের পায়ের মতো ফাটা

আমার জন্ম কোনো সময়কে ইঙ্গিত করে না

এমনকি ঘটনাগুলো মুহূর্তের শৃঙ্খল মুক্ত

যখন পৃথিবীতে কিছুই ঘটছে না

তখন সময় কি জজ্ঞাসা চিহ্নের মতো থিতু

আমি কি শুধু মৃত্যুর ভয়ে সময়কে সনাক্ত করতে চাই ?

আমাদের প্রতিপ¦ার্শ আর সময়কে এমন জ্যামিতিক মাত্রায় কেও ব্যবচ্ছেদ করেনি। রেজাউদ্দিন স্টালিনের কবিতায় হাইপার রিয়েলিটি এবং এ্যাবসেন্ট রিয়েলিটির উপস্থিতি দেখে ভাবি, ও সত্যিই উত্তরাধুনিক চিন্তাকে অনেক দূর নিয়ে গেছে। মানব পরিচয়ের যে সারাৎসার সেখানে প্রবেশ করতে চেয়েছে। তথাকথির রাষ্ট্রনিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে মানুষের মৌলিকত্ব বিকাশে বাঁধা কোথায় স্টালিন জানে। একজন মানুষের প্রকৃত পরিচয় সে জানে এই জন্যে রেজাউদ্দিন স্টালিন  আমাদের কালের এক অসামান্য কবি প্রতিভা। যুবরাজ বলে তাকে ডাকি আসলে সে কবিতার রাজপুত্র। নতুন আঙ্গিক আর উৎপ্রেক্ষা দিয়ে বাংলা কবিতার অবয়বে আন্তর্জাতিক তিলক আঁকতে তৎপর এই কবির অগ্রগমন অপ্রতিহত। প্রচলিত বায়োডাটার বিরুদ্ধে সে তৈরি করতে চায় কবিতার বিকল্প জীবনবৃত্তান্ত। বায়োডাটার গভীরে প্রবেশ করে সারকার্রামার মতো সব দিক তার নিজস্ব দিক বলে ভাবতে চায়। বাতাসের গতিবেগ অবলোকন করতে করতে মেঘের ডম্বরু বাজায় এবং রনাঙ্গণ পার হয়ে অসীম সকালের দিকে নিয়ে যায়।

কবির জন্মদিন। যুবরাজের জন্মদিন। খুলে যাক ওর সমস্ত আনন্দের ঝাঁপি। প্যা-োরা বাক্সের মুখ বন্ধ হোক চিরতরে। অসম্ভব সুন্দর প্রত্যাশায় আয়ুষ্কাল ওর বেড়ে যাকÑসমাজের বায়োডাটা পরিবর্তনের চাকায় বেঁধে দিক স্বপ্ন। চাকা চলুক তার ইচ্ছেমতো, বধূ সন্তান বন্ধু পরিবার নিয়ে। কবিতার মলাট বদলাতে বদলাতে যে উথান তার যে আগমন ও কবিতা জয় করার বাসনা; তাÑহোক দীর্ঘজীবী এই আশীর্বাদ রেখে ভালবাসার একটা বায়োডাটা দিলাম ওর করতলে।

কবি যখন বলেÑচেয়েছি আলাদা হতে মর্মমূল ছিঁড়ে, ফিরতে চেয়েছি নীড়ে, তখন ভিন্ন ডানায় উদ্ভাসÑতাকে নিয়ে যায় অসীমতার প্রান্ত ছুঁয়ে কাব্য সীমাকে খুঁজতে। নির্মম নাগরিকত্ব ওর ভাললাগে না তবে কোন স্বপ্ননগর কবি খুঁজে ফেরে ? কবি বলেছে মানুষ হতে চায় অলৌকিকÑতাহলে মানুষের জীবনবৃত্তান্ত কি লেখা হবে সেতো আগামীর সোনালি সকাল বলতে পারবে, র‌্যাবো যেমন পৌঁছুতে চেয়েছিলো এক সুন্দর আশ্চর্য সকালে। জ্ঞানের গহ্বরে পতিত মন ইমেলে খোঁজ করে উন্নয়ন, কবি জানে কিন্তু জানায় না। সিদ্ধান্ত যদি হয় নতুন একটি চাবুক তাহলে পরিষ্কার করে কবি বলে, এরকম নির্মম প্রভুর প্রয়োজন নেই। এই দাসত্ব ও শৃঙ্খলের বিরুদ্ধে কবি আজীবন সংগ্রামশীল । কবিতাতো আদিতে ছিল গান। কবিতা ফেলে এসেছে সুর, গল্প কত কিছু এখন একাকী পথ চলছে সে; এই তো তার দুঃসাহস। সব জানানোর দরকার নেই কবিতা কিছুটা রহস্যের। সেখানে লোক দেখানো শোভাযাত্রা কবির ভাললাগে না। তাই ইচ্ছার বিরুদ্ধে কবি উদরে রাখে হেমলকÑপ্রয়োজনের অপেক্ষাতে। কবির চোখে মাতৃক্রোড় এক অপূর্ব ঠিকানাÑসেখানে শিশুটি অদৃষ্টের ছায়ার ভেতরে থাকে, বনসাই হয়েÑথাকে না। প্রতিবেশ তাকে বনসাই বানাতে চায়।

রেজাউদ্দিন স্টালিন অদ্ভুত অভিন্নতায় নিজেকে ধরে রাখেন। তার স্বকীয়তা, সততা ও বিশ^াসের ভিত রচনা করতে সহায়তা করেছে তার মানবিক মূল্যবোধ ও আদর্শ। ‘বায়োডাটা’ নামের যে বিকল্প সামাজিক দলিল কবি তৈরী করতে চান তা’ পৃথিবীর সব মানুষের আকাক্সক্ষার সাথে সংগতিপূর্ণ। তার নিজস্ব ঠিকানার চৌহদ্দি থেকে তাকে অন্যভুবনে টেনে নিয়ে যায় জীবিকা। সে বুঝিয়ে দেয় যে মানুষের কাংখিত জীবনবৃত্তান্ত থেকে, যে অসাধারণ অলিগলি পথ  তৈরী হয়েছে তা আগামী প্রজন্মকে দূর সুদূর সভ্যতার দেয়াল অতিক্রম করার সাহস যোগাবে। কখনো হুলুস্থূল কা- ঘটিয়ে বলে দেবেÑপথে নামো, তবেই না পথ খুঁজে পাবে। পুরানো নাম ঠিকানার তথ্য সমাচার দিয়ে এগোনো যায় না। আমুল বদলে নিয়ে বাড়ি-ঘর-রাস্তাগুলো অন্য নামকরণে সিলমোহর ব্যবহার করতে হয়। কবি তার বায়োডাটা অর্থাৎ জীবনবৃত্তান্তে সমাজের সৌখিন অবস্থানের বিপরীতে পরিবর্তমানতাকে বারবার আয়নার মতো তুলে ধরেছে।

রেজাউদ্দিন স্টালিন আমাদের কালের এক অসামান্য কবি প্রতিভা। যুবরাজ বলে তাকে ডাকি আসলে সে কবিতার রাজপুত্র। নতুন আঙ্গিক আর উৎপ্রেক্ষা দিয়ে বাংলা কবিতার অবয়বে আন্তর্জাতিক তিলক আঁকতে তৎপর এই কবির অগ্রগমন হোক অপ্রতিহত, প্রচলিত বায়োডাটার বিরুদ্ধে তৈরী করুক বিকল্প জীবনবৃত্তান্ত। বিকল্প বায়োডাটার কবি রেজাউদ্দিন স্টালিন

কাজী রোজী

যার সাইকেলের ক্রিং ক্রিং বেলের শব্দ আনেকের দারুণ পরিচিত ছিল। কেউ তার বন্ধু, কেউ স্বজন, কেউবা চোখের কথন বোঝা পরিচিত মানুষ। যশোরের নলভাঙা গ্রামের তরুণ যুবক । আকর্ষণীয় চেহারা-সৌমকান্তি অবয়ব নান্দনিক বাচনভঙ্গি, প্রকাশ প্রক্ষেপণ ঘিরে শৈল্পিক আবহ তৈরি করে রাখে। জানি না তার সুঠাম বাহুতে স্বপ্নের মাদুলি আটা ছিল কিনা। তবে সুখের ঝাঁপি খুলতে খুলতে তরুণ যুবক তার চলমান বৈঠা অনেক দূর বেয়ে নিয়ে যেতে পারবে সেটা বোঝা যায়। ওর নাম রেজাউদ্দিন স্টালিন। আত্মীয়-পরিজন বন্ধু-স্বজন কবিতার স্বপ্নীল শব্দ জোয়ার সৃষ্টিকারী মানুষটিকে ওই নামেই ডাকে। আমি ওকে যুবরাজ বলি। কবি রেজাউদ্দিন স্টালিন তার নিজস্ব জগৎ নিয়ে অবসর বিনোদন নয়Ñকর্মযোগ্যতা নিয়ে সারাক্ষণ ব্যস্ততার পরিম-লে নিয়োজিত। খড়-কুঁটো দিয়ে নয়, কবিতার ঘরবাড়ি সাজায় শব্দের অসীম অটুট বন্ধন দিয়ে।

কবি রেজাউদ্দিন স্টালিন ভাব, ভাষা এবং পরিকল্পনার পৃথক মাত্রা দিয়ে সুদিন আসবে বলে ভাবতে চায়। একটা আশাবাদী ভুবনের বাসিন্দা হতে সাধ তার। ‘সোনামুখী ধানশীষ পূর্ণপ্রাণ যাবো’ কবিতার শেষ লাইনে যখন সে উচ্চারণ করে‘-তারপর একদিন বৃষ্টিধারায় স্নাত বধ্যভূমিতে/ বৃক্ষের দিন আসে ব্রহ্মপুত্র/ পত্রালির নৌকা ভাসে সবুজ বাতাসে/ আমি সব কান্না সব মৃত্যু মুছে ফেলে সেই বৃক্ষময় দিনের কাছে যাবো/ তার ফসলিম ফুল ও গন্ধময় আশ্চর্যের কাছে/ তার ধানশীষ ডালপালা নুয়ে থাকে সম্পদের ভারে/ আমি এক সোনামুখী ধানশীষ পূর্ণপ্রাণ যাবো’ এ রকম আশাবাদী ভবিষ্যতের হিরন্ময় স্বপ্নের কথা রেজাউদ্দিন স্টালিনের কবিতার পরতে পরতে। ওর প্রথম বই ‘ফিরিনি অবাধ্য-আমি’ প্রকাশের পরপরই সে প্রথম সারির কবিদের কাতারে উঠে আসে। ঐ প্রন্থের প্রায় সব কটি কবিতায় দুর্দান্ত সব উচ্চারণ আর চিন্তার নতুন দিগন্তে রংধনু দেখতে পেয়েছিলো পাঠকরা। স্টালিন নিজেকে বদলেছেন বারবার। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী রেজাউদ্দিন স্টালিনের কবিতায় আলোচনা করতে গিয়ে কয়েকটি বৈশিষ্ট্যের যথার্থ উচ্চারণ করেছেনÑএক. রেজাউদ্দিন স্টালিনের কবিতায় একটা গল্প থাকে। দুই. একটি কবিতা অন্যটির মতো নয়। তিন. স্টালিন ক্রিয়াপদের ব্যবহারকে নান্দনিক এবং রসগ্রাহ্য করেছে। চার. তার কবিতায় পরাভবের প্রতি অসম্মতির প্রকাশ আছে। সিরাজুল ইসলাম চৌধুরীর আলোচনার সাথে আমি ঐক্যমত্য পোষণ করি। স্টালিনের কবিতায় ক্ষোভ আছে দ্রোহ আছে সময়ের প্রাসঙ্গিক উচ্চারণ আছে যা কল্পনার সমার্থক। সূচনাপর্ব কবিতার কয়েকটি লাইন যদি বলি তবে ব্যাপারটা পরিষ্কার হবে-

‘আমার সময় গো-ক্ষুধের মতো বিভাজিত

মুহূর্তগুলো কালো কৃষকের পায়ের মতো ফাটা

আমার জন্ম কোনো সময়কে ইঙ্গিত করে না

এমনকি ঘটনাগুলো মুহূর্তের শৃঙ্খল মুক্ত

যখন পৃথিবীতে কিছুই ঘটছে না

তখন সময় কি জজ্ঞাসা চিহ্নের মতো থিতু

আমি কি শুধু মৃত্যুর ভয়ে সময়কে সনাক্ত করতে চাই ?

আমাদের প্রতিপ¦ার্শ আর সময়কে এমন জ্যামিতিক মাত্রায় কেও ব্যবচ্ছেদ করেনি। রেজাউদ্দিন স্টালিনের কবিতায় হাইপার রিয়েলিটি এবং এ্যাবসেন্ট রিয়েলিটির উপস্থিতি দেখে ভাবি, ও সত্যিই উত্তরাধুনিক চিন্তাকে অনেক দূর নিয়ে গেছে। মানব পরিচয়ের যে সারাৎসার সেখানে প্রবেশ করতে চেয়েছে। তথাকথির রাষ্ট্রনিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে মানুষের মৌলিকত্ব বিকাশে বাঁধা কোথায় স্টালিন জানে। একজন মানুষের প্রকৃত পরিচয় সে জানে এই জন্যে রেজাউদ্দিন স্টালিন  আমাদের কালের এক অসামান্য কবি প্রতিভা। যুবরাজ বলে তাকে ডাকি আসলে সে কবিতার রাজপুত্র। নতুন আঙ্গিক আর উৎপ্রেক্ষা দিয়ে বাংলা কবিতার অবয়বে আন্তর্জাতিক তিলক আঁকতে তৎপর এই কবির অগ্রগমন অপ্রতিহত। প্রচলিত বায়োডাটার বিরুদ্ধে সে তৈরি করতে চায় কবিতার বিকল্প জীবনবৃত্তান্ত। বায়োডাটার গভীরে প্রবেশ করে সারকার্রামার মতো সব দিক তার নিজস্ব দিক বলে ভাবতে চায়। বাতাসের গতিবেগ অবলোকন করতে করতে মেঘের ডম্বরু বাজায় এবং রনাঙ্গণ পার হয়ে অসীম সকালের দিকে নিয়ে যায়।

কবির জন্মদিন। যুবরাজের জন্মদিন। খুলে যাক ওর সমস্ত আনন্দের ঝাঁপি। প্যা-োরা বাক্সের মুখ বন্ধ হোক চিরতরে। অসম্ভব সুন্দর প্রত্যাশায় আয়ুষ্কাল ওর বেড়ে যাক-সমাজের বায়োডাটা পরিবর্তনের চাকায় বেঁধে দিক স্বপ্ন। চাকা চলুক তার ইচ্ছেমতো, বধূ সন্তান বন্ধু পরিবার নিয়ে। কবিতার মলাট বদলাতে বদলাতে যে উথান তার যে আগমন ও কবিতা জয় করার বাসনা; তা-হোক দীর্ঘজীবী এই আশীর্বাদ রেখে ভালবাসার একটা বায়োডাটা দিলাম ওর করতলে।

কবি যখন বলে-চেয়েছি আলাদা হতে মর্মমূল ছিঁড়ে, ফিরতে চেয়েছি নীড়ে, তখন ভিন্ন ডানায় উদ্ভাস-তাকে নিয়ে যায় অসীমতার প্রান্ত ছুঁয়ে কাব্য সীমাকে খুঁজতে। নির্মম নাগরিকত্ব ওর ভাললাগে না তবে কোন স্বপ্ননগর কবি খুঁজে ফেরে ? কবি বলেছে মানুষ হতে চায় অলৌকিক-তাহলে মানুষের জীবনবৃত্তান্ত কি লেখা হবে সেতো আগামীর সোনালি সকাল বলতে পারবে, র‌্যাবো যেমন পৌঁছুতে চেয়েছিলো এক সুন্দর আশ্চর্য সকালে। জ্ঞানের গহ্বরে পতিত মন ইমেলে খোঁজ করে উন্নয়ন, কবি জানে কিন্তু জানায় না। সিদ্ধান্ত যদি হয় নতুন একটি চাবুক তাহলে পরিষ্কার করে কবি বলে, এরকম নির্মম প্রভুর প্রয়োজন নেই। এই দাসত্ব ও শৃঙ্খলের বিরুদ্ধে কবি আজীবন সংগ্রামশীল । কবিতাতো আদিতে ছিল গান। কবিতা ফেলে এসেছে সুর, গল্প কত কিছু এখন একাকী পথ চলছে সে; এই তো তার দুঃসাহস। সব জানানোর দরকার নেই কবিতা কিছুটা রহস্যের। সেখানে লোক দেখানো শোভাযাত্রা কবির ভাললাগে না। তাই ইচ্ছার বিরুদ্ধে কবি উদরে রাখে হেমলক-প্রয়োজনের অপেক্ষাতে। কবির চোখে মাতৃক্রোড় এক অপূর্ব ঠিকানা-সেখানে শিশুটি অদৃষ্টের ছায়ার ভেতরে থাকে, বনসাই হয়ে-থাকে না। প্রতিবেশ তাকে বনসাই বানাতে চায়।

রেজাউদ্দিন স্টালিন অদ্ভুত অভিন্নতায় নিজেকে ধরে রাখেন। তার স্বকীয়তা, সততা ও বিশ্বাসের ভিত রচনা করতে সহায়তা করেছে তার মানবিক মূল্যবোধ ও আদর্শ। ‘বায়োডাটা’ নামের যে বিকল্প সামাজিক দলিল কবি তৈরী করতে চান তা’ পৃথিবীর সব মানুষের আকাক্সক্ষার সাথে সংগতিপূর্ণ। তার নিজস্ব ঠিকানার চৌহদ্দি থেকে তাকে অন্যভুবনে টেনে নিয়ে যায় জীবিকা। সে বুঝিয়ে দেয় যে মানুষের কাংখিত জীবনবৃত্তান্ত থেকে, যে অসাধারণ অলিগলি পথ  তৈরী হয়েছে তা আগামী প্রজন্মকে দূর সুদূর সভ্যতার দেয়াল অতিক্রম করার সাহস যোগাবে। কখনো হুলুস্থূল কা- ঘটিয়ে বলে দেবেÑপথে নামো, তবেই না পথ খুঁজে পাবে। পুরানো নাম ঠিকানার তথ্য সমাচার দিয়ে এগোনো যায় না। আমুল বদলে নিয়ে বাড়ি-ঘর-রাস্তাগুলো অন্য নামকরণে সিলমোহর ব্যবহার করতে হয়। কবি তার বায়োডাটা অর্থাৎ জীবনবৃত্তান্তে সমাজের সৌখিন অবস্থানের বিপরীতে পরিবর্তমানতাকে বারবার আয়নার মতো তুলে ধরেছে।

রেজাউদ্দিন স্টালিন আমাদের কালের এক অসামান্য কবি প্রতিভা। যুবরাজ বলে তাকে ডাকি আসলে সে কবিতার রাজপুত্র। নতুন আঙ্গিক আর উৎপ্রেক্ষা দিয়ে বাংলা কবিতার অবয়বে আন্তর্জাতিক তিলক আঁকতে তৎপর এই কবির অগ্রগমন হোক অপ্রতিহত, প্রচলিত বায়োডাটার বিরুদ্ধে তৈরী করুক বিকল্প জীবনবৃত্তান্ত।