সাবা প্রতিবেদক – সাহিত্য বাজার

শিক্ষাগুরু ওয়াহিদুল হক স্মরণে আলোচনা, আবৃত্তি ও সংগীত
শিক্ষাগুরু ওয়াহিদুল হক স্মরণে আলোচনা, আবৃত্তি ও সংগীত

গতকাল সন্ধ্যায় স্মৃতিচারণ, সংগীত ও আবৃত্তির মধ্য দিয়ে সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিক্ষাগুরু ওয়াহিদুল হকের মৃত্যুবার্ষিক উদ্যাপন করেছে তাঁর হাতে গড়া সংগঠন কণ্ঠশীলন।

৭৩/১ এলিফ্যান্ট রোড, ঢাকায় অনুষ্ঠিত এই আয়োজনে ওয়াহিদুল হকের সঙ্গে পথচলার স্মৃতি তুলে ধরেন তাঁর কাছের মানুষ আব্দুল ওয়াদুদ। আরও আলোচনা করেন মীর বরকত, গোলাম সারোয়ার ও বিলকিস আহমেদ। আবৃত্তি করেন রাজিয়া সুলতানা মুক্তা, আল মামুন সিদ্দিক, অনন্যা গোস্বামী ও রইস উল ইসলাম। এছাড়াও তাঁকে নিবেদন করে সংগীত পরিবেশন করেন সাঈদা হোসেন পাপড়ী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুরুজ্জামান নান্নু।

ওয়াহিদুল হকের সঙ্গে পথচলার স্মৃতিময় কিছু ঘটনা তুলে ধরে বক্তারা বলেন, ওয়াহিদুল হক ছোট বড় সকলের সাথে মিশতেন এবং সকলকে সম্মান করতেন। তার ভক্ত ছিল না এমন মানুষ খুব কম পাওয়া যাবে। তার সমস্ত কর্মজীবনে বাঙালি সংস্কৃতির আলো ফুটেছিলো। সকল সাংস্কৃতিক আন্দোলনেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি মানুষের ভেতরে সঙ্গীতের অনুরনন তুলেছিলেন। ওয়াহিদুল হকের আদর্শে পথ চললে জীবনের পথগুলো অনেক বেশি সুন্দর হবে। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, দেশের সবধরনের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে ওয়াহিদুল হক ছিলেন এক নিরন্তর যোদ্ধা। ওয়াহিদুল হককে অনুসরণ করলে আমরা অসা¤প্রদায়িক ও গণতান্ত্রিক হতে পারবো এবং মানুষের জন্য কাজ করতে পারবো। তিনি দেশের নামকরা পত্রিকায় কাজ করেছেন। শেষ জীবনে তিনি কলাম লিখতেন। এমন কোন বিষয় ছিল না যে বিষয়ের উপর তিনি লিখতে পারতেন না। শব্দের উৎপত্তি ও ব্যবহার তিনি অভিধান না দেখেই বলে দিতে পারতেন। অসাধারণ সুন্দর মানসিকতার মানুষ হয়েও তিনি সাধারণ জীবনযাপন করতেন।

ওয়াহিদুল হক আজ বহুদূরে, জগতের যত হাসি—কান্না, হিসাব—নিকাশের বাইরে। আবার বহুকাছেও আছেন তিনি, তাঁর কর্মে, তাঁর সৃষ্টির পথে পথে, অন্তরের অনুরণনে Ñ কথাহীন, শরীরহীন অনন্ত হয়ে। দিন চলে যায়, চলে যাবে। তবে তাঁর ছেঁায়াটুকু, কর্মটুকু থাকবে, থাকতেই হয়, যেমনটি করে সক্রেটিস, লালন বেঁচে আছেন প্রজন্ম থেকে প্রজন্মে। প্রয়াত নাজিম মাহমুদ ওয়াহিদ ভাইকে বলতেন ‘হ্যামিলনের বাঁশিওয়ালা’। ঠিক তাই। বাঁশির সুর ছড়িয়েছিলেন তিনি পথে পথে, পদে—পদে জাতিসত্তার ‘চির উন্নত শিরে’ অবগাহনে। সেই সুর তাঁকে চিনিয়ে দিবে কালে কালে। অবিশ্বাস্য তাঁর পথচলাসীমানা, অবিশ্বাস্য তাঁর পরিচিতজন—স্বজন পরিধি বয়সের গণনাকে তুচ্ছ করে। ওয়াহিদ ভাই Ñ এর সঙ্গে সম্পর্কিত সকলের একটা বদ্ধমূল ধারণা কিংবা সকলে বিশ্বাস করে ওয়াহিদ ভাই Ñ সঙ্গে তারই কেবল আলাদা এবং অথচ গভীর একটি আত্মিক সম্পর্ক আছে এমনটা আর কারও সঙ্গে নেই। আমরা বিশ্বাস করি, এই আত্মীয়তা নিয়ে ওয়াহিদ ভাই বেঁচে থাকবেন সবার মাঝে।

জীবিতকালে ২৭ সংখ্যাটিকে ওয়াহিদুল হক খুব পছন্দ করতেন, বয়স গণনায় তিনি আনন্দের সঙ্গে বলতেন যে, ‘বয়সটাকে আমি সাতাশে রাখতে চাই’। আরও বলতেন ‘একজন মানুষের সেরা বয়সকাল হওয়া উচিৎ ২৭’। কত পথ—মতকে তিনি সাবলীল করেছেন, অর্জন করেছেন অনেক। আবৃত্তিকেও তাঁর আরেক ভালোবাসার জগত বলে মেনেছিলেন।

মুন্সিগঞ্জের শ্রীনগরে লীজ নেওয়া জমিতে চলছে বহুতল ভবন নির্মাণের কাজ : নিরব প্রশাসন
মুন্সিগঞ্জের শ্রীনগরে লীজ নেওয়া জমিতে চলছে বহুতল ভবন নির্মাণের কাজ : নিরব প্রশাসন

বিশেষ প্রতিবেদক

প্রশাসনের নাকের ডগায় সরকারি লীজ নেওয়া জমিতে বহুতল ভবন নির্মাণ করছে ইজারাদার সালাউদ্দিন শাওন নামের একজন প্রবাসী। সরকারি লিজের জমিতে কোনোরকম বহুতল ভবন বা অট্টালিকা নির্মাণে নিষেধাজ্ঞা থাকার পরও মুন্সিগঞ্জের শ্রীনগর সরকারি কলেজ সংলগ্ন সড়কে এই ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, এটি দেখেও না দেখার ভান করছে সংশ্লিষ্ট প্রশাসন। অন্যদিকে ইজারাদার সালাউদ্দিন বলছেন, লিজের জমিতে নয়, নিজস্ব ব্যক্তি মালিকানার জমিতে ভবন নির্মাণ হচ্ছে। এ বিষয় সংশ্লিষ্ট প্রশাসন নিরব বলে অভিযোগ এলাকাবাসীর।

সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় শ্রীনগর সরকারি কলেজ রোডে মরহুম ইউনুজ দেওয়ানের ছেলে ইতালি প্রবাসী সালাউদ্দিন শাওন সরকার থেকে জমি লীজ নিয়ে সেই জমির সাথে নিজস্ব জমি মিলিয়ে স্থায়ী বহুতল ভবন নির্মাণের কাজ করছেন। এজন্য তিনি সরকারি সকল দপ্তরকে ম্যানেজ করে ৫ তলা ভবন তৈরি করছেন বলে জানালেন স্থানীয় বাসিন্দারা।

তারা জানান, এখানে ইতালি প্রবাসী সালাউদ্দিন এর নিজস্ব জমিও রয়েছে। তবে তার জমির ভিতর ১৫ ফিট সরকারী সম্পতি যার মালিক সরকার। তিনি সেই জমি সরকার থেকে লীজ নিয়েছেন। আর লিজকৃত জমিতে বহুতল ভবন নির্মাণ করা যায়না বলে জানান এলাকাবাসী। তারা বলেন, প্রবাসী সালাউদ্দিন কোনো নিয়ম-নীতি না মেনে সেখানে বহুতল ভবন তৈরি করছে। প্রশাসন এসে ঘুরেও যাচ্ছে, কিন্তু কিছুই বলছেনা বলে অভিযোগ বাসিন্দাদের।

এ বিষয়ে সালাউদ্দিন শাওনের কাছে জানতে চাইলে প্রথমে তিনি সাক্ষাৎকার দিতে রাজি না হলেও পরবর্তীতে বলেন, এটা আমার ব্যক্তি মালিকানা জমি। লীজ সম্পত্তি আমি সরকারের কাছ থেকে নিয়েছি এবং নবায়ন করেছি। এখানেও আমার ভোগ দখলের অধিকার রয়েছে। আমি আমার ভবনের সামনের জায়গা রেখেই কাজ করছি। কোনো সরকারি জায়গা দখল করি নাই।

অথচ তার নির্মাণাধীন ভবনে গিয়ে দেখা যায়, সে সরকারি জায়গা না রেখেই কাজ করছে।

কর্মরত সাইড কন্ট্রাকটারকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমাকে যেভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে আমি সেইভাবে কাজ করছি এখানে লীজকৃত সম্পত্তি আছে কিনা আমি জানিনা। আমাকে যেভাবে ড্রয়িং দেয়া হয়েছে আমি সেই ভাবে কাজ করছি।

এ বিষয়ে উপজেলা সার্ভেয়ার

মনিরুল ইসলাম এর কাছে জানতে চাইলে এটা আমাদের অধিনে না বলে সে দায় এড়িয়ে যায় এবং বলেন এটা ভূমি কর্মকর্তা স্যারের দায়িত্বে সে এ বিষয়ে পদক্ষেপ নিবেন বলে জানান তিনি।

যদিও এ বিষয়ে জানতে মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার ভূমি কর্মকর্তা গোলাম রাব্বানী সোহেলকে ফোন করলে তিনি রিসিভ করেননি।

তবে জেলা সার্ভেয়ার ইসমাইল হোসেন বলেন, আমি এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে পারলাম যদি সে লিজকৃত জমিতে ভবন নির্মাণ করেন তাহলে ভূমি দখল আইনে মামলার ব্যবস্থা নেয়া হবে। আমি দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছি বলে জানান তিনি ।

পূর্নাঙ্গ কমিটি নিয়ে মহানগর বিএনপির পরিচিতি সভা: এখনো থামেনি নাসরিন বিতর্ক
পূর্নাঙ্গ কমিটি নিয়ে মহানগর বিএনপির পরিচিতি সভা: এখনো থামেনি নাসরিন বিতর্ক

বিশেষ প্রতিবেদক

অবশেষে পূর্ণাঙ্গ রূপ নিলো বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি। গত ৪ অক্টোবর সোমবার বিকালে ৪১ সদস্যের পূর্নাঙ্গ কমিটির নাম প্রকাশ করা হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে। এতে মনিরুজ্জামান খান ফারুককে আহ্বায়ক এবং জিয়াউদ্দিন সিকদার জিয়াকে সদস্য সচিব বহাল রেখে ৯ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ৩০ জনকে সদস্য করা হয়েছে। এখানেও যথারীতি আফরোজা খানম নাসরিনকে ১নং যুগ্ম আহ্বায়ক করায় মঙ্গলবার সকালে মহানগর বিএনপি আয়োজিত পরিচিতি সভায় উপস্থিত হননি সিনিয়র অনেক নেতা। পূর্ব থেকেই এ নিয়ে বিতর্ক চলে আসছিল বরিশালে। পূর্নাঙ্গ কমিটি ঘোষনার পর এই বিতর্ক আরো বেড়েছে। নাসরিনের নীচে সিনিয়র নেতারা পদ নিতে রাজী না হওয়ায় পূর্বের যুগ্ম আহ্বায়ক একজনও এ কমিটিতে স্থান নেননি বলে দাবি করেছেন তারা।

যদিও দলীয় একাধিক সূত্র বলছে যারা দীর্ঘ আন্দোলন-সংগ্রামে সড়কে ছিলেন এবং হামলা-মামলা ও জেল খেটেছেন তাদেরকে গুরুত্ব দিয়ে এই কমিটি গঠিত হয়েছে। এখানে সিনিয়র-জুনিয়র বলে কোন কথা নেই।

পূর্বের কমিটির বাদ পড়া যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, আলতাফ মাহমুদ শিকদার, হাবিবুর রহমান টিপু, কেএম শহিদুল্লাহ, হারুন-অর-রশিদ, অ্যাডভোকেট শাহ্ আমিনুল ইসলাম আমিন ও মাকসুদুর রহমান মাকসুদসহ আরো অনেককেই দেখা যায়নি মহানগর বিএনপির এই পরিচিতি সভায়।

তবে বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীন, জসিম উদ্দিন খান, মোঃ আল আমিন, আবু মুসা কাজল, আব্দুল হালিম মৃধা, সাজ্জাদ হোসেন, জহিরুল ইসলাম লিটু, মাহফুজুর রহমান মাফুজ ও এ্যাড. আবুল কালাম আজাদসহ বাকী সদস্যদের সবাই উপস্থিত ছিলেন বিএনপি অফিসে। মনিরুজ্জামান ফারুক এর সভাপতিত্বে এসময় সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়। সদস্যদের মধ্যে ওযায়ের ইবনে গোলাম কাদির (স্বপন), বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, আল মাসুম, মঞ্জুরুল আহসান জিসান, সাইফুল আনাম বিপু, বদিউজ্জামান টলন, রফিকুল ইসলাম মঈন, কামরুল হাসান রতন, আহম্মেদ জেকি অনুপম, জুলহাস উদ্দিন মাসুদ, জাহিদুর রহমান রিপন, খসরুল আলম তপন, আব্দুল হক মাষ্টার, আরিফুর রহমান বাবু, আসাদুজ্জামান মারুফ, সোহেল সিকদার, এ্যাড. কাজী বসির, এ্যাড. আবুল কালাম আজাদ ইমন, এ্যাড. সরোয়ার হোসেন, এ্যাড. শেখ হুমায়ুন কবির মাসুদ, এ্যাড. মোঃ তসলিম, এ্যাড. সুফিয়া আক্তার, এ্যাড. সাঈদ খোকন, শামীমা আকবর, একেএম মিজানুর রহমান (ইঞ্জিনিয়ার), নওশদ আহম্মেদ নান্টু, দুলাল গাজী, মাসুদ হাওলাদার, আব্দুর রহমান হাওলাদার, হাসিনা কামাল ও নুরুল ইসলাম পনির এসময় উপস্থিত ছিলেন।

জানা যায়, পূর্বের ৪২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে এ বছর জুলাই মাসে তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষনা করে কেন্দ্রীয় বিএনপি। এতে যুগ্ম আহ্বায়ক ছিলেন আফরোজা নাসরিন। ঐ কমিটি নিয়ে বিতর্ক সৃষ্টির কিছুদিন পরই নিজস্ব পুকুর ভরাটের অভিযোগে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন এর দলীয় পদ স্থগিত করা হয়। যা বিলকিস জাহান শিরিন সমর্থকদের আহত করে।

বর্তমান পূর্নাঙ্গ কমিটিতে বহাল রয়েছেন আহ্বায়ক, সদস্য সচিব ও ১নং যুগ্ম আহ্বায়ক।তাদের রেখেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করায় বরিশালে বিএনপির নেতৃত্ব সংকট আরো স্পষ্ট হয়েছে বলে দাবী বাদ পরা নেতাদের।

এর আগে ২০২১ সালের ৩ নভেম্বর সাবেক এমপি ও মেয়র বর্তমান চেয়ারপার্সনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ারকে মহানগরের সভাপতির পদ থেকে সরিয়ে আহ্বায়ক করা হয় মনিরুজ্জামান খান ফারুককে। সেখানে ১নং যুগ্ম আহ্বায়ক ছিলেন আলী হায়দার বাবুল এবং সদস্য সচিব ছিলেন মীর জাহিদুল কবির। এরপর ২০২২ সালের ২২ জানুয়ারি ৪১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। সেখানে ছিলেন ৯ সদস্যের যুগ্ম আহ্বায়ক এবং বাকীরা ছিলেন সদস্য পদে। ওই আহ্বায়ক কমিটিতে পূর্বের কমিটির ১৭১ সদস্যের মধ্যে গুরুত্বপূর্ণ নেতারা কেউ স্থান পাননি। ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদনের আগে তা নিয়ে আপত্তি তোলেন বিলুপ্ত কমিটির নেতারা। এ নিয়ে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ দিলেও তা কাজে আসেনি বলে জানা গেছে।

এর মধ্যে ২০২২ সালের ১১ মার্চ মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি নিয়ে দ্বন্দ্ব ও বিতর্কের মধ্যেই নগরীর ৩০টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটিও বিলুপ্ত করা হয়। কেননা অভিযোগ ছিল ৩০টি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা সবাই ছিলেন সরোয়ার অনুসারী। ফলে মহানগর বিএনপির রাজনীতিতে সরোয়ার ও তার অনুসারী নেতা-কর্মীরা একেবারে কোণঠাসা হয়ে পড়েন। বঞ্চিত নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। এমন অবস্থার মধ্যেই নানা অভিযোগের কারনে আকস্মিকভাবে বরিশাল মহানগর কমিটি বিলুপ্ত করা হয়। পরবর্তীতে এ বছরের জুলাই মাসে তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সেখান থেকে বাদ পড়েন সদস্য সচিব মীর জাহিদুল কবির। নতুন সদস্য সচিবের দায়িত্ব পান পূর্বের কমিটির যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার। জিয়াউদ্দিন সিকদার দায়িত্ব পাওয়া মাত্রই তার বিরুদ্ধে আওয়ামী লীগের ফেলে যাওয়া কর্মীদের দলে টানা, বাস টার্মিনাল, বাজার ও বস্তি এলাকায় প্রভাব বিস্তারসহ দলীয়করণ ও দখলের অভিযোগ পাওয়া গেছে। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক সম্পর্কে তৃণমূলের রয়েছে দ্বিধা দ্বন্দ্ব। তার নেতৃত্ব মানতে চায় না অনেকেই। অন্যদিকে পরিশ্রমী ও জেল জুলুমের কষ্টের শিকার হলেও আফরোজা নাসরিন এখনো অতটা যোগ্য নয় বলে দাবি সিনিয়র নেতাদের।

এ ব্যাপারে মহানগর আহ্বায়ক কমিটির সাবেক ১নং যুগ্ম আহ্বায়ক এ্যাড. আলী হায়দার বাবুল বলেন, কমিটি বিষয়ে কোন কথা বলতে চাই না। তবে এ কমিটিতে তিনি অন্তর্ভূক্ত হতে চাননি। এ সময় তার কথার মধ্য থেকে ক্ষুব্ধতা প্রকাশ পায়। তিনি বারবার বলছিলেন, জন্মলগ্ন থেকেই বিএনপি করছি আজ পর্যন্ত সিনিয়র নেতা হতে পারিনি। আর কমিটি নিয়ে কোন কথা বলতে চান না তিনি। একই ধরনের উত্তর এসেছে সাবেক যুগ্ম আহ্বায়কদের কাছ থেকেও। পাশাপাশি ওয়ার্ড বিএনপির অনেকেই এই কমিটি মনপুত হয়নি বলে মন্তব্য করেছেন। বলেছেন, এতে করে বরিশালের নেতৃত্ব সংকট স্পষ্ট হয়েছে।

এ ব্যাপারে মহানগর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কমিটি গঠিত হয়েছে। যারা দীর্ঘ আন্দোলন -সংগ্রামে সড়কে সরব ছিলেন। যারা হামলা-মামলা ও জেল খেটেছেন তাদেরকেই কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়েছে। সিনিয়র হলেই কমিটিতে জায়গা পাওয়া যায় না। সেখানে একজন জুনিয়র কর্মীও তার রাজনৈতিক দক্ষতা দিয়ে বড় পদে আসতে পারে। যারা এ কথা বলছে তারা পদ পদবীর জন্য বিএনপিতে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু সেই সুযোগ আর হবে না। যারা দলের এবং দেশের মানুষের জন্য কাজ করবে তারাই বিএনপিতে জায়গা করে নেবে। সেখানে সিনিয়র জুনিয়র বলে কিছু থাকবে না বলে জানান তিনি।

এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশে ত্যাগীদের নিয়ে কমিটি গঠিত হয়েছে। এই কমিটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে দল ও দেশবাসীর স্বার্থে। এখানে সিনিয়র -জুনিয়র বলতে কিছু নেই। প্রয়োজনের সময় যারা দলের জন্য কাজে এসেছে, যারা হামলা-মামলা ও জেল খেটেছে তাদেরকেই মহানগর কমিটিতে জায়গা করে দেয়া হয়েছে বলে জানান তিনি।

কিছুতেই থামে না স্বজনহারাদের কান্না! পায়নি কোনো সরকারি অনুদান
কিছুতেই থামে না স্বজনহারাদের কান্না!

(বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত বরিশালের একই গ্রামে দুইজন শহীদ রাসেল ও সাজিদ, পাশের গ্রামে ঘুমিয়ে আছেন ওয়াদুদ নামে আরো একজন)

(আজো পায়নি সরকারি কোনো অনুদান…)

বিশেষ প্রতিবেদক

শহীদ রাসেল তালুকদার এর স্বজনদের আহাজারি। শিশুকন্যার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা

মায়ের চোখের জল শুকিয়ে গেছে। সন্তানের লাশ কাঁধে নিয়ে দাফন সম্পন্ন করার পর থেকে নির্বাক বাবা। পৃথিবীর সব ভার এখন তাকে ঋজু করে দিয়েছে। ছোট্ট শিশুটিকে বুকে আঁকড়ে ধরে নিহতের স্ত্রীর আহাজারিতে আকাশ-পাতাল ভারী হয়ে ওঠে। শিশুটি আজো ডাকে বা-বা…। শিশুর ডাকের সাথে পাল্লা দিয়ে বারে মায়ের কান্না। ওকে কি করে বোঝাবে মা? ওর বাবা আর কোনোদিন ফিরে আসবে না। সদ্য বিধবা হওয়া যৌবতী  মায়ের আকুতি – আমার কি হবে? এই বয়সে কি আমার বিধবা হওয়ার কথা ছিলো? আমার এই শিশু সন্তানের কি হবে?

বরিশালের একই গ্রামে দুজন শহীদ পরিবারের এই চিত্র যেন সারা বাংলাদেশের ৭০৮ জন শহীদ পরিবারের কান্নার প্রতিনিধিত্ব করছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের দিন ৫ ই আগস্ট (৩৬ জুলাই) ঢাকার সাভারে ও বাড্ডায় পুলিশ ও ছাত্রলীগের গুলিতে বুকে পিঠে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মোট ছয়জন ছাত্র জনতা। তাদের মধ্যে তিনজন একই ইউনিয়নের বাসিন্দা। আবার দুজনের বাড়ি একই গ্রামে।

সরকারি তথ্য মতে বরিশালে এখন পর্যন্ত শহীদের যে পরিসংখ্যান পাওয়া গেছে, তা ৩০ জনের মতো। যার ৬ জনই বাকেরগঞ্জের। সম্প্রতি বরিশালের জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদের তিনজন আবার একই ইউনিয়নের এবং একই গ্রামের দুজন।

বরিশাল সদর উপজেলার চরকাউয়া খেয়াঘাট থেকে বাসে গোমা ফেরীঘাট। ফেরী বা খেয়া পার হলেই ওপারে বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়ন। গোমা বাজার থেকেই ব্যবসায়ীদের মুখে মুখে শোনা গেল বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ তিনজনের কথা। তবে শহীদদের নাম জানা নেই বেশিরভাগ মানুষের। হোটেল ও চা দোকানের ব্যবসায়ী মঈনউদ্দীন জানালেন, দুধল ইউনিয়নের কবিরাজ ডিকিপি স্কুল সংলগ্ন এক বাড়িতে একজন এবং এই সড়ক ধরে সোজা সামনের স্টেশনে সুন্দরকাঠী গ্রামে দু’জন শহীদ এর বাড়ি। একজন তালুকদার বাড়ি আর অন্যজন একটু ভিতরে হাওলাদার বা মৃর্ধা বাড়ি।  গোমা বাজার থেকে ইজিবাইকে সুন্দরকাঠী বাজার মাত্র ১০ মিনিটের পথ। এখান থেকে আবার অটোভ্যানে প্রায় ২০ মিনিট চলার পর পূর্ব সুন্দরকাঠী প্রাথমিক বিদ্যালয় ও গরুর হাট। সকালে বৃষ্টি হয়ে যাওয়া এবং এখনো থেমে থেমে বৃষ্টি চলমান থাকায় সড়কে ও গরুর হাটে মানুষের উপস্থিতি নেই বললেই চলে। এখানে খালের উপর সেতু পার হয়ে ওপারে হেরিংবন অর্থাৎ ব্রিটিশামলের ইটা বিছানো পায়েচলা পথ। বৃষ্টির কারণে পিছলে যাচ্ছে পা। মাঝেমধ্যে আবার কাঁদামাটি। এভাবে কিছুদূর চলার পর ইটা বিছানো পথ শেষে শুরু হলো কাঁদামাটির পিচ্ছিল পথ। এই পিচ্ছিল পথ ধরে ১০ মিনিট হাঁটার পর অনেকের কাছে জিজ্ঞেস করে করে অবশেষে যে করবটি পাওয়া গেল সেটি হাওলাদার বাড়ির পারিবারিক কবরস্থান। পাশেই হাওলাদার বাড়ি।

শহীদ সাজিদ হাওলাদার এর সমাধি। নেই কোনো স্মৃতিচিহ্ন।

পলিথিন ব্যবহার করে ঢেকে রাখা এই কবরটি ঢাকার বাড্ডায় গুলিবিদ্ধ হয়ে শহীদ সাজিদ হাওলাদার এর। তাঁর বড় চাচা মোতালেব বা মতি হাওলাদার এলাকায় খুব পরিচিত। তিনি জানালেন, সাজিদ এর বাবা আমার মেজ ভাই মিলন হাওলাদার পরিবার নিয়ে ঢাকাতেই থাকেন। সাজিদও ঢাকায় বড় হয়েছে তাই গ্রামের মানুষ তাকে চেনেনা। আমরা যতটুকু সাজিদকে দেখেছি বা জানি, সে অত্যন্ত নিরিহ, বিনয়ী ও ভদ্র একজন যুবক। বছর পাঁচেক হয়েছে বিয়ে করেছে। স্ত্রী ছাড়াও শিশু সন্তান রয়েছে। যার বয়ছ মাত্র দুই-তিন বছর।  পরিবারের সবাই ঢাকায় থাকার কারণে সাজিদ এর কবরের পাশে কোনো স্মৃতিচিহ্ন খুঁজে পাওয়া যায়নি।

একই পথে বহুকষ্টে আবার ফিরে আসা সুন্দরকাঠী বাজারে। এখানে বসতেই স্থানীয় যুবদলের নেতা সোহান তালুকদার এগিয়ে এসে পরিচিত হলেন। তার কাছেই জানাগেল, কবাই, পাদ্রী শিবপুর, চরাদিতে একজন করে মোট তিনজন এবং এই দুধল ইউনিয়নে তিনজনসহ মোট ছয়জন শহীদের কবর রয়েছে বরিশালের বাকেরগঞ্জের উপজেলায়। কবিরাজ গ্রামের ডিকিপি স্কুল সংলগ্ন খোন্তাখালি মোল্লা বাড়িতে ওদুদ নামে একজন শহীদের কবর রয়েছে। আর এই সুন্দরকাঠী গ্রামে দুজন। সোহান নিজেই পথ দেখিয়ে নিয়ে চললেন তারই আপন চাচাতো ভাই শহীদ রাসেল তালুকদার এর কবরের কাশে। তালুকদার বাড়ির পারিবারিক সমাধিস্থলে স্পষ্ট সাইনবোর্ডে লেখা আছে – সমাধিস্থল

শহীদ আরিফুর রহমান রাসেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লং মার্চ টু ঢাকায় পুলিশের গুলিতে নিহত হন।

কবরের পাশে দাঁড়িয়ে দু মিনিট নিরবতা পালনের ফাঁকেই ঘরের ভিতর থেকে কান্না আর আহজারি স্পষ্ট হয়। শিশুকন্যাকে কোলে নিয়ে সামনে এসে দাঁড়ায় একজন সদ্য বিধবা মা। যার বয়স মাত্রই ২২কি ২৩ হবে অনুমান। নিহত রাসেলের বড়ভাই সোহাগ তালুকদার পরিচয় করিয়ে দিলেন, শহীদ রাসেলের স্ত্রী ও শিশু সন্তানের সাথে। তারপর জানালেন, লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে ঢাকার সাভারে পুলিশ ও ছাত্রলীগের গুলিতে নিহত হয়েছে আমার ভাই। ঐ দিন শিক্ষার্থীরা আহত অবস্থায় ওকে এনাম মেডিকেলে ভর্তি করে। বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা আমাকেই ফোন করে বিষয়টি জানায় আর বলে রাসেল এর বুকে ও পিঠে গুলিবিদ্ধ হয়েছে। আমরা দ্রুত ওর কাছে যাই।  ৪০ মিনিট পর রাসেল মারা যায়।

এসময় রাসেলের স্ত্রী চিৎকার করে ওঠেন, কান্নারত কণ্ঠে বলেন,  এনাম মেডিকেল রাসেলকে  সুচিকিৎসা দেয়নি। বিনা চিকিৎসায় ফেলে রেখেছিল। আমরা যাওয়ার পর, টাকার নিশ্চয়তা দেওয়ার পর তারা আইসিইউতে নেয়। এর আগেই যদি তারা সুচিকিৎসার নিশ্চিত করতো তাহলে হয়তো আরো অনেক প্রাণহানি কমে যেত। সন্তানকে বুকে আঁকড়ে ধরে এই মা কান্নারত প্রশ্ন তোলেন, আমার এই সন্তানের কি হবে ভবিষ্যৎ বলতে পারেন?

শহীদ রাসেল তালুকদার এর সমাধি।

রাসেলের বাবা খলিলুর রহমান এবং মা এসে দাঁড়িয়েছেন কবরের পাশে। হাত তুলে সন্তানের জন্য দোয়া করলেন মা। তারপর বললেন, বিধবা এই বড় মেয়েটি এবং তার কোলের ছোট মেয়েটির কথা ভেবে আমাদের রাতে ঘুম হয় না। আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো, এদের জীবনের নিশ্চয়তা দিন। শিশু সন্তানের ভবিষ্যতের নিশ্চয়তা দিন।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর বরিশালে শহীদ আবীর এর পরিবার সাথে সাক্ষাৎ শেষে জেলা প্রশাসক দেলোয়ার হোসেন বলেছেন, আন্দোলনে বরিশাল জেলায় এখন পর্যন্ত ৩০ জন শহীদের সন্ধান পাওয়া গেছে। তাঁদের তালিকা ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আন্দোলনে আত্মত্যাগকারী এসব পরিবারের পাশে দাঁড়াবে সরকার। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁরা পর্যায়ক্রমে সবার পরিবারের কাছে যাবেন এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সহায়তা দেবেন।

বাকেরগঞ্জের দুধল ইউনিয়নের সুন্দরকাঠী গ্রামের হাওলাদার বাড়িতে এবং কবিরাজ গ্রামের শহীদ ওদুদ এর বাড়িতে এখনো সরকারের কেউ কোনো খোঁজ নেয়নি বলে জানা গেছে।

খোকন সেরনিয়াবাত এর একবছর : জোয়ার এসেছে খালে: হাসতে শিখেছে মানুষ
বসিকে  খোকন সেরনিয়াবাত এর জয়ের একবছর : জোয়ার এসেছে খালে: হাসতে শিখেছে মানুষ

বিশেষ প্রতিবেদক

ছবি সংগৃহীত

নতুন বরিশাল গড়ার অঙ্গিকার

জয় হোক শেখ হাসিনার’ এই প্রত্যয় নিয়ে বরিশালের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, আমাকে কাজ করতে দেন, আগামী ৪ বছরের মধ্যে এই বরিশাল প্রকৃত রূপসী বাংলায় পরিনত হবে।

১২ জুন বুধবার নির্বাচনে জয়ী হবার একবছর পূর্তি উপলক্ষ্যে কাউন্সিলের শুভেচ্ছা গ্রহণকালে মেয়র খোকন সেরনিয়াবাত আরো বলেন, নগরীর কাউন্সিলররা হচ্ছেন আমার হাত। আপনারা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করলে জনগণ আমাদের উপর আস্থাশীল হবেন।

মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর জয়ী হবার পরপরই বরিশালে চিত্র বদলে যেতে শুরু করে। ১৪ নভেম্বর ২০২৩ আনুষ্ঠানিক ভাবে বরিশাল সিটি করপোরেশন বসিকের দায়িত্ব গ্রহণ করেন আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। দায়িত্ব গ্রহণের আগেই তিনি খাল পুনরুদ্ধার ও নগরীর ড্রেনগুলো আধুনকায়নের জন্য ৭৯৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন করিয়ে এনেছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে । এই প্রকল্পের মধ্যে ২৬৮ কোটি টাকার উন্নয়ন কাজ এই মুহূর্তে চলমান রয়েছে। এরমধ্যে রয়েছে ২৫০ কিলোমিটার রাস্তার কার্পেটিং, ৪৩ কিলোমিটার আরসিসি রাস্তা, ৫০ কিলোমিটার সিসি রাস্তা, ১০০ কিলোমিটার আরসিসি ড্রেন নির্মান, ৯০৪৫ বর্গমিটার আরসিসি চত্বর, নগরের ২১টি রাস্তার মোড়ের সৌন্দর্য বর্ধন, নগরীতে ৪টি ভাস্কর্য নির্মাণ ও নির্মাণ সহায়ক যানবাহন ক্রয়।

এছাড়াও সাড়ে ৩৫০০ কোটি টাকার প্রকল্প জমা দিয়েছেন তিনি যা এই মুহূর্তে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এরমধ্যে আছে ৯২৭ কোটি টাকা ব্যয়ে নগরীর খাল খনন ও খালের দুই পাড়ে ওয়াকওয়ে নির্মানসহ নান্দনিক সৌন্দর্য্য বর্ধনের কাজ। একই সাথে অনুমোদনের অপেক্ষায় রয়েছে ২২শ কোটি টাকার আরো একটি সনন্বিত প্রকল্প। এরমধ্যে রয়েছে ফুটওভার ব্রিজসহ নগরীর রাস্তা, ড্রেন বিদ্যুৎ খাল ও পানি সরবরাহের অত্যাধুনিককরনের কাজ। এছাড়া অন্য একটি প্রকল্পের মাধ্যমে ২৫০ কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হবে নতুন নান্দনিক অত্যাধুনিক নগরভবন তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

গত এক বছরে নগরীতে ৮ কিলোমিটার ড্রেন নির্মাণ করা হয়েছে, সাড়ে তিন কিলোমিটার খাল খনন করা হয়েছে, দেড় কিলোমিটার এলাকাজুড়ে সাগরদি খালের দুপাড়ে সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়েছে। এছাড়া বিশেষ প্রকল্পের আওতায় নগরীর ড্রেন থেকে আবর্জনা অপসারণসহ ড্রেনের উপর পকেট স্লাব নির্মাণ করা হয়েছে। যা দ্রুত জলাবদ্ধতা নিরসনে ইতিমধ্যে সুফল দিয়েছে বলে জানিয়েছেন মেয়র খোকন সেরনিয়াবাত। উন্নয়ন সহায়তা কর্মসুচীর অংশ হিসেবে শীতের সময় কয়েক হাজার শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে এবং ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এর পাশাপাশি ঈদগাঁ সংস্কার, মশক নিধন, পার্ক ডেকরেশনসহ সার্বিক কার্যক্রম করা হয়েছে। সবচেয়ে লক্ষ্যণীয় পরিবর্তন হলো নিয়মিত সিটি করপোরেশন (বসিক) পরিষদের সভা করা হচ্ছে, কাউন্সিলরদের ক্ষমতায়ন করা হয়েছে এবং উন্নয়ন কার্যক্রমের ওয়ার্ড ওয়ারি কাজের সমবন্টণ করা হয়েছে। যা নিয়ে খুশি নগরীর ৩০ ওয়ার্ডের ৪০ জন কাউন্সিলর।

গতবছর ১২ জুনের এইদিনে বরিশাল মহানগরীর ভাগ্যের এই পরিবর্তন ঘটেছিল। একজন অপরিচিত প্রায় মানুষ, যিনি রাজনীতি থেকে সবসময় দূরে সরে থাকতে পছন্দ করতেন, তাকেই বরিশালবাসী নগরপিতা নির্বাচিত করে উল্লাসে মাতোয়ারা হয়েছিলো। নাম তার আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এর ছোট ছেলে। নিভৃতচারী, মৃদুভাষী একজন সাদামাটা মানুষ। বরিশালে যখন যোগ্য নেতৃত্বের সংকট চরমে। ঠিক তখন ২০২২ সালের ১৫ আগষ্টকে ঘীরে এই মানুষটি আলোচনায় এলেন প্রথম। আগষ্টের নৃশংস হত্যাযজ্ঞের সাক্ষী এই মানুষটি নিজেও পায়ে গুলি খেয়ে অল্পের জন্যে বেঁচে গেছেন এবং বাঁচিয়েছেন ভাতিজা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকেও। গণমাধ্যমের কল্যাণে এই সংবাদ মূহুর্তে পৌঁছে গিয়েছিল ৫৮ বর্গমাইল বরিশাল নগরীর প্রায় ৫ লাখ মানুষের কাছে। একইসাথে বিষয়টিতে নিজের স্বপ্ন বাস্তবায়নের পথও খুঁজে পেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। কেননা তখনকার সময়ে বরিশালের মেয়র এবং রাজনৈতিক নেতৃত্বে একটা চরম সংকট তার চোখেও ধরা পরেছিলো হয়তো। একেতো বরিশাল ৫ আসনের সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল অবঃ জাহিদ ফারুক শামীম এবং জেলা ও মহানগর আওয়ামী লীগের মধ্যে চলছিল একটা টানটান দ্বন্দ্ব উত্তেজনা। তারউপর ঐ সময়ের মেয়রের কাজকর্মে নগরবাসীসহ প্রশাসনও রীতিমতো বিরক্ত। বরিশালে নেতৃত্ব সংকট দূর করতেই সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ২০২৩ সালের জানুয়ারী থেকেই পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সাথে খোকন সেরনিয়াবাত আলোচনায় আসতে থাকেন। নৌকার মনোনয়ন নিশ্চিত হতেই চারিদিকে শ্লোগান ওঠে শামীম- খোকন দুই ভাই, বরিশালে আর সমস্যা নাই। নতুন বরিশাল গড়ার অঙ্গিকার, জয় হোক শেখ হাসিনার। এসময় আরো একটি নাম উচ্চারণ হয় বরিশালের ঘরে ঘরে। তিনি খোকন সেরনিয়াবাত এর সহধর্মিণী লুনা আব্দুল্লাহ। বরিশাল মহানগরীর মহিলাদের কাছে প্রিয় নাম লুনা ভাবী সহজেই হয়ে ওঠেন সকলের আপন। জাহিদ ফারুক ও খোকন সেরনিয়াবাত নির্বাচন পরিচালনা কমিটির পাশাপাশি লুনা আব্দুল্লাহ এর অক্লান্ত পরিশ্রমে ২০২৩ সালের ১২ জুন বরিশাল সিটি করপোরেশন বসিক নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। উৎসব আর উল্লাসে নগরবাসী তাকে বরণ করে নেন। মেয়র নির্বাচিত হবার পূর্বে নগরবাসীকে নির্বাচনী ইশতেহার দিয়েছিলেন খোকন সেরনিয়াবাত। সেখানে আধুনিক বরিশাল গড়ার লক্ষ্যে খাল পুনরুদ্ধারসহ ৩৫ দফা প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। প্রতিশ্রুতি অনুযায়ী বরাদ্দও চলে আসে তিনি জয়ী হওয়া মাত্রই। যার প্রমাণ পুরোপুরি চাক্ষুস এখন বরিশাল নগরীতে। নগরীর সাতটি খাল পুনরুদ্ধারের চেষ্টা শুরু হয়েছে, ইতিমধ্যেই জোয়ারভাটার পানিতে দূর হয়েছে জলাবদ্ধতা ও নোংরা আবর্জনা। বরিশাল সিটি করপোরেশনের ২ ও ৩ নং ওয়ার্ডের মানুষ গত ২২ বছর ধরে বিশুদ্ধ পানির জন্য হাহাকার করছিলেন।গণমাধ্যমে এ সংবাদ দেখেই সেখানে ছুটে যান মেয়র খোকন সেরনিয়াবাত। স্বচক্ষে দেখেন নগরীর মাতাসার এবং পুরানপাড়ার অবস্থা। বাসিন্দারা পানি সংকটে তখন স্থানীয় মসজিদ কিংবা যে বাড়িতে টিউবওয়েলসহ পাম্প বসানো আছে সেখানে পানির জন্য ধরনা দিচ্ছিলেন। অপেক্ষা করছেন দীর্ঘ লাইনে। মেয়রকে দেখে ছুটে আসেন তারা।মাতাসার এবং পুরানপাড়ার বাসিন্দারা জানান, বরিশাল সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর এ পর্যন্ত মেয়র এবং ভারপ্রাপ্ত মেয়রসহ ছয়জন দায়িত্ব পালন করেছেন। এভাবে ২২ বছর কেটে গেছে। কেউ একটু খোঁজও নেয়নি তাদের। এই প্রথম কোনো মেয়র তাদের কষ্ট দেখতে ছুটে এসেছেন এতেই খুশি আমরা বলে জানালেন বাসিন্দারা।

বাসিন্দাদের এই দৌড়ঝাঁপের কষ্ট ও কথা শুনে কেঁদে ফেললেন মেয়র খোকন নিজেও। বললেন, আমি যতদিন বেঁচে আছি এবং মেয়র আছি ততদিন আর আপনাদের এভাবে দৌড়ঝাঁপ করতে হবে না। মেয়রের নির্দেশে তৎক্ষনাৎ ঐ এলাকায় নিয়মিত দুটো পানির ট্রাক ও দুটো টিউবওয়েল বসানোর কাজ শুরু হয়ে গেছে মাতাসার ও পুরানপাড়া এলাকায়। এদিকে আবার ঢাকা থেকে প্রকৌশলী এনে বসিয়ে রেখেছেন নগরভবনে। দুটি বাস টার্মিনালের আধুনিকায়ন এবং নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য কাজ করবেন এই প্রকৌশলীরা। মেয়র খোকন সেরনিয়াবাত বললেন, আমি আমার দেয়া প্রতিটি প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটাবো। আমাকে সময় দেন ও প্রশ্ন না তুলে কাজ করতে দেন। ধীরে ধীরে বদলে যাবে এই বরিশাল। বাণিজ্যিক বরিশাল হবে বিশ্বের অনন্য উদাহরণ। আগামী চার বছরের মধ্যে এই বরিশাল প্রকৃত রূপসী বাংলায় পরিনত হবে বলে জানান খোকন সেরনিয়াবাত।

বরিশালে চার গুণীজনের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন
বসাস – সাহিত্য বাজার পত্রিকার শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত বরিশালের চার গুণীজন

বিশেষ প্রতিবেদক

“হে অশ্বত্থসম

হে বটবৃক্ষসম

হে পথপ্রদর্শকগণ

তোমাদের শান্তি হোক

তোমাদের মঙ্গল হোক

সুস্থ সুন্দর জীবন আর

মৃত্যুর পরেও ভালো রাখুন

আল্লাহ ঈশ্বর ভগবান।।

আমরা করবো স্মরণ

আছে যত তোমাদের অবদান…

গ্রহণ করো আমাদের অবনত প্রণাম…।

সালাম, তোমাদের হাজারো সালাম।।”

শিশু কিশোরদের পাঠশালা তরঙ্গ শিশুদের নিয়ে সুমাইয়া ও রেদোয়ান গ্রুপের এই কোরাস আবৃত্তির সাথে ফুলেল শুভেচছা ও উত্তরীয় পরিয়ে বরণ করা হলো উপস্থিত দুই গুণীজন বীর মুক্তিযোদ্ধা আইনজীবী ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল এবং বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীরপ্রতীক এর প্রতি। সাহিত্য বাজার পত্রিকার ১৭ বছরে পদার্পণ এবং বরিশাল সাহিত্য সংসদ এর বছর পূর্তী উৎসব উপলক্ষে বরিশালের চার গুণীজন আইনজীবী, সমাজসেবক এবং বীর মুক্তিযোদ্ধা এসএম ইকবাল, মানবেন্দ্র বটব্যাল, কে এস এ মহিউদ্দিন মানিক বীরপ্রতীক এবং বেইজ কমান্ডার প্রয়াত আব্দুল ওহাব খান (মরণোত্তর) এর প্রতি বরিশালবাসীর পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন অনুষ্ঠান এভাবেই সাজানো হয়েছিল বরিশালের আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে।

২৩ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে দশটায় সম্মানিতজনদের ফুল, উত্তরীয় পরিধান এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এই শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি কথাসাহিত্যিক ও সাংবাদিক অরূপ তালুকদার। এই সংগঠনের প্রধান উপদেষ্টাও তিনি। এসময় তার সাথে ছিলেন প্রধান বিশ্লেষক কবি ও ছড়াকার দীপঙ্কর চক্রবর্তী এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান উন্মেষ রায় ছাড়াও বরিশালের অন্যতম কবি ও ছড়াকার সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ তপংকর চক্রবর্তী, কবি ও নাট্যকার নজমুল হোসেন আকাশ, কবি ও গবেষক আসমা চৌধুরী, সিনিয়র সদস্য কবি গল্পকার শফিক আমিন, বসাস এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং দখিনের কবিয়াল খ্যাত কবি জাহাংগীর হোসাইন মানিক, সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক জে আই জুয়েল, অতিথি সদস্য জাগ্রত বরিশাল এর সম্পাদক বেলাল আহম্মেদ শান্তসহ আরো অনেকে।

সাহিত্য সাংস্কৃতিক সংগঠন বরিশাল সাহিত্য সংসদ (বসাস) এবং সাহিত্য সংস্কৃতি বিষয়ক পত্রিকা সাহিত্য বাজার (সাবা) সম্পর্কে বিস্তারিত তুলে ধরে সংগঠনের সভাপতি কাজী মিজানুর রহমান জানান, সম্মানিত ও শ্রদ্ধেয়জন এসএম ইকবাল শারীরিক অসুস্থ হওয়ার তিনি আসতে পারেননি। আমরাও চাইনি তিনি হুইল চেয়ার ঠেলে এতোটা পথ আসুক। সেজন্য তার সম্মানে আমরা তার ঘরেই আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করেছি অনুষ্ঠান শেষে। এখানে প্রধান অতিথি ও প্রধান বিশ্লেষক সম্মানিত গুণীজন এসএম ইকবাল এর প্রতি শ্রদ্ধা জানিয়ে ভালোবাসা জড়ানো উপহার হিসেবে ফুল, উত্তরীয়, মানপত্র এবং ক্রেস্ট তুলে দেন তার হাতে।

বরিশাল প্রেসক্লাবের তৃতীয় তলার মিলনায়তনে সংগঠনের সভাপতি কাজী মিজানুর রহমান এর সভাপতিত্বে শ্রদ্ধা নিবেদন শেষে কোরাস আবৃত্তি, আলোচনা ও সাহিত্য সাংস্কৃতিক আড্ডা একইসাথে চলমান ছিলো। রোমানা জিহাদ ও সুরভী জাহান নিশি সংগীত পরিবেশন ছিলো অসাধারণ। বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আগত বাংলা বিভাগের বন্ধুরাও অংশ নেন কবিতা পাঠে। এসময় বসাস সাধারণ সম্পাদক ও সাহিত্য বাজার পত্রিকার সম্পাদক আরিফ আহমেদ জানান, যেভাবে পরিকল্পনা সাজানো হয়েছিল তার কিছুই করা সম্ভব হয়নি অর্থনৈতিক সংকটের কারণে। তারপরও আমাদের সাধ্যানুযায়ী এই আয়োজন স্বল্প পরিসরে হলেও বিগত বছরের ধারাবাহিকতা রক্ষা করেছে।

তিনি আরো বলেন, বরিশালের চার গুণীজনকে শ্রদ্ধা নিবেদন ও সাহিত্য সেমিনার এই আয়োজনের গুরুত্বপূর্ণ অংশ। এতে ঢাকা থেকে আগত সাহিত্য বাজার পত্রিকার প্রকাশক এবং আবৃত্তি সংগঠন কণ্ঠশীলন শিল্পী সালাম খোকন আলোচনায় অংশ নেন। পাশাপাশি আলোচনা স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি করেন বসাস যুগ্ম সাধারণ সম্পাদক কবি মিনতী রাণী দাস, কবি অনিতা পান্ডে, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, প্রচার প্রচারণা সম্পাদক শাকিল মৃধা প্রমূখ।

বসাস সাধারণ সম্পাদক আরিফ আহমেদ এর সঞ্চালনায় দ্বিতীয় পর্বের সভাপতিত্ব করেন অধ্যক্ষ তপংকর চক্রবর্তী। সৃজনশীল সাহিত্যে সৃষ্টিতে সাহিত্য সংগঠনের ভূমিকা শীর্ষক আলোচনায় অংশ নেন কবি ও গবেষক আসমা চৌধুরী, কথাসাহিত্যিক, শফিক আমিন, পুষ্পকলির কথা সম্পাদক শামীমা সুলতানাসহ বরিশালের সাহিত্য কর্মীরা।

শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন এবং সাহিত্য সেমিনার শেষে বসাস ও সাহিত্য বাজার পত্রিকাসহ উপদেষ্টা পরিষদ সবাই হাজির হন সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও প্রবীণ আইনজীবী এসএম ইকবাল এর বাসায়। সেখানে এসএম ইকবাল এর হাতে ফুল, উত্তরীয়, মানপত্র এবং ক্রেস্ট তুলে দেন তারা। এসময় আবেগাপ্লুত পরিবেশ সৃষ্টি হয় সেখানে। বর্ষীয়ান এই পরোপকারী মানুষটি আজ অচল প্রায়। তিনি সবাইকে জড়িয়ে ধরে বলেন, আমার শেষ সময়ে আপনাদের এই অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা আমাকে আপ্লুত করেছে। আমি এটা আমৃত্যু মনে রাখবো।

বরিশালে নির্বাচন নিয়ে অনুৎসাহী ভোটার: সরগরম আওয়ামী লীগ
বরিশালে নির্বাচন নিয়ে অনুৎসাহী ভোটার: সরগরম আওয়ামী লীগ

বিশেষ প্রতিবেদক

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে মে থেকে জুনের মধ্যে এ নির্বাচন হবার সম্ভাবনা রয়েছে বলে ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আর সেই থেকে বেশ কিছু রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাদের প্রচারণা বা জনসংযোগ দেখা গেছে বরিশাল সিটি করপোরেশন এলাকায়। আবার একইসাথে জাতীয় সংসদ নির্বাচন নিয়েও তোড়জোড় অনেক নেতার মধ্যে। কেননা ২০২৩ সালের শেষ কিংবা ২০২৪ সালের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রত্যাশা। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় বরিশালের রাজনীতিতে সরগরম সম্ভাব্য প্রার্থীরা। এদের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের পরিসংখ্যানই বেশি। যদিও সিটি করপোরেশন বা জাতীয় সংসদ, কোনো নির্বাচন নিয়েই সাধারণ মানুষের মধ্যে তেমন কোনো আগ্রহ খুঁজে পাওয়া যায়নি। তবে বিএনপির নির্বাচনে অংশ নেবে কি নেবেনা তা নিয়ে কৌতূহল আছে অনেকের মাঝেই। দলটি শেষপর্যন্ত যদি নির্বাচনে অংশ নেয় তাহলে হয়তো বদলে যাবে বরিশালের রাজনৈতিক মেরুকরণ। যদিও তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এতোটাই যে, নিজেদের গুছিয়ে আনতে অনেক সময় নেবে দলটির নেতারা। বিশেষ করে তৃণমূল নেতাকর্মীদের দাবী, প্রচণ্ডভাবে নেতৃত্ব সংকটে রয়েছে বরিশাল বিএনপি এখন। কেউ কাউকে মানছেনা। যারফলে কেন্দ্রীয় নেতাদের সামনেই মারামারি, ঝগড়াঝাটি হচ্ছে অহরহ।

তবে এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো মাথাব্যথা নেই বিএনপির – একথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশালে বিএনপির নির্বাচনী প্রাণপুরুষ মজিবর রহমান সরোয়ার। তিনি বলেছেন, এই সরকারের উপর ভরসা করে বিগত নির্বাচনে কিভাবে ভোটকেন্দ্র দখল হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে তা জনগণ দেখেছেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই সরকারের অধিনে কোনো নির্বাচনেই বিএনপি অংশ নেবেনা বলে জানান মজিবর রহমান সরোয়ার।

তবে দলীয় অনুমতি পেলে নির্বাচনে আগ্রহী বরিশাল মহানগর বিএনপির অনেকেই। তালিকায় রয়েছেন আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবীর ছাড়াও জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়দুল হক চানও। অন্যদিকে জেলা ও মহানগর আওয়ামী লীগের একাধিক নেতার পাশাপাশি বিভিন্ন কৌশলে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন। প্রার্থী হতে পারেন রয়েল পরিবারের অন্যতম আরেক সদস্য খোকন সেরনিয়াবাত, মহানগর যুবলীগের সহসভাপতি আফজালুল করিম, উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু এবং বরিশাল শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. জিয়াউল ইসলামও। এদের কেউ কেউ বসিক ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রচারণা চালাচ্ছেন।

বরিশালের রূপাতলী হাউজিং, কাউনিয়া আবাসিক এলাকা, বটতলা ও নবগ্রাম রোড এবং নতুন বাজার এলাকা ঘুরে সাধারণ মানুষের সাথে অনেকটা জোর করেই আলাপচারিতা শেষে জানা গেল, ইতিমধ্যেই নগরীর ৩০টি ওয়ার্ডে ব্যাপক জনসংযোগ চালাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এবং বরিশাল আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক মতবাদ পত্রিকার প্রকাশক এসএম জাকির হোসেন। এছাড়াও প্রচারণায় এগিয়ে আছেন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন। জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরের নামও বললেন কেউ কেউ।

তবে মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর স্পষ্ট জানিয়ে দিলেন, বরিশালের জেলা ও মহানগরের দলীয় সিদ্ধান্ত হয়ে গেছে। আগামী সিটি করপোরেশন নির্বাচনে বরিশালে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ আমাদের একমাত্র প্রার্থী। কেউ বিরোধিতা করলে কঠোর শাস্তি।

এদিকে বরিশাল ফরএভার লিভিং সোসাইটি এর ব্যানারে বিভিন্ন সাহায্য সহযোগিতা ও প্রশিক্ষণের মাধ্যমে নগরীর বস্তি এলাকায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। তিনি জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে গত বছরের প্রথমদিকেই বরিশালের আগাম মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বলে জানা গেছে। অবশ্য ইকবাল হোসেন তাপস বলেন, মেয়র হবার চিন্তা থেকে নয়, সেবা করার চিন্তা থেকে ফরএভার লিভিং সোসাইটি তৈরি করেছি। ভবিষ্যতে মেয়র হলেও আমার এই কাজ এই প্রতিষ্ঠানিক সেবা অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, আমাকে সেবা করার সুযোগ দিলে, আমি প্রথমেই নগরীর সাতটি খালকে ঘীরে উন্নয়ন পরিকল্পনা সাজাবো এবং সাংবাদিক, সাংস্কৃতিক ও সাধারণ নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করে বরিশাল উন্নয়ন কমিটি (বউক) গঠন করবো।

একইসময় আগাম প্রচারণায় এগিয়ে থাকা মাহমুদুল হক মামুন বরিশাল ৫ আসনের সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল অবঃ জাহিদ ফারুক শামীম এর অনুসারী হিসেবে ইতিমধ্যেই বরিশালে নিজের একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পেরেছেন। তার প্রচারণা ও চিন্তা বিষয়ে মাহমুদুল হক খান মামুন বলেন, বংশপরম্পরায় আমরা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। আমার বাবা প্রয়াত শামসুল হক, বড় ভাই শহীদুল্লাহ আওয়ামী লীগ করতেন। ১৯৮১ সাল থেকে আমি বিএম কলেজে ছাত্রলীগের ভিপি ছিলাম। তিল তিল করে আজকের এই অবস্থানে এসেছি। যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছি। জেল খেটেছি। ২০০৮, ২০১৩ ও ২০১৮ সালে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে চেষ্টা করেছিলাম। দল থেকে মনোনয়ন পাইনি। এবার অন্তত আশাবাদী আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে বরিশালবাসীর সেবা করার একটা সুযোগ দেবেন।

খান মামুন আরো বলেন, বরিশালের মহানগর আওয়ামী লীগের সভাপতি বলছেন, জেলা ও মহানগর আওয়ামী লীগের মনোনয়ন সিদ্ধান্ত হয়ে গেছে। আমিতো বলবো এটা ধৃষ্টতা। কারণ এ সিদ্ধান্ত নেয়ার এক্তিয়ার শুধু আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনারই আছে। তারা কি তাহলে প্রধানমন্ত্রীর চেয়েও বড়?

এদিকে এবার কোনোরকমের নির্বাচনী প্রচারণায় দেখা যায়নি বিগত নির্বাচনে সর্বাধিক আলোচিত ও গুরুত্বপূর্ণ প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা ওবায়দুর রহমান মাহবুব এবং বাসদের ডাঃ মনীষা চক্রবর্তীকে। এ নিয়েও রয়েছে নানান গুজব ও প্রপাগাণ্ডা। যেমন প্রপাগাণ্ডায় নিজের ভাণ্ডার পূর্ণ করছেন আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মতবাদ পত্রিকার প্রকাশক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এসএম জাকির হোসেন। তিনি মেয়র নির্বাচন করবেন নাকি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবার প্রচারণা চালাচ্ছেন? এমন প্রশ্ন মহানগর ও জেলার অনেকেরই। ইতিমধ্যেই তার ব্যানার, পোস্টার ও ফেস্টুন নগরী ছাড়িয়ে জেলা উপজেলায় আলোচনার বিষয় হয়েছে। পাশাপাশি বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে চালাচ্ছেন জোর জনসংযোগ, সেমিনার, সিম্পোজিয়ামও। এ বিষয়ে এসএম জাকির হোসেন বলেন, না না মেয়র নয়। আমিতো বিভিন্ন সাক্ষাৎকার ও সভা সেমিনারে স্পষ্ট বলেছি আমি জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়ে এই প্রচারণা চালাচ্ছি।

জাকির আরো বলেন, ছোটবেলা থেকেই পড়াশুনার পাশাপাশি ব্যবসায় ও পত্রিকা সম্পাদনা আমার নেশার মতো ছিলো। একটি সুসংগঠিত রাজনৈতিক পরিবারে আমার বেড়ে ওঠা। আমার বড়ভাই প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন আমার আদর্শ ছিলেন। পরবর্তীতে দৈনিক মতবাদ পত্রিকার প্রকাশক হয়ে আমি বরিশালের রাজনৈতিক অবিভাবক (মন্ত্রী পদমর্যাদার) আবুল হাসনাত আবদুল্লাহ এমপি এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর হাত ধরে রাজনীতিতে চলতে শুরু করেছি। তারা আমাকে যুব ক্রিড়া সম্পাদক করেছেন। আমাদের বর্তমান সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল অবঃ জাহিদ ফারুকের নির্বাচনী নেতৃত্ব পুরোটাই আমি দিয়েছি। তখন থেকেই মনের ভিতর একটা স্বপ্ন এসেছে। সেই ধারাবাহিকতায় প্রচারণা চালাচ্ছি। আমি আমার রাজনৈতিক গুরুজনের অনুমতি নিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছি বলে জানান জাকির হোসেন।

এই প্রচার-প্রচারণা, পুরাতন আর নতুনত্বের স্বাদ বিস্বাদ এসব কোনোটাতেই নগরবাসী বা জেলার সাধারণ মানুষের কোনো আগ্রহ খুঁজে পাওয়া যায়নি। এমনকি রাজনীতি নিয়ে কথা বলতেও অনীহা তাদের। যেটুকু বলেছেন কেউ কেউ, তা অনিচ্ছায় কিম্বা গালাগালি করার সুযোগ নিতে। বরিশালের নতুন বাজারের কাউন্সিলর নঈমুল হোসেন লিটুর অফিস সংলগ্ন দুই ব্যবসায়ী বলেলেন, অযথা নির্বাচনের নামে টাকার অপচয় না করে ঘোষণা করে দিক উমুকে এমপি, উমুকে মেয়র আর চেয়ারম্যান। ল্যাঠাচুকে যায় তবে। আমরাও বাঁচি হয়রানি থেকে।

কাউনিয়া আবাসিক এলাকার কয়েকজন বাড়িওয়ালা ট্যাক্সের বোঝা বইছেন দাবী করে বলেন, বিগত নির্বাচনেতো মরা লোকও কবর থেকে এসে ভোট দিয়ে গেছেন। এবার জ্যাতা লোকও মৃত হয়ে যাবে নাতো।

আর নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে একজন কাউন্সিলর বলেন, আমরা কোনো বিষয় নিয়ে বর্তমান পরিষদের কাছে গেলেই ঘাড়ধাক্কা পাচ্ছি। আপনারা সাংবাদিকরা কি তার সাথে ঠিকমতো কথা বলতে পারেন? বর্তমান পরিষদ প্রধানের ফোন সবসময় বিজিটোনে থাকে আমরাও তাকে পাইনা জানালেন একজন সাংবাদিক নিজেও।

আর সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের পূর্ব কর্ণকাঠী গ্রামের কয়েকজন বাসিন্দা একটি মাটির বহুলব্যবহৃত সড়ক দেখিয়ে বললেন গত ৩০ বছর এই সড়কে হাঁটছি আমরা। এ পথে চরকারঞ্জী যেতে দুটি ব্রীজ রয়েছে। বর্তমান সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এই এলাকা ও চরকারঞ্জীতে মোট ৫টি ব্রীজের কাজ শুরু করেছেন। দুটি হয়তো এ বছর হয়ে যাবে বাকী তিনটির জন্য দুর্ভোগ আছে আমাদের কপালে।

এদের সকলের মুখেই নির্বাচন নিয়ে হতাশা ছাড়া কোনো আশা বা প্রত্যাশা শোনা যায়নি কোথাও। তার সাথে যুক্ত হয়েছে সিটি করপোরেশনের ১০ জন কাউন্সিলরের প্রতি মেয়রের অনাস্থা। ফলে সৃষ্ট সংকট নেতৃত্বের বদল ছাড়া দূরীভূত হবার নয় বলে স্পষ্ট জানিয়ে দিলেন কাউন্সিলর শহীদুল্লাহ্ কবীর ও জিয়াউর রহমান বিপ্লব।

এ সব অভিযোগ ও আগামী নির্বাচন বিষয়ে জানতে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ কে ফোন করলে যথারীতি বিজি টোন পাওয়া গেল। (তাই তার বক্তব্যও আর নেয়া হলোনা।)

গত ২০১৮ সালের ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৩০টি ওয়ার্ডের ১২৩টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন ভোটার ছিলো। পাঁচ বছরের জন্য নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অনেকেই এখন বিতর্কিত এবং ঐ নির্বাচন নিয়েও অনেক অভিযোগ চারপাশে। বেশিরভাগ সাধারণ মানুষ বা ভোটার ভোট দিতে না পারার দাবী করে আগামী নির্বাচন নিয়ে কথা বলতে রাজী হননি।

ঐসময় সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর বাদে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ছয় জন। তারা হলেন- আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ (নৌকা), বিএনপির মজিবর রহমান সরোয়ার (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা ওবায়দুর রহমান মাহবুব (হাতপাখা), জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস (লাঙ্গল), বাসদের মনীষা চক্রবর্তী (মই) ও সিপিবির একে আজাদ (কাস্তে)।

ঐ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান মাহবুব প্রচার-প্রচারণায়ও বেশ এগিয়ে ছিলেন। বিগত ২-৩ বছরে দেশে যত নির্বাচন হয়েছে তার প্রায় সব ক’টিতেই অংশ নিয়েছে দলটি। তাদের প্রাপ্ত ভোটের সংখ্যাও ঈর্ষণীয় এবং সম্প্রতি ইউনিয়ন পরিষদে কাজের অগ্রগতিতে তাদের চেয়ারম্যানগণ অনন্য উদাহরণ সৃষ্টি করছেন। আর সেবামূলক কাজে ডাঃ মনীষাও রয়েছেন আলোচনায়। যদিও আগামী নির্বাচন নিয়ে আগ্রহ নেই মনীষার। তিনি বলেন, সিটি করপোরেশনের বর্তমান পরিষদ জনগণের উপর শুধু ট্যাক্সের বোঝা বাড়িয়েছে। তার কাছে প্রত্যাশার কিছুই পায়নি জনগণ।

তবে যত যাই আলোচনা সমালোচনা হোক বরিশাল সিটি করপোরেশনের বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ই আগামীতে মেয়র হবেন এটা স্পষ্ট জানিয়ে দিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর। মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর বলেন, বরিশালের জেলা ও মহানগর এখানে ঐক্যবদ্ধ এবং প্রচন্ড শক্তিশালী। আমাদের দলীয় সিদ্ধান্ত হয়ে গেছে। আগামী সিটি করপোরেশন নির্বাচনে বরিশালে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ আমাদের একমাত্র প্রার্থী এখানে তার কোনো বিকল্প নেই। এই সিদ্ধান্তের বাইরে যারা যাবেন তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণের কথা জানান বর্ষীয়ান এই রাজনীতিবিদ। আর জাতীয় সংসদ নির্বাচনে সদর আসনেও হতে পারে নতুন হিসাব তার প্রমাণ এসএম জাকিরের প্রচারণায় জেলা ও মহানগর আওয়ামী লীগের সমর্থন।

কী ঘটছে বাংলাদেশের রাজনীতিতে
কী ঘটছে বাংলাদেশের রাজনীতিতেঃ একান্ত সাক্ষাতে ড. বদিউল আলম মজুমদার ও রুহিন হোসেন প্রিন্স

কী ঘটছে বাংলাদেশের রাজনীতিতে এ নিয়ে আমরা মুখোমুখি হয়েছিলাম এ সময়ের আলোচিত কয়েকজন সমাজ চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষকের সাথে। তাদের একজন  ড. বদিউল আলম মজুমদার। তিনি একাধারে অর্থনীতিবিদ, উন্নয়নকর্মী, গবেষক, রাজনীতি বিশ্লেষক, স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ। ড. বদিউল আলম মজুমদার বর্তমানে আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতী সংস্থা ‘দি হাঙ্গার প্রজেক্ট’র কান্ট্রি ডিরেক্টর ও গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট এবং নাগরিক সংগঠন ‘সুজন—সুশাসনের জন্য নাগরিক’ এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

কিছুদিন আগে চলমান স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গ ও সমসাময়িক রাজনীতি  নিয়ে তিনি বলেন, গত এক দশক ধরে নির্বাচনের যে সংস্কৃতি বিরাজ করছে, তা থেকে বিশেষ কোনো নির্বাচনকে আলাদা করে মূল্যায়ন করার সুযোগ নেই। ২০১৩ সালের পর থেকে বাংলাদেশে আর কোনো নির্বাচন সঠিক নিয়মে হয়নি। ২০১৩ সালে আওয়ামী লীগ গাজীপুর-সহ পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু করেছিল বিশেষ উদ্দেশ্য নিয়ে। ভোট সুষ্ঠু করে তারা দেখাতে চেয়েছিল যে দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন হতে পারে। কিন্তু চারটিতেই ভরাডুবি হয় দলটির। এরপর আর ঝুঁকি নিতে চায়নি আওয়ামী লীগ। যার ফলাফল আমরা প্রতিটি নির্বাচনেই এখন দেখতে পাচ্ছি। নির্বাচন মানেই এখন আতঙ্ক, আর সম্ভাব্য সহিংসতা। অসংখ্য জায়গায় প্রার্থিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। টাকা আছে যার বা ক্ষমতার কাছে যিনি অবস্থান করছেন, তিনিই নির্বাচনে জিতে আসছেন এবং সেটা যেভাবেই হোক না কেন। এই পরিস্থিতি হলো বড় রোগের লক্ষণ। অনিয়মের নির্বাচন আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে একেবারেই খাদের কিনারে নিয়ে গেছে। অর্থ ও পেশিশক্তির বৃত্তে ঘেরা এমন নির্বাচনে কোনোভাবেই জনগণের সম্মতির প্রতিফলন ঘটছে না। তাই নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে হলে প্রথমে রাজনীতিকে কুলুষমুক্ত করতে হবে। অর্থে ও পেশিশক্তির রাজনীতি বন্ধ করতে হবে। সমাজে যে অসঙ্গতি, দুর্নীতি বিরাজ করছে তা রোধ করতে হবে। অপশাসন থামাতে হবে। যদিও এসবের জন্য আমাদের অপরাজনীতিই দায়ী। তার মানে একটি পরিষ্কার করতে পারলে অন্যটিও পরিষ্কার হবে।

বরিশালে ইউনিয়ন পরিষদের নির্বাচন চিত্র

ড. মজুমদার আরও বলেন, অনেকে বলছেন সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনগুলোতে ভোটারদের অংশগ্রহণ বেশ লক্ষণীয় ছিল, নির্বাচনগুলোও মোটামুটি সুষ্ঠু হচ্ছে। কিন্তু তাদের পর্যবেক্ষণ পুরোপুরি সঠিক নয়। কারণ ইভিএমে যে কোনো ফলাফল দেখানো যায় বলে অনেকে মনে করে। তাছাড়া নির্বাচন আগের চেয়ে কম প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হচ্ছে, নির্বাচন নিয়েও ভোটারদের আগ্রহ কমে গেছে। আগে স্থানীয় সরকার নির্বাচনে উল্লেখ্যযোগ্য পরিমাণ প্রার্থী থাকতো। এখন দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এবং নির্বাচনের মাঠে বিরোধী দলগুলোর অনুপস্থিতির কারণে প্রার্থী সংখ্যা ও যোগ্য প্রার্থীর সংখ্যা কমে গেছে। বিনা প্রতিদ্বন্দ্বীতায় অনেকে নির্বাচিত হচ্ছেন। ক্ষমতাসীন দলের বাইরে অন্য প্রার্থীরা প্রচার করতে পারেন না। কিন্তু নির্বাচন কমিশনের কমিশনের পক্ষ এসব অনিয়ম ও সহিংসতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কমিশনের নিজের প্রশ্নবিদ্ধ আচরণের কারণে তাদের ওপর জনগণের আস্থা আজ প্রায় শূন্যের কোঠায়।

বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন বিশিষ্ট রাজনীতিবিদ ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, দেশে দীর্ঘদিন ধরে মানুষের যে সংকট চলে আসছে তা প্রচলিত ব্যবস্থার মাধ্যমে কখনো সমাধান হবে না। এ জন্য ব্যবস্থা বদল করতে হবে।মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন ব্যবস্থার আমুল সংস্কার প্রয়োজন। নির্বাচনকালীন সময়ে দরকার নির্দলীয় তদারকি সরকার। কিন্তু নির্বাচন কমিশন এদিকে নজর না দিয়ে জনমত উপেক্ষা করে ইভিএম ও রোড ম্যাপের নামে বর্তমানে অপ্রয়োজনীয় ইসুকে সামনে নিয়ে আসছে। তাই অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে।
সরকারের অগণতান্ত্রিক আচরণ, সারাদেশে ভয়ের রাজত্ব কায়েম করছে উল্লেখ করে রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘পায়ের নিচে থেকে মাটি সরে গেলে এ ধরনের স্বৈরাচারী আচরণ তীব্র করা যায়, কিন্তু ক্ষমতায় থাকা যায় না।’
রুহিন আরে বলেন, ‘দেশের অধিকাংশ মানুষ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির সংকটে জর্জরিত। আধা পেট খেয়ে থাকছেন অনেকে। কিন্তু দুর্নীতি, লুটেরাদের দাপট কমছে না। বিদেশে পাচারের টাকা ফেরত আনা হচ্ছে না। খেলাপী ঋণের পরিমাণ বেড়েই চলেছে’।
তিনি এই অবস্থার অবসানে ‘চলমান দুঃশাসনের বিদায় ও ব্যবস্থা বদলের সংগ্রাম অগ্রসর করতে’ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে যার যার দাবিতে ঐক্যবদ্ধ হয়ে গণসংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।
সিপিবির সাধারণ সম্পাদক আরও বলেন, ‘খুলনা, বরিশাল ও ফরিদপুরে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সরকার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বাস, লঞ্চ, নৌকা বন্ধ করে জনজীবন দুর্বিসহ করে তুলেছে। ব্যর্থ এই সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই।’

ড. বদিউল আলম মজুমদার বলেন, বিএনপি এখন শাঁকের করাত। একটি রাজনৈতিক দল দীর্ঘদিন নির্বাচনে অংশ না নিলে জনবিচ্ছিন্ন হয়ে পড়ে। দল ক্ষতিগ্রস্ত হয়। বিএনপির এখন সেই অবস্থা। কী করবে তারা বুঝে উঠতে পারছে না। অন্যদিকে নির্বাচনে জয়ের মাধ্যমে ফায়দা হাসিলের জন্য আওয়ামী লীগের প্রার্থীরা অনেক জায়গায় বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সঙ্গে দ্বন্দ্ব ও সংঘর্ষে যুক্ত হয়ে পড়ছে। আওয়ামী লীগ প্রত্যক্ষভাবে বিএনপিকে দুর্বল করা এবং পরোক্ষভাবে বিএনপির কোমর ভেঙে ফেলার চেষ্টা করলেও খুব একটা সফল হয়নি বলে মনে হয়। বিএনপি সাম্প্রতিক সময়ে বিভাগীয় সমাবেশ আয়োজন করার মধ্য দিয়ে দলীয় ঐক্য সুসংহত করা, স্থানীয় পর্যায়ে নেতা-কর্মীদের উজ্জীবিত করা এবং নিজেদের পক্ষে জনসমর্থন দেখাতে সফল হয়েছে। এতে আওয়ামী লীগের মধ্যে বিএনপিকে নিয়ে চিন্তা বেড়েছে এবং বিএনপির সভা-সমাবেশের আগে অঘোষিত পরিবহন ধর্মঘট ডাকা ও বিভিন্নভাবে দলটির ওপর চাপ তৈরি করছে। আমরা মনে করি, শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করার অধিকার সব রাজনৈতিক দলেরই রয়েছে। তবে এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি। আওয়ামী লীগকে কোনঠাসা করে রাখার বিএনপির অতীতের প্রচেষ্টার ধারাবাহিকতার অংশ হিসেবে বর্তমানে বিএনপিকে কোনঠাসা করে রাখতে চাইছে আওয়ামী লীগ।

ইভিএম প্রসঙ্গে ড. বদিউল আলম মজুমদার বলেন, বিতর্ক, সন্দেহ আর আস্থাহীনতার ঘেরাটোপ থেকে কোনোভাবেই যেন বের হয়ে আসতে পারছে না আমাদের নির্বাচন কমিশন। সর্বাধিক বিতর্ক সৃষ্টি হয়েছে কমিশনের আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে। ‘অধিকাংশ রাজনৈতিক দল ইভিএমে বিশ্বাস করছে না’’—সিইসির এ বক্তব্যের পর হঠাৎ করেই কমিশন ১৫০টি আসনে ইভিএম ব্যবহারের ঘোষণা দেয়। সিইসির দাবি অনুযায়ী, এ সিদ্ধান্তের ক্ষেত্রে কমিশন রাজনৈতিক দলের মতামতের ওপর গুরুত্ব দেয়নি। কারণ, নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব কমিশনের। কিন্তু পরে নির্বাচন নিয়ে নিজেদের কর্মপরিকল্পনা ঘোষণা করতে গিয়ে অন্য কমিশনাররা দাবি করেন যে বেশির ভাগ রাজনৈতিক দল ইভিএমের পক্ষে, যদিও বাস্তবে বেশির ভাগ রাজনৈতিক দল এর বিপক্ষে। দুঃখজনক হলেও সত্য যে এ দাবি করতে গিয়ে তাঁরা প্রতারণামূলকভাবে রাজনৈতিক দলের বক্তব্যকে পাল্টে দিয়েছেন। ইভিএম ব্যবহারের পক্ষে সাফাই গাইতে গিয়ে কমিশন একটি বিভ্রান্তিকর ধূম্রজালও সৃষ্টি করেছে। কমিশন দাবি করছে যে ইভিএম দিয়ে ভোট জালিয়াতি করা যায়, কেউ তা প্রমাণ করতে পারেনি। ইভিএম দিয়ে অন্য কেউ জালিয়াতি করতে পারে, সে অভিযোগ এখনো কেউ করেনি, যদিও কমিশনের যোগসাজশে তা করা সম্ভব। ইভিএম নিয়ে জালিয়াতি করতে পারে নির্বাচন কমিশন, তাদের কর্মকর্তা, তাদের কারিগরি টিম ও তাদের নিয়োজিত মাঠ পর্যায়ের কর্মকর্তারা।

সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীর দুর্ভিক্ষ টেনে আনা নিয়ে অর্থনৈতিক সংকটের মূলে রাজনৈতিক অঙ্গীকারের বরখেলাপ উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন,  সম্প্রতি প্রধানমন্ত্রী সবাইকে সম্ভাব্য দুর্ভিক্ষ ও খাদ্যঘাটতি নিয়ে সতর্ক করেছেন। প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টাও প্রয়োজনে দিনের বেলায় বিদ্যুৎ বন্ধ রাখার আশঙ্কা সম্পর্কে আমাদের সাবধান করেছেন। এমনিতেই সীমাহীন স্বজনপ্রীতি, অব্যবস্থাপনা, ব্যাপক লুটপাট এবং লুটের টাকা বিদেশে পাচারসহ নানা অনিয়মের কারণে আমরা ভয়াবহ আর্থিক সংকটের মধ্যে আছি। নগ্ন দলীয়করণ, অদক্ষতা, জবাবদিহিতার অভাব ও সর্বগ্রাসী দুর্নীতির কারণে আমাদের প্রতিষ্ঠানগুলোও এখন ভঙ্গুর অবস্থায়। নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হওয়ার এবং নাগরিক অধিকার হরণের ফলে গণতন্ত্রহীনতা আমাদের ওপর এখন জেঁকে বসেছে। সুশাসনের অভাব আজ সর্বত্র। এরপর মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে যুক্ত হয়েছে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, যা সৃষ্টি করছে সাধারণ মানুষের সীমাহীন ভোগান্তি। আওয়ামী লীগ ২০০৮ সালে যে দিনবদলের সনদ ঘোষণার মাধ্যমে ক্ষমতায় এসেছিল তার অনেকটাই বরখেলাপ করেছে দলটি। এ যেন বিশ্বাস ভঙ্গের রাজনীতি।

তিনি বলেন, যদিও গণতন্ত্রহীনতা, সুশাসনের অভাব এবং অর্থনৈতিক সংকট অনেক দিন থেকেই আমাদের দেশে পুঞ্জীভূত হচ্ছিল, জনজীবনে এগুলোর প্রভাব আরও প্রকট হয়েছে সাম্প্রতিক কালে, বিশেষত কোভিড মহামারি ও রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে। দুর্ভাগ্যবশত, ক্রমবর্ধমান এসব সংকটের মূলে রয়েছে ক্ষমতাসীনদের অঙ্গীকারের নগ্ন বরখেলাপ ও সীমাহীন অব্যবস্থাপনা।

সাংস্কৃতিক জন কাজল ঘোষের রয়েছে সম্মৃদ্ধ ইতিহাস
সাংস্কৃতিক জন কাজল ঘোষের রয়েছে সম্মৃদ্ধ ইতিহাস

সংগীতজ্ঞ ওস্তাদ পঞ্চানন ঘোষ বরিশাল তথা ভারতবর্ষের সংগীত অনুরাগী প্রায় সকলের কাছে পরিচিত একটি নাম। যিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও চারণ করি মুকুন্দ দাসের সহচর্যে ছিলেন তাঁর জীবনের বেশীরভাগ সময়। আধুনিক বরিশালের অনেকেই হয়তো তা জানেন না বা জানলেও হয়তো স্মরণ সমীরণে আছে দ্বিধাদ্বন্দ্ব বা মেরুকরণ। যে কারণেই হয়তো বরিশালের গর্বিত ইতিহাসের অংশ হতে পারেনি তার পরবর্তী প্রজন্মের কোনো উল্লেখযোগ্য অবদান। অবশ্য তিনি পটুয়াখালী জেলার খেপুপাড়ার বাসিন্দা হওয়াটাও একটা কারণ বটে। তবে বৃহত্তর বরিশালের গর্ব ছিলেন ওস্তাদ পঞ্চানন ঘোষ পটুয়াখালীর শহীদ স্মৃতি পাঠাগারটিতে গাঁথা আছে তাঁর স্মরণালেখ্য। তাঁরই ছেলে বরিশালের সাংস্কৃতিক সংগঠক ও সাংস্কৃতিক জন কাজল কুমার ঘোষেরকে সাহিত্য বাজার পত্রিকার গুনীজন সম্মাননা ২০২২ প্রদানের মাধ্যমে শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে চায় পত্রিকা কর্তৃপক্ষ। আর এটা গ্রহণে সম্মতি দিয়েছেন কাজল ঘোষও। তারও জন্ম তৎকালিন বরিশাল জেলার খেপুপাড়া বা বর্তমান পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাতেই। মা নীহার কনা ঘোষ একজন সফল শিক্ষিকা যিনি কাজলের জন্মের সময় খেপুপাড়া গার্লস্ স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। ৫ ভাইয়ের মধ্যে কাজল তৃতীয়। বড় ভাই প্রদীপ কুমার ঘোষ (পুতুল) ও মেঝ ভাই শ্যামল কুমার ঘোষ বাংলাদেশের মুক্তিযুদ্ধের রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ছিলেন। কাজল নিজেও একজন মুক্তিযোদ্ধা বলে জানালেন প্রতিবেদককে। তিনি বলেন, বাবা-মায়ের চাকুরীর সুবাদে ১৯৬১ সনে তারা খেপুপাড়া ছেড়ে বরিশালে চলে আসেন। ১৯৬২ সনে বরিশালের প্রতিষ্ঠিত মিশনারীদের সেইন্ট পলস স্কুলে তৃতীয় শ্রেণীতে ভর্তি হন। পরে সেইন্ট পলস স্কুলের নামকরণ করা হয় উদয়ন স্কুল। ১৯৭০ সনে তিনি এই উদয়ন স্কুল থেকে মেট্রিকুলেশন পাস করেন এবং ১৯৭০ সনেই সরকারী ব্রজমোহন কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং ব্রজমোহন কলেজ থেকে ১৯৭৪ সনে বিএসসি ডিগ্রি অর্জন করেন।

ছোটবেলা থেকেই কাজল বাবা মায়ের অনুপ্রেরনায় একটি সাংস্কৃতি পরিমন্ডলে বড় হয়েছেন। সংগীতজ্ঞ বাবার সন্তান সে। তাই স্বভাবতই শুরুতে সংগীত ও আবৃত্তি পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অঙ্গনের যাত্রা শুরু হয় তার।পারিবারিক পরিমন্ডলে সংগীত চর্চা করে প্রান্তিক সংগীত বিদ্যালয়ে ১৯৭২ সনে ভর্তি হয়ে বেশ কয়েক বছর বরিশালের সংগীত অঙ্গনে কাজ করেন কাজল ঘোষ। এর পূর্বে ১৯৬৬ সনে কাজল যখন ৭ম শ্রেনীর ছাত্র তখন বর্তমান সংগীত শিল্পী ও বিশেষজ্ঞ তপন মাহামুদের নির্দেশনায় চাঁদের ছেলে নামক একটি নাটকে মূখ্য ভূমিকায় অভিনয়ের মধ্য দিয়ে নাটকেও যাত্রা শুরু হয় তার। এরপর থেকে আর থেমে থাকেনি নাট্যচর্চা। সংগীতে জাতীয় পর্যায়ের পুরস্কার সহ অনেক অনেক সম্মাননাও পেয়েছেন কাজল ঘোষ। একজন অভিনেতা, নির্দেশক নাট্য সংগঠক হিসাবে বরিশালে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি অনেকটা ব্যতিক্রমী ধারায়। বর্তমানে সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে কাজল একজন পুরোধ্বা ব্যক্তিত্ব।

স্কুল, কলেজ, বেতার, টেলিভিশন ও বরিশাল নাট্যাংগনে (পদক্ষেপ, বরিশাল নাটক, উদীচী) চল্লিশের অধিক নাটকে অভিনয় করে কাজল বরিশাল সাংস্কৃতিক ও নাট্য ব্যক্তিত্ব হিসাবে পরিচিতি লাভ করেছেন। সাংস্কৃতিক পরিমন্ডলে এই দীর্ঘ পথ পরিক্রমায় কাজল উদীচী বরিশাল জেলা সংসদের সাধারণ সম্পাদক ও সভাপতি, বরিশাল নাটকের সাধারণ সম্পাদক ও সভাপতি, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান বরিশাল বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতির দায়িত্ব পালন করেছেন কয়েক বছর। সাংস্কৃতিক ও নাট্যাংগনে কাজ করার সুবাদে কাজল প্রায় ৪০টির অধিক নাটকে অভিনয় করেছেন এবং যার প্রদর্শনী সংখ্যা অর্ধ শতাধিক। তার অভিনিত উল্লেখ যোগ্য নাটক নুরুল দিনের সারা জীবন, যুদ্ধ এবং যুদ্ধ, তোমরাই, আর্বত, লাল সালু, সখিনা, সমাজ, আলী বাবার পাচালী, জমিদার দর্পন, বিবিসাব, লেট দেয়ার বি লাইট, গিনিপিগের খাঁচা, আয়নায় বন্ধুর মূখ, পদ্মাবতীর পাচালী, অন্ধ্যকারের নিচে সূর্য অন্যতম।

কর্মজীবনে একজন কেমিস্ট কাজল ঘোষ ১৯৭৮ সনে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানীতে কেমিষ্ট হিসেবে যোগদান করেন এবং ১৯৮০ সনে ফার্মাসিস্ট হিসাবে রেজিস্ট্রেশন গ্রহণ করেন। পরবর্তীতে আয়ূর্বেদিক মেডিসিন এর উপরে ০৪ বছরের কোর্স সম্পন্ন করে ডিএএমএস ডিগ্রি লাভ করেন। দীর্ঘ ৪০ বছর ফার্মাসিউটিক্যাল শিল্পে ফার্মাসিস্ট হিসেবে কর্মরত থেকে বিভিন্ন সময়ে উৎপাদন ব্যবস্থাপক, মান নিয়ন্ত্রন ব্যবস্থাপক, কারখানা ব্যবস্থাপক এবং গত ০৪ বছর থেকে কেমিষ্ট ল্যাবরেটরীজ লিঃ এর মহা-ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন। ঘুরেছেন দেশ ও বিদেশে, বহু প্রশিক্ষনে অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া ইন্ডাস্ট্রিয়াল ভ্রমন করেছেন এবং জাপানে উৎপাদনশীলতার উপরে ১৫ দিনের একটি প্রশিক্ষন কোর্স সফলতার সাথে শেষ করেছেন।

রাজনিতি ও সামাজিক কর্মকান্ডের মাঝে ছাত্র জীবন থেকেই কাজল সম্পৃক্ত। স্কুল জীবন থেকেই বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত থেকে কাজল একজন সমাজ সচেতন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ব্রজমোহন কলেজে অধ্যায়নরত অবস্থায় কাজল বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলেন। এর পূর্বে ৬৯’র গণ অভ্যুত্থানসহ ৭০’র নির্বাচন ও স্বাধিকার আন্দোলনে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। ৭১’র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার গর্বিত স্মৃতিচারণে কাজল বলেন, মুক্তিযোদ্ধা হিসাবে আমি টাকি মুক্তিযোদ্ধা ক্যাম্পে অনারারি লেঃ তোফাজ্জেল হক খোকা চৌধুরীর নেতৃত্বে প্রশিক্ষণ নেয়ার পরে মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আক্কাস হোসেনের তত্ত্বাবধানে বনগ্রাম মুক্তিযোদ্ধা নিয়োগ কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে কর্মরত ছিলাম। মুক্তিযুদ্ধ চলাকালিন অবস্থায় বানারীপাড়া থানায় পাক বাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন বলে জানান তিনি।

৭০’র নির্বাচন বাংলাদেশের স্বাধিকার আন্দোলন ও ৭৫’ পরবর্তী সৈরাচারি শাসনের বিরুদ্ধে সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃত্ব দিয়েছেন। তিনি জেলা পরিষদ পুকুর রক্ষা, বরিশালের বধ্যভূমি রক্ষা, বিবি পুকুর, অশ্বিনী কুমার হল, বঙ্গবন্ধু অডিটরিয়াম ও শিল্পকলা একাডেমি নির্মাণে মূখ্য ভূমিকা পালন করে নেতৃত্ব দিয়েছেন বলে জানালেন মুখোমুখি সাক্ষাতে। এছাড়া সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১’র মাধ্যমে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন কাজল ঘোষ ।

স্বপরিবারে কাজল ঘোষ

বর্তমানে কাজল ঘোষ বরিশালের সেক্টর কমান্ডার মুক্তিযুদ্ধ,৭১ এর বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক, দুর্নিতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি, শ্রম আদালতের জুড়ি বোর্ডের সদস্য, বরিশাল সোসাইটি ফর ফার্মাসিউটিক্যাল কেমিষ্ট এর সাধারণ সম্পাদক, দৈনিক আজকের বার্তার উপদেষ্টা, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্যসহ আরও বহু সংগঠনের উপদেষ্টা ও সংগঠক হিসেবে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি বহু সম্মাননা পেয়েছেন, তার মধ্যে আরজ আলী মাতব্বর স্মারক সম্মাননা, ভোরের কাগজ পত্রিকার স্মারক সম্মাননা উল্লেখযোগ্য । স্ত্রী ও এক সন্তান নিয়ে সুখী ও সাংস্কৃতিক পরিবার কাজল ঘোষের।

বরিশালে সাহিত্যে- কিছুক্ষণ- স্মৃতিচারণ ও কবিতার আড্ডা
বরিশালের মুক্তিযোদ্ধা পার্কে সাহিত্যে- কিছুক্ষণ- স্মৃতিচারণ ও কবিতার আড্ডা

বিশেষ প্রতিবেদক

“স্বপ্ন নয়—প্রেম নয়—কোনো এক বোধ কাজ করে।

আমি সব দেবতারে ছেড়ে

আমার প্রাণের কাছে চ’লে আসি,

বলি আমি এই হৃদয়েরে:

সে কেন জলের মতো ঘুরে-ঘুরে একা কথা কয়!

অবসাদ নাই তার? নাই তার শান্তির সময়?

কোনোদিন ঘুমাবে না? ধীরে শুয়ে থাকিবার স্বাদ

পাবে না কি? পাবে না আহ্লাদ

মানুষের মুখ দেখে কোনোদিন!

মানুষীর মুখ দেখে কোনোদিন!

শিশুদের মুখ দেখে কোনোদিন!”

কবি জীবনানন্দ দাস!

রূপসী বাংলার ধানশালিকের কবির লেখা বোধের গভীরতায় কিছুক্ষণ হারিয়ে ছিলো কীর্তনখোলা নদীর জল ছলছল কান্না। সাংবাদিক ও সাহিত্যিক আরিফ আহমেদ এর আবৃত্তি দিয়ে শুরু হয়েছিল ১২ আগস্ট শুক্রবারের সাহিত্যে – কিছুক্ষণ- নামের শোকগাঁথা স্মৃতিচারণ ও কবিতার আড্ডা। বাংলা সাহিত্য পরিষদ ও বরিশাল সাহিত্য সংসদ আয়োজিত এই আড্ডায় কোনো প্রধান অতিথি বা আনুষ্ঠানিক সভাপতি ছিলোনা। সাহিত্য বাজার পত্রিকার সৌজন্যে শ্রদ্ধা নিবেদন দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। লাখো মা বোন ভাইয়ের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের সব শহীদদের স্মরণে এবং বিশেষ করে ৭৫ এর ১৫ আগস্টের নৃশংস হত্যাযজ্ঞের নিন্দা ও শোক জানিয়ে কিছুটা সময় নিরবতা পালন করে সবাই। এরপর বীর মুক্তিযোদ্ধা বীরপ্রতীক মহিউদ্দিন মানিক যুদ্ধকালীন বাবুগঞ্জ রণাঙ্গন ও প্রয়াত মুক্তিযোদ্ধা ওহাব খানকে নিয়ে দীর্ঘ স্মৃতিচারণ করেন। নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন অতীতের না জানা গল্প। তবে মুক্তিযোদ্ধা পার্কের ভিতরে নদী তীরবর্তী এলাকায় ড্রেজিং মেশিনের শব্দে চাপা পরে যায় তার কণ্ঠ। অনুরোধ করলেও ড্রেজিং থামানো হয়ন।

মুক্তিযোদ্ধা পার্কের পরিবেশ রক্ষা ও এখানে নিয়মিত সাহিত্য সংস্কৃতির আয়োজনসহ নামকরণের সার্থকতা নিয়েও কথা বলেন আলোচকদের সবাই। এই পার্কে একটি উম্মুক্ত মঞ্চ, পাবলিক টয়লেট ও সন্ধ্যার পর আলোর ব্যবস্থা দাবী করে কথা বলেন সামাজিক আন্দোলনের নেতা ও অর্থনীতি সমিতির সভাপতি মিজানুর রহমান। কবিতাপাঠ ও আলোচনা আড্ডা জমে ওঠে পথচারী সুমাইয়া আক্তার এসে কবিতা পড়তে চাইলে। তিনি কবিতা পড়েন তার শিশু কন্যাকে কোলে নিয়ে। কবিতাপাঠ ও আলোচনায় অংশ নেন অধ্যাপিকা ও কবি ফয়েজুন্নাহার শেলী, কবি শফিক আমিন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ, বরিশালের অন্যতম নাট্য সংগঠন নাট্যম এর সাধারণ সম্পাদক ও গায়ক গোপাল কৃষ্ণ গুহ রিপন, কবি ও প্রগতি লেখক সংঘের সভাপতি অপূর্ব গৌতমসহ আরো অনেকে আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন। একইসাথে উপস্থিত সবাইকে প্রগতি লেখক সংঘের ঝালকাঠি সাহিত্য সফরে আমন্ত্রণ জানান কবি অপূর্ব গৌতম। ফাঁকে ফাঁকে সঞ্চালনা ও ভিডিও ধারনে ব্যস্ত বরিশাল সাহিত্য সংসদ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দক্ষিনাঞ্চল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আরিফুর রহমান।

সঞ্চালক তখন রবীন্দ্রনাথ থেকে পড়ছিলেন –

“আজি এ প্রভাতে রবির কর

কেমনে পশিল প্রাণের পর,

কেমনে পশিল গুহার আঁধারে প্রভাতপাখির গান!

না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ।

জাগিয়া উঠেছে প্রাণ,

ওরে উথলি উঠেছে বারি,

ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি।”

এই আবেগাপ্লুত আয়োজনের শুরুটা হয়েছিল গত ২৯ জুলাই ময়মনসিংহ সাহিত্য সংসদ এর পাঠচক্র – বীক্ষণ এর আমন্ত্রণ থেকে। কবি ও সাংবাদিক বন্ধু স্বাধীন চৌধুরী তাদের ২৫০০ তম আয়োজনে নিমন্ত্রণ জানালে যেতে না পারার ব্যর্থতা ঢাকতে বরিশালেই বীক্ষণ এর আদলে কিছুক্ষণ নামে সাহিত্য আড্ডা কার্যক্রম চালু করার ইচ্ছে শেয়ার করলাম বন্ধু স্বাধীন এর সাথে। সে তৎক্ষনাৎ ব্যানার ডিজাইন করে দেয়ার প্রতিশ্রুতি দিলেন। বরিশালে বিষয়টি প্রথম জানালাম সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ ভাইকে। বলা যায় তার আন্তরিক উৎসাহ থেকেই এটি ছড়িয়ে পরলো। পরামর্শ ও সহযোগিতা চাইলাম বরিশালের বন্ধু সাংবাদিক আক্তার ফারুক শাহীন এর কাছে। তার নিরবচ্ছিন্ন নিরবতায় কষ্ট শুধু বাড়লো আবার। কেননা বরিশালে সে আমার প্রথম বন্ধু। দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার বার্তা সম্পাদক এর মাধ্যমে পরিচিত হলাম কবি অনিকেত মাসুদ এর সাথে। সবকিছু শুনে সে বেশ আন্তরিক আগ্রহ দেখালেও কার্যত তার বস আক্তার ফারুক শাহীন। অনেকটা অবহেলা ও প্রত্যাশাহীন ভাবনা নিয়ে বাংলা সাহিত্য পরিষদ ও বরিশাল সাহিত্য সংসদ এর নদী পাড়ে মুক্তিযোদ্ধা পার্কে সাহিত্য আড্ডা নিয়ে কথা বললাম দৈনিক দক্ষিনাঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক প্রিন্স তালুকদার ও ব্যবস্থাপনা সম্পাদক আরিফুর রহমান এর সাথে। ওদের আন্তরিকতায় মুগ্ধ আমি স্বচক্ষে দেখলাম মাত্র দু’দিনে কি চমৎকার গুছিয়ে দিল ওরা। চলে এলো সাউন্ড সিস্টেম এবং চেয়ার। যে চেয়ারে বসেই এই মুহূর্তে কীর্তনখোলার পাড়ে ধীরে ধীরে উন্মোচন হলো সাহিত্যের নতুন এক যাত্রাপথের।

সংগঠনের সাধারণ সম্পাদক ঘোষণা করা হলো দৈনিক দক্ষিনাঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক প্রিন্স তালুকদারকে। প্রিন্স তুলে ধরলেন বাংলা সাহিত্য পরিষদ ও বরিশাল সাহিত্য সংসদ এর আগামী পরিকল্পনা। সবসময় যৌথভাবে এই আয়োজন নিয়মিত করার চেষ্টায় কি কি করতে চায় তার একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরে সভাপতি আরিফ আহমেদ বলেন, আগামীতে কিছুক্ষণ নামের এই আয়োজনের বিষয়ভিত্তিক আলোচনা হবে বরিশালের উন্নয়ন কর্তৃপক্ষ ও শিল্পায়নের জন্য করনীয় নিয়ে। নিমন্ত্রণ জানানো হবে সিটি মেয়র ও জেলা প্রশাসকসহ স্থানীয় সংসদ সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দকেও। আমরা এই আয়োজনটি নিয়মিত করতে চাই। শুধু সাহিত্যচর্চা ও সাহিত্যিক নয়, নাট্যজন, সংগীতজ্ঞ ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনায় এখানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে চাই সংশ্লিষ্ট প্রশাসন, রাজনৈতিক নেতাদেরও। উপস্থিত বরিশালের অতিথিদের মধ্যে থেকে নজমুল হোসেন আকাশকে (পদাধিকার বলে সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সভাপতি যখন যে থাকবে) সভাপতি ও তপংকর চক্রবর্তীকে প্রধান উপদেষ্টা (জীবীতকালে সবসময়) করে সাত সদস্যের কমটি গঠন করার প্রস্তাব ছিলো এই কিছুক্ষণের আড্ডায়। এস এম ইকবাল, বীরপ্রতীক মহিউদ্দিন মানিক, সামাজিক আন্দোলনের নেতা কাজী মিজানুর রহমান, কবি ও গবেষক অধ্যাপিকা ফয়েজুন্নাহার শেলী এবং সাহিত্যিক ও সাংবাদিক কাজী মকবুল হোসেন এর নাম প্রস্তাব করা হয় উপদেষ্টামণ্ডলী হিসেবে। যদিও প্রশাসন ও রাজনীতিকদের সম্পৃক্ত করা নিয়ে আপত্তি তোলেন সভাপতি নজমুল হোসেন আকাশ। তবে তিনি স্পষ্ট উচ্চারণে বলেন, মানবতার বিরোধী কোনো লেখক কবি ও রাজনৈতিক আমাদের সাথে থাকতে পারবে না। আর এখানটায় ঐক্যমত্য আমরা সবাই।

এরপর কথা বলেন ও ছড়াতে মাতিয়ে তোলেন বরিশাল সাহিত্য সংসদ এর প্রধান উপদেষ্টা ও জাতীয় কবিতা পরিষদে বরিশালের সভাপতি কবি-ছড়াকার তপংকর চক্রবর্তী। তিনি জানালেন, এরপর থেকে নিয়মিত আগে পরামর্শ সভা হবে। আমরা প্রবীণরা পথ দেখাবো, তোমরা তরুণদের নিয়ে এগিয়ে যাবে। আয়োজক ও সংগঠন দুটোর সভাপতি এই বলে অনুষ্ঠান সমাপ্তির জন্য অনুরোধ জানান বরিশাল সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ এর প্রতি। নজমুল হোসেন আকাশ সাহিত্যিক ও নাট্যজন। তিনিই ছিলেন এই আয়োজনের অঘোষিত সভাপতি। সমাপনীর আগে এই আয়োজন নিয়মিত করা এবং সত্যিকারের সাহিত্য সংস্কৃতির চর্চায় তরুণ প্রজন্মের যুবক যুবতীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।