নিজস্ব প্রতিবেদক, সাহিত্য বাজার – সাহিত্য বাজার

আদালতের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে আদালতের কর্মচারীর ঘর নির্মাণ: নিরব পুলিশ
আদালতের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে আদালতের কর্মচারীর ঘর নির্মাণ: নিরব পুলিশ

নিজস্ব প্রতিবেদক

বরিশাল নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের রুইয়ার পুল এলাকায় বিচারাধীন বাটোয়ারা মামলায় স্থিতিবস্থার মধ্যে রুহুল আমিন রিপন নামের এক ব্যক্তি আদালতের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে রাতের আধারে ঘর উত্তোলন করছেন। রিপন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতের কর্মচারী হওয়ায় নিজেকে ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দিয়ে এ কাজ করছেন বলে অভিযোগ রয়েছে। আর এ কাজে তাকে সহায়তা করছেন হ্যানিট্রাপের সদস্য রাখি। এছাড়া্ রিপনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে আদালতের নাম ভাঙ্গিয়ে যে সকল জায়গায় বিরোধপূর্ণ জমি রয়েছে সেখানে গিয়ে জোরপূর্বক জমি দখল করার। এ কারনে এলাকাবাসীও তার সাথে কোন সম্পর্ক রাখেন না। আর সবকিছু দেখেও না দেখার ভান করার অভিযোগ সংশ্লিষ্ট থানার পুলিশের প্রতি।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পৈত্রিক সূত্রে ৬৭ শতাংশ জমি রয়েছে। ওই জমির ভাগিদার হচ্ছে বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান খানের ৭ ছেলে। তার কোন মেয়ে নেই। জমি ভাগবাটোয়ারা হওয়ার পূর্বেই মৃত ভাই আলামিনকে ফাঁদে ফেলে বিয়ে করা রাখি ওই রিপনকে সাথে নিয়ে এ সন্ত্র্রাসী কর্মকান্ড চালাচ্ছে। পারিবারিক সম্পত্তি নিয়ে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া এবং অংশীদারদের চূড়ান্ত হিস্যা নির্ধারণের আগেই রাখি আদালতের পিয়ন রিপনের মাধ্যমে জমি দখলে নিতে মরিয়া। তাকে যে স্থান থেকে জমি দেয়া হয়েছে সেখান থেকে না নিয়ে অন্য ভাইদের জমি দখলে করে বাউন্ডারী ওয়াল দেয়ার পর এখন ঘর উত্তোলন করছেন।

পরিবারের সদস্য আলী আজম খান বলেন, তারা দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখলে থাকলেও বর্তমানে নানামুখী চাপের মধ্যে রয়েছেন। তার ভাষ্য, “আমাদের অর্থনৈতিক সক্ষমতা ও লোকবল কম। সেই সুযোগে আদালতের পিয়ন রিপন আমাদের ওপর চাপ সৃষ্টি করছে। আদালতের আদেশ থাকা সত্ত্বেও নির্মাণ কাজ চলতে দেখে আমরা উদ্বিগ্ন। পুলিশের সহযোগিতা চেয়েও পাইনি বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরো বলেন, সম্পত্তি তার বাবা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান খানের পরিবারভুক্ত। উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি বণ্টন নিয়ে আদালতে বাটোয়ারা মামলা চলমান রয়েছে। এ অবস্থায় মৃত অংশীদার আলামিনের দ্বিতীয় স্ত্রী দাবিদ্বার রাখির কাছ থেকে জমি ক্রয় করেছেন বলে দাবি করেন আদালতের কর্মচারী রুহুল আমিন রিপন। তবে অন্য অংশীদারদের অভিযোগ, জমির চূড়ান্ত বণ্টনের আগেই এ ধরনের ক্রয়-বিক্রয় এবং পরবর্তী নির্মাণ কার্যক্রম আইনি প্রশ্নের জন্ম দিয়েছে।

আজম বলেন, বাড়িতে কেউ না থাকাবস্থায় আকস্মিক সন্ত্র্রাসী বাহিনী নিয়ে সম্প্রতি রিপন ও রাখি তাদের ইচ্ছামত প্রায় ৬ শতাংশ  জমি দেয়াল দিয়ে আটকে রেখেছে। ওেই সময় বাধা দেয়া হলেও রিপনের সন্ত্রাসী বাহিনীর কাছে অসহায় ছিল আমার ছোট ভাই। এরপর আদালতের শরনাপন্ন হলে উভয় পক্ষকে আদালত থেকে  স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেন। আদালতের নির্দেশ উপেক্ষা  করে ১৬ ও ১৭ জুন রাতের আধারে ঘর তোলার চেষ্টা করে। ওই সময় তাকে বার নিষেধ করা সত্ত্বেও নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে একাধিক মামলায় জড়িয়ে দেয়ার হুমকি দেয়। ইতিমধ্যে রিপন তাদের  বিরুদ্ধে ৩টি মিথ্যা মামলা দায়ের করেছে। মিথ্যা মামলার এবং সন্ত্রাসীদের হামলার ভয়ে তারা এক প্রকার কোনঠাসা হয়ে পড়েছেন। আর এ সুযোগ  নিচ্ছে আদালতের কর্মচারী রিপন। তাকে মদদ দিচ্ছে বরিশাল  নগরীর হ্যানিট্রাফের সদস্য রাখি।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “আমরা উভয়পক্ষকে নিয়ে একাধিকবার বসেছি এবং সমঝোতার চেষ্টা করেছি। কিন্তু কোনো সমাধানে পৌঁছানো যায়নি। জমিজমা সংক্রান্ত বিষয়ে পুলিশের সরাসরি হস্তক্ষেপের সুযোগ সীমিত। তবে আদালত কোনো প্রতিবেদন চাইলে আমরা তা দিতে প্রস্তুত রয়েছি।” ওসি আরো বলেন, আদালতের নির্দেশ উপেক্ষা করে ঘর উত্তোলন করার বিষয়টি তিনি অবহিত। আদালত প্রতিবেদন চাইলে রিপনের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করার বিষয়টি তুলে ধরা হবে বলে জানান তিনি।

রুহুল আমিন রিপন দাবি করেন, তিনি বৈধভাবে জমি কিনেছেন এবং কাউকে হয়রানি করার প্রশ্নই ওঠে না। জমি ভাগবাটোয়ারা হয়নি তাহলে কিভাবে জমি কিনলেন।  এ  প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের ওয়ারিশ এক বিধবাকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে।  এ কারনে বিধবা রাখির কাছ থেকে জমি ক্রয় করে দেয়াল দিয়েছেন। মামলার নিষ্পত্তির পর তিনি যে অংশ পাবেন, সেটিই তার জমি হবে। আইন মেনেই আমি এগোচ্ছি। কার জমিতে দেয়াল দিয়েছেন। এ  প্রশ্নের উত্তর দেননি তিনি।এ

নাম প্রকাশ না করার শর্তে একাধিক এলাকাবাসী বলেন, রহুল আমিন রিপন  আদালতের একজন কর্মচারী। এছাড়াও এলাকায় তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। ৬০ লাখ টাকা দিয়ে তিনি এই জমি কিনেছেন দাবী করেন। তার এতো টাকার উৎস নিয়েও সন্দেহ প্রকাশ করেন অনেকে। প্রকৃত সত্য উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বচ্ছ তদন্ত দাবী করেন এলাকাবাসী।

দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এর ভাষণ
দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এর ভাষণ…

চিঠি ডেস্ক

বিসমিল্লাহির রাহমানির রাহিম

প্রিয় দেশবাসী

আস-সালামু-আলাইকুম

শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। তাবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে। দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার পুনঃ প্রতিষ্ঠার এই যাত্রালগ্নে আমি দেশবাসীকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রকামী জনগণের কারণেই দেশে আবার মানুষের অধিকার সম্মান এবং মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিতে চাই, মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তথা দলমত ধর্মবর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী, এই দেশ আমাদের সবার। প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। একটি স্বনির্ভর নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপি সরকারের লক্ষ্য।

প্রিয় দেশবাসী

ফ্যাসিবাদের সময়কালের দুর্নীতি দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইনশৃংখলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। সারাদেশে জুয়া এবং মাদকের বিস্তারকেও/ বর্তমান সরকার আইনশৃঙ্খলা অবনতির অন্যতম কারণ বলে চিহ্নিত করেছে। সুতরাং, জুয়া এবং মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলাবাহিনী সবরকমের কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করছে। দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়/ আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা।

প্রিয় দেশবাসী

আগামীকাল থেকেই সারাদেশে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রামাদ্বান। আমি দেশবাসীকে পবিত্র মাহে রামাদ্বানের শুভেচ্ছা জানাই। রামাদ্বান আত্মশুদ্ধির মাস। আমরা যদি আত্মশুদ্ধি শব্দটির মর্মার্থ উপলব্ধি করি তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়। যদিও আমাদের অনেকের মধ্যেই এই মাসটিকে ঘিরে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয়। আপনাদের প্রতি আমার আহবান, রামাদ্বানের পবিত্রতা রক্ষার স্বার্থে এই মাসটিকে আপনারা ব্যাবসায় মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় এ ব্যাপারে ব্যবসায়ীরা সতর্ক থাকবেন। হাজারো প্রাণের বিনিময়ে একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে/ রাষ্ট্র এবং সরকারের জনগনের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। বিএনপি সরকার সকলক্ষেত্রেই অনাচার অনিয়মের সকল সিন্ডিকেটে ভেঙে দিতে বদ্ধ পরিকর। ইনশাআল্লাহ।

ক্ষুদ্র মাঝারি কিংবা ছোট বড়, সকল ব্যবসায়ীদের প্রতি বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি সহজ এবং স্পষ্ট। বর্তমান সরকার ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণ উভয়ের স্বার্থ রক্ষা করেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে চায়। সুতরাং, সরকারের পক্ষ থেকে কি ধরণের উদ্যোগ গ্রহণ করলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কিংবা ক্রেতা বিক্রেতা উভয়ের স্বার্থ রক্ষা হবে, এ ব্যাপারে আপনাদের যে কোনো ধরণের পরামর্শ কিংবা অভিযোগ শুনতে সরকার প্রস্তুত। ক্রেতা বিক্রেতা গ্রহীতা, এই সরকার সকলেরই সরকার। এই সরকার আপনাদেরই সরকার। আপনারাই ভোটের মাধ্যমে এই সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আপনারাই এই সরকারের শক্তি।

প্রিয় দেশবাসী

রামাদ্বান মাসে রোজাদারগণ বিশেষ করে ইফতার তারাবীহ সেহরি এই সময়গুলোতে নিরবচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান।

এই বিষয়টি নিশ্চিত করতে এরইমধ্যে আমি সংশ্লিষ্ট কতৃপক্ষকে নির্দেশনা দিয়েছি। অপচয় রোধ করে কৃচ্ছতা সাধন প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব। অফিস আদালতে বিনা প্রয়োজনে কিংবা প্রয়োজনের অতিরিক্ত গ্যাস বিদ্যুৎ পানি খরচের ব্যাপারে সচেতনতা অবলম্বন করাও ইবাদাতের অংশ বলেই আমি মনে করি।

দেশের সকল সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী এবং জনসাধারণের প্রতি কৃচ্ছতা সাধনের আহবান জানানোর আগে আমি সরকারের মন্ত্রী এবং বিএনপির এমপিদেরকে দিয়েই একটি দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছি। বিএনপি’র সংসদীয় দলের প্রথম সভাতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিএনপি থেকে নির্বাচিত কোনো এমপি সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধা নেবেন না। আমি আপনাদের সামনে বলেছিলাম, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি সরকার মহানবীর ‘ন্যায়পরায়নতার’ আদর্শ অনুসরণ করবে। আমি মনে করি, বিএনপির সংসদীয় দলের এইসব সিদ্ধান্ত ‘ন্যায়পরায়নতার’ আদর্শেরই প্রতিফলন।

প্রিয় দেশবাসী

বিভাগীয় শহরগুলোতে বিশেষ করে রাজধানী ঢাকায় যানজট প্রায় নিয়ন্ত্রণহীন। হাটে মাঠে ঘাটে অফিস আদালতে জনগণের ভোগান্তির শেষ নেই। জন জীবনের নানা ক্ষেত্রে জন দুর্ভোগ লাঘব করা না গেলে জনমনে স্বস্তি ফিরবেনা। রাজধানীতে জনসংখ্যার চাপ কমাতে বিকল্প ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়েছে। মানুষ তার নিজ জেলায় কিংবা নিজের বাসা বাড়িতে থেকেও যাতে সহজভাবে সঠিক সময়ে অফিস আদালত ব্যবসা বাণিজ্য করতে পারেন, সেই লক্ষ্যকে সামনে রেখেই সারাদেশে রেল যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে প্রথমেই রেল নৌ সড়ক এবং সেতু মন্ত্রণালয়ের কার্যক্রম পুনর্বিন্যাস ও সমন্বয় করা হচ্ছে। আমরা মনে করি, সারাদেশে রেল যোগাযোগ ব্যবস্থার সহজ সুলভ এবং নিরাপদ করা করা গেলে একদিকে যেমন জনগণের শহর-নগরকেন্দ্রিক নির্ভরতা কমবে অপরদিকে পরিবেশেরও উন্নতি হবে।

প্রিয় দেশবাসী

আমাদের চারপাশে সমস্যার শেষ নেই। তবে সমস্যার পাশাপাশি সম্ভাবনাও কিন্তু কম নয়। আমাদের বৃহৎ জনগোষ্ঠীকে যদি আমরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারি তাহলে এই জনসংখ্যাই হবে আমাদের ‘জনসম্পদ’ । আমরা নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে পারলে শুধু বাংলাদেশই নয় বিশ্ব বাজারও আমাদের জন্য উন্মুক্ত। তথ্য প্রযুক্তির সিঁড়ি বেয়ে বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। প্রযুক্তির এই প্রতিযোগিতামূলক বিশ্বে সম্মান এবং স্বচ্ছলতার সঙ্গে টিকে থাকতে হলে আমাদেরকে কোনো না কোনো একটি বিষয়ে বা কাজে পারদর্শী হতে হবে। দেশের কোটি কোটি শিক্ষার্থী এবং তরুণ যুবশক্তির উদ্দেশে বলতে চাই, মেধায় জ্ঞানে বিজ্ঞানে নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলার জন্য যতরকমের সহযোগিতা দেয়া যায়, সবরকমের সহযোগিতা দিতে বর্তমান সরকার প্রস্তুত। কর্মসংস্থান এবং কর্মপরিবেশ নিশ্চিত করার সুনির্দিষ্ট অঙ্গীকার নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছে।

প্রিয় দেশবাসী

দীর্ঘ প্রায় ১৮ বছর পর দেশে ফিরে গত বছরে ২৫ ডিসেম্বর আমি বলেছিলাম, দেশ এবং জনগণের জন্য “আই হ্যাভ এ প্ল্যান’। ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে দেশের বিভিন্নস্থানে ঘুরে আমার ‘প্ল্যান পরিকল্পনা’র অনেক কিছুই আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আপনারা স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। সকল পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দিয়েছেন। এখন এই সুযোগকে কাজে লাগিয়ে সকল অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের। আমরা আমাদের পরিকল্পনা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি, ইনশাআল্লাহ । অঙ্গীকার পূরণের এই যাত্রাপথে আমরা ভবিষ্যতের দিনগুলোতেও আপনাদের অব্যাহত সমর্থন প্রত্যাশা করি।

প্রিয় দেশবাসী

সরকার প্রধান হিসেবে আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি অথবা কাউকেই ভোট দেননি, এই সরকারের প্রতি আপনাদের সবার অধিকার সমান। বিএনপি সরকার বিশ্বাস করে, দলমত ধর্ম দর্শন যার যার, রাষ্ট্র সবার। এই দেশে, এই রাষ্ট্রে একজন বাংলাদেশী হিসেবে, আপনার আমার আমাদের প্রতিটি বাংলাদেশী নাগরিকের অধিকার সমান।

প্রিয় দেশবাসী

আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ এবং সুস্থ রাখুন। আল্লাহ আমাদেরকে সকল ইতিবাচক পরিকল্পনাগুলো বাস্তবায়নের তৌফিক দিন। পবিত্র রামাদান মাস শুরুর শুভলগ্নে আল্লাহর দরবারে এই নিবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি।

আল্লাহ হাফেজ

বাংলাদেশ জিন্দাবাদ

‘চতুষ্কোণ গ্যাং’ আসছে এবারের বইমেলায়
বন্ধুত্বের অন্বেষণ:‘চতুষ্কোণ গ্যাং’

আসছে এবারের বইমেলায়

নিজস্ব প্রতিবেদক

Oplus_131072

অমর একুশে বইমেলা ২০২৬ এ শিল্পৈষী প্রকাশনী থেকে আসছে বেশকিছু তারুণ্যদীপ্ত কিছু নতুন গল্প, অনুগল্প ও প্রবন্ধের বই। গল্পের বইগুলো নিয়ে ভীষণ আশাবাদী প্রকাশক ও লেখক সালাম খোকন। তিনি বলেন, এখানে কিছু গল্প আছে যা জুলাই বিপ্লবের চেতনায় তৈরি, আবার কিছু গল্প তৈরি হয়েছে সংবাদ শিরোনাম থেকে। রয়েছে ছায়া মুক্তিযুদ্ধের গল্প। আবার ভৌতিক গল্পও রয়েছে এবারের বইমেলার জন্য শিল্পৈষীর বিশেষ আকর্ষণ।

লেখক সালাম খোকন তার ‘চতুষ্কোণ গ্যাং সম্পর্কে বলেন’- এটি যখন লিখতে শুরু করেছিলাম, তখন আমার মনে কেবল একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল: বন্ধুত্ব কি কেবল তারুণ্যের কয়েকটি মুহূর্ত, নাকি আজীবনের আশ্রয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই জন্ম নিল রিদওয়ান, সানিদ, তানভীর আর সুনিয়াকে নিয়ে গল্প—‘চতুষ্কোণ গ্যাং’।

সালাম খোকন বলেন, তারা কেউই নিখুঁত ছিল না। বরং তাদের ভুল, দ্বিধা, আর টানাপোড়েনই তাদের বাস্তব করে তুলেছে। তারা ঝগড়া করেছে, একে অপরের থেকে দূরে সরে গেছে, আবার ফিরেও এসেছে। জীবনের প্রতিটি বাঁকে তাদের বন্ধুত্ব নতুন নতুন রূপে উন্মোচিত হয়েছে।

এই উপন্যাসটি লেখার সময় বারবার মনে হয়েছে, বন্ধুত্ব নিছকই একটি সম্পর্ক নয়- এটি একটি আশ্রয়। পৃথিবী যখন কঠিন মনে হয়, যখন ঘরবাড়ি অচেনা লাগে, তখন আপনার বন্ধুরাই হয়ে ওঠে আপনার সত্যিকারের ঠিকানা। হয়তো তারা সব সমস্যার সমাধান করে দিতে পারে না কিন্তু তারা পাশে থাকে। মাথায় হাত রেখে ভরসা দেয়— ‘তুই পারবি। আমরা আছি।’

আমার গল্পে কেউ নায়ক নয়, কেউ খলনায়কও নয়। সবাই কেবলই মানুষ। আর মানুষ মানেই ভুল, আবেগ, সংশয় এবং শুদ্ধতার এক অনন্ত অনুসন্ধান।

এই উপন্যাসের শেষে আমি চাই, পাঠক যেন তাদের নিজেদের বন্ধুদের কথা ভাবেন। সেই ক্যাম্পাস, সেই মেস রুম, রাতের আকাশের নিচে বসে গল্প করার মুহূর্তগুলো যেন তাদের স্মৃতির পাতায় ভেসে ওঠে।

যারা বন্ধু হারিয়েছেন- তাদের জন্য এই বইটি একটি মৃদু আহ্বান। আর যারা বন্ধুত্বের বাঁধন ধরে রেখেছেন- তাদের প্রতি আমার অজস্র ধন্যবাদ।

যখন আমি লিখতে বসি, তখন আমি কেবল একজন গল্পকার নই; আমি নিজেও একজন বন্ধু— ঠিক আপনাদেরই মতো। যে হারিয়ে যেতে যেতে আবার ফিরে পায় তার চেনা মুখগুলোকে। এই বই যদি আপনার মনে বিন্দুমাত্র দোলা দেয়, যদি আপনার নিজের বন্ধুদের নাম মনে করিয়ে দেয়, তাহলে জেনে রাখবেন- এই লেখা, এই কণ্ঠস্বর, এই গল্প আপনারই জন্য।

সবশেষে, রিদওয়ানের কথা দিয়েই শেষ করি- ‘আমরা একসঙ্গে থেকে একে অপরকে আরও সমৃদ্ধ করব।’ এটাই হোক আমাদের বন্ধুত্বের প্রতিজ্ঞা।

বন্ধুত্ব বেঁচে থাক। ভালোবাসা ছড়িয়ে যাক।

ময়মনসিংহে কবি গাউসুর রহমানের জন্মদিন উদযাপন
ময়মনসিংহে কবি গাউসুর রহমানের জন্মদিন উদযাপন

আশির দশকের অন্যতম খ্যাতিমান কবি ও প্রাবন্ধিক গাউসুর রহমানের জন্মদিন আজ।

আজ ৮ অক্টোবর ২০২৫ বুধবার বিকাল ৪ টায় ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে (দ্বিতীয় তলায়) কবির বর্ণাঢ্য জন্মদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রফেসর ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম, বিশেষ অতিথি হিসেবে থাকবেন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আনিছা পারভীন। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি শামসুল ফয়েজ, কবি সোহরাব পাশা, প্রফেসর কবি আলী ইদ্রিস

প্রফেসর কবি মঈন হুদা, কবি ও সাংবাদিক সৌরভ জাহাঙ্গীর, ছড়াকার ও গবেষক স্বপন ধর।

কবি গাউসুর রহমান জন্মদিন উদযাপন কমিটির আহবায়ক কবি আসাদ উল্লাহ, যুগ্ম-আহবায়ক কথাশিল্পী মাহমুদ বাবু এবং সদস্য সচিব কবি ও সাংবাদিক স্বাধীন চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রিত সুধীজনদের প্রতি আন্তরিক আহবান জানিয়েছেন।

খুলনায় জামায়াতে ইসলামীর বিশাল সমাবেশ
পি.আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন হলে কারো পক্ষে ফ্যাসিবাদী হয়ে ওঠার সম্ভাবনা নেই- -এডভোকেট মতিউর রহমান আকন্দ

নিজস্ব প্রতিবেদক

Oplus_131072

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে। এরপর ছাত্র-জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছে। পিআরের (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পক্ষে দেশের ৭০ ভাগ জনগণ সমর্থন জানিয়েছে। ঐকমত্য কমিশনে ৩১ দলের মধ্যে ২৫টি দল পিআরের পক্ষে রয়েছে। একটি দলের কেউ কেউ বলছেন, পিআর খায় না মাথায় দেয়। কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এটা বলতে পারে না। তাই পিআর বাস্তবায়নের জন্য গণভোট দিন। রায় পিআরের পক্ষে আছে নাকি বিপক্ষে আছে যাচাই করুন। জনগণ যদি পিআর মানে তাহলে আপনাদেরও মানতে হবে। আর জনগণের রায় যদি পিআরের বিপক্ষে যায় তাহলে আমরা মেনে নেবো। কিন্তু দেশের বড় দলটি গণভোটকে ভয় পাচ্ছে। পিআরের মধ্য দিয়ে সকলের অংশীদারিত্বের ভিত্তিতে পেশীশক্তি ও কালো টাকামুক্ত কোয়ালিটিপূর্ণ পার্লামেন্ট হোক, সরকার গঠন হোক, কেউ ফ্যাসিবাদী হয়ে না উঠুক; যারা চায় না, তারাই জনগণের বিপক্ষে গিয়ে পিআর ঠেকাতে চায়। তিনি দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণকে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানান।

নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলোস্থ সোনালী ব্যাংক চত্বরে খুলনা মহানগরী ও জেলা জামায়াত আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন আমীর, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক খুলনা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন।

সরকারের উদ্দেশ্যে জামায়াতের এই কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি বলেন, আর্টিকেল ৭-এর ভিত্তিতেই জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে তার আলোকে নির্বাচন দিতে হবে। এখন যদি দুই/তিন মাস আলোচনার পর একটি দল বলে যে এটা পরে হবে, তাহলে কেন এত পরিশ্রম করালেন? সেজন্যই বলছি আমাদের আন্দোলন রাজনীতির অংশ। আমাদের রাজনীতি জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরার জন্য। আমরা আলোচনার টেবিলে নিষ্পত্তির জন্য আশাবাদী। আমরা নিরাশ নই। তিনি বলেন, আপনারা লেভেল প্লেয়িং ফিল্ড মেইনটেইন করতে পারছেন না। তাহলে সুষ্ঠু নির্বাচন হবে কীভাবে? তাই আমাদের দাবি-আপনারা জুলাই সনদের আইনি ভিত্তি দিন। সাংবিধানিক অর্ডার জারি করুন। গণভোট দিন। ফ্যাসিবাদের কার্যক্রম স্থগিত করুন। এবং আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ‘নির্বাচনের আগে দৃশ্যমান বিচার করবেন।’ আমাদেরও দাবি নির্বাচনের আগেই তা দৃশ্যমান করতে হবে।

মতিউর রহমান আকন্দ আরও বলেন, আপনি সবাইকে ডাকুন, কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমে অথবা একটা রেফারেন্ডামের মাধ্যমে এখনো সময় আছে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে নির্বাচন করুন। তিনি আরও বলেন, কেউ কেউ বলছেন যে; এটা করা যাবে না, ওটা করা যাবে না। আমরা দেখছি অনেক সাংবিধানিক মেজর ইস্যুতে যে ভিন্নমতগুলো রয়েছে, আমরা বলেছি ঐকমত্য কমিশনও বলেছে দু’বারের অধিক কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। জুডিশিয়ারিতে প্রধানমন্ত্রী চাইলেও হবে না। এই সংস্কার যদি এখন না হয়, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য যদি ঠিক করা না হয়, আর তা যদি নির্বাচনের আগে না হয়, বিদ্যমান রাষ্ট্রকাঠামোতে যদি আবার নির্বাচন হয়, তাহলে এই নির্বাচনের মাধ্যমে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে। বাংলার মানুষ আর ফ্যাসিবাদের জন্ম হতে দেবে না।

বিক্ষোভ মিছিলটি নগরীর ডাকবাংলোস্থ সোনালী ব্যাংক চত্বর থেকে শুরু হয়ে ফেরিঘাট মোড়, পাওয়ার হাউজ মোড় ও সঙ্গীতার সামনে দিয়ে শিববাড়ি (শহীদ মীর মুগ্ধ) মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ হাজার হাজার জনতা অংশ নেয়।

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন: ৪৭১ প্রার্থীর প্রচার প্রচারণায় মুখরিত ঢাবি
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন: ৪৭১ প্রার্থীর প্রচার প্রচারণায় মুখরিত ঢাবি

বিশেষ প্রতিবেদক

প্রথম আলো থেকে গৃহীত ছবি

আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের দিন তারিখ নির্ধারণ হয়েছে। আর এ লক্ষ্যে ৪১৭ জন প্রার্থীর প্রচার প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। চূড়ান্ত তালিকা অনুযায়ী, সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১১ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ১৪ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১৯ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে রয়েছেন ১২ জন।

গত ২৫ আগস্ট বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এতে প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ৪৭১ জনে। প্রাথমিকভাবে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীদের মধ্যে ২৮ জন স্বেচ্ছায় প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

অপরদিকে, বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া ১০ জন প্রার্থী আপিল না করায় তাদের মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়েছে।

এই মুহূর্তে আরো যারা প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন তাদের মধ্যে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ৯ জন, ক্রীড়া সম্পাদক পদে ১৩ জন, ছাত্র পরিবহন সম্পাদক পদে ১২ জন, সমাজসেবা সম্পাদক পদে ১৭ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ১৫ জন, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে ১১ জন এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৫ জন প্রার্থী।

সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সদস্য পদে। এবার মোট ২১৭ জন প্রার্থী সদস্য পদে লড়ছেন। সবমিলিয়ে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ৪৭১ জন প্রার্থী। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে কোনো ছাত্র সংগঠনই এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব কটি হলে পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি। ছাত্রীদের জন্য পাঁচটিসহ বিশ্ববিদ্যালয়ে মোট হল আছে ১৮টি। এর মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ ১৪টি হলে পূর্ণাঙ্গ প্যানেল দিতে পেরেছে। ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ কোনো হলেই প্যানেল দেয়নি। অন্য ছাত্রসংগঠনগুলোরও একই অবস্থা।

ভিপি (সহসভাপতি) ও জিএসসহ (সাধারণ সম্পাদক) প্রতিটি হল সংসদে পদ আছে ১৩টি। সে হিসাবে সব হল মিলিয়ে মোট ২৩৪টি পদ আছে। এর বিপরীতে এবার প্রাথমিক যাচাই-বাছাইয়ে ১ হাজার ১০৮ জন শিক্ষার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ এবং গণতান্ত্রিক ছাত্রসংসদ–সমর্থিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’–এর নেতারা বলছেন, নির্বাচনী কৌশলের অংশ হিসেবে তাঁরা হলগুলোতে কোনো প্যানেল দিচ্ছেন না। তবে হল সংসদের নির্বাচনে যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁদের মধ্যে অনেককে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন তাঁরা।

২৫ আগস্ট সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮টি হল সংসদে ২৩৪টি পদের জন্য ১ হাজার ৪২৭টি মনোনয়নপত্র বিক্রি হয়েছিল। এর মধ্যে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। বাকি ৩১৮টি জমা পড়েনি।

ইতিমধ্যে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ (গণতান্ত্রিক ছাত্রসংসদ) এবং অপরাজেয় ৭১-অদম্য ২৪ (বামপন্থী তিন সংগঠনের যৌথ প্যানেল)। এর আগে প্যানেল ঘোষণা করেছিল প্রতিরোধ পর্ষদ (বামপন্থী সাত ছাত্রসংগঠনের যৌথ প্যানেল), ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট (ইসলামী ছাত্রশিবির), ডিইউ ফার্স্ট (মাহিন সরকার নেতৃত্বাধীন স্বতন্ত্র প্যানেল), ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ (ছাত্র অধিকার পরিষদ), ছাত্র ফেডারেশন, ইসলামী ছাত্র আন্দোলন এবং সম্মিলিত ছাত্র ঐক্য (স্বতন্ত্র প্যানেল)। প্যানেল ছাড়াও অনেকে ডাকসুর বিভিন্ন পদে স্বতন্ত্রভাবে নির্বাচন করতে মনোনয়নপত্র কিনেছেন। তাঁদের মধ্যে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হওয়া জুলিয়াস সিজার তালুকদারকে নিয়ে ক্যাম্পাসে আলোচনা আছে। কারণ, তিনি একসময় ছাত্রলীগের (এখন নিষিদ্ধ) নেতা ছিলেন। বিভিন্ন পক্ষ তাঁর প্রার্থিতা প্রত্যাহারের দাবি তুললেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁর প্রার্থিতা বহাল রেখেছে।

এ সম্পর্কে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেছেন, আজ থেকে ক্যাম্পাস জুড়ে প্রচার-প্রচারণা শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রচারণা চলছে। নির্বাচনের আগ পর্যন্ত এই পরিবেশ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে চাইবে, আইনশৃঙ্খলা বাহিনী সেভাবেই নিরাপত্তা দেবে। নির্বাচনকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা থাকবে। প্রথম স্তরে থাকবে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি, দ্বিতীয় স্তরে পুলিশ, তৃতীয় স্তরে সেনাবাহিনী। সেনাবাহিনী সীমিত পর্যায়ে দায়িত্ব পালন করবে, বিশেষকরে ভোট গণনার সময়। ‎৮টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্ভব। তবে আলোচনার ভিত্তিতে তা বাড়তে পারে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন আপাতত বাড়ানোর প্রয়োজন দেখছে না বলে জানান তিনি।

উল্লেখ্য: গত ২৯ জুলাই এক সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের দিন তারিখ নির্ধারণের ঘোষণা দেয়া হয়। আগামী ৯ সেপ্টেম্বর ভোট গ্রহণ হবে বলে জানান ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩০ জুলাই বুধবার। ভোটার তালিকার বিষয়ে আপত্তি জানানোর শেষ তারিখ ৮ আগস্ট।

ঘোষণানুযী এরপর ১১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ করা শুরু হয় ১২ আগস্ট। ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হয়। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিলো ১৯ আগস্ট বেলা ৩টা।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয় ২০ আগস্ট। এরপর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে ২১ আগস্ট দুপুর ১২টায়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ছিলো গত ২৪ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত। ২৫ আগস্ট বিকালে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় এবং এতে সর্বমোট ৪৭১ জন প্রার্থীর তালিকা প্রকাশ পেয়েছে। এ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত। নির্বাচনের ফলাফলও ৯ সেপ্টেম্বর ঘোষণা করা হবে।কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পাশাপাশি হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হবে।

সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে। ২৮ বছর পর ওই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

সিএনএ দেয়া সাক্ষাৎকারে ড. ইউনূস! যা বলেছেন – সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনে ফিরবে পুরোনো সমস্যা
সিএনএ দেয়া সাক্ষাৎকারে ড. ইউনূস! যা বলেছেন – সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনে ফিরবে পুরোনো সমস্যা

(দৈনিক যুগান্তর পত্রিকা থেকে গৃহীত)

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে অন্তর্বর্তী সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে। নির্বাচনের আগে সংস্কার এবং ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিচারকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তিনি বলেন, তবে সংস্কার ও বিচার না করে নির্বাচন দেওয়া হলে পুরোনো সমস্যা আবার ফিরে আসতে পারে। তিনি বলেন, আমি আশা করি-বাংলাদেশ সঠিক পথে থাকবে, এটি আর পথ হারাবে না। গত ১৩ আগস্ট বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিঙ্গাপুরভিত্তিক সিএনএ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, ‘যদি নির্বাচন গ্রহণযোগ্য না হয় তাহলে এর কোনো অর্থ নেই। আমার কাজ হলো একটি গ্রহণযোগ্য, পরিচ্ছন্ন ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করা। তিনি বলেন, আমরা আমাদের লক্ষ্য অর্জনের কাছাকাছি এসে গেছি। আমাদের রাজনৈতিক ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ, এর অপব্যবহার করা হয়েছে এবং বিকৃত করা হয়েছে, তাই অনেক কিছু সংস্কারের প্রয়োজন।

অধ্যাপক ইউনূস বলেন, আমাদের অঙ্গীকার ছিল গণ-অভ্যুত্থানের সময় জাতির যে আকাঙ্ক্ষা তা নিশ্চিত করা। এগুলো তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে-সংস্কার, বিচার ও নির্বাচন। নির্বাচন প্রথম, তারপর সংস্কার; নাকি প্রথমে সংস্কার, এরপর নির্বাচন-এ প্রশ্নে তিনি বলেন, যদি আমরা নির্বাচন দিয়ে শুরু করি, তাহলে আমাদের সংস্কারের প্রয়োজন নেই, বিচারের প্রয়োজন নেই। কারণ, আমাদের পক্ষ থেকে নির্বাচন হলে সবকিছু শেষ হয়ে যাবে। তাহলে সবকিছু নির্বাচিতদের হাতে চলে যাবে। কল্পনা করুন, অন্য দুটি কাজ না করে আপনার নির্বাচন হয়েছে। তখন আপনি আবার সেই পুরোনো সমস্যায় ফিরে যাবেন।

৮৫ বছর বয়সি অর্থনীতিবিদ ড. ইউনূস বলেন, নির্বাচনের পর সরকারে থাকার কোনো পরিকল্পনা তার নেই। রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের মাঝেও তিনি আশা প্রকাশ করেন, তার নেতৃত্ব একটি স্থায়ী উত্তরাধিকার রেখে যাবে। তিনি বলেন, আমি আশা করি এখন থেকে বাংলাদেশ সঠিক পথে থাকবে, এটি আর পথ হারাবে না। ১৫ বছর ধরে আমাদের ভোটাররা ভোট দিতে পারেননি। তরুণদের উচিত তাদের ভোট ও আকাঙ্ক্ষা ব্যালট বাক্সে ঢেলে দেওয়া। আমি আশা করি একটি ভালো সরকার আসবে, যা গণতান্ত্রিক নীতি মেনে চলবে। ড. ইউনূস ৩ দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেছেন। এই সফরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, শিক্ষা এবং এলএনজি, পেট্রোলিয়াম পণ্য ও সংশ্লিষ্ট অবকাঠামোর সরবরাহ ও ব্যবস্থাপনার বিষয়ে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

ঢাকা যেন মগের মুল্লুক : যানজটে অস্থির নগরী, হকারদের দৌরাত্ম বেড়েছে চাঁদার পরিমাণ
ঢাকা যেন মগের মুল্লুক : যানজটে অস্থির নগরী, হকারদের দৌরাত্ম বেড়েছে চাঁদার পরিমাণ

,বিশেষ প্রতিবেদক

যানজটে অস্থির রাজধানী ঢাকার চিত্র এখনো একইরকম। পাতালরেল, মেট্রোরেল কিম্বা উড়ালসড়ক কোনোটাই ঢাকার যানজট থেকে নগরবাসীকে মুক্ত করতে পারলোনা। মতিঝিল থেকে শুরু করে মীরপুর বা গাবতলি যেতে যতগুলো চৌরাস্তা রয়েছে সবগুলোতেই দীর্ঘ ট্রাফিক জট। আর এসব জটের অন্যতম কারণ ভাসমান দোকান ও অটোরিকশা। প্রধান সড়কে এই অটোরিক্সা গুলোর চলাচলের জন্য রয়েছে নানামুখী অভিযোগ। ভীত ট্রাফিক পুলিশকে ম্যানেজ করেই এগুলো চলছে বলে জানালেন অনেকেই।

শুধু ফুটপাত নয়, বেশিরভাগ সড়কের প্রায় অর্ধেক এখন হকারদের দখলে। আর এই দখলদারিত্ব রাজনৈতিক দলগুলো বা স্থানীয় প্রভাবশালী কোনো নেতার ছত্রছায়ায় ক্রমশ বেড়েই চলছে বলে একাধিক অভিযোগ পাওয়া গেল নীলক্ষেত থেকে মীরপুর ১০ ও ১৪ কচুক্ষেত বাজার সড়কে দাঁড়িয়ে। সরেজমিনে এই চিত্র দেখা গেছে গত ১২ থেকে ১৪ জানুয়ারী যথাক্রমে রবি ও মঙ্গলবার স্থানীয়ভাবে মার্কেট বন্ধের দিনে। রবিবার মীরপুর এলাকার প্রায় সব মার্কেট বন্ধ থাকার নিয়ম চলে আসছে বিগত ২০১৪ সাল থেকে। তাই প্রতিটি মার্কেটের সামনেই ভাসমান ভ্যান বা ফুটপাত দখল করে বাণিজ্যিক পসরা বসে। আগে এই জন্য দোকান প্রতি ২০০/৩০০ টাকা চাঁদা নিত আওয়ামী লীগের নেতাও পুলিশ। এখন বেড়েছে চাঁদার পরিমাণ। বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও পুলিশের প্রতিনিধি এই চাঁদা নিচ্ছে ৫০০/৬০০ টাকা বলে জানালেন মীরপুর ১০ হোপের গলি ও ১৪ সড়কের বাজার বসানো কয়েকজন ব্যবসায়ী। বিশেষ করে ১০ নং গোলচক্কর এলাকার ফুটপাত ও হোপের গলি নিয়ে অসংখ্য অভিযোগ এখানে। এলাকাবাসী বলেন, কীসের বৈষম্য বিরোধী আন্দোলন? কোনো পরিবর্তনতো হয়নি। হোপের গলিতে আগে সড়কের একপাশে শ’তিনেক দোকান বসত। এখন তা সড়কের দুপাশে হাজার ছাড়িয়েছে। পলাতক আওয়ামী লীগের কাউন্সিলর মানিকের লোকরাই বিএনপির নেতৃত্বে এগুলো সামলাচ্ছে এখনো। ছাত্রদল, যুবদল, বড়দল, ছোটদল পরিচয়ে চলছে এসব দখলদারি। সড়কে হাঁটাচলার উপায় নেই এটা একদমই সত্য প্রমাণিত হোপের গলিতে।

এদিকে কচুক্ষেত বাজার এলাকার স্থায়ী ব্যবসায়ীদের পরিবর্তে তাদের দোকানের সামনেই তাদের পণ্য নিয়ে বসা একাধিক ভাসমান ব্যবসায়ী বললেন, রবিবার এ অঞ্চলের মার্কেট বন্ধ থাকার সুযোগে আমরা মার্কেটগুলোর মালিকের অনুমতি নিয়ে ভাসমান দোকান বসাই। একটি দুটি করে আমাদের চারপাশে এখনো শতশত দোকান ফুটপাত ছাড়িয়ে সড়কেও বসিয়ে দিয়েছে নেতারা। পুলিশ ও নেতারা মিলেমিশে এসব দোকান থেকে চাঁদা নিচ্ছে। আমরাও এখন দিতে বাধ্য হচ্ছি বলে জানান একাধিক ব্যবসায়ী। তারা আরো বলেন, এ নিয়ে অভিযোগ জানাতে উপ পুলিশ কমিশনার উত্তর এর ফোন নম্বর গুগলে সার্চ দিলে যে নম্বর রিসিভ করে তা সাধারণ মানুষের নম্বর। সত্যতা যাচাই করতে গুগল সার্চ দিলে পাওয়া যায় উপপুলিশ কমিশনার লেখা +8801675840079 এই নম্বরটি। মজিবর রহমান নামের ভদ্রলোক জানালেন, অসংখ্য ফোনে উপপুলিশ কমিশনারকে খোজা হয় এই নম্বরে। এটি আমার ব্যক্তিগত ফোন নম্বর ভাই।

প্রায় একই কথা শোনা গেল নীলক্ষেত এলাকায় স্থায়ী ব্যবসায়ীদের কাছে। তারাও অভিযোগ জানাতে পুলিশের উর্ধতন কর্মকর্তা কাউকেই পাননা ফোনে। মঙ্গলবার নীলক্ষেত, কাটাবন, শাহবাগ সহ ঢাকা নিউমার্কেট এলাকা সাপ্তাহিক বন্ধ। আর এইদিন ভাসমান হকারদের খুব কমই খুঁজে পাওয়া যায় এই এলাকায়। অথচ বাকী দিনগুলোতে এলাকার ফুটপাত ও সড়কে হকারদের দৌরাত্ম আগের তুলনায় তিনগুণ বেড়েছে বলে জানান স্থায়ী ব্যবসায়ীরা। নিউমার্কেট ও গাউসিয়ার ভিতরে বড় বড় দোকানের সামনেও হকারদের বসিয়ে দেয়া হয়েছে। এখানেও স্থানীয় নেতাদের সাথে রয়েছে বিভিন্ন ছাত্র সংগঠনের চাঁদাবাজি। এই হকারদের কিন্তু কেউই বিনামূল্যে বসার সুযোগ করে দিচ্ছে না। অথচ মানবতার দোহাই দিয়েই দিন দিন হকারদের দৌরাত্ম বাড়ছে বলে জানান স্থায়ী ব্যবসায়ীদের অনেকেই।

অন্যদিকে নগরীতে হকারদের পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে অটোরিকশা। ছোট্ট ছোট্ট বিভিন্ন আকৃতির তিনচাকার বাহন, কোনটি মোটা চাকা, আবার কোনোটি চিকন রিকশার চাকায় ইঞ্জিন ব্যবহার করে অটোরিকশা বানানো হয়েছে। সাই সাই করে অলিগলি ছাড়াও প্রধান সড়কেও ছুটে বেড়াচ্ছে এসব অবৈধ যানবাহন। যেখানেই দীর্ঘ যানজট, সেখানেই সড়কের উপর ভাসমান হকার আর অটোরিকশার অতিরিক্ত বাড়াবাড়ি স্পষ্ট চোখে পড়ে। সরজমিনে মীরপুর ১০ নং গোলচক্কর ফুটওভার ব্রিজে দাঁড়িয়ে এ দৃশ্য স্পষ্ট হয়েছে। এখানে ব্রিজ থেকে ওঠানামার প্রবেশমুখ আটকে চলছে ফুটপাত দখলের প্রতিযোগিতা। একপাশ নয়, ফুটপাতের দুপাশে থরে থরে সাজানো কাপড়, জুতোসহ বিভিন্ন বাণিজ্যিক পসরা। মানুষের চলাচলের ভোগান্তিতে কারো কিছু যায় আসেনা এ শহরে । কর্মজীবী পুরুষ কিম্বা নারীকে রীতিমতো ঠেলাঠেলি করে ফুটপাত ব্যবহার করতে হচ্ছে। যা দেখেও না দেখার ভান করে সয়ং ট্রাফিক পুলিশ সার্জেন্ট বললেন, অনিয়মই নিয়ম এখানে। তিনি ও পুলিশ কনস্টেবল দাঁড়িয়ে এসব দেখেন। কেউ কেউ যানজট ছাড়াতে হাঁকডাক বা ছুটোছুটি করেন। কথা বলতে চাইলে সার্জেন ফরহাদ জানালেন, একটু সামনে উপপুলিশ কমিশনার স্যার আছেন। তার কাছে যান। আমাদের কথা বলার অনুমতি নেই।

উপপুলিশ কমিশনার রফিকুল ইসলাম এর কার্যালয়ে তখন অভ্যন্তরীণ কোনো বৈঠক চলছে। বাহিরে অপেক্ষমান নারী-পুরুষের ভিড়।

ব্যস্ততার ফাকে বললেন, ফুটপাত সিটি করপোরেশনের দায়িত্ব। আমাদের কিছু করার নেই। আজ একটু ব্যস্ত আছি, আগামীকাল কথা বলবো।

আলু,পিঁয়াজ ডিম, গ্যাস আর বিদ্যুতে বাড়ছে শুধু ঋণ: জনমনে অশান্তি চরমে
আলু,পিঁয়াজ ডিম, গ্যাস আর বিদ্যুতে বাড়ছে শুধু ঋণ: জনমনে অশান্তি চরমে

বিশেষ প্রতিবেদক

“আলু,পিঁয়াজ ডিম

গ্যাস আর বিদ্যুতে

বাড়ছে শুধু ঋণ। ”

এভাবেই কাব্য করে নিজের অবস্থা তুলে ধরলেন বৃদ্ধ আব্দুল হাই। বরিশালের পোর্ট রোড বাজারের হাতে ব্যাগ নিয়ে ঘুরছেন আর বলছেন – একী অবস্থা? ৮/১০ টাকা দরের আলু গত পনের বছর ধরে বাড়তে বাড়তে ৬০ টাকা, ৮০ টাকার নীচে নেই বেগুন আর পটল। পিঁয়াজতো হাসিনা যাওয়ার আগেও ১১০ টাকা এখনো ১১০ টাকা। উল্টো ডিমের দাম বাড়িয়ে দিলো এই বিপ্লবী সরকার এসে। আমাগো জীবন তাইলে কি করে চলবে বলেন? বৃদ্ধ আব্দুল হাই একা নয়, শ্রমজীবী প্রায় প্রতিজন মানুষের মুখে একই প্রশ্ন বারবার। প্রশাসন কেন বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। কেন ভাঙতে পারেনা সিন্ডিকেট? নিত্য পন্যের দামের বাজারে ব্যবসায়ীরা বলছেন, গ্যাস ও বিদ্যুৎ এর দাম কমিয়ে দেন, সবকিছু কমে যাবে। আর সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা সরকারি উদ্দ্যোগে সরাসরি কৃষকদের নিয়ে পৃথক বাজার সৃষ্টি করার পরামর্শ দিচ্ছেন বারবার।

বৃহস্পতিবার সকালে বরিশালের বাজারে ডিম যেমন ৫৫/৬০ টাকা তেমনি সিলিন্ডার গ্যাস বিক্রি হয়েছে ১২ লিটার ১৫ শত টাকায়। তবে গ্যাসের দোকানের তুলনায় কাঠ বা লাকড়ি বাজারে ক্রেতার ভিড় ছিলো লক্ষ্যনীয়। নগরীর চাদমারি, রূপাতলী ও চৌমাথার নবগ্রাম রোডের সমিলে বিক্রি হচ্ছিল লাকড়ি ও কাঠের গুড়ো। জ্বালানি হিসেবে পুনরায় কাঠের উপর নির্ভরশীলতা বাড়তে শুরু করেছে বলে জানালেন স্বমিল শ্রমিকরা। এতে করে চাপ পরছে বনাঞ্চলে এবং উজার হচ্ছে গাছ। উত্তম জ্বালানি হওয়ার কারণে ইতিমধ্যেই গ্রামাঞ্চল থেকে উধাও হয়েছে খেজুর গাছ যা স্বীকার করেছে সয়ং কৃষি দপ্তরের কর্মকর্তারাও। বরিশাল অঞ্চলে এখন আর খুব একটা খেজুর গাছ চোখে পড়ে না। যে কারণে খেজুরের গুড় আর তৈরি হয়না এ অঞ্চলে বলে জানিয়েছেন তারা।

এদিকে ৫ আগষ্টের পর বর্তমান বিপ্লবী সরকার দায়িত্ব গ্রহণ করলে ইতিমধ্যেই দুইবার বেড়েছে সিলিন্ডার গ্যাসের দাম। প্রথমবার ৫০ টাকা এবং দ্বিতীয় বার ৮০ টাকা। অর্থাৎ ১৩০ টাকা বৃদ্ধি হয়েছে দুইমাসে। আর খুচরা বাজারে ১৫০ টাকা বৃদ্ধি পেয়ে ১৫০০ টাকা ১২ লিটার জ্বালানি। ইতিপূর্বে বিগত সরকারের ১৭ বছরে ১৭ বার বৃদ্ধি পেয়ে ৪৫০ টাকা থেকে ১৪০০ টাকায় এসে থেমেছিলো সিলিন্ডার গ্যাস। গত ১ অক্টোবর দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে ৩৫ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গত মাসে সেপ্টেম্বরে ১২ কেজিতে বেড়েছিল ৪৪ টাকা। এর আগে আগস্টেও দাম বৃদ্ধি পায় ৫০ টাকা। এবার অক্টোবরের জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৫৬ টাকা। সেপ্টেম্বরে দাম ছিল ১ হাজার ৪২১ টাকা। এলপিজির ১২ কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থালির কাজে। খুচরা বাজারে বর্তমানে তা ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে বলে স্বীকার করলেন বরিশালের ব্যবসায়ী নাসির ট্রেডার্স ও খান ব্রাদার্স । সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব সবচেয়ে বেশি পরে দরিদ্র মানুষের উপর জানিয়ে খান ব্রাদার্সের মাহবুব খান বলেন, যে কারণে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলো পুনরায় লাকড়ির চুলা নির্ভর হচ্ছে। আমার এখান থেকে নিয়মিত গ্যাসের সিলিন্ডার নিতেন এমন বেশ কয়েকজন পরিবার গত তিন চার মাস গ্যাস সিলিন্ডার বদল করেন নাই। খোঁজ নিয়ে জানতে পারি তারা এখন লাকড়ি ব্যবহার করছেন। গ্যাস শুধু জরুরী প্রয়োজনে ব্যবহার করেন বলে জানান তিনি।

লাকড়ি ব্যবহারে গ্যাসের তুলনায় খরচ অনেক কম বলে জানালেন বেশ কয়েকজন গৃহিণী। বরিশালের ভাটার খাল এলাকার বাসিন্দা গৃহিণী মনি দাস বলেন, বাজারে কাঠের মন বিক্রি হচ্ছে ১৫০-২০০ টাকায়। একটি পরিবারে মাসে সর্বোচ্চ ৫ মন কাঠ প্রয়োজন হয়। সেখানে একমাসের মধ্যে ১২ লিটারের সিলিন্ডার গ্যাস প্রয়োজন হয় কম হলেও দুটি। যার মূল্য পড়ে ৩০০০ টাকা। সেখানে কাঠের মূল্য ৫০০/৭০০ টাকায় হয়ে যাচ্ছে বলে জানান তিনি। কেউ কেউ আবার ধানের সময়ে খড়কুটো সংগ্রহ করেন। সেই খড়কুটো দিয়েও রান্না করেন অনেক পরিবার। তবে এখনতো গরুর জন্যও খড়কুটো পাওয়া দুষ্কর বলে জানান বিসমিল্লাহ রেষ্টুরেন্টের মালিক সবুজ খান। তার হোটেলে প্রতিমাসে প্রায় ১৫ মন লাকড়ি ব্যবহার হয় বলে জানান তিনি।

স্বাভাবিক ভাবেই গ্রামাঞ্চলে সিলিন্ডার গ্যাসের ব্যবহার কমে কাঠের ব্যবহার বেড়ে যাচ্ছে বলে জানালেন চাঁদমারি স্বমিলের কাঠ ব্যবসায়ী এমদাদুল হক মিলন। তিনি বলেন, আম, কাঠাল, রেন ট্রি কাঠের জ্বালানির চাহিদা বেশি। অনেক পরিবার পাশাপাশি ভুষিও ব্যবহার করেন। ভুষি বা কাঠের গুড়ো বাজারে ২০/৩০ টাকা বস্তা। নগরীর বস্তি এলাকার বাসিন্দারা বেশিরভাগই কাঠের গুড়ো ব্যবহার করে এনজিওর দেয়া সাশ্রয়ী চুলোয় রান্না করে বলে জানান তিনি।

পরিবেশ বিশেষজ্ঞ ও বরিশালের সুশীল সমাজের প্রতিনিধি কাজী মিজানুর রহমান বলেন, সিলিন্ডার গ্যাস, বিদ্যুৎ এবং বাজার দর নিয়ে যে সিন্ডিকেট চলছে তা নিয়ন্ত্রণ করতে বারবার ব্যর্থ হচ্ছে প্রশাসন। এ অবস্থা চলতে থাকলে বনাঞ্চলের উপর চাপ পরবে এটাই স্বাভাবিক। সরকারের উচিত দ্রুত সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা অথবা কৃষকদের জন্য সরাসরি কৃষি বাজার তৈরি করে তা নিয়মিত মনিটরিং করা । প্রতিটি উপজেলায় একটি কৃষক বাজার হতে পারে। যে বাজারে কৃষক তার পণ্য নিয়ে আসবেন ও সরাসরি ক্রেতার কাছে বিক্রি করবেন। কিছুতেই তিন কেজির উপরে কোনো পণ্য বিক্রি হবে না এই বাজারে। এমন নীতিমালা থাকতে হবে বলে জানান কাজী মিজানুর রহমান ।

একই কথা বললেন রাজনৈতিক বিশ্লেষক মাহবুব খান। তিনি বলেন, সরকারের উচিত গ্যাস ও বিদ্যুৎ এ ভর্তুকি দিয়ে হলেও বাজার নিয়ন্ত্রণ জরুরী। গত বছর সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধিতে এই কথা বলেছিলেন সুজন সম্পাদক ও বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ড বদিউল আলম মজুমদারও।

ইলিশ নেই বাজারে: সুদখোর মহাজন কখনো দেশপ্রেমিক হয়না, বললেন জেলেরাও
ভারতে রপ্তানীর প্রভাবে ইলিশ নেই বাজারে: সুদখোর মহাজন কখনো দেশপ্রেমিক হয়না, বললেন জেলেরাও

বিশেষ প্রতিবেদক

ভারতের রপ্তানি অনুমোদন হওয়ার কয়েকদিন আগে থেকেই বাজারে ইলিশের সংকট স্পষ্ট ছিলো। সরকারি ঘোষণার পর পরই বাজার থেকে উধাও হয়েছে ইলিশ। যা একটু পাওয়া যাচ্ছে তা বেশিরভাগই এলসি থেকে বাদ পরা ঝাটকা কিম্বা দোষাক্রান্ত ইলিশ। যা নিয়ে ইতিপূর্বেও সংবাদ হয়েছে দাবী করে সাধারণ মানুষ ও ক্রেতারা বলছেন, ভারতে যে রপ্তানি হবে এটা জানতো ব্যবসায়ীরা। তাই সরকার দায়িত্ব গ্রহণের পরপরই তারা পর্যাপ্ত ইলিশ সংরক্ষণ করতে শুরু করে। যে কারণে বাজারে ইলিশের দাম প্রথম থেকেই বাড়িয়ে রাখা হয়েছিল। এটা দেশ ও মানুষের সাথে একধরনের প্রতারণা। ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়ে সরকারি ভাবে এই ব্যাবসায়ীদের প্রশ্রয় দেওয়া হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন ইলিশ কিনতে ব্যর্থ একাধিক ক্রেতা। আর সাগর ও নদীতে দাদন নিয়ে মাছ ধরেন জেলেরা। তাই মহাজনের কাছে বন্দী তাদের ইচ্ছা অনিচ্ছা দাবী করে জেলেরা বললেন, সুদখোর ব্যবসায়ীদের মধ্যে দেশপ্রেম নেই। থাকলে তারাই আগে প্রতিবাদ জানাতো এই সিদ্ধান্তের। উল্টো এই ব্যবসায়ীরাই সরকারকে ইলিশ রপ্তানি করতে বাধ্য করেছে বলে জানান একাধিক জেলে নেতা।

সরেজমিনে দক্ষিনাঞ্চলের ফিশিং প্রতিষ্ঠান, ফিশিং বোট ও জেলেদের সাথে কথা বলে এবং বরিশালের বাজার ঘুরে গত ২২ থেকে ২৪ সেপ্টেম্বর সোমবার পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এটা নিশ্চিত বলা যায়, যে চলতি বছরের এপ্রিলের পর পর্যাপ্ত ইলিশ ধরা পরলেও তার কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি।

তবে মৎস্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গেল এক দশকে ইলিশ উৎপাদনের হার ছিল আকর্ষণীয়। বিশেষ করে ২০১৭-১৮ অর্থবছর থেকে প্রতি বছর ইলিশের উৎপাদন হয়েছে পাঁচ লাখ টনের বেশি। হিসাব অনুযায়ী ২০১৭-১৮ অর্থবছরে ইলিশ উৎপাদন হয়েছে ৫ লাখ ১৭ হাজার টন। ২০১৯-২০ অর্থবছরে ৫ লাখ ৫০ হাজার টন, ২০২০-২১ অর্থবছরে ৫ লাখ ৬৫ হাজার টন, ২০২১-২২ অর্থবছরে উৎপাদন হয়েছে ৫ লাখ ৬৭ হাজার টন ও সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরে ইলিশ উৎপাদন হয়েছে ৫ লাখ ৭১ হাজার টন। অর্থাৎ শেষ পাঁচ বছরে গড়ে ইলিশের উৎপাদন হয়েছে আড়াই শতাংশের বেশি।

যদিও জেলেদের দাবি, এ হিসাব সম্পূর্ণ বানোয়াট। বরং গত পাঁচ বছর ধরে মাছের উৎপাদন কমে আসছে। বিশেষ করে বাংলাদেশের নিষেধাজ্ঞা চলমান সময়ে ভারতের জেলেরা মাছ ধরায় ব্যস্ত থাকে। যা বৈষম্য সৃষ্টি করছে এবং বাংলাদেশের জেলেরা মাছ কম পাচ্ছে।

এ নিয়ে সহমত বাংলাদেশের মৎস গবেষকরাও। তবে তা কখনো গুরুত্ব পায়নি রাষ্ট্রিক দায়বদ্ধতার কাছে। জানা গেছে, বাংলাদেশে ইলিশ সুরক্ষায় তিন মেয়াদে নিষেধাজ্ঞা থাকে। এর মধ্যে অক্টোবরে ২২ দিন। এ সময় মা মাছের ডিম ছাড়ার সুযোগ দেওয়া হয়। এরপর বাচ্চা হলে তার সুরক্ষায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল দুই মাস নিষেধাজ্ঞা থাকে। মাছের বৃদ্ধির জন্য ২০ মে থেকে ২৩ জুলাই আবার এক দফায় সাগরে নিষেধাজ্ঞা চলমান থাকে।

বাংলাদেশ মাৎস্যবিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক আনিছুর রহমান গতবছর এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেছেন, ‘এখন আমরা যে সাফল্য পাচ্ছি, তা এই নিষেধাজ্ঞার ফল। নিষেধাজ্ঞার সময় পরিবর্তনের প্রয়োজন নেই দাবী করে তিনি বলেছেন, তবে এখানে একটা সমস্যা আছে। আমাদের এখানে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা থাকে কিন্তু ভারতে নিষেধাজ্ঞা থাকে ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত। ১৫ জুন শুরু হয় তাদের মাছ ধরা।’ এই জায়গায় দুইটি দেশের সমন্বয় প্রয়োজন বলে জানান তিনি।

বাংলাদেশে ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞায় সাফল্য আসতে দেখে ভারতেও মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞার বিষয়টি চালু করা হয় ২০১৮ সাল থেকে। তবে এর আগে ভারতে কোনো নিষেধাজ্ঞা ছিলোনা। ফলে বাংলাদেশের জেলেদের অভিযোগ সত্য প্রমাণিত হলেও আওয়ামী লীগ সরকারের নতজানু নীতির কারণে জেলেদের স্বার্থে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান বরগুনা ও পাথরঘাটার জেলেদের কয়েকজন। এ অঞ্চলের এমবি ফরাজী ট্রলারের মালিক দুলাল ফরাজি বলেন, বরগুনার তালতলী উপজেলার নিবন্ধিত ৫ হাজার ২০০ জন জেলে রয়েছে। ট্রলারের সংখ্যা প্রায় তিন হাজার। প্রতিটি ট্রলারে গড়ে ২০ জন জেলে ও শ্রমিক কাজ করে। প্রতিজন শ্রমিকের জন্য মাথাপিছু দাদান নেয়া হয়েছে। যে কারণে জেলেরা চাইলেও মহাজনের বাইরে যেতে পারেন না। কিন্তু এই মহাজনরা চাইলেই দেশের প্রতিটি বাজারে ইলিশ বিক্রি করতে পারেন বলে জানান তিনি।

যদিও চলতি বছর এ অঞ্চলের বেশিরভাগ ইলিশ বগুড়া, রাজশাহী ও রংপুরের ব্যবসায়ীরা কিনে নিয়েছেন বলে জানিয়েছেন বরগুনার আড়ৎদার বিসমিল্লাহ ট্রেডার্স।

এদিকে বরিশালের অন্যতম মৎস্য আহরোণ কেন্দ্র পোর্ট রোড বাজারে সোমবার সকালে কয়েক ঢালি বা ডালা ২৫০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হতে দেখা যায়। য়ার দাম ছিলো ২০০-২৫০ গ্রাম ৫৫০ টাকা। ৪০০ থেকে ৬০০ গ্রাম ১১০০ টাকা এবং এলসি থেকে বাদ পরা ৯০০ থেকে ১১০০ গ্রাম ইলিশ ১৫০০ ও ১৭০০ টাকা। দু সপ্তাহ আগেও বাজারে একই দর ছিলো। তবে তখন বরিশালের বাজারে কিছুটা হলেও সাগরের ইলিশ পাওয়া গেছে। এখন বাজারের এই ইলিশ সবটাই নদীর বলে দাবী বিক্রেতাদের।

এখানের সবচেয়ে বড় ইলিশ মোকাম বা আড়ৎদার আল আমিন ফিস। এখানের ব্যবসায়ী জাহাঙ্গীর, আড়ৎদার অঞ্জন দাস সহ কয়েকজনের সাথে কথা বলে জানা গেল, বরিশালের মোকামে আগে হাজার টন ইলিশ আসতো। পদ্মা ও পায়রা সেতু হওয়ার পর থেকেই তা কমে গেছে। বর্তমানে পোর্ট রোড ইলিশ পাড়ায় সর্বোচ্চ ১০০ টন ইলিশ আসে। আর আজ সোমবার সকালে এলসি হয়েছে ৬০ টন মাত্র। যা বেশিরভাগ নদীর ইলিশ। তাদের ইলিশের বড় ক্রেতাও বগুড়া ও রাজশাহী অঞ্চলের ব্যবসায়ীরা বলে জানান তারা।

বরিশালের আড়তে বা মোকামে আড্ডারত জেলেদের কয়েকজন বলেন, আমাদের তুলনায় ভারতের জেলেরা সবসময় সুবিধাজনক অবস্থায় রয়েছে। তারা মাছও বেশি ধরছে এবং তাদের ধরা ইলিশ বেশিরভাগই বড় বড় সাইজের। তারপরও লোকসংখ্যাগত কারণে তা ভারতের জন্য পর্যাপ্ত নয়। কিন্তু আমাদেরও নিজ দেশের চাহিদা আগে মেটানো উচিত বলে জানান বরিশালের জেলে নেতা খোরশেদ আলম। তিনি বলেন বাংলাদেশের সাগরে যখন ইলিশ ধরার নিষেধাজ্ঞা চলে তখন আরও এক মাস ইলিশ ধরা বহাল থাকে পশ্চিমবঙ্গের উপকূলের জেলেদের। এটা বাংলাদেশের জন্য বড় ধরনের বিপদ ডেকে আনছে বলে মনে করেন তিনি।

জেলেরা কেন সরাসরি বাজারে ইলিশ বিক্রি করছেন না প্রশ্নের উত্তরে অসহায়ত্ব প্রকাশ করেন তারা। বলেন, আমরা তো দাদন নিয়ে তবে চলছি। মহাজনের কাছে আমাদের আপাদমস্তক ভাড়া দেওয়া। নিজস্ব ট্রলার যার আছে সে চাইলে বাজারে সরাসরি মাছ নিতে পারেন। আর আড়ৎদার ইচ্ছে করলে কোনো মাছই দেশের বাইরে যেতে পারেনা। তবে সুদখোর কখনো দেশপ্রেমিক হয়না বলে জানান তিনি।

জানা যায়, বাংলাদেশের বেশিরভাগ মহাজন বা আড়ৎদার জেলেদের চড়া সুদে ঋণ দিচ্ছেন। যে কারণে পর্যাপ্ত মাছ পাওয়ার পরও ঋণ পরিশোধ হয় না তাদের। এ নিয়েও রয়েছে একাধিক অভিযোগ।

পটুয়াখালী ফিশিং বোট মালিক সমিতি, বরগুনা ফিশিং বোট মালিক সমিতি সহ অনেক জেলেদের দাবি, সরকারী উদ্যোগে আমাদের ঋণ মুক্ত করে সরাসরি বাজারে মাছ বিক্রির সুযোগ করে দিলে। দেশের মানুষের চাহিদা মিটিয়ে পর্যাপ্ত ইলিশ রপ্তানি সম্ভব হবে বলে জানান তারা।