সালাম খোকন – সাহিত্য বাজার

শিল্পী নাকি ক্ষমতার কেরাণী?
শিল্পী নাকি ক্ষমতার কেরাণী? বাংলাদেশের সংস্কৃতির বিপর্যয়ের এক নীরব গল্প –

সালাম খোকন

বাংলাদেশে শিল্পীর পরিচয় এক সময় ছিল মানবতার মুখপাত্র হিসেবে। গান, কবিতা, নাটক ও আবৃত্তি—সবই ছিল মানুষের মুক্তি ও সত্য প্রকাশের হাতিয়ার। শিল্পীরা ছিলেন সমাজের বিবেক, নৈতিকতার কণ্ঠস্বর। কিন্তু সময়ের পরিক্রমায় সেই শিল্পী সমাজের একটি অংশ হয়ে উঠেছে ক্ষমতার চাকর-বাকর— তারা আর সত্যের মুখপাত্র নয়, বরং ক্ষমতাবানদের মুখরক্ষা করার যন্ত্র। এই অবস্থাই আজ বাংলাদেশের সংস্কৃতিকে সবচেয়ে বড় সংকটে ফেলেছে।

শিল্প ও রাজনীতির ঐতিহাসিক সম্পর্ক

বাংলাদেশের জন্মলগ্নে শিল্প ও রাজনীতি ছিল একে অপরের সহযোগী। মুক্তিযুদ্ধের সময় শিল্পীরা গান, নাটক ও কবিতায় মানুষকে মুক্তির স্বপ্ন দেখিয়েছিলেন। তখন শিল্প ছিল আন্দোলনের অগ্রভাগে—এমনকি অনেকে অস্ত্র হাতে যুদ্ধও করেছেন। রাজনীতি তখন ছিল আদর্শনির্ভর, আর শিল্প ছিল সেই আদর্শের প্রচারক।

কিন্তু স্বাধীনতার পর সেই সম্পর্ক আর সমান তালে এগোয়নি। রাজনীতি ধীরে ধীরে দলীয় স্বার্থের কেন্দ্রে গিয়ে দাঁড়ায়, আর শিল্পকলা হয়ে পড়ে সেই ক্ষমতার অলঙ্কার।

ক্ষমতার কেরাণীগিরি: শিল্পের আত্মসমর্পণ

আজকের বাস্তবতায় দেখা যায়, অনেক শিল্পী রাজনীতির পৃষ্ঠপোষকতায় বাঁচতে শিখেছেন। তারা ক্ষমতার সমালোচনা না করে বরং প্রশংসা করতে শিখেছেন। টেলিভিশন, চলচ্চিত্র, সংস্কৃতি মন্ত্রণালয়—সব জায়গায় এক ধরনের “দলীয় সংস্কৃতি” প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে প্রতিভার মূল্যায়ন নয়, বরং আনুগত্যই মূল যোগ্যতা। কেউ মন্ত্রীর গুণকীর্তন করে পদ পান, কেউ টেন্ডার বা অনুদানের আশায় চুপ থাকেন। ফলাফল, শিল্প হয়ে উঠেছে তোষামোদের বাজার, যেখানে সত্য বলা মানে ‘অসুবিধাজনক’, আর চুপ থাকা মানে ‘বুদ্ধিমত্তা’। এভাবেই শিল্পীরা ধীরে ধীরে রূপান্তরিত হয়েছেন ক্ষমতার কেরাণীতে, যাদের কাজ শুধু ক্ষমতাসীনদের মুখ রক্ষা করা।

সংস্কৃতির পচন

যখন শিল্প সত্য থেকে বিচ্ছিন্ন হয়, তখন তার মৃত্যু শুরু হয়। আজকের বাংলাদেশে সেই মৃত্যু দৃশ্যমান। গান ও নাটকে সমাজের বাস্তবতা অনুপস্থিত, সিনেমায় নেই প্রতিবাদ বা প্রতিরোধের ভাষা, কবিতা হয়ে গেছে আড়ম্বরের সাজসজ্জা, আর আবৃত্তি—যা একদিন ছিল জাগরণের প্রতীক— এখন অনেক ক্ষেত্রেই সরকারি অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। ফলে শিল্পের যে শক্তি মানুষের মধ্যে প্রশ্ন জাগাত, যে শক্তি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিত, সেই শক্তি আজ হারিয়ে গেছে।

জনগণের আস্থা ভেঙে পড়েছে, শিল্পীকে আর মানুষ বিশ্বাস করে না— কারণ তিনি আজ রাজনীতির ভাড়াটে মুখপাত্রে পরিণত।

নীরব প্রতিরোধ ও নতুন প্রজন্ম

তবুও এই অন্ধকারের মধ্যে কিছু আলো এখনো জ্বলছে। নতুন প্রজন্মের কিছু শিল্পী আছেন, যারা দলীয় রাজনীতির বাইরে থেকে সত্য, প্রতিবাদ ও মানবতার পক্ষে কথা বলছেন। তারা জানেন, শিল্প মানে কেবল বিনোদন নয়— এটি দায়বদ্ধতা, এটি নৈতিক অবস্থান।

তাদের কাজ হয়তো বড় পরিসরে দেখা যাচ্ছে না, কিন্তু এই সততার আগুনই একদিন পুরো সংস্কৃতিকে শুদ্ধ করবে। কারণ শিল্পকে বাঁচাতে হলে তাকে দলীয় করালগ্রাস থেকে মুক্ত করতে হবে।

উপসংহার

রাজনীতি ও শিল্প কখনোই একে অপরের শত্রু নয়। কিন্তু যখন রাজনীতি শিল্পকে বন্দি করে ফেলে, তখন সমাজ হারায় তার সৌন্দর্য ও বিবেক।

আজ বাংলাদেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক সংকট হলো— শিল্পীরা নিজেদের বিবেক বিক্রি করেছেন ক্ষমতার কাছে। তারা হয়ে গেছেন ক্ষমতার কেরাণী, যারা সত্য বলেন না, বরং সত্যকে ঢেকে রাখেন।

“যে শিল্পী ক্ষমতার প্রশংসায় গান গায়, সে নিজের কণ্ঠ হারায়; আর যে শিল্পী সত্যের পক্ষে দাঁড়ায়, সে জাতির আত্মাকে রক্ষা করে।”

বাংলাদেশের সংস্কৃতিকে বাঁচাতে হলে এখনই দরকার— সৎ, সাহসী ও আদর্শবাদী শিল্পীর উত্থান, যিনি কোনো দলের নয়, মানুষের, সত্যের, ও দেশের শিল্পী।

মঞ্চে এলো কণ্ঠশীলনের নতুন নাটক ‘তাজমহলের টেন্ডার’
মঞ্চে এলো কণ্ঠশীলনের নতুন নাটক ‘তাজমহলের টেন্ডার’

বিশেষ প্রতিবেদক

৫ই জুন ২০২৩ সোমবার সন্ধ্যা সাতটায় কণ্ঠশীলন প্রযোজিত নতুন মঞ্চনাটক ‘তাজমহলের টেন্ডার’-এর উদ্বোধনী মঞ্চায়ন হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, ঢাকায়। ভারতীয় নাট্যকার অজয় শুক্লা রচিত “তাজমহলের টেন্ডার” নাটকটির অনুবাদ করেছেন অধ্যাপক সফিকুন্নবী সামাদী। নির্দেশনায় ছিলেন কণ্ঠশীলন অধ্যক্ষ মীর বরকত। নতুন নাটক তাজমহলের টেন্ডারের শুভ উদ্বোধন ঘোষণা করেন নাট্যজন লাকী ইনাম, চেয়ারম্যান বাংলাদেশ শিশু একাডেমি।

নাটক সম্পর্কে নির্দেশক মীর বরকত বলেনÑ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক সফিকুন্নবী সামাদী উর্দু-হিন্দী সাহিত্য অনুবাদে সিদ্ধহস্ত। একটি হাস্যরসাত্মক নাটক অনুবাদের জন্য তাঁকে অনুরোধ জানিয়েছিলাম। ভারতের বিশিষ্ট নাট্যকার অজয় শুক্লার ‘তাজমহল কা টেন্ডার’ নাটকটি দ্রুত অনুবাদ করে তিনি আমাদের হাতে তুলে দেন। প্রথম পাঠেই দলের সদস্যরা নাটকটি পছন্দ করেন। একটি ঐতিহাসিক বিষয়কে অবলম্বনের মাধ্যমে কাল্পনিক কাহিনির পরম্পরা সাজিয়ে নাটকটিকে হাস্যরসাত্মক ও চিরন্তন করে তুলেছেন নাট্যকার অজয় শুক্লা। ড. সামাদীর সহজ সরল অনুবাদকে কাজে লাগিয়ে অভিনেতারা কমেডি ধাঁচের অভিনয়ের মাধ্যমে হাস্যরস ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।

নাটকটিতে দেখা যায় বাদশাহ শাহজাহান তাঁর প্রিয় বেগম মমতাজের স্মৃতি রক্ষার্থে তাজমহল বানানোর ভার দিলেন চিফ ইঞ্জিনিয়ার গুপ্তাজীকে। ধুরন্ধর গুপ্তাজী ও তার সহকারী সুধীর ব্যবসায়ী ভাইয়াজীর সাথে হাত মিলিয়ে শাহজাহানকে ভুল বোঝাতে লাগলেন। তারা নানান কৌশলে বাদশাহর চোখে ধুলো দিয়ে তাজমহল বানানোর আগেই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ এবং তা আত্মসাৎ করতে লাগলেন। বিভিন্ন দফতরের কর্তাব্যক্তি এবং শ্রমিক নেতারাও নিজ নিজ অবস্থান থেকে অবৈধ সুবিধা ভোগের মাধ্যমে গুপ্তাজীর অনৈতিক কাজে সহযোগিতা করতে থাকে। এসব কারণে সম্রাটের আকাক্সক্ষা পূরণে চরম বিঘ্ন ঘটতে শুরু করে এবং তাজমহল নির্মাণে সময়ক্ষেপণ হতে লাগলো। শাহজাহান হতাশ হতে লাগলেন আর ভাবতে থাকলেন তার স্বপ্ন কি অধরাই থেকে যাবে? হ্যাঁ পঁচিশ বছর শেষ হয়ে যাবার পরেও তাজমহলের টেন্ডার বের হয় না। তবে মৃত্যুর পূর্বে সম্রাট শাহজাহান গুপ্তাজীর ধোঁকাবাজি বুঝতে পেরেছিলেন। তাই তার জারি করা শাহী ফরমানবলে গুপ্তাজী এবং তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়। নাটকের মাধ্যমে সবার চাওয়া পৃথিবীর বিভিন্ন দেশে দুর্নীতিযুক্ত অসুস্থ সমাজের স্তরে স্তরে সংঘটিত সকল ধরনের দুর্নীতির অবসান হোক।

১ ঘণ্টা বিশ মিনিটের নাটকটির সঙ্গীত পরিকল্পনা ও সুরে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন অসীম কুমার নট্ট; আলো-আঁধারের খেলায় উৎড়ে গেছেন আলোক পরিকল্পক অম্লান বিশ্বাস; কোরিওগ্রাফি ও ডিজাইনে আমিনুল আশরাফ ও তাহরিমা প্রিয়াঙ্কা অনেক ভালো কাজ করেছেন; মঞ্চসজ্জা, পোশাক ও প্রপস দিয়ে প্রাসঙ্গিকতা ফুটিয়ে তুলেছেন লিয়া। এছাড়াও সমসাময়িক বিষয়ে দুটি র‌্যাপ গান লিখেছেন মীর বরকত।

নাটকটির প্রধান চরিত্র গুপ্তাজী ও তার সহকারী সুধীরের চরিত্রে সোহেল রানা ও সালাম খোকন নাটকটিকে এগিয়ে নিয়েছেন সঙ্গে ছিলেন সুযোগসন্ধানী ব্যবসায়ী ভাইয়াজীর চরিত্রে জে.এম মারুফ সিদ্দিকী। বাদশাহ শাহজাহান ও বেগম মমতাজের ভূমিকায় ছিলেন মোস্তফা কামাল ও আইরিন খানম। দরবারীর চরিত্রে ছিলেন আহমাদুল হাসান হাসনু, শফিকুল ইসলাম শফি এবং আল মামুন সিদ্দিক। রাজনৈতিক নেতার চরিত্র অনন্যা গোস্বামী ও অপরেশ সাহা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। ভিজিল্যান্স কর্মকর্তা হিসেবে শফিক সিদ্দিকী, পরিবেশ কর্মকর্তা রূপে নিবিড় রহমান ও অ্যাকাউন্টস-এ মো. আব্দুল কাইয়ুম দুর্নীতি-ঘুষ বাণিজ্যের রূপ তুলে এনেছেন। চাপরাজী ও পত্রিকাওয়ালার হিসেবে ইকবাল হোসেন মানুষকে আনন্দ দিয়েছেন।

আবৃত্তির সংগঠন হিসেবে পরিচিত হলেও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত কণ্ঠশীলন ১৯৯৩ সাল থেকে নিয়মিত মঞ্চনাটক প্রযোজনা করছে। কণ্ঠশীলন প্রযোজিত প্রথম তিনটি নাটকের নির্দেশনা দেন প্রয়াত সুখ্যাত অভিনেতা খালেদ খান (যুবরাজ)। নাটকগুলো ছিলো হেনরিক যোহান ইবসেনের এ ডলসহাউজ অবলম্বনে শম্ভু মিত্র রূপান্তরিত ‘পুতুলখেলা’, মাস্টার বিল্ডার অবলম্বনে ‘কারিগর’; ইউসুফ ইদরিসের দ্যা ফারফুরস অবলম্বনে ‘ভৃত্য রাজকতন্ত্র’। সৈয়দ শামসুল হকের ‘উত্তরবংশ’ নাটকের নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘রাজা-রানী’; মনোজ মিত্রের ‘যা নেই ভারতে’ এবং নিথর মাহবুবের ‘মুদ্রাগ্রহণ’ নাটকের নির্দেশনা দিয়েছেন মীর বরকত।

বাংলাদেশে প্রথম আবৃত্তিশিক্ষার শততম আবর্তন সম্পন্ন করলো কণ্ঠশীলন
বাংলাদেশে প্রথম শুদ্ধ উচ্চারণ, বানান ও আবৃত্তি শিক্ষার শততম আবর্তন সম্পন্ন করেছে কণ্ঠশীলন।

১৯৮৪ সালের ১৫ই এপ্রিল প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত কণ্ঠশীলন ৪ মাসের আবর্তন (প্রাথমিক পর্যায়) করিয়েছে ১০১টি। আর প্রাথমিকে উত্তীর্ণদের নিয়ে ৩ মাসের আবর্তন (প্রয়োগ পর্যায়) করিয়েছে ৯৯টি।

করোনাকালে অনলাইনে আায়োজিত প্রাথমিক ও প্রয়োগ পর্যায়ে ৬টি আবর্তন ও ৫টি প্রয়োগের প্রতিটির সময় ছিলো ৩ মাস। কণ্ঠশীলন প্রতিষ্ঠালগ্ন থেকে বিরতিহীনভাবে আবর্তন পরিচালনা করে আসছে। ৭ হাজারের বেশি শিক্ষার্থী এখান থেকে আবৃত্তি প্রশিক্ষণ গ্রহণ করেছে।

এখন শুরু হয়েছে ১০২ তম আবর্তনের ভর্তি কার্যক্রম। আগামী ২২শে অক্টোবর কণ্ঠশীলন পরিচালিত শুদ্ধ উচ্চারণ, বানান ও আবৃত্তিশিক্ষার ১০২তম আবর্তনের নবীন বরণ অনুষ্ঠিত হবে।

আগ্রহীরা আবেদন করতে পারেন: www.school.kanthoshilon.org

মুঠোফোন: ০১৫৫২ ৩২৭৩০৫, ০১৭৫১ ৭০৬৯৩৯

মিডিয়া ব্যক্তিত্ব ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর-এর জন্মদিন
২২ ফেব্র“য়ারী ১৯৫৫। শিশু সাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর-এর জন্ম। দু’দশক-এরও বেশী সময় ধরে তিনি কাজ করছেন বাংলাদেশের টেলিভিশন মিডিয়া ও শিল্প সাহিত্যের অঙ্গনে। শিশু সাহিত্যে অবদানের জন্য তিনি পেয়েছেন বাংলা একাডেমী পুরস্কার, অগ্রনী ব্যাংক সাহিত্য পুরস্কার, রোমেনা আফাজ স্মৃতি স্বর্ণপদক, টেনাশিনাস পদক ও ইউরো শিশু সাহিত্য পুরস্কার। চলচ্চিত্র প্রযোজনার জন্য পেয়েছেন দেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বিদেশে নানা সম্মাণনা ও পুরস্কার। শ্রেষ্ঠ টেলিভিশন অনুষ্ঠান প্রযোজনা, নির্মাণ ও পরিচালনার জন্য বাচসাসসহ বিভিন্ন সংগঠন তাকে পুরস্কারে ভুষিত করেছে।

বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই তিনি বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। টিভি অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি তার লেখা বেশ কয়েকটি নাটকও টেলিভিশনে প্রচারিত হয়েছে। প্রায় সারা জীবনই তিনি টেলিভিশনের সঙ্গে জড়িত রয়েছেন। বর্তমানে তিনি ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বের পাশাপাশি নিজেকে লেখালেখিতে সম্পৃক্ত রেখেছেন।

প্রায় শতাধিক গ্রন্থের লেখক ফরিদুর রেজা সাগরের লেখা ‘ছোট কাকু সিরিজ’ ছোট বড় সকলের কাছে সমান জনপ্রিয় পেয়েছেন। বড়দের জন্যও লিখেছেন নানা ধরণের বই। ভ্রমণ বিষয়ক গ্রন্থ ’ভ্রমণ ভ্রমিয়া শেষে‘ ছাড়াও বাংলাদেশের টেলিভিশন ব্যবস্থা নিয়ে তথ্যভিত্তিক স্মৃতিকথামূলক গ্রন্থ ‘একজীবনে টেলিভিশন’ ও ‘টেলিভিশন জীবনের সঙ্গী’ বই দু‘টি ব্যাপকভাবে আলোচিত হয়েছে। তার লেখা ‘এক জীবনে টেলিভিশন’ বইটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পাঠ্যসূচীতে অন্তর্ভূক্ত করা হয়েছে। তাঁর লেখা গল্প অমি ও আইসক্রিম‘অলা  ৬ষ্ঠ শ্রেণীর পাঠ্য পুস্তকে অন্তর্ভূক্ত হয়েছে। তাঁর লেখা কিশোর সমগ্র গ্রন্থ বেরিয়েছে সাতটি।

ফরিদুর রেজা সাগরের পিতা মরহুম ফজলুল হক এদেশের চলচ্চিত্র নির্মাণ ও সাংবাদিকতার পথিকৃৎ ছিলেন। মা রাবেয়া খাতুন দেশের প্রতিথযশা কথাসাহিত্যিক। ফরিদুর রেজা সাগর বাংলা একাডেমীর একজন ফেলো, মুক্তিযুদ্ধ যাদুঘরের স্থাপনা সদস্য ও ছায়ানটের কার্যকরী সদস্য। ছোট বেলা থেকে কেন্দ্রীয় কঁচিকাঁচার মেলা এবং বর্তমানে বিভিন্ন শিশু সংগঠন ও সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত, এসব সংগঠনের তিনি চ্যারিটি মেম্বার।

চলে গেলেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্যোক্তা রফিকুল ইসলাম
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে হেরে গেলেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্যক্তা রফিকুল ইসলাম। ২০ নভেম্বর ২০১৩ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইল্লাহে রাজেউন) তিনি। ২০১২ সালের ২৩ মার্চ রফিকুল ইসলামকে কানাডার ভ্যাংকুভার জেনারেল হাসপাতালে (ভিজিএইচ) ভর্তি করার পর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। তখন চিকিৎসকরা জানিয়েছিলেন, তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছেন। কিন্তু বর্তমানে তার শরীরে নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়েছে ক্যান্সার। তাকে কেমোথেরাপির পাশাপাশি আয়ুবের্দিক চিকিৎসা দেয়া হচ্ছিল। এই অক্টোবরেই তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু সবাইকে কাদিয়ে নিরবে চলে গেলেন তিনি।

১৯৯৮ সালের ৯ জানুয়ারি রফিকুল ইসলাম জাতিসংঘের তৎকালীন জেনারেল সেক্রেটারি কফি আনানকে একটি চিঠি লেখেন। সেই চিঠিতে তিনি ১৯৫২ সালে ভাষা শহীদদের অবদানের কথা উল্লেখ করে কফি আনানকে প্রস্তাব করেন ২১শে ফেব্রুয়ারীকে ‘মাতৃভাষা দিবস’ হিসেবে যেন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়া হয়। সে সময় এ চিঠিটি সেক্রেটারী জেনারেলের প্রধান তথ্য কর্মচারি হিসেবে কর্মরত হাসান ফেরদৌসের নজরে আসে। তিনি ১৯৯৮ সালের ২০ জানুয়ারী রফিককে অনুরোধ করেন তিনি যেন জাতিসংঘের অন্য কোনো সদস্য রাষ্ট্রের কারো কাছ থেকে একই ধরনের প্রস্তাব আনার ব্যবস্থা করেন। সেই উপদেশ অনুযায়ী রফিক তার সহযোদ্ধা আব্দুস সালামকে সাথে নিয়ে ‘এ গ্রুপ অব মাদার ল্যাংগুয়েজ অফ দ্যা ওর্য়াল্ড’ নামে একটি সংগঠন দাঁড় করান।

সেই সংগঠন আর ততকালীন বাংলাদেশ সরকারের যৌথ প্রচেষ্টার ফসল আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

বাংলা একাডেমির শোকবাণী

মহান ২১শে র্ফের“য়ারিকে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ঘোষণার অন্যতম রূপকার রফিকুল ইসলাম  ২০ নভেম্বর ২০১৩ কানাডার ভ্যাস্কুভার জেনারেল হাসপাতালে চিকিসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

প্রবাসী বাঙালি জনাব রফিকুল ইসলাম  এবং আবদুস সালাম ১৯৯৮ সালে ‘মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড’-সংগঠনের মাধ্যমে জাতিসংঘে মাতৃভাষার জন্য বাঙালির বীরত্বপূর্ণ আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ একুশে ফের্রুয়ারিকে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার আবেদন জানান। তারই প্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর ইউনেস্কো ২১শে ফেব্র“য়ারিকে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।

বাংলা একাডেমি ভাষাপ্রেমী-দেশপ্রেমিক রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।

শামসুজ্জামান খান

মহাপরিচালক