অতিথি লেখক – সাহিত্য বাজার

পিনাকী ভট্টাচার্য এর আহ্বান
জুলাইয়ের বন্ধু কারা? – পিনাকী ভট্টাচার্য

ডাকসু ও জাকসু নির্বাচনে যারা লড়েছিল, বিশেষ করে ভিপি ও জিএস পদে লড়া প্রার্থীদের বেশিরভাগের আইডি আজ ১১ অক্টোবর (শনিবার) একবার চেক করলাম।

ঢাবির ক্ষেত্রে দেখলাম, প্রার্থীদের মধ্যে সাদিক কায়েম, আবদুল কাদের, ফরহাদ ও আবু বাকের ছাড়া কেউ গু/ম ও খু/ন নিয়ে জেনারেলদের বিচারের বিষয়ে পোস্ট তো দূরের কথা, কিছু শেয়ার দেওয়ারও সাহস দেখায়নি।

আবিদ, উমামা, শামীম, মেঘ মোল্লার বসু, হামীম, মায়েদ—কারোর আইডিতেই কিছু পেলাম না।

সংগঠন হিসেবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সবার আগে সাহসিকতার পরিচয় দিয়েছে। তাদের জন্য আমার অনেক ভালোবাসা ও শুভকামনা।

পরবর্তীতে ইসলামী ছাত্রশিবিরও সরাসরি তাদের অবস্থান পরিষ্কার করেছে। শিবিরের জন্যও দোয়া।

সবচেয়ে ভালো কাজ হয়েছে ডাকসু ও জাকসু থেকে সরাসরি বিবৃতি দেওয়া হয়েছে। জাবিতে দেখলাম মানববন্ধনেরও আহ্বান করা হয়েছে।

ইনকিলাব মঞ্চ ও আপ বাংলাদেশের কার্যক্রম ছিল প্রশংসনীয়। ছাত্র সংগঠন ও প্রেসার গ্রুপগুলোর বাইরে রাজনৈতিক দলগুলোর মধ্যে এনসিপি সবচেয়ে ভালো ভূমিকা রেখেছে। হাসনাত, নাসির পাটোয়ারী, নাহিদ ও আখতারদের দীর্ঘ লড়াই গু/ম ও খু/নের বিচার নিশ্চিতে সাহস জুগিয়েছে।

জাতির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যেগুলোতে আপনি শ/ত্রু ও মিত্র চিনতে পারেন। জুলাইয়ের চেতনা আসলেই কারা ধারণ করে, সেটিও পরিষ্কার হয়ে যায়। সারাদিন ডিপ স্টে/ট, স্ট্যাব/লিশমে/ন্ট ও হাবিজাবি গালগল্প বলা বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, সাংবাদিক ও ন/ষ্ট বামদের এমন সময়েই আসল চেহারা প্রকাশ পায়।

বাংলাদেশের সাধারণ জনগণ ও সাধারণ শিক্ষার্থীরা আসলেই ভুল করে না—তার প্রমাণ তাদের নির্বাচিত ডাকসু ও জাকসুর নির্বাচিত বডি ঐতিহাসিক মুহূর্তে এসে বিবেক বন্ধক দেয়নি।

অত্যন্ত দুঃখজনক হচ্ছে একটি বড় ছাত্র সংগঠনের সব নেতার আইডিতে দেখলাম, গতকাল থেকে শুধু রাকসু ও চাকসু নির্বাচনের প্রচার প্রচারণা চলছে।

খোদাতায়ালা সম্ভবত এদের সাধারণ সময় জ্ঞান ও বিবেকবুদ্ধিও দেননি। এরা বুঝেনা জাতির জন্য সাহসী ভূমিকা নিলে মানুষ হুমড়ি খেয়ে এদের জিতিয়ে দিত।

জেনা/রেলদের ভয়ে যেসব ছাত্রনেতার প্যান্ট ভিজে যায়, তারা ক্ষমতায় গেলে দলীয় প্রধানের ভয়ে তো কথাই বলতে পারবে না।

বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি আমার উদাত্ত আহ্বান—আপনারা চাকসু ও রাকসুতে জাতীয় বেঈমানদের ব্যালটে জবাব দিয়ে দিন।

ইনকিলাব জিন্দাবাদ

১৯৭১-এর যুদ্ধ: হারলো পাকিস্তান, কেন?’- সৈয়দ জিয়াউল হক
‘১৯৭১-এর যুদ্ধ: হারলো পাকিস্তান, কেন?’

(সৈয়দ জিয়াউল হক এর বিশ্লেষণ  হুবহু তুলে ধরা হলো)

১৯৭১-এর যুদ্ধ: হারলো পাকিস্তান, কেন?’ – পিনাকীদার এই ভিডিওটি হয়তো অনেকেই ইতিমধ্যে দেখেছেন। পিনাকীদার প্রায় সব ভিডিওই অনেক আগে থেকে দেখা হয়। কিন্তু এই ভিডিওটি পিওরলি সামরিক ডোমেইনের ভিতরে পড়ে তাই এটি দেখার পর বেশ কিছু চিন্তা সামনে আসে। সেগুলো এখানে শেয়ার করছি:

১। এ কথাতে আমি একমত যে, আমরা সশস্ত্র বাহিনীর অফিসাররা দেশের জন্য অনেকভাবে অবদান রাখার চেষ্টা করছি কিন্তু ভা/র|তী/য় সামরিক বাহিনীর মিথ ভাঙ্গার বিষয়টি ঠিক ঐভাবে সম্পন্ন হচ্ছে না যদিও এ ব্যাপারে কন্টিনিউআস সাইকোলজিকাল-ওয়ারফেয়ার চলমান। এই ভিডিওটির সবচেয়ে বড় সাফল্য এটিই যে, আমার মতো অনেকের সামনে এই মিথ ভাঙ্গার গুরুত্ব বেশ ক্লিয়ারলি পৌঁছে গেছে।

Oplus_131072

এতদিন কেন বিষয়টি সেভাবে আমাদের অনেকের সামনে আসে নি? এর কারণ: আমাদের বিভিন্ন কোর্সে, ষ্টাডি পিরিয়ডে ৭১-এর Battle Study-গুলোর একটি প্রভাব আছে। ৭১ এ Battle Study-গুলোর ক্ষেত্রে আমরা ভা/র|ত/কে রীড করি আমাদের সহযোগী শক্তি। কিন্তু ৭১ এর পর থেকে হয়ে এটি গেছে সবচেয়ে সম্ভাব্য National Threat! এছাড়া Battle Study-গুলো নিউট্রালি করা হয়, এটিও সত্য। Military Strategy শেখার জন্য এই নিউট্রালিটি জরুরীও।

২। নিউট্রালি Battle Study করার মতো একই রকম আরেকটি জরুরী বিষয় হচ্ছে, আমাদের সবচেয়ে সম্ভাব্য National Threat এর ব্যাপারে আমাদের মনে কোন হীনমন্যতা না রাখা, এ ব্যাপারে কোন মিথ চালু না থাকা। ইনফরমেশন ওয়ারফেয়ারের এ যুগে যেভাবে বিভিন্ন মুভির মাধ্যমে সামরিক বাহিনীগুলোকে শক্তিশালী দেখিয়ে, শত্রু বাহিনীকে মনস্তাত্ত্বিক দিক থেকে দূর্বল করা সম্ভব, একইভাবে ঐতিহাসিক পর্যালোচনার ক্ষেত্রেও ভা/র|তী/য় অপারেশনাল ক্যাপাবিলিটিকে বড় করে দেখিয়ে বাংলাদেশের সামরিক বাহিনীতে হীনমন্যতা তৈরী করা সম্ভব। মুক্তিযুদ্ধের পরই দাসত্বের সেই ৭ দফা চুক্তিতে তো এদেশের আলাদা কোন সামরিক বাহিনীর অস্ত্বিত্বই বাদ দেয়া হয়েছিল!

৩। শত্রু বাহিনীর ব্যাপারে নিজ বাহিনীর মধ্যে মিথ তৈরী হওয়া একটি সমস্যা। কিন্তু এর থেকে আরও অনেক বড় সমস্যা হচ্ছে, আপনার শত্রু রাষ্ট্র আপনার দেশেই একটি প্রক্সি শাসন চালাতে পারলে এবং আপনার মিলিটারি ডকট্রিনকেই তার সুবিধা অনুযায়ী প্রভাবিত করে ফেলতে পারে। এ কারণেই সম্ভবত বাংলাদেশের সবচেয়ে সম্ভাব্য National Threat কে? কোন দেশ? সেটি বেশ ঘোলাটে, Well defined নেই!

একটি রাষ্ট্রকে যদি এ পর্যায়ে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় যে, আপনার সবচেয়ে সম্ভাব্য National Threat-কেই আপনি বন্ধু রাষ্ট্র মনে করেন, তার কাছে ট্রেনিং নেন, তার কাছ থেকে লজিস্টিকস কিনেন, তাহলে যুদ্ধে জেতার জন্য সেই National Threat এর আর কিছু করারই দরকার নেই। সে যুদ্ধের আগেই আগেই যুদ্ধ জিতে গেছে। আমরা সম্ভবত exactly এই অবস্থায় ছিলাম বা এখনো আছি! এর চেয়ে ভয়ংকর বিষয় আর কী হতে পারে – আমি জানি না।

৪। Battle Study-র মতো শুকনো একটি বিষয়কে পিনাকীদা যেভাবে তার স্বভাবসুলভ ভঙ্গীতে সাধারণ জনগণের উপযোগী করে রসালোভাবে কাভার করেছেন, তা এক কথায় অসাধারণ।

– ভিডিওটিতে ট্যাকটিক্যাল, অপারেশনাল ও ষ্ট্রাটেজিক লেভেল প্রতিটি টার্মই ঐতিহাসিক উদাহরণ দিয়ে বুঝানো হয়েছে।

– ORBAT বা অর্ডার অব ব্যাটেল ঐতিহাসিক উদাহরণ দিয়ে বুঝানো হয়েছে। পরে মুক্তিযুদ্ধে ভা/র|ত ও পাকিস্তানের আর্মি ও এয়ারফোর্সের ORBAT কাভার করা হয়েছে।

– ফিল্ড মার্শাল ভন মল্টেকে এর ব্যাপারে বিস্তারিত ধারনা দেয়া হয়েছে। তবে আমার মতে, এক ঘন্টার ভিডিও এর জন্য এটি এত জরুরী ছিল না। যদিও বাঙ্গু-সুশীলদের মুখ বন্ধ করার জন্য পিনাকিদা এটি এনেছেন, এটি মাথায় রেখেই এ কথা বলছি। এর চেয়ে ভা/র|ত সহজে জিতে যাবার কারণগুলো আরও বিস্তারিত কাভার করা যেত।

– এডভান্স টু কন্টাক্ট থেকে শুরু করে ডিফেন্স এর কনসেপ্টও এ ভিডিওতে টাচ করা হয়েছে। অনেকগুলো ছবি দিয়ে কনসেপ্টগুলোকে পরিষ্কার করা হয়েছে।

– এডভান্স টু কনটাক্টের ক্ষেত্রে এভিনিউ অব এপ্রোচ এবং রোড/রেইল নেটওয়ার্ক এর বিষয়টি বেশ সুন্দরভাবে কাভার হয়েছে। আমার মনে আছে, একবার আমি এক সিনিয়ার অফিসারকে জিজ্ঞাসা করেছিলাম যে, ‘এভিনিউ অব এপ্রোচ কি অনেকটাই রোড / রেল লাইন বেইজড কিনা’? এর উত্তর খুব পরিষ্কারভাবে পাই নি। বাংলাদেশের মতো দেশের ক্ষেত্রে আসলে এটি অনেকটাই সত্য। যদিও মুরুভূমি বা হার্ড টেরেইনে (শক্ত ভূমির গঠন) বিষয়টি এমন হবে না।

– ট্যাকটিকস বনাম লজিস্টিকস এর সম্পর্ক আলাপ করতেও তিনি ছাড়েন নি। বিষয়টি সামরিক বাহিনীতে কিছুটা সিনিয়ার অফিসারদের কোর্সে বিস্তারিত কাভার হয়।

– ব্যাটেল চার্জের ব্যাপারেও তিনি হালকা আলাপ করেছেন।

– মুক্তিযুদ্ধের সময় জেড ফোর্স, এস ফোর্স, কে ফোর্স এর গঠন নিয়ে বেশ বিস্তারিত কাভার করা হয়েছে। ভা/র|তী/য় বাহিনীর সাথে জয়েন্টনেস এর ক্ষেত্রে যে দূর্বলতা ছিল তাও কাভার করা হয়েছে!

– মুক্তিযুদ্ধে এয়ার ফোর্সের ব্যবহার এবং গ্রাভিটি বেইজড বোমার বিষয়টি খুব সুন্দরভাবে কাভার করা হয়েছে।

– এ রকম আরও অনেক কিছুই এক ঘন্টার এক ভিডিওতে কাভার করে ফেলা রীতিমতো অসম্ভবকে সম্ভব করার মতো বিষয়।

৫। পিনাকীদার এ ভিডিও এর ব্যাপারে বিস্তারিত পর্যালোচনায় যাচ্ছি না। ভিডিওটির কোন কোন দিক থেকে পর্যালোচনা করে ভিন্ন দৃষ্টিভঙ্গী সামনে আনা সম্ভব। যেমন:

ক। ভিডিওটিতে জেড ফোর্স, এস ফোর্স, কে ফোর্স এর অপারেশনাল ইমপ্যাক্ট এর বিষয় একটু কম কাভার হয়েছে। যদিও ভিডিওটির আলোচনার বিষয় মূলত ছিল ২১ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ভা/র|তী/য় বাহিনীর অপারেশনাল এনালাইসিস। হয়তো এ কারণে বিষয়টির বিস্তারিত তিনি এভয়েড করেছেন। কিন্তু এই ৩ ব্রিগেডের অপারেশনগুলো পরবর্তীতে যৌথ বাহিনীর অফেন্সিভে বেশ সহায়তা করেছে।

খ। যুদ্ধের এক পর্যায়ে পাকিস্তানের ৯ম ডিভিশন যশোর ছেড়ে দিয়ে খুলনায় চলে যাওয়া – এটি হচ্ছে Withdraw বা Tactical Re-deployment. এটি বাধ্য হয়েই করা হয়। একইভাবে মৌলভীবাজারে অবস্থিত পাকিস্তানী ইউনিট ডিফেন্সিভ অবস্থান ছেড়ে দিয়ে সিলেটে Withdraw করার মানে মৌলভীবাজারের ডিফেন্সিভ লোকেশন থেকে উইথড্রো করতে বাধ্য হওয়া।

যুদ্ধে বর্তমান ডিফেন্সিভ পজিশন ধরে রাখা সম্ভব না হলে এটি হাতে নেয়া হয়। তাই পাকিস্তানী বাহিনীর এই পিছনে সরে যাবার মধ্যে যৌথ বাহিনীর একটি কৃতিত্ব আছে। ঘটনাগুলোর এ দিকটি ভিডিওতে আলোচিত হয় নি। হয়তো স্বল্প সময়ে এত কিছু কাভার করার সম্ভবও না।

৬। ১৯৭১ সালে পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে যৌথ বাহিনী বিজয় লাভ করার মূল কারণগুলোর আংশিক তালিকা করলে যা দাঁড়ায়: (যেটিকে ভা/র|তী/য় জেনারেল মানেক শ এভাবে উল্লেখ করেছেন যে, They had no chance আর কথাটি সঠিক)

ক। আমাদের জেড ফোর্স, এস ফোর্স, কে-ফোর্স তাদের অপারেশনগুলোর মাধ্যমে পাকিস্তানী বাহিনীকে বেশ নাস্তানাবোধ করে রেখেছিল। ছোট ছোট অপারেশন ফেস করার কারণে দীর্ঘ ৮ মাস ধরে পাকিস্তানী বাহিনী War Fatigue এর মধ্যে ছিল। বেশ কিছু ক্ষেত্রে ক্যাজুয়ালিটিও সাফার করছিল। বলা যায়, ভা/র|তী/য় বাহিনী নিজ জায়গায় নিরাপদে থেকে মুক্তিযোদ্ধাদের মাধ্যমে পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে একটি প্রক্সি ওয়ার চালিয়েছে। তাই অফেন্সিভ এর শুরুতে ভা/র|তী/য় বাহিনী ছিল পুরো ফ্রেশ অবস্থায়। এতে ভা/র|তী/য় বাহিনী বেশ সুবিধা পেয়েছে।

খ। এদেশের সাধারণ মানুষ তখন ব্যাপকভাবে পাকিস্তান আর্মির বিরুদ্ধে ছিল। যে কোন ডিফেন্সে পাবলিক সাপোর্ট ছাড়া টিকে থাকা কঠিন। এটি সামরিক বাহিনীর মধ্যে বিশাল এক সাইকোলজিক্যাল এফেক্ট ফেলে। যে অঞ্চলে যুদ্ধ করছি যেখানে শত্রু বাহিনীর অপারেশনকে হ্যান্ডেল করতে তো হবেই, পাশাপাশি এলাকার মানুষও বাপকভাবে শত্রুভাবাপন্ন। উল্টোদিকে, যৌথ বাহিনীর মাথায় উল্টো হিসাব। বাংলাদেশের প্রায় সকলেই তাদের পক্ষে। তাদের মানসিক সাহস (মোরাল) এমনিতেই আকাশসম (স্কাই হাই) থাকার কথা। আর যুদ্ধের ময়দানে মনোবল বা মোরাল এর গুরুত্ব আশা করি সকলেই বুঝেন।

গ। পাকিস্তান আর্মি যখন ৩ দিক থেকে অফেন্সিভ ফেইস করে, সেটি এক ধরনের ‘কান্ট্রি ওয়াইড এনসারর্কেলমেন্ট’ও বটে। যে কোন এক দিক থেকে অফেন্সিভ আসলে নিজের ফোর্স যেভাবে পুনর্বিন্যাস (Reshuffle, Redeployment) করার সুযোগ থাকে, এক্ষেত্রে এর কোন চান্সই ছিল না। এর উপর পাকিস্তানী বাহিনীর কমান্ডারের হাতে তেমন কোন রিজার্ভও ছিল না। এক সেক্টর থেকে অন্য সেক্টরে রিএনফোর্সমেন্ট পাঠানোর তেমন কোন সুযোগ নেই। এটি সিনিয়ার মিলিটারি কমান্ডারদের হাত-পা বেঁধে যুদ্ধে নামিয়ে দেয়ার সামিল। এ কঠিন অবস্থায় পাকিস্তানী মিলিটারির বিজয় লাভ করার আসলে কোন চান্সই ছিল না।

ঘ। জিওগ্রাফিক্যালী পশ্চিম পাকিস্তানের ১৬০০ কিমি দূরত্ব আরেকটি বড় ফ্যাক্টর ছিল। পাকিস্তান আর্মি যদি এই যুদ্ধকে প্রলম্বিত করতে চাইতো, সেটি তাদের জন্য অনেক costly হতো। এত দূর থেকে যুদ্ধের লজিষ্টিক সাপ্লাই তাও মাঝে ভারত, একটি বিশাল সমস্যা ছিল।

ঙ। আরেকটি কারণ সম্ভবত পশ্চিম পাকিস্তান সরকারের পলিটিকাল ডিসিশন। যদি পলিটিকালী ডিসাইসিভ ব্যাটেল ফাইট না করার পরিকল্পণা থাকে, তাহলে রিসোর্স এলটমেণ্টও সেইভাবে হবে। মাত্র ৩টি ডিভিশনকে দিয়ে ইজ্জত রক্ষার্থে ১৫-২০ দিন ভা/র|তী/য় অফেন্সিভ এর সামনে টিকে থেকে এরপর সারেন্ডার করা একটি কনশাস পলিটিকাল ডিসিশন হলে আমি আশ্চর্য হবো না। এটি আমার ধারনা, এক্ষেত্রে বিজ্ঞজনদের মতামত জানতে চাই।

কেন এ ধারনা করছি? সেই ৬৯ এর গণঅভ্যুত্থান বা তার আগে থেকেই বাংলাদেশের মানুষের আলাদা একটি পলিটিকাল এন্টিটি গড়ে উঠছে পাকিস্তানী জেনারেলদের চোখের সামনেই। এরপর ৭০ এর নির্বাচন, ২৫শে মার্চের পর তৎকালীন মেজর জিয়াউর রহমানের ‘We Revolt’, অন্যান্য অফিসার ও ইউনিটের বিদ্রোহ – এগুলো থেকে একটি ক্লিয়ার ও ডিসাইসিভ পলিটিকাল ডাইরেকশন বুঝা যাচ্ছিল। আর War is politics by other means। পাকিস্তানি জেনারেলরা এই যুদ্ধকে প্রলম্বিত করলেও সেটি হতো একটি Lost War। এতে শুধু নিজেদের শক্তি ক্ষয় করাই হতো। এ কারণেই হয়তো পশ্চিম পাকিস্তান থেকে নতুন ডিভিশনও তারা পাঠায় নি এবং কোন কোন ডিফেন্সিভ লোকেশন থেকে অল্প ফাইট ব্যাক করেই তারা Withdraw করেছে।

যদি কেউ প্রশ্ন করেন, তাহলে পাকিস্তানী বাহিনী কামালপুরের মতো কোন কোন ডিফেন্সে এত ডাই-হার্ড ফাইট করলো কেন? এর উত্তর হতে পারে: ষ্ট্রেটেজিক ডিসিশন প্রায়ই ফিল্ড লেভেলে জানানো হয় না। উদাহরণ: ডিকয় এট্যাক, যেগুলো করা হয় শুধু শত্রুদের মনযোগ ভিন্ন দিকে ফেরানোর জন্য। যদিও সিনিয়ার কমান্ডাররা আগে থেকেই জানেন যে, এই ফোর্সকে তেমন রিএনফোর্সমেন্ট পাঠানো হবে না, এট্যাক ফেইল্ড হওয়া এবং ক্ষয়-ক্ষতি হওয়া স্বাভাবিক কিন্তু এরপরও এমন ডিসিশন যুদ্ধে নেয়া হয়।

চ। আরেকটি বড় কারণ হচ্ছে: No Defensive Depth। বাংলাদেশের ডিফেন্সিভ ডেপথ কম থাকায় কয়েক ফেইজে ডিফেন্সিভ ব্যাটেল করা বেশ কঠিন। একটি ডিফেন্সিভ লোকেশন বাইপাস করে যদি শত্রু বাহিনী সামনে এগিয়ে যায়, তাতে ডিফেন্ডারদের জন্য বেশ রিস্ক তৈরী করে। বিশেষত যদি রিজার্ভও না থাকে, পাবলিক সাপোর্টও বিপক্ষে থাকে এবং তিন দিক থেকে অফেন্সিভের মোকাবেলা করতে হয় – তাহলে তা যে কোন বাহিনীর জন্য হয়ে ওঠে একটি Deadly Combination.

পাকিস্তান মিলিটারি যৌথ বাহিনীর হাতে হেরে যাবার এ রকম আরও কিছু কারণ আছে। আপাতত এই কয়েকটাই লিস্টে থাকুক।

৭। এই ভা/র|তী/য় অফেন্সিভের বিরুদ্ধে ২০/২১ দিন টিকে থাকার জন্য পাকিস্তান আর্মি যে সুবিধাটি পেয়েছে তা হচ্ছে, বাংলাদেশ হল ডিফেন্ডার্স প্যারাডাইজ। এর রোড / রেল নেটওয়ার্ক এবং নদী-নালা ইত্যাদি এমনভাবে আছে যে, বড় বড় রোড / রেল লাইন বাদ দিয়ে যে কোন ফোর্সের জন্য এডভান্স টু কনটাক্ট প্রায় অসম্ভব।

এ কারণেই বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থান ও রোড জাংশনে শক্ত ডিফেন্সিভ পজিশন নিয়ে পাকিস্তান আর্মি যৌথ বাহিনীকে বেশ কিছুদিন আটকে রাখতে পেরেছিল।

৮। সব মিলিয়ে, একজন ডাক্তার হবার পরও মাত্র এক ঘণ্টার ভিডিওতে পিনাকীদা যে লেভেল পর্যন্ত কাভার করেছেন তা বিস্ময়কর। তিনি শুধু এ কারণেই ধন্যবাদ পাবার যোগ্য।

কিন্তু পিনাকীদার এই ভিডিও (এবং এই সংক্রান্ত আরও ২/১টি ভিডিও) এর সবচেয়ে বড় যে অর্জন তা হলো, ৭১ এর বানোয়াট বিভিন্ন গল্প এবং ভা/র|তী/য় সামরিক বাহিনীর মিথ ভাঙ্গার আহবান তিনি ছড়িয়ে দিয়েছেন। এ সকল বানোয়াট গল্পের কারণে যেন মুক্তিযোদ্ধাদের সত্যিকার সংগ্রামের মাহাত্ম কমে না যায় – এ জন্য এই সত্য উদঘাটন জরুরী।

এ সংক্রান্ত আরেকটি ভিডিও দেখার পর দুই/একজন অফিসার আমাকে এটি বলেছেনও যে, পিনাকীদার ঐ ভিডিও দেখার পর তিনি ৭১ সংক্রান্ত একটি মিথ নিয়ে মিলিটারি পার্সপেক্টিভ থেকে বিস্তারিত লিখেছেন!

এ ভিডিও দেখার পর আমার নিজের টাস্ক লিস্টে একটি কাজ যোগ করেছি, তা হলো, ভা/র|তী/য় সামরিক বাহিনীর ব্যাপারে এদেশে যে মিথগুলো expose করা। আশা করবো, আমাদের অন্যান্য কলিগরাও এ বিষয়টির দিকে যথাযথ নজর দিবেন। বাহিনীগুলোর পাশাপাশি সাধারণ জনগণের মধ্যেও যেন ভা/র|তী/য় বাহিনীর ব্যাপারে কোন মিথ প্রচলিত না থাকে, এর দূর্বলতাগুলো যেন এদেশের আপামত জনগণ জানেন, সে চেষ্টা আমাদের করা উচিত। এদেশের স্বাধীনতা ধরে রাখা এবং যে কোন আগ্রাসনের মোকাবেলার জন্য এটি জরুরী।

১০। ফাইনালি বলবো, কিছু কিছু মানুষ একই চিন্তার মধ্যে নতুন কিছু খোরাক জোগাড় করেন, নতুন এনালাইসিস বা তথ্য এনে দেখান, তারা অবশ্যই ধন্যবাদ পাবার যোগ্য। কিছু কিছু মানুষ চিন্তার নতুন নতুন ডাইমেনশন বা দিক উন্মোচন করেন, তারা আরও বেশী ধন্যবাদ পাবার যোগ্য। পিনাকীদা দ্বিতীয় ক্যাটাগরির।

হায় আফশোস না করে, পরাজয় থেকে জয়ের শিক্ষা নিন: শান্তা মারিয়া
হায় আফশোস না করে, পরাজয় থেকে জয়ের শিক্ষা নিন

শান্তা মারিয়া

Oplus_131072

ডাকসু নির্বাচনে কেন এমন ভরাডুবি হলো বিএনপি এবং বামদলের? হারার কারণ বিশ্লেষণ করুন। যদি সত্যিই কারচুপি হয়ে থাকে তাহলে সেটা টু দি পয়েন্ট চিহ্নিত করুন। হাওয়ার উপরে ‘কারচুপি হয়েছে’ বললে মানুষ হাসবে। লুডু খেলায় ছক্কা না উঠলেই চোট্টামি বলাও যা, ইলেকশনে হারলেই কারচুপির জিকির তোলাও তা।

আগে দেখুন, (কারচুপি না হয়ে থাকলে ) কেন হারলেন। ডাকসু নির্বাচনের ভরাডুবি থেকে শিক্ষা নিন, যেন জাতীয় নির্বাচনে একই ঘটনা না ঘটে। আওয়ামী লীগ এখন জামায়াতের কাঁধে বন্দুক রেখে শিকার করছে এটা কি বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন তো এখনও উদ্ধারের উপায় আছে।

আগে বুঝতে হবে বাংলাদেশের জনগণ কি চায়। জনগণ কোন অবস্থাতেই ভারতের দিকে ঝুঁকে পড়া দলগুলোকে চায় না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশের মানুষ কেন ভালোবাসে? কারণ তিনি ভারতমুখীতা থেকে বের হয়ে বাংলাদেশের কথা বলেছিলেন। বাংলাদেশী জাতীয়তাবাদ হলো বাংলাদেশের স্বার্থকে সবার উপরে রাখার চিন্তা ও আদর্শ। এখন বিএনপি যদি ভারতের প্রেমের ডাকে সাড়া দেয় তাহলে তাদের দিক থেকেও জনগণ মুখ ফিরিয়ে নিবে।

বামপন্থী রাজনীতির জনপ্রিয়তার মূল কারণ ছিল তারা একসময় জনগণের কথা বলতো। সাম্যের ডাক দিত। শ্রমিক, কৃষকের, ছাত্রের, জনতার কথা বলতো। বামরাজনীতির কবর খোঁড়া শুরু হয়েছিল বাকশালে যোগ দেয়ার মাধ্যমে।

সেই ‘পাপ’ লোকে ভুলে গেলেও পরবর্তিকালে আওয়ামী লীগের সঙ্গে প্রেম-প্রেম মধুর ভাব তাদের নিজেদের সর্বনাশ ডেকে এনেছে। আমি দেশের বহু সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তাদের মনোভাব জানার জন্য। বেশিরভাগ সাধারণ মানুষ মনে করে আওয়ামী লীগ ও বামরাজনীতি একই গাছের দুই ডাল। এই পালে আরও হাওয়া দিয়েছিল ইনু-মেনন চক্রের আওয়ামী লীগের সঙ্গে জোট বাঁধার ঘটনা।

বাম রাজনীতি একসময় ( মাওলানা ভাসানী, সিরাজ সিকদার, আবদুল হকদের সময়) ভারতীয় অধিপত্যবাদ বিরোধী ছিল। কিন্তু এখন বেশিরভাগ বড় বামদলগুলো ভারতের সুরে গান গায়। বাংলাদেশের মানুষ কিছুতেই এই গানে তাল মিলাবে না।

বাম রাজনীতিকে যদি নিজেদের পৃথক চেহারা, স্বতন্ত্র চেহারা, প্রগতিশীল চেহারা, সাধারণ ছাত্র-জনতার কাছে তুলে ধরতে হয় তাহলে আওয়ামী লীগকে গোপনে গোপনে তালাক দিলে হবে না, একেবারে গলা উঁচু করে হাটে মাঠে ঘাটে দাঁড়িয়ে বাইন তালাক ঘোষণা করতে হবে। সেইসঙ্গে ভারতীয় আধিপত্যবাদী মোদী সরকারকে তীব্র ভাবে প্রত্যাখ্যান করে বাংলাদেশের নিজের স্বার্থ সবার উপরে দৃঢ়ভাবে তুলে ধরুন। আমি জানি আপনারা তা করেন। কিন্তু ভাই বিজ্ঞাপন না দিয়ে ব্যবসা করা আর অন্ধকারে কারও দিকে মিষ্টি হাসা একই বিষয়। আপনি কি করছেন তা আপনি জানেন, অন্য কেউ জানে না।

আপনারা কী চান, কিভাবে দেশকে পরিচালিত করতে চান সেই রূপরেখা স্পষ্ট করে, স্পষ্ট ভাষায় তুলে ধরুন। রাজনীতির মাঠে মেঠো-ভাষাতেই কথা বলতে হয়, ভদ্রলোকের ভাষা ড্রইংরুমে চলে , হাটে মাঠে চলে না।

জামায়াত ছাড়া সব দলগুলোকেবলতে চাই, সংখ্যাগরিষ্ঠ জনগনের ধর্মীয় মূল্যবোধকে বাদ দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের মন জয় করা যাবে না। একথা বুঝতে হবে। কারণ গত পঞ্চাশ বছরে ড্রইংরুমে বসে ‘আমরাও প্রতিবাদ করতে জানি’ বলে গান গেয়েছেন, অন্যদিকে গ্রামে গ্রামে ওয়াজ করে দেশের মানুষের মগজ ধোলাই সম্পন্ন হয়েছে। কওমী জননী সেই মগজ ধোলাইকে পৃষ্ঠপোশকতা করেছেন নিজের একচ্ছত্র রাজত্ব টিকিয়ে রাখতে এবং বিএনপিকে সাইজ করতে। ‘হাসিনা গেলেই, দেশ আফগানিস্তান হবে’ এই জুজুর ভয় দেখিয়ে দেশটাকে হাতের মুঠোয় রেখেছেন।

এখন এই জুজুকে তাড়ানোর সময় এসেছে। বাংলাদেশ যেন ধর্মীয় রক্ষণশীল মৌলবাদী দেশে পরিণত না হয় সেজন্য এখন জানপ্রাণ এক করুন।

এখন বাংলাদেশকে বাঁচানোর জন্য খোলা আছে একটাই পথ।

বিএনপি এবং বামদলগুলোর উচিত বাংলাদেশের জাতীয়তা (তারমানে ভারতীয় আধিপত্যবাদী স্বার্থ না দেখে, দেশের স্বার্থ দেখা) এবং সেকথা জোরে প্রচার করা), সংখ্যাগরিষ্ঠ জনগণের আবেগ (ইসলামী মূল্যবোধ) এবং ধর্মীয় সহনশীলতাকে কেন্দ্র করে জনগণকে মডারেট একটা আদর্শে অনুপ্রাণিত করা।

প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাওলানা ভাসানী এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে উচ্চ মূল্যায়ন করেছিলেন। এর মাধ্যমে তিনি দেশের জনগণের ভালোবাসা অর্জনে অনেক এগিয়ে গিয়েছিলেন। তিনি দেশ থেকে অরাজকতা ও দুর্নীতি, লুটপাট বন্ধ করতে পেরেছিলেন। ভারত-প্রেম থেকে দেশের মুখ ঘুরিয়ে দিয়ে ছিলেন। সার্ক গঠনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর সঙ্গে মৈত্রীজোট গঠন করেছিলেন। এখন এই পথেই হাঁটতে হবে।

চরম রক্ষণশীল ডানপন্থী শক্তিসমূহকে পরাজিত করতে হলে গণতন্ত্র ও উদারতা হোক জাতীয় নির্বাচনে বিএনপি ও বামশক্তির জয়ের পাথেয়।

#শান্তামারিয়ারলেখা

প্রিসিলার খোলাচিঠি -বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর প্রতি
শ্রদ্ধেয় জনাব তারেক রহমানকে স্যারকে অনুরোধ

স্যার,

যদি আপনি আজই ঘোষণা দিতেন যে— যতদিন ড. মুহাম্মদ ইউনূস বেঁচে থাকবেন এবং সুস্থ থাকবেন, ততদিন তিনি হবেন আপনার প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি—তাহলে কি হতে পারত, তা কি আপনি কল্পনা করতে পারেন?

এই ঘোষণার পরই পঙ্গু হয়ে পড়ত অন্য সব রাজনৈতিক দল, থেমে যেত সব সমালোচনা, নিস্তব্ধ হয়ে যেত সব কণ্ঠ।

আপনি যদি আরও একটি ঘোষণা দিতেন—তরুণ আশিক চোধুরী হবেন অর্থনীতি, বিনিয়োগ ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা টিমের প্রধান – তাহলে কী হতে পারত, তা কি ভাবতে পারেন?

আপনি এমন আরও কিছু সিদ্ধান্ত নিতে পারেন, যা বদলে দিতে পারে আপনাদের ভাবমূর্তি এবং দলের প্রতি জনগণের দৃষ্টিভঙ্গি।লাভবান হত দেশ , বিশ্বাস বাড়ত বিনিয়োগকারী দেশগুলোর ।

এটা আপনি করবেন না বা করতে পারবেন না , কারণ আপনার দলের মুরব্বীরা এটা করতে দেবে না ।

আপনার দলে এমন কে আছেন, যার কথা বিশ্বের যেকোনো রাষ্ট্রপ্রধান শুনতে বাধ্য হন, অথবা যিনি আন্তর্জাতিক মহলে সম্মানিত?

আপনার দলে এমন কে আছেন, যাকে ড. ইউনূসের মতো টাকা দিয়ে লেকচার দিতে আমন্ত্রণ জানানো হয়?

জনাব আশিকের বক্তৃতাটি শুনুন। আপনার কি এমন কেউ আছেন, যিনি এমন ভাবেন, এমন বক্তৃতা দিতে পারেন, এবং যাঁর কথা শ্রদ্ধাভরে মানুষ বসে বসে শোনে? ফখরুল স্যার , আব্বাস স্যার বা অন্য এমন কে আছেন যারা ডঃ ইউনুস বা আশিক চৌধুরীর মত বিশ্ব নিয়ে জ্ঞান রাখেন ?

বর্তমান দেশের জনগণ বা ভোটার আর বিশ বছর আগের ভোটার এক জিনিস নয় , এটা মাথায় নিচ্ছেন না কেও এবং এই একই কারনে সব নিয়ন্ত্রণে থাকা সত্বেও পালাতে হয় হাসিনা আপাকে ।

জনাব তারেক রহমান, এক দু বছর আগে আমি এক ভিডিওতে শেখ হাসিনাকে প্রশ্ন করেছিলাম—উনার উপদেষ্টারা কারা? আজ, একই প্রশ্ন আপনার ক্ষেত্রেও প্রযোজ্য: আপনার উপদেষ্টারা কারা? তারা কি কিছুই দেখে না? কিছুই বোঝে না?

আমি নিশ্চিত, ড. ইউনূস এমন প্রস্তাবে রাজি হবেন না। আবার এটাও নিশ্চিত, তিনি না করেও স্থির থাকতে পারবেন না। কারণ, এটি এখন দেশের চাওয়া, জনগণের চাওয়া।

এই সিদ্ধান্তে আপনার কী ক্ষতি হতে পারে? উনার বয়স হয়েছে । বাচঁবেনইবা আর কত দিন ? কতদিন কাজ করতে পারবেন ?

তবে এসবের আগে আপনাকে নিজের দলের নেতাদের শিক্ষা দিতে হবে—কীভাবে একজন সম্মানিত ব্যক্তিকে সম্মান জানাতে হয়।

যাকে সারা বিশ্ব দাঁড়িয়ে সম্মান করে, তাকে আপনার দলের পিয়ন কিংবা দারোয়ানের ছেলে নেতারা হুমকি দেয়।

আজ আপনাদের জনপ্রিয়তা আছে, হয়তো ক্ষমতায়ও আসবেন। কিন্তু আপনার পথ হবে কণ্টকাকীর্ণ, কারণ আপনার পাশে তরুণ, মেধাবী মানুষের অভাব আছে।

যারা আছেন, তারা অধিকাংশই শুধু ক্ষমতা চায়।

আপনার প্রত্যেক জনপ্রিয় নেতার ইলেকশন দাবির পোস্টে ৮০ % মানুষ ‘হা হা’ রিয়্যাক্ট দেয়—এটা কী ইঙ্গিত দেয়?

এই লেখাগুলো আমার গবেষণার ফলাফল। আমার সাথে একটি বিশাল টিম কাজ করে—তারা কেউ ক্ষমতা-লোভী নয়। তাদের মধ্যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ সব পেশার মানুষ আছেন।

তারা নিজেদের প্রচারে আগ্রহী নয়—দেশকে ভালোবাসেন।

বর্তমানে ক্ষমতায় গেলেও টিকে থাকাটা হবে আপনার জন্য বিরাট চ্যালেঞ্জ। খাদ্য, বিদ্যুৎ, গার্মেন্টস শিল্প, বিনিয়োগ—সবকিছুই আজ ধ্বংসের মুখে।

ড. ইউনূস চেষ্টা করছেন সবকিছু কিছুটা ঠিক করার।

আপনি কি মনে করেন, আপনি ক্ষমতায় গেলে আপনার মন্ত্রীরা এইভাবে কাজ করবেন? এই যোগ্যতা উনাদের আছে ? সেনাবাহিনী আপনার পক্ষে কাজ করবে ?

প্রশাসন আপনার কথা শুনবে ?

পাশের দেশ আপনাকে সুখে রাখবে ?

আজ আপনার দলের নেতারা আপনার কথা শোনে না। কর্মীরা নিয়ন্ত্রণে নেই , আপনি যেমন ভদ্রভাবে কথা বলেন, আপনার দলের নেতাদের সেই সৌজন্যবোধ নেই।

একজন নেতা তো প্রকাশ্য মিটিংয়ে বলেছে—আপনি তাকে ভয় পান, তাই তাকে ফোন না দিয়ে তার স্ত্রীকে ফোন দেন!

স্বার্থে আঘাত পেলে সে আবার বলবে—আপনি গোপনে তার স্ত্রীকে ফোন দিয়েছেন , অন্য কারণে , স্ক্রিন শট সাংবাদিকদের দেখাবে !

যে এইরকম দাবি করতে পারে, সে সব কিছু বলতেই পারে! সে নাকি নোবেল পাবে ! এমন দাবীও করেছেন !

আপনার দলের নেতাদের অপ্রয়োজনীয় কথাবার্তার কারণে আজ মানুষ আপনাদের নিয়ে হাসাহাসি করে।

আপনি যদি বলেন—সোশ্যাল মিডিয়ার রিপোর্ট সঠিক নয়—তাহলে আমি বলব, এই ভাবনাটাই আপনাকে ডুবাবে।

ডোনাল্ড ট্রাম্পের ঘটনা কি মনে আছে? যিনি সোশ্যাল মিডিয়ার চাপে ক্ষমতা হারিয়েছিলেন?

আজ সোশ্যাল মিডিয়া হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী মাধ্যম—এর বিকল্প নেই।

তাছাড়া, সবাই ড. ইউনূস নয়। ড. ইউনূসও তরুণদের পছন্দ করেন।

তাই, বয়স্কদের যথাযথ সম্মান দিয়ে অবসর দিন। আর নিজে হাল ধরুন, কঠোর হোন।

যদি কোনো বাধা থাকে, জনগণের সামনে লাইভে এসে বলুন।

মানুষ বিএনপিকে ভালোবাসে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও আপনার কারণে।

বিএনপি থেকে বেরিয়ে গেলে উনারা শুন্য হয়ে যাবেন।

তাই ভয় পাবার কিছু নেই।

আমার কথা শোনা আপনার জন্য জরুরী নয়, জরুরী জনগণকে শোনা । কিন্তু যদি আপনি পরিবর্তনের পথে না হাঁটেন, আধুনিকতা ও জনগণের মতামতকে অগ্রাধিকার না দেন—তাহলে নিশ্চিত বিপদ আপনার অপেক্ষায় ।

আপনার রাজনীতিতে এক ধরনের শীতলতা ও নিরাপদ দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে—এটা শুভ লক্ষণ নয়।

কেন আপনারা সেইসব লোকদের সঙ্গ দিচ্ছেন, যাদের জনগণ পছন্দ করে না? কেন সেই দলের নাম বলেন , পক্ষে বলেন , যাদের সরাতে জীবন দিয়েছে অনেক তরুণ , আহত এখনও হাজার হাজার ! কেন সেদিন আপনার মহাসচিব বলেছিল ছাত্রদের সাথে আপনারা নেই ? আপনি নিজে যেখানে মিটিং করেছিলেন ছাত্রদের সাথে ?

কোন দলের মহাসচিবের দায়িত্ব পালন করছেন উনি ?

সময় কম , সিদ্ধান্ত নিতে হবে দ্রুত । তা না হলে , বল চলে যাবে অন্যদের নিয়ন্ত্রণে ।তখন কিছু করার থাকবে না আপনার ।

আপনার ভাবতে হবে ক্ষমতা বড় না দেশ বড় ? দেশের উন্নয়ন বড় ? কাকে দিয়ে দেশের উন্নয়ন হবে । এটা ভাবলেই ক্ষমতা হবে দীর্ঘস্থায়ী ও নিরাপদ ।এর কোন বিকল্প নেই ।

আপনার চারপাশে অনেক মানুষ থাকলেও , আপনাকে সঠিক সময়ে সঠিক বুদ্ধি দেয়ার লোকের বড় অভাব ।তাই বাধ্য হয়ে fb তে লিখতে হল ।আপনি আমার লিখা দেখেছেন , পড়েছেন এবং আপনার টিম আমার সাথে যোগাযোগ করার জন্য অনেক কৃতজ্ঞতা।

শিরীনা ইয়াসমিন এর একগুচ্ছ কবিতা
শিরীনা ইয়াসমিন এর একগুচ্ছ কবিতা

মায়া

ভোর থেকে হাঁটছি

কেবল এলাম সালনা ব্রিজ

মাথার ওপর সূর্য গনগনে আগুন টগবগিয়ে ফুটছে

শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে হেলেদুলে হাঁটছি

মানুষের বিষ পানে মাতাল আমি

চিৎকার ভেসে এলো গাড়ি চাপা পড়বেন তো!

ধীরপায়ে হেঁটে বনের ভেতর চলে এলাম

এখনো আমি বেঁচে থাকতে চাই?

হ্যাঁ এখনো বাঁচি মায়ায়!

৪৩ ডিগ্রি

ষাটোর্ধ বৃদ্ধের কপালে তাজা সূর্য

পেটে মরণক্ষুধা রিকশায় প্যাডেল মারছে

ঘাম ফুটছে ৪৩ ডিগ্রি তাপে নিভু নিভু বাতি

ঠোসা পড়ার ভয়ে ঘাম মুছতে পারিনি? নাকি শ্রেণিভেদ?

ভাঁজ পড়া কপালের ঘামের দাম দিতে পারিনি, দিতে পারিনি সম্মান

তাহলে কি আমিও মানুষ হতে পারিনি?

শ্রমের ঘামের দাম পৃথিবীতে সবচেয়ে কম কেন?

আলোকিত পৃথিবী

আলো ছড়াতে চাই ফোটে আঁধারের ফুল

তাইতো করে এসেছি যুগে যুগে সীমাহীন ভুল

বাহ্যিক অবয়বে আলো খুঁজে হয়রান তুমি

মহৎ চিন্তা নিয়ে অন্তরের আলোয় ডুবতে শিখ

আবিস্কার করবে নতুন পৃথিবী সৃষ্টির মহত্ত্ব

প্রতিটি অবয়বে খুঁজে পাবে ঝকঝকে তকতকে

শব্দে সাজানো মায়াময় প্রেমের খোলা চিঠি

অন্তর্দৃষ্টি ছাড়া সৃষ্টিকুলের সৌন্দর্য দেখা অসম্ভব

কুৎসিত বেঁটে অবয়বে সৃষ্টির জেল্লা দেখা সহজ?

বাহ্যিক আলোয় আকৃষ্ট হয়ে তাইতো পতঙ্গ মরে

আঁধার উপলব্ধির সামর্থ্য সৃষ্টিকুলে যার আছে

বাসযোগ্য আলোকিত পৃথিবী তারাই গড়েছে

অণু কবিতা

এক

একটি বসন্তও বৃথা যেতে দিইনি

আমার মত করে আমার করেছি

হ্যাঁ, তুমি থাকলে হয়তো ক্যাকটাসে ফুল ফুটত খুব দামি

আমি ফোটাই অর্কিড আম জামের ডালে

একটা বসন্তও ব্যর্থ হতে দিইনি

দেবও না

দুই

পাখি ফুল হয়ে ফোটে, গাছ পাখি হয়ে ওড়ে কেবল আমার বসন্তে

দখিনা বাতাস শয্যা পাতে তুলে নেয় আমাকে

মেঘের খুব কাছে যেয়ে বলি বৃষ্টি দাও

বৃষ্টি জলে ভেতর বাহির সিক্ত যখন

ভেজা বসনে গুটি গুটি পায়ে হেঁটে চলে যাই

হিজল ঘেরা গ্রামে

শুকনো খটখটে বিল,ঝুরঝুরে মাটির আইল, ফসল কাটা নিঃসঙ্গ ফাটল ধরা খাঁ খাঁ প্রান্তর নিশ্চুপ দাঁড়িয়ে,

সেই আইল ধরে চলে যাই শৈশবে

আমার মায়ের কোলে।

তিন

মান্দার কাদাজলে খুঁজি

ডানকিনের ভেঙে যাওয়া সংসার

চোখে পড়ে শুধু জলহীন ধু ধু প্রান্তর

মুক্ত আকাশে উড়ে চলে চিল

ডেকে যায় একটানা জল দাও জল দাও

মাটির তৃষ্ণা মেটাও বাঁচাও সবুজ

চার

সারাগায়ে আঁচলের গন্ধ মেখে

মায়ের সিঁথির মত আঁকাবাঁকা পথ ধরে

চলে যাই বঁউচি বনে

কাঁটার আঁচড়ে কপালে রক্ত দানা বাঁধে ঘামের মত

যেন এইমাত্র কেউ এঁকে দিয়েছে থালার মত অস্তগামী সূর্য

ডাহুকের ডাকে চমকে উঠি সন্ধ্যা ঘনায়

অন্ধকার ঘন হয়ে আসে

জৈষ্ঠের খরতাপে ঘাম ঝরে গোপন বাঁকে শিশিরের মত নিঃশব্দে

বঁউচি ফল সযন্তে রয় কোঁচড়ে

কাজী কেয়ার কবিতা
কাজী কেয়ার কবিতা

কথা ছিল

কথা ছিল- একসাথে সমুদ্র দেখার।

সমুদ্রের ঢেউও গোনা হয়নি ,

হৃদয়ের আকাশে

এক সমুদ্র মেঘ জমেছে-

বৃষ্টি নেমেছে,

জল জমে কাদা হয়েছে,

চোখের জমিনে-

বৃষ্টির দাগ মোছেনি।

নদীর তীরে

অবারিত সবুজের ভীড়ে,

হয়নি হেঁটে যাওয়া একসাথে।

সকাল-দুপুর-সন্ধ্যা

একটাই আকাশ দেখি,

এক-থালা চাঁদ আর

তারা ভরা রাতে,

তারাগুলো জেগে থাকে

আমাদের সাথে।

রাত জেগে কাটে প্রহর-

তবুও হয়না কথা,

হয়তো আমাদের সব কথাই

গেঁথে আছে গল্প গুলোয়,

সময়ের ধারাপাতে।

শেষ হলো যে কথা,

সে কবে কার কথা?

মনে পড়ে না তাই-

কথাদের জন্মতারিখ।

কি দেব তোমায়

কি বা দেবার আছে আমার;

কি দেব তোমায়?

রবি ঠাকুরের অঝর কবিতা

বৃষ্টিরগান, নদীর গল্প,

তা-ও অল্প বিস্তর আছে জানা

কিছু কাজী নজরুল।

লালনের মনো সংগীত।

ভাটিয়ালি বাউল মিথ।

ছোট বেলায় দাদুর কাছে,

শুনেছি গজল আধ্যাত্মিক।

আজও এগুলোই সম্বল আমার।

জ্ঞান বলতে তেমন কোন যোগ্যতা নেই।

আছে ধার করা আওড়ানো বুলি।

তোতা পাখির মত আজও আওড়ায়।

তাই শুনে সক লে ভাবে,মহাজ্ঞানী।

জ্ঞানী হলে মহাশূন্যে ভেসে বেড়াতাম

চলে যেতাম নাশাই, মঙ্গল গ্রহের

স্বপ্নীল,আনাচে কানাচে।

নীল মেঘের দিপে। চাঁদের মাটিতে,

জয় করতাম এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গ।

কি আছে আমার। প্রাণ হীন হৃদয়।

কুৎসিত চেহারারএক বিশাল দেহ।

তবে আমি একটুকুও বিচলিত না

প্রভুর কাছে সর্বদাই কৃতজ্ঞ থাকি।

আছে একটা সম্বল!

সেটা প্রভুর দান, মানবতা।।

হয়তো শুনে অবাক হচ্ছ।

তোমার অবাক হওয়ারই কথা।

কারণ তুমি আজও তার প্রমান পাওনি ।

এখন আমি অন্য মানব।

মানবতাটুকুও হারিয়েছি। শূন্যেবেঁচে

থাকার মতো বেঁচে আছি

একটি বায়বীয় মন নিয়ে।

চোখে অজস্র স্বপ্ন। নীল আকাশের,

লাল সবুজ বেগুনি সাত রাঙা রংধনুর মত।

স্বপ্নগুলোই সম্বল আমার ।

স্বপ্ন আছে বলেই বেঁচে আছি

সবুজ পৃথিবীর নীড়ে।।

রোজ নামচা

রোজ ভোরের আকাশ দেখি

ব্যালকনিতে এসে।

হিম হীমানো মিষ্টি হাওয়ায়

দুল লো পাতা হেসে।

প্রভুর কাছে বায়না আমার

এই পৃথিবীর জন্য।

ফুল পাখিদের মিলন মেলায়

হই যেন জীবন্য।

পাখির গানে ভরিয়ে দিল

মনের মখমালি

ফুলে ফুলে সাজিয়ে দিল

প্রফুল্ল অঞ্জলি।

আকাশ যখন আলোয় মাতে

প্রভুর হাসি মুখ।

প্রার্থনা রোজ পূর্ণ হলে,

হৃদয় ভরা,সুখ।

হৃদয় মনে শান্তি আসে

প্রভুর ভালোবাসায় ।

তাইতো সুখে জীবন ভরে

কান্না এবং হাসায়।

এই প্রকৃতির ভালোবাসায়

সিক্ত করি,মন।

প্রভুর দয়া কুড়িয়ে নিয়ে

বাঁচবো আজীবন।।

সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসবঃ মাযহার পিন্টু
বরেণ্য অভিনেতা, নির্দেশক, নাট্যকার ও নাট্যশিক্ষক সৈয়দ মহিদুল ইসলামের ১৯তম প্রয়াণ দিবস স্মরণে প্রতিবছরের মতো এ বছরও ব্যতিক্রম নাট্যগোষ্ঠী আয়োজন করেছে সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব-২০২১। ১২ নভেম্বর পর্যন্ত শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ও পরীক্ষণ থিয়েটার হলে চলছে এ আয়োজন। ব্যতিক্রমের ৪৫ বছর পদার্পণের এ আয়োজনে ব্যতিক্রম ছাড়াও দেশের আরও সাতটি দল নাটক প্রদর্শনীতে অংশ নেবে। উদ্বোধনী দিনে মঞ্চায়ন হবে থিয়েটার আর্ট ইউনিটের নাটক ‘কোট মার্শাল’। এ ছাড়া উৎসবে নাট্যচক্র ‘একা এক নারী’, ব্যতিক্রম নাট্যদল ‘পাখি’, সংলাপ গ্রুপ থিয়েটার ‘বোধ’, শব্দ নাট্যচর্চা কেন্দ্র ‘চম্পাবতী’, চট্টগ্রামের নান্দিমুখ ‘তবুও মানুষ’, প্রাঙ্গণেমোর ‘কনডেম সেল’ ও লোক নাট্যদল ‘সোনাই মাধব’ মঞ্চায়ন করবে।

মানুষের সংগ্রামের ইতিহাসকে উপজীব্য করে শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হলো নান্দীমুখ প্রযোজিত নাটক ‘তবুও মানুষ’। গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। অমল রায়ের ‘কেননা মানুষ’ অবলম্বনে নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন অভিজিৎ সেনগুপ্ত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন- অভিজিৎ সেনগুপ্ত, বিকিরণ বড়ুয়া, সজীবুর রহমান, স্নিগ্ধা রজত বৃষ্টি, সাইদুর রহমান সাইদ, অন্বেষা মজুমদার, ফাইয়াজ রাকিন নূর, সুজিত দাশ, মিজানুর রহমান, আশীষ নন্দী প্রমুখ।

এপার – ওপারের ত্রিনয়ন কাব্য চয়ন
মাসুম হাবিব এর তিনটি কবিতা

১.

জাগবে আবার কবে

তুমি যা ভাবছো সবকিছু নয় ঠিক

বোমা মারলেও ফিরবে না যুবা ঘরে,

জেগে ওঠবেই ঘুমন্ত পাবলিক

শেষ দেখা হবে যুদ্ধের প্রান্তরে।

স্বাধীনতা সেতো নয়তো সহজ কথা

স্বাক্ষী রয়েছে বিদ্রোহী মুজিবুর,

কুয়াশা সরেই হাসবে যে তৃণলতা

দেখে নাও তবে সকালের রোদ্দুর।

টুকটুকে লাল শার্ট পরেছে কারা

কারা পেয়েছেন সূর্যের আশকারা?

ইতিহাস পড়ে জেনে নাও ঠিক তবে

দেশপ্রেম সে জাগবে আবার কবে?

২. মৈথুনের স্বরলিপি

নির্জনতা আঁধার ঘরে মেলছে ডানা

দেয়াল ঘড়ি থমকে আছে আকাঙ্খাতে,

কোষের ভাঁজে অনুভুতি দিচ্ছে হানা

লাল প্লেটোনিক পায়রা উড়ে প্রিয়ার হাতে।

অদ্ভুত এক চোখের পুরুষ ওঠলো কেঁপে

বের হয়ে যায় পাখির বাসা খোঁজার ছলে,

অপেক্ষা আর সইছে না যে যাচ্ছে ক্ষ্যাপে

অধীর মনে প্রবেশ করে বনাঞ্চলে।

সুরক্ষিত সেই এলাকায় আগমনে

একেক করে খোলে গেলো সুখের ছিঁপি,

দৃশ্যগুলো ভাবছে কবি চন্দ্রাসনে

যায় কি লেখা মৈথুনেরই স্বরলিপি!

৩) অলৌকিক চশমা

একি চশমা আমার চোখে! পরিচিত মানুষদের বড্ড অপরিচিত মনে হচ্ছে। দোকানদার শফিকুলের চাঁদমুখ অবিকল শুয়োরের মতো। কি বিচ্ছিরি ব্যাপার! শাহবাগের পথে হাঁটছি। এই পথে চোখ বন্ধ করেও হাঁটা যায়। অতি চেনা পথ। এখানেই সভ্যতার প্রথম বীজ রোপন করেছিলাম কোন এক রাতে। এতো হিংস্র জানোয়ার আগে কখনো দেখিনি। আমি কি তবে ভুল পথে আসলাম? না না ভুল হবে কেনো! ফুলের দোকানগুলো ঠিকঠাক আছে। গন্ধ পাচ্ছি অতীতের, মিছিলের, সাহসের। ফুলসজ্জার যাবতীয় প্রসাধনীগুলো লাজুক দৃষ্টিতে তাকিয়ে আছে। পথের মানুষ মিয়া বাবরুলের সাথে আচমকা দেখা। তার চোখের দিকে তাকাতেই দেখি হাজার বছেেরর তৃষ্ণার্ত পাখিরা উড়ে গেলো আপন ঠিকানায়।

তারপর থেকে এখনও খুঁজে বেড়াই সেই অলৌকিক চশমা!!!

তিনটি কবিতা।। শমিত মণ্ডল

১. কুটুম্বের টান

শালবনের ধারে পুরোনো বাড়িটি।শালপাতা পড়ে আছে বাড়িটির ছাদে।

লতাগুল্ম মানুষের টানে এগিয়ে এসেছে।কান পাতলে শোনা যায় জলধ্বনি।

নদী তত দূরে নয়।দূরের এ নদী অনেকটা বেঁকে এসেছে বাড়ির পাশে,

মানুষের টানে।

মানুষের ফুল্লভাষা,প্রীত গান একে-তাকে টানে।তাই কুটুম্বের টান

এড়াতে পারে না। ধীরে ধীরে আসে নদী, আসে বনভূমি।

আসে বনের পত‌ঙ্গ আর পাখি।গান গায়,নাচে।

২. কবি ও কবিতা

গাছপালা যেন কথা বলে সে কবির কবিতায়।

কার সাথে কথা বলে?

কেন, ওই কবির‌ই সাথে।

কবিতায় নদীর জল থেকে ‌উঠে আসেন স্বয়ং নদী।তার রূপ

শান্ত ও সমাহিত।

ছন্দকে ভাঙেন তিনি আবার ছন্দকে গড়েন‌ও।

একটা অদ্ভুত রহস্য জমে থাকে তার কবিতায়।

কবিতায় রহস্য থাকলেও কবির মধ্যে রহস্য নেই কোনো।

৩. কয়েকজন প্রাপ্তবয়স্ক

কয়েকজন প্রাপ্তবয়স্ক, পুরুষ তারা, হাসতে হাসতে গড়িয়ে পড়ছে

চায়ের দোকানে। চায়ের পর সিগারেট,আবার চা। ফাঁকে ফাঁকে কতবার‌ই

যে হাসল তারা,কতবার‌ই যে ইয়ার্কি দিল তার আর ইয়ত্তা নেই।দু’একটা

গালাগাল‌ও কি আর দিল না তারা?

ঢলে পড়ল বেলা। হাসতে হাসতে উঠে পড়ল ওরা।যে যার বাড়ির পথ ধরল।

বুঝতে পারলাম প্রাপ্তবয়স্ক এরা; তবু প্রাপ্তমনস্ক নয়।

মৈথিলী এর তিনটি কবিতা

১) চিত্রকল্প

মরচে ধরা আলো আর ব্যাঙের ছাতায়

নীল রঙ

পাখাটা চলতে চলতে থেমে গেছে কোন সকালে

আকাট মুর্খ ছেলেটা আশ্বিনের সাদা মেঘে

ধান বোনে

পরিযায়ীর ঝাঁক এসে থেমেছে আলপথে

সড়সড় করে সরে গেল একটা কালাচ

বেনেবৌ ভূল হাতে রোজ নিঃস্ব হয়

অতন্দ্র প্রহরীর মত জেগে ওঠে পাংশুটে গন্ধ।

২)  শব্দ কুহেলিকা

শব্দ ব্যাপারী হেঁকে যায়,

শব্দ চাই শব্দ

লাল শব্দ, নীল শব্দ

গেরুয়া মাটির শব্দ,

সাথে পার্থিব অপার্থিব শব্দ কুহেলিকা

পায়রার খোপে বেঁচে আছি

ডানার ঝটপট শব্দ

ওরা উড়ে যায়

প্রত্যহ শব্দ রচনা করে

ওরা শব্দের ব্যাপারী।

৩) সরীসৃপ কথন

ঝিরঝির ঝিরঝির একটানা আওয়াজ হয়ে চলেছে

মেঘভাঙা সকালে

নিশ্চুপ বোগেনভেলিয়া,

মাথা দোলাচ্ছে নিশ্চিন্তে

আমি আছি

কবুতরের ভাঙা পালক

মাটিতে পড়ছে, চুপ

কোনো শব্দ নয়,

গোটা একটা টিনের গায়ে

খোলস ছাড়ছে সরীসৃপ

এখনও ঝিরঝিরে আওয়াজ

ছেঁটে দেওয়া ঝুমকোর শিষ বেরচ্ছে নিঃশব্দে

আমি আছি

বনজ গন্ধে আছি,

শালিখের ডানায় আছি,

বোর্ডরুমের দেওয়ালে আছি

অযাচিত পায়ের শব্দে ঘুম আসে একটানা

আমরা সরীসৃপ হব।

স্বাধীন চৌধুরী এর কবিতা

১) আগুনের বৈভব

আগুনের দিন জ্বলে জ্বলে থাকে

আগুনের রাত আলো হয়ে যায়

আগুনের বৈভব বড় ভালোবাসি।

আমাদের পার্থক্য তো

আগুনে-রূপের ভেতর।

অরূপে যে যায় না চেনা !

রূপে আকারে এই সামান্য

আগুন হয়েই জ্বলি..

না থামুক আগুনের বিভীষিকা,

মোহনীয় ঢেউ !

আগুনের আঁচে

জ্বলুক না কেউ কেউ..

কথনগুচ্ছ

এক

মৌনতায় বসে থেকে কতো কথা বলে গেলে!

কতো হলো- না বলা কথায়

কতো কথা রয়ে গেলো না বলা ভাষায়

সব কথা না হোক বলা

সব কথা না থাকুক পাতায় পাতায়

তোমার মৌনতা

মনে মনে পড়ে নেবো

হলে প্রয়োজন…

দুই

দেখো! ডানাহীন পাখীর মনোহর উড়াল!

স্বপ্নপক্ষী গন্তব্যহীন গন্তব্যে ধাবমান

মন উড়ে যায় মন উড়ে যায় বলে

আজও গান ওই সুদূরের… !

তিন

বসন্ত টের পাই তোমার শোভিত বাগানে

জোড়াপাখী বলে যায়- সুসময় বয়ে যায়

কিন্নরী কণ্ঠ শুনে সুমধুর লহরী জনে জনে

চার

ওঁরা

জ্বেলেছিলেন প্রদীপ..

আলোর কালে অন্ধকারে

এই শিখাটি আরো তীব্র হোক

দিব্য, তাপিত হয়ে জ্বলুক

ভেতর বাহির..

পাঁচ

খুঁজি

তারাদের তারা

নক্ষত্রের নক্ষত্র

খুঁজতে খুঁজতে

জেনে যাই

সেইসব ইতিহাস-

অতঃপর মায়া কেটে গেলে

ফের আশাবাদী হতে বলি নিজেকে।

কবি শোয়েব শাদাব সম্মাননা ও ‘লোক’ কবিতাভ্রমণ বৃত্তান্তঃ অনিকেত শামীম
কবি শোয়েব শাদাব সম্মাননা ও ‘লোক’ কবিতাভ্রমণ বৃত্তান্ত

অনিকেত শামীম

কবিতার ইতিহাসে পৃথিবীর কোনো কবিকে তার নিজ বাড়িতে গিয়ে পুরস্কৃত/সম্মাননা জ্ঞাপন করার কথা আমাদের জানা নেই। আমাদের সৌভাগ্য যে, বাংলা ভাষার একজন কবি তথা শোয়েব শাদাবকে আমরা তার নিজ বাড়িতে গিয়ে স্বতঃস্ফূর্ত চিত্তে সম্মাননা জ্ঞাপনের সুযোগ পেয়েছি।

উল্লেখ্য, কবি বিনয় মজুমদারকে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সর্বোচ্চ সাহিত্য পুরস্কার ‘রবীন্দ্র পুরস্কার’টি প্রদান করা হয়েছিল তার বাড়িতে গিয়ে।

১.

২৯ অক্টোবর, শীতের আমেজ ভরা সাতসকাল।আমরা প্রায় ১২৫ জন কবি-শিল্পী-সাহিত্যিক ‘লোক’ আয়োজিত কবিতাভ্রমণে অংশগ্রহণ করি (ঢাকা-ত্রিশাল-সাখুয়া) শাহবাগ জাদুঘরের সামনে থেকে ২টি রিজার্ভ বাস যোগে। প্রথম বাসটি যথাসময়ে অর্থাৎ সকাল সাড়ে সাতটায় উপস্থিতিদের নিয়ে ছেড়ে যায়। দ্বিতীয় বাসটি আটটায়। কেউ কেউ নিজস্ব গাড়িতে করে রওনা দেন। তাছাড়া বগুড়া, ময়মনসিংহ, মুক্তাগাছা, তারাকান্দা, নেত্রকোনা, জামালপুর ও আরো নানা জায়গা থেকে অনেকেই অংশগ্রহণ করেন। বাস উত্তরা অতিক্রমের পর সকালের নাস্তা হিসেবে ভুনা খিচুড়ি দেয়া হয়।

পরে অংশগ্রহণকারী সবাইকে একটি নান্দনিক ব্যাগ উপহার দেয়া হয়। ব্যাগের মধ্যে সদ্য প্রকাশিত ‘লোক’-এর শোয়েব শাদাব সংখ্যা, ‘লোক’ নামাঙ্কিত কলম ও প্যাড সরবরাহ করা হয়।

যদিও পরবর্তীতে অংশগ্রহণকারী ময়মনসিংহের কয়েকজনকে শেষমেশ দিতে পারিনি, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

শাদাব একই দিনে তিনটি সম্মাননায় ভূষিত হয়েছেন :

১) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃক।

২) বিশ্ববিদ্যালয়ের একটি লিটল ম্যাগাজিন ‘শব্দমঙ্গল’ থেকে আমাকেসহ এবং

৩) তার নিজ বাড়িতে ‘লোক’-এর পক্ষ থেকে।

‘শব্দমঙ্গল’ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একটি লিটলম্যাগ ও সংগঠন। তাদের পক্ষ থেকে শাদাব ও আমাকে ক্রেস্ট, উত্তরীয় এবং তাদের প্রকাশিত কয়েকটি সংখ্যা দেয়া হয়। খুবই নান্দনিক এবং রুচিশীল তাদের পত্রিকা। বুঝতে পারি এর নেপথ্যে আছে তাদের শিক্ষক, চিত্রশিল্পী, সাহিত্য-সংগঠক ও কবি দ্রাবিড় সৈকত। তাদের আন্তরিকতা আমাদের অভিভূত করেছে।

মনে পড়ে যায়, লোক-এর সহযোগী পাল্টা-প্রতিষ্ঠান ‘লিটলম্যাগ প্রাঙ্গণ’-এর পক্ষ থেকে ২০১২ সালে দ্রাবিড় সৈকত সম্পাদিত লিটলম্যাগ ‘অর্বাক’কে পুরস্কৃত করা হয়েছিল এবং সেটিই ছিল লিটলম্যাগ প্রাঙ্গণের শেষ পুরস্কার, যার আর্থিক মূল্য ছিল দশ হাজার টাকা।

শব্দমঙ্গলের উত্তরীয় দেখে কবি নাসির আহমেদ কৌতূহলী হয়ে বলেন, আহা, এত সুন্দর একটা উত্তরীয় আমাকে দিলো না (কৌতুক করে)। আমি নিজের গলা থেকে তাকে তা দিয়ে দিতে চাইলে কে একজন বললেন, শামীম ভাই, এতে আপনার নাম লেখা আছে তো। প্রথমে আমি খেয়াল করিনি। তাই তাকে আর দেয়া হলো না।

অনুষ্ঠানের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

প্রাণবন্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কন্ফারেন্স হলটি যেন কবি-শিল্পী-সাহিত্যিকদের আন্তরিক মিলনমেলায় রূপ নেয়। অনুষ্ঠানের শেষদিকে কবি মুহম্মদ নূরুল হুদা ও মজিদ মাহমুদ উপস্থিত হন। তাদের উপস্থিতিতে অনুষ্ঠান আরো উদ্ভাসিত হয়ে উঠে এবং অনুষ্ঠান শেষ হতে জুমার নামাজের সময়ও পার হয়ে যায়।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপাচার্য মহোদয় অসাধারণ হৃদয়স্পর্শী ও কাব্যিক ভাষায় তার বক্তব্য প্রদান করেন এবং শোয়েব শাদাবের হাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে বিশেষভাবে উল্লেখ করেন, এই বিশ্ববিদ্যালয়ে আমার ৪ বছরের সময়ে আজকের মতো এত বিদ্বৎজন সংবলিত এমন তরতাজা প্রফুল্ল দুপুর আর আসেনি।

কবি মুহম্মদ নূরুল হুদা তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, আজ থেকে ১০৭ বছর আগে ঠিক এই এলাকায়, দরিরামপুরে, আমাদের জাতীয় কবি নজরুলের আনাগোনা ছিল। আর এখন শোয়েব শাদাবের।

কবি নাসির আহমেদ তার প্রতিক্রিয়ায় জানান, শোয়েব শাদাবের কবিতা পড়লে প্রথমত মনে হবে খাপছাড়া। কিন্ত গভীর মনোযোগের সঙ্গে পাঠ করলে যেকোনো পাঠক উপলব্ধি করবেন, বাংলা কবিতার ঐতিহ্যের সঙ্গে তার লেখা ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট এবং ভিন্নধর্মী।

অনুষ্ঠানের শুরুতে সভাপতি কবি ফরিদ আহমদ দুলাল, প্রধান অতিথি এবং কবি শোয়েব শাদাবকে ‘লোক’-এর পক্ষ থেকে উপহার প্রদান করা হয়। বিশেষ অতিথির বক্তব্যে আমি মাননীয় উপাচার্য মহোদয়কে কবি শোয়েব শাদাবকে সম্মাননা প্রদান করায় ধন্যবাদ জ্ঞাপন করি।

তাছাড়া মাননীয় উপাচার্যকে ‘অনিন্দ্য’ সম্পাদক হাবিব ওয়াহিদ শিবলী খদ্দরের পাঞ্জাবি কাপড় উপহার দিয়ে তাঁর বক্তব্য প্রদান করেন। কবি সরকার মাসুদ, কথাসাহিত্যিক পারভেজ হোসেন, কবি শোয়াইব জিবরান, কবি শাবিহ মাহমুদ-সহ কয়েকজন আলোচনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রছাত্রী ও ভ্রমণে অংশগ্রহণকারী কয়েকজন শাদাবের কবিতা থেকে আবৃত্তি করেন। অনুষ্ঠান চলাকালে কিছুক্ষণ পর পরই শোয়েব শাদাব টেবিলের উপর রাখা তাকে দেয়া গোলাপের তোড়া হাতে নিয়ে (কবিসুলভ ভঙ্গিতে) বারবার ঘ্রাণ শুঁকছিলেন।

শোয়েব শাদাবের বক্তব্যের পালা এলে তিনি দাঁড়িয়ে বলেন : ‘কবি শোয়েব শাদাবকে নিয়ে আমি আর কী কইতাম, তারচেয়ে কবি শোয়েব শাদাবের কবিতা পড়ি, আফনেরা মনযুগ দিয়ে শুনুইনযে’ বলেই তিনি তার ‘আবহমান’ কবিতাটি পড়লেন, মুখস্থ। তার পর চারিদিকে তাকিয়ে হাসতে হাসতে শাদাব সবাইকে তার বাড়িতে দুপুরের খাবারের আমন্ত্রণ জানান।

২.

দুপুর আড়াইটার দিকে আমরা বাংলার একটি চিরায়ত গ্রাম, সুতিয়া নদীর তীরে শোয়েব শাদাবের গ্রামের বাড়ি সাখুয়ায় পৌঁছি। সেখানে গিয়ে দেখি, সে এক বিশাল এলাহি আয়োজন! তাদের বাড়ির আঙিনায় বিরাট প্যান্ডেল ও মঞ্চ। প্যান্ডেলে প্রথমে খাবারের আয়োজন। আমাদের কয়েকজনকে (হুদা ভাই, নাসির ভাইসহ) আমাদের আপত্তি সত্ত্বেও বাড়ির ভেতরের রুমে নিয়ে গিয়ে আপ্যায়িত করা হলো। খাওয়া-দাওয়া শেষে টেবিল সরিয়ে ঐ প্যান্ডেলেই দর্শক-শ্রোতার উপযোগী করে অনুষ্ঠান শুরু হলো প্রায় চারটার দিকে।

অনুষ্ঠানের সভাপতি শোয়েব শাদাবের ছোটভাই, সাখুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. গোলাম ইয়াহিয়া, প্রধান অতিথি বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, বিশেষ অতিথি কবি নাসির আহমেদ।

শুরুতেই মঞ্চে উপবিষ্ট আমাদের ফুল দিয়ে বরণ করে নেয়ার পর লোক-এর পক্ষ থেকে কবি শোয়েব শাদাবকে কাঙ্ক্ষিত সম্মাননা জ্ঞাপন করা হয়।

তার পর চিত্রশিল্পী আমানউল্লাহ তার আঁকা শাদাবের পোর্ট্রেট ফ্রেমবাঁধাই করে উপহার দেন শাদাবকে, বাহার রহমান তার প্রতিষ্ঠান ‘নিত্য উপহার’ থেকে নজরুলের পঙক্তি খচিত চাদর উপহার দেন তার বন্ধুকে। আরও অনেকেই তাদের বই আর লিটলম্যাগ উপহার দেন। কবি শামসুল ফয়েজ, কবি ও সাংবাদিক রওশন ঝুনুসহ তার পরিবারের অনেকেই খুবই আবেগস্পর্শী বক্তব্য দেন। কবি আহমেদ শিপলু, নূরুননবী শান্ত, মাশরুরা লাকী, রাজিয়া সুলতানা, জেবুন্নেসা রিনা, রুহুল আমিন বাদল-সহ (যাদের নাম এ মুহূর্তে মনে পড়ছে না, তাদের কাছে ক্ষমাপ্রার্থী) অনেকেই শাদাবের কবিতা থেকে আবৃত্তি করেন।

প্রধান অতিথি হুদা ভাইয়ের অন্য একটি প্রোগ্রাম থাকায় তিনি আগে বক্তব্য দিতে চাইলেন। সভাপতি ইয়াহিয়া হুদা ভাইয়ের আগেই তার বক্তব্যে হুদা ভাইয়ের উদ্দেশ্যে বলেন, ‘নজরুল বিশ্ববিদ্যালয়ের অন্তত একটি হলের নাম ‘শোয়েব শাদাব’-এর নামে করা হোক।’ পরে হুদা ভাই তার বক্তব্যে জানান, ‘হলের নামকরণের বিষয়টি তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা ইউজিসি নির্ধারণ করেন। তবে আমি আমার সাধ্য অনুযায়ী সুপারিশ করবো। তবে এলাকাবাসীর পক্ষ থেকে যদি ‘শোয়েব শাদাব কবিকেন্দ্র’ করার উদ্যোগ নেয়া হয়, সেটিই হবে যথোপযুক্ত। এবং সে ব্যাপারে আমি সর্বাত্মক সহযোগিতা করবো।’

আমার বক্তব্যের শেষদিকে (তখন হুদা ভাই তার বক্তব্য দিয়ে চলে গেছেন) আমি বাংলা একাডেমির পক্ষ থেকে কবি শোয়েব শাদাব-এর কবিতাসংগ্রহ প্রকাশ করার জোর দাবি জানাই। এবং এ ব্যাপারে বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে আলাপ করে বিষয়টি নিশ্চিত করা হবে মর্মে ঘোষণা দিই।

অনুষ্ঠান শেষ হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টায়। কিন্তু বক্তব্য ও কবিতাপাঠ শেষ হতেই সাড়ে ৭টা বেজে যায়। ঢাকায় যারা ফিরবেন তাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা শুরু হয়। পরবর্তী আয়োজন ছিল নজরুল বিশ্ববিদ্যালয়ের গানের দলের সংগীত অনুষ্ঠান। সংগীত অনুষ্ঠানের শুরুতেই ঢাকা থেকে আগত কবি-সাহিত্যিকগণ রিজার্ভ বাসে উঠে পড়েন। তার পরেও প্যান্ডেল স্থানীয় দর্শক-শ্রোতায় ভরপুর থাকে। অনেকেই বিভিন্ন গানের অনুরোধ করতে থাকেন। শোয়েব শাদাবও ‘ওরে নীল দরিয়া…’ গানটি গাওয়ার অনুরোধ করেন। মনোজ্ঞ সংগীত অনুষ্ঠানটি চলে রাত প্রায় ৯টা পর্যন্ত।

সবমিলিয়ে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঐকান্তিক উষ্ণতা ও কবি শোয়েব শাদাবের পরিবারের আথিতেয়তা আমাদের দীর্ঘপথের সকল ভ্রমণক্লান্তি মুছে দেয়। কবি শোয়েব শাদাবকে কেন্দ্র করে ‘লোক’ আয়োজিত এই কবিতাভ্রমণ ও আনন্দ সম্মিলনীতে সত্যিই আমরা উজ্জীবিত সবাই।

কবি ও সংগঠক স্বাধীন চৌধুরীঃ বৃহত্তর ময়মনসিংহের মানবিক কণ্ঠস্বর
কবি ও সংগঠক স্বাধীন চৌধুরী

আগুনের দিন জ্বলে জ্বলে থাকে

আগুনের রাত আলো হয়ে যায়

আগুনের বৈভব বড় ভালোবাসি।

আমাদের পার্থক্য তো

আগুনে-রূপের ভেতর।

অরূপে যে যায় না চেনা !

রূপে আকারে এই সামান্য

আগুন হয়েই জ্বলি..

না থামুক আগুনের বিভীষিকা,

মোহনীয় ঢেউ !

আগুনের আঁচে

জ্বলুক না কেউ কেউ.।

কবি স্বাধীন চৌধুরী ব্যতিক্রম তার কাব্যিক ধারায়। আবার ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব কিম্বা দৈনিক পত্রিকার বা গণমাধ্যমের উন্নয়ন সাংবাদিকতার উপদেষ্টা পদমর্যাদায়ও ব্যতিক্রমী পদচারণা তার। সাহিত্য সংস্কৃতির মাঠের নিয়ন্ত্রণ, ময়মনসিংহ সাহিত্য সংসদ ও বীক্ষণ কার্যক্রম তাকে পরিনত করেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বে। তিনি কবি, তিনি লেখক, আবার লিটল ম্যাগাজিন সম্পাদকও। নানাকাজের সাথে যুক্ত একজন মানুষ স্বাধীন চৌধুরী কীভাবে সামাল দেন সবদিক এ প্রশ্ন তার বন্ধু মহলে যেমন, তেমনি পরিচিতজনদের মাঝেও।

ময়মনসিংহের সাংস্কৃতিকজনদের মাঝে

স্বাধীন চৌধুরী বলেন, পৃথিবীতে আমাদের অবস্থান খুব অল্পসময়ের জন্য। এখানেতো আমরা আসলে মেহমান বা ভ্রমণকারী মাত্র। কাজের মাধ্যমেই তো বেঁচে থাকে মৃত্যুর পরের জীবন।

একজন মানুষকে কেমন করে সাহসী সিন্দাবাদ হয়ে উঠতে হয়-তা অনুধাবন করা যায় তাকে কাছ থেকে পাঠ করতে পারলে। করোনাকালীন সংকটে তার দায়িত্বশীল ভূমিকা বলে দেয় তিনি কতোটা মানব দরদী ও পরোপকারী।

সংগঠন পরিচালনায় দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে মাঠে চলে এসে কার্যসাধন করা তার মতো আর পেরেছে ক’জনে? এখানেই লুকানো স্বাধীন চৌধুরীর আদর্শিক এবং মুক্তকণ্ঠের স্বকীয়তার পরিচয়।

ব্যাক্তি মানুষ হিসেবে তিনি সাদামাঠা ও সাধারণ হলেও ব্যক্তিত্বে দৃঢ়চেতা ও আপসহীন একজন। যা নিয়ে সঙ্কোচে থাকেন গুরুজন আর আতঙ্কে থাকেন বন্ধুরা। অসততা নয় সততার সাথে সাহিত্য সংস্কৃতির মাঠ সবসময় সরগরম ও সচল রাখাতে চান তিনি। এমনকি তার

মুক্তচিন্তার বক্তৃতা ও লেখায়ও প্রতিফলিত হয় আপোষহীন উচ্চারণ।

“মুখের ভাষা বুকের থেকে একটু আলাদা

কেউ তো বলে, হতে পারে একই রকম

সত্যি হলে তা।

কেউ তো বলে, এমন কী যে

বলতে হবে সব কথা!

কথা অনিবার্য হলে

ঝর্ণাধারার মতো কথারা ঝরে পড়ে।

বর্ণমালার কোন ধারাবাহিকতা নয় তখন

ভাষা-ধ্বনি শব্দবন্ধের গাঁথুনিতে

সাজে অপূর্ব কথন।

বাক্যের বিভা বুকের ভেতর জ্বলে

ঠোঁটের উপর নাচে।

ও ভাষা, উচ্চারিত হও

বুকের ভেতর বাজো, ঠোঁটের উপর নাচেi একতালে…

সামাজিক দায়িত্ব

সৃজনশীল যে কোনো কাজে তার দক্ষতা ময়মনসিংহকে ছাড়িয়ে ঢাকা, বরিশাল অবশেষে ত্রিপুরার পথেও করেছে যাত্রা। চোখের সামনে নগরের প্রায় সর্বজনবিদিত বিদিত মানুষটি ধীরে অতিধীরে কখন যে অবয়ব ফেলেছেন আন্তর্জাতিক অঙ্গনে তা হয়তো নিজেই জানেন না স্বাধীন চৌধুরী। তিনি বলেন…….

শিশু কিশোর, নবীন তরুণ, তরুণী বা যুব ও যুবতী। আমি সকলের বন্ধু। সবাই আমার বন্ধু। প্রয়োজন মুহূর্তে সকলের সাথে সমান মেলামেশা এবং উৎসাহ উদ্দীপনা প্রদান জনিত আলাপচারিতায় আমি সবসময় আন্তরিক ।

এটাই ভিন্নতা সাংবাদিক স্বাধীন চৌধুরীর। তিনি প্রয়োজনে যেমন কথা বলেন, অপ্রয়োজনে ঠিক তেমনি নীরব ও শান্ত। কৈশোর থেকে চার দশকের বেশি সময়ের পদচারণায় এক নাড়ীর টান ময়মনসিংহ শহরের মাটি ও মানুষের সাথে। এখানের নদী, জল, প্রকৃতি, সংস্কৃতি সাহিত্য গণমাধ্যম ও উন্নয়ন পরিক্রমার সাথে।

বরিশালের পথে একদিন

তার সকল কাজের সবকিছুতে একটি লক্ষ্য খোঁজে পাওয়া যায়- যার নাম মানবিকতা। নীরবে ও সরবে অনেক কাজ করে চলেছেন এই মানুষটি । কিন্তু বাহুল্য আওয়াজ নেই কোনকিছুতে। তাকে বলতে শুনি- ‘আমার কাছে মানুষই পরম। মানুষের সেবাতো সয়ং সৃষ্টিকর্তার সেবা। তাইতো করোনাকালীন সংকটে তার লেখায় দেখতে পাই বিপর্যস্ত পৃথিবীর মানুষের জন্য উদ্বেগ। তিনি লেখেন

“করোনা’র দিন আর করোনা’র রাত

তাতে আজ নেই যেন কারো কোন হাত।

জীবনের বোধ আর বিবেকের কথা

কেউ যেন বলে শুধু যথা আর তথা..

মানুষের মনজুড়ে কি যে অমানিশা

অহোরাত খুঁজে ফেরা জীবনের দিশা।

সাম্যের পথে হাঁটা শুরু হোক তবে

মুক্তির পথ পেতে এসো এক হই সবে।”

তার কথা ও কাজের চমৎকার মিল। যা বিশ্বাস করেন তাই করে দেখাতে সচেষ্ট এই মানুষটি একজন করোনাযোদ্ধা। সংকটময় সময়ে জীবনের ঝুঁকি নিয়ে বেড়িয়ে পড়েন শহরময়। খাবার সঙ্কটে কষ্টে থাকা মানুষের জন্য খাবার নিয়ে, কিম্বা আরেক করোনাযোদ্ধা সমাজসেবক আলী ইউসুফ এর সাথে অক্সিজেন সাপ্লাই দিতে নয়তো অসহায় মানুষের পাশে দাঁড়াতে। ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক হিসেবে, বিভাগীয় প্রেসক্লাবের পক্ষ থেকে শুধু সাধারণ মানুষের পাশে নয়, সংস্কৃতিজনদের কাছেও উপহার হিসেবে পৌঁছে দিয়েছেন অতি প্রয়োজনীয় জরুরি খাদ্যসামগ্রী। নিজের মানবিক চেতনার সংগঠন ‘মানবিক’-এর মাধ্যমে অস্বছল পরিবারগুলোর মাঝে যথাসাধ্য খাদ্য উপহার চলমান রেখেছেন।

তিনি তার ফেসবুক স্ট্যাটাসগুলোতে খাদ্য দিতে পারার কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি মানব সেবায় সকলকে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান সবসময়।

সেবা দিতে যেয়ে নিজেই অসুস্থ হয়ে পরেন স্বাধীন চৌধুরী। ফুসফুস জটিলতায় আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছেন গত প্রায় একটি বছর। তারপরও থেমে নেই তার কার্যক্রম। ঘরে বাইরে, বন্ধুমহলে সকলের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাহিত্য সংস্কৃতির মাঠে ছুটে বেড়াচ্ছেন জীবন-জীবিকার প্রয়োজনেও।

স্বাধীন বলেন,

সময়ের প্রয়োজনে মানুষকে যে ঘুরে দাঁড়াতে হয়। বলিষ্ঠ কণ্ঠে উচ্চারিত হয়,

‘এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়।

পিছিয়ে পড়ার খোঁড়া অজুহাত অগ্রহণীয় তা মনে করিয়ে দেন অদমনীয় কবি স্বাধীন চৌধুরী।

মাহমুদুল হাসান রতন

সম্পাদক

দৈনিক প্রতিদিনের কাগজ, ময়মনসিংহ